
- আমার নাম জিন্নাত উল হাসান। ডাক নাম জনি। এটা এখন বিলুপ্ত প্রায়। আত্মীয়স্বজন ছাড়া এই নাম এখন কেউই জানে না। আমার বাবা প্রায়ই আমার নাম ভুল লিখতেন। তাই এসএসসি পরীক্ষার আগে পযর্ন্ত আমার নাম ছিল জান্নাতুল হাসান, জিন্নাতুল হাসান, জিন্নাত-উল-হাসান ইত্যাদি ইত্যাদি।
- আমার বাবা সরকারী চাকুরীজীবি, আগামী বছর হয়তো অবসর গ্রহন করবেন। মা ১০০% গৃহিনী, আদর্শ মা। আমি সংসারের বড় ছেলে, আমার ছোট ভাই রংপুর মেডিকেল কলেজ থেকে ডাক্তারী পাস করেছে আর আমার ছোট বোন ঢাকা ডেন্টালে পড়াশুনা করছে।
- আমি খাগড়াছড়ির নতুন কুড়িঁ কিশলয়ে পড়াশুনা শুরু করি। এরপর সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ,আদমজী ক্যান্টনমেন্ট স্কুল, রংপুর ক্যাডেট কলেজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছি।
- ক্যাডেট কলেজের প্রথম দিনে সবাই যখন কাদেঁ, আমি ততক্ষন রোমাঞ্চিত বোধ করেছি। মনে হয়েছিল যে আমি যেন স্বাধীনতা পেলাম। এরপর ক্যাডেট কলেজ জীবন ভাল/খারাপে কেটেছে। ভেবেছিলাম ক্যাডেট কলেজ থেকে বিদায় মুহুর্তে আমি কাদঁবো না। অথচ বিদায় মুহুর্তে প্রচন্ড কেদেঁছি, হাউমাউ করে কেদেঁছি। ভেবেছিলাম আমার জুনিয়ররা আমাকে পছন্দই করে না। আমাকে অবাক করে দিয়ে আমার ক্রেস্ট গ্রহনকালে প্রচন্ড তালি দিয়ে আমাকে আবেগ তাড়িত করে ফেলেছিল।
- আমি প্রচন্ড অসামাজিক জীব। আমি খুবই ঘরকুনো। আমি কেমন যেন ছন্নছাড়া জীবনের ভেতর দিয়ে চলেছি। প্রায়ই নিজেকে অনেক ভীতু, অপদার্থ মনে হয়।
- আমার ইলেকট্রনিক্স জিনিস পছন্দ করি। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, ঘড়ি ইত্যাদিতে রয়েছে অফুরান আগ্রহ। এখন আমার হাতে রয়েছে দুইটি মোবাইল, ব্ল্যাকবেরি আর আইফোন। ঘড়ির উপর নেশা ছুটে গেছে। এখন আর ঘড়ি হাতে দেই না। তবে যুক্ত হয়েছে পারফিউমের প্রতি আকর্ষণ। আমার সবচেয়ে প্রিয় পারফিউমের নাম 1 MILLION – PACO RABANNE।
- আমি রক্ত, রোগ ব্যাধি খুবই ভয় পাই। আমার একবার মিশুক উল্টো চোখের উপর একটু কেটে গিয়েছিল। তাতে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে বারবার অজ্ঞান হয়ে যাবার অবস্থা হয়ে গিয়েছিল। আমি রংপুর মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম ঠিকই কিন্তু কখনই আমি মেডিকেলে পড়তে চাইনি।
- প্রেমের ব্যাপারে বরাবরই আমি খুবই কল্পনাপ্রবণ কিন্তু ভালবাসা কল্পনার মতো হয়ে কখনই হয়তো ধরা দেয়নি।
- আমি বন্ধুর সংখ্যা খুবই কম, প্রায় শূন্য। তাই যাকেই পাই, চেষ্টা করি আকঁড়ে ধরতে। চট করেই রেগে যাই। আবার চট করেই ঠান্ডা।
- আমি লন্ডনে অনেক টাকা আয় করেছি। কিন্তু যেন জানি কোনো টাকাই জমাতে পারিনি। সিগারেট খাই না; মদ, গাঁজা, নাইট ক্লাবে কোনো নেশা নেই। সাড়ে চার বছরের জীবনে মাত্র ২ দিন ক্লাবে গিয়েছি, তাও বন্ধুদের পীড়াপিড়িতে।
এত বড় ফালতু পোষ্ট পড়ার জন্য আপনার জন্য রইল একগুচ্ছ ফালতু শুভেচ্ছা।
ভাল থাকুন।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- আমার নতুন Business Card [ছবি]
- [অতিথি পোস্ট] পোস্ট রিভিশন: ডেটাবেজের অতিরিক্ত মাথাব্যথা – ঝেঁড়ে ফেলুন সব জঞ্জাল
- স্পন্সর্ড পোস্ট লেখার ব্যাপারে সাবধানতা : বিষয়বস্তু মিল রাখুন
- আজ পূর্ণ হলো এক বছর | সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন | আসেন কেক কাটি
- [ফালতু পোষ্ট] হাসতে চান? একটা সাইটের খবর দেই!
- অনলাইনে আয়ের কৌশল – ব্লগের জন্য দুনিয়ার সবচেয়ে ফালতু টপিক কেন?
- [অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্টও হতে পারে আয়ের আরেক উৎস
{ 65 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }
কি আর বলব, সুন্দরভাবে গুছিয়ে লিখার জন্য আরো ভাল লাগছে। গদ্য-কবিতা লিখলে মন্দ হবেনা। অনেক ধন্যবাদ।
আপনি এত ভিতু ক্যান ?
কারণ সবাই সাহসী হতে পারে না।
ভাল লাগলো আপনার লেখা পড়ে। গতকাল আপনার সাইটটা গুগলের মাধ্যমে পেলাম। আপনার এই সাইটের বেশিরভাগ লেখাই খুব ভাল যা বাংলা ভাষাভাষি লোকদের খুবই কাজে দিবে।
.-= মাহমুদ আহসান এর সর্বশেষ পোষ্ট >> পিএইচপি দিয়ে খুব সহজে প্রক্সি সাইট তৈরি করুন =-.
আমার সাইটে আপনাকে স্বাগতম।
গুগলে কি সার্চ করে আমার সাইটটি পেয়ে শুনলে ভাল লাগতো। আপনার জন্য রইল শুভ কামনা।
ভাল থাকবেন।
কম্পিউটার আর ইন্টারনেট মিলে আমাকেও প্রচন্ড অসামাজিক জীব বানিয়েছে। ঘরকুনো অভ্যাসটা আমার মধ্যেও আছে ।আত্মিয় স্বজনদের বাড়ি যাওয়া হয়না ।
তবে নিজের প্রতি আত্মবিশ্বাস আছে আনেক।
আপনার সম্পর্কে আনেক কিছু জানা হল।
তবে এটা বিষয় নিয়ে পোষ্ট চাই সেটা হচ্ছে আপনি অনেক ব্যস্ত থাকেন এবং কঠিন কঠিন কাজ করেন এতো কিছু গুছিয়ে করেন কি ভাবে?
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> Windows 7 Mizer For Windows XP, MCE or Server 2003 =-.
“আমি প্রচন্ড অসামাজিক জীব। আমি খুবই ঘরকুনো। আমি কেমন যেন ছন্নছাড়া জীবনের ভেতর দিয়ে চলেছি। প্রায়ই নিজেকে অনেক ভীতু, অপদার্থ মনে হয়।”
Internet addiction disorder এই সমস্যাটা আছে বেশিভাগ ব্লগারদের ।
ধন্যবাদ ।
ফালতু পোষ্টের কমেন্টস সংখ্যা হাফ সেন্চুরি ছাড়াল।
তার মানে কি দাড়াঁল আসলেই কি এটা ফালতু পোষ্ট ছিল………!!!!
আজ হঠাৎ করে দেখলাম হাসান ভাইয়ের সাইট মেইনটেন্স মোডে আছে, ভাবলাম আজ মনে হয় একটু পরই একটা পোষ্ট পাব……….কিন্ত….
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> 3 Techniques to Get More Reader in Your Blog =-.
মেইনটেইন্সেস (Maintenance) হবে।
তবে আজ থেকে সর্বশেষ পোষ্ট দেখতে পাচ্ছি….তবে কেন জানি আমার ব্লগে এই প্লাগইনটা (Comment Luv)একটিভ করলেও কাজ করে না সঠিকভাবে।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> 3 Techniques to Get More Reader in Your Blog =-.
আসলে সাইট দ্রুত লোড হবার জন্য কিছু কাজ করছিলাম, কিছুটা সফল হয়েছি। আশা করি আগের চেয়ে একটু দ্রুততায় লোড হচ্ছে। প্রথম পেজ লোড কিছুটা সময় লাগবে, তারপর পেজটি ক্যাশ হয়ে গেলে পরবর্তী পেজগুলো তুলনামূলকভাবে দ্রুত লোড হবে।
অবশ্যই আগের চেয়ে অনেকটা দ্রুততায় পেজ লোড হচ্ছে।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> 3 Techniques to Get More Reader in Your Blog =-.
“আমার জীবনের ১০টি অজানা কথা – এর চেয়ে ফালতু পোস্ট আর হতে পারে না”
শিরোনামের সাথে সম্পূর্ন একমত !!!

(মজা নিলাম
)
.-= arifnezami এর সর্বশেষ পোষ্ট >> Get Norman Antivirus & Antispyware 7.3 Genuine License of 1 year for FREE ! =-.
“” আমি প্রচন্ড অসামাজিক জীব। আমি খুবই ঘরকুনো। আমি কেমন যেন ছন্নছাড়া জীবনের ভেতর দিয়ে চলেছি। প্রায়ই নিজেকে অনেক ভীতু, অপদার্থ মনে হয়।
# আমার ইলেকট্রনিক্স জিনিস পছন্দ করি। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, ঘড়ি ইত্যাদিতে রয়েছে অফুরান আগ্রহ”"
এই কথা গুলোর আমার জীবনের সাথে হুবাহু মিলে য়ায়।
খুব ভাল লাগল।
মিশুক উল্টে যাওয়ার কথায় আমিও চমকে উঠলাম। একবার আমি গ্রাম থেকে ঢাকায় আসার সময়ে বেবী উল্টে গিয়েছিল, সড়ক থেকে কয়েকবার গড়িয়ে পাশের জমিতে পড়ে গিয়েছিল, আমি এতো শক্ পেয়েছিলাম যে ১০-১৫ দিন ঠিকমতো কথা বলতে পারিনি, ঘুমাতে পারিনি।
ভাইয়া,
নিজের জীবনের কথা গুলো অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন।পড়ে অনেক ভাল লেগেছে এবং মজা পেয়েছি।:-)
মন্তব্যের জন্য ধন্যবাদ
হঠাৎ করে ভিন্ন ধরনের এই লেখাটি পড়ে অনেক ভাল লাগলো।
ভাল থাকুন সবসময়….
মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন।
আসলে সবচেয়ে ফালতু পোষ্ট নামে আপনি অনেক ভাল একটা পোষ্ট দিলেন…..ইমেইল সাবস্ক্রাইব করার পর এই পোষ্টটাই আমার কাছে প্রথম মেইল এসেছে………
আপনার সম্পর্কে অনেক অজানা বিষয় জনতে পারলাম ধন্যবাদ
ভাই, আমার খুব ইচ্ছা আপনার মত এই রকম করে কথা বলতে, কিন্তু কেন জানি পারিনা।
যাই হোক, ভাই সম্প্রতি আমি অনেক বড় একটা কাজ হাতে নিয়েছি, “ডিজিটাল নোয়াখালী” নামে একটা অনলাইন পত্রিকা বানাতে যাচ্ছি যা এখন পরিক্ষামূলক ভাবে চালু আছে। ভাই, আমার খুব ইচ্ছা আপনি যেন আমার পত্রিকাটায় একবার ঘুরে আসেন এবং সামনের দিকে আরো কি কি সংযোজন করতে হবে আমাকে জানাই দিবেন বলে আমি বিশ্বাস করি। আমার পত্রিকার ঠিকানা http://www.digitalnoakhali.com/news
ধন্যবাদ
হাসান ভাইয়া খুব ভালো লাগলো ফালতু পোস্ট।প্রেম বিষয়ক আরো কিছু ঝাতি জানতে চায়। হাহাহা।
তালি বাজতে যেমন দুটি হাতের প্রয়োজন, তেমনি প্রেম করতেও দুটি মানুষ প্রয়োজন। যার জন্য অপার ভালবাসা নিয়ে বসে আছি, সেই তো তার মর্ম বুঝলো না।
এখোনো বুঝেনাই!!! আপনার বসরে নিয়া আর পারলাম না
নিজের বর্ণনা এত সহজে দেয়া যায় আসলেই জানা ছিল না।
———————————————–
অফটপিক : কমেন্ট সাবমিট বাটনের নিচে “আপনার ব্লগের সর্বশেষ পোষ্ট দেখাতে ক্লিক করুন” (Comment Luv) লিংকটার ব্যবহার বলবেন কি?
আমি তো ভাই সবকিছু সহজ করেই লিখি। ভাল লেগেছে এটা আমার সার্থকতা আর পুরস্কার।
CommentLuv অপশনে ক্লিক করলে আপনার ব্লগ/ ওয়েবসাইটের সর্বশেষ পোষ্টটি আপনার মন্তব্যের সাথে প্রকাশিত হবে। এটা আপনার ওযেবসাইটে পাঠক বাড়াতে কাজে লাগবে।
সর্বশেষ পোস্ট কি দেখা যাচ্ছে? আমি কিন্তু দেখতে পাচ্ছিনা। অপশান আছে, তবে মন্তব্যের পরে কারোরই শেষ পোস্ট দেখতে পাচ্ছিনা।
ওয়েবসাইট দ্রুত লোড হবার জন্য W3 Total Cache প্লাগইনটি ইনস্টল করেছিলাম, ওটাই সবর্শেষ পোষ্ট দেখাতে সমস্যা করছিল। এখন প্লাগইনটি নিস্ক্রিয় করে দিয়ে wp super cache ব্যবহার করছি। এখন আর সমস্যা হবার কথা নয়।
.-= জিন্নাত উল হাসান এর সর্বশেষ পোষ্ট >> আমার জীবনের ১০টি অজানা কথা – এর চেয়ে ফালতু পোস্ট আর হতে পারে না =-.
হাসান ভাই আমার ব্লগে মনে হয় প্লাগইনটা ঠিকভাবে কাজ করছে না।সেটিংসে এটা লেখাঃ
Cache Contents
WP-Cache (0KB)
* 0 Cached Pages
* 0 Expired Pages
WP-Super-Cache (0KB)
* 0 Cached Pages
* 0 Expired Pages
আমিও এই কারনে একটু বিভ্রান্ত হয়েছিলাম। ধন্যবাদ এখন সর্বশেষ পোস্ট দেখা যাচ্ছে।
.-= মামুন সৃজন এর সর্বশেষ পোষ্ট >> বেসরকারী বিশ্ববিদ্যালয় =-.
হাসান ভাই খুব ভাল লাগল।পড়ে মনে হইতেসে এইটা তো আমার নিজের কাহিনি

আমার বাবও সরকারি কর্মকর্তা,আর এই কারনে আমিও ৭+ স্কুলে পড়েছি………….
আমার মতে এইটা আপনার বেস্ট ফালতু পোস্ট
ক্যাডেট কলেজের ৬ বছর আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা। ওটা ছাড়া হয়তো আমার জীবন অন্যরকম হতো, আমি হয়তো উচ্ছুঙ্খল হতাম না ঠিকই তবে অগোছালো হতাম।
“প্রেমের ব্যাপারে বরাবরই আমি খুবই কল্পনাপ্রবণ কিন্তু ভালবাসা কল্পনার মতো হয়ে কখনই হয়তো ধরা দেয়নি”
হুমম। হাসান ভাই, এই বাক্যে “হয়ত” দেখে মনে হচ্ছে, ধরা দিতে দিতে ও ধরা দেয়নি।
অনেক ভালো লাগলো আপনার সম্পর্কে জেনে।
ভবিষ্যতের দিনগুলো আরো সুন্দর হোক।
অনেক শুভকামনা রইল।
অসাধারণ ভালো লাগলো। বারবার মেলানোর চেষ্টা করছিলাম নিজের সাথে মেলানোর। বিষয়গুলো জেনে এতোটাই আনন্দিত হলাম… কী আর বলবো !

———
অফট : হাসান ভাই বলেছেন- “তবে যুক্ত হয়েছে পারফিউমের প্রতি আকর্ষণ”…. বুঝতে পেরেছি কেন এই নতুন আগ্রহ !
হাসান ভাই পারফিউম জমাচ্ছেন, কারণ খুব শিগগিরই পারফিউম ইউজকারিনী আসছেন…
প্রেমিকরা নাকি প্রিয়ার চুলে নাক ডুবিয়ে অজানায় হারিয়ে যায়। আমার সেই সৌভাগ্য হয়নি, তাই পারফিউম কিনে দুধের স্বাদ ঘোলে পূরণ করছি।
হাসান ভাই খুব ভাল লাগলো আপনার কথা শুনে,কিন্তু আমি খুব কষ্টে আছি ভাই,অনেক try করেছি but google adsense পাই নাই,খুব খারাপ লাগতেছে.www.ourprob.blogspot.com এই ব্লগের কনটেন্ট আমি কোন সাইট থেকে copy করি নাই.বড় আশা ছিল adsense পাব কিন্তু সেটা আর পুর্ন হলো না,এখন আমি কি করব বুঝতেছি না.
জিন্নাত ভাই?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
“সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল” আপনি তো দেখি আমার স্কুলের বড় ভাই।
আপনি কোন ব্যাচের ভাই? আর আপনি নেস্কট কবে দেশে আসবেন?
আমি যখন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়তাম, তখন যাতায়াতের প্রধান মাধ্যম ছিল ডায়নোসার। তাহলে বুঝতেই পারছেন, কতদিন আগে পড়েছি। আমি ৮৮ থেকে ৯১ পর্যন্ত (২য় শ্রেনী থেকে ৫ শ্রেনী পর্যন্ত) পড়াশুনা করেছি। তখন খুব ভাল ছাত্র ছিলাম, বরাবরই ২য় হতাম, কারণ প্রথম স্থান দখল করত একটা ছেলে, এখন নাম মনে আছে, নাম মামুন।
আপনেতো দেখি আমার চাইতেও পাইনসা।
তবে ভাল জামাই হইতে পারবেন মনে হয়।
আপনার Character History পড়ে ভালই লাগল।
আর মনে হয় বেশি দিন একা একা কল্পনা করতে হবে না।
আমার মনে হয় সবার জীবনের কিছু জিনিস কোনো না কোনো দিক থেকে একই রকম থাকে! হতে পারে চিন্তা চেতনার বা কাজে কর্মে! পোস্টটা পড়ে ভালো লাগল!!
পোস্টটি পড়ে অনেক ভাল লাগলো। আপনার সম্পর্কে অনেক অজানা বিষয় জানলাম।
ভাল লাগলো হাসান ভাই।
ভাই সুপারহিট ।
লেখাটা পড়ে অনেক মজা পেলাম, ঘরকুনো, বন্ধুর সংখ্যা খুবই কম, প্রায় শূন্য এবং ইলেকট্রনিক্স জিনিস এর প্রতি আগ্রহ এইগুলো আপনার সাথে আমার একবারে মিলে গেছে।
আরেকটা জিনিস ভাইয়া, আপনি মনে হয় কোন জিনিস নিয়ে প্রচন্ড চিন্তা করতে পারেন যে কোন বিষয় নিয়ে অনেকক্ষন চিন্তা করার ক্ষমতা আছে আপনার।
যদি থাকে তবে অবশ্যই জানাবেন। ধন্যবাদ এইরকম একটা অসাধারন লেখার জন্য…
পোষ্ট টা দারুন লাগল। এত সাধারন কথা এতটা অসাধারন করে কেউ লিখতে পারে…
আজ একটা সিদ্ধান্ত নিলাম। আর ওয়েবসাইট এর কোনো কাজ করব না। এই পোষ্টটা পড়ার পর…
কিছুদিন আগে রাতে অফিস থেকে টিউবে (পাতাল রেল) চড়ে বাসায় আসছিলাম। অভ্যাসমতো ঘুমিয়ে পড়েছিলাম, যখন জেগে উঠলাম, তখন আমার সামনে একটি ছোট বাচ্চা হাতে একজন মহিলাকে বেশ পরিচিত মনে হয়। ভালভাবে খেয়াল করে দেখি উনি তানিয়া আহমেদ। তারপাশে আরেকজন টিভি তারকা, আপা আপা বলছিল আর আমার পাশে বসে থাকে একজন লোকের সাথে কথা বলছিল। দৃষ্টি ঘুরে দেখি তিনি টুটুল। আর অদূরে দেয়ালে হেলান দিয়ে একটি ছেলে বাবা বাবা করছে। আমার বেশ বিরক্তই লাগছিল। কারণ তারা বাঙ্গালীর স্বভাবমতো বেশ জোরে জোরে কথা বলছিল, অথচ পাবলিক প্লেসে জোরে কথা বলা অভদ্রতা।
যাহোক, যুগে যুগে মিডিয়ার অতিরঞ্জন থাকবেই। তাই বলে কি সৃষ্টিশীলতা বন্ধ হয়ে যাবে?
তন্ময়, ভুলেও এই সিদ্ধান্ত নিয়েন না ভাই।হাসান ভাইয়ের কথাই কপি করলাম “যাহোক, যুগে যুগে মিডিয়ার অতিরঞ্জন থাকবেই। তাই বলে কি সৃষ্টিশীলতা বন্ধ হয়ে যাবে?”
আর ভাই একটা ইমেইল করেছিলাম।দয়া করে রিপ্লাই দিয়েন
আদনান ভাই, দুই এক দিন টাইম দেন… আমার মেইল পেয়েছি।
সরি, আপনার মেইল
তন্ময় ভাই
কাজ যেন বন্ধ না হয়। আপনি নিজেই জানেন আপনার অর্জন কতটুকু। আমরাও দেখেছি আপনার অর্জন। নিজের অর্জন গুলোকে খাটো করবেননা। আরও ভাল কাজ দেখতে চাই, শিখতে চাই।
আপনার জীবনটা ঠিক আমার মতহই।
হা হা। মজা পাইলাম।সাধারনত সবাই লেখে এভাবে “আমার জীবনটা আপনার মতোই”…
আমার জানামতে তিনি ঠিকই লিখেছেন। সবাই নিজেকেই প্রাধান্য দেয়। এইটা মানুষের সহজাত প্রবৃত্তি
“পাত্রী দেখতে অনুরোধ করিয়া পিতার কাছে আবেদন” সিরিজের ২য় পর্ব নাকি? জোস হইছে লেখাটা।পড়ে খুব ভাল লাগল।আশা করি এই বছরে আমাদের ভাবী এসে আপনার নিরস জীবনে প্রান এনে দিবেন।
**ভেবেছিলাম আমার জুনিয়ররা আমার পছন্দই করে না।- এই লাইনটা ঠিক করে দিন**
এটাকে দ্বিতীয় পর্ব বলতে পারেন কিংবা character certificate বললেও দোষ নেই।
ভাইয়া হঠাৎ এরকিম ফালতু পোষ্ট দেয়ার মানেটা বুঝলাম না। কিন্তু খারাপ হয় নাই, আপনার Personal লাইফ এর কিছু অংশ জানতে পারলাম। ও হাসান ভাই আপনি কিছুদিন আগে বাবার কাছে যে চিঠি পাঠালেন সেটার কি অবস্থা, চাচাজান কি কোন রিপ্লাই দেন নাই !
জান্নাতুল হাসান?…;)
আপনার একান্ত ব্যাক্তিগত কথাগুলা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে আরো ধন্যবাদ দিতে চাই এই কারনে যে …লন্ডনের মতো একটা জায়গায় যেখানে মদ, গাঁজা, নাইট ক্লাব খুবই সহজলভ্য অথচ সেগুলোতে আপনি গা ভাষিয়ে দেন নি।
অনেক বাংগালীদেরই একটা ভ্রান্ত ধারনা আছে যে, বাইরে যেসব ছেলেমেয়েরা পড়াশুনা করতে যায় তাদের অনেকেই চরিত্রগত দিক থেকে নষ্ট হয়ে যায়। আপনি এ ধারনাটি ভুল প্রমান করেছেন।
ধন্যবাদ।
আমি যেহেতু মাতাল হই না তাই ক্লাবে যাওয়ার কোনো মানেই হয় না। আর বন্ধু সংখ্যাও খুব কম তাই দলবেঁধে যাবো, তাও হয় না।
এই দেশে মদ খাওয়া কিংবা ক্লাবে যাওয়া কোনো ব্যাপার না যদি তা সীমার মধ্যে থাকে। এগুলো এদেশের সংস্কৃতির অংশ।
হাসান ভাই আমার ব্যক্তিগতভাবে পোস্টটা খুবই ভালো লেগেছে।যেকোন আত্নস্বীকৃত পোস্টই আমার কাছে ইন্টারেস্টিং লাগে।কয়জন মানুষ পারে আত্নস্বীকৃত দিতে????
মিশুক উল্টে যাওয়া কোন ঘটনার কথা বললেন। ইলেক্ট ক্রাফট চাকুরি করার সময় যেটা হয়েছিল। এই ঘটনাই যদি হয় আপনাকে টিটেনাস দিতে নিয়ে যাওয়া সময় কিন্তু আপনাকে এত ভীতু মনে হয়নি। আপনার আরেকটা অজানা খবর জানাই, ইলেক্ট ক্রাফট চাকুরি করার সময় আপনি ছোট খাটো ছিলেন বলে আপনাকে সবাই আমরা বাবু বলে ডাকতাম, আপনার বোধহয় এখন আর সেটা মনে নেই। আপনাকে যতটুকু দেখেছি আমার মনে হয় এর পর আপনি কখন আর http://www.paribahan.com সার্চ করে দেখেননি। আমি মাঝে মধ্যে দেখতাম। সেদিনই প্রথম দেখলাম এত বছর পর আপনার করে দেওয়া ফন্ট পেউজ থেকে ওরা কিছুটা বদল করেছে। আর সাইকে এই অজানা কথাটাও বলছি এখানে যে ওয়েব টার কথা আমি বললাম এটার প্রথম দিকের সব কিছুই প্রায় হাসান ভাইরের করা।
উজ্জ্বল ভাই,
পুরোনো দিনে কথা মনে করে দিলেন। যখন আহত অবস্থায় নিকটস্থ একটি ক্লিনিকে ব্যান্ডেজ করাচ্ছিলাম তখন আমি ভয় পাচ্ছিলাম।
আমিই পরিবহন.কমে ওয়েবসাইট এবং বুকিং সিস্টেমের প্রথম প্রোগ্রামার। যদিও হোমপেজের ডিজাইন পরিবতর্ন করা হয়েছে, তবুও আগের সবকিছুই এখনও বিদ্যমান।
পরিবহন.কম একটি সফল প্রজেক্ট হতে পারতো যদি তা অন্যকোনো দেশে বানানো হত। বাংলাদেশের মতো জায়গায় যেখানে বিদ্যুত থাকে না, ইন্টারনেট থাকে না – সেখানে ১০০% ইন্টারনেট ভিত্তিক real time প্রজেক্ট চালানো কষ্ট করা, প্রায় অসম্ভব।
এর বাইরেও আরো কিছু ব্যাপার ছিল হাসান ভাই যর জন্য এই প্রজেক্টটার সফলতা পায়নি যা আপনিও জানেন। আমি পরবর্তিতে অন্য কোন চাকুরি না পেয়েও এই প্রজেক্ট ছেড়ে দিয়ে প্রায় বছর খানি একেবারেই বেকার ছিলাম। বুঝেন কতটা খারাপ লাগলে মানুষ এই রকম একটা সিদ্ধান্ত নিতে পারে।