চলে গেল আরও সাতদিন।
গত সপ্তাহের মতো এই সপ্তাহও কেটেছে অফিসের প্রচন্ড চাপে। বোরিং অফিস। কাজের ফাকেঁ ফাঁকে ঠিকই চেষ্টা করেছি সময় দিতে। ছোটবড় মিলিয়ে চারটি পোষ্ট করেছি এই সপ্তাহে।
সপ্তাহের শুরুটা কেটেছে হোস্টিং পরিবর্তনের মাধ্যমে, প্রচুর সময় লেগেছে। বুঝতে পারছি না, ওয়েবসাইটটি দ্রুততায় লোড হচ্ছে কিনা? তবে ওয়েবসাইটটির লোড দ্রুততায় করার জন্য কয়েকটি পদক্ষেপ নিয়েছি। যেহেতু এই ব্লগের ৯০% পাঠক বাংলাদেশি, সেহেতু লোডের সময় কম করা অতীত প্রয়োজনীয়। কয়েকটি বেশ জটিল, আবার কিছু কিছু বেশ সহজ।
- তার মধ্যে একটি হলো অহেতুক গ্রাভাটার তৈরি বন্ধ করা। এতদিন যাদের গ্রাভাটার ছিল না, তাদের গ্রাভাটারের জায়গায় কার্টুন প্রদর্শিত হত। এই কাটুর্নগুলো কয়েকজনের জন্য একেক ধরনের, তাই এগুলো তৈরি হতেও সময় লাগতো। তাই এই সুবিধাটি বন্ধ করা হয়েছে। কেবলমাত্র যাদের গ্রাভাটার আছে, তাদেরটাই প্রদর্শিত হবে, এটা বন্ধ করলে আরও কিছু সময় বাচঁতো। তবে এই মুর্হুতে সেই দিকে পা বাড়ালাম না।
- ফেসবুকের ফ্যানপেজের লিংকটি বন্ধ করা হয়েছে। এটাও প্রচন্ড সময় নেয়।
- কয়েকদিন ফেসবুকে শেয়ার করার বাটন প্রদর্শিত হয়েছিল, ওটা মুছে দেয়া হয়েছে। যেহেতু বাটনটি শেয়ার সংখ্যা গননা করে, সেহেতু লোড হতে অনেক সময় নেয়।
- সবোর্চ্চ মন্তব্যকারীর প্লাগইনটিও অনেক সময় নেয়, কিন্তু মন্তব্যকারীদের কথা ভেবে আপাতত প্লাগইনটি বহাল তবিয়তে আছে।
- লেখকের পোষ্টসংখ্যা দেখানোর একটি প্লাগইন সংযুক্ত করেছিলাম, কয়েক ঘন্টার জন্য। এত সময় নেয় যে সাথে সাথে মুছে ফেলা হয়েছে।
- এছাড়াও .htaccess পরিবর্তন করা হয়েছে এবং W3 Total Cache প্লাগইনটি ব্যবহার করা হয়েছে। এই দুটো বিষয়ই বেশ কঠিন। তাই আপাতত অভিজ্ঞতা ছাড়া কাউকে চর্চা করা থেকে বিরত থাকতে অনুরোধ করা যাচ্ছে। .htaccess পরিবর্তনে Parvez বেশ সাহায্য করেছেন, তার উপকারে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
- ধীরে ধীরে ব্লগ সাইটটিকে Content Delivery Network (CDN) এ পরিবর্তন করার ইচ্ছে আছে, যেখানে ওয়েবসাইট চলবে এক হোষ্ট থেকে আর মিডিয়া (ছবি, স্ক্রিপ্ট) লোড হবে অন্য হোস্ট থেকে। কিন্তু থিসিস থীমের কিছু ঝামেলার কারনে এটা এই মূর্হুতে সম্ভব হচ্ছে না। গিনিপিগ হিসেবে Tamara Walker এর ওয়েবসাইটটিকে আংশিক পরিবর্তণ করা হয়েছে, তার মতে ওয়েবসাইটটি দ্রুততায় লোড হচ্ছে।
আমাজনের উপর লেখার জন্য যারা অপেক্ষা করছেন, তারা এই সপ্তাহের দ্বিতীয় কিস্তির লেখাটি পেয়ে যাবেন। এই মূহূর্তে কি করে Related Posts এর পাশে বিজ্ঞাপন দেখানো যায়, সেটা উপর লিখছি।
সাথে থাকুন, ভাল থাকুন।
শুভ কামনা রইল সবার জন্য।
দুইটি অনুরোধ
এক, অনুগ্রহ করে কেবলমাত্র বাংলা ভাষায় মন্তব্য করবেন। বাংলা টাইপ করতে পারি না, এমন অজুহাত বাঙ্গালীর মুখে শোভা পায় না। না পারলে, শিখুন। নিজের ভাষা টাইপ করতে পারি না, এটা কি লজ্জার বিষয় নয়?
দুই, সপ্তাহের অফটপিক ব্যতীত অন্য কোনো পোষ্টে বিষয় বর্হিভুত আলোচনা করবেন না। বিষয় বর্হিভুত আলোচনা করার জন্যই প্রতি সপ্তাহে অফটপিক পোষ্ট প্রকাশিত হয়, সেগুলোতে মন্তব্য না করে এলোপাতাড়ি মন্তব্য করলে তা ব্লগের সৌন্দর্য্যহানি হয়।
ধন্যবাদ।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- এই সপ্তাহের অফটপিক [১১.০৭.২০১০-১৭.০৭.২০১০]
- [অতিথি পোস্ট] সাইট স্পীড | সার্চ ইন্জিন অপটিমাইজেশন পরিবারের নতুন সদস্য [আপাতত গুগলের জন্য]
- এই সপ্তাহের অফটপিক [১২.০৪.২০১০ - ১৮.০৪.২০১০]
- চলুন ওয়েবসাইটের ব্যবচ্ছেদ করি – কে কে সাথে আছেন?
- এই সপ্তাহের অফটপিক [১৬.০৩.২০১০ - ২২.০৩.২০১০]
- অবশেষে কনটেন্ট ডেলিভারী নেটওয়ার্কে (সিডিএন) যোগ দিলাম … ওয়েবসাইট কি দ্রুত লোড হচ্ছে?
- এই সপ্তাহের অফটপিক [১৪.১১.২০০৯ - ২০.১১.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [০৭.১১.২০০৯ - ১৩.১১.২০০৯]

{ 65 comments… read them below or add one }
হাসান ভাই আপনার লিখা থেকেই বা অন্য কারো লিখা থেকে জেনেছিলাম যে ছবির পাশে এডসেন্সের কোড নাকি ইউস করা যাবে না, ব্যাপারটা কি একটু বিস্তারিত বল্বেন।
হাসান ভাই এখনো কোন উত্তর পেলাম না, উত্তরটা খুব জরুরী। দয়া করে উত্তর দিয়ে এই কমেন্টটা মুছে দিবেন।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Lunascape 6 is available for download =-.
সবাই এই লিঙ্কটা দেখুনঃ http://www.hypertoolbar.com/x/
এটা একটা পেইড সাইটের মেম্বারদের জন্য রেষ্টৃকটেড লিঙ্ক।এখানে SEO বিষয়ক সকল ধরনের অনলাইন টুলের অসাধারন কালেকশন পাবেন।বিনামূল্যে ব্যাবহার করে দেখতে পারেন।
হাসান ভাই, সহজে কি কারো আইপি ব্লক করা যায়? গেলে কিভাবে।ওয়াশ আপ প্লাগইনে আজকে একজনের ব্রাউজিং হিষ্টরি ছিল সম্পুর্ণ এমনঃ
* 11:39:14 ->[404] /wp-content/plugins/picapp/css/gallery.css?ver=2.9.1
* 11:39:16 ->[404] /wp-content/plugins/wp-g(…)ss/wp-greet-box.css?ver=2.9.1
* 11:39:17 ->[404] /wp-content/plugins/sociable/sociable.css?ver=2.9.1
* 11:39:19 ->[404] /wp-content/plugins/wp-pagenavi/pagenavi-css.css?ver=2.60
* 11:42:09 ->[404] /wp-content/plugins/picapp/css/gallery.css?ver=2.9.1
* 11:42:11 ->[404] /wp-content/plugins/wp-g(…)ss/wp-greet-box.css?ver=2.9.1
* 11:42:13 ->[404] /wp-content/plugins/sociable/sociable.css?ver=2.9.1
* 11:42:14 ->[404] /wp-content/plugins/wp-pagenavi/pagenavi-css.css?ver=2.60
উল্লেখ্য আমি বেশ কিছু হ্যাকিং প্রতিরোধক প্লাগইন ব্যাবহার করছি আর লিমিট লগইন এটেম্পট ২ করে দিয়েছি।আর Admin নামে কোন একাউন্ট নাই।
wp-ban প্লাগইন পেলাম।আশা করি কাজে দিবে।
আদনান ভাই আপনি আরিফ নিজামী ভাইয়ের
http://techtunes.com.bd/download/tune-id/17984/
এই লিখাটি দেখতে পারেন।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> VMware Player =-.
ধন্যবাদ।এই প্লাগইন আমি অনেক আগে থেকেই ব্যাবহার করি আমার প্রথম মন্তব্যের নিচে দেখতে পাবেন।আর নিরাপত্তার জন্য হাসান ভাইয়ের এই লেখাটা অনেকের কাজে আসতে পারেঃ http://bn.jinnatulhasan.com/2009/05/484
ভাইয়া আমি gravatar পরিবর্তন করার পর তা সব জায়গায় দেখাচ্ছে না। আপনার ও তো এরকম সমস্যা একবার হয়েছিল কিভাবে সমাধান করেছিলেন? জানালে উপকৃত হতাম..
গ্রাভাটার সার্ভারে পরিবতর্ণ হতে সময় লাগে। এছাড়া যে ওয়েবসাইটে ব্যবহার করছেন, তার ক্যাশে এবং ব্রাউজারের ক্যাশেও পুরোনো গ্রাভাটারটি থাকতে পারে।
আমার সময়তেও হয়েছিল, অনেকে নতুন গ্রাভাটার দেখতে পাচ্ছিল কিন্তু আমি নিজের দেখছিলাম না।
ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ ভাইয়া, আর ভাইয়া আমি আপনার থেকে অনেক ছোট, তাই আমাকে তুমি করে বললে অনেক খুশি হব।
আমি বড় ছোট দেখে ‘আপনি’ বলি না, বরং সম্মান দেখানোর জন্য ‘আপনি’ সম্বোধন করি।
ভাইয়া আমার কাছে কেমন কেমন যেন লাগে, তাই ভাইয়া আমাকে তুমি বললেই আমি খুশি হব
হাসান ভাই একটা প্রচন্ড বিরক্তিকর সমস্যা।কোন পোষ্ট না থাকার পরো আমার ব্লগে Uncategorized (1183) নামে একটা ক্যাটাগরি দেখাচ্ছে যেখানে নাকি ১১৮৩ টা পোষ্ট আছে।লিঙ্ক ক্লিক করলে There’s nothing here দেখায়।আমার সবগুলো পোষ্টই অন্যান্য ক্যাটাগরিতে আছে এখানে কিছুই নেই তাও এই ক্যাটাগরিটা অটো তৈরী হচ্ছে।আমি কোন লেখা লিখে তা এডমিন প্যানেলে প্রভিউ দেখলে তখন এটা থাকে না কিন্তু যেই মাত্র পোষ্ট আপডেট করার পর এ্যাডমিন প্যানেলের অন্য কোন অপশনে যাই সাথে সাথেই এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে।
এর থেকে বাচার জন্য আমাকে যা করতে হচ্ছে তা হোল কোন লেখা আপডেট/পাবলিশ করার পর এ্যাডমিন প্যানেল থেকে লগ আউট করতে হচ্ছে।তারপর আবার লগ ইন করে ঢুকে এ্যাডমিন প্যানেলে কাজ করছি।এর থেকে বাচার উপায় কি?
আর কিভাবে কমেন্ট হাইলাইট করা যায় থিসিস থিমে?
ফোনে কথা হবে।
ধন্যবাদ হাসান ভাই আমার নাম উল্যেখ করার জন্য ঃ) আজকে আমার এনালিটিক চেক করার সময় দেখি আপনার সাইট থেকে ভিসিটর আসছে! তারপর এই পেজে আসা ঃ)
মিনিফাই ব্যবহার করে দেখেন http://code.google.com/p/minify/ আশা করি আরো উপকার পাবেন, সাবধান আগে লোকালে পরিক্ষা করে তবেই লাইভ সাইটে ব্যবহার করেন।
নিজের সাইট রি-ডিজাইন নিয়ে এত ব্যস্তযে কিছু করারই সময় পাচ্ছি না।
হাসান ভাই,আজ ফিডবার্নারে লগ ইন করতে গিয়ে দেখলাম এখন তা পুরোপুরী Google Feedburner হয়ে গেছে।আশা করি গুগল এই অসাধারন সার্ভিসের প্রতি মনোযোগ দিবে আর aweber অসাধারন সব সুবিধাগুলো আমাদের ফ্রী ব্যাবহারের সুবিধা দিবে।
আমার এই প্র্যাকটিস সাইট টার কি যেন হয়েছে। মাঝে মাঝে লোড হয়না।
হাসান ভাই, ডোমেইন আর হোস্টিং প্লান কি স্টপ করে দিয়েছেন নাকি…???
টাকা-পয়সা কিছু জমেয়েছি।।।
হোস্টিং-ডোমেইন কোনোটাই বন্ধ হয় নাই, ইমেইলে যোগাযোগ করেন।
আসলেই সাইট অনেক দ্রুত লোড হচ্ছে।
পুরোপুরি CDN এ রূপান্তরিত করতে পারলে আশা করি আরোও দ্রুত লোড হতে সক্ষম হবে।
হাসান ভাই, আপনার ব্লগ থেকে আশা সাবস্ক্রীপন ইমেইলগুলোর নিচে এই লাইন কিভাবে যুক্ত করেনঃ
“[[ এখানে পোষ্টের প্রধান অংশটুকু দেখতে পাচ্ছেন। পুরো পোষ্টটি পড়তে পোষ্টের শিরোনামে ক্লিক করুন। ধন্যবাদ ]]”
Feedburner এর Optimize > Summary Burner এ গিয়ে যা দেখাতে চান তা Teaser অপশনে লিখে দিন।
আজকে Photo Dropper প্লাগইন পেলাম যা ক্রিয়েটিভ কমন লাইসেন্সের অধীনে আছে ফ্লিকারের এমন কয়েক লাখ ইমেজ খুজে বের করতে সাহায্য করে এবং লেখার নিচে অটোমেটিক এট্রিবিউশন লিঙ্ক যুক্ত করে দেয়।
এই লেখাটা সবাই পড়ে দেখতে পারেনঃ http://www.skelliewag.org/a-complete-guide-to-finding-and-using-incredible-flickr-images-162.htm
ধন্যবাদ ভাইয়া এরকম একটি জিনিস অনেক দিন ধরে খুজছিলাম, আজকে পেয়েছি অনেক ধন্যবাদ।
ভাইয়া সত্যিই অনেক তাড়াতাড়ি লোড হচ্ছে, আশা করি w3-total-cache সম্পর্কে একটি বিস্তারিত পোষ্ট পাব।
প্লাগইনটি ব্যবহার না করার জন্য বিভিন্ন জায়গায় অনুরোধ করা হয়েছে, কারন এতে বাগ আছে। এর পরিবর্তে Wordpress Super Cache প্লাগইনটি ব্যবহার করুন, এটি ওয়ার্ডপ্রেসের cache এর জন্য সবচেয়ে জনপ্রিয় প্লাগইন।
আমি আমার অন্য ওয়েবসাইটে Wordpress Super Cache এর সাথে DB Cache Reloaded ব্যবহার করে ভাল ফল পেয়েছি।
এক্সপেরিমেন্ট হিসেবে Wordpress Super Cache ব্যবহার করছি।
Wordpress Super Cache প্লাগইনটির পক্ষে বিপক্ষে কিছু মতামত পড়েছিলাম।যেমন কারো কারো কোন কোন পেইজ নাকি ঠিকমতো লোড হয় না সেই প্লাগইনটার কারনে।তবে ব্যাবহার করে দেখব।
অনেকের পেজ cache হয় না তার একটা কারন হতে পারে হোস্টিংয়ের কনফিগারেশন। তবে হোস্টগাটরে এই সমস্যা নেই। হোস্টগাটরের কাষ্টমার সার্ভিস থেকে এই দুইটি প্লাগইন ব্যবহারের পরার্মশ দেয়া হয়।
ধন্যবাদ ভাইয়া, Wordpress Super Cache টি ব্যবহার করি প্রথম থেকেই। ভালই কাজ করে।
এখন DB Cache Reloaded টি ব্যবহার করে দেখি. আশা করি ভালই ফল পাব।
Wordpress Super Cache প্লাগইনটি ব্যবহার করলে অবশ্যই .htaccess পরিবর্তন করে নেবেন। তা না হলে কাজ করবে না।
ভাইয়া কি পরিবর্তন করব? আমার .htaccess সম্পর্কে ধারনা নেই বললেই চলে.. যদি একটু সাহায্য করতেন, ভাইয়া কোন কোড এড করা লাগবে একটু বলে দেন না হলে কোন টিউটোরিয়াল এর লিংক দিলে অনেক উপকার হত..
এই টিউটোরিয়ালটি দেখুন – http://wordpress.org/extend/plugins/wp-super-cache/installation/
ভাইয়া এখানে ৯ নম্বর পয়েন্টটা এরকম
Apache must be configured to allow the modules above. If you receive a “500 internal error” when serving requests to anonymous users you need to dig into your Apache configuration. This configuration in my virtual host works for me:
AllowOverride All
আমারও .htaccess পরিবর্তন করার পর “500 internal error” আসে এখন কিভাবে Apache configured করব?
হাসান ভাই বেক লিঙ্ক এর ব্যাপারে সাহায্য করুন – আমি গত ২ মাসে আপনার ব্লগ সহ আরো কয়েকটি ফোরাম থেকে বেশ কয়েকটি ডু ফোলো লিঙ্ক পেয়েছি কিন্তু গুগল এ দেখতে গেলে শুরুর মতোই আমার কোনো ব্যাকলিঙ্ক নেই বলে দেয়। তাহলে ব্যাকলিঙ্ক এর ব্যাপারে আর কি করতে পারি?
ধন্যবাদ হাসান ভাই । ভাই সিইও সম্পর্কে আর লেখা চাই !!!
হাসান ভাই সিইও ফোরামে ধুকলে নিচের লেখাটা আসতেছে।
Sorry, the board is unavailable at the moment while we are upgrading our system
We will be back soon… just in 1 hour
হাসান ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।কিছুদিন আগে একটা লেখা পরেছিলাম যেখানে একজন ব্লগার লিখেছেন যে Google Translator প্লাগইন, এ্যাডসেন্স থেকে নাকি ব্যান্ড হওয়ার কারন হতে পারে এবং সেটা এই কারনে যে প্লাগইনটা যতগুলো ভাষা সমর্থন করে গুগলের এ্যাডসেন্স নাকি ততগুলো ভাষা সমর্থন করে না।আমি সে কারনে আমার ব্লগ থেকে প্লাগইনটা বাদ দিয়েছি।আপনার মতামত চাচ্ছি।
লেখাটা পেয়েছি।দেখুনঃ http://www.shoutmeloud.com/global-translator-wp-plugin-google-adsense-tos-violation-and-solution.html
আমার মনে হয় না এই বক্তব্যের কোনো ভিত্তি আছে। যেসব ভাষা এডসেন্স সার্পোট করে না, সেই সব ওযেবসাইটে এডসেন্স বসালে পাবলিক সার্ভিস এ্যাড দেখায়।আগে বিষয়টি সঠিকভাবে জানতাম না।
হ্যা অসর্মথিত ভাষার ওয়েবসাইটে এডসেন্স বসালে একাউন্ট ব্যানও হতে পারে।
ধন্যবাদ এ তথ্যটির জন্য।
হাসান ভাই, তার মানে কি বাংলা ভাষায় তৈরি ওয়েবসাইটে এডসেন্স বসালেও এডসেন্স একাউন্ট ব্যান হতে পারে?
গুগলের শর্তমতে বাংলা ভাষার ওয়েবসাইটে এডসেন্স ব্যবহার অবৈধ। এখন ব্যান হওয়া না হওয়া গুগলের র্মজি।
আমার জানামতে এডসেন্স থেকে এদের(http://www.clickonf5.org/) আয় অনেক বেশী।
এরা গুগল ট্রান্সলেটর ব্যাবহার করে।
আসলেই খুব দ্রুত লোড হচ্ছে। কিন্তু Mobile এর জন্য কোনো প্লাগিন installed/ active না থাকার কারনে মোবাইলে সহজে দেখতে পারছি না।:(
প্লাগইনটি নিস্ক্রিয় করে দিয়েছিলাম, এখন আবার সক্রিয় করা হয়।
আমাদের মতো সাধারন ভিজিটরদের সুবিধার জন্য সাইটের স্পিড সংক্রান্ত আপনার ইনিশিয়াটিভ সত্যিই প্রশংসার দাবিদার।
ধন্যবাদ।
সহমত
আমার এক নেপালি বন্ধু হোস্টিং পরিবর্তনে হেল্প চেয়েছে। রাজি হয়েছি; তবে গতবার ডেটাবেইজ এক্সপোর্ট/ইমপোর্টে যে ঝামেলায় পড়েছি সেই আশংকায় সময় নিচ্ছি।
সাইট খুব দ্রুতই লোড হচ্ছে। ভালই অপটিমাইজ করেছেন।
আজকেই আমাজনের astore ক্রিয়েট করে সাইটে এমবিড করলাম এক্সপেরিমেন্ট পারপাজ। এত দিন শুধু উইজেট দিয়েই চালাতাম।আইডিয়াটা তবে একটা কমার্শিয়াল সাইট থেকে পেয়েছি। কেমন হলো জানাবেন!
http://studyinfo.whatelseonline.com/scholarship-books/
[বি:দ্র: মন্তব্যটা দুবার করেছি, তবে ভুল বশত নয়। বিষয় সংশ্লিষ্টতার কারনে। আগের মন্তব্যটা ইচ্ছে করলে হাসান ভাই মুছে দিতে পারেন। ]
খুব তাড়াহুড়ো করে লিখেছেন তাইনা?
কিভাবে বুঝলেন? রদ্দির মাল হয়েছে নাকি?
আগের চেয়ে অনেক দ্রুত পেজ লোড হয় এখন।”Related Posts এর পাশে বিজ্ঞাপন দেখানো” পোস্টটি লেখা শুরু করার জন্য অনেক ধন্যবাদ।আশা করি এই পোস্টটি অনেক জনপ্রিয় হবে।
হাসান ভাই সাইট এখন অনেক দ্রুত লোড হচ্ছে। কিন্তু আপনি যেহেতু ফেসবুকের ফ্যানপেজের লিংকটি বন্ধ করে দিয়েছেন তাই আমার মতে উপরে নিউজ লেটার লিখার নিচে ফেসবুকের ফ্যানপেজের লিংকটি টেক্সট আকারে বসিয়ে দিলে ভালো হতো।
সাইট আগের চেয়ে অনেক দ্রুত লোড হচ্ছে ,”এই মূহূর্তে কি করে Related Posts এর পাশে বিজ্ঞাপন দেখানো যায়, সেটা উপর লিখছি” পোষ্টটি লেখা শুরু জন্য অনেক ধন্যবাদ ।
আগের চেয়ে অনেক দ্রুত আপলোড হচ্ছে। হাসান ভাই, হোস্টিং ট্রান্সফার করার উপর একটি পোস্ট দিন… প্লিজ !
হাসান ভাই, আগের এই লেখায় “http://bn.jinnatulhasan.com/2010/01/2981/comment-page-1#comment-7003″ কোড লেখাতে তা মুছে গেছে।সম্ভব হলে মন্তব্যটা ঠিক করে দিয়ে পরেরটা কেটে দিন…
আগে এই ব্লগ অপেন হতে আমার কমপক্ষে ২০ সেকেন্ড লাগত আর এখন লাগে ৪-৫ সেকেন্ড।প্রচন্ড দ্রুত লোড হচ্ছে আর সে জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।”এই মূহূর্তে কি করে Related Posts এর পাশে বিজ্ঞাপন দেখানো যায়, সেটা উপর লিখছি”-আশা করি সেটা একটা ফাটাফাটি পোষ্ট হবে।
গগুলের নতুন রুল অনুযায়ী সাইট লোডিং টাইম নাকি সামনে ভূমিকা রাখবে ওয়েব সাইট Ranking এর ক্ষেত্রে।আমার ব্লগটা ২০ সেকেন্ডের মতো টাইম নিচ্ছে অথচ কিছুই নেই বলতে গেলে।কিভাবে আরো দ্রুত লোডিং করানো যাবে বুঝতে পারছি না।
থিসিস থীমের প্রায় সবগুলো অপশনই জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, বিশেষ করে টিজার তৈরি করার অপশনটি। ওগুলোতে বেশি সময় নেয়।
শুধুমাত্র জিডি স্টার রেটিং ব্যাবহার না করলে আপনার ওয়েবসাইট আরো দ্রুত লোড হবে। আর এডসেন্স বিজ্ঞাপন গুলাও কিছুটা টাইম কিল করে।
জিডি স্টার রেটিং কিংবা এডসেন্স – কোনোটাই আপাতত এই ব্লগে নাই।
তন্ময় ভাই, জিডি স্টার রেটিং তো বেশ আগে ব্যাবহার করতাম।এখন তো নাই।