আশা করি পাঠককূলের মনে আছে যে এই মাসের (ফেব্রুয়ারী) আঠার তারিখে আমার এই ব্লগের এক বছর পূর্তি হচ্ছে। এই উপলক্ষ্যে আজ থেকে শুরু হতে যাচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে জ্ঞান প্রমাণের প্রতিযোগিতা।
শানে নুযুল
গত একবছরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ব্লগিং নিয়ে প্রচুর কথা বলেছি, সবাই আমাকে প্রচুর ধন্যবাদ দিয়েছেন, অনেক কিছু শিখেছেন বলে আমাকে আশ্বস্থ করেছেন। আমিও আপনাদের হ্যাঁ-এর সাথে হ্যাঁ মিলিয়েছি। এবার বছর শেষে বার্ষিক পরীক্ষায় বসুন।
কি করতে হবে?
আপনাকে আমার ব্লগের সক্রিয় লিংকসহকারে বাংলায় রিভিউ লিখতে হবে। রিভিউতে এই ব্লগের বৈশিষ্ট্য, ভাল দিক, খারাপ দিক, কি কি দেখতে চান, গুগল এডসেন্স, ইন্টারনেটে আয়, ব্লগিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। রিভিউটির মূল কিওয়ার্ড হবে গুগল এডসেন্স। তারপর রিভিউটি আপনি যেকোনো ব্যক্তিগত কিংবা কমিউনিটি ব্লগে প্রকাশ করতে পারবেন। তারপর ওই পোষ্টটিকে অপটিমাইজেশন করবেন। অপটিমাইজেশনের স্বার্থে আপনি একাধিক পোষ্টও লিখতে পারবেন।
ব্যাস কেল্লা ফতে!
বিজয়ী কে হবেন?
২১শে ফেব্রুয়ারী তারিখে গুগল.কম.বিডিতে ‘গুগল এডসেন্স’ সার্চ করে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী লেখকদের মধ্যে যার রিভিউয়ের লিংকটি সর্বপ্রথমে পাওয়া যাবে তাকেই বিজয়ী ঘোষনা করা হবে।
কিভাবে অংশগ্রহন করবেন?
এই পোষ্টে মন্তব্যের ঘরে আপনার আগ্রহের কথা লিখে রিভিউ লেখা শুরু করুন। প্রয়োজনে আপনি একাধিক রিভিউ প্রকাশ করতে পারেন। প্রতিবার রিভিউ প্রকাশ করার সাথে সাথে প্রতিযোগিতার র্স্বাথে আপনি রিভিউয়ের বিস্তারিত (রিভিউটির লিংক) এই ঠিকানায় জমা দিন যাতে আমি ২১ তারিখে গুগলে সার্চ করে আপনার লিংকটি চিহ্নিত করতে পারি। আর অন্যরা যাতে ফলাফল ঘোষনার আগে আপনার রিভিউ দেখতে না পারে এজন্যই এত গোপনীয়তা।
পুরস্কার কি?
এইবার আসেন পুরস্কারের কথায়! বিশাল পুরস্কার আছে – বিজয়ী তার পছন্দমতো একটি ডোমেইনের সাথে পেয়ে যাবেন একটি হোস্টিং (মূল্যমাণ ২২০০ টাকা)।
প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য এরচেয়ে বড় উপলক্ষ্য কি আর কিছু হতে পারে? তাহলে বসে আছেন কেন, এখনই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে পড়তে বসে যান এবং রিভিউ লিখতে শুরু করুন।
সবার জন্য রইল শুভ কামনা।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [ফলাফল] জেনে নিন বর্ষপূর্তিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রতিযোগিতার ফলাফল
- বর্ষপূর্তির প্রতিযোগিতার আপডেট… চালিয়ে যান যুদ্ধ | প্রতিযোগিদের অবস্থান দেখে নিন (লন্ডন সময় ১৭:৩০)
- ওয়ার্ডপ্রেস.কম এবং ওয়ার্ডপ্রেস.অর্গ – এর পার্থক্য কি?
- প্রতিযোগিতা (দামি পুরষ্কার আছে!) অনলাইনের আয় কত প্রকার ও কি কি?
- জমে যাওয়া কিছু প্রশ্নের উত্তর | খোলা চিঠি [৫ই সেপ্টেম্বর, ২০০৯]
- লক্ষ করুন | হোস্টিং নিয়ে কয়েকটি কথা
- ডোমেইন এবং হোস্টিং সমস্যার সমাধান
- আড্ডার দিন ও স্থান নির্বাচন করুন – আপনার মতামত দিন

{ 66 comments… read them below or add one }
হাসানভাই, আমি ২ দিন হলো আপনার ব্লগ পড়ছি। এর মধ্যেই আপনার ফ্যান হয়ে গেছি। সার্চইঞ্জিন অপটিমাইজেশন সম্মন্ধে প্রায় কিছুই জানি না। একটু বেসিক আইডিয়া আছে আরকি! কিন্তু খুব শেখার ইচ্ছা। অনেক দিন ধরে গুগল ঘেটে ঘেটে প্রায় কিছুই পাইনি। সেখানে অনেক ঞ্জানগর্ভ কথা লেখা আছে কিন্তু কোন লাইভ অ্যান্ড প্র্যাকটিক্যাল উধাহরন নেই। হঠাৎ সামুতে একটা লিঙ্ক পেয়ে গেলাম যার জন্য আপনার ব্লগে আসা। এসে দেখলাম এখানে সেই জিনিসের খনি যা আমি পাগলের মতো খুঁজছি। তাই আপনার শরনাপন্ন হলাম। এ অধমকে সার্চইঞ্জিন অপটিমাইজেশন শেখানোর দায়িত্ব এখন আপনার। সালাম নেবেন।
“গুগল এডসেন্স” দিয়ে সার্চ দিলে প্রথমেই Masud ভাইয়ের এই পোষ্টা পাওয়া যায়। যেটা কিনা হাসান ভাইয়ের ব্লগের রিলিভ।
সালাম, আমি কিভাবে, কতদিন পরিশ্রম করলে আমার সাইতকে ইন্ডেক্স করা যাবে, বা পেইজ রেঙ্ক বারাতে পারব?? দয়া করে পরামরশ দিন।
হবে হবে, আজকে রবিবার – ছুটির দিন, সারা সপ্তাহ কাজের শেষে একটু বিশ্রাম নিচ্ছেন হাসান।
ধন্যবাদ রিয়া, আসল কথাটা ধরতে পেরেছেন। রাত সারারাত কাজ করেছি… বাংলাদেশ সময় দুপুর বারোটায় (লন্ডন সময় ভোর ছয়টায়) ঘুমাতে গিয়েছি। একটু আগে ঘুম থেকে উঠলাম, একটু নাস্তা/লাঞ্চ করে কম্পিউটারে বসলাম।
হাসান ভাই রেজাল্ট হবে কয়টার সময় (বিডি টাইম)।
আশা করি পুরস্কার প্রাপ্ত লেখোটা আজই পড়তে পারব।
যেই পাক না কেন তাকে অগ্রিম অভিনন্দন।
ভাইয়া, আমারও একই প্রশ্ন রেজাল্ট হবে কয়টার
যাঃ, আমি অনেক দেরীতে খবর পেলাম। আমি এমনিতেও পারবোনা, এখন নতুন ঠিকানায় লিখছি, গুগল এখনো নিয়মিত আপডেট শুরু করেনি। আকাশপ্রদীপেও যদি লিখি, তবুও আর সময় নেই হাতে
৫ মিনিটে একটি লেখা লিখে পোস্ট করে দিয়েছিলাম, প্রতিযোগিতার অংশ নয় কারন আমি রিভিউ লিখিনি, তবে কীওয়ার্ড ব্যবহার করেছিলাম। তাড়াহুড়ার কারনে প্রথমেই ভুল করেছি, শিরোনামেই কীওয়ার্ড বাদ পড়ে গিয়েছিল, যখন শুধরে দিলাম তার আগেই গুগলবট ইন্ডেক্স করে ফেলেছে
আবার সেই লেখার URL বদলে দিয়ে নতুন করে একই লেখা ইন্ডেক্স করা URL দিয়ে প্রকাশ করেছি। প্রায় দেড় ঘন্টা বাদে প্রথম পাতায় এসেছে, তাও double indexing’এর দ্বিতীয় রেজাল্ট হিসেবে এসেছে – ১০ নম্বর স্থানে
আমার আগে যেসব রেজাল্ট এসেছে, তাদের সব হাই পেজর্যাঙ্ক, টপকানো আমার সাধ্যে নেই আপাতত… যাই হোক, বেশ মজা পেয়েছি – এতেই ভাল লাগছে আমার।
আপু আপনার লেখাটা আমি আগেই পড়েছিলাম, গুগলে আগেই আপনার ইউএলআর ইন্ডেক্স করেছিল । আজ অতিরিক্ত ইনফরমেশন যোগ করেছেন ।
তবে গুগল এডসেন্স কি ওয়ার্ড থাকাতে ১ম পেইজে চলে এসেছেন।
রিয়া আপু এই প্রতিযোগিতা ছোটদের জন্য।এখানে আপনি নিষিদ্ধ।আপনি বা হাসান ভাই এরা হলেন বস মানুষ।আপনাদের দুষ্টামির ছলে করা লেখাও এই ছোট ভাইদের ভাত মেরে দেওয়ার জন্য যথেষ্ট।কি দরকার ভাই ব্রাদারদের মনে কষ্ট দিয়ে !!!!
আদনান গুগল টকে আসো… জলদি
হাসান কাকে ডাক দিলেন?
Adnan: না ভাইয়া, চিন্তা নেই, আমি এমনিই disqualified হয়েছি
আসিতেছি ভাইয়া।লোড হইতেছে
হাসান ভাই লিংক জমা দিয়েছি। পেয়েছেন কিনা জানাবেন প্লিজ।
পেয়েছি… শুভ কামনা থাকলো।
আমি একদমি নতুন কিনতু চেষটা করতে দোষ কি
আপনার লিংকও পেয়েছি… শুভ কামনা থাকলো।
রিভিউ এর লিংক জমা দিয়েছি। পেয়েছেন কিনা জানাবেন।
আমি একটা বিশাল ভূল করে ফেলেছি।।। এডসেন্স এর জায়গায় অ্যাডসেন্স দিয়ে রিভিও লিখে ফেলেছি। কি হবে আমার??? ডিসকোয়ালীফাইড।।।।
রিভিউ এর লিংক জমা দিয়েছি।
চেষ্টা করব জনাব। অভিনন্দন বর্সপুর্তির।
সরি, বর্ষ বানান ভুল হয়ে গেল।
the objective of your post to — “people will link your site and you will get a lots of traffic from google engine and as well if the keyword is “Google Adsense” — when people will search on google, most of the people will get your website at first in com.bd.
the price you’re giving it’s quite less. is not it? why you’re doing such tricks with your visitors and people loving your blog and you’re trying to gain something technically by using your visitors. man stop such tricky jobs. if you’re good, people will link you automatically. I’ve not ever seen such narrow minded freaky plan. to make money is everything to you. sucks
আমি আমার পাঠকদের সাথে কোনো ট্রিক/চালাকি করেছি কিনা সেটা বিবেচনার দায়িত্ব তাদের। আপনার মতো উটকো পাঠক আমার এই প্রতিযোগিতার র্মম বুঝতে পারবে সেটা আমি আশা করি না। আমার বাংলা সাইটে আপনার মতো পাঠকের কোনো প্রয়োজন নেই এবং এই ধরনের ট্রাফিক আমার দরকার নেই।
আমি হয়তো জানেন না, গুগল এডসেন্স সার্চ করলে গুগলের প্রথম পাতায় প্রথম দুইটি লিংকসহ আমার পাঁচটি লিংক শোভা পায়। আর প্রতিযোগিতায় গুগল.কম.বিডি -র কথা বলেছি কারণ গুগলে দ্রুত অপটিমাইজেশন পেতে হলে লোকাল সার্চ ইঞ্জিনেই সবচেয়ে তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায়। গুগল.কম.বিডি-তে ফলাফল পাওয়া যতটা সহজ গুগল.কম-এ পাওয়া ততটা সহজ নয়। যতদূর সম্ভব আপনি এই বিষয়টি জানেন না।
আর আমি এই ওয়েবসাইট দিয়ে কিভাবে পয়সা কামাচ্ছি… জানালে খুশি হতাম।
তাই আমার সমালোচনা করার আগে নিজেকে আমার সমকক্ষ করে তুলুন। আর যা জানেন, যা আপনার জ্ঞানের পরিধিতে পড়ে, সেটা নিয়েই বির্তক করুন।
আরেকটা শাকিল আরেফিন ভাইরাস।যত্তো সব…
হাসান ভাই যে ভাষায় যে ভাবে রিপ্লাই দিয়েছেন আমি সাধুবাদ জানাই।খুবই ভাল লেগেছে আপনার রিপ্লাইটা।যে বলদ এই মন্তব্য করেছে সে হয়তো জানেই না এই ব্লগে টাকা আয় করার মতো কোণ লিঙ্ক বা বিজ্ঞাপন নাই আর যে ব্যক্তিটার ব্লগ তার আর্থসামাজিক অবস্থান স্মপর্কেও তার জ্ঞান নেই।
**হাসান ভাই কেন যেন মনে হচ্ছে এটা সেই বিশেষ ব্যক্তিটার মন্তব্য…**
হ্যা ভাইয়া, এটা তো সেই বিশেষ ব্যক্তিটার মন্তব্য বলেই মনে হয়, কেমন জানি শ শ ভাইরাস
আদনান, আপনি যদি নিজের সাথে অন্য সবাইকে তুলনা করেন, ঐটা খুব বাজে হবে। আপনি যে বলদ তার জন্য তো বলার দরকার নাই। উনি তো এখন টাকা কামাবেন না, উনার টাকা কামানো বা বিজ্ঞাপন এর প্যানও এখন নাই। আস্তে আস্তে রেডি হচ্ছেন, আজকে এ্যডস নাই, কিন্তু কালকে দিলে আপনি কি করবেন। ট্যাফিক বাড়িয়ে এ্যযস দিয়ে দিবে। ঐটা নিয়ে উনার চিন্তা আছে। আমি বলছি না, এইটা হাসান ভাই ভুল করতেছে it’s called business strategy.
one more things, i’m writing english because of time matters. To writing something on bangla, it takes time and taking a little bit more pressure on finger
“অনুগ্রহ করে বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।”
@হাসান ভাইয়া উপরের মন্তব্যগুলো মডারেশন করা হোক।
ব্লগে অসহিষ্ণু ব্যক্তি অগণতান্ত্রিক ভাষাপ্রয়োগ করে ফেলছেন। মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত হলেও অপরকে আক্রমণের স্বাধীনতা কাউকেই দেওয়া উচিত নয়।
@মাসুদ: চিন্তা নেই, ইতিমধ্যেই হাসানের নজরে আছে ব্যাপারটা।
এরকম কিছু পাবলিক সবজায়গাতেই আছে। দুই লাইন বেশি বুঝে ফেলে অলওয়েজ।
একটু কম বুঝলে বুঝতে পারতেন এই ধরনের ট্রাফিক হাসান ভাইয়ের কোন দরকার নাই।
ইগনোর করেন হাসান ভাই।
ভাই Sam প্রথমেই বলে নাই তোমার নামটা মনে হয় Sam না হয়ে Shame হলেই ভালো হতো কারন তুমি কারো সম্পরকে ভালো করে না জেনেই কথা বলছো। আর তোমার কি মনে হয় , তোমার মাথাতেই শুধু বুদ্ধি আছে আর কারো মাথায় নাই? তুমি বলেছো হাসান ভাই বুদ্ধি খাটিয়ে আমাদের থেকে কম টাকায় লিঙ্ক নিচ্ছে। মিয়া আগের কয়েকটি লিখা পড় তারপর মন্তব্য করো। দেখো আমরা ভিজিটররাই হাসান ভাইকে এই প্রতিযোগিতার জন্য অনুরোধ করেছি। হাসান ভাই যে নিজের পয়সা খরচ করে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন এই জন্য তাকে ধন্যবাদ। আর হাসান ভাই এই সব ইউসারের আই.পি ব্যান করে দিন এরা থাকা মানেই ঝামেলা।
সহমত রাইফুর ভাই।
সহমত
Enameos ভাই আপনার ব্লগটা অপেন হতে এতো সময় নেয় কেন? আর আপনার রিভিঊটা এক কথায় অসাধারন হয়েছে।শুধু লেখার কারনে পুরষ্কার থাকলে আপনি যে বিজয়ী হতেন তাতে কোনই সন্দেহ নাই।শুভকামনা রইল।
ওপেন হওয়ার ডিলে-র কারণ টা আমি ঠিক জানিনা আদনান ভাই। আরও কয়েকজন ও কম্প্লেইন করেছে। আমি আগের চেয়ে অনেক কিছু মিনিমাইজ করেছি কিন্তু সমাধান হচ্ছে না। মনে হয় ফ্রি হোস্টিং এবং ফ্রি ডোমেইন এর জন্যে।
মন্তব্যের জন্য স্বলজ্জ্য ধন্যবাদ।
পুরা গাধার মত কাজ করে ফেলেছি। এত বড় ভূল করলাম।।।
মণীষীরা বলে গেছেন “অল্প বিদ্যা ভয়ংকর”..ব্যাপারটা সব সময় মাথায় রাখা উচিত।
রোমেল ভাই আমার ধারনা এটা কোন সল্প বিদ্যান কারো মন্তব্য না।এই ব্লগ থেকে একদা বিতারিত, হাসান ভাইয়ের প্রতি জেলাস এমন “বিশেষ” কারো মন্তব্য, যুক্তি তর্কের মাধ্যমে হাসান ভাই যার একবার হাটে হাড়ি ভেঙ্গে দিয়েছিলেন …
বার্ষিক পরীক্ষায় বসতে বলছেন……..কিন্তু প্রশ্ন পত্র কি ফাস করে দিলেন না?
আমারতো মনে হয় তাই।
লেখার কনটেন্ট ও থিম যদি চুরি হয়, তার জন্য কি করবেন সেটা সবাইকে জানিয়ে দেন।
কষ্ট করে লিখব আর অন্য কেই তার রেডিমেট ব্লগে কপি পেষ্ট করবে তখন কি হবে?
আর সিইও করলে তো সার্চ দিয়ে অনেকেই তা দেখতে পাবে তারপর কি হবে???
আপনি কি লিংকব্যাকের কথা বলছেন? লিংকব্যাক দুটি মুছে দেয়া হয়েছে। লেখকের লেখাটিকে অপটিমাইজেশনে সাহায্য করতেই প্রকাশ করেছিলাম।
ওরে বাবা ,ভয় পাইছি।আমি আগেই কুইট।আমি নাই
নিজের কোন সাইট নেই এবং পূরষ্কারের আশায় ো নয় বরং নিজের অবস্থান কেমন তা দেখার জন্য একটু চেষ্টা করে দেখা যেতে পারে।
সবই বুঝলাম কিন্ত গুগল.কম.বিডিতে কেন। কেমন আছেন হাসান ভাই।
তাতে বাংলাদেশে বসে অপটিমাইজেশন করতে সুবিধা হবে।
bing তে নয় কেন?
বিজয়ীর রিভিউটি অন্তত এই ব্লগে দেখতে চাই
আমার কোনো বাংলা ব্লগ নেই
আর কমিউনিটি ব্লগ বা ফোরামে কিছু লেখার স্বাদ আমার মিটে গেছে।
এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে কি করে চলবে? প্রতিযোগিতায় অংশ করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সাঁতার কাটতে চান কিন্তু পানিতে নামবেন না – এমনটি কি গ্রহনযোগ্য?
সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করতে চান, যেকোন অবস্থায় আপনার নিজের দক্ষতা প্রমাণ করার ইচ্ছা থাকতে হবে।
উতসাহ দেয়ার জন্য ধন্যবাদ
আবারও প্রতিযোগীতা………..আবারও পুরস্কার। ধন্যবাদ হাসান ভাই।
এই ব্লগের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিযোগিতা!
বাংলা টাইপ যদিও পারিনা তবে প্রতিযোগিতায় অংশগ্রহন করবো।
হাসান ভাই খুব কঠিন কাজ তারপরও দেখি পারি কিনা।
বর্ষপূর্তির অভিনন্দন।
পূরষ্কারের আশায় নয় বরং নিজের অবস্থান যাচাই করার জন্য একটু চেষ্টা করে দেখা যেতে পারে। চেষ্টা করব।
প্রতিযোগিতার বিষয় বস্তুটা খুবি মজার। দেখার অপেক্ষায় থাকলাম। বর্ষপূর্তির শুভেচ্ছা।
অনেক কঠিন একটি পরীক্ষায় বসিয়ে দিলেন ভাইয়া, পরীক্ষা শুনলে এমনিই ভয় লাগে, তবুও এবার চেষ্টা করব, চেষ্টা করতে দোষ কোথায়?
খুব একটা কঠিন হবার কথা নয়। যেহেতু বাংলায় keywords নিয়ে তেমন কোনো প্রতিযোগিতা নেই, পোষ্ট লিখলেই প্রথম পাতায় পৌঁছে যাবার কথা। আর পুরস্কারটাও তো অনেক বড়!
ভাই ব্লগিং করছি প্রায় ১ বছর হবে। কিন্তু এখনো এই বিষয়টি বাল ভাবেই বুঝি না যে, কিভাবে আমার সাইটকে অপটিমাইজ করবো। আপনার http://www.iseoforum.com/ ফোরামে থেকে কিছু শিখতে চাই কিন্তু যখনই যাই তখনই vBulletin Message
Sorry, the board is unavailable at the moment while we are upgrading our system
We will be back soon… just in 1 hour
এমনকি http://www.iseoforum.com/register.php লিংককে গেলেও দেখায়
vBulletin Message
Sorry, the board is unavailable at the moment while we are upgrading our system
We will be back soon… just in 1 hour
প্লিজ আমাকে সাহায্য করুন। I need your Helllllllllllllllppppppppppppppppp!!!!!!!!!!!
হাসান ভাই ওই সাইট টি আপাতাত বন্ধ রেখেছেন। তিনি এর পিছনে সময় দিতে পারছেন না। সুতরাং ওই সাইট টি তে এক ঘন্টা কেন একদিন, মাস, বছর অপেক্ষা করলেও তার কোন ফলাফল আসবেনা যতক্ষন না হাসান ভাই ওই সাইট টি সক্রিয় করছেন। ধন্যবাদ।
হাসান ভাইয়া forumটা চালু করে দেন না, আমি ফ্রি তে মডারেটর হব। আর আমার কাছে vb4 এর কিছু সুন্দর style আছে।
আমি একটা forum খুলতে চাচ্ছি কিন্তু সাহস হয় না। http://www.blogliki.com/forums/ এখানে একটা demo রেখেছি। সাহস পায় না, তাই খুলি নাই। তাই আপনার টাই মডারেটর হয়ে ইচ্ছা পূরন করতে চাই।
প্রথেমই ক্লিন ব্লোড হয়ে গেলাম। ভেবেছিলাম এবার প্রতিয়োগিতায় সহজ কিছু পাবো তাই অংশ গ্রহণ করবো। এখন দেখি আগেরটাই ভাল ছিল। তারপরেও হাসান ভাই কোথায় পোষ্ট এবং অপটমাইজেশন না করলেও ব্লগ রিভিউ আমি লিখব শিখার জন্য। পরে অন্তত সবার সাথে মিলেয়ে বুঝা যাবে আমি কোন অবস্থানে এখন আছি। একটা বিষয় পরিস্কার হলো না আপনি ব্যাক্তিগত, কিংবা কমিউনিটি ব্লগে লিখতে বলছেন পরবর্তী কি লিখাগুলো আপনার ব্লগে প্রকাশ হবে। আর একটা বিষয় সার্চিংটা কি কিওয়ার্ড বেস হবে এটার উপর সামান্য ধারনা দিলে আমার মনে হয় নতুন পুরানো সবাই অংশগ্রহণ করতে পারতো।
ভাইয়া ধন্যবাদ।যদিও বিস্তারিত লিখেছেন তাও কিছু বিষয় বুঝতে পারলাম না।বিজয়ী কে হবেন? এই অংশটা ঠিক বুঝলাম না।গগলে উপরে ঊঠার জন্য কি English শব্দ বেশি করে লেখা যাবে নাকি পুরোটাই বাংলায়? অন্য কোন ব্লগে বা ব্লগ কমিউনিটিতে কি পুরো English এ রিভিউ লেখা যাবে?আবার রিভিউয়ের বিস্তারিত মানে আমি যেই ব্লগে রিভিউ লিখেছি তার লিঙ্ক জমা দিবা?আর কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে যার রিভিউ উপরে থাকে সে বিজয়ী হবে নাকি অন্য কোন ভাবে।এই বিষয়গুলো ক্লিয়ার করলে হয়তো অনেকের বুঝতে আরো সুবিধা হবে? ব্লগের বর্ষপূর্তিতে প্রাণঢালা শুভেচ্চা রইল।
সার্চিং এর বিষয়টি আমিও বুঝিনাই আদনান ভাই। এটা কিভাবে হবে?
বোঝার সুবির্ধাথে লেখাতে আরোও কিছু তথ্য সংযোজন করা হয়েছে, অনুগ্রহ করে আবার পড়ে নিন।
ধন্যবাদ হাসান ভাই এবার বিষয়টি পুরোপুরি স্পষ্ট।