অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

অবশেষে কনটেন্ট ডেলিভারী নেটওয়ার্কে (সিডিএন) যোগ দিলাম … ওয়েবসাইট কি দ্রুত লোড হচ্ছে?

অবশেষে আংশিক(!!!) কনটেন্ট ডেলিভারী নেটওয়ার্কে (সিডিএন) যোগ দিলাম ... ওয়েবসাইট কি দ্রুত লোড হচ্ছে?

গতকাল রাত থেকে Amazon AWS (Amazon Web Services) এর Amazon Simple Storage Service (Amazon S3) সার্ভিস গ্রহন করার মাধ্যমে আমার এই ব্লগটি কনটেন্ট ডেলিভারী নেটওয়ার্কের অধীনে এসে গেল। আশা করি ওয়েবসাইট আগের চেয়ে দ্রুততায় লোড হচ্ছে।

কনটেন্ট ডেলিভারী নেটওয়ার্কে (সিডিএন) হল একটি বিশেষায়িত নেটওয়ার্কে যেখানে ছবি, শব্দ, ভিডিও, স্ক্রিপ্ট, বিভিন্ন তথ্য পাঠকের নিকটতম সার্ভার থেকে আপলোড/ডাউনলোড হয় এবং ওয়েবসার্ভারের উপর থেকে চাপ কমিয়ে আনে। ধরুন, সাধারন হোস্টিংয়ে একটি সার্ভারে ওয়েবসার্ভার, ডেটাবেজ সার্ভার, মেইলসার্ভার চলে। ফলে সার্ভারের উপর প্রচুর চাপ পড়ে। আবার ট্রাফিক বেশি হলে সেই চাপ আরও বেড়ে যায়। এই তাগিদ থেকেই সিডিএনের জন্ম।

সিডিএনের আওয়াত ওয়েবসার্ভার কেবল পাঠকের রিকোয়েস্ট পূরন করে, অন্যদিকে ভিন্ন সার্ভার থেকে তথ্য, ছবি, শব্দ ইত্যাদি ডাউনলোড হয়। ফলে মূল ওয়েবসার্ভারকে একটি পেজ তৈরি করতে হাজারোও রিকোয়েস্ট পূরণ করতে হয় না।

Amazon এর Simple Storage Service (Amazon S3) সার্ভিসটি টাকার বিনিময়ে আপনার ছবি, শব্দ, স্ক্রিপ্ট ইত্যাদি হোস্ট করবে। এখানে সুবিধা হল আপনি যতটুকু ব্যান্ডউইড্থ ব্যবহার করবেন, মাস শেষে আপনাকে তারজন্যই কেবলমাত্র পয়সা দিতে হবে। সাধারণ হোস্টের মতো প্রতিমাসের জন্য নিদির্ষ্ট কোনো ধরাবাঁধা অংক ধার্য করা নেই।

গতরাতে কি কি করলাম

  • কিছুদিন ধরেই সিডিএনে যোগ দিতে ইচ্ছে হচ্ছিল, চেখে দেখা আর কি! তাই গিনিপিগ হিসেবে এই সাইটকেই বেছে নিলাম। Amazon আগে থেকেই একাউন্ট ছিল, গতরাত শুধু Amazon S3 সার্ভিসে সাইনআপ করলাম। প্রথম ৪০ টেরাবাইট ডেটার জন্য প্রতি গিগাবাইটে ০.১৫ ডলার এবং প্রতি ১০০০ রিকোয়েস্টের জন্য ০.০১ ডলার দিতে হবে।
  • এরপর w3 total cache প্লাগইনটি ইনস্টল করে চাহিদামতো বিভিন্ন ফিচার ঠিক করে দিলাম।
  • তারপর w3 total cache প্লাগইনটি ব্যবহার করেই চলমান ওয়েবসার্ভারের সব ছবি, স্ক্রিপ্ট ইত্যাদি Amazon এর সার্ভারে আপলোড করে দিলাম।
  • Amazon এ সার্ভার ঠিক করার সময় দুটো অপশন পেয়েছিলাম, একটিতে যুক্তরাস্ট্রের সার্ভার এবং অন্যটিতে ইউরোপের সার্ভার ছিল। নিকটতম সার্ভার হিসেবে ইউরোপের সার্ভার পছন্দ করেছি।

যেকোনো বড় বড় ওয়েবসাইটের পেছনে রয়েছে ব্যয়বহুল সিডিএন টেকনোলজি। Mashable ব্যবহার করে EdgeCast Networks, TechCrunch করে Cotendo এর নেটওয়ার্ক।

অবশেষে কনটেন্ট ডেলিভারী নেটওয়ার্কে (সিডিএন) যোগ দিলাম ... ওয়েবসাইট কি দ্রুত লোড হচ্ছে?

যারা সিডিএন ব্যবহার করতে পারবেন না, তাদের জন্য উপায়সমূহ

আগেই বলেছি চেখে দেখার জন্য সিডিএনে যোগ দিলাম। বলতে পারেন গরীবের ঘোড়ারোগ!

যাহোক, ওয়েব সার্ভারের ব্যয়ের সাথে সিডিএনের ব্যয় – মাস শেষে অনেক দাঁড়িয়ে যেতে পারেন। এ থেকে যারা রেহাই পেতে চান, তারা কি করে ওয়েবসাইটকে দ্রুততায় লোড করবেন?

যারা নিজের সার্ভারে ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, তারা নিচের পদ্ধতিগুলো চেষ্টা করে দেখতে পারেন(অভিজ্ঞজনের সহায়তা নিন):

  • প্রথমেই ওয়ার্ডপ্রেসের WordPress Super Cache প্লাগইনটি ইনস্টল করুন, বিভিন্ন ফিচার ঠিক করে দিন এবং নির্দেশমতো কোডটুকরো .htaccess ফাইলে বসিয়ে দিন। এই প্লাগইনটি আপনার ওয়েবসাইটের পেজগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য জমিয়ে রাখবে। ফলে বারবার সার্ভারে নতুন পেজ তৈরির জন্য অনুরোধ না পাঠিয়ে জমিয়ে রাখা পেজ থেকে পেজ লোড করে সময় বাচিঁয়ে দেবে।
  • এবার DB Cache Reloaded প্লাগইনটি ইনস্টল করুন। এই প্লাগইনটি আগের প্লাগইনের মতো ডেটাবেজ থেকে তথ্য নিয়ে জমিয়ে রাখবে এবং দ্রুততার সাথে লোড করবে।
  • এখন ওয়ার্ডপ্রেসের WP Minify প্লাগইনটি ইনস্টল করুন। এই প্লাগইনটি ওয়ার্ডপ্রেসে ব্যবহৃত সকল css এবঙ javascript ফাইলকে একাধিক অনুরোধের মাধ্যমে লোড না করে, এক অনুরোধের লোড করবে। ফলে সার্ভারের উপর চাপ করবে।
  • অপ্রয়োজনীয় প্লাগইন, ফেসবুক ফ্যানপেজ, বিশাল বিশাল ছবি, ভিডিও ব্যবহার থেকে বিরত থাকুন।
  • সবার জন্য গ্রাফাটার না দেখিয়ে, যাদের গ্রাভাটার আছে, শুধু তাদেরটাই দেখান। এজন্য Discussion > Default Avatar > Blank করে দিন।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ

অভিজ্ঞজনের সহায়তা ব্যতীত উপরোক্ত প্লাগইনগুলো বিশেষ করে WordPress Super Cache প্লাগইনটি ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করা যাচ্ছে। এই প্লাগইনটি ব্যবহার না করে অন্য দুইটি প্লাগইনটি ব্যবহার করেও বেশ দ্রুততায় ওয়েবসাইট লোড করা সম্ভব।

কৃতজ্ঞতা

যদিও Amazon S3 এর কথা আগেই শুনেছিলাম, তারপরেও আরাফাত ভাই কিছুদিন আগে যখন আবার ওটর কথা মনে করে দিলেন, তখন থেকেই বিষয়টি মাথার ভেতর কিলবিল করছিল। আর পারভেজ .htaccess পরিবতর্নে কোড পাঠিয়ে সাহায্য করেছে।

আরেকটি ঘোষনা

পারভেজ অতিথি লেখক হিসেবে এই ব্লগে যোগ দিয়েছে এবং ইতিমধ্যেই তার একটি পোষ্ট রিভিউয়ের জন্য অপেক্ষায় আছে। আশা করব তার এই আগমনে পাঠকগণ বিশেষভাবে উপকৃত হবেন।

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 32 comments… read them below or add one }

zahir raihan May 23, 2011 at 12:27 pm

আগে জানতাম না, খুব ভালো লাগলো

Reply

Sabuj kundu aka manchumahara July 9, 2010 at 5:04 pm

মাঝে cdn ব্যবহার করার জন্য নিজের সাইটের একটি সাবডোমেইন ব্যবহার করেছিলাম। তবে এতে খুব বেশি লাভ হয়না তবে সাবডোমেইন থেকে যেগুলো লোড হয় তার জন্য রিকোয়েস্ট ভাগ হয়। এটা করেছিলাম w3 total cache দিয়েই কিন্তু এটা ব্যবহারের পর থেকেই মাঝে মাঝে ডাটাবেজ কানেকশন ইরর হচ্ছিলো বার বার যা হবার কথা না তাই আবার সুপার ক্যাশেতে ফিরে গেছি।

Reply

Sabuj kundu aka manchumahara July 9, 2010 at 5:06 pm

সম্ভবত আমার জন্য w3 total cache এর সমস্যা হয়েছিলো ডাটাবেজ কোয়ারী ক্যাশিং জনিত।

Reply

জিন্নাত উল হাসান July 9, 2010 at 7:15 pm

আমার কেন জানি মনে হয়েছে যে w3 total cache প্লাগইনটি সার্ভারের প্রচুরশক্তি ব্যবহার করে। এই সাইটটি ছাড়া আরোও দুটি সাইট w3 total cache এ চলছে। বাকিগুলোতে সুপার ক্যাশ ব্যবহার কররছি।

Reply

জিন্নাত উল হাসান July 9, 2010 at 7:16 pm

আর সাবডোমেইনের বিষয়টি ঠিক, সাবডোমেইন ব্যবহার না করে অন্যটি হোস্টিং ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়।

Reply

Shakhawat Hossain February 19, 2010 at 11:01 am

সাইট ভালই লোড হ”েছ। আপনি কি APC/Memcache ব্যবহার করছেন?

Reply

জিন্নাত উল হাসান March 15, 2010 at 10:12 pm

যে হোস্টিংয়ে এই সাইটটি আছে, তাতে APC/Memcach এর সুবিধা নেই।

Reply

আরাফাত রহমান February 18, 2010 at 4:35 pm

ধন্যবাদ
অনেক কাজে লাগবে পোস্টটি।

Reply

রাহাত February 17, 2010 at 12:05 am

জানালেন অনেক কিছু…

Reply

tuto February 16, 2010 at 9:43 pm

আমি WordPress Super Cache ব্যবহার করি হাফ অন করে রাখি। এটা মূলত: HTML কোড জেনারেট করে ডাটাবেজ থেকে বার বার তথ্য লোড করে না।
@Adnan বানান ভুল অনেক ক্ষেত্রে (SEO) উপকারী…!!!

Reply

মামুন সৃজন February 16, 2010 at 2:55 pm

হুম। আমার মত শম্বুক গতিসম্পন্ন ব্যবহারকারীর জন্য দারুন কাজে দেবে। তবে WordPress Super Cache প্লাগিনটি ব্যবহার করলে মন্তব্যকারীর সর্বশেষ পোস্টটি দেখায় না।

Reply

blues February 16, 2010 at 9:14 pm

মন্তব্যকারীর না লেখকের?
যদি লেখকের হয় তাহলে Clear all cache files when a post or page is published এই অপশন অথবা ডিলিট ক্যাশ

Reply

মামুন সৃজন February 17, 2010 at 2:35 pm

আমি এই সাইটের কথা বলেছি। যখন WP Super Cache এনাবল্ড থাকে তখন মন্তব্যকারীর মন্তব্যের সাথে তার ব্লগের সর্বশেষ পোস্টটি দেখায় না।

Reply

জিন্নাত উল হাসান February 17, 2010 at 5:37 pm

Registered সদস্য হলে কোনো সমস্যা হবার কথা নয়।

Reply

blues February 16, 2010 at 9:04 am

লোডিং স্পীড সত্যিই অনেক বেড়েছে।
জেনে রাখলাম সিডিএনের ব্যাপারটা। ভবিষ্যতে কাজে আসবে।

Reply

Shamim February 16, 2010 at 2:51 am

হ্যাঁ অনেক দ্রুত লোড হচ্ছে।
সুপার কেচের কথা জানতাম…….তবে বাকীগুলা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Reply

chapol February 16, 2010 at 12:53 am

সত্যি অনেক দ্রুত লোড হচ্ছে ! ধন্যবাদ

Reply

Limon (uralpakhi) February 16, 2010 at 4:46 am

সহমত

Reply

jeweludoy February 15, 2010 at 11:27 pm

হাসান ভাই সত্যি আপনার পেজ দ্রত লোড হচ্ছে গত কাল ো অনেক সময় নিয়েছিল পেজ অপেন হতে। এটি ব্যয়বহুল তাই আমার পক্খে সম্ভব না। সুধু জেনে রাখলাম আপনাকে অনেক ধন্যবাদ।

Reply

EBRAHIM SHAH February 15, 2010 at 10:24 pm

কাজের পোষ্ট। ধন্যবাদ ভাইয়া।

Reply

তন্ময় February 15, 2010 at 10:08 pm

কিছু কিছু সার্ভারে আলাদা ভাবে .htaccess কোড আলাদা ভাবে বসাতে হয় না, প্লাগিন গুলো নিজেই কাজ সেরে নেয়।

Reply

তন্ময় February 15, 2010 at 10:03 pm

প্লাগিন গুলো আমার কাজে লাগবে। ধন্যবাদ ভাইয়া।

Reply

Enameos February 15, 2010 at 9:16 pm

দ্রুত লোড হচ্ছে।।।

আমিও করে দেখলাম আপনার দেয়া নিয়ম অনুযায়ী। এখন আমার টাও দ্রুত লোড নিচ্ছে। ধন্যবাদ হাসান ভাই।।।

Reply

nayon February 15, 2010 at 8:24 pm

অনেক দ্রুত —————- বিশেষ করে , আমার মত জিপি ইউজারের জন্য।

Reply

Rafiur February 15, 2010 at 7:34 pm

হাসান ভাই আপনার ব্লগ পরে শুধু টাকা আয় আর ব্লগিং করা শিখিনি সাথে ওয়েব ডেভেলপিং এর অনেক কিছুই শিখছি।
ধন্যবাদ আশা করি ভবিশ্যতে এসব ব্যপারে আরো লিখা পাবো।

Reply

Noor February 16, 2010 at 12:19 am

সহমত

Reply

রাজু February 15, 2010 at 4:48 pm

হুম…. দ্রুত লোড হচ্ছে।

Reply

mAmun_bangladeshi February 15, 2010 at 12:45 pm

হাসান ভাই ওয়েবসাইট অনেক দ্রুত লোড হচ্ছে।

Reply

Rajibul February 15, 2010 at 11:33 am

এটা মনে হয় কিছুটা ব্যায়বহুল। আপনার কাছে যদি গরিবের ঘোড়া রোগ হয় তবে আমাদের কাছে গরীবের হাতি রোগ হবে। তাই আপাতত জেনে রাখলাম।

Reply

Adnan February 15, 2010 at 10:27 am

ভাল লাগল জেনে।আর হাসান ভাই লেখাটায় বেশ কিছু বানান ভুল আছে।হয়তোবা তারাহুরা করে লিখেছেন।ঠিক করে দিয়েন।

Reply

মামুন সৃজন February 16, 2010 at 2:53 pm

আপনার লেখায়ও একটা বানান ভুল আছে।

Reply

Adnan February 16, 2010 at 3:57 pm

তাতে কোনইইই সমস্যা নেই…

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: