প্রথমেই প্রতিযোগিতায় যারা অংশগ্রহন করেছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমার অনেকটা অবাক করে দিয়ে ২৫টি রিভিউ লিংক জমা পড়েছে, রিভিউয়ের সংখ্যা দেখে আমি সত্যিই অভিভূত হয়েছি।
ফলাফল ঘোষনার আগে দুটি কথা বলে নেই। “হারজিত প্রতিযোগিতায় থাকবেই, তবে এতে অংশগ্রহনটাই বড় কথা।” কথাটা আমরা পুরোজীবনে কতবার শুনেছি, তা হিসেবের বাইরে। কিন্তু কথাটির মর্ম যদি জেনে থাকেন, তাহলে জানবেন এই যে আপনার পোষ্ট লিখলেন, অপটিমাইজেশন করতে চেষ্টা করলেন, বারবার সার্চ ইঞ্জিন ঘুরে ঘুরে নিজের রেজাল্ট দেখলেন, এটাই একজন সার্চ ইঞ্জিন কনসালটেন্টের কাজ। আশা করি আমার কর্মজীবনের স্বাদ কিছু হলেও পেয়েছেন এবং আজকের এই অভিজ্ঞতা আপনাকে ভবিষ্যতে সার্চ ইঞ্জিনে ভাল রেজাল্ট পেতে সাহায্য করবে।
একজন পাঠক জানতে চেয়েছেন আমি কি রিভিউয়ের মান যাচাই করে দেখবো কি না? না, আমি রিভিউয়ের মান যাচাই করে দেখিনি, আমি শুরু সার্চ রেজাল্টের স্থান পরীক্ষা করে দেখেছি। কারণ এর আগের প্রতিযোগিতায় লেখার মান পরীক্ষা করে দেখেছিলাম। তাই এবার এই বিষয়টি ইচ্ছে করেই বাদ দেয়া হয়েছে। আরেকজন পাঠক জিজ্ঞাসা করেছেন ‘গুগল এডসেন্স’ শব্দটির অপটিমাইজেশনের পেছনে আমার ওয়েবসাইটের ট্রাফিকের কোনো যোগসূত্র আছে কিনা? জ্বি না, কোনো যোগসূত্র নেই। কারণ আমার ওয়েবসাইট এমনিতেই শব্দটির জন্য ১ম এবং ২য় স্থান দখন করা ছাড়াও প্রথম পাতায় আরোও কয়েকটি স্থানে আছে। ট্রাফিকের দরকার হলে আমি ওয়েবসাইটগুলোতেও প্রতিযোগিতার ঘোষনা দিতাম, আমি তা না করে কেবলমাত্র আমার সাইটের মধ্যেই তা সীমাবদ্ধ রাখতে চেয়েছি।
ওই মিয়া জলদি বলেন জিতল কে… এত ত্যানা পেঁচান কেন?
বলছি রে ভাই… এত অস্থির হন কেনো?
ফলাফল পরীক্ষা করে দেখার জন্য আমি বিশ্বের তিনটি ভিন্ন ভিন্ন স্থান থেকে গুগলে সার্চ করে দেখেছি। প্রথমত, আমার নিজের আইপি (লন্ডন), রিয়ার আইপি (কোলকাতা) এবং আদনানের আইপি (বাংলাদেশ) । তিনটি ফলাফলে কিছু পরিবতর্ন থাকলেও প্রতিযোগিতার বিজয়ীর ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ্যালবামের ছবিতে নিজ চোখেই দেখুন।
- London
- Kolkata
- Bangladesh
আর এই প্রতিযোগিতার বিজয়ী হচ্ছেন, মাসুদ। তিনটি ফলাফলেই তিনি প্রথম পাতায় তৃতীয় স্থান দখল করেছেন। তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, আর তার পুরস্কার শ্রীঘ্রই তার হাতে পৌঁছে যাবে।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- বর্ষপূর্তির প্রতিযোগিতার আপডেট… চালিয়ে যান যুদ্ধ | প্রতিযোগিদের অবস্থান দেখে নিন (লন্ডন সময় ১৭:৩০)
- [প্রতিযোগিতা] সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কার দৌড় কতদূর? প্রমাণ করুন!
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন: গুরুর নিকট শুরু থেকে শুরু করুন
- একেই কি বলে দেশী সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন?
- একটি ঝাক্কাস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুল | না দেখলে পস্তাইবেন
- [অতিথি পোষ্ট] অবশেষে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আড্ডা সফল : গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ
- [অতিথি পোষ্ট] হাসান ভাইয়ের সাথে অনলাইন আয় আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক আড্ডার কথা…
- আমার দেখা সেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভিডিও
![[ফলাফল] জেনে নিন বর্ষপূর্তিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রতিযোগিতার ফলাফল London](http://juhbn.s3.amazonaws.com/wp-content/uploads/2010/02/result1-150x150.png)
![[ফলাফল] জেনে নিন বর্ষপূর্তিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রতিযোগিতার ফলাফল Kolkata](http://juhbn.s3.amazonaws.com/wp-content/uploads/2010/02/result2-150x150.png)
![[ফলাফল] জেনে নিন বর্ষপূর্তিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রতিযোগিতার ফলাফল Bangladesh](http://juhbn.s3.amazonaws.com/wp-content/uploads/2010/02/result3-150x150.png)
{ 50 comments… read them below or add one }
আমি পে-পল একাউন্ট খুলেত চাইছি। কিন্তু পে-পল বাংলাদেশে কাজ করে না। দয়া করে একটা সমাধান দেবেন।
আমার হাতে কোনো সমাধান নাই ভাই। ভাল হয় বিদেশে থাকা কোনো আত্মীয়ের ঠিকানা ব্যবহার করে খুলবার চেষ্টা করুন।
পেপাল ভারতেও খুবই কঠিন হয়ে গেছে। ভারতীয় ঠিকানাতে পেপাল টাকা পাঠানো এবং গ্রহন করা খুবই কঠিন করে দিয়েছে।
ahmed arif ভাইয়া, আপনি ভারত বা অন্য কোন দেশের ভূয়া ঠিকানার পেপাল খুলবেন না কিন্তু, আমার প্রায় ৩০০০ টাকার মত পেপাল এ আছে কিন্তু কিছুই করতে পাচ্ছি না, অনেকের দেখে আমিও ভূয়া ঠিকানার খুলেছিলাম কিন্তু প্রথমেই ধরা খেয়েছি।
সাবধান করার জন্য অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে অভিনন্দন।
অনেক শুভেচ্ছা মাসুদ।দেরী করে ফেললাম ।
ধন্যবাদ আপু, আজকে আমি যে অবস্থানে আছি আপনাদের দোয়া আর শুভকামনা এবং হাসান ভাইয়া না থাকলে কোন ভাবেই সম্ভব হত না।
হাসান ভাই যাদের নিন্দা করা স্বভাব আপনি যতপন্থাই অবলম্বন করুন এদের কে ফেরাতে পারবেনা। এরা অন্য কোন উপায় ঠিকই খুজে বের করবে আপনাকে নিন্দে করার জন্য। এটাই এদের স্বভাব। তারচেয়ে বরং আপনি নিজের কাজে মনযোগী থাকুন। দেখবেন এক সময় এরা মনবোল হারিয়ে ফেলেছে।
যারা যারা অভিনন্দন জানিয়েছেন সবাইকে ধন্যবাদ, আপনাদের সকলের সাহায্যর মাধ্যমেই সামনে এগিয়ে যেতে চাই।
অভিনন্দন।
টেকটিউনস এর কথা এই ব্লগ থেকে মুছে ফেলা উচিত । আর খারাপ মন্তব্যকারীদের মন্তব্য এপ্রুভ না করা উচিত । কারন এতে এই ব্লগের পরিবেশ নষ্ট হচ্ছে ।
মাসুদ ভাই আভিনন্দন রইল । আরো এগিয়ে যান ……………
অভিনন্দন মাসুদ ভাই ।
অভিনন্দন মাসুদ ভাইকে।
অভিনন্দন মাসুদ ভাইকে।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া
মাসুদ ভাই কে শুভেচ্ছা। আরো এগিঘে যান এই কামনা রইল।
আপনাকেও শুভেচ্ছা ভাইয়া
আমি এই ফলাফল অনেক আগেই পেয়ে গিয়েছিলাম। শুধু এই লেখাটা দেখার অপেক্ষা মাত্র। অভিনন্দন Masud
ফলাফল দেখতে পেলেও আমি অনেক চিন্তিত ছিলাম কারন গুগল তো প্রতিনিয়ত আপডেট হয়, ধন্যবাদ ভাইয়া
মাসুদ ভাইয়ের প্রতি অনেক অনেক অভিনন্দন ।
ধন্যবাদ মাসুদ ভাই …
হাসান ভাই এখানে আমি একটা কথা বলতে চাই ।অবশ্যই মাসুদ ভাই পরিশ্রম করেছেন বলে পুরষ্কার পেয়েছেন টেকটিউনসতো একটা উছিলা মাত্ত।
সবচেয়ে জরুরি যেই ব্যাপারটা আমি হাইলাইট করতে চাচ্ছি তা হল।অনেকে মনে হয় ক্যাচাল লাগাইতেছে চাচ্ছে উপরে দেখলাম কেউ একজন mamun নামে মন্তব্য দিয়ে ক্যাচাল লাগাতে চাচ্ছে।কারন আপনাদের মনে হতে পারে যে টেকটিউনস এর টপটিউনার মামুন মানে আমি এই কমেন্টস দিয়েছি।কিন্তু আমি এই ধরনের কমেন্ট দেয়নি।এবং কোনদিন দেবার আশংকাও নাই। আমি দুই নামে কমেন্টস দিয়েছি আগে দিতাম mamun নামে আর এখন দেই এই নামে।তাই এই ব্যাপারুগুলো খেয়াল করবেন।কারন আপনার ঝামেলা কিন্তু বিশেষ একজনের সাথে টেকটিউনসের সাথে না।ব্যাপারটা খেয়াল রাখবেন।আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন এবং সব ধরনের ঝামেলা হতে মুক্ত থাকবেন আমি চাই প্রযুক্তির মানুষগুলো একসাথে থাকুন ।
দেখুন মামুন আমি কখনই বলিনি যে টেকটিউনের সাথে আমার কোনো সমস্যা আছে, অথচ একশ্রেনীর মন্তব্যকারী বারবার টেকটিউনের নাম নিয়ে আমার এবং টেকটিউনের মাঝে বিরোধ সৃষ্টির চেষ্টা করছেন। আমি যাদের স্বার্থে আঘাত করেছি, তারাই বারবার মনের আক্রোশ মেটানোর জন্য এখানে এসে এমনটি করে যাচ্ছে।
আমি পড়েছি বিশাল সমস্যায়, মন্তব্য প্রকাশ না করলে তারাই বলে আমি নাকি কাপুরুষ, তাদের জ্ঞানগর্ভ মন্তব্য প্রকাশের সাহস আমার নেই। অথচ প্রকাশ করছি বলে যা ইচ্ছে বলে যাচ্ছে।
ভাই বাদ দেন এইসব ।আল্লাহ আপনার মঙ্গল করুক।
অভিনন্দন মাসুদ ভাই। সাথে হাসান ভাইকেও কারন ফলাফলের প্রথম দুটি রেসাল্ট কেও টপকাতে পারলো না।
গুগল ফ্রেস কনটেন্ট পেলে দুম করে লিংক উপরে তুলে দেয়, আবার সময় যত যাবে, লিংকগুলোও কনটেন্ট অনুসারে ফলাফল অনুযায়ী স্থান পেয়ে যাবে। একারনে আজকে যে লিংকগুলো উপরে দেখছে, কাল সেগুলো নাও থাকতে পারে।
আর আমার লিংকদুটোতে গুগল এডসেন্স শব্দের পেছনে অনেক ব্যাকলিংক আছে, ওগুলোকে সরানো সময়সাপেক্ষ হবে।
মাসুদ ভাই আপনাকে অনেক অভিন্দন।
Congrats to masud…
মাসুদ ভাই এগিয়ে যান ,আপনার প্রতি দোয়া ও শুভেচ্ছা রইলো।
thus credit goes to techtunes site. not to masud.
আর কতদিন পরশ্রীকাতর থাকবেন… অনেক কৃতিত্ত্বে বাহবা দিতে শেখেন। নিজেও একদিন উন্নতি করতে শিখবেন।
আমিও তাই মনে করি। তবে মাসুদ ভাই এর বুদ্ধি আছে। বুদ্ধি করে techtunes এ দিছেন।
অভিনন্দন মাসুদ ভাই
@ mamun
techtunes এ আরও অনেকে এই বিষয় নিয়ে লিখেছে তাদের লিংক তো প্রথম পাতায় আসেনি, কেন?
কিছু মানুষের কাছ হচ্ছে সব ভালোর মধ্যে একটা কিন্তু যোগ করে দিয়ে মজা লওয়া। এদের কথায় কান না দেওয়াই ভালো।
@mamun জী ভাইয়া, আপনার techtunes site এর লিংকটিকে ১ সপ্তাহ পর আর খুজে পাওয়া কঠিন হতে পারে কারন যতগুলো ব্যাকলিংক আমি তৈরি করেছিলাম ফলাফল প্রকাশের পর সবগুলো আমার সাইটের লিংক করে দিয়েছি।
ধন্যবাদ আপনাকে
মাসুদ আপনাকে অভিনন্দন।
এখন জলদি বলে দিন, কি কি উপায়ে সার্চে আপনি এতটা উপরে আসলেন।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া, ওই যে হাসান ভাইয়া বলেছে না একবার ইনডেক্স হয়ে গেলে একটু যত্ন নিলেই উপরে চলে আসে তাই করেছি,
সমস্যা হয়েছিল টেকটিউস এ all in one seo plugin টি ছিল না, তাই মেটা কীওয়ার্ড দিতে পারি নাই।
“একবার ইনডেক্স হয়ে গেলে একটু যত্ন নিলেই উপরে চলে আসে ” কি কি যত্ন নিছেন ।
একটু বলবেন কি?
তিনটি আইপি থেকে নেওয়া স্ক্রিনশট থাকাতে প্রতিযোগিতার স্বচ্ছতা সবার সামনে থাকলো, খুব ভালো হয়েছে। যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে শুভেচ্ছা। আগামীতে অনেক প্রতিযোগিতা আসবে, সবটাই বন্ধুত্বপূর্ণ, কেউ মন খারাপ করবেন না জিততে না পেরে। চেষ্টায় সব হ্য়, যারা জেতেননি, তারা আগামীতে দৃঢ় সংকল্প নিন, নিশ্চয় বাকিরাও এগিয়ে আসবেন শীর্ষ তালিকায়।
গুগল ফলাফল দেখানোর সময় অনেকগুলো বিষয় খেয়াল করে দেখে। এমনটি গুগল.কম.বিডি তে সার্চ করলেও আইপি-র ভিন্নতায় যে ফলাফলও ভিন্ন হতে পারে, তাও প্রমানিত হল।
যাহোক, আপনার ব্রাউজারটি বাদে বাকি দুটোর ইতিহাস মুঝে ফলাফল পরীক্ষা করা হয়েছে।
মাসুদ ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন
হা হা হা, মাসুদ ভাই, একটুর জন্য আপনাকে টপকাতে পারলাম না। গুগল.কম.বিডি রেজাল্টের মাসুদ ভাইয়ের পরের লিংক টাই আমার।।। ওয়াও।।।
পরেরবার আশা করি সফল হবেন, শুভ কামনা রইল।
ধন্যবাদ হাসান ভাই। (অন্যের পিসিতে তাই লগিন করলাম না।)
অভিনন্দন মাসুদ ভাই।।।
ওয়াও ভাইয়া কাল রাত ২ টা পযর্ন্ত বসে বসে সব টেকনিক চেষ্টা করেছি, এখন তার ফলাফল পেলাম। আসলে গুগল এডসেন্স বা ভিজিটর পাওয়ার ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর বিকল্প নেই।
হাসান ভাইয়া কে ধন্যবাদ এরকম একটি অসাধারন প্রতিযোগিতা আয়োজন করার জন্য।
ধন্যবাদ ভাইয়া, এবং সবাইকে শুভেচ্ছা
জিতলেন অবশেষে!
ধন্যবাদ আপু আপনাকেও আপনি আমাকে সাহস এবং অনুপ্রেরনা দিয়ে অনেক সাহায্য করেছেন, অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ
মাসুদের প্রতি শুভকামনা রইল।অভিনন্দন।
ধন্যবাদ ভাইয়া, আপনাকেও শুভেচ্ছা