[অতিথি পোস্ট] পোস্ট রিভিশন: ডেটাবেজের অতিরিক্ত মাথাব্যথা – ঝেঁড়ে ফেলুন সব জঞ্জাল

by তন্ময় on March 7, 2010 · 18 comments

in অতিথি পোষ্ট,ওয়ার্ডপ্রেস,টিউটোরিয়াল

[অতিথি পোস্ট] পোস্ট রিভিশন: ডেটাবেজের অতিরিক্ত মাথাব্যথা - ঝেঁড়ে ফেলুন সব জঞ্জাল

যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তারা অনেকেই পোস্ট রিভিশন কথাটির সাথে পরিচিত। তারপরেও নিজের ভাষায় দু’একটি কথা বলি। পোস্ট লেখার সময় কিছুক্ষন পর পর অটোমেটিক সেভ হয়ে যায়। আর পোস্ট প্রকাশের পর এডিট করলেও প্রতিবার একটি করে নতুন এডিশন ( কি লিখব বুঝতে পারছি না ) তৈরী হয়। কিন্তু পুরাতন এডিশনটি রয়েই যায়। এতে বাড়তে থাকে ডেটাবেজের সাইজ। যাদের ওয়ার্ডপ্রেস ডাটাবেজ সাইজ অনেক বড় তারা জানেন ঝামেলা কত! phpMyAdmin দিয়ে ব্যাকআপ নিতে গেলে বার বার ভেঙ্গে যায়। আরো অনেক ঝামেলা।

দরকার কি অনাকাঙ্খিত বোঝাটা বহন করা? চলুন জেনে নিই এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারি।

কন্ট্রোল প্যানেলে ঢুঁকে phpMyAdmin থেকে একটি SQL query চালাতে পারেন। চলুন দেখা যাক Query টি।

DELETE FROM wp_posts WHERE post_type = "revision";

তবে phpMyAdmin পর্যন্ত না গিয়ে WP-DBMANAGER দিয়েও কাজটি সারতে পারেন।

আর যদি আমার মত আলসে হন, তবে Cleanup WordPress প্লাগিনটি ব্যবহার করুন। কোন জটিলতা নেই, তাই তেমন কিছু লিখলাম না।

আরো একটা উপায় আছে যেটাতে কোনো রিভিশন তৈরী হবে না। wp-config.php তে যোগ করে দিতে হবে এক লাইনের একটি কোড। কিন্তু ঝামেলা হতে পারে। ভুল বশত কোন লেখাতে পরিবর্তন হয়ে গেলে তা আর পুনঃরুদ্ধার করা সম্ভব নয়। নতুন করে আপনাকে সব লিখতে হবে। তাই এই রিস্কি উপায়টা লিখলাম না। কারও বিশেষ আগ্রহ থাকলে আমাকে একটা টোকা দিয়েন।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 18 comments… read them below or add one }

আরমান March 12, 2010 at 1:01 am

পোষ্ট লেখার সময় বিষয়টা লক্ষ্য করেছিলাম কয়েকবার….এখন আরো পরিষ্কার হয়ে গেল। ধন্যবাদ তন্ময় ভাইয়া ।

Reply

blues March 9, 2010 at 7:38 am

কাজের পোস্ট তন্ময় ভাই

Reply

masud March 8, 2010 at 8:31 pm

তন্ময় ভাইয়াকে অনেক ধন্যবাদ, ডেটাবেজ নিয়ে কোন সমস্যা হলে আপনাকে অবশ্যই টোকা দিব।

অফটপিক: আজকে আমার সাইটের জন্য chrome এর একটা extension তৈরি করলাম। আপনারা অন্তত একবার install করে দেখেন এবং কমেন্ট দিয়ে আসেন।
https://chrome.google.com/extensions/detail/depedefgjleecmocipmjmfomjmhedlea

ধন্যবাদ সকলকে।

Reply

uralpakhi (Limon) March 8, 2010 at 8:38 pm

ভালো হইছে… চালিয়ে যান

Reply

নাজমুল হাসান March 8, 2010 at 1:34 pm

আরে ভাই হ!
কাজের পোষ্ট।
খুব ভালো জিনিস……
কাজো অনেক ভালো হচ্ছে।

Reply

Shamim March 8, 2010 at 1:01 pm

ধন্যবাদ তন্ময় ভাইকে সহজভাবে বিষয়টি বলার জন্য।

একটা অফটপিক।
আমি মেনুবারে লিংক যোগ করতে পারছি না। হাসান ভাই যেমন করেছেন “৭৫ + মন্তব্যের পোস্ট”, “অফ টপিক” তেমন করে আমিও মেনুবারে লিংক যোগ করতে চাই …কিভাবে করবো? আমি এতদিন একটা খালি পেইজ ক্রিয়েট করে তাতে “রিডাইরেক্টর” প্লাগিনটা ইউজ করতাম। কিন্তু ওয়াডপ্রেসের নতুন ভার্সনে এটা কাজ করছেনা ।

কেউ কি আমাকে একটু হেল্প করতে পারেন??

Reply

তন্ময় March 8, 2010 at 7:04 pm

থিসিস ওপশন থেকে ( thesis 1.6 ) কোন কোন লিঙ্ক মেনুবারে যাবে তা নির্ধারন করা যায়।

Reply

Shamim March 9, 2010 at 2:16 pm

থিসিস ছাড়া অন্যান্য থিমে ব্যাপারটা কিভাবে করবো? আমার আসলে থিসিস থিম নাই……….নরমাল থিমগুলা ইউজ করি ।

হেল্প। হেল্প। হেল্প।

Reply

জিন্নাত উল হাসান March 9, 2010 at 5:51 pm

header.php ফাইল খুলে তাতে মেনুবার খুঁজে বের করুন এবং manually লিংকগুলো যোগ করুন।

Reply

Shamim March 10, 2010 at 12:18 pm

ধন্যবাদ হাসান ভাই। এখন পারবো মনে হচ্ছে।

Reply

Rafiur March 8, 2010 at 7:15 am

মাত্র দুইদিন আগে থেকে একটা পরীক্ষামূলক ব্লগে Cleanup WordPress ইন্সটল করেছি। ভালোই কাজ করে প্লাগিংটা।

Reply

Adnan March 8, 2010 at 12:15 am

তন্ময় আপনি লিঙ্ক দিতে গিয়ে একটু ভুল করেছেন।সেখানে plugin বানান ভুল আছে বলে ভুল পেইজ শো করছে।প্লাগইনটি পাওয়া যাবে এখানে http://wordpress.org/extend/plugins/cleanup-wordpress/

Reply

জিন্নাত উল হাসান March 8, 2010 at 12:18 am

ঠিক করে দেয়া হল… ভবিষ্যতে খেয়াল রাখা হবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

Adnan March 8, 2010 at 12:11 am

বেশ কিছুদিন পর একটা মনের মতো পোষ্ট পেলাম।ধন্যবাদ তন্ময়।আশা করি নিয়মিত এধরনের আরো কিছু লেখা উপহার দিবেন।

Reply

জাহিদ March 7, 2010 at 11:45 pm

তন্ময় ভাই, আমাকে wp-config.php সম্পর্কে একটু জানাবেন কি?

Reply

জিন্নাত উল হাসান March 7, 2010 at 11:57 pm

ওয়ার্ডপ্রেস ইনস্টলের পর হোম ডাইরেক্টরিতে এই ফাইলটি পাওয়া যায়, এখানে ওয়ার্ডপ্রেসের সাথে ডেটাবেজের সংযোগের তথ্যসহ অন্যান্য তথ্য জমা থাকে।

Reply

জাহিদ March 8, 2010 at 5:14 pm

এটা তো আমি জানি তবে আমার জানার বিষয় হচ্ছে এই ফাইলে কি পরিবর্তন করলে আমি উপরের কাজটি করতে পারবো?

Reply

Tanmoy March 8, 2010 at 3:01 pm

Just add the line,
define(‘WP_POST_REVISION’ , false);

Reply

Leave a Comment

Previous post:

Next post: