পরীক্ষায় জিপিএ ৫ পেলে ছেলেমেয়েদের গর্বে বুক ফুলে যায়। সবাইকে নিজেদের কৃতিত্বের কথা জানিয়ে বেড়ায়। আমারও তেমনি সবাইকে জানিয়ে বেড়াতে ইচ্ছে করছে। এক বছর আগে এই দিনে অনেকটা চুপিসারেই এই ব্লগটি শুরু করেছিলাম। কখনই ভাবিনি যে মাত্র এক বছরের মধ্যে এই ব্লগের কলেবর এতটা বিস্তৃতি লাভ করবে।
এক বছর পূর্তি হলো… চলেন কেক খাই!
দেখতে দেখতে ব্লগ পোষ্টের সংখ্যা বেড়েছে, মন্তব্য বেড়েছে, পাঠকসংখ্যা বেড়েছে। ভাবতে অবাক লাগে এই ব্লগের লেখা পড়বার জন্য ৩৩৮ জন ব্যক্তি ইমেইল নিউজলেটারের জন্য সাইনআপ করেছেন।
বাংলাভাষায় অনেক নামীদামী ব্লগার আছেন, তাদের সাথে প্রতিযোগিতায় যেতে চাই না, তবে ভাবতে ভাল লাগে একক প্রচেষ্টায় আমার এই ব্লগটি এলেক্সা রেটিংয়ে বাংলাদেশের প্রথম ১৫০ তম সাইটের একটি। এটা কি কম বড় অর্জন? প্রতিটি পোষ্টে গড়ে ২৫ টি মন্তব্য প্রকাশিত হয়, এটাও ভেবে দেখার মতো একটি বিষয়।
এত সব অর্জনের অংশীদার কে?
সব অর্জনের একমাত্র কৃতিত্ব আমার… হাহাহা এত বড় কথা বলার সাহস আমার নেই। আর তাই সবার সাথে এই অর্জনগুলো ভাগ করে নিতে চাই। আমি লিখলাম আর কেউ পড়ল না – এমনটি হলে অনেকদিন আগেই লেখা বন্ধ করে দিতাম। পাঠক আছে বলে লিখে যেতে সাচ্ছন্দ্য বোধ করি।
এই ব্লগ থেকে কি পেয়েছি?
এক কথায় যদি বলতে হয়, তাহলে বলতে হবে – সবার ভালবাসা পেয়েছি। যারা পোষ্ট পড়েন, মন্তব্য করেন, তাদের ভালবাসাগুলো চোখের সামনে দেখতে পাই। আর যারা মন্তব্য করেন না, চুপিসারে পড়ে যান, তারাও যে আমাকে কত ভালবাসেন তাও আপনাদের ইমেইলের মাধ্যমে বুঝতে পারি।
গতকালের একটি ছোট্ট ইমেইলই কত কথা বলে যায়
নিজের সুনাম কার না ভাল লাগে, আমারও ভাল লাগে। যখন আমার পাঠকেরা আমার সম্বন্ধে দু’টি প্রশংসাসূচক বাক্য বলেন, তখন যে অনুভূতি হয় তা বলে বোঝানো সম্ভব নয়। এই বাক্যগুলোই আমাকে আরোও লিখতে অনুপ্রেরণা যোগায়। সবার ভালোবাসার স্রোতধারা আমাকে প্রতিনিয়ত সিক্ত করে।
বর্ষপূর্তিতে ছোট্ট কিছু পরিসংখ্যান
প্রকাশিত পোস্টসংখ্যা – ২৫০ টি
অতিথি লেখক – ১০ জন
অতিথি পোস্টসংখ্যা – ২৬ টি
প্রকাশিত মন্তব্যসংখ্যা – ৬,৩৬২ টি (গড়ে ২৫টি মন্তব্য)
পাঠক এসেছেন – ৭৬ টি দেশ থেকে
এই ব্লগের লক্ষ্য কি?
একেকজনের কাছে সাফল্যের সংজ্ঞা একেক রকম। কেউ বলে সে অনেক টাকার মালিক হতে চায়, কেউ বলে জ্ঞানী হতে চায়, কেউ বলে ১০ তলা বাড়ি বানাতে চায়। আর আমি কি চাই জানেন, আমি আমি হয়ে থাকতে চাই। জীবনে সবারই টাকা পয়সা দরকার, কিন্তু টাকা যেন সুখকে আচ্ছন্ন করে না ফেলে আমি প্রতিনিয়ত সেই কামনাই করি। আমি চাই এই ব্লগটি আরও বড় হউক, প্রতিদিন হাজার হাজার পাঠক জমায়েত হউক। তারা ব্লগিং বিষয়ে জানুক, ইন্টারনেটে আয়ের বিষয়ে জানুক।
আমি বিদেশে এসেছি, এখানে এসে বুঝেছি যে ব্লগিং কিংবা ইন্টারনেট কত বড়, এখানে প্রতিযোগিতা কত বেশি। দেশে থাকলে হয়তো আমি এতদিনও জানতাম না যে ইন্টারনেটে সম্মানজনকভাবে আয় করা সম্ভব। আমি এই বিষয়গুলোই সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।
আমাকে সাহায্য করুন।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- আমার জীবনের ১০টি অজানা কথা – এর চেয়ে ফালতু পোস্ট আর হতে পারে না
- [ফালতু পোষ্ট] হাসতে চান? একটা সাইটের খবর দেই!
- রুম্মার পোষ্ট নিয়ে জনাব সাগরের কিছু প্রশ্ন আর আমার অবস্থান
- জরুরি পোষ্ট: ওয়ার্ডপ্রেসের উপর হামলা চলছে, সর্তক হউন
- ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে বাংলা ইনস্টল করবেন
- আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম
- লক্ষ করুন | সার্চ ইঞ্জিন ব্লগ নিয়ে কয়েকটি ঘোষণা
- ওয়েবসাইট নিয়ে প্রশ্নোত্তর | খোলা চিঠি [২৩শে মে, ২০০৯]
{ 33 comments… read them below or add one }
আমি নিয়মিত পড়ি তবে কমেন্ট করা হয়না। শুভ কামনা থাকল।
ব্লগের একবছর আজ আর আমার প্রথম দিন । শুভ কামনা ।
অভিনন্দন। ব্লগ এগিয়ে যাক এই প্রত্যাশাই থাকল।
আমি ছিলাম, আছি এবং থাকবো……….
সেই সাথে রইলো অনেক অনেক শুভকামনা।
হাসান ভাই পারভেজ ভাই আপনাকে হোস্টিং এর ব্যাপারে একটি ই-মেইল পাঠিয়েছে। একটু দ্রুত চেক করেন।
দ্রষ্টব্যঃ অফটপিক না থাকায় এখানে লিখতে হল। ভালো থাকবেন।
হোস্টিংয়ের তথ্য ইমেইল করা হয়েছে, ধন্যবাদ।
এক বছর বর্ষপূর্তিতে আপনাকে অভিনন্দন জানাই হাসান ভাই।আর সাথে অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য।আপনার এই ব্লগটি সর্ম্পকে না জানতে পারলে অনেকের বিশেষত আমার কাছে ব্লগিং যেন একটা স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকত।শুভ কামনা রইল…
অনেক অভিনন্দন হাসান ভাইকে এবং সাথে এই ব্লগের পাঠক ও অতিথি লেখদেরকেও। আগামী বছরও সাথে থাকব সবার সাথে ইনশাল্লাহ।
অভিনন্দন হাসান ভাইয়া।
শুভ কামনা আপনার ব্লগের জন্য।
ব্লগকে জন্মদিনের শুভেচ্ছা আর আপনাকে শুভেচ্ছা এত দ্রুত এগোনো এবং আমাদেরকে এগিয়ে নেবার জন্য
uralpakhi (Limon) February 20, 2010 at 8:14 am,
Adnan February 20, 2010 at 1:36 am
ও তারেকবিডি February 20, 2010 at 5:42 pm
দেখুন
কি দেখতে বললেন… বুঝলাম না
বর্ষপূর্তির অভিনন্দন ।
আমি বিদেশে এসেছি, এখানে এসে বুঝেছি যে ব্লগিং কিংবা ইন্টারনেট কত বড়, এখানে প্রতিযোগিতা কত বেশি। দেশে থাকলে হয়তো আমি এতদিনও জানতাম না যে ইন্টারনেটে সম্মানজনকভাবে আয় করা সম্ভব। আমি এই বিষয়গুলোই সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।(লিখেছেন-হাসান ভাই)
হাসান ভাই সত্যিই আপনি বাংলাতে এভাবে সাহায্য না করলে আমরা বুঝতাম না ব্লগিং সম্পর্কে । আপনি এই পথকে অনেকটায় সহজ করে দিয়েছেন। আপনার ব্লগের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
মন্তব্যের জন্য ধন্যবাদ
অনেক অনেক অভিনন্দন!!!
সবাইকে সাথে নিয়ে এই ব্লগ এগিয়ে চলুক, আরো সমৃদ্ধি লাভ করুক এই কামনায়………..
অভিনন্দন হাসান ভাই, এগিয়ে যান
শুভ জন্মদিন, শুভকামনা রইল আপনার ব্লগের প্রতি ।
বর্ষপূর্তির শুভ ক্ষণে আপনাকে ও আপনার ব্লগের সকল সদস্যদের অভিনন্দন ।
আমরা আছি………………চালিয়ে যান।
আজকের এইদিনে হাসান ভাইকে অনেক অনেক শুভেচ্ছা.
Congratulation !!!
Congrats হাসান ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে কেননা আপনি কখনই আপনার কোন সার্থের কথা চিন্তু করেন না যা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভাল লাগে। আপনার মত যদি সবাই সবার জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিত তাহলে নিশ্চই বাংলাদেশ এতদিনে অনেক দূর এগিয়ে যেতে পারত। আবার ও ধন্যবাদ আপনার কার্যক্রম চালিয়ে নেবার জন্য।
“এক বছর পূর্তি হলো… চলেন কেক খাই!”
হা হা হা দারুন মজা পেলাম।
শুভ জন্মদিন “বিএন্ ডট জিন্নাতুল হাসান ডট কম”।
এই ব্রগের অভাবনীয় সাফল্য, জনপ্রিয়তা এবং মূল্যবান তথ্যসমাহারের কারনে ব্রগ এবং ব্লগ অথোরকে অভিনন্দন।
বাংলাদেশে একটা কেক কাটার ব্যবস্থা করলে ভালো হতো…………:)
ব্লগ এগিয়ে যাক এই প্রত্যাশাই থাকল….
নিয়মিত লিখে যান…
আমরা আছি….
হাসান ভাই সঠিক সময়ে অভিনন্দন জানাতে পারলাম না বলে খারাপ লাগল। তারপরেও অভিনন্দন। আমি আপনার এই ব্লগটাকে আমার আর আপনার বলে পার্থক্য করে দেখিনা। এটা আমার সব সময় মনে হয়। কারন এর বেড়ে উঠার সাথে সাথে আমারও বেড়ে উঠা জড়িত। প্রথম শুরু করার থেকে আজকের আমি অবধী বিশ্লেষন করলে দেখি, শিখার কথার সে অনেক বড় নয়, কিন্তু কম নয়। সব কিছুই যে আপনার এখান থেকে শেখা তাও নয়। কিন্তু মূল গোড়াটা এখানে স্থাপিত। এর একটা বড় কারণ। ভাষার বা মাতৃত্বের টান। মাতৃত্বের কাছে মানুষ যত সহজে, এবং যত তাড়িতাড়ি সব কিছু নিতে, যত পান্ডিত তার মাঝে থাকুক না কেন অন্যেও কাছ থেকে এত তাড়াতাড়ি সবকিছু শিখে নিতে পারে না। শুভেচ্ছা তাদের কেউ যারা এই ব্লগাঁর প্রাণ পাঠক।
হুমমম… জন্মদিন তো ভালোই লাগছে। কিন্তু হাসান ভাই একটা জিনিস চিন্তা করেন এই বাংলা ব্লগটার জন্ম না হলে আপনি নিজেই অনেকের ভালোবাশা থেকে বঞ্চিত হতেন। অনেকের সাথে পরিচয়ই হতো না। আপনার ব্লগ হয়তো সবাই চেনে কিন্তু একজন ব্যক্তি হাসানকে কয়জন চিনত এই ব্লগের জন্ম না হলে।
অতএব হাঙ্গকি পাংকি করে লাভ নাই। কালকে বাসায় আসছি। Party চাই Party। আর বাংলাদেশে অবস্থানরত ভাইদের ও একটা Party দিয়েন পারলে।
অবশেষে “শুভ জন্মদিন http://bn.jinnatulhasan.com“
অনেক অকেন ধন্যবাদ, অভিনন্দন।
হ্যাপী বার্থডে টু দিস ব্লগ…!!!
হাসান ভাইকে অভিনন্দন।
শুভ জন্মদিন আমাদের এই ব্লগকে। আজ আর এই ব্লগকে শুধু হাসান ভাই এর ব্লগ বলতে ইচ্ছে করছে না এটা আমাদের ব্লগ, কারন এই ব্লগটা বন্ধ হয়ে গেলে হয়তো আমাদের অনেকেরই ব্লগিং করা বন্ধ হয়ে যবে।য়ার হাসান ভাই বাংলাদেশের ৩-৫টা জনপ্রীয় ব্যক্তিগত ব্লগের মধ্যে এই ব্লগ একটা। তাই হাসান ভাইয়ের কাছে আমার একান্ত অনুরোধ এই ব্লগে লিখা কোন সময় বন্ধ করবেন না।
প্রথমেই অভিযোগ।আমাদের প্রিয় ব্লগের বর্ষপূর্তি হল আর ভাইয়া আপনি ১ দিন দেরী করে এই পোষ্টটা দিলেন কাজটা ঠিক হয় নাই।গোসসা করছি !!! যাই হোক অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা প্লাটফর্ম গড়ে তুলবার জন্য যেখানে মনের আনন্দে আমরা এক সাথে অনেক কিছু শিখতে পারছি,নিজেদের ভাবনা গুলো শেয়ার করতে পারছি আর সবচেয়ে বড় যে বিষয় স্বপ্ন দেখতে পারছি।আমাদের সাহায্য করবার ইচ্ছেবোধটুকু প্রতিনিয়ত আপনার লেখায় লক্ষ্য করা যায় আশা করি সামনের দিনগুলোতে সেটা বজায় থাকবে।স্বার্থান্বেশী কিছু মানুষ সৃষ্টির শুরু থেকে ছিল, আছে, থাকবে।আশা করি তাদের জন্য আপনি পথচ্যুৎ, ধৈর্যচ্যুৎ হবেন না।গত ১ বছর যে হাসান ভাইকে আমরা পেয়েছি, সামনের দিনগুলোতে ঠিক তাকেই যেন পাই, শুভলগ্নে এই আমার প্রার্থনা।ভাল থাকুন সবসময়…
হ্যাপী বার্থডে টু ইয়োর ব্লগ…!!!
বর্ষপূর্তীর অভিনন্দন হাসান ভাই।
Congratulations!