অন্যদের কথা জানি না, আমি তো আর্টিকেল পড়ার আগে আর্টিকেল দেখেই অনেকটা সিদ্ধান্ত নিয়েই ফেলি যে আর্টিকেলটি পুরো পড়বো কিনা। মনে হয় অনেকেই আমার মতো এভাবে মনের অজান্তেই করেন ফেলেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, কি কি প্রভাবক আপনাকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে?
আজকে তেমনই দশটি কারণ সংক্ষেপে আলোচনা করতে চেষ্টা করব:
১. লিস্ট, লিস্ট এবং লিস্ট
মানুষ এতই ব্যস্ত যে পুরো আর্টিকেল পড়ে দেখে সারর্মম খুঁজে বের করবে, এটা করার তার সময়। কম্পিউটারের ভাষায় আমার যেকোনো ব্লগ / আর্টিকেল স্ক্যানিং করে যাই, চোখে যেগুলো লেখা বিশেষভাবে ধরা পড়ে, সেগুলোই পড়ি আর বাকিগুলো ছেড়ে যাই।
তাই চোখে পড়ানোর জন্যে লিস্ট বানানোর কোনো বিকল্প নেই। লম্বা আর্টিকেল লিখে ফেলেছেন, সমস্যা কি… এক, দুই, তিন নম্বর দিয়ে অনুচ্ছেদগুলো লিখে ফেলুন। আর সাধারন লিস্টের কথা তো নাই বা বললাম। আর্টিকেলে লিস্ট বানানোর সুযোগ পেলে তা হাতছাড়া করবেন না, দেখবেন লোকে আপনার আর্টিকেল পড়ার হার বাড়িয়ে দিয়েছে।
২. ঝাকা নাকা টাইটেল ব্যবহার
আর্টিকেলের টাইটেল নিয়েই একটি পুরো ব্লগ পোষ্ট করেছিলাম, আশা করি পোষ্টটি পড়ে নেবেন। ‘How to…’, ‘Top 10…’ টাইপের টাইটেলগুলো পাঠককে সহজেই আকৃষ্ট করে।
৩. যথাস্থানে লেখায় গুরুত্ব দিন
ধরুন, লেখার মধ্যে কারোও উক্তি দিচ্ছেন, সেক্ষেত্রে উক্তিটি ইটালিক করে দিন, কিংবা বিশেষ কোনো স্থানের কথা বলেছেন, সেক্ষেত্রে স্থানের নামটি গাঢ় (বোল্ড) করে দিন।
৪. নম্বরসমূহ অংকে লিখুন
আর্টিকেলের লিস্টে নম্বর বসালে দশ কথায় লিখবার বদলে ১০ অংকে লিখুন।
৫. কমার ব্যবহার
“গরু ছাগল হাঁস মুরগী” লেখার বদলে “গরু, ছাগল, হাঁস এবং মুরগী” লিখলে স্ক্যানিং(দ্রুত পড়া) করতে সুবিধা হয়।
৬. সূত্রের বদলে তথ্যে লিংক বসান
প্রথম আলোর মতে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির ঘটনায় সংসদে হাতাহাতির উপক্রম এর বদলে প্রথম আলোর মতে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির ঘটনায় সংসদে হাতাহাতির উপক্রম লিখুন।
৭. আত্মবিশ্বাসের সাথে লিখুন
আমার মনে হয় আমি দেশকে ভালবাসি লিখলে আমার ভালবাসা নিয়ে পাঠকের মনে দ্বিধা আসতেই পারে। তাই দেশকে ভালবাসে, দৃঢ়তার সাথে লিখুন আমি দেশকে ভালবাসি।
৮. আর্টিকেল সম্পর্কিত ছবি ব্যবহার করুন
একটি ছবি হাজার শব্দের কাজ করে, তাই ছবি ব্যবহার করুন। ছবির সঠিক ব্যবহার ব্লগে আলাদা মাত্রা এনে দেবে।
সবশেষে
আচ্ছা, ব্লগের শিরোনামে তো লেখা ৯টি টিপস, কিন্তু নম্বর তো আট র্পযন্ত। আরেকটি টিপস গেল কই?
শেষ টিপস – Practice makes a man Blogger. বার বার লিখুন, একবার লিখেই কেউ নোবেল পায়নি আর একবার লিখেই কেউ ব্লগার হয়নি।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- Tamara Walker, একটি মাইকেল জ্যাকসন ব্লগ এবং ব্লগিংয়ের জন্য ১০টি প্রয়োজনীয় টিপস
- এই সপ্তাহের অফটপিক [২৫.০২.২০১০ - ০৩.০৩.২০১০]
- একটি ঝাক্কাস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুল | না দেখলে পস্তাইবেন
- গুগল এডসেন্সের জন্য কালার কোড খুঁজে নিন – ফাটাফাটি একটি ফায়ারফক্স প্লাগইন – ColorZilla
- রুম্মাকে দেয়া আমার অমূল্য সাজেশনসমূহ
- নতুন ব্লগাররা ওয়েবসাইটের দিকে নজর দিন ~ পাঠককে ওয়েবসাইটকে ধরে রাখুন
- সার্চ ইঞ্জিনে আমার ব্লগের অবস্থান – ১৭ই মে, ২০০৯
- কোথায় ফ্রি ওয়েবসাইট / ব্লগ পাবেন?
{ 36 comments… read them below or add one }
এক সপ্তাহ পরে এসেও বোধহয় ধরা খাইনি
hasan vai , you are a boss .
এটাকে গোপন টিপস না বলে পারলাম না ভাই।ধন্যবাদ
আসলেই গোপন টিপস।এখন শুধু কাজে লাগাতে পারলেই হয়…ভাইয়া আপনার সাইটে রেজিষ্ট্রেশন করলাম কিন্তু mail এ confirmation link এ ক্লিক করার পর error(page not found) দেখায় ?
হাসান ভাইয়ের এই ব্লগ এখন Alex Ranking এ টপ ১০০-তে।
এখন ৯৫তম। একক প্রচেষ্টায় আসাধারাণ।
একটু Correction। এটা শুধুমাত্র কান্ট্রি ভিত্তিক। বাংলাদেশে এই ব্লগের আবস্থান ৯৫তম।
পরে আসছি কিন্তু ধরা খাইনাই। যাই হোক আমার এ্যাডসেন্স নিয়ে একটু সমস্য হয়েছে। আর তা হচ্ছে আমি একজন বাংলাদেশী আমার কি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। পিন নাম্বার এখনো পাইনি আমাকে পাঠানো হয়েছে। আমার এ্যাডসেন্স ব্যালান্স এখন ১০৩ ডলার। কি করতে পারি। সাহায্য করবেন কি?
৪৫ দিন পেরিয়ে গেলে পুনরায় পিনের জন্য আবেদন করতে পারেন।
যাই হোক পরে আসলাম। টিপস্ গুলা কাজে লাগবে। আমি হাল্কা পাতলা ব্লগার। তবে ওয়েব প্রোগ্রামিং ও ডিজাইনিং এর দিকে এখন আমার মনযোগ।
ধন্যবাদ হাসান ভাই কে সুন্দর একটি পোষ্ট এর জন্য।
লেখটা খুব উঁচুমানের হয়েছে হাসান ভাই। ধন্যবাদ অবশ্যই।
আমার ব্যক্তিগত অভিমত অবশ্য ভিন্ন…
আমি আমার ওয়েবসাইটের ফন্টসগুলো আরো বড় করতে চাই………. হেল্প!
Dashboard থেকে Appearance > Editor এ গিয়ে style.css ফাইলে body { এর পরে font-size:12px; লাইনটি খুঁজে বের করুন এবং 12px এর জায়গায় 14px বসিয়ে দিন।
এই ধরনের অনুরোধগুলো অফটপিক বিভাগের সর্বশেষ পোষ্টে করলে সবার জন্য ভাল হবে।
ধন্যবাদ।
হাসান ভাইয়ের ভালোবাসা এখন আমাদের কাছে!
সব স্বর্গ আমাদের পিছে!
ভালোবাসা দিয়ে যান…
…আমাদেরকে বাঁচান।
আমাদের সকল কে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন ভাই?
এটার শেষ কোথায়
আল্লায় জানে কি অয়………….!
ভাই পরে এসে তো ধরা খাইরাম না। বরং অন্যের মত আমিই জানলাম। অসংখ্য ধন্যবাদ
পরে আসছি কিন্তু ধরা খাই নাই।
টিপস গুলও সার্বজনিন।
হেহে , তুমি ধরা খাইছ । আমি জিতেছি । যে আগে এসেছে , সেই জিতবে । HA HA !!
শেষের উক্তিটায় আসল, “Practice makes a man Blogger”. আমিও ব্লগার হবার চেষ্টা করছি। দেখি শেষ পযর্ন্ত কতদূর যেতে পারি।
আসুন হাত মেলাই।
আমিও মনে হয় দেরী করি নাই।:)
টিপস গুলো খুবই কাজের।
ধন্যবাদ জিন্নাত ভাইয়া।
১. হাসান ভাই চমৱকার পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।
২. আমি অল্প কিছু থেকে ব্লগিং শেখার চেষ্টা করছি, কাজেই এই পোষ্ট আমার জন্য অত্যন্ত্য গুরুত্বপূর্ন।
৩.অনেকদিন আগে সামুতে http://somewhereinblog.com তে একটা লেখা পড়ে http://bn.jinnatulhasan.com এই সাইটের খোজ পাই।
৪. http://bn.jinnatulhasan.com সাইটটিতে তখনই ইমেইল নিউজলেটার সাবসক্রাইব http://feedburner.google.com/fb/a/mailverify?uri=juhasanbn করে রেখেছিলাম ।
৫. আমি এখন নিয়মিত এই সাইটের পোষ্ট গুলো পড়ি।
সর্বশেয হাসান ভাইকে অনুরোধ করব CSS এ Typography এর ব্যবহার – ওয়েব ডিজাইনারদের জন্য অবশ্য পাঠ্য এই পোষ্টের মত অন্য সাইটের লৈখা গুলো কস্ট করে অনুবাদ করে এখানে ই আলোচনা করবেন।আপনাকে আবারো ধন্যবাদ।
ব্লগিং করছি ! ব্লগিং শিখছি! ব্লগিং টিপ্স পাচ্ছি জিন্নাত ভাইয়ের কাছ থেকে।
দারুন হয়েছে ভাই । শেষ কথাটা সবচেয়ে ভাল লেগেছে । আর DIRECTORY তৈরি করেছি । এখন কেউ link সাবমিট করলে , তা পেন্ডিং হচ্ছে । আমি চাই কেউ লিংক সাবমিট করলে তা তখনি APROVE হয়ে যাক । এটা কিভাবে করব বলরে খুশি হব ।
আপনি সেটিং থেকে আলোচনা (Discussion Setting) যেয়ে Before a comment appears এর অধিনে দুটি অপশন আছে দুইটা আনচেক করি দিন। ঠিক হয়ে যাবে।
আমি PHPLD এর কথা বলছি ভাই ।এমন কোন অপশন তো দেখছি না । হাসান ভাই প্লিজ ।
auto approve করার দরকার নেই, তাতে স্প্যাম জমা হয়ে যাবে।
thank you hasan vai .
বেশ গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল চারিদিকে এত এত লেখা হচ্ছে যে কোনটা রেখে কোনটা পড়ি তা সঠিক বুঝে উঠা সমস্যা, ফাক দিয়ে কোন দরকারি লেখা বাদ পরে যায়। কাজেই এই পদ্ধতি অনুসরণ করে লিখলে তা আকর্ষণীয় হবেই এতে কোন দ্বিধা নেই।
html ক্লাসের কি হোল?মাষ্টার সাহেব এত দেরিতে ক্লাসে এলে ছাত্ররা তো সব আড্ডা বাজ হয়ে যাবে। আমি সাউথ ওয়েলসের ব্রিজেন্ড, কার্ডিফ সহ গ্লস্টার এবং বার্মিংহামে WH Smith এ খুঁজে এ সম্পর্কে নতুন শিক্ষার্থীদের জন্য কোন বই পাইনি, যা পেয়েছি তা উচু পর্যায়ের।
আমার সমস্যা হচ্ছে আমি নির্দিষ্ট কোনো বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারি না। তাই বিষয় থেকে বিষয়ে লাফিয়ে বেড়াই।
যাহোক, আপনি বই খুঁজছেন, wrox প্রকাশনীর বই আমার খুব ভাল লাগে। বইগুলো বেশ মোটা হয়, এবং হাজার হাজার উদাহরণে ঠাসা থাকে। আমাজনে কিনে ফেলুন, সস্তায় পাবেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ইবুক প্রয়োজন হলে গিগাপিডিয়া বা knowfree.net এ খুজে দেখতে পারেন
হুম এখন আরো মনোযগী হয়ে পোষ্ট লিখতে হবে।
Darun sob tips. Sob follow korar try korbo.
[off topic: mobil theke montobo korchi. Tai banglate likte parchi na]
একদম দেরী করি নাই। ধরা খাইতে একদম রাজী না…….
হি হি… পোস্টটা পড়তেই মজা লাগছে।
না পড়েই,
আমি আগে আইছি। পড়ে মন্তব্য করছি।
এবার পড়লাম।
আমি কিছু কিছু ফলো করি। এবার সব গুলা করব।