বেশ কিছুদিন আগেই গুগল এডসেন্সের ডিসেম্বর মাসের চেকটি এসে বসে আছে, আজ ব্যাংকে জমা দেব, কাল জমা দেব করে প্রায় তিনসপ্তাহ কেটে গেল। অবশেষে গতকাল ব্যাংকে জমা করেছি।
টাকার পরিমানটা কম না, চেকটিতে এসেছে ৩৫৪.৪২ পাউন্ড যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৮ হাজার টাকা।
শেষ দেড় মাসে বাংলায় ব্লগিং বাদে আর কিছুই করিনি। তাই এই দুইমাসে উর্পাজনের অংকটাও কমে গেছে। গতকাল এডসেন্সের পেমেন্ট বন্ধ করে দিয়েছি। অংকটা একটু বড় হলেই কেবল আবার সক্রিয় করে দেব। এদিকে পিঠের ব্যথা মাথা চাড়া দিয়ে উঠেছে, যে মুহূর্তে ব্লগটি লিখছি, অফিসে পিঠে হিটপ্যাচ লাগিয়ে বসে আছি।
যাহোক, ব্লগিং নিয়ে প্রচুর কথা বলি, এডসেন্স নিয়ে প্রচুর কথা বলি – অনেকের মনে হতে পারে যে ব্লগিং আর এডসেন্স ছাড়া বোধ হয় আর কোনো উপায়েই ইন্টারনেটে আয় করা সম্ভব নয়। আসলে ব্যাপারটা তা নয়, আমি ব্লগিং এবং এডসেন্স নিয়ে বারবার কথা বলি কারণ এই দুটো বিষয়ে আমার অভিজ্ঞতা আছে এবং এই বিষয়ে কথা বলতে এবং আলোচনায় অংশ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি।
ব্লগিং এবং ফুলটাইম চাকুরির পাশাপাশি আমি অন্যদের জন্য টুকটাক ওয়েবসাইট বানিয়ে থাকি। আগেই বলে নেই, আমি ওয়েব ডিজাইনার নই, তাই আমার সাইটগুলো দেখতে সুন্দর নাও লাগতে পারে। এই মুর্হূতে দুইটি ওয়েবসাইটের উপর কাজ করছি। দু্ইটি ওয়েবসাইটেরই আগাগোড়া করছি, দুটোই অসর্ম্পূণ আছে। তবুও ভিজিট করুন এবং দেখে বলুন কেমন লাগল?
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোষ্ট] এডসেন্স চেক: জুলাই ২০১১
- গুগল এডসেন্স যখন বিরক্তির কারণ হয়ে পড়ে
- গুগল এডসেন্স চেক – নভেম্বর, ২০০৯
- [অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্টও হতে পারে আয়ের আরেক উৎস
- [অতিথি পোষ্ট] হাসান ভাইয়ের সাথে অনলাইন আয় আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক আড্ডার কথা…
- ISP থেকে কত স্পীড পাচ্ছেন … পরীক্ষা করে দেখুন
- গুগল এডসেন্স ভুয়া চেক/রিপোর্ট জালিয়াতি থেকে সাবধান
- গুগল এডসেন্স চেক – মার্চ, ২০০৯



{ 30 comments… read them below or add one }
HASAN VAI,apni j proti mas e apnar takar ammount ta ei vabe tule dhoren eita vai thik na.
amader shakil arefin vai er theke boro cheqe pai. kintu uni exppose kore na.
হইচই ভাই/বোন,
অনেকেই মনে করে ইন্টারনেটে টাকা আয়ের ব্যাপারটি পুরোপুরি ভুয়া, ইন্টারনেট থেকে টাকা কামানো সম্ভব নয়। তাই আমি প্রথম থেকেই আমার চেকগুলো দেখিয়ে এই বিষয়ে সবাইকে সচেতন করতে চেষ্টা করেছি।
আর শিক্ষক হলে শিক্ষকতার ডিগ্রি থাকতে হয়, আমি যেহেতু এখানে ব্লগিংয়ে শিক্ষকের অবস্থান নিয়েছি, তাই চেকগুলোকে আমি আমার সাফল্যের সার্টিফিকেট ধরি।
দেখুন, আমি কাউকে আমার প্রতিদ্বন্ধী মনে করি না, আমি নিজেকে নিজের সাথে তুলনা করতে চাই। তাই কে কত টাকা আয় করল এটা নিয়ে আমার তুলনা করবেন না। আর যার কথা বলছেন, তাকে নিয়ে এর আগে এই সাইটে পরিবেশ অনেক ঘোলা হয়েছে, তাই ভবিষ্যতে এই বিষয়ে আর কথা না বললে খুশি হব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
হাসান ভাই নীচের লিংকটা চেক করবেন, প্লীজ।
http://alamgers.blogspot.com/2010/02/blog-post_26.html
আমি কনফিউজড।
জ্বি উনি আমার আর্টিকেল চুরি করে ছাপিয়েছেন। আমি দুবার ফোন করেছি যেন আমার আর্টিকেল ডিলিট করে দেয়, তাতো দেয়-ই নাই বরং বলেছে তিনি ডিলিট করবেন না। আমার সাধ্য থাকলে যেন আমি তার একাউন্ট হ্যাক করে ডিলিট করে দেই।
তিনি নিজেকে ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেন। চিন্তা করেন বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের কি অবস্থা? তার নিকট থেকে ২০০ টাকার বিনিময়ে ইন্টারনেটে আয় সম্বন্ধে জানতে পারবেন।
আর কি কিছু বলতে হবে?
“তিনি নিজেকে ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেন। চিন্তা করেন বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের কি অবস্থা?”-হাসান ভাই এভাবে বইলেন না।আর বাংলা সাইটগুলোর মধ্যে আপনার সাইটের রেঙ্ক অনেক উপরে সুতরাং আপনার লেখা প্রকাশ হলে গুগল তা আগে ইনডেক্স করবে।তাই এসব ছোট মনের মানুষগুলোর জন্য বৃথাই সময় নষ্ট করবেন না।বাংলাদেশে যারা এ্যাডসেন্স নিয়ে কাজ করে প্রায় অনেকেই জিন্নাতুল হাসান নামটা জানে।সুতরাং কে আসল কে নকল তা বুঝতে কারোই কষ্ট হয় না হবেও না কখনো।
ভাই, ওই ব্যাটা তো একটা আস্ত ছাগল, “এই মুর্হূতে দুইটি ওয়েবসাইটের উপর কাজ করছি। দু্ইটি ওয়েবসাইটেরই আগাগোড়া করছি, দুটোই অসর্ম্পূণ আছে। তবুও ভিজিট করুন এবং দেখে বলুন কেমন লাগল?” এইটুকু লিখার পরে মনে হয়নি যে সাইট ২ টার লিঙ্ক দেওয়া দরকার।
আপনার সমস্যা কি জানি না, তবে ছোট দুটো ছবির উপর ক্লিক করে ওয়েবসাইট দুটিতে যাবার পথ খুঁজে পাননি কেন বুঝতে পারলাম না।
হাসান ভাই,
সালাম থাকল।
“আপনের চেক দেখলে একপ্রকার হিংসাই (পজেটিভ)কত টাকারে ইনকাম করে……..”
এই সব কথা শুনলে মেজাজ বিগড়ে যায়।
পারলে আউটসোর্সিং সম্পর্কে লিখেন। আমি গত তিন দিনে আয় করেছি 70$ ।
এতে দেশের মানুষের কিছু উপকার হবে। এডসেন্স আর এডসেন্স নিয়ে সবাই ব্যস্ত থাকলে এই সব লোক আরো ২০০ বছর পিছনে পরবে।
জাহিদুল,
আমি ব্লগিং এবং এডসেন্স বিষয়ে জানি, তাই আমি এই বিষয়ে লিখি। যে বিষয়ে জানি না, সে বিষয়ে কি করে লিখবো? কোনো বই দেখে কপি করে লিখে নিজেকে অপরাধী করতে চাই না।
আপনি আমার সাইটে আউটসোর্সিং বিষয়ে লিখুন, আমি স্বাগত জানাচ্ছি।
১. “যে বিষয়ে জানি না, সে বিষয়ে কি করে লিখবো? কোনো বই দেখে কপি করে লিখে নিজেকে অপরাধী করতে চাই না।” ……………….
http://freelancerstory.blogspot.com/ সুন্দর একটি বাংলা সাইট। ভাল হয় এই সাইটের লিংকটা আপনার সাইটে লাগিয়ে দিলে।
২. বাংলা লিখতে প্রচুর সময় লাগে তাই সাধারনত লেখা হয়ে উঠে না। আমি আপনার প্রায় লেখাই পড়ার চেস্টা করি। যেহেতু আপনি নিয়মিত ব্লগ লিখেন তাই দয়া করে এই বিষয়টি উঠে আসলে আনন্দিত হব।
আমি দু’এক জায়গায় জাকারিয়ার ওয়েবসাইটের লিংক দিয়েছি।
ধন্যবাদ।
এডসেন্স নিয়ে ২টা জিজ্ঞাসা, উত্তর দেবেন?
১. ‘Ads by Google’ এবং ‘Google কর্তৃক অতিথীদের জন্য বিজ্ঞাপন’ এর মধ্যে পার্থক্য কি?
২. বাংলাদেশের কুষ্টিয়াতে বসে আমার Google এডসেন্স এর টাকাটা পাবো কিভাবে?
ধন্যবাদ।
অভিনন্দন ।
আর সাইট গুলা দেখে এখনো কিছু বুঝতে পারছি না। আগে সম্পন্ন করুন তারপর কমেন্ট করবো ।
ওয়েবসাইট দুইটা খুব ভালো সুন্দর হয়েছে
ভাই আপনার নাম কি ?!?!?!
ওয়াও ভাইয়া আপনার চেক গুলো দেখলে অনেক লোভ হয়, আর সাইট দুইটা অসাধারন হয়েছে।
দুটোরই ব্যাক গ্রাউন কালার আমার কাছে ভালো লাগেনি। বিশেষ কর দ্বিতীয়টারটা তো একদম না। এটাকে হালকা কালার দিলেই ভালো লাগবে।
হাসান ভাই এই লিংটার উপের একটু তথ্য দিতে পারেন কতটা বিশ্বসযোগ্য।
http://www.swreg.org/paypalalternative.htm?ref=adwords
হাসান ভাই আমি অনেক try করেও গুগল এডসেন্সের এর account Active করতে পারছি না।
দেখুন কি মেইল করে।
Hello Mamunur Rasid,
Thank you for your interest in Google AdSense. Unfortunately, after
reviewing your application, we’re unable to accept you into Google AdSense
at this time.
We did not approve your application for the reasons listed below.
Issues:
- Page Type
———————
Further detail:
Page Type: In order to participate in Google AdSense, publishers’ websites
and application information must satisfy the following guidelines:
- Your website must be your own top-level domain (www.example.com and not
http://www.example.com/mysite).
- You must provide accurate personal information with your application
that matches the information on your domain registration.
- Your website must contain substantial, original content.
- Your site must comply with Google AdSense program policies:
https://www.google.com/adsense/policies” which include Google’s webmaster
quality guidelines:
http://www.google.com/support/webmasters/bin/answer.py?answer=35769#quality
.
If your site satisfies the above criteria in the future, please resubmit
your application and we’ll review it as soon as possible
এখন আমি কিভাবে এই প্রবলেমটা ঠিক করতে পারি plz জানাবেন।
আমার ওয়েব এর address হল–
http://freecpanelhost.blogspot.com/
Thanx
সাধারনত ওয়েবসাইটের কনটেন্ট কপি-পেষ্ট হলে এই ধরনের পেজ টাইপ কারণ দেখায়। সেক্ষেত্রে নিজে থেকেই কিছু লিখবার চেষ্টা করুন।
আর আপনার যেহেতু হোস্টিং বিষয়ক ওয়েবসাইট যেহেতু কেবল হোস্টিংয়ের বিবরণ না দিয়ে হোস্টিংয়ে লিখুন, তারপর কমপক্ষে ১/২ মাস পরে আবার আবেদন করুন।
১ম টি ভাল লাগছে না। কালার কম্বিনেসান ভাল হয়নি। ২য় টি ১মটির চেয়ে ভাল তবে সূর্যের ছবিটা বদলে দেখতে পারেন।
সাইট দুটোই ভাল লেগেছে তবে থিসিসের ফন্ট কালারড সাইটে ভাল লাগছেনা।
কোনটি ভাল লাগলো না… বলে দেন।
বিশেষ করে প্রথমটি। এছাড়াও দুটিরই মেনু বার ফন্ট।
অভিনন্দন হাসান ভই।
সাইট দুইটা ভালোই হয়েছে। তবে দ্বিতীয়টা বেশি ভালো হয়েছে।ভাইয়া আপনি
কি thesis themes সব সাইটে ব্যবহার করতে পছন্দ করেন ? আমিও খুব পছন্দ করি কারন এর Seo এবং custom css খুবই উন্নত।
ছোট কাজ যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে সম্ভব, সেগুলো করতে থিসিসের সাহায্য নেই। তবে আমার নিজের সাইটগুলোতে কিন্তু খুব কমই থিসিস ব্যবহার করেছি।
আমার কাছে দুটোই ভাল লেগেছে, ওয়েবসাইট বানিয়ে আপনি কি রকম আয় করেন(একটি সাইট)?
“ছোট কাজ যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে সম্ভব” In this point I am not fully agree with you. Now a days wordpress is more then a bogging software and a CMS. Now wordpress has also a application framework like Ckephp and Zend framework…..Thank you and sorry for interrupt.
হাসান ভাই আপনের চেক দেখলে একপ্রকার হিংসাই (পজেটিভ)কত টাকারে ইনকাম করে।আর ওয়েবসাইট দুইটা খুব ভালো সুন্দর হয়েছে।