দিন দিন ওয়েবসাইট ডিজাইনে গ্রাফিক্সের (ছবির) ব্যবহার কমছে, সাথে সাথে CSS এর ব্যবহার বাড়ছে। ওয়েব ডিজাইনে CSS এর ব্যবহার খুবই সহজ, দ্রুত পরিবতর্ণযোগ্য, বিভিন্ন ব্রাউজারে একইভাবে প্রদর্শিত হয় এবং CSS দিয়ে ডিজাইন করা ওয়েবসাইট দ্রুত লোড হয়।
যেকোনো ওয়েব ডিজাইনারের জন্য CSS শেখাটা যতটা জরুরী, ব্লগারের জন্য CSS জানাটাও আবশ্যক। ব্লগাররা CSS শিখে নিলে ওয়েবসাইটের টুকটাক ডিজাইন পরিবতর্ণ সহজ হয়ে যায়, এবং বারবার ডিজাইনারের পিছনে দৌড়াতে হয় না।
যাহোক, কিছুদিন আগে ওয়েবসাইটের একটি পোষ্ট বাংলায় অনুবাদ করে পোষ্ট করেছিলাম, আর আজকে একটি পোষ্টের লিংক দিচ্ছি। আর্টিকেলটি বেশ লম্বা, তাই বঙ্গানুবাদ করলাম না। অনেক সহজ ভাষায়, উদাহরণসহ বণর্না করা হয়েছে। আর্টিকেলটিতে মূলত ওয়েবসাইট ডিজাইনে ফন্ট ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
আর্টিকেলের লিংক: The Future Of CSS Typography
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।
{ 11 comments… read them below or add one }
নতুন CSS শিখেছি এর উপর ভিত্তি করে কিছু থিমও তৈরি করেছি মুহূরতে এরকম একটা পোষ্ট দ্যেয়ায় আমার জন্য অনেক উপকার হলো।
হাসান ভাই, আপনার সাইটে রেজি: করেছিলাম কিন্তু ফিরতি মেইল পাচ্ছি না। দয়া করে আমাকে এড করে,পাসওয়ার্ড মেইল করবেন কি?
আপনাকে অনেক ধন্যবাদ হাসান ভাই। আমি একটি ব্লগ সাইট তৈরী করেছিলাম যদি একটু ঘুরে এসে সাইট টি উন্নয়নে কিছু দিক নির্দেশনা দিতেন তবে আমি কৃতজ্ঞ থাকবো। আর আমার পরের টার্গেট একটি ডোমেইন কেনা। আমার নামের সাথে পাবেন আমার সাইটের ঠিকানা।
প্রথমেই অনুসন্ধান আর নীতিমালার পাতাটি কেমন জানি পরিচিত পরিচিত লাগছে
এখন অফিসে, বাসায় গিয়ে সময় করে দেখে বলব।
ধন্যবাদ।
ভাইয়া, অফটপিক এর মত প্রশ্ন-উত্তর/FAQ নামে এরেকটা মেনুবার খুললে ভাল হয়। আমরা প্রশ্ন করব আর প্রশ্ন জমা হবে, আর আপনি সময় করে কোন দিন একটা, কোন দিন দুইটা/তিনটা এভাবে উত্তর দেবেন তাহলে সবাই আপনার কাছ থেকে উত্তর গুলো পেয়ে যাবে আর কেউ মন খারাপ করবে না।
আপনাকে অনেক ধন্যবাদ।আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারব।
কাজের লিংক। ধন্যবাদ।
হাসান ভাই আমি css টা কাজ চালিয়ে নিয়ে যাওয়ার মত পারি। html frameset মত কি css এ ওয়েবের মাঝে পেইজ লোড হওয়ার মত কোন কোড আছে। আমি css দিয়ে কয়েকদিন চেষ্টা করেও পারলাম না। নাকি এটা javascrip ছাড়া হয়না।
ধন্যবাদ ভাই। সুন্দর টপিক শেয়ার করার জন্য। তবে ভাই আমার একটু দু:খ আছে, আপনার http://www.iseoforum.com/ এ এখনএ প্রবেশ করতে পারলাম না।
যে ফোরাম বন্ধ আছে, তাতে ঢুকতে না পেরে কেন কষ্ট পাচ্ছেন বুঝতে পারছি না।
যখন চালু করেছিলাম, তখন সবাই অনেক উৎসাহ দিয়েছিল, ধুম করে ২০০ পাউন্ড খরচ করে ফোরাম খুললাম, তখন একে একে সবাই চলে গেল, ফোরামে কেবল আমিই ঘুরে বেড়াই। এখন যখন ফোরামটি বন্ধ আছে, তখন সবার টনক নড়েছে।
প্লজ হাসান ভাই, আমি নতুন হিসেবে আপনাকে বিশেষভাবে SEO ফোরাম চালু করার জন্য অনুরোধ করছি