প্রায় তিন সপ্তাহ পরে ফিরে এল অফটপিক।
চলেন সমস্যা-সমাধান, আলাপ-আলোচনা, রঙ্গ-তামাসা নিয়ে বসে পড়ি।
এই মুর্হূতে অফিসে বসে আছি, একটি আগে দুপুরের খাবার খেলাম। ক্রোমের এক্সটেনশনের উপর একটি পোস্ট লেখা শুরু করেছি। আগামীকাল HTML নিয়ে আরেকটি টিউটোরিয়াল লিখবার পরিকল্পনা আছে। আগের টিউটোরিয়ালগুলো[প্রথম পর্ব + দ্বিতীয় পর্ব] দেখেছিলেন তো? না দেখলে এখনই দেখে নিন এবং নিজের ব্লগে ব্যবহার করতে চেষ্টা করুন।
Practice makes a man blogger
এছাড়া আপনাদের খবর কি?
ওহ, আরেকটা কথা যারা ভারতীয় ঠিকানা ব্যবহার করে পেপালের একাউন্ট খুলেছেন, কিংবা খুলতে চেষ্টা করছেন, তারা সর্তক হয়ে যান। পেপাল ভারতের সব ব্যক্তিগত একাউন্টের উপর কড়া নির্দেশ জারি করেছে। ফলে বিক্রেতার সরাসরি অনুরোধ ছাড়া একাউন্টের মালিক কোনোভাবেই টাকা লেনদেন করতে পারবেন না। এই কথা বেশ কিছু আগে শুনেছিলাম, এখনও বলবৎ আছে কিনা জানি না। তাই কিছু করার আগে, সবকিছু জেনে নিন।
ধন্যবাদ।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- এই সপ্তাহের অফটপিক [২৪.০৩.২০১০ - ৩০.০৩.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [২৯.০১.২০১০ - ০৪.০২.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [২২.০১.২০১০ - ২৮.০১.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [১৫.০১.২০১০ - ২১.০১.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [২৫.১২.২০০৯ - ৩১.১২.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [০৭.১১.২০০৯ - ১৩.১১.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [৩১.১০.২০০৯-০৬.১১.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [২৪.১০.২০০৯-৩০.১০.২০০৯]
{ 35 comments… read them below or add one }
হাসান ভাই, ইমেইলের রিপ্লাই দিয়েন তাড়াতাড়ি…
অভিন্দন ভাইয়া, এলিক্সার রেংকিং এর সাফল্যের জন্য। এই ব্লগ এগিয়ে যাক অবারিত সাফল্যে। শুভ কামনা রইল।
হাসান ভাই আমি http://www.alexa.com সম্পর্কে বিস্তরিত জানতে চাই । Ranks :31,326
Links in 21. এর অর্থ কি বোঝায় আলোচনা করবেন।
এইচটিএমএল শেখার টিউটোরিয়াল পোষ্ট গুলোতে প্রিন্ট অপশন থাকলে ভাল হয়।
বিখ্যাত ব্যক্তিদের কিছু কিছু কথা উক্তি হিসেবে ব্যবহার করা হয়। অনুরূ হাসান ভাইয়ের “Practice makes a man blogger” নতুন উক্তি।
হুম, সত্যি কথা
ভাইসব সবার জন্য একটা গরম কালেকশন দেই।clipart.com একটা জনপ্রিয় সাইট যেখানে অনেক ভাল ভাল ইমেজ আর ক্লিপার্টের কালেকশন আছে।কিন্তু সমস্যা হল ডাউনলোড করতে পে করতে হয়।যাই হোক এই সাইটের একটি ভার্সন হল schools.clipart.com এখানেও প্রচুর Educative কালেকশন আছে।নিচে এখান থেকে ডাউনলোডের লগ ইন আর পাসওয়ার্ড দিলাম।যতদিন হায়াত আছে চালায় যান…
USERNAME: leisd
PASSWORD: lobo123
বৈধভাবে ইমেজ ব্যাবহারের জন্য অসাধারন কিছু টিপসঃ http://www.thebookdesigner.com/2010/02/4-incredible-free-sources-for-photos-to-use-in-your-book-or-blog/
আদনান ভাই ধন্যবাদ।
লগিন করতে পিরলাম না।।।
আপনি কোথাও ভুল করেছেন।আমি এই মাত্র চেক করলাম।আপনি username কপি করে পেষ্ট করুন আর পাসওয়ার্ড মনে রেখে তা টাইপ করুন।আর আপনি কোন লিঙ্কে পেষ্ট করেছিলেন? এটা হল আসল লিঙ্কঃ
http://schools.clipart.com/
কাজ হলে ধন্যবাদ জানাতে ভুলবেন না কিন্তু।
ধন্যবাদ, ভাইয়া। কাজ করছে।
হাসান ভাই
http://alamgers.blogspot.com/2010/02/blog-post_5397.html
আপনার লেখা হুবোহু কপি।
দেখলাম, আমার সবগুলো পোষ্টই কপি করা হয়েছে।
বাংলাদেশীরা তাহলে পে-প্যাল-নির্ভর কোনো কাজই করতে পারবে না? নাকি বিকল্প কিছু আছে?
আপাতত বাংলাদেশিদের জন্য কোনো রাস্তাই আর খোলা নেই। একমাত্র বিদেশে থাকা আত্মীয়রাই কেবল সাহায্য করতে পারেন।
ধন্যবাদ।
indian PayPal নিয়ে চিন্তায় আছি। কবে যে বাংলাদেশে PayPal চালু হবে কে জানে!
কিছুক্ষন আগে শুনলাম টিউটরিয়ালবিডি, টেকটিউনস সহ আরও কিছু সাইট থেকে লেখা চুরি করে একটি বই প্রকাশিত হয়েছে । বই টি হাবিবুর (http://wwwডটbdwebzoneডটcom এর মালিক) স্কেন করছে। ওয়েবে এ বিষয়ে একটি আলোচনা হবে আশা করি।
আরেকটা কথা- হাসান ভাই যদি তার লেখাগুলো দিয়ে একটি বই প্রকাশ করতো তাহলে অনেকের উপকার হতো । সেই সাথে ভবিষ্যতে চোরের ভয়ে থাকতে হতো না।…
আপনাদের মধ্যে কেউ আছেন যিনি প্রকাশনার সাথে জড়িত। থাকলে আমার সাথে যোগাযোগ করুন। limon.bogra@gmail.com
আর একটা বই প্রকাশানর জন্য কত খরচ হতে পারে সব বিস্তারিত জানান। অনেকদিন হলোই শুনছি কিন্তু দুঃখের বিষয় হলো কেউ কোনো উদোগ নিচ্ছে না।
আর বই প্রকাশনার খরচ আমি বহন করব। আপনারা শুধু আমাকে বিস্তারিত জানান প্লীজ।
হাসান ভাইয়ের অনুমতির জন্য আপনারা Tension করবেন না। ওই বিশয় আমি দেখব।
(ই-মেইলে আপনার মোবাইল নাম্বার টা উল্লেখ করিয়েন)
ধন্যবাদ
বিস্তারিত জানতে পারবেন এখানে ক্লিক করে।
বিহোস ভাই কি বইয়ের প্রকাশনা নিয়ে ব্যাস্ত।অনেকদিন পরে এলেন যে…
পরীক্ষা চলছে। ৯ তারিখ থিওরি শেষ হয়ে যাবে। তখন নিয়মিত হবো। আপনাকে ফোন করে পাওয়া যায় না… আফসোস !
http://www.bdwebzone.com সাইটটার আউটলুক অসাধারন লাগল..
কিছুক্ষন আগে শুনলাম টিউটরিয়ালবিডি, টেকটিউনস সহ আরও কিছু সাইট থেকে লেখা চুরি করে একটি বই প্রকাশিত হয়েছে । বই টি হাবিবুর (http://www.bdwebzone.com এর মালিক) স্কেন করছে। ওয়েবে এ বিষয়ে একটি আলোচনা হবে আশা করি।
আরেকটা কথা- হাসান ভাই যদি তার লেখাগুলো দিয়ে একটি বই প্রকাশ করতো তাহলে অনেকের উপকার হতো । সেই সাথে ভবিষ্যতে চোরের ভয়ে থাকতে হতো না।
এমনিতেই আপনারা হাসান ভাইয়ের পেছনে যেভাবে লেগেছেন তাতে তিনি এখন যদি বই বের করেন তবে তাদের কাছে হাসান ভাইয়ের বদনাম ছড়ানোর আর একটা সুয়োগ হয়ে যাবে।
আপনার কখাটা অস্পস্ট। বদনাম ছড়ানোর আর একটা সুয়োগ কিভাবে সৃস্টি হবে -বুঝিয়ে বললে ভালো হতো।
জীবনান্দের কবিতার সমালোচনা হয়েছিলো অনেক। তথন তিনি লিখেছিলেন-
বরং তুমিই লিখে দেখ না এমন একটা কবিতা
কহিলাম ম্লান হেসে ছায়া পিন্ড দিল না উত্তর
বুঝিলাম সেতো কবি নয়-আরুর ভনিতা…
সমালোচনার ভয়ে কি থেমে থাকবো?…
আমার কাছে বই হল জ্ঞানের সমুদ্র। আর যারা বই লেখেন, তারা সেই সমুদ্রের মাঝি। বই লিখে নিজেকে তাদের সাথে তুলনা করতে ভয় লাগে। বই লেখার মতো গুরু দায়িত্ব নেবার ইচ্ছে আপাতত আমার নেই।
হাসান ভাই আমিও ক্রোমের এক্সটেশন নিয়ে একটা লেখা লিখেছিলাম কিছুদিন আগে দেখতে পারেন
http://www.somewhereinblog.net/blog/MAMUNBillah/29104450
আর ওয়ার্ডপ্রেস এ প্লাগিন ইন্সটল করার সিস্টেমটা নিয়ে যদি একটা পোস্ট দিতেন তাহলে খু্বই ভালো হত।উত্তরের অপেক্ষায় থাকলাম।
পেপাল এর ব্যপারটা বুঝতে পারি নাই ভাই। আমার একাউন্ট থেকে আমি টাকা অনলাইনে লেনদেন করতে পারবোনা? নগদ লেনদেন করতে পারবোনা কোনটা? একটু বিস্তারিত বলবেন? আমার জন্য খুব উপকার হয়। কারণ আমি ইন্ডিয়ার ঠিকানাই ব্যবহার করি কিনা।
এই পোষ্টটি ( http://www.theregister.co.uk/2010/02/09/india_paypal_stopped/ ) পড়ে দেখুন।
ভাই প্রথম পর্বে আমার প্রশ্নের উত্তর পাইনি। একটু দেখবেন।
আগামী টিউটোরিয়ালে ওই বিষয়টাতেই কথা বলব, তাই উত্তর দেইনি।
অবশেষে গতকাল থেকে চীনে ওয়ার্ডপ্রেস ডট কম ব্লগ ব্রাঊজ করা যাচ্ছে। বাকিগুলার উপর থেকে কখন যে সেন্সরশীপ তুলে নিবে আল্লাহ মালুম। ইউটিউব,ব্লগস্পট,ফেসবুক,টুইটার,হাই ফাইভ থেকে শুরু করে কোন সামাজিক সাইটই এখনো ওপেন হয়না। শুধুমাত্র উইকি আর ওয়ার্ডপ্রেস কি কারনে জানি মাপ পেয়েছে। কয়দিন থাকে দেখা যাক।
হাসান ভাই, এই সপ্তাহের অফটপিক [২৫.০২.২০১০ - ০৩.০৩.২০১০] এ একটা লিঙ্ক জুড়ে দেবার অনুরোধ করেছিলাম…
ভুলে গিয়েছিলাম, একটু ফ্রি হয়ে যোগ করে দেব।