আমার নতুন Business Card [ছবি]

by জিন্নাত উল হাসান on March 9, 2010 · 66 comments

in নিজের কথা,ফালতু পোষ্ট

আজ পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি, প্রায় সবগুলো থেকেই business card পেয়েছি। কিন্তু নিজের বলতে কখনই কোনো কার্ড ছিল না। ইদানিং যেহেতু ফ্রিল্যান্সের দিকে ঝুঁকে পড়েছি, তাই ক্লায়েন্টরা খুশি হয়ে তাদের পরিচিতজনকে আমার কথা জানাতে প্রায়শই কার্ড চায়। তখন বাধ্য হয়ে যে প্রতিষ্ঠানের কাজ করি, তার কার্ড দিতে বাধ্য হই।

কিছুদিন ধরে কার্ড বানানোর পোকাটা মাথা চাঁড়া দিয়ে উঠছিল, তাই শেষমেষ কার্ড ছাপানোর সিদ্ধান্ত নিয়েই ফেললাম।

বানানোটাও কি কম ঝক্কি? ডিজাইনই পছন্দ হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একটা ডিজাইন পছন্দ হল। আহামরি কোনো ডিজাইন না, তবে আমার মনে কার্ডের মধ্য দিয়ে আমার কাজ এবং passion ফুটিয়ে তুলতে পেরেছি।

আপনারাই বলুন কেমন হয়েছে?

গুগলে আমার নাম লিখে I’m feeling lucky তে ক্লিক করলে সরাসরি আমার ওয়েবসাইটে চলে যায়। কার্ড দিয়ে মূলত সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। কাগজ হিসেবে 300 gsm Conqueror Stonemarque ব্যবহার করা হয়েছে। আপাতত ২০০ কপি ছাপিয়েছি, আর দাম? নাই বা বললাম।

সাথে থাকুন, ভাল থাকুন।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 66 comments… read them below or add one }

Shuvo March 15, 2010 at 2:11 pm

ভাই, পোষ্ট এ tag এর বিষয়ে একটু বলবেন কী?
আমি তো প্রথমআলো তে পোষ্ট দিলে কোন Tag থাকে না। অনেকের দেখেছি পোষ্ট এর নিচে Tag দিয়ে কিছু লেখা থাকে। প্রথমআলো ব্লগ বা ব্লগার এ পোষ্ট এ tag দিব কিভাবে প্লিজ একটু জানাবেন?
ও আরেকটা কথা Tag এবং Level কি একই জিনিস?
“এই পিকচারটি দেখুন”
http://photos-g.ak.fbcdn.net/hphotos-ak-snc3/hs509.snc3/26727_372758751276_574841276_4179813_6547494_n.jpg

Reply

পান্থ বিহোস March 14, 2010 at 12:50 am

বাংলাদেশে এক হাজার ভিজিটিং কার্ড ছাপতে ২৮০ টাকা লাগে… :D
————-
অনেক সুন্দর কার্ড হয়েছে। আমিও বানাবো মাত্র আর ৮/১০ বছর পার হোক… :)

Reply

জিন্নাত উল হাসান March 14, 2010 at 12:57 am

এখানে অনেক দাম আর আমার কার্ডগুলোও বেশ দামী। টাকায় গুনতে ভয় লাগে, তাই ব্লগে দামটি দেইনি।

Reply

rumma March 14, 2010 at 2:23 pm

আমারে একটা কার্ড দিয়েন ভাইজান।

Reply

rumma March 14, 2010 at 2:26 pm

আমি কিনতু পান্থ ভাইয়ার কার্ডের কথা বলছি নিচে।

Reply

মোবাইল সলিউশন March 13, 2010 at 6:59 pm

আমার হাতে যদি সুযোগ থাকতো
তাহলে হাসান ভাই কে অবশ্যই সাদা মনের মানুষ উপাধি দিয়ে বসতাম।
হাসান ভাইকে অশেষ ধন্যবাদ।
আপনি এগিয়ে যান ভাই……….

Reply

জিন্নাত উল হাসান March 13, 2010 at 10:04 pm

সাদা মনের মানুষ উপাধি নামে যে ব্যবসা চলছে, সেটা থেকে দূরেই থাকতে চাই। আমার কারনে যদি অন্যদের কোনো সাহায্য হয়ে থাকে, তাতেই খুশি।

ভাল থাকবেন।

Reply

পান্থ বিহোস March 14, 2010 at 12:55 am

বৃত্তের বাইরে বাংলা মুভিটা যারা দেখেছেন তারা ভালো করেই জানেন সাদা মনের মানুষদের নিয়ে কী চমতকার ব্ল্যাক বিজনেস হয়…

@মোবাইল সলিউশন, হাসান ভাইকে উপাধি দেয়ার দরকার নেই। এই যে আপনি অনুধাবন করতে পারলেন ব্যাপারটা (এবং আমিও করি এবং অন্যরাও করে), আমার তো মনে হয় এটাই হাসান ভাইয়ের বড় পাওনা। এবং এটা উনার প্রাপ্য…

Reply

মোবাইল সলিউশন March 14, 2010 at 5:52 pm

না ঠিক আছে। আসলে আবেগের বশবর্তী হয়ে না বুঝার আগেই বলে ফেলেছিলাম। সকলকে ধন্যবাদ।

Reply

শান্ত March 13, 2010 at 12:40 pm

হাসান ভাই , বাংলাদেশে আসার সময় 1000 টা কার্ড আনবেন । তারপর আমাদেয় দিয়ে দেবেন । তা না করতে পারলে , একটা এনিমেশন কার্ড বানান । সেটা দিয়েই কাজ চলবে ……………

Reply

bristibalok March 12, 2010 at 8:32 pm

হাসান ভাই কার্ডের ব্যাপারটা খুব ভালো লাগলো। কার্ডের ডিজাইনের কন্সেপ্টটা আরো ভালো লাগলো।

বেস্ট অফ লাক ভাইয়া।

Reply

মামুন সৃজন March 11, 2010 at 8:44 pm

অসাধারণ হয়েছে। দেখার সাথে সাথে চমকে উঠলাম, হাসান ভাই গুগলে চাকরী নিলো নাকি! পরে দেখলাম ঘটনা আরো প্যাচালো :)

যাই হোক, আপনি দেশে থাকলে কার্ডটা ছাপানোর অর্ডারটা নিতে পারতাম। আমার একটু ব্যবসা হইতো :(

Reply

পান্থ বিহোস March 14, 2010 at 12:58 am

ভাই আমি খুব শিগগিরই কার্ড ছাপছি (এই ৮/১০ বচ্ছরের মধ্যেই), আপনাকে ঐটার কাজ দেবো, ইনশাল্লাহ। ঢাকা শহরে জায়গা কেনেন। আশা করি আপনার ভালো প্রফিট হবে। ঐ প্রফিট দিয়া বাড়ি বানাইতে পারবেন… :) :D

Reply

মামুন সৃজন March 14, 2010 at 5:52 pm

হাহা। আপনারা যদি এমন সদয় হন তবে ছানাপুনা নিয়ে সুখে শান্তিতে দিন কেটে যাবে তাতে কোন সন্দেহের অবকাশ নেই। যাই হোক ৮/১০ বছর পরে আপনার কার্ডের কাজটা পেলে বাড়ি বানানোর টাকা না হোক বাড়ি যাবার গাড়ী ভাড়াটাতো হবে। তাই কম কিসে :)

Reply

golam maula dolar March 11, 2010 at 7:37 pm

খুবই ভাল রকমের চিন্তা ও উন্নত মস্তিস্কের ফলাফল।
তবে কি বোডর্টা নরমাল হইছে। আলাদা রকমের কিছু একটা হওয়া জরুরী ছিল।

Reply

মামুন সৃজন March 11, 2010 at 8:39 pm

আমার মনে হয় কিবোর্ডটা কার্ডের অংশ নয়। কার্ডটাকে সোজা করে রাখার জন্যই কিবোর্ডটাকে ব্যবহার করা হয়েছে। হাসান ভাই কী বলেন?

Reply

TAUHID March 11, 2010 at 11:04 am

ভালো, চালিয়ে যান ভাই।

Reply

rashedul kabir March 11, 2010 at 2:43 am

আইডিয়াটা খুবই চমৎকার !

Reply

নীল নক্ষত্র March 10, 2010 at 6:36 pm

প্রিয় জিন্নাত,
তোমার কার্ড দেখলাম। একে বারে হুবহু আমার মনের মত হয়েছে। নিশ্চয়ই ডিজাইন টা তুমি নিজেই করে দিয়েছ, তাই না?
আচ্ছা, আমাকে ফোন করছ না কেন?বলেছি না কিছু জরুরী আলাপ আছে।

Reply

জিন্নাত উল হাসান March 10, 2010 at 6:56 pm

দৌঁড়ের উপর আছি, আজ রাতেও হয়তো কথা বলতে পারবো না। অফিস শেষে একটা লন্ডনের ব্লগারদের মিটিংয়ের যেতে হবে। আগামীকাল অবশ্যই কথা হবে।

ভাল থাকবেন।

Reply

jewelfuji March 10, 2010 at 6:25 pm

গ্রেট আইডিয়া স্যার।

Reply

শান্ত March 10, 2010 at 5:17 pm

আমি একটা সাইট দেখলাম যেটার নাম এই ব্লগের সাথে প্রায় এক । কন্টেন্ট CATAGORY ও প্রায় এক । আর এই ব্লগের অনেক পোস্টের সাথেই তার ব্লগের লেখার টাইটেল মিল রাখা হয়েছে । আচ্ছা এক্ষেত্রে কোন সাইটকে আগে জায়গা দেওয়া হবে ?

Reply

নীল নক্ষত্র March 10, 2010 at 6:31 pm

এ কথা কাকে জিজ্ঞেস করছেন?আপনি নিজেই বিবেচনা করে দেখুন !!

Reply

জিন্নাত উল হাসান March 10, 2010 at 6:57 pm

কোনটা ভাই?

Reply

শান্ত March 10, 2010 at 10:25 pm

ভাই পরে আমি আপনাকে বলব ।

Reply

পান্থ বিহোস March 14, 2010 at 1:06 am

@শান্ত, এতোদিনেও বুঝলেন না?

Reply

জিন্নাত উল হাসান March 16, 2010 at 9:33 pm

আপনি যে ওয়েবসাইটের কথা বলেছেন, সেটা খুঁজে পেয়েছি। কিছু বলার নেই, যাতে শান্তি পায়, তাই করা উচিত।

Reply

ron March 10, 2010 at 4:38 pm

হাসান ভাই, আমি বলব আইডিয়াটা অসাধারণ| খুবই চমত্কার হয়েছে|

Reply

Rahat March 10, 2010 at 2:44 pm

সিম্পল কিন্তু সুন্দর…

Reply

Adnan March 10, 2010 at 1:19 pm

হাসান ভাই
আপনার এই সাইটটা বেশ ভাল লেগেছে। আমাদের নতুনদের জন্য বেশ ঊপকারী। এই টেম্পলেটটা কি আপনার তৈরী? আমি অনেক দিন থেকে ভাবছিলাম blogspot.com (যদিও এটা Wordpress এর) এ একটা কর্পোরেট সাইট বানাব। আমি খেটে খেটে শিখছি। আমাকে কি একটু হেল্প করবেন?

আপনার ব্লগ এ হেডিং জিন্নাত উল হাসান এর নিচে “প্রথম পাতা” “আমার ব্লগ” “অফ টপিক” ইত্যাদি ট্যাব দেয়া আছে তা কিভাবে করব? অর্থাৎ ক্লিক এ আলাদা আলাদা পেজ এ ওপেন হয়। আমার মনে হয় আমি কি বুঝাতে চাইছি তা আপনি বুঝতে পারছেন।
যেমন আমি করতে চাই Home, Factory Profile, Product Detail (হেডিং এর নিচে) ইত্যাদি। অর্থাৎ blogspot.com এ ওয়েবসাইট করতে চাই।
আপনার ঊত্তর পেলে ঊপকৃত হব অথবা আমাকে মেইল করতে পারেন ad.mahmud@gmail.com এ। তাছাড়া আপনার Post এর এই Link এ আমার প্রশ্ন গুলোর উত্তর দিলে উপকৃত হবো.
http://prothom-aloblog.com/users/base/hasan_889/2

ধন্যবাদ

Reply

Adnan March 10, 2010 at 6:57 pm

Adnan ভাই আপনার অন্য কোন ডাক নাম নাই।আপনার নাম আর আমার নাম দেখছি একই আবার দুইজনই নাম ইংরেজীতে লিখি…

Reply

Rafiur March 10, 2010 at 8:16 pm

এই বার আপনাদের শুধু এভাটার দিয়ে আলাদা করতে হবে।

Reply

শান্ত March 10, 2010 at 11:26 pm

নতীধ ADNAN ভাই , আপনি নাম লিখুন বড় হাতের অক্ষর দিয়ে । তাহলেই সমস্যার সমাধান …

Reply

rumma March 11, 2010 at 8:47 pm

আমিতো ঐ আগের আদনান ভাই ই ভাবছিলাম।

Reply

Adnan March 11, 2010 at 10:42 pm

আমার “আপত্তীকর” এভাটার টা দেখেই চিনে নিতে হবে…কি আর করার…

Reply

ADNAN March 12, 2010 at 5:43 pm

Ok Aknon theke Capital ADNAN hoye jobo….haha
Carl Marx ase pase nai to aber

Reply

Adnan March 12, 2010 at 5:41 pm

hmmm Dak nam Shuvo! akhon dekhchi oi tai use korte hobe….
thanks bhai

Reply

Adnan March 12, 2010 at 7:03 pm

জ্বী ভাই শুভ নামেই লিখতে পারেন।ধন্যবাদ

Reply

পান্থ বিহোস March 14, 2010 at 1:09 am

শুভ নামেই শুভ সূচনা করলে ভালো হতো। যাই হোক, এখনও শুভ সূচনা করতে পারেন… বহুত ফায়দা হবে…

Reply

সেলিম রাজ March 10, 2010 at 12:58 pm

ভাল হয়েছে ভাই।

Reply

Shamim March 10, 2010 at 11:52 am

ওভার অল…কার্ডটা স্মার্ট হইছে।

Reply

Meraz March 10, 2010 at 11:48 am

Dear sir,
I am new comer to your site and have already read some of your posts. Among them I have found an interesting fact to know about using a single database for multiple web apps. link :
http://bn.jinnatulhasan.com/2009/08/1245

I know this is possible but don’t know how ? Is there any problem, if i want to add or remove a web application later ?
how can I make query on a specific issue on a database.

Please make a detail post on this query soon.

Reply

জিন্নাত উল হাসান March 10, 2010 at 7:43 pm

আমি যদি একই ডেটাবেজ ব্যবহার করে একাধিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, তবে ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় প্রতিবার আলাদা আলাদা Table Prefix ব্যবহার করবেন। তাহলে যখনই কোনো ওয়েবসাইট ডিলিট করে দেবেন, ওই prefix যেগুলো Table এর আগে থাকবে, কেবলমাত্র সেই table গুলো ডিলিট করে দিলেই চলবে।

আর ডেটাবেজে সরাসরি query চালানোর জন্য আপনাকে pl/sql শিখতে হবে। এ সম্বন্ধে প্রাথমিক ধারনা পাবার জন্য http://w3schools.com/sql/default.asp পড়ে দেখুন।

Reply

zahid hossain March 10, 2010 at 11:48 am

সাদামাটা কিনতু ভাল !

Reply

Rajibul March 10, 2010 at 11:02 am

চারপাশে বর্ডার থাকলে আরো ভালো লাগত হাসান ভাই।

Reply

rumma March 10, 2010 at 10:01 am

আমার কাছে বেশি সাদামাটা লাগছে ভাইয়া।

Reply

জিন্নাত উল হাসান March 10, 2010 at 7:07 pm

ইচ্ছা করেই সাদামাটা করেছি… সবার থেকে ভিন্ন থাকতে চেষ্টা করেছি।

Reply

rumma March 11, 2010 at 10:20 am

আমার আবার একটু ঝআকানাকা পছন্দ ।I love colurs…………………lots of colour………………………….

Reply

পান্থ বিহোস March 14, 2010 at 1:14 am

আপনার কার্ডে আপনার নামটার অক্ষরগুলো নিশ্চয় প্রতিটা ভিন্ন কালার, তাই না আপ্পুনি? :D

Reply

Adnan March 14, 2010 at 1:42 am

হাঃ হাঃ হিঃ হিঃ হোঃ হোঃ…বিহোস ভাই দারুন বলেছেন।কই থাকেন?এত ডুব দেন কেন।আপনি না থাকলে এরোকম সুন্দর সুন্দর মন্তব্য কে করবে, ভাই?

Reply

rumma March 14, 2010 at 2:18 pm

আমার আবার কার্ড হাহাহাহাহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহ।ভবিষ্যতে বানালে মাল্টিকালারের হবে নিশ্চিত।

Reply

সাখাওয়াত March 10, 2010 at 9:15 am

দারুণ একটা কার্ড বানিয়েছেন!

Reply

gifer March 9, 2010 at 11:19 pm

আচ্ছা গানডি ফ্রি ডওমেইন দিচ্ছে আর মাত্র একদিন বাকি যার লাগবে একটা নিয়ে নেন তারাতারি :P

https://ten.gandi.net/

Reply

Rafiur March 10, 2010 at 3:20 am

মিস করলাম মনে হয়।

Reply

gifer March 10, 2010 at 11:54 am

মিয়া সময় আছে এখনো আজকে শেষ দিন :প

Reply

Enameos March 10, 2010 at 7:12 pm

ফ্রি দিচ্ছে ঠিকই, পরের বছর রিনিউ করতে ৫$ বেশি লাগবে কিন্তু।
আমিও একটা পেয়ে গেছি ৬ তারিখে।।।

Reply

জিন্নাত উল হাসান March 10, 2010 at 7:19 pm

তাতো চাইবেই… এটাই তো ওদের প্রমোশনের উদ্দেশ্য। এই দুনিয়ায় ফ্রি বলতে কিছুই নেই।

Reply

জাহিদ March 11, 2010 at 9:05 am

হাসান ভাই, ১ বছর পূর্ন হওয়ার আগে যদি ডোমেইন ট্রান্সফার করে নেওয়া হয়? বা করে নেওয়া যায় কিনা? আমার মনে হয় তো যায় তাই নয় কি?

Reply

জিন্নাত উল হাসান March 11, 2010 at 9:18 am

ট্রান্সফার করতে পয়সা লাগে, সেক্ষেত্রে আপনাকে তো টাকা দিতেই হবে। আর যেখানেই ট্রান্সফার করেন না কেন, বছর পুরো হলে সেখানেও টাকা দিতে হবে। অনেকেই এই ট্রান্সফারের ঝামেলায় যেতে চায় না বলে কোম্পানীগুলো এধরনের সুযোগ দিয়ে থাকে।

Reply

gifer March 11, 2010 at 1:06 pm

নতুন ব্লগ খুলছেন যারা টেষ্ট করতে একটা ডোমেইন নিতে পারেন এক বছরের জন্য।

Reply

Enameos March 12, 2010 at 11:42 pm

হাসান ভাই, এই ডোমেইন এ ০০০webhost সার্ভারে ওয়ার্ডপ্রেস আপলোড করেছিলাম। কিন্তু ওপেন হচ্ছেনা। একটু দেখবেন প্লীজ??
http://enshout.com

Reply

Adnan March 9, 2010 at 10:55 pm

গুগলের মতো নিরীহদর্শন কিন্তু সব কাজের কাজি…

Reply

blues March 9, 2010 at 10:04 pm

কার্ডটা ভালই হয়েছে। ছিমছাম সুন্দর তবে গুগল টেকা না চাইয়া বসলেই হয় :-)

Reply

সাইফ দি বস ৭ March 9, 2010 at 9:06 pm

ভালৈ! :D

Reply

Rafiur March 9, 2010 at 9:01 pm

আপনার বুদ্ধির তারিফ না করে পারছি না। আর কিছু বললাম না।

Reply

uralpakhi (Limon) March 9, 2010 at 8:48 pm

আমি দেখছি… কিন্তু বস… Card টা corner একটু রাউন্ড করলে আরো সুন্দর হইতো।

Reply

Leave a Comment

Previous post:

Next post: