কেমন উদ্ভট লাগছে না হেডিংটা, কাজটা কিন্তু অতীব জরুরী। আজকাল ৯০% পি.এইচ.পি ভিত্তিক ওয়েব স্ক্রিপ্ট চলে MySQL ডাটাবেজের উপর। আর এই ডাটাবেজেরও কিছুটা যত্নের প্রয়োজন হয়। জ্বর সর্দির মত ছোট খাট সমস্যা কিন্তু লেগেই থাকে ডাটাবেজে। phpMyAdmin দিয়ে মোটামুটি এই MySQL ডাটাবেজের খুব ভালোভাবেই যত্ন নেয়া সম্ভব। কিন্তু আমার মত অনভিজ্ঞদের কাছে খুব ভয়াবহ এই ব্যাপাটা কেননা সামান্য একটু ভুলেই মুছে যেতে পারে ডাটাবেজের প্রয়োজনীয় তথ্যসমূহ। বা শখের বশে কোনো SQL query চালাতে গিয়ে পড়তে পারেন বিপদে। অনেকেই ডাটাবেজ ব্যাকআপ নিতে PhpMyAdmin ব্যবহার করেন। ভালো দখল না থাকলে বিপদ এড়ানো কঠিন।
যাই হোক এত বক বক করে লাভ নেই। কাজের কথায় আসি। আজ ওয়ার্ডপ্রেসের ডাটাবেজের যত্ন নিয়ে কিছু কথা বলব। ওয়ার্ডপ্রেস ডাটাবেজের যত্নে অনেক প্লাগিন আছে, যেগুলো ডাটাবেজ কে অপটিমাইজ, রিপিয়ার(সংশোধন) করে আর সিডিউলি (নিয়মিত) ব্যাকআপ নিয়ে আপনাকে মেইল করে দিতে পারে। আজ এরকম একটা প্লাগিন নিয়ে কথা বলব। আমার ব্যক্তিগত পছন্দ wp-dbmanager। চলুন দেখে নেই কি কি করতে পারে এই প্লাগিনটি?
প্লাগইনের ফিচারসমূহ
- ডাটাবেজ অটো ব্যাকআপ
- ডাটাবেজ রিপিয়ার
- ডাটাবেজ অপটিমাইজেশন
- ব্যাকআপ নেয়া ডাটাবেজ রিস্টোর
- ব্যাকআপ নেয়া ডাটাবেজ ই-মেইল করা
- কোনো টেবিল খালি করা বা মুছে ফেলা
কিভাবে ইনস্টল করবেন?
এবার চলুন ইন্সটল পদ্ধতি জেনে নিই। প্লাগিনটা ডাউনলোড করে plagins ফোল্ডারে আপলোড করুন। তারপর wp-acontent ফোল্ডারে bacup-db নামে আর একটি ফোল্ডার তৈরী করুন। wp-dbmanager এর ভেতরে থাকা htaccess.txt কে backup-db এর ভেতরে আপলোড করুন এবং রিনেম করে .htaccess করুন। তারপর প্লাগিনটি একটিভ করুন।
নিচের ছবিগুলো দেখলে ব্যবহার সম্পর্কে ধারনা পেয়ে যাবেন:
চিত্র ১: কিভাবে ওয়ার্ডপ্রেসের ডেটাবেজ ব্যাকআপ (সংরক্ষন) করবেন?
চিত্র ২: কিভাবে ডেটাবেজের টেবিল মুছে ফেলবেন?
চিত্র ৩: কিভাবে স্বয়ংক্রিয় ব্যাকআপ ঠিক করবেন?
প্লাগইনটি ব্যবহার করা খুবই সহজ। তারপরেরও কোনো প্রশ্ন থাকলে মন্তব্য করে জিজ্ঞাসা করতে পারেন।
পোষ্টটি পড়বার জন্য অনেক ধন্যবাদ।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোষ্ট] ব্লগের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিঁকে থাকতে গেলে… নিয়মিত ব্যাকআপ নিন
- ওয়ার্ডপ্রেসের নতুন প্রিমিয়াম সার্ভিস ভোল্টপ্রেস – আমি কেন আশাবাদী?
- [অতিথি পোস্ট] পোস্ট রিভিশন: ডেটাবেজের অতিরিক্ত মাথাব্যথা – ঝেঁড়ে ফেলুন সব জঞ্জাল
- কিভাবে ওয়ার্ডপ্রেসে থীম (Semiologic Legacy) আপলোড এবং চাহিদা অনুযায়ী পরিবর্তন করবেন [ভিডিও ব্লগ]
- ওয়ার্ডপ্রেস এন্টিভাইরাস | বাচঁতে হলে জানতে হবে
- কিভাবে ওয়ার্ডপ্রেসের হোমপেজ থেকে ব্লগ পোষ্ট সরাবেন?
- [অতিথি পোষ্ট] কিভাবে cPanel এ MySQL ডেটাবেজ তৈরি করবেন?
- কিভাবে ওর্য়াডপ্রেস ব্লগের নিরাপত্তা নিশ্চিত করবেন?




{ 15 comments… read them below or add one }
It is useful to me.
Babla
আমার .htaccess ফাইল রিনেম হচ্ছে না। রিনেম করতে গেলে বলে
You must type a file name
কি করব?
সবচেয়ে সহজ উপায় হল, আপনার আরেকটি ওয়ার্ডপ্রেস ব্লগের ফাইলটি কপি করে কাজ চালিয়ে নিন। তা না হলে এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন – http://www.frihost.com/forums/vt-79301.html
অনেক উপকারী একটা পোষ্ট।
আমি এটা এখনো ব্যবহার করি নাই। কাজের প্লাগিংস মনে হয়। ধন্যবাদ তন্ময় ভাইকে।
আমি কয়েকদিন থেকেই আমার ওয়ার্ডপ্রেসের পোস্ট গুলোকে অন্য কোথাও ব্যাকআপ নেয়ার কথা ভাবছিলাম। আর এর মধ্যেই এই পোস্ট
গুড টাইমিং।
খুব কাজের মনে হচ্ছে ।ব্যবহার করে দেখি।
এই প্লাগইনটি খুবই কাজের, যেদিন থেকে ওয়ার্ডপ্রেস ব্যবহার শুরু করি সেদিন থেকেই এটি ইনস্টল করা। তবে আরেকটি প্লাগইন হল-
http://wordpress.org/extend/plugins/clean-options/
এটি দিয়ে ডাটাবেজের অপ্রয়োজনীয় রেকর্ড(অনেক প্লাগইন আছে ডিলিট করার পরেও ডাটাবেজে রেকর্ড থাকে) মুছে ফেলা যায় এবং ডাটাবেজের সাইজ কমানো যায়।
প্লাগইনটি কাজে লাগবে, শেয়ার করার জন্য ধন্যবাদ।
এই প্লাগিনের সবচেয়ে মজাত জিনিস হলো google it অপশন
আপনাকে অনেক ধন্যবাদ। আমি আগে এই প্লাগইনস টি ব্যবহার করার চেষ্টা করেছি কিন্তু কি ভুল যে হয় তা আমি এখনো বুঝতে পারি নাই। তবে আর একবার চেষ্টা করে দেখি কিছু করা যায় কি না।
অনেক ওয়েব সার্ভারে এই প্লাগিনের জন্য প্রয়োজনীয় সাপোর্ট নেই। গত ৩ মাসে আমি godaddy, bluehost, hostgator, justhost, umbrellahost, dreamhost সহ বেশ কিছু কোম্পানির সার্ভার ব্যাবহার করেছি একজন বিখ্যাত মানুষের সাথে পরিচয়ের বদৌলতে।
কে সেই বিখ্যাত ব্যক্তি ভাই… আমাদের সাথেও পরিচয় করে দিন।
ফেসবুকে আপনার আর আমার মিউচুয়াল ফ্রেণ্ড
আমার মনে হয় আপনার সার্ভারে php curl ব্যবহারের সুযোগ নাই। অনেক সার্ভারে এই সুবিধা বন্ধ থাকে কারণ এই সার্ভিসটি সার্ভারের প্রচুর প্রসেস টাইম ব্যবহার করে।
{ 1 trackback }