![কিভাবে গুগল এডসেন্স/বিজ্ঞাপন পোষ্টের মধ্যে ডানে/বামে সরাবেন? [টিউটোরিয়াল]](http://juhbn.s3.amazonaws.com/wp-content/uploads/2010/02/google-adsense-replacement-01.jpg)
সমস্যাটা কি?
থীমের ডিজাইনের কারনে অনেক সময়ই পছন্দসই স্থানে লেখার মাঝে এডসেন্স কিংবা সমধর্মী বিজ্ঞাপন বসানো সম্ভব হয় না। ফলে বিজ্ঞাপনগুলো উপরের চিত্রের মতো লেখার উপরে কিংবা শেষে বসে যায়। এগুলোও দেখতে যেমন বিশ্রী লাগে, তেমনি লেখার সাথে মিশে যায় না। ফলে ক্লিক (click through) রেটও কমে যায়।
সমাধান কি
![কিভাবে গুগল এডসেন্স/বিজ্ঞাপন পোষ্টের মধ্যে ডানে/বামে সরাবেন? [টিউটোরিয়াল] কিভাবে গুগল এডসেন্স/বিজ্ঞাপন পোষ্টের মধ্যে ডানে/বামে সরাবেন? [টিউটোরিয়াল]](http://juhbn.s3.amazonaws.com/wp-content/uploads/2010/02/google-adsense-replacement-02.jpg)
আমি লেখার মাঝে ডানে কিংবা বামে বিজ্ঞাপন বসাতে পছন্দ করি। এতে লেখার মাঝে জায়গামতো বিজ্ঞাপন বসে যায়। সাথে সাথে লেখা পড়ার সাথে সাথে বিজ্ঞাপনও চোখে পড়ে যায়। কষ্ট করে বিজ্ঞাপন দেখতে সাইডবারে দৃষ্টি ফেরাতে হয় না।
<div style = "float:left; "> <!----- your code here --------> </div>
উপরের কোডের মাঝে <!----- your code here ---------> লেখার পরে আপনার বিজ্ঞাপনের কোডটি বসিয়ে নিন। এবার ওয়ার্ডপ্রেসের HTML Editor আর blogger এর Edit HTML ট্যাবে ক্লিক করে লেখার যেখানে বিজ্ঞাপন বসাতে চান সেখানে বিজ্ঞাপনসহ কোড বসিয়ে দিয়ে পোষ্টটি আপডেট করুন।
আমার কোডটি বসালে বিজ্ঞাপনটি লেখার বাম পাশে চলে যাবে। আর যদি বিজ্ঞাপনকে ডানে বসাতে চান, তবে left এর পরিবর্তে right বসিয়ে আপডেট করে নিন।
সাথে থাকুন, ভাল থাকুন।
শুভ কামনা রইল।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- ব্লগিংয়ের জন্য এইচটিএমএল শেখার ক্লাস – কে কে হাজির? [টিউটোরিয়াল - পর্ব ২]
- ব্লগিংয়ের জন্য এইচটিএমএল শেখার ক্লাস – কে কে হাজির? [টিউটোরিয়াল - পর্ব ১]
- More Related Post এর পাশে কিভাবে বিজ্ঞাপন/গুগল এডসেন্স বসাবেন [প্রোগ্রামিং জ্ঞান প্রয়োজন]
- জনগুরুত্বপূর্ণ পোষ্ট – গুগল এডসেন্স একাউন্ট ব্যান এবং ওয়েবসাইট বিষয়ক একটি প্রসঙ্গ
- কিভাবে ওয়ার্ডপ্রেসের হোমপেজ থেকে ব্লগ পোষ্ট সরাবেন?
- গুগল এডসেন্স বিজ্ঞাপনে বৈচিত্র্য আনুন – Multiple Palettes ব্যবহার করুন
- কিভাবে গুগল এডসেন্স বিজ্ঞাপনের রং নির্ধারণ করবেন?
- গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা
{ 1 trackback }
{ 36 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }
আমার ব্লগ সাইট http://essentialwebsite.blogspot.com থেকে ১৫ ডলার আয় করেছি। কিন্তু অ্যাডসেন্স এর ভেরিফিকেশন লেটার এর জন্য এ পর্যন্ত ২ বার অনুরোধ করেছি। প্রতিবার ৫০ দিন অপেক্ষা করলাম কিন্তু লেটার এখনো হাতে পায়নি। এ্যডড্রেস ভেরিফিকেশন এর অন্য কোন উপায় কারো জানা থাকলে দয়া করে জানাবেন।
সোহেল ভাই এর Didn’t get your Adsense PIN letter yet? Get address verified via email লেখাটি পড়ে আপনার সমাধান পেতে পারেন।
ভাইয়া, আমি যদি অন্যন্য সাইটে বা মেইলের মাধ্যমে আমার সাইটের প্রচারনা চালাই তাহলে কি কোন সমস্যা আছে? যেমন আপনার পোষ্টে কমেন্ট করার সময় নাম, ই-মেইল এবং ওয়েবসাইট দিতে বলে। আমি যদি এখানে আমার সাইটের ঠিকানা দেই সমস্যা নাইতো?
ওটাই সবচেয়ে ভাল এবং নিরাপদ উপায়, কারণ মন্তব্যে অহেতুক লিংক দিলে বেশিরভাগ সময়ই মন্তব্য স্প্যামিং-এ চলে যায়।
খুবই কাজের পোস্ট। ধন্যবাদ আপনাকে।
আহা, বহুত কাজের পোস্ট… এখুনি ট্রাই দিয়ে আসি।
পারছি পারছি…!!
অনেকেই বিজ্ঞাপনকে পেজের মাঝামাঝি জায়গায় রাখতে চান । তারা কোডের আগে <center> এবং পরে </center> ট্যাগটি বসিয়ে দেখতে পারেন।
@ হাসান ভাই…পন্ডিতির জন্য স্যরি।
কোড বসিয়েছিলাম কই গেল?
বুঝলাম না। কোন কোডের কথা বললেন।
মন্তব্যে কোড বসানোর ক্ষেত্রে কিছুটা সর্তকতা অবলম্বন করতে হয়, নয়তো কোড প্রকাশিত হয় না।
শামীম সঠিকভাবে কোড বসাতে পারেননি, তাই কোড অদৃশ্য হয়ে গিয়েছিল।
খুব প্রয়োজনীয় পোস্ট । ধন্যবাদ ভাই ।
ভাইয়া এর আগে আমি এই ব্লগেই “এ সপ্তাহের অফপিক” এ ঠিক এই প্রশ্নটি করেছিলাম। সেইবার আপনার দেওয়া নির্দেশনা অনুযায়ী এডসেন্স কোড বসিয়েও কোন কাজ হয় নাই। এইবার পোস্ট অনুসারে পরীক্ষামূলকভাবে আমার একটা পোস্টে কোড বসিয়েছি। কিন্তু জানি না কি কারনে লেখার বাম পাশে ব্লাঙ্ক হয়ে আছে, কোন এড সো করে না। ভাইয়া আমার ভুলটা কি হতে পারে বলে মনে হয়? সমাধানের আশায় রইলাম।
আমি তো ঠিকই আপনার ব্লগে এডসেন্স বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। আবার পরীক্ষা করে দেখুন।
ভাইয়া অনেক শুকরিয়া। এইবার আমিও এড দেখতে পারছি। ধন্যবাদ ভাইয়া।
কোড বসানোর পর ১০ মিনিট অপেক্ষা করতে হয়। তার পর এড দেখায়
ভাল লাগল। কাজে লাগবে।
হাসান ভাই আমি জানতে চাচ্ছি প্রতিটি পোস্টেই কি কোড বসাতে হবে? এবং একই কোড কি আমি সব পোস্টেই বসাতে পারবো ?ভিন্ন ভিন্ন কোড বসালে কি সমস্যা হবে নাকি,দয়া করে জানাবেন।
প্রতিটি পোষ্টে কোড বসাবেন নাকি তা আপনার উপর নির্ভর করবে।তবে একটা বিষয় সাবধান বিজ্ঞাপনের পরপরই যেন বিজ্ঞাপন বসাতে না যান।তা এ্যাডসেন্সের রুল ভায়লেট করবে।সম্ভব হলে ভিন্ন ভিন্ন ফরম্যাটের এ্যাড বসান।আমি পয়েন্টের পাশে বা নিচে অনেক সময় বিজ্ঞাপন বসাই যেখানে পয়েন্টের কালার বিজ্ঞাপনের টাইটেলের সাথে পুরোপুরো একই রাখি।
হাসান ভাই, আমি <p style=”float: left;margin: 2px;”> এভাবে কোড লেখার পর এ্যাডসেন্স কোড বসাই।আর লেখার ডানে বসাতে হলে left এর জায়গায় right লিখে দেই।আমি যেহেতু কোডিং পারি না তাই আপনার কোড আর এই কোডের পার্থক্য বুঝতে পারছি না।এভাবে কোড বসালে কি কোন সমস্যা হবে?
একই ব্যাপার… কোনো সমস্যা নেই।
পোষ্টটি দেখে প্রখমে যতটা পুলকিত হয়েছিলাম কাজ করার পর তার পুরোটাই হতাশ হলাম।
আরো একটু পরিষ্কার করে বললে হয়তো কাজে লাগাতে পারতাম।
ধন্যবাদ এই ধরনের একটি পোষ্টের জন্য
আপনার মন্তব্যটি দেখে প্রথমে যতটা পুলকি হয়েছিলাম, পড়ার পর তার পুরোটাই হতাশ হলাম।
কোন জায়গায় সমস্যা হয়েছে, কোন জায়গার বুঝতে পারেননি, জানলে সাহায্য করতে পারতাম। এভাবে ‘পরিষ্কার করে’ বললে কি বোঝা যায়?
ধন্যবাদ এই ধরনের একটি মন্তব্যের জন্য
হাসান ভাই আজ অনেকখন চেষ্টা করে সফল হলাম।html টি যোঘ করারপর কেমন দেখাচ্ছে তার লিংক দিলাম http://downloadbazarbd.blogspot.com/2010/01/windows-7-activation-key.html
আপনাকে আবারো ধন্যবাদ।
ভাল হয়েছে, তবে আমি উইন্ডোজের পোষ্টের সাথে এমাজনের ব্যানারের চেয়ে অ্যামাজনের উইন্ডোজের সিডির বিজ্ঞাপন বসিয়ে দিয়ে ভাল হতো।
হাসান ভাই মন্তব্যে কোড লিখতে গেলেই তা ভ্যানিস হয়ে যায়।কিভাবে লিখতে হয়? আর আগের মন্তব্যটা ঠিক করে দিয়ে একটু রিপ্লাই দিয়েন।
যেকোনো কোডিং < এ পরিবর্তে < এবং > এর > পরিবর্তে বসাতে হবে।
এই পোস্ট টা অনেকের কাজে আসবে।আমি মনে করি সাইট নিয়ে ছোট খাট কাজের জন্য সবারই উচিত PHP/CSS/HTML এর উপর কিছু বেসিক আইডিয়া নিয়ে রাখা। অনলাইনে প্রচুর সাইট আছে যারা কিনা খুব সুন্দর করে বেসিক গুলো টিউটোরিয়ালের মাধ্যমে শেখায়।
দেখি পারি কিনা।তবে এখন এই পোস্ট টাই খুজছিলাম।
পোস্টটি পড়ে ভাল লাগলো ।
কোথায় বসাব
পোষ্টের শুরুতে কিভাবে খুজে কোড ব্যবহার করব
হাসান ভাই সালাম নিবেন,
আমি সাধারন ওয়ার্ডপ্রেস দিয়েই কাজ করি। আমি WordpressMU কিভাবে install করবো? যদি একটু জানাতেন খুব ভাল হতো…
দারুন,ভাইয়া আমাকে wordpressMU কিভাবে install করে?
WordpressMU কেনো ইনস্টল করতে চান? সাধারন ওয়ার্ডপ্রেস দিয়ে চলবে না?
আর অনুগ্রহ করে অপ্রাসঙ্গিক যেকোনো আলোচনা অফটপিক পোষ্টে লিখবেন।
ভাইয়া ব্যাপারটা জানতাম আগে থেকেই, নতুনদের অনেক কাজে লাগবে। কিন্তু আমার প্রশ্ন হলো পোষ্টের শুরুতে এভাবে বিজ্ঞাপন লাগালে ক্লিক দেয়ার সম্ভাবনা কি বারে?