ফায়ারফক্স ব্যবহারকারীদের গুগল ক্রোম ব্যবহার না করার পেছনের প্রধান অভিযোগ হল যে গুগল ক্রোমে পর্যাপ্ত প্লাগইন/এক্সটেনশন নেই। সেইদিন অনেক আগেই শেষ হয়ে গেছে। এই মুর্হূতে ক্রোমের জন্য বানানো হয়েছে ২,৯৯০ টি এক্সটেনশন।
ওহ, যারা এক্সটেনশন সম্বন্ধে জানেন না, তাদের জন্য বলছি, ওয়ার্ডপ্রেসে যেমন আমরা বিভিন্ন চাহিদা মেটানোর জন্য প্লাগইন ব্যবহার করি, ব্রাউজারের জন্যেও রয়েছে প্লাগইন / এক্সটেনশন।
গতকাল Mashable এ ঘুরতে ঘুরতে একটি পোষ্ট চোখে পড়ল, যাতে ওয়েব ডেভেলপারদের জন্য গুগল ক্রোমের ১০টি প্লাগইনের কথা বলা হয়েছে। আর্টিকেলটি পড়ে খুব ভাল লাগলো, তাই মনে করলাম এক্সটেনশনগুলোর কয়েকটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।
Firebug Lite
যারা ফায়ারফক্সে Firebug ব্যবহারে অভ্যস্ত, তাদের জন্য Firebug Lite দুধের স্বাদ ঘোলে মেটাতে সাহায্য করবে। প্লাগইনটিতে Firebug এর প্রধান প্রধান ফিচারগুলো এই প্লাগইনটিতে পাওয়া যায়। এই প্লাগইনটি দিয়ে যেকোনো ওয়েবসাইটের পেজ বারবার লোড না করেই html, javascript, css পরিবর্তন করে নানান দিক পরীক্ষা করে দেখা সম্ভব।
IE Tab
ইন্টারনেট এক্সপ্লোরার পছন্দ না করলেও নানা কারনে আমাদেরকে ইন্টারনেট এক্সপ্লোরারে যেতে হয়। এখন থেকে ক্রোমে বসেই ইন্টারনেট এক্সপ্লোরার খুলবার সুযোগ পাবেন। ফলে নিজের ওয়েবসাইট ইন্টারনেট এক্সপ্লোরারে দেখতে কেমন লাগবে, তাও পরীক্ষা করে নিতে পারবেন।
Eye Dropper
কিছুদিন আগে ফায়ারফক্সের একটি প্লাগইন ColorZilla ব্যবহার করে কি করে এডসেন্সে রং পছন্দ করতে হয়, সেই বিষয়ে লিখেছিলাম। Eye Dropper ব্যবহার করে ক্রোমেও সেই কাজটি করা সম্ভব।
Chrome SEO
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলবার হিসেবে এই প্লাইগনটি ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে ইনডেক্স হওয়া পেজসংখ্যা, পেজর্যাংক, বুকর্মাকিংসহ বিভিন্ন তথ্য প্রদর্শন করে।
Resolution Test
কোনো resolution এ আপনার ওয়েবসাইট কেমন দেখাবে তা ঝটপট দেখে নিন।
MeasureIt!
এই প্লাগইনটি ফাটাফাটি লেগেছে, কোনো একটি ছবির সাইজ কত কিংবা কোনো জায়গায় ছবি বসাতে চাইছেন, অথচ তার আকার জানেন না, তাহলে এই প্লাগইন ব্যবহার করুন।
Speed Tracer
আপনার ওয়েবসাইট ডাউনলোড হতে কি অনেক সময় লাগছে? তাহলে আজই এই প্লাগইনটি ব্যবহার করে লোড হবার সময় পরীক্ষা করে নিন।
এছাড়াও আমি আরও কিছু প্লাগইন ব্যবহার করি, সেগুলো হলো:
Webpage Screenshot
এই প্লাগইন দিয়ে যেকোনো ওয়েবসাইটের পুরোপাতার স্ক্রিনশট নিতে পারবেন।
PageRank
শুধুমাত্র গুগলের পেজর্যাংক দেখতে এই প্লাগইনটি ব্যবহার করতে পারেন।
StumbleUpon
কাজ করতে করতে বিরক্ত হয়ে গেলে, StumbleUpon এর সাইটগুলোতে ঘুরে আসুন।
গত একমাসে এই ব্লগের পাঠকদের ব্রাউজার ব্যবহারের তুলনা
আপনারা কি প্লাগইন ব্যবহার করেন, লিস্টি দেন। সবার সাথে শেয়ার করুন।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য শুভ কামনা রইল।
তথ্যসূত্র: 10 Essential Chrome Extensions for Web Developers
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- কিভাবে “রাগী পাখি”কে আয়ত্ত্বে আনবেন
- ভাল কথা ভাল লাগে না, তাই হ্যাকারের দৃষ্টি এখন আমার দিকে!
- জনপ্রিয়তায় গুগল ক্রোম ব্রাউজার চলে এল তৃতীয় স্থানে
- গুগল এডসেন্সের জন্য কালার কোড খুঁজে নিন – ফাটাফাটি একটি ফায়ারফক্স প্লাগইন – ColorZilla
- গুগল ক্রোম: প্রথম বছরের পূর্তিতে অভিনন্দন
- ব্রাউজার যুদ্ধ নিয়ে কয়েকটি আপডেট
- গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের প্রথম দর্শণ
- ISP থেকে কত স্পীড পাচ্ছেন … পরীক্ষা করে দেখুন

{ 27 comments… read them below or add one }
এই তথ্য গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরএকটি এক্সেটেনশন ব্যবহার করি সেটি হচ্ছে RSS Live Links এটা ব্যবহার করে Firefox এর RSS রিডারের কাজটি চালিয়ে নেওয়া যায়।
ধন্যবাদ। আজ আবার অনেকদিন পর এই পোস্ট পড়ে পিসিতে ক্রোম ইনস্টল করলাম। ভালই লাগছে।
বিনামূল্যে আধুনিক এবং রোমান্টিক সব ভিডিও গান ও সিনেমা ডাউনলোডের জন্য আমার নামের লিংকটি ভিজিট করুন।
[লিংক মুছে দেয়া হল - হাসান]
ক্রোম এবং ফায়ারফক্স দুটোই ব্যবহার করে দেখেছি। আমার কাছে ফায়ারফক্স ই ভালো লাগে।
গুগল ক্রোম কয়েকদিন ব্যবহার করেছি।সাধারনত fire fox ই ব্যবহার করি।
আজ আবার অনেকদিন পর এই পোস্ট পড়ে পিসিতে ক্রোম ইনস্টল করলাম। ভালই লাগছে।
আমার গুলিয়ে ফেলা বা ভুলে যাওয়া স্বভাবের জন্য একটি বিষয়ে একাধিক জিনিস ব্যবহারের খুবু প্রবলেম হয়। অনেক সময় এমন হয় ক্রোম এর একটা প্লাগইন/এক্সটেশন ইনষ্টল করে অফিসের কাজে ব্যস্ত হয়ে রইলাম। পরে যখন আবার প্লাগইনটা নিয়ে কাজ করবো তখন ফারায়ফক্স ঢুকে অনেকক্ষ খুজে পরে মনে হলো এটাতো ক্রোমে করছিলাম। আর জটিল বিষয় হলো কোন প্লাগইন কি কাজ করে সব সময় ভুলে যাই। বিষটি সবার কাছে হয়ত হাস্যকর কিন্তু আমার জন্য সত্য বলেই আমি একটি বাউজার সর্বত্র সেটা ফারায়ফক্স।
ধন্যবাদ হাসান ভাই পোষ্ট টির জন্য। আমি সর্বো মোট ৬ টি ব্রাউজার ব্যাবহার করি। কিন্তু বিভিন্ন সাইটের লেআউট নিয়ে গবেষনার জন্য আমি সব সময় গুগল ক্রোম ব্যাবহার করি। কারন গুগোল ক্রোম এর Inspect element নামক একটি অপশন আছে যা অন্য কোন ব্রাউজার এ পাইনি। Inspect element খুবই কাজের একটা জিনিস যারা ওয়েব ডেভলোপিং করতে চান তাদের জন্য।
আমিও শুধুমাত্র Inspect element এর জন্য ক্রোম ব্যবহার করি কিন্তু এখনো ফায়ারফক্সেই (পোর্টেবল) বেশী স্বাচ্ছন্দবোধ করি।
@মামুন সৃজন ভাই গুগোলের Inspect element টা আসলেই একটা দারুন জিনিস। একটা সাইটের অনেক কিছু সম্পর্কে জানা যায়
@ জিন্নাত ভাই

(]
আপনার ওয়েবসাইটের ব্রাউজার শেয়ার জানতে চাই!
দিতে পারবেন না ?
[স্মাইলি সিস্টেম নাই ক্যান!
উপরে পরিসংখ্যান দেয়া হয়েছে, দেখে নিন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ক্রোমে বাংলা বোল্ড টেক্সটগুলো বক্স বক্স দেখায়, কারণটা ঘেটে দেখা হয় নি। কেউ কি কারণ অথবা সমাধান খুঁজে পেয়েছেন?
বক্স দেখায় মানে!
কই আমার তো কোনদিন দেখায় না!
ফন্টে সমস্যা থাকলে দেখাতে পারে অবশ্য!
আরাফাত ভাই আপনি Complex bangla script ইন্সটল করে দেখতে পারেন কারন আমি এটা ইন্সটল করার পর অনুরূপ সমস্যার সমাধান পেয়েছি।
হুম সব বাংলা সমস্যার সমাধান হলো Complex bangla script ইন্সটলার।
শুরুতেই ক্রোমোর অনেক ভক্ত হয়ে গেছি আর এখন তো আর কথাই নেই।
আমি ফায়ারফক্স এর একনিষ্ঠ ভক্ত। আর ক্রোমে বাংলা দেখতে আমার পিসিতে কিছু সমস্যা হয়।
ক্রোমরে ভালা পাই তাই ক্রোমের সাথেই আছি।
ওও…জিন্নাত ভাইও কি ক্রোম ইউজ করেন?
বাহ বেশ ভাল!!!!
যাক! বেশীরভাগই আমি আগে থেকে জানি…তবে রেজুলেশন টেস্টটা খুবই কাজের এবং আমার জন্য নতুন!
আরো কিছু প্লাগিন যা আমি ইউজ করি:
স্মুথস্ক্রল: https://chrome.google.com/extensions/detail/cccpiddacjljmfbbgeimpelpndgpoknn
গুগল মেল চেকার প্লাস
https://chrome.google.com/extensions/detail/gffjhibehnempbkeheiccaincokdjbfe
গুগল ইউ আর এল শর্টেনার
https://chrome.google.com/extensions/detail/iblijlcdoidgdpfknkckljiocdbnlagk
বিউটিফাই ফেসবুক:
https://chrome.google.com/extensions/detail/ipnenhkngeiigfbhacdhadcnjjklhblm
না ঠিক আছে, আমি মনে করি “গুগল ক্রোম”, “মজিলা ফায়ারফক্স” এর কাল হয়ে দাড়াবে/দাড়িয়েছে….
শত চষ্টা করেও ক্রোমপ্রেমী হতে পারি নি।কোন এক অদ্ভুদ কারনে আমার পিসিতে ক্রোম প্রচন্ড স্লো চলে অন্যদিকে ফায়াফক্স সুপার ফাষ্ট।দেখি এবার বোধহয় একটু ভাল লাগবে।অনেক কাজের পোষ্ট।
আমার ঠিক উল্টোটি। তবে আমি ফায়ারফক্সে অনেক এড অনস ব্যবহার করতাম। ঐ কারনে হয়তো ফায়ার ফক্স কিছুটা স্লো।
ক্রোম ব্যবহারের পর ফায়ারফক্স স্লো মনে হয়, বিরক্ত লাগে।
100% সহমত! ক্রোম ব্যাবহার করার পর ফায়ারফক্স বিরক্তকর!
দু:খের বিষয় আমার পিসিতে ক্রোম খুবই স্লো !
এরকম একটা ক্যাচালে পড়ে কিছুদিন আগে স্পিড টেস্ট ডট নেট থেকে আমার পিসির ব্রাউজারগুলো দিয়ে টেস্ট করে ফলাফল পেলাম
ক্রোম: ডাউনলোড 0.10 Mb/S আপলোড 0.08 Mb/S
ফায়ারফক্স: ডাউনলোড 0.17 Mb/S আপলোড 0.04 Mb/S
অপেরা: ডাউনলোড 0.15 Mb/S আপলোড 0.03 Mb/S
আইই: ডাউনলোড 0.13 Mb/S আপলোড 0.05 Mb/S
ক্রোমের শুরুতে যতটা ভাল লাগত। এখন তার কিছুই পাইনা। তাই ক্রোমকে ৪ নম্বররে রেখেছি।
আশা করি ক্রোম আমার নুন্যতম চাহিদা দ্রুত মিটিয়ে ১নম্বর পজিশান গ্রহন করবে।