
কিছুদিন পূর্বে একজন পাঠক জিজ্ঞাসা করেছিলেন যে ডোমেইনে রেজিস্ট্রার্ড ট্রেডমার্ক শব্দ ব্যবহারে কোনো অসুবিধা আছে কি না। যেমন ইচ্ছা করলেই কি আমি ডোমেইনে google, yahoo কিংবা অন্য যেকোন পন্য কিংবা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারি কিনা?
উত্তরে না বলেছিলাম ঠিকই কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারিনি।
আজকে ফাটাফাটি একটি ওয়েবসাইটের ঠিকানা পেয়েছি, যা সবার মনের সকল ভূলভ্রান্তি দূর করে দেবে।
অনেক আগে থেকেই Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) ডোমেইন সংক্রান্ত সকল ঝগড়া বিবাদ মেটানোর জন্য Uniform Domain-Name Dispute-Resolution Policy (UDRP) নামের একটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমটি তিনটি অভিযোগের ভিত্তিতে যেকোনো প্রতিষ্ঠানের হয়ে ডোমেইন রেজিস্ট্রেশন বিষয় আইনী সহায়তা দিয়ে থাকে।
- ডোমেইনটি কোনো ট্রেডমার্ক কিংবা ট্রেডমার্কের অনুরুপ
- ডোমেইনটি ব্যবহারের কোনো অধিকার রেজিষ্ট্রেশনকারীর নেই
- কোনো প্রতিষ্ঠানকে সুনামহানী করতে ডোমেইনটি রেজিস্ট্রেশন করা হয়েছে
বিস্তারিত পাওয়া যাবে, UDRP এর wiki পাতায়।
যাহোক, UDRP এর সকল বিবাদ নিয়ে একটা সার্চ ইঞ্জিন আছে, যেখানে যেকোনো ট্রেডমার্ক শব্দ দিয়ে সার্চ করলে সংশ্লিষ্ট বিবাদমান ডোমেইনগুলো দেখতে পাওয়া যায়। ওখানে google দিয়ে সার্চ করলাম, ১০৪টি ডোমেইনের ফলাফল দেখতে পাওয়া গেল। প্রতিটি ডোমেইনের পাশে রেজিস্ট্রেশনকারীর নাম এবং বিবাদের স্ট্যাটাস দেয়া আছে। বেশিরভাগই গুগলকে ফেরত দেয়া হয়েছে।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- ৩০ মিনিটে নিজের ডোমেইনে যোগ করুন জিমেইল সার্ভিস… আমি ব্যবহার করছি, আর আপনি?
- ডোমেইন এবং হোস্টিয়ের নতুন প্ল্যান
- লক্ষ করুন | হোস্টিং নিয়ে কয়েকটি কথা
- ডোমেইন এবং হোস্টিং সমস্যার সমাধান
- ডোমেইন নেম নিয়ে কিছু প্রশ্নোত্তর ~ জেনে রাখা ভাল
- কিভাবে ব্লগের জন্য ডোমেইন পছন্দ করবেন
- iseoforum.com ফোরামে অংশ নিন – জিতে নিন পছন্দসই একটি ডোমেইন
- ফ্রি ডট কম ডোমেইন জিতে নিন
{ 12 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }
বিষয়টা নিয়ে কনফিউশন ছিল। ক্লিয়ার করার জন্য ধন্যবাদ।
ইয়াহু নিয়া ১৪১৪ টা মামলা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
জানতাম তবে রেফারেন্স ছিলনা। ধন্যবাদ হাসান ভাই
এত কঠিন বিষয়ে এখনি জড়াতে চাই না।
শুধু এটুকু জানতাম যে নামিদমী ডোমেইন এর সাথে নিজের ডোমেইন কিছুটা মিলে গেলে সমস্যা হবে পরবর্তীতে।
ডোমেইনে ট্রেডমার্ক ব্যবহারের আরেকটা সমস্য হচ্ছে যে আমাকে শুধু ওই একটি বিষয়ে লিখতে হবে …তারমানে একটা বড় ধরনের সীমাবদ্ধতা। এরকম সীমাবদ্ধতায় থেকে কোনো ব্লগারই সাফল্য পাবে না…..একদম নিশ্চিত।
সাধারন ব্লগাদেরতো ট্রেড মার্কের সুযোগ নাই , একটা ডোমেইন নিয়ে ব্লগিং শুরু করার পর যদি কেউ সেই নামে ট্রেড মার্ক করে তাহলে কি হবে ? ডোমেইন ফিরৎ দিতে হবে ?
সেটা হয়তো হবার সম্ভাবনা নেই, আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না।
যদি আপনার ডোমেন এর রেজিষ্ট্রেশন ওই ট্রেডমার্ক রেজিষ্ট্রেশনের আগে হয় তাহলে ওরা দোপে টিকবে না, কিছুদিন আগে এপেল এক জনের থেকে ৬ টি ডোমেন নিয়ে নেয় কারন তার ডোমেনে ipod, iphone শব্দ গুলো ছিল।
Parvez ভাইয়ের লিখা দেখে তো মনে হচ্ছে আমরা যদি কষ্ট করে পপুলার কোন ডোমেইন কিনি ভভিষ্যতে সেই নামে কোন ট্রেডমার্ক করা প্রতিষ্ঠান হলে আমাদের সেই ডোমেইনটি বাজেয়াপ্ত হবার সম্ভাবনা থেকে যায়।
তাহলে হাসান ভাই যারা অনেক দাম দিয়ে পার্ক করা ডোমেইন কিনে তারা তো এই পদ্ধতিতে খুব কম দামেই ডোমেইনটি কিনতে পারে!
ডোমেইন কেনার পর সেটা ট্রেডমার্ক হলে ডোমেইন বাজেয়াপ্ত হবে না, বরং ওই কোম্পানী আপনাকে অনেক টাকা সেধে ডোমেইনটি কিনে নিতে চাইতে পারে। আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবেন!
আগেই বলেছি আপনার রেজিষ্ট্রেশন যদি আগে হয় তাহলে ওই নাম পরে ট্রেডমার্ক হলে কিছুই যায় আসে না বরং ওই কোম্পানি আপনার ডোমেইন অনেক দাম দিয়ে কিনা নেয়ার অফার করেতে পারে যেমন iPhone.com এর বেলায় হয়েছে http://blog.domaintools.com/2007/07/iphone-now-owned-by-apple/ লিঙ্কটা দেখেন কিন্তু যদি ট্রেডমার্ক এর পরে ওই ডোমেইন ব্যবহার করেন তাইলে নিস্তার নাই http://www.techcrunch.com/2010/01/07/apple-domain-names/ এটা দেখেন
সর্বশেষে এই লিঙ্কটা দেখেন http://www.techcrunch.com/2010/01/27/apple-ipad-domain-names/ ঃ)
ধন্যবাদ হাসান ভাই। অনেকের কাছেই অনেক তথ্য পেয়েছিলাম। তবে আজ সুনির্দিষ্ট তথ্যটা জেনে ভালো লাগছে…