৩০ মিনিটে নিজের ডোমেইনে যোগ করুন জিমেইল সার্ভিস… আমি ব্যবহার করছি, আর আপনি?

by জিন্নাত উল হাসান on March 5, 2010 · 26 comments

in গুগল,জিমেইল,টিউটোরিয়াল

৩০ মিনিটে নিজের ডোমেইনে যোগ করুন জিমেইল সার্ভিস... আমি ব্যবহার করছি, আর আপনি?

যখন প্রথম প্রথম ইমেইল আদানপ্রদান শুরু করি, তখন প্রায় প্রতিটি সার্ভিস প্রোভাইডারের সাথে আমার অন্তত একটি করে ইমেইল একাউন্ট ছিল। কালগর্ভে সেগুলো হারিয়ে গেছে।

এখন মাত্র দুইটি প্রোভাইডারকে ব্যবহার করি, প্রথমটি হলো ইয়াহু আর দ্বিতীয়টি হল জিমেইল। দিনে দিনে জিমেইলের উপর নির্ভরতা বাড়ছে, তাও আমার মূলত দুই/তিনটি কারনে। জিমেইলে স্প্যাম কম আসে, জিমেইল দ্রুত লোড হয়, গুগলের অনেকগুলো সার্ভিসের সাথে প্রতিনিয়ত যুক্ত বলে ক্রমাগত ইমেইল একাউন্ট ব্যবহার করতেই হয় আর সবচেয়ে বড় কথা হল মোবাইল ফোনে জিমেইলের ইন্টারফেস খুবই কার্যকরী। জিমেইলের গুনের কথায় আর গেলাম না।

আমাদের অনেকেই হয়তো জানি না, আপনার যদি একটি ডোমেইন থাকে তাহলে আপনি ডোমেইনটি জিমেইলে সাথে যুক্ত করে ৭ গিগাবাইটের ৫০টি একাউন্ট বিনামূল্যে খুলতে পারবেন। বিস্তারিত দেখতে পাবেন এই পাতায়। জিমেইলের সাথে সাথে গুগলের অন্যান্য সার্ভিসগুলো (গুগল ডকস, গুগল টক, গুগল সাইটস, গুগল ক্যালেন্ডার) নিজ ডোমেইনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

পদক্ষেপ ১

গুগল apps এর সাইনআপ পেজে যান এবং শেষ আপনার এবং আপনার ডোমেইন সম্বন্ধীয় তথ্য দিন।

পদক্ষেপ ২

গুগলের নির্দেশমতো verification code সমেত একটি ফাইল আপনার হোস্টিংয়ে আপলোড করে ডোমেইনের উপর কতৃর্ত্ব প্রমাণ করুন।

পদক্ষেপ ৩

এবার আপনার হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল থেকে গুগলের নির্দেশমতো MX record পরিবর্তণ করুন আর ২০ মিনিট অপেক্ষা করুন।

গুগলের বিভিন্ন সার্ভিসের জন্য আপনার url গুলো হবে নিন্মরুপ:

  • জিমেইল http://mail.google.com/a/[আপনার ডোমেইন]
  • গুগল ডকস http://docs.google.com/a/[আপনার ডোমেইন]
  • গুগল ক্যালেন্ডার http://www.google.com/calendar/hosted/[আপনার ডোমেইন]
  • গুগল সাইটস http://sites.google.com/a/[আপনার ডোমেইন]

আজকাল প্রতিটি ডোমেইন এবং হোস্টিংয়ের সাথে কিছু ফ্রি ইমেইল একাউন্ট পাওয়া যায়। আমি যেহেতু Godaddy এবং Hostgator ব্যবহার করি, তাই ওদের ইমেইল সার্ভিসগুলো ব্যবহার করতে হতো। কিন্তু জিমেইলের সুবিধা পাওয়ার পর থেকে আর পেছনে ফিরে তাকাইনি। বর্তমানে আমার প্রায় সবগুলো ডোমেইনের জন্য ইমেইল সার্ভিস হিসেবে গুগলের এই সার্ভিসটি ব্যবহার করছি।

আশা করি আপনাদেরও ভাল লাগবে।

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 26 comments… read them below or add one }

সলিউশন ফর অল | নাজমুল হাসান April 11, 2010 at 6:07 pm

এম.এস.এন এই কাজটা কি ভাবে করতে হয়?
কেউ জানালে খুশি হতাম…………

Reply

ফারুক হোসেন March 20, 2010 at 12:58 pm

আপনার পোষ্ট পড়ে নিজে নিজে করলাম. ধন্যবাদ.

Reply

Shaon March 7, 2010 at 10:36 am

মজার এবং খুবই জরুরী পোষ্ট।

Reply

Sajjad March 7, 2010 at 4:58 am

আমি আমার Blogspot ব্লগের জন্য একটা থীম খুজছি আপনারটার মত। কোথায় পাওয়া যাবে জানালে উককৃত হব। ধন্যবাদ।

Reply

Sajjad March 7, 2010 at 4:55 am

ধন্যবাদ হাসান ভাই আপনাকে। খুবই কাযর্কর একটা পোষ্ট। আপনার বর্ণনা অনুযায়ী আমি আমার একউন্ট তৈরী করে ফেললাম। এবং কাজ করছে। আবারও ধন্যবাদ।

Reply

anike March 6, 2010 at 5:24 pm

খুব বেশি ভাল তথ্য

Reply

sojib March 6, 2010 at 5:05 pm

হাসান ভাই ভালো একটা পোষ্ট এটা।আপনাকে অনেক ধন্যবাদ।

Reply

নাজমুল হাসান March 6, 2010 at 2:35 pm

অনেক মজার……..
কিন্তু সেটআপ অনেক কষ্ট……….
তাছাড়া জিমেইল ব্যবহার করতে করতে যারা অনেক আগাইয়া গেছে,
তাদের জন্য অনেক বিশাল একটা ব্যপার………………
জিমেইল আমি নিজেও পচন্দ করি………..

আর একটা প্রশ্ন:
এটা দিয়ে কি জি-টক থেকে ভয়েস-চ্যাট করা যাবে?

Reply

জিন্নাত উল হাসান March 6, 2010 at 9:21 pm

জ্বি… এটা দিয়ে গুগল টকে চ্যাট করা যায়।

Reply

তন্ময় March 6, 2010 at 11:58 am

আমিও ব্যাবহার করছি ২ বছর ধরে।

Reply

জিন্নাত উল হাসান March 6, 2010 at 9:22 pm

আমিও বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি, কয়েকদিন থেকে মনে হচ্ছিল যে সবার সাথে ব্যাপারটি শেয়ার করা উচিত।

Reply

তন্ময় March 6, 2010 at 10:14 pm

হ্যা, অনেকের খুব উপকার হয়েছে এই পোষ্ট থেকে। আর এখানে কাষ্টম URL সেট করার নিয়মটা এড করে দিলে অনেকে উপকৃত হবে।

Reply

Shamim March 6, 2010 at 11:51 am

আচ্ছা আমার মেইল এড্রেসটা যদি http://www.mail.mydomain.com তাহলে মানুষকে কোন ইমেইল ঠিকানাটা দিব? mail@mydomain.com নাকি mail.mydomain.com. কোনটা?
ধন্যবাদ নতুন তথের জন্য।

Reply

জিন্নাত উল হাসান March 6, 2010 at 9:29 pm

আমি http://www.hasan-online.com এর জন্য এই সার্ভিস ব্যবহার করে আর আমার ইমেইল এড্রেস hasan[at]hasan-online.com – সাধারণভাবে যেভাবে ইমেইল লেখেন, সেভাবে লিখলেই চলবে।

Reply

Rajibul March 6, 2010 at 11:07 am

মাঝখানে তিনদিন পুরোপুরি নেটের বাইরে ছিলাম। আজ এসে কয়েকটি পোষ্ট পড়তে হলে এক সাথে। হাসান ভাইরের কাছ থেকে সব সময়তো নতুন তথ্য পাই। আমার কিন্তু হিংসা হয় আমি এ বিষয়গুলো কেন খুজে বের করতে পারিনা কিংবা এই ব্লগের প্রকাশ হওয়ার আগে জানতে পারিনা এ কারনে।

Reply

জিন্নাত উল হাসান March 6, 2010 at 9:29 pm

গরম গরম খবর দেয়ার মজাই আলাদা… তাই সবর্দা সময়ের সাথে দৌড়াতে হয়।

Reply

শান্ত March 6, 2010 at 10:44 am

ভাই আমি veryfew letter দিয়েছি । এখন ভেরিফাই করতে পারছি না । আমি html file আপলোড করে ভেরিফাই করতে চেয়েছি । কেউ যদি ফাইলের কোড গুলো ও ফাইলের নামটা দেন তাহলে খুব ভাল হয় ।

Reply

তন্ময় March 6, 2010 at 12:07 pm

আপনার জন্য যে কোড নিশ্চয় আমাদের একই না

Reply

শান্ত March 6, 2010 at 10:57 pm

yes same code .

Reply

পারভেজ March 6, 2010 at 2:39 am

আপনি আপনার মত করে url তৈরি করতে পারবেন যেমন mail.yourdomain.com অথবা http://www.yourdomain.com/mail etc.
এজন্য আপনার গুগল এপ্স এর ড্যাসবোর্ডে যান এবং মেইল এর আইকন এ ক্লিক করুন তারপর Change URL এ ক্লিক করে আপনার পছন্দমত url দিন। এটি হয়ে গেলে এই url এর জন্য গুগল আপনার হোষ্টে একটা CNAME রেকর্ড তৈরি করতে বলবে এটা হয়ে গেলে আপনাকে ৬-১২ ঘণ্টা অপেক্ষা করতে হবে, ব্যাস তার পর ব্যবহার করুন নিজের ডোমেন এ গুগল এর সেবা :)
সংবিধিবদ্ধ সতর্কিকরণঃ অভিজ্ঞ কারো সাহায্য ছারা করতে যেয়েন না তাহলে হিতে বিপরীত হতে পারে।

Reply

তন্ময় March 6, 2010 at 11:58 am

কিছু হোষ্টে dns zone editor থেকে ৪ character এর cname এড করা যায় না। তাই আমার পছন্দ mailbox.mydomain.com :)

Reply

জিন্নাত উল হাসান March 6, 2010 at 9:25 pm

আমি mail.mydomain.com কিংবা email.mydomain.com পছন্দ করি। আর cname পরিবর্তনের সুযোগ না থাকলে সাবডোমেইন তৈরি করে রিডাইরেক্ট করে দিয়ে সমস্যা সমাধান করা যেতে পারে।

Reply

তন্ময় March 6, 2010 at 10:15 pm

সেটাও করা যায়, মাথাতেই আসে নি:)

Reply

নীল নক্ষত্র March 6, 2010 at 2:08 am

বাহ! বেশ মজার তথ্য। প্রথমে বুঝতে পারিনি, কয়েক বার পড়ার পর বুঝলাম।

Reply

Rafiur March 5, 2010 at 10:28 pm

অনেক দিন ধরেই জানতাম ব্যপারটা কিন্তু নিজের সাইটের জন্য করা হয় নাই। খুব অলস হয়ে গেছি।

Reply

শান্ত March 5, 2010 at 9:57 pm

খুবই দরকারি ও সুন্দর পোস্ট । শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

Reply

Leave a Comment

Previous post:

Next post: