ইন্টারনেটের কল্যানে আমরা আমাদের জীবনের কত গোপনীয় তথ্য যে মনের অজান্তেই অন্যের সাথে শেয়ার করে ফেলছি, মূলত তা মনে করে দিতেই PleaseRobMe.com এর আর্বিভাব। আজকে এই ওয়েবসাইটটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব।
আমরা মনে করি, টুইটার কিংবা ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে নাওয়া-খাওয়ার কথা বললে বুঝি নিজেকে স্ম্যাট স্ম্যাট মনে হয়। সত্যিই কি তাই?
এই স্ট্যাটাসের মাধ্যমে আমরা আমাদের বন্ধুদের জানিয়ে দেই যে আজ সন্ধ্যায় বাসায় থাকবো না, সিনেমা দেখতে যাবো কিংবা এক সপ্তাহের জন্য ছুটিতে যাচ্ছি। কিন্তু এটা কি ভেবে দেখেছেন যে এই তথ্য যদি কোনো চোরের হাতে চলে যায় তাহলে কি হতে পারে? চোরের আপনার অনুপস্থিতি আপনার ঘরে হানা দেবে এবং আপনার সর্বস্ব লুট করে নিয়ে যেতে পারে। তার উপর যদি আপনি foursquare ব্যবহার করেন, তাহলে তো কথাই নেই। foursquare আপনার সর্বশেষ অবস্থান পর্যন্ত জানিয়ে দেয়। এ যেন চোরকে অনুরোধ করে ডেকে আনার সামিল!
আমরা যেসব তথ্য টুইটার, ফেসবুক এবং foursquare এ শেয়ার করি, PleaseRobMe.com তা real time update এর মাধ্যমে প্রকাশ করে থাকে। ওয়েবসাইটটি আজই ভিজিট করে আসুন, মানুষ কত গোপন তথ্য নির্বিকারে অন্যের সাথে শেয়ার করে তা দেখে আমার বিশ্বাস আপনারা মজা পাবেন। আর তাই ইন্টারনেটে নিজের তথ্য ব্যবহারে সতর্ক হউন, কখনই গোপনীয় তথ্য, অবস্থান, ফোন নম্বর, জন্মতারিখ, ব্যাংকের বিবরণ শেয়ার করতে যাবেন না। জানতেও পারবেন না, কে কোথায় কিভাবে ওঁত পেতে বসে আছে।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল অনেক শুভ কামনা।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- Joining WordCamp UK 2010 today
- সার্চ ইঞ্জিনে আপনার Keywords এর অবস্থান জেনে নিন
- [অতিথি পোষ্ট] ট্যুইটার এবং ফেসবুক – একটি অতিক্ষুদ্র মূল্যায়ন
- তাজা খবর: টুইটারের সাথে চুক্তিবদ্ধ হল গুগল
- এমন নেতা এই দেশে কবে পাব? আদৌ কি পাব?
- আপনি কি অলস না অস্থির?
- টাইমের চোখে গত শতাব্দীর সেরা প্রযুক্তি ব্যর্থতার লিষ্ট
{ 18 comments… read them below or add one }
Besoy ta age to vebe dakhe ne?
হে হে মজার সাইট। দেখি কারো কিছু চুরি করতে পারি কিনা।
ধন্যবাদ ।
WORDPRESS কে সম্পূর্ণ বাংলা Compatible
কিভাবে করা যায় সেই তথ্য in detail দেয়া আছে এমন কোন Site এর ঠিকানা
জানলে দয়াকরে জানাবেন। আমার খুব দরকার। ভাল থাকবেন।
মানুষ এভাবে নিজের গোপন কথা শেয়ার করতে পারে আজই তার প্রমান পেলাম। ধন্যবাদ হাসান ভাই।
হাসান ভাইয়া, প্রথমেই ধন্যবাদ এতসুন্দর একটি তথ্যের জন্য। আর ভাইয়া, অনুগ্রহ করে বাংলা কোন সাইটের ঠিকানা দেওয়া যাবে, যেখানে তথ্য প্রযুক্তির যে কোন প্রশ্নের উত্তর পেতে পারি। ধন্যবাদ।
হা হা দারুন সাইট। দেখি কারো কিছু ডাকাতি করতে পারি নাকি।
আর বলা যায় না কবে আমাদের দেশের চোররা এই ব্যপার জেনে ফেলে…… যতই হোক ডিজিটাল দেশের ডিজিটাল চোর বলে কথা।
হাসান ভাই আমার মন্তব্যটি মুছে দিলেন!!! কিন্তু কেন? আমি তো একটা মন্তব্য মুছার কথা বলেছিলাম। নাকি এ ধরনের মন্তব্য করা যাবেনা। অবশ্যই জানাবেন। প্রয়োজনে আপনার সাইটে আমি কোন প্রকার মন্তব্য করবো না। আপনার উত্তরের প্রতিক্ষায় রইলাম।
আপনার মন্তব্যটি মুছে ফেলা হয়নি, কেবলমাত্র পোষ্ট পরিবর্তন করা হয়েছে। আগের পোষ্ট গিয়ে দেখুন।
কই পান? কই খুজে পান এই রকম সাইট? হায়রে কি কি যে দেখতে হবে আর……
টাস্কি খাইলাম……
যাই হোক নামটা দারুন Please Rob Me! হাহা। এই পোস্টটা বুকমার্ক করে রাখলাম।
যাক বাংলাদেশের চোর এখনও এত স্মার্ট হতে পারেনাই। চোরদের জন্য মহাসুযোগ তবে পশ্চিমা বিশ্বের জন্য ভয়ংকর কারন ওখানের চোররা খুবই স্মার্ট। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড ফেইসবুকে স্টাটার্স মারলো সে আর তার মা বইমেলায় যাচ্ছে মানে কি ???তার বাসাতো শুধু কাজের মেয়ে হাহাহাহহাহাহহাহা।আমি অবশ্যই এই ধরনের স্টাটার্স দেয়া হতে দুরে থাকি।
ভাইয়া Buzz this এই প্লাগিনটা সম্পর্কে যদি একটু বলতেন ……
আর ভাইয়া এডসেন্স এর এডগুলোতে Link এবং Background এর Color একই রাখলে কি ban হবার সম্ভাবনা আছে ?
খুবই দরকারি পোস্ট । ধন্যবাদ ভাই ।
ভাল লাগল।
তাহলে আমি মনে হয় ভাল অবস্থানে আছি। ফেসবুক ব্যবহারে আমার চরম অনীহা, টুইটার তো খালি একাউন্ট ক্রিয়েশন পর্যন্তই। শুধু একটাই সমস্যা গুগল। গুগলে আমার পারসোনাল ডেটাবেইজ দেখে আমি নিজেই অবাক। কখন যে মনের অজান্তে ডেটা দিয়েছি সব রেকডের্ড।
সবাই সচেতন হবে আশা করি। ধন্যবাদ হাসান ভাইকে।
মজার জিনিস ।
দারুন দুইটি সাইট, মজাই পেলাম, শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া