অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

কাজ না থাকলে যা হয় – এবার এল গুগল এন্ড্রয়েড চালিত রোবট [ভিডিও]

কাজ না থাকলে যা হয় - এবার এল গুগল এন্ড্রয়েড চালিত রোবট [ভিডিও]

টিম হীথ এবং রায়ান হিকম্যান শখের বসে বানিয়ে ফেলেছে গুগল এন্ড্রয়েড চালিত রোবট – তারা নাম দিয়েছেন ট্যাঙ্কবট এবং ট্রাকবট। মাত্র ৩০ ডলারের যন্ত্রপাতি এবং একটি এন্ড্রয়েড ফোন দিয়ে বানানো এই রোবটগুলো কম্পিউটারের মাধ্যমে কমান্ড নিয়ে আগে-পিছে, ডানে-বামে যেতে পারে, জিপিআরএসের মাধ্যমে নিজের অবস্থান সম্বন্ধে জানাতে পারে।

সত্যিকারের রোবটের মতো কোনো বিশেষ কাজই এই রোবটগুলো আপাতত করতে পারে না, তবে বিজ্ঞজনদের মতে অদূর ভবিষ্যতে গুগল এন্ড্রয়েড ফোনকে এভাবে ব্যবহার করে ক্ষুদ্রাতিক্ষুদ্র যন্ত্রপাতি দিয়ে বিভিন্ন কাজের জন্য রোবট বানানো সম্ভব হবে। আর যাদের কাছে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ফোন আছে, তারা এখনই একটি রোবট বানিয়ে ফেলতে পারেন কারন টিম হীথ এবং রায়ান হিকম্যান তাদের পুরো প্রজেক্টের কোড এবং নির্দেশাবলী তাদের ওয়েবসাইটে তুলে দিয়েছেন।

[উৎস mashable]

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 9 comments… read them below or add one }

পান্থ বিহোস March 14, 2010 at 1:39 am

একটি এন্ড্রয়েড ফোনের দাম কত হাসান ভাই?

Reply

জিন্নাত উল হাসান March 14, 2010 at 1:51 am

এই দেশে মোবাইল কন্ট্রাক্ট নিলে অনেক সময়ই ফ্রিতে মোবাইল ফোন পাওয়া যায়। সেক্ষেত্রে ১৮/২৪ মাস কন্ট্রাক্ট নিতে হয়। তাছাড়া প্রি পেইড নিয়েও সস্তায় ফোন পাওয়া যায়।

আর খুব কম লোকই শুধু ফোন কেনে, ওতে অনেক খরচ পড়ে যায়।

আমার ২টি ফোনের কন্ট্রাক্ট শেষ হবে, জুলাইয়ের দিকে। ততদিনে আশা করি নেক্সাস চলে আসবে, আমি কন্ট্রাক্ট আপডেট করে ওই ফোনটি নেব।

Reply

পান্থ বিহোস March 14, 2010 at 4:17 am

কন্ট্যাক্টের ব্যাপারটা অবশ্য আগেই জানতাম। অনেকেই ওইদেশ থেকে কন্ট্যাক্ট করে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশের কিছু নিবেদিত প্রাণ (?) মোবাইল এঞ্জিনিয়ার এগুলোর কান্ট্রি কোড আনলক করতে পারে… নিজেই অনেক দেখেছি… ব্যাপারটা মন থেকে কখনোই মেনে নিতে পারিনি…

Reply

Shuvo (ADNAN) March 16, 2010 at 1:19 pm

যদি কিছু মনে না করে থাকেন তাহলে আরেকটা কথা বলতাম ! ভাইয়া, আপনি বাংলাদেশি ব্লগারদের ফ্রীতে এতো জ্ঞান দিচ্ছেন কেন?
আপনি মহত্ব দেখাচ্ছেন বলেই অনেকেই আপনাকে নিয়ে সন্দেহ করে ও আজে বাজে কথা বলে। আপনি এই ব্লগ এ এড দিলে ভাল হয় তাতে কারো সন্দেহ করার কিছু থাকে না আর আমরা কিছুটা ঋণ মুক্ত হলেও হতে পারি। আপনি আমাদের উপকার করছেন আমরাও আপনার সামান্য উপকারে আসতে পারলে খুশি হতাম।
অন্য ব্লগার’রা আবার ভাববেন-না যে “অতি ভক্তি চোরের লক্ষণ”
নিজের অজান্তে খারাপ কিছু বলে থাকলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

Reply

blues March 9, 2010 at 7:36 am

এক কথায় দারুন কাজ। কন্ট্রোল ইন্জিনিয়ারিং এ আমার সাবজেক্ট ও থিসিস রোবট কন্ট্রোলের একটা মোশন সেন্সর ডিজাইন। এটা খুবই জটিল ব্যপার হয়ে উঠে যখন রোবট কে দিয়ে বিভিন্ন কাজ করানো হয়।

Reply

আরমান March 7, 2010 at 5:15 pm

গুগল এন্ড্রয়েড অপারেটিং দিয়ে যে অদুর ভবিষ্যতে আর কি কি করে – তাই এখন দেখার বাকি।

Reply

Noor March 7, 2010 at 1:57 pm

দারুন তো!

Reply

Rajibul March 7, 2010 at 12:58 pm

সবই মোবাইলের মধ্যে চইলা আইবো।

Reply

জাহিদ March 7, 2010 at 10:39 am

ভালই লাগলো। হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টি শেয়ার করার জন্য।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: