অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

গুগলের টার্গেট এবার ISP দের দিকে – নতুন সার্ভিস ১ গিগাবিট /সেকেন্ড ইন্টারনেট সার্ভিস

গুগলের টার্গেট এবার ISP দের দিকে - নতুন সার্ভিস ১ গিগাবিট /সেকেন্ড ইন্টারনেট সার্ভিস

আমি বার বার বলেছি যে গুগল এত বড় হবে যে আজকে আমরা তার পরিধি কল্পনাও করতে পারছি না।

বিশ্বাস হয় না?

আজকের ঘোষনামতে গুগল যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের কিছু নির্বাচিত এলাকায় ১ গিগাবিট / সেকেন্ডের ইন্টারনেট সার্ভিস দেবার কথা চিন্তা করছে। এরজন্য তারা ওইসব এলাকার প্রতিটি বাড়িতে ফাইবার অপটিক ক্যাবলের সংযোগ দেবে। আপাতত ৫০,০০০ জন থেকে ৫,০০,০০ ৫,০০,০০০ জন ব্যক্তি এই সার্ভিসের আওতায় আসবেন।

ওয়াও!

এজন্য তারা একটি ওয়েবসাইটও শুরু করেছে।

কি জন্য এই সার্ভিসের সূচনা – আমার দৃষ্টিতে

আমার মনে হয় না গুগল এখনই খুব বড় আকারে এই সার্ভিসটি চালু করবে। ৫০০,০০০ জন ব্যবহারকারী ধরলেও আমেরিকার মোট ব্যবহারকারীদের তুলনাই এই অংকটি খুবই ছোট।

এতদিন গুগল কেবল শুধু আপনার সার্চের ইতিহাসই জানতে পেতো। ইন্টারনেট সার্ভিসের মাধ্যমে তারা আপনার পুরো ইন্টারনেট ব্যবহারের ইতিহাস জানতে পারবে। ফলে বিষয় সংশ্লিষ্ট বিজ্ঞাপন দেখানো আরোও সহজ হয়ে যাবে।

তবে কিছু আগে যুক্তরাজ্যেও এই ধরনের উপায়ের মাধ্যমে ব্যবহারকারীদের ইতিহাস জেনে বিজ্ঞাপন দেবার সার্ভিস প্রচন্ড সমালোচনার মুখে শুরুতেই বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় গুগলের এই সার্ভিস কতটুকু সফলতা পাবে, তা অপেক্ষা করা ছাড়া জানবার উপায় নেই।

এই ধরনের আরোও কিছু পোস্ট:

No related posts.


{ 27 comments… read them below or add one }

sam February 19, 2010 at 4:36 pm

আপাতত ৫০,০০০ জন থেকে ৫,০০,০০ জন ব্যক্তি এই সার্ভিসের আওতায় আসবেন। what the difference between 50,000 to 5,00,00. LOL

Reply

জিন্নাত উল হাসান February 19, 2010 at 7:23 pm

টাইপিং -এ ভুল ছিল, শুধরে নেয়া হল। ধন্যবাদ।

Reply

EBRAHIM SHAH February 15, 2010 at 10:14 pm

এরকম স্পিড পেতাম যদি !

Reply

সাইফ দি বস ৭ February 12, 2010 at 7:50 pm

আফসোস!! :(

Reply

anupdebnath February 12, 2010 at 9:36 pm

আপসোস করে আর কি করবা। এটা তো আমাদের কপালে নাই।

Reply

mAmun_bangladeshi February 11, 2010 at 10:45 pm

ভাই এটাতো যুক্তরাষ্ট্রে দেয়া হবে কিন্তু আপনি প্রথম দিকে লিখেছেন যুক্তরাজ্যে।

Reply

জিন্নাত উল হাসান February 11, 2010 at 10:47 pm

টাইপিং মিসটেক… শুধরে নেয়া হল।

Reply

মামুন সৃজন February 11, 2010 at 6:56 pm

আমি চোখ বন্ধ করে স্পিডটা কল্পনা করার চেষ্টা করছি
.-= মামুন সৃজন এর সর্বশেষ পোষ্ট >> বেসরকারী বিশ্ববিদ্যালয় =-.

Reply

arifnezami February 11, 2010 at 6:30 pm

আমাকে যত বিজ্ঞাপনই দেখানো হোক না কেন আমার লাইন ভাল চাই । ইন্টারনেটে কিছুই গোপন নয় । কেউ না কেউ চাইলেই অন্যদের সব তথ্য দেখতে পারে । তবে জাফর ইকবাল স্যারের সাইফাই পড়েছিলাম ,ভবিষ্যতে কম্পিউটার সবাইকে সরকাররের মত নিয়ন্ত্রন করছে । গুগল মনে হয় সে পথেই আছে ।
.-= arifnezami এর সর্বশেষ পোষ্ট >> Free EASEUS Partition Master Professional 5.0.1 Genuine License =-.

Reply

সোহান February 11, 2010 at 4:41 pm

হাইরে কপাল…! কোথায় 10 KB/sec আর 1 GB/sec !! আফসোস…!!

Reply

সাম্য February 11, 2010 at 12:57 pm

জ়িন্নাত ভাই, আমাদের দেশে এই সার্ভিস আসতে আসতে ৩০১০ সাল পার হয়ে যাবে। :(

Reply

জিন্নাত উল হাসান February 11, 2010 at 5:36 pm

৩০১০ সাল পর্যন্ত বাংলাদেশ পানির উপরে থাকলেই কেবল আসার সম্ভাবনা আছে। জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় কোনো পদক্ষেপই নেয়া হচ্ছে না। অথচ দক্ষিনাঞ্চলে ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আমাদের দেশের নেতানেত্রীর পয়সা খেতে আর আর গালাগালিতে ব্যস্ত, দেশ নিয়ে চিন্তা করার তাদের সময় নেই।

বিবিসিতে দেখলাম, জোয়ার ঠেকাতে কাদামাটির বাধঁ দেয়া হচ্ছে। এত হাস্যকর উপায় দেখলে কি করতে ইচ্ছে বুঝে পাই না।

Reply

Noor February 11, 2010 at 7:47 pm

হাসান ভাইয়ের সাথে আমি একমত। এ দেশের নেতা-নেত্রীরা শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। বাস্তবে তথ্য প্রযুক্তি বিষয়টা কী সেইটাই তারা ভালো বোঝে কি না সন্দেহ আর তথ্য প্রযুক্তি নিয়ে ভাববে, এ যেন আকাশ কুসুম কল্পনা।
.-= Noor এর সর্বশেষ পোষ্ট >> Check your downloaded file and make sure downloaded file is virus free ! =-.

Reply

Adnan February 11, 2010 at 8:54 pm

এই বিষয়টায় আমি সবার সাথে ভিন্ন মত পোষন করি।যে কোন কিছুর গুনগত মান পরিবর্তনের জন্য ভাল মেধাবী Manpower লাগে।যে কাউকে প্রশ্ন করা হোক, সে হয় ডাক্তার হবে নয়তো ইঞ্জিনিয়ার বা ব্যাবসায়ী বা চাকুরীজিবী, কিন্তু কেউ রাজনীতিতে আসবে না।স্বাধীনতার পর থেকেই এভাবেই চলে আসছে।ভাল ভাল মানুষগুলো যদি রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে রাখেন তাহলে মুষ্টিমেয় কিছু লোকের কাছ থেকে এর বেশি কি-ই বা চাওয়ার থাকে…

Reply

জিন্নাত উল হাসান February 11, 2010 at 9:03 pm

আমাদের দেশে রাজনীতি এতটাই নোংরা খেলা যে কেউই স্বেচ্ছায় নিজেকে জড়াতে চায় না।

Reply

Rajibul February 11, 2010 at 11:53 am

হাসান ভাই এই ধরনের সংবাদ শুনে মনটা খুব খারাপ হয়ে যায়। আমার যেখানে কেবিপিএস এর মধ্যে আটকে আছি সেখানে গিগাবাইটের সংবাদ শুনে মনে রূপ কথার মধ্যে আছি।

Reply

Rajibul February 11, 2010 at 3:27 pm

আজই আমার জিমেলে ফেসবুক আর টুইটারে আদলে “বাজ” নামে গুগলর নতুন অপশন যুক্ত হলো। এতক্ষনে সবাই বোধ হয় এটা দেখে ফেলেছেন। গুগল কি অন্য কাউকে আর ব্যবসা করতে দেবেনা নাকি? সব কিছু নিজেরাই করতে চায় হা হা হা। সাবার কাছে কেমন লেখেছে জানিনা। আমার কাছে জোশ লেগেছে। আমি এরকম একটি আইডি ব্যবহার করে সকল প্রকারের ওয়েব সুবিধা নিতে চাই। এত ইউজার নেইম, পার্সওয়ার্ড মনে রাখতে আর ভাল লাগেনা।

Reply

জিন্নাত উল হাসান February 11, 2010 at 5:41 pm

বাজ অন্য সোশাল নেটওয়ার্কিং সাইটের চেয়ে একটু জটিল, আমার কাছে মনে হয়েছে। তাই সাধারণ মানুষ কতটা ব্যবহার করবে, তাতে আমার সন্দেহ আছে।

Reply

আরাফাত রহমান February 11, 2010 at 10:29 am

আমাদের দেশে গুগলের সার্ভিস যদি আসে তাহলে আমলা মন্ত্রীর যদি বলে “আমাদের তথ্য পাচার হয়ে যাবে”?
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> How to Fix NetBeans jdkhome error =-.

Reply

সাম্য February 11, 2010 at 1:04 pm

১০০% সম্ভোবনা আছে, এইটাই বলবে।

Reply

জিন্নাত উল হাসান February 11, 2010 at 5:37 pm

ইন্টারনেটের ভেতর দিয়ে যদি মন্ত্রী / আমলাদের আপলোড করে দেয়া যেত তাহলে ভাইরাস রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারতাম।

Reply

blues February 11, 2010 at 8:51 am

গুগলের কোম্পানী এডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট যে কি পরিমান শক্তিশালী তা বোঝা যাচ্ছে। গুগল যে পরিমান ডাইভারসিভ প্ল্যান হাতে নিচ্ছে এবং বাস্তবায়ন করে যাচ্ছে অন্য কোম্পানীগুলো গুগলের চেয়ে বেশি অভিজ্ঞতা থাকা সত্বেও এক্সপানশনে গুগলের চেয়ে পিছিয়ে আছে।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Scholarship for High School Seniors and College Students =-.

Reply

জিন্নাত উল হাসান February 11, 2010 at 5:38 pm

গুগল নিজেই একটা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে।

Reply

Rafiur February 11, 2010 at 8:18 am

আর যাই হোক Google এর এই সুবিধা সব উন্নত দেশগুলো কভার হয়ে বাংলাদেশ এ আসতে আসতে (আদো আসবে কিনা জানি না) আমরা মনে হয় বুড়ো হয়ে যাবো।

Reply

রিয়া February 11, 2010 at 3:38 am

কিছুদিন আগেই খবর বেড়িয়েছে যে গুগল আর ন্যাশানাল সিকিউরিটি এজেন্সি হাত মিলিয়েছে, এখন এই ইন্টারনেট সার্ভিস – যারা সামান্যতমও দুই নাম্বারী পথে আছে (পাইরেটেড সফটওয়্যার ব্যবহার এর মধ্যে অন্তর্ভুক্ত) তাদের পক্ষে মনে হয় ব্যাপারটা ভালো নাও হতে পারে। যাই হোক, সাইবারক্রাইম সেলের সুবিধাই হবে এতে। তারা অনেক সহজেই খবর পাবে সব।
.-= রিয়া এর সর্বশেষ পোষ্ট >> জ্যোতি বসু সঠিক কবে প্রয়াত হয়েছিলেন? =-.

Reply

জিন্নাত উল হাসান February 11, 2010 at 4:14 am

সাইবার ক্রাইম বন্ধ হলে খুশিই হবো, কিন্তু টরেন্টসাইটগুলোর উপর আঘাত এলে নতুন নতুন সিনেমাগুলো দেখবো কি করে?

Reply

সাম্য February 11, 2010 at 12:54 pm

HOTFILE, RAPIDSHARE এর মত সাইট গুলো কপিরাইট আইনের আওতায় চলে আসবে। মহা সর্বনাশ দেখতেসি।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: