নি:সন্দেহে গুগল এডসেন্স সবচেয়ে গ্রহনযোগ্য এবং পাঠকের চাহিদা অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করে। এজন্য চারিদিকে গুগল মহারাজের জয়জয়কার।
কিন্তু এই গুগল এডসেন্সই কখনও কখনও আমাদের বিরক্তির কারন হয়ে পড়ে।
গুগল তার এডসেন্স বিজ্ঞাপন দেখানোর আগে অনেকগুলো বিষয় বিবেচনা করে দেখে। তারমধ্যে ওয়েবসাইটের বিষয়বস্তু এবং পাঠকের বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়ানো অথবা সার্চ করার ইতিহাসকে বিশেষ গুরুত্ব দেয়।
সপ্তাহ দুই আগে, Plenty of fish ওয়েবসাইট নিয়ে আমার সাথে এক সহর্কমীর কথা হচ্ছিল। এটি একসময় সোশাল নেটওয়ার্ক হিসেবে খুবই জনপ্রিয় ছিল এবং এডসেন্স থেকে প্রচুর পয়সাও কামিয়েছে। যাহোক, গুগলে বেশ কিছু সময় ধরে এই ওয়েবসাইট নিয়ে গবেষনা করলাম।
ফলাফল কি দাঁড়ালো জানেন?
পরের একসপ্তাহ যে ওয়েবসাইটই যাই না কেন, এডসেন্স আমাকে সার্চের ইতিহাস অনুসরণ করে Plenty of fish ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখানো শুরু করল।
গতকাল ভাবলাম একটা সাইকেল কিনবো, তাই বিভিন্ন সাইটে গিয়ে সাইকেলের দাম দেখলাম। এখন প্রতিটি ওয়েবসাইটেই এডসেন্স আমাকে সাইকেলের বিজ্ঞাপন দেখাচ্ছে। একটু আগে একটি গানের ওয়েবসাইটে গেলাম, সেখানেও দেখি সাইকেলের এ্যাড… তাও আবার তিনটি বিজ্ঞাপনের স্থানে একই বিজ্ঞাপন!
মনে হচ্ছে গুগল আমাকে সাইকেল না কিনে ছাড়বে না।
আরোও প্রমাণ
এ থেকে বাঁচার উপায়
- ব্রাউজারের প্রাইভেসিতে গিয়ে কুকি, ব্রাউজের ইতিহাস, সার্চের ইতিহাস মুছে দিন।
- Google Dashboard এ লগইন করে Web History অপশনটি নিস্ক্রিয় করে দিন।
আপনারও কি এমন কোনো অভিজ্ঞতা আছে?
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- গুগল এডসেন্স ফর ডোমেইন এবং একটু চালাকি বুদ্ধি – ডোমেইন পড়ে থাকলে কাজে লাগান
- গুগল এডসেন্স চেক – জানুয়ারী, ২০১০
- কিভাবে গুগল এডসেন্স/বিজ্ঞাপন পোষ্টের মধ্যে ডানে/বামে সরাবেন? [টিউটোরিয়াল]
- গুগল এডসেন্স চেক – নভেম্বর, ২০০৯
- জনগুরুত্বপূর্ণ পোষ্ট – গুগল এডসেন্স একাউন্ট ব্যান এবং ওয়েবসাইট বিষয়ক একটি প্রসঙ্গ
- কিভাবে গুগল এডসেন্স বিজ্ঞাপনের রং নির্ধারণ করবেন?
- গুগল এডসেন্স ভুয়া চেক/রিপোর্ট জালিয়াতি থেকে সাবধান
- গুগল এডসেন্স চেক – মার্চ, ২০০৯


{ 32 comments… read them below or add one }
আমারও একবার এমন হয়েছিল।আমি ফ্রি হোস্টিং জন্য গুগলে সার্চ দেই।এবং তার পর থেকেই গুগল আমাকে সকল সাইটে একটানা দুইদিন free dot com domain for 1 year শীরোনামের একটি এড দেখাইত।
I am very glad to read all your blog. I have a cad conversion firm.
I am sorry, I can not write in Bangla but I am sure I can it soon. Take care.
হাসান ভাই বেশ কয়েকবার আপনার ব্লগে register করতে চেষ্টা করেছি but পারিনি আমার ৩ টা mail Id ছিল সব গুলদিয়ে চেষ্টা করেছি।দেখায় register হয়েছ but আমার mail account e কোন mail আসেনা
Please Help me .
ঠিক আছে, আমি দেখছি। আপনার ইমেইলে আপনার পাসওয়ার্ড পাঠিয়ে দিচ্ছি।
আপনার এই লেখাটি খুব গুরুত্বপূর্ণ। এর অন্য একটি দিক আছে যা আমি ভাবছি। ইউজার যদি তার ব্রাউজিং ইতিহাস অনুযায়ীই যদি গুগল থেকে দেওয়া এডসেন্স বিজ্ঞাপন দেখেন, তাহলে ওয়েবমাস্টার যতোই চেষ্টা করুন না কেন, তিনি তাহলে relevant ads দেখাতে পারছেন না?
ব্যাপারটা কেমন হলো? অনেক ইউজার ওয়েব হিস্ট্রি ক্লিয়ার করেন না। কুকিও ক্লিয়ার করেন না। সেক্ষেত্রে আপনার মতামত কি, এই বিরক্তিকর পরিস্থিতি রুখতে ব্লগাররা কি কিছু করতে পারে? ব্লগার যে বিষয়ে লিখছেন, তিনি চাইবেন সেই বিষয়ের বিজ্ঞাপন যেন আসে (more relevant ads) কিন্তু পাঠক আগে কি কি সাইট ভিজিট করে এসেছেন তার উপরে ভিত্তি করে যদি relevancy স্থির করা হয় তাহলে মহাবিপদ না?
অন্যদিক দিয়ে দেখতে গেলে, এই পদ্ধতিতে কি গুগল ওয়েবমাস্টারদের ক্ষতিই করে ফেলছেনা? মানে, TechCrunch এডমিন নিশ্চয় চাননি হাসান যেন সাইকেলের বিজ্ঞাপন দেখে, তাইনা?
ব্যাপারটা নিয়ে ভেবেছেন কি?
আমার মনে হয় এটা একটা সাময়িক সমস্যা।হয়তোবা সেই ওয়বে সাইটটাই অন্য দেশ থেকে একই সময় দেখলে অন্য বিজ্ঞাপন দেখাতো। আর গুগলে বিজ্ঞাপন আছে এমন সাইট ব্রাউজ করলেই অটোমেটিক doubleclick নামের একটা কুকি এনাবেল হয়ে যায় যেটা সঠিক বিজ্ঞাপন দিতে সাহায্য করে।তাই কুকি না মুছলেও আমার মনে হয় না কোন সমস্যা হবার কথা।
আমি BFA এর থিম ব্যবহার করি কিন্তু এতে পরবর্তী পেজ অপশনটি আসছেনা অথচ অনেক পোস্ট আছে । next page এর অনেকগুলো প্লাগিনও বসিয়েছিলাম কোন কাজ হয়নি। next page দেখানো যাবে এমন কোন প্লাগিন কারও জানা আছে নাকি Bytes For All (BFA) থিমের জন্য? জানা থাকলে বলবেন, এছাড়া possible সমাধান দিলে উপকৃত হতাম।
আমার সাইটের থিমটি দেখতে আমার নামের উপরে অথবা গ্রাভাটারে ক্লিক করুন।
সবাই ভাল আছেন ত?? হ্যাল্লু….
আপনার সাইকেল দরকার । আমারে কন বাংলাদেশতে পাঠাই । গুগল আপনার দরকার বুঝছে, আর আমরা বুঝমুনা । কি কন পাঠামু ?
Lololololo… Moka laglo ei kothata “মনে হচ্ছে গুগল আমাকে সাইকেল না কিনে ছাড়বে না।”
hahaha
ভাইয়া কিনে ফেলেন হি…হি,…হি….
ভাই পকেটে পয়সা নাই, একেকটা সাইকেলের দাম দেখে ভয় পাইছি। এলুমিনিয়াম বডির সাইকেলের দাম কমপক্ষে ৩০০-৩৫০ পাউন্ড লাগবে।
cycle er business start korbo bhabtisi !
ভালই মজা পেলাম। হা হা হা। গুগল বিরম্বনা।।।
আপনাকে মনে হয় গুগুল মামা ছাড়বেনা।
গুগুল বুঝে গেছে এই লোকের অনেক কামাই আছে!
মামাতো সব বুঝে………..বুঝলেন না!!!:)
ব্রাউজারের ইতিহাস মুছে দিয়ে এই যাত্রায় রক্ষা পাইছি।
খাইসে?
কেম্নে কি?
ভাইয়া, 1021*768 রেজুলেশনে পেইজ ভালোভাবে দেখা যাচ্ছে না।
কি ধরনের সমস্যা হচ্ছে? স্ক্রল করে দেখতে হচ্ছে?
ভালই অনেক মজা পেলাম
একদম খাটি কথা
ওরেরররররররররর গুগল ………
মজা পাইলাম বিষটিতে।
খুব মজা পাইছি বিষয়টিতে। না হেসে পারলাম না।
দেখুন হাসান ভাই মাঝে মাঝে আমরা আপনার প্রশংশা করলে আপনি বলেন আমরা বেশি বলছি দেখুন গুগল মামাও আপনাকে সম্মখাচ্ছে। হা হা হা
গুগল বিড়ম্বনা !!
কি করবেন আর কিনে ফেলুন একটা সাইকেল!!!

আর ভাই আমার সাইট টি সম্পর্কে তো কিছু বললেন না। নামের সাথে আমার লিংকটি খুঁজে পাবেন।
(ঈষৎ সম্পাদিত – হাসান)
ভাই একটা সাইকেল কিনে নেন।ওটা দিয়ে বাংলাদেশে আসেন। হা..হা..হা
হা হা হা ………..
হা: হা: হা:…
ভালইতো লিখলেন। একটু হাসালেন বটে- এই বলে যে, “গুগুল আপনাকে সাইকেল কিনিয়েই ছাড়বে”।