সবকিছুর একটা সীমা থাকা দরকার।
আমি বাকস্বাধীনতায় বিশ্বাসী, তাই অন্যেরা যখন আমার বিরুদ্ধে কথা বলে, কুৎসা রটায়, আমি চুপ করে থাকতেই চেষ্টা করি কিংবা ভদ্রোচিত জবাব দেই। এই সুযোগে এক শ্রেনীর মন্তব্যকারী এই সাইটে এবং অন্য সাইটগুলোতে আমার বিরুদ্ধে যা ইচ্ছে বলে যাচ্ছেন।
সমস্যা হচ্ছে আমি যাই করি না কেন, তাতেই কারও কারও মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। প্রথমে কেউ বলছেন, আমি প্রতিযোগিতার নামে ট্রাফিক বাড়ানো চেষ্টা করছি। এই প্রশ্নের জবাব আমি গত পোষ্টেই দিয়েছি। যখন বলা হচ্ছে আমার এই সাইটে কোনো বিজ্ঞাপন নাই, তাই ট্রাফিক বাড়িয়ে কোনো লাভ নাই। তখন বলা হচ্ছে আমি ভবিষ্যতে বিজ্ঞাপন বসাবো তাই এখন থেকেই ট্রাফিক বাড়িয়ে নিচ্ছি।
আমার কথা হচ্ছে, নিকট ভবিষ্যতে বিজ্ঞাপন বসানোর কোনো প্ল্যান আমার নেই। কিন্তু যদি থেকেও থাকে, তাতে তো কারোও ক্ষতি হবার কথা নয়। টিভিতে তো অনুষ্ঠানের চেয়ে বেশি বিজ্ঞাপন দেখায়, তাই বলে কি টিভি দেখা বন্ধ করে দিয়েছি? ইন্টারনেটে প্রতিটি ওয়েবসাইটেই বিজ্ঞাপন দেখানো হয়, তাই বলে কি ইন্টারনেটে যাওয়া বন্ধ করে দিয়েছি? সামহোয়ারইন ব্লগ বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েবসাইট, সেখানেও এখন এক গাঁদা বিজ্ঞাপন দেখানো হচ্ছে, তাতে কি পাঠক/লেখক কম হয়ে গেছে?
না, বিজ্ঞাপন দেখানো কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে, ফ্রি খেয়ে খেয়ে আমাদের স্বভাব খারাপ হয়ে গেছে। যতক্ষন আমি ফ্রিতে ডোমেইন/হোস্টিং দিচ্ছি, ব্লগ লিখছি, ততক্ষন আমি খুব ভাল। যখনই আমি বিজ্ঞাপন দেখানো শুরু করব, তখনই আমি খারাপ। এইসব লোকের কথা হল, কেন আমি তাদের বিজ্ঞাপন দেখিয়ে পয়সা কামাবো? তারা আমার সার্ভিস নিয়ে পয়সা কামাবেন, আমার মূল্যবান সময় ব্যয় করে নিজেদের প্রয়োজন মেটাবেন, আর আমার সময়ের কোনো মূল্য দেবেন না। এদেরকে স্বার্থপর না বলে কি বলব?
এতক্ষন বিজ্ঞাপন বিজ্ঞাপন অনেক বকবক করলাম, অথচ আমি এখনোও আমার এই ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাইনি। তাহলে এমন প্রশ্ন কেন আসছে?
এতো গেলো বিজ্ঞাপন দেখানোর কথা, আরও অনেক কথা অনেকদিন ধরে নিজের মধ্যে গোপন রেখেছিলাম। কেউ কেউ কেবল আমার বিরুদ্ধে লিখবার জন্য ব্লগ খুলছেন। আমি কি কার পাকা ধানে মই দিয়েছি? আমি এখন পর্যন্ত সজ্ঞানে কারও কোনো ক্ষতি করিনি। আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করি, আর তাতেই কারোও কারোও আতেঁ ঘা লাগছে। কে কিভাবে কখন আমার কাছে সাহায্য চেয়েছেন কিংবা পেয়েছেন, তার হিসেব আমি করিনি অথচ প্রতিদিন আমাকে যে পরিমান বিব্রতকর এবং অপমানজনক কথা শুনতে হচ্ছে, তাতে আমার ধৈর্য্যের বাধঁ ভেঙ্গে যাচ্ছে।
কেউ কেউ বলছেন, আমি ডোমেইন এবং হোস্টিংয়ের ব্যবসা করছি আর ওয়ার্ডপ্রেস/ডোমেইন নিয়ে ব্লগ লিখে মূলত বোকাসোকা লোকজনদের থেকে কামিয়ে নিচ্ছি।
মানুষ কত ছোটলোক হতে পারে, আমার জানা ছিল না। ঢাকার মিটিংয়ে যারা ছিলেন, তাদের নিশ্চয়ই মনে আছে, ওই দিনই কয়েকজন আমাকে ডোমেইন / হোস্টিং কেনার জন্য টাকা সাধ ছিল, তারমধ্যে পান্থ বিহোস অন্যতম। ওকে জিজ্ঞাসা করুন ওর জন্য আমি কি করেছি, সজীবকে জিজ্ঞাসা করুন ওর জন্য আমি কি করেছি, উড়ালপাখিকে জিজ্ঞাসা করুন আমি ওর জন্য কি করেছি, আদনানকে জিজ্ঞাসা করুন ওর জন্য আমি কি করেছি…. লিস্ট বাড়তেই থাকবে। আমি ইচ্ছে করলেই সবার থেকে তখনই টাকা নিতে পারতাম। এমনকি আড্ডায় যোগ দেবার জন্য টাকা নিতে পারতাম, তা নেই নি। কারন টাকা কামানোর ধান্ধা থাকলে তিন বছর পর ছুটিতে গিয়ে ২৮ দিনের ছুটির ২ দিন পুরো আড্ডার পেছনে ফ্রিতে ব্যয় করতাম না। ছুটির প্রতিদিন ল্যাপটপ কাধেঁ নিয়ে লোকজনে সমস্যার সমাধান দিয়ে বেড়াতাম না।
বিজ্ঞাপনের কথা এখানেও প্রযোজ্য। আমি যদি ডোমেইন/হোস্টিং বিক্রি করে টাকা কামানোরও প্ল্যানও করি, তাতে কি ক্ষতি হবে আমার মাথায় ঢুঁকে না। আমার নিকট থেকে যারা ডোমেইন এবং হোস্টিং কিনছেন, তারা বাংলাদেশে সবচেয়ে সস্তায় ডোমেইন / হোস্টিং কিনতে পারছেন। সাথে সাথে আমার টেকনিক্যাল সার্পোট পাচ্ছেন। আমি কি কাউকে জোর করে ডোমেইন/হোস্টিং গছিয়ে দিয়েছি? আমি কি কাউকে ঠকিয়ে টাকা নিয়েছি নাকি উচ্চমূল্যে ফালতু জিনিস গছিয়ে দিয়েছি? আমার এই কেনা/বেচায় যাদের চামড়ায় আগুন ধরে যায়, তারা নিজেদের পকেটের টাকা ব্যয় করে আমজনতাকে সাহায্য করেন, তারপর দেখবো কার দৌড় কতদূর!
দুনিয়া অনেক এগিয়ে গেছে, আমরা ঠিক পড়ে আছি সেই মান্ধাতার আমলেই। কেউ ভাল কাজ করলেই দলবল বেঁধে যাই তার কুৎসা রটাতে, তার অপকার করতে। নিজেদের তো কোনো যোগ্যতা নেই, তারা আসে আমার চরিত্রে কালি লাগাতে। আমার সাথে পাল্লা দিতে চাইলে নিজেকে আমার যোগ্য করে তুলুন। তাতে আপনার নিজেরও লাভ হবে। উপরের দিকে থুথু মারলে আপনার নিজের মুখেই থুথু পড়বে।
আমার সম্বন্ধে যা ইচ্ছে বলেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু কথা পেছনে যুক্তি থাকতে হবে। একেকপর এক অযৌক্তিক মন্তব্য আমার মনকে বিষিয়ে তুলছে। আমি আর পারছি না।

{ 59 comments… read them below or add one }
ওহ্ এতো বিতর্ক সবার মাঝে। সবার মন্তব্য গুলো পড়ে দেখলাম, কিছু কিছু মন্তব্যে মনে হচ্ছে যেন আমরা প্রযুক্তিকে শিখতে এসে এক অন্যের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছি। এটা আমাদের মত প্রযুক্তি প্রেমী মানুষের জন্য বিষ্ফোরক হয়ে উঠতে পারে। তখন আমরা নিজেদের কারনে নিজেরাই পিছিয়ে পরবো। ব্যাক্তিগত ভাবে আমি লক্ষ করছি, হাসান ভাইকে নিয়ে অনেকেই খারাপ মন্তব্য করার চেষ্ঠা সবসময় চালিয়ে যাচ্ছে এবং অনেকে করেও ফেলেছেন আতিমধ্যে, যে মানুষটি আমাদের থেকে অনেক দূরে থেকে আমাদের জন্য নি:শ্বার্থ কাজ করে যাচ্ছেন তাকে নিজে কেন এত ঘষামাঝা চলছে। হাসান ভাইকে উনার নিজের অবস্থান থেকে সরে দাড়াতে কেন এসব ষড়যন্ত্র আমি বুঝি না।
হাসান ভাই এর কাছে আমিও ব্যক্তিগত ভাবে অনেক সাহায্য পেয়েছি, যা আমি টাকা দিয়েও অন্যের কাছ থেকে শিথতে পারি নাই। শুধু এই কারনে নয় যে সাহায্য পাই বিধায় তাকে পছন্দ করি বা তাকে ো তার ব্লগকে সাপোর্ট করি। ব্যাক্তিগত ভাবে আমি নিজেএ টেকটিউনস, সামহোয়্যারইন ব্লগ, টেকটিউন্স, আমারব্লগ, প্রজন্ম ফোরাম, টিউটোরিয়ালবিডি এর নিয়মিত পাঠক। সবার প্রতি আমার সমান ভালবাসা আছে। তাবে ইদানিং হাসান ভাই এর ব্লগ নিয়ে কিছু সংখ্যা লঘু মানুষ যা শুরু করছে………….
যাই হোক না কেন… আমি ব্যক্তিগত ভাবে সব সময় হাসান ভাই য়ের পাশে।
আপনাকে কে কে বলল না বলল তাতে আপনার কিচ্ছু আসে যায় বলে আমি মনে করিনা। কারন ওদের কথায় আপনার কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। আপনার থেকে যারা ডোমেইন কিনেছন ,কিনেছেন বা কিনবেন তাদের কেউ ওই লোকেদর কথায় ক্রয় বন্ধ করে দেবেনা।
একটু প্রতিবাদের প্রয়োজন অবশ্যই আছে। সৎচিত্তের মানুষজন প্রতিবাদ থামিয়ে দিলে এই পৃথিবী একদিন বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
আমি সমালোচনায় ভয় পাই না, আমি নিজেকে ডিফেন্ড করতে পারি। কিন্তু মিথ্যের মুখোমুখি হতে কষ্ট হয়।
যাহোক, সব কিছু ভুলে যেতে চেষ্টা করছি।
মন্তব্য এবং ইমেইলের জন্য ধন্যবাদ।
হাসান ভাই কমেন্ট মডারেশনের পক্ষেই আমি । আর লগইনের বাধ্যবাধকতা তুলে দেয়ার জন্য অনেক ধন্যবাদ ।
হাসান ভাই আপনি আপনার বিবেকের কাছে যথেষ্ট পরিমানেই স্বচ্ছ। তাই কুৎসা রটনাকারীদের নিয়ে না ভেবে নিজের কক্ষ পথের দিকে মনোযোগ দিন। ওরা একসময় এমনিতেই সরে যাবে। কালকে একটি মন্তব্য করেছিলাম। আজ মন্তেব্যর ঘরে সেটা পেলাম না। কুৎসা রটনাকারীরদের জন্য মন্তব্য মডারেশনের প্রথম অভাগা বোধ হয় আমিই হলাম হা হা হা।
বাংলা ব্লগে এই সমস্যায় পরেড়েছেন অনেকেই। আমি নিজেও বিরুপ কমেন্টের আঘাত খেয়েছি। আসলে উদারতা জিনিসটা আমাদের কি নেই? অনেকেই ভাবে – এক ওয়েব সাইটের মালিক অন্যের প্রতিপক্ষ…
প্রতিটি ভাল কাজের বিপক্ষে অবস্থান করে এমন দল আছে…সুতরাং এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নিয়েই। এগিয়ে যান…শুভ কামনা রইল ।
মডারেশন নিয়ে আমার সমস্যা নেই।এটা থাকলে “”“এখানে আজেবাজে মন্তব্য লেখার সুযোগ না থাকায় ভাল এতে পরিবেশ ভাল থাকবে আবার সেগুলো পড়তে যে সময় ব্যয় হয় সেটি বাচবে ।””
আমাকে জিজ্জাস করুন হাসান ভাই আমার জন্য কী করেনি??? আমি উত্তর দিব।
তবে হ্যা, এতসবের পরেও বলব এইসব বিতর্ক বরং হাসান ভাই এবং হাসান ভাইয়ের ব্লগের জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিচ্ছে এটা কিন্তু ওই মন্তব্যকারী বুঝে উঠতে পারেনি। বুঝলে তিনি এমন মূখ্রের মতো কাজটি থেকে বিরত থাকতেন। হাঃ হাঃ হাঃ
আমি মনে করি এই বিতর্ক হাসান ভাই এবং আমাদেরকে (যারা এই ব্লগের পাঠক) আরো অনুপ্রাণিত করবে।
আমরা করব জয়, আমরা করব জয় একদিন… ইনশাআল্লাহ
এই আপদ গুলোকে নিয়ে আসলেই আর পারা যায় না।ভালো কিছু দেখলেই নোংরা ছিটাতে আসে।উপছে পরা খোলা ডাস্টবিন এক এক টা।
ভাইয়া, আমি কেবল বলবো , নাক চেঁপে পাশ কাটিয়ে যান।আমরা এতে অভ্যস্ত নই কি?
বাংলাদেশে থাকতে অনেক করেছি এমন।তাই না ?
ব্যাপারটাকে এতোখানি জটিল করে দেখার প্রয়োজন নেই, সরলভাবে এটাই ভেবে নেওয়া যাক যে পথের মাঝে ময়লা পড়ে থাকলে আমরা যেমন সেই ময়লা পাশ কাটিয়ে চলে যাই, এটাও তেমনি একটা পদক্ষেপ।
আর হ্যাঁ, ওই মন্তব্যকারী মনে হ্য় আমার ব্লগেও গিয়ে ঘুরে এসেছেন, তবে পরিচয় রেখে এসেছেন তার কর্মে, অত্যন্ত কূরুচিকর নোংরা মন্তব্য যেটা মুছে ফেলতে হয়েছে। মজার ব্যাপার, তিনি তার নাম লিখেছেন ‘হাসান’।
ব্লগ জগতে জিন্নাত উল হাসান, হাসান ভাই, জিন্নাত ভাই নামটিই বেশি পরিচিত আছে, অতি অল্প যে কয়েকজন সরাসরি হাসান নামে ডাকে তাদের মধ্যে আমি একজন — মন্তব্যকারী সেটা জানে, এবং সেইভাবেই নামটি ব্যবহার করেছেন মন্তব্য করার সময়ে। কিন্তু পাঠকবৃন্দ, আমরা তো মানুষ চিনি কিছুটা, তাইনা?
ওয়াও… কাহিনী যে এত গভীরে চলে গেছে জানতাম না। তবে মন্তব্যকারী হয়তো আপনার সাথে আমার সুসর্ম্পকের কথা জানেন না। প্রয়োজনে আপনি মন্তব্যের আইপি চেক করে দেখতে পারেন।
ফ্রি ব্লগার ব্লগে মন্তব্যকারীর আইপি পাচ্ছিনা
তবে আইপি না পেলেও, ওই যে বললাম, কর্মেই পরিচয় রেখে গেছেন তিনি।
হাসান ভাই…এই সব কিছু পাত্তা না দেওয়াই ভাল। পাত্তা দিলে এরা আরো নিজেরে অনেক কিছু মনে করে।
আমার বিরুদ্ধে লিখবার জন্য ব্লগ খুলছেন
আমি অনেক আগেই পেয়েছি একদিন গুগল এ দেখলাম —আমার কি যে হাসি পেল,,,
টেকটিউন্স, আমারব্লগ, প্রজন্ম ফোরাম এরকম কিছু ওয়েবসাইটের যাচ্ছেতাই অবস্থা। কোনো নিয়ন্ত্রন নেই মডারেটর বা এডমিন দের, তারা এগুলো বেশ উপভোগই করেন।
আপ্র কিন্তু এই দিক দিয়ে এগিয়ে আছে। সেখানে ফালতু বিষয় লক বা মুছে দেয়া হয়।
মন্তব্য মডারেশন এর উদ্যোগকে , সমর্থন জানাই ।
হুম আমিও পক্ষে।
আমি রেজিস্ট্রেশন, লগইন, বিজ্ঞাপন কোন বিষয়েই কিছু বলার প্রয়োজন মনে করছি না। আমি শুধু “প্রতিযোগিতার নামে ট্রাফিক বাড়ানো চেষ্টা” নিয়ে যে কথা উঠেছে সে বিষয়ে বলতে পারি,
১. এই ব্লগটার ট্রাফিক বৃদ্ধি পাবার প্রয়োজন আছে; কেননা আমি মনে করি এই ব্লগে এসে কারো সময়ের অপচয় হয়নি। এই ব্লগের ট্রাফিক বাড়লে আপনার ক্ষতি কোথায়? আপনি নিজেওতো এখানে ট্রাফিক বাড়াচ্ছেন। আর আপনি যখন নিজে আসছেন কেন চাইছেন অন্য কেউ আসবে না?
২. কেউ যদি মনে করে থাকেন প্রতিযোগিতার নামে ট্রাফিক বাড়াবার চেষ্টা করা হয়েছে তবে এত হাউমাউ না করে একই চেষ্টা আপনিও করুন। সোজা বাংলায় আপনিও প্রতিযোগিতার আয়োজন করুন।
খুবই ভালো হয়েছে নিয়মটি । ফালতু লোকের কমেন্টের কোনো দরকার নাই ।
মিয়া আপনারে ছাড়া চলমু ক্যমনে।উষ্ঠা মারি ওগোরে যারা আপনার কুৎসা রটাইছে।
এমন একটি বিষয় সকলের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাসান ভাই আগের পোস্টে আমি কোন মন্তব্য করিনাই। আমার মনে হয়কি যারা এই সাইটের সদস্য তাদের মন্তব্য বাদে অন্যদের মন্তব্যে মডারেশন করা ভাল। তাহলে সবাই মন্তব্য করতে পারবে। সবার কথা আমরা জানতে না পারলেও আপনি জানতে পারবেন। নিন্দুকেরে বাসি আমি সবার চাইতে ভাল, যুগজনমের বন্ধু সে যে আধার ঘরের আলো। কেউ যদি নিন্দা না করে তাহলে নিজেকে বুঝা যায় না। তবে এই ধরনের মন্তব্য আপনি প্রকাশ করবেন না। নতুন কুড়ি হিসেবে অনেক বেশি বলে ফেললাম বুঝি? কিছু মনে করবেন না প্লিজ…….
আমি খুব অল্প বয়স থেকে পত্রিকায় ইলেকট্রনিক্স বিষয়ে লেখা লেখি করতাম। নিয়মিত বা খুব ভারি কিছু লিখতাম না, তারপরও সেগুলো একটি সাপ্তাহিক পত্রিকায় ছাপা হতো। স্বাভাবিক ভাবেই খুব অনুপ্রানীত হতাম। এক সময় শুরু হলো নেতি-বাচক মন্তব্য। মনোবল হারাতে শুরু করলাম। কারন আমার যুদ্ধ করার সাহস ছিল না।
আপনার ব্লগে এটা আমার ২য় ভিজিট এবং অনেক কিছু দেখে মনে হয়েছে আপনার যুদ্ধ করার মতো সাহস, শক্তি দুটই আছে। ভাল কাজ কখনও আটকে থাকে না, আপনি পারবেন জয়ি হতে।
কূপমন্ডূকতা থেকে আমরা এখনো উঠে আসতে পারিনি। আমাদের অভ্যাসই পরের ধানে মই দেয়া। দু:খ হয় এই ভেবে যে এটা আমাদের অস্থিমজ্জায় মিশে গেছে।
যাক আপনার সযত্নে লালিত ব্যক্তিগত ব্লগকে সুস্থ রাখতে মডারেশনের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত তবে রেজিস্ট্রেশন/লগিন একটা উটকো ঝামেলা।
সমালোচনায় বসে থাকার সময় নেই- এগিয়ে যাক এই ব্লগ।
এদের দৌরাত্ন এতটাই বেড়ে গেছে যে এরা নিজেকে মহাপন্ডিত হিসেবে জাহির করতে ব্যস্ত কিন্তু আসলে অন্তসার শূন্য।
২০০৬ সালের দিকে বাংলাদেশে ১টা নতুন ব্যাবসা শুরু হয়, টিউটোরিয়াল ব্যাবসা। আমি এমন ১টা টিউটোরিয়াল দেখে ছিলাম যেখানে বিখ্যাত ১টা Gadget News সাইটকে নিজের দাবি করে মানুসকে বোকা বানানোর চেস্টা করা হয়। পুরাটাই ছিল ধান্দাবাজি।
তো আমার মনে হয় আপনার এই ব্লগের জন্য এই ব্যাবসাটা ভাল যাচ্চছ না। তাই আপনার পেছনে লেগেছে।
জ্বি ভাই, সত্যি কথাই হয়তো বলেছেন।
কি আর বলি?
ভাবলাম হাসান ভাইয়ের সাইটা একটু ঘুরে আসি।
এসেই দেখি বিতর্ক । মেজাজটাই খারাপ হয়ে গেল।
হাইরে………… মানুষ নিজরে খেয়ে যে কেন অন্যের পিছু লাগে বুঝিনা।
এই সাইটের মালিক যিনি, উনি কি করবে- না করবে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এতে আমারতো নাক গলানোর কিছু নাই। আমি সইচ্ছায় নাক গলাতে চাইলেই সাইটের মালিক কেন আমাকে সুযোগ দিবে?
এই সাইটে যদি আজকেও বিজ্ঞাপন বসায় তাতে আমার কি? আমার কোন সমস্যা নাই। আমার মনের খোরাক না পেলে আমি কেন এই সাইটে আসব।
মোটেই আসবনা। তাহলে………..
আমার যা প্রয়োজন সেটা আমার পেলেই তো আমার হবে। তাই নয় কি?
উনি একটা প্র্রতিযোগীতার আয়োজন করে কি ভূল করলেন নাকি? এটাইতো কথা।
এইটা নিয়েই বিতর্কের শুরু ও শেষটাতো এখন দেখতেই পাচ্ছি।
উনি নিজের টাকায় পুরস্কার কিনে স্বচ্ছ ভাবে পুরস্কার দিলেন।
এতে যদি তার সাইটের ভিজিটর/ভবিষ্যত আয় বেড়ে যাচ্ছে মনে করেন তাহলে অন্যের কি সমস্যা।
আমারতো সমস্যা নাই।
উনার যদি এতে কোন লাভ হয় তাতে বরং আমি খুশিই হব….. যে এই সাইটে জন্য এত কষ্ট করে সময় দেন, কেন তা শুধু শুধু হবে।
আমি তো তাকে প্রতিদান দিতে পাচ্ছিনা বরং শুধু নিয়েই যাচ্ছি। যার প্রতিদান দেবার সামর্থ্য থাকবে সে দিলে আপনার আমার কি কোন সমস্যা হবে।
নাকি কারো রাতের ঘুম হারাম হবে।
লেখা পড়ে শুধুই উপকৃত হলাম কিন্তু তার বিনিময়ে কি দিলাম একটু ভেবে দেখেন ?
এগুলো ভাবভাব বিষয়। কেউ কাউকে জোড় করে কিছু শিখাতে পারেনা।
ভাল মানুষ হতে হলে নিজেকেই তা হতে হবে। এটাই শিক্ষা পেয়েছি।
তাই শুধু শুধু কিছু গোমূ…/পন্ডিত লোকের জন্য আপনার সাইটের কোন ক্ষতি না হোক সে জন্য আপনি যা ভাল মনে করেন আমার তাতে কোন আপত্তি নাই।
যদিও নতুন যারা নেটে আসবে তারা প্রথমেই রেজি: করে মন্তব্য করতে স্বাচ্ছন্দ বোধ করবেনা।
কিন্তু আপদ বিদায় করতে এর চেয়ে ভাল উদ্যোগ আর হতে পারে না।
জানি না এই কমেন্ট ছাপা হবে কি না।
কিন্তু আমার কথা আমি বলে গেলাম।
আর লগইন করতে গিয়ে পাসওয়ার্ড ভূলে গিয়ে আমাকে একটু ঝামেলা পোহাতে হল কিন্তু এটা সাময়িক এবং একবারের জন্য।
ভাল কিছু পেতে এটুকু সহ্য করার ক্ষমতা থাকার দরকার।
অনেক ধন্যবাদ, আশা করি সবাই আমার উদ্দেশ্য বুঝতে পারবেন।
আপনাকেউ ধন্যবাদ।
আমরা যারা নিয়মিত পাঠক তারা আপনাকে অনেকখানি জানি এবং বুঝি ।
ভালো কোরসেন
হাসান ভাই এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। আসলে কারো কারো উদ্দেশ্য একটু ভিন্ন। আমার মনে হয়, তারা নিয়মিত এডসেন্স নিয়ে লিখা লিখি করতো। এখন আপনার ব্লগ হবার পর তাদের পাঠক একেবারেই নাই। তাই তারা আর কোন উপায় খুজে না পেয়ে আপনার বিরুদ্বে এই ব্যবস্থা নিয়েছে। এসব নিম্ন মানুসিকতার মানুষের ধিক জানাই। আসলে আর না বলে পারছি না এদের জন্মলগ্ন থেকেই অভ্যাস এরকম এরা ছোটবেলা থেকে ঠিকমতো শিক্ষা পায় নাই তাই আজ এরকম করছে, আন্যের ভালো এদের শহ্য হয় না।
গতকাল থেকে ভেবে দেখেছি, তাদের মুখ বন্ধ করার কোনো উপায় নাই। তাই চুপ হয়ে গেলাম।
মডারেশন নিয়ে আমার সমস্যা নেই। তবে রেজিস্ট্রেশন ছাড়া মন্তব্য নেয়া বন্ধ করার বিপক্ষে আমি। প্রয়োজনে আনরেজিস্টার্ড মন্তব্যগুলো মডারেশনে রাখতে পারেন। তবে রেজি: ছাড়া মন্তব্য করার অধিকার কেড়ে নেয়াটা ভালো লাগলো না।
তবে, পছন্দ আপনার। আমরা শুধু মতামত দিতে পারি।
রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা তুলে দেয়া হয়েছে।
হাসান ভাই প্রথমে বলি নিবন্ধিস সদস্যরাই শুধু মন্তব্য করতে পারবে এই ব্যাপারটা অসাধারন করেছেন কারন আপনার সাইট দিন দিন জনপ্রিয় হচ্ছে তাই নানা ধরনের ভেজাল সৃষ্টিকারি আসতে পারে তাই উঠকো ঝামেলা হতে বাচার জন্য জটিল সিস্টেম করেছেন।ভাই আপনারটা যেহেতু পাসোর্নাল ব্লগ পাবলিক ব্লগ না তাই যাদের ভালো না লাগে তারা ক্যান???? আসে বুঝি না ।কারো যদি আপনাকে ভালো না লাগে তাহলে ক্যান আসে ???ভাই আরেকটা কথা নিসন্দেহে আপনি ভালো কাজ করতেছেন সবার উপকার করতেছেন তাই সবার কথা আপনি কানে না দিলেই পারেন।আপনি যতই ভালো কাজ করেন না ক্যান কিছু মানুষ তার সমালোচনা করবেই।
পৃথিবীর সর্বশ্রেষ্ট মানুষ রাসুল স: এত ভালো কাজ করার পরও তার সমালোচনাকারির অভাব নাই।মাহাথির মোহাম্মদকে আমরা কত ভালো জানি কিন্তু তারও সমালোচনাকারির অভাব নাই মালোশিয়াতে।আসলে খারাপ কাজ হতে ভালো কাজ বেশি হলেই আমরা সফল আমরা ফেরেশতা না যে আমাদের ভুল থাকবেনা।তাই বলি ভাই বাদ দেন।
ভালো থাকেন ভাই্ আর ছোট মুখে অনেক বড় বক্ততা দিয়ে ফেলেছি ।ভালো থাকেন।
একমত
সহমত
এখানে আজেবাজে মন্তব্র লেখার সুযোগ না থাকায় ভাল এতে পরিবেশ ভাল থাকরে আবার সেগুলো পড়তে যে সময় ব্যয় হয় সেটি বাচবে । আর এ্যাড সাইটের সুন্দর্য বাড়ায় বলেই আমি মনে করি।
ভাল বলেছেন।
আমি আপনার এই সিধ্যান্তকে(বানান!) স্বাগত জানাই। আরো একটা কাজ করতে পারেন তা হল ফেসবুকের মাধ্যমে কানেক্ট হয়ে লগিনের শুবিধাটি। এটা তে এক ক্লিকে লগিন করা যাবে। Simple Facebook Connect এটি আমি ব্যবহার করেছি আমার ব্লগে।
মনে রাখলাম… ভবিষ্যতে বাস্তবায়নের চেষ্টা করব।
আজে বাজে কমেন্ট মুছে ফেলা জরুরি।
এটা তে ফালতু বিতর্ক করার সুযোগ কমে যায়।
আর কথায় কথায় টেকটিউন এর নামে উলটা পালটা বলার মানসিকতা এরানো দরকার।
হাসান ভাই নিজে না বললেও কিছু মানুষ অহেতুক টেকটিউন কে টেনে নিয়ে আসে।
সাম্য ভাই টেকটিউন আমার প্রিয় সাইটের তালিকায় সব থেকে নিচ দিয়ে ১ নং এ অবস্থান করছে তার পরই রংমহল। সে যাই হোক টেকটিউনে সব সময় দেখি টিউন গুলি পাইরেটেড বিষয় সম্বলিত থাকে, তাই মনে হয সবার(সবার না হলে ও আমার কিছুটা আছে) টেকটিউন এর প্রতি কিছুটা হলেও রাগ বা অন্য কিছু থাকতে পারে।
আশাকরি টেকটিউন বাংলাদেশের এক নং সাইট হোক কিন্তু তা যেন পাইরেটেড বিষয় গুলি দিয়ে না হয়।
ধন্যবাদ
আরে ভাই, সামু নিয়াও বিতর্ক আছে। টেকটিউন তো সেই তুলনায় শিশু।
কিন্তু তাই বইলা আপনি হাসান ভাই এর ব্লগ টারেই প্রতিবাদ করার প্লাটফর্ম পাইলেন?
উপরে এক ভাই মারাত্তক ভালও একটা কথা বলসে।
“এখানে আজেবাজে মন্তব্য লেখার সুযোগ না থাকায় ভাল এতে পরিবেশ ভাল থাকবে আবার সেগুলো পড়তে যে সময় ব্যয় হয় সেটি বাচবে ।”
আপনার পোস্ট টি খেযাল করুন তাহলেই উত্তর পেয়ে যাবেন।
আর সামু তো আমার তালিকায় নেই। তাই এটা নিয়ে আমার কোন চিন্তা নাই।
আমার খালি বানান ভুল হয় তাই যদি নিজের কমেন্ট এডিট করার সুযোগ দিতেন তাহলে খুব খুশি হতাম।
আপাতত মন্তব্য সংশোধনের কোনো উপায় দিতে পারছি না বলে দু:খিত।
একেবারে বাস্তবসম্মত পদক্ষেপ ভাইয়া, আশা করি সবাই সমর্থন জানাবেন।
ধন্যবাদ
ভাল উদ্দ্যোগ। এবার আর বকাঝকা শুনতে হবে না। আশাকরি যারা অন্যের দুর্নামে ব্যস্ত তাদের জবান বন্ধ হবে ।
আমার ও সমর্থন রইলো|
খুব উপযোগী পদক্ষেপ, আমি সমর্থন জানাচ্ছি। আশা রাখবো অন্যান্য নিয়মিত পাঠকরাও ভালই সমর্থন জানাবেন।
সর্মথনের জন্য ধন্যবাদ
কয়েক সেকেন্ড কষ্ট করে লগ ইন করতে কোনই সমস্যা হবে না।ব্লগে মন্তব্য মডারেশন এর উদ্যোগকে সাধুবাদ জানাই।এর বেশি কিছু বলতে চাই না…
কয়েক সেকেণ্ড!
যা স্পিড!!!! এখন লগইন করতে টানা পাঁচ মিনিট লাগলো।
লগইন করতে পাঁচ মিনিট লাগলো!
যাহোক একবার লগইন করার পর লগআউট না করলে পুনরায় লগইনের প্রয়োজন নেই। এছাড়া লগইনের বাধ্যবাধকতা তুলে দেয়া হয়েছে।
লগইন বাধ্যতামূলক তুলেদেওয়ার জন্য ধন্যবাদ।