আপনি জানেন কি সার্চ ইঞ্জিনে সার্চের প্রকৃতি কয় ধরনের?

by জিন্নাত উল হাসান on March 13, 2010 · 58 comments

in গুগল,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সার্চ তো সার্চ – এর আবার রকমফের কি?

জ্বি না… এমনটি ভাবার কোনো কারনই নাই। কারণ এই বিষয়টিও আর দশটি বিষয়ের মতো মানুষের আচরনের উপর নির্ভর করে এবং বিজ্ঞানীরা মানুষের সার্চের প্রকৃতির উপর প্রচুর গবেষনা করেছেন। যদি সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করতে চান, তাহলে এই বিষয়টি জানা প্রয়োজন বলে আমি মনে করি।

আলোচনায় যাবার আগে, একটি পরীক্ষা করে দেখি। Google.com যান এবং apple ipod সার্চ করুন। কি দেখতে পাচ্ছেন?
আপনি জানেন কি সার্চ ইঞ্জিনে সার্চের প্রকৃতি কয় ধরনের?

প্রথম তিনটি স্থানে অ্যাপেলের লিংক থাকা সত্ত্বেও গাটের পয়সা খরচ করে অ্যাপেল কেন স্পন্সর্ড বিজ্ঞাপন দিচ্ছে?

সার্চ প্রকৃতির উপর ভিত্তি করে সকল সার্চকে তিনভাগে ভাগ করা যায়; যথা – Navigational Search, Informational Search এবং Transactional Search.

Navigational Search

ধরুন, আপনি প্রথম আলো পত্রিকার ওয়েবসাইটের নাম শুনেছেন, কিন্তু ঠিকানা জানেন না। আপনি গুগলে হয়তো সার্চ করবেন prothom alo newspaper website – এই ধরনের সার্চকে Navigational Search বলে। এই ধরনের সার্চের মূল উদ্দেশ্যই হল ওয়েবসাইটের কিংবা নির্দিষ্ট কোনো পেজের ঠিকানা খুঁজে বের করা। বিজ্ঞাপনদাতাদের কাছে এই ধরনের সার্চের কোনো দাম নেই, কারণ এই ধরনের সার্চ আপনাকে আপনার পরিচিত পণ্যের / ব্যক্তির ওয়েবসাইটে নিয়ে যায়। এই সার্চের মাধ্যমে কেনাবেচার সম্ভাবনা কম থাকে। এই ধরনের সাইটের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করাটা বোকামী কেননা এই সার্চে ব্রান্ডকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়।

Informational Search

এই ধরনের সার্চকে মধ্যম প্রকৃতির গুরুত্ব দেয়া হয়। এই সার্চের মাধ্যমে ব্যক্তিগন কোনো একটি পণ্য কিংবা কোনো বিষয়ে অধিকতর জানতে চান। যেমন – apple iphone 3gs। এই সার্চের মাধ্যমে পন্য বিক্রির সম্ভাবনা জেগে ওঠে, তাই বিজ্ঞাপনদাতারাও এই সার্চে Navigational Search এর চেয়ে বেশি গুরুত্ব দেন। এই ধরনের সার্চে সহজেই অপটিমাইজেশন করা সম্ভব এবং ফলশ্রুতিতে ভাল ফলাফল পাওয়া যায়। ব্লগাররা মূলত এই সার্চগুলোকে টার্গেট করে ব্লগ বানিয়ে থাকেন। এই ধরনের ব্লগগুলোতে এফিলিয়েট প্রোগ্রামের সাথে সাথে এডসেন্স ভাল ফল দেয়।

Transactional Search

যেকোনো বিজ্ঞাপনদাতাদের জন্য এই ধরনের সার্চ স্বপ্নের মতো। কারণ যিনি সার্চ করছেন, তিনি মোটামুটি নিশ্চিত যে তিনি আজকে একটি পন্য কিনতে যাচ্ছেন কিংবা কোনো সার্ভিস নিতে যাচ্ছেন। যেমন – buy apple iphone 3gs। এই সার্চগুলোর জন্য অপটিমাইজেশনে প্রতিযোগিতা খুবই বেশি এবং প্রথম পাতাতে স্হান পাওয়াটাও অনেকটা ভাগ্যের ব্যাপার কেননা প্রতিটি ক্লিক প্রতিবার পন্য বিক্রির সম্ভাবনা জাগিয়ে তোলে।

এখন উপরের ছবির রহস্য

দেখুন apple ipod সার্চের ফলে প্রথম তিনটি স্থানে অ্যাপেলের যে তিনটি লিংক স্থান পেয়েছে, তার প্রত্যেকটি Informational Search সার্চের ফলাফল দেখাচ্ছে। অর্থাত প্রতিটি লিংকই ই আপনাকে পন্য সম্বন্ধে জ্ঞান দিচ্ছে, কিন্তু জ্ঞান অর্জনের পর আপনি পন্যটি কিনবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু অ্যাপেল পয়সা খরচ করে যে লিংকটি দিচ্ছে তা আপনাকে পন্যটি কেনার পেজে নিয়ে যাচ্ছে। ফলে ওই পেজে গেলে পন্যটি বিক্রি করার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাই পরপর তিনটি লিংক থাকা সত্ত্বেও অ্যাপেল পয়সা খরচ করে পুনরায় বিজ্ঞাপন বসাচ্ছে।

বুঝেছেন?

পুরোটাই মনস্তাত্মিক গবেষনার ফলাফল!

সাথে থাকুন, ভাল থাকুন।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 58 comments… read them below or add one }

ariful islam March 21, 2010 at 12:01 am

http://www.alherabd.com/ hasan vhai ei link ta sombondhe kichu bolben plz,

Reply

ariful islam March 20, 2010 at 11:29 pm

Boss you are great. this is my first day in your site. Thanks

Reply

nijhumdip March 16, 2010 at 10:21 pm

হাসান ভাই আপনার যানা এমন কোন সাইট বা ব্লগ কি আছে যেখানে অনেক ফ্রী ওয়েব ডিরেকটরী এর লিংক পাওয়া যাবে। google এ search করে একটা একটা করে খুজে বের করতে অনেক টাইম লাগে।:(

Reply

জিন্নাত উল হাসান March 16, 2010 at 10:42 pm

এই লিংকটি দেখুন – http://www.directorycritic.com/free-directory-list.html

Reply

nijhumdip March 18, 2010 at 10:43 am

oh my god এতো রিংক এক যায়গায় :) . অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই :)

Reply

সলিউশন ফর অল March 16, 2010 at 4:27 pm

আসুন এক সাথে একটা ডিজিটাল স্লোগান দেই…..

*এই মার্কা আছে?
+আছে
*অই কোন সে মার্কা?
+অফটফিক
*আরো জোরে…..
+অ..ফ..ট..ফি..ক

*অফটফিক অফটফিক
+দেখতে চাই দেখাতে হবে…
*অফটফিক অফটফিক
+তাড়াতাড়ি দিতে হবে…
*অফটফিক অফটফিক
+না দিলে খবর আছে!

কালের হাওয়ায় ডিজিটাল একটা মিছিল হইগেলো
সকলকে ধন্যবাদ।

Reply

জিন্নাত উল হাসান March 16, 2010 at 9:37 pm

শুরু করে দেন, পিছনে আছি।

Reply

Shuvo (ADNAN) March 16, 2010 at 1:18 pm

জিন্নাত ভাইয়া,
আপনার উপর পুরোপুরি শ্রদ্ধারেখে একটা কথা বলতে চাই। যদি কিছু মনে না করে থাকেন !
ভাইয়া, আপনার এই বাংলা ব্লগটা খুবই উপকারি। তবে আমি না এই SEO’র বিষয়টা ধরতে পারছিনা !
SEO উপর ২৯টা পোষ্টই পড়লাম এক এক করে কিন্তু কেমন যেন খাপছাড়া খাপছাড়া লাগছে।
আপনি, আমাদের মত আহাম্মকদের জন্য উপকার করে যদি স্টেপ বাই স্টেপ ধরে আগান তাহলে খুব ভাল হয়। যেমনটা html এর ক্ষেত্রে শুরু করে ছিলেন! তাও কেন যেন বন্ধ করে দিলেন?
(এবং google adsense বিষয়ে প্রথম-আলোতে ত্রিভুজ ভাইয়ের পোস্ট গুলো)

ধরুন আমি ব্লগার ডট কম এ ব্লগ খুলেছি তার পর পোস্ট দেয়া ছাড়া আর কিছুই করিনি। এখন কিভাবে SEO শুরু করব তা যদি স্টেপ বাই স্টেপ পোস্ট করেন তাহলে খুব ভাল হয়। আপনি আগের লেখা থেকে important অংশ গুলো copy/paste করেও নতুন পোস্ট করতে পারেন।
তবে ভাইয়া, আপনি বাংলাদেশি ব্লগারদের যে উপকার করেছেন তার কথা না বললেই নয়।
আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনার ব্যস্ত সময়ের ফাঁকে যদি একটু উত্তর দিন তাহলে খুব ভাল হয়।
শুভ aka ADNAN
ad.mahmud[ad]জিমেইল ডট কম

** ভাইয়া আপনি হয়ত আমাকে চিনতে পারছেন না। আপনার সাথে আমার পরিচয় প্রথম-আলোতে ২০০৮ এর Dec এ। আমি এই ২yrs এও SEO বিষয়টা ধরতে পারিনি তাহলে দেখুন কত বড় আহাম্মক!

Reply

জিন্নাত উল হাসান March 16, 2010 at 9:47 pm

আমার এই ব্লগটিকে পাঠ্য হিসেবে না ধরে রেফারেন্স হিসেবে ধরুন, তাহলেই দেখবেন ব্যাপারটি সহজ হয়ে গেছে। পাঠ্যপুস্তকে অধ্যায়ের পর অধ্যায় হিসেব করে সব কিছু শেখানো হয়, কিন্তু রেফারেন্সে আপনাকেই বিষয়টি খুঁজে নিতে হয়।

আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন, আমি গুছিয়ে লিখতে পারি না।

Reply

Adnan March 16, 2010 at 10:20 pm

শুভ আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে পাবেন এক মাত্র বইতে।আপনাদের সাহায্য করার জন্য অনেক দিন আগে হাসান ভাইয়ের নাম দিয়ে এই একাউন্ট খুলেছিলাম http://www.mediafire.com/jinnatulhasan এখানে আপনি ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে প্রায় ব্লগিং,Seo,backlink পভৃতি বিষয়ের উপর বই পাবেন।আপনি ডাউনলোড করে নিন।তারপর যে বইটি ভাল লাগে তা পড়ুন।বা সবচেয়ে ভাল হয় নীলক্কেতে গিয়ে বোথ সাইড ৩টাকা করে প্রিন্ট আউট করে নিন।হাজার খানেক টাকার বিনিময়ে যে প্রিন্টেড বই পাবেন তা পড়ে আপনি অনেক অনেক কিছু জানতে পারবেন-ঠিক যেভাবে আপনি চেয়েছিলেন।আরেকটি বিষয় হোল হাসান ভাই এই ব্লগে যা যা এতদিন ধরে আলোচনা করেছিলেন তার ৯৯% টপিকই আপনি বিভিন্ন ব্লগে পাবেন ভিন্ন ভাষায় ভিন্ন ভাবে।তাই আপনি যদি বিখ্যাত ব্লগার,SEO Expert দের ব্লগ টানা একমাস ধরে পড়েন, যে যে বিষয় বুঝেন না তা আবার গুগলে সার্চ দিয়ে জেনে নেন তাহলে অনেক কিছুই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে।বাংলা ভাষায় এ বিষয়গুলো নিয়ে খুবই কম লেখা আছে যা আপনাকে তৃপ্তি দিবে না।আপনাকে অবশ্যই ইংরেজী ব্লগ নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।তাই শুধু হাসান ভাইয়ের ব্লগ বা বাংলায় লেখা পোষ্টগুলোর প্রতি নির্ভর না করে থেকে ইবুক,ব্লগ,ফোরাম এসবে মোননিবেশ করুন আশা করি অনেক কিছু জানতে পারবেন।

Reply

Shuvo March 17, 2010 at 1:17 pm

thank you

Reply

সলিউশন ফর অল March 17, 2010 at 3:00 pm

ধন্যবাদ………..।

Reply

jeweludoy March 16, 2010 at 10:06 am

এরকম আরো (অসাধারণ) লেখা দেখতে চাই। হাসান ভাই সত্যিই আপনি জিনিয়াস। আপনাকে ধন্যবাদ।

Reply

জিন্নাত উল হাসান March 16, 2010 at 9:48 pm

না ভাই, আমি জিনিয়াস না। যাদের কাছ থেকে শিখেছি, তারা জিনিয়াস!

Reply

Ron Mahbub March 15, 2010 at 7:53 pm

ভালো লিখা। অভিনন্দন।

Reply

মোবাইল সলিউশন March 15, 2010 at 2:04 pm

অফটিক এর জন্য আর ওয়েট করতে পারছিনা……………..
প্লিজ তাড়াতাড়ি করেন………প্লিজ।

Reply

Adnan March 16, 2010 at 11:48 am

রেডিও ফুর্তির রাত ১২টার “ফুর ফুর ফুর্তি” অনুষ্টানের ছড়াকার, Rj অনিকের ভাষায় বলতে চাই ঠিক ঠিক ঠিকই…

Reply

Shuvo March 15, 2010 at 2:02 pm

হাসান ভাই,
আমরা প্রচুর ওয়েব সাইট ব্যবহার করলেও ওয়েব সাইট এর খুটিনাটি অনেক বিষয় সম্পর্কে জানি না যেমনঃ tag, Level, RSS Feed etc. এই জিনিস গুলোর পূর্ণাঙ্গ কাজ ও ব্যবহার আপনি আলাদা আলাদা পোষ্ট এর মাধ্যমে আলোচনা করলে খুব ভাল হোত।

Reply

nijhumdip March 15, 2010 at 10:12 am

হাসান ভাই বা অন্য যে কেউ আর এস এস ফিড এর বিষযটা একটু বুঝিয়ে বলতেন দয়াকরে? Feed burner এ registration করলে কি ব্লগ এর পোষ্ট গুলি automatically feed burner এ আপ হয়ে যায়? কি ভাবে আমার ব্লগে এস এস ফিড এড করতে পারি? Google adsense এ এস এস ফিড বলে একটা option আছে সেটা কিভাবে সেটআপ করতে হবে?

Reply

গৌতম March 15, 2010 at 11:36 pm

এই বিষয়টা আমিও জানতে চাই। হাসান ভাই সময় করে লিখলে খুশি হবো। ধন্যবাদ।

Reply

মোবাইল সলিউশন March 16, 2010 at 4:15 pm

আমারো কিন্তু কয়েন কইলাম………..

Reply

Shamim March 15, 2010 at 12:20 am

সার্চ ইন্জিনের প্রকৃতি বুঝলাম।

একটা প্রশ্ন:

কোন একটা নির্দিষ্ট দেশকে টার্গেট করে কিভাবে এস.ই,ও করতে হবে। তার মানে….আমি যদি অ্যাপল আইপডকে বাংলাদেশে বিক্রি করতে চাই তাহলে তো বাংলাদেশীদেরকে টার্গেট দিতে হবে। এক্ষেত্রে আমাকে এস.ই,ও এর কোন দিকটাতে বেশী নজর দিতে হবে?

Reply

Adnan March 15, 2010 at 1:39 am

খুব ভাল প্রশ্ন।তবে আমার মনে হয় সেক্ষেত্রে ব্লগের কন্টেন্ট বাংলাদেশের উপর ভিত্তি করে গড়ে তুলা উচিত হবে।প্রচুর বাংলাদেশের তথ্য থাকলে .bd সার্চে বা bangladesh সহ কিওয়ার্ড সার্চ দিলে খুব সহজেই উপরের দিকে জায়গা পাওয়া যাবে বলে আমার বিশ্বাষ।

Reply

শান্ত March 14, 2010 at 9:56 pm

দারুন হয়েছে ভাই । তারাতারি অফটপিক দিন । অনেক কিছু বলার আছে ।

Reply

sojib March 14, 2010 at 8:53 pm

যাক আজ অনেক নতুন কিছু শিখলাম।আপনাকে অনেক ধন্যবাদ হাসান ভাই

Reply

মামুন সৃজন March 14, 2010 at 6:02 pm

অফটপিক : ডানদিকের “এই ব্লগের দাম কত?” লিংকে গিয়ে দেখলাম
Daily Ads Revenue $111.24

হিজিবিজি লিংকটা বিভ্রান্তিকর। ভাল লাগেনি।

Reply

Monir March 14, 2010 at 6:11 pm

.
এইটা দ্বারা বুঝানো হয়েছে এড থাকলে এই সাইটে সম্ভাব্য আয় ।

Reply

মামুন সৃজন March 15, 2010 at 12:57 pm

আমি আসলে সেদিকেই দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। আমার যা মনে হয় এই সাইটটি বিক্রি করার বা এই সাইটে বিজ্ঞাপন বসানোর কোন চিন্তাভাবনা আপাতত হাসান ভাইয়ের নেই। তাই লিংকটা আমার দৃষ্টিতে বেমানান লেগেছে।

[লিংকটা অবশ্য এখন আর দেখতে পাচ্ছি না।]

Reply

মোবাইল সলিউশন March 14, 2010 at 5:36 pm

অনেক ফাটাফাটি একটা বিষয় নিয়ে লিখলেন ভাই।
শেয়ার করার জন্য আপনাকে ২১বার ধন্যবাদ না দিয়ে পারলাম না, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।

Reply

রাজু March 14, 2010 at 11:15 am

ধন্যবাদ, সুন্দর ভাবে বুঝনোর জন্য।

Reply

এস এম নাদিম March 14, 2010 at 11:06 am

লিখাটা অনেক ভাল লাগলো।

Reply

Rajibul March 14, 2010 at 10:55 am

মনে হয় সার্চিং উপরেও একটি কোর্স করতে হবে। এত বিষয়ের ভিতরে বিষয় ঢুকে যেতে থাকলে মাথা গরম হয়ে যায়। আর যাদের গরম হয় না তাদের মাথার প্রশংসা না করে উপায় নেই। এরাই পারবে। আমার দ্বারা কিচ্ছু হবে না।

Reply

blues March 14, 2010 at 8:38 am

জলবৎ তরলং
খুব সহজেই বোঝা গেল

Reply

তন্ময় March 14, 2010 at 9:04 pm

গ্রাভাটার দারুন হয়েছে

Reply

mAmun_bangladeshi March 14, 2010 at 2:45 am

অনেক কিছু জানলাম আবার বুঝলাম ও

Reply

তন্ময় March 13, 2010 at 8:57 pm

বুঝলাম।

Reply

Rafiur March 13, 2010 at 8:34 pm

হুম নতুন কিছু শিখলাম। কিন্তু সার্চ করার পেছনেও এতো কিছু!

Reply

মোয়াজ্জেম হোসেন March 13, 2010 at 7:17 pm

অনেক ভাল লাগল

Reply

Adnan March 13, 2010 at 6:09 pm

দারুন লিখেছেন।ভাল লাগল।

Reply

টিউটো March 13, 2010 at 5:16 pm

বেপারটি খুবই গুরুত্বপূর্ণ । মানুষের আচরনের উপর দেখি অনেক কিছু শেখার আছে। মনোবিজ্ঞানী হতে হবে না তো….

Reply

জিন্নাত উল হাসান March 13, 2010 at 10:02 pm

ধরেন দোকানে কাপড় বিক্রি করছেন, তখনও তো খদ্দেরের মন বুঝে দাম ওঠানামা করতে হয়। ব্যাপার কোথা থেকে এল? ওটাই কিন্তু মন পরীক্ষার ফলাফল। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার অন্যের মন বুঝে চলি। তাই আমাদের প্রত্যেকই মনোবিজ্ঞানী বলতে পারেন।

Reply

পান্থ বিহোস March 14, 2010 at 12:36 am

সত্যি কথা বলেছেন। আমার এক বন্ধুর দোকান আছে মৌচাক মার্কেটে। ওখানে মাঝে মাঝে গিয়ে বন্ধুকে সঙ্গ দেই। তো দেখি আমার বন্ধুটি একই ড্রেস একজন কাস্টমারের কাছে দাম চায় ১৪০০ টাকা আবার অন্য সময় অন্য কাস্টমারের কাছে চায় ২৩০০ টাকা ! অদ্ভুত ব্যাপার…

Reply

মামুন সৃজন March 14, 2010 at 5:47 pm

হাহা ভাল বলেছেন। গ্রাফিক্স ডিজাইন বিষয়ক কোন একটা লেখায় পড়েছিলাম (কোথায় পড়েছি মনে নেই) ক্লায়েন্টের কাজ শুরু করার আগে তার পোষাক এবং জুতো দেখে নিন :)

Reply

Shamim March 15, 2010 at 12:14 am

গ্রাফিক ডিজাইন করার আগে পোষাক এবং জুতো??? :)

Reply

Adnan March 15, 2010 at 1:35 am

আমিও বুঝি নাই…এটুকু জানি কারো অর্থনৈতিক অবস্থা জানার বা তার ব্যাক্তিত্ব বুঝবার তার জুতোর দিকে খেয়াল রাখতে হয়।কিন্তু গ্রাফিক্স ডিজাইন ???

Reply

nijhumdip March 13, 2010 at 4:17 pm

জিন্নাত উল হাসান ভাই web directory এর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পকে আপনার বিস্তারিত কোন লিখা আছে থাকলে একটু জানাবেন দয়া করে।

Reply

জিন্নাত উল হাসান March 13, 2010 at 9:56 pm

এই বিষয়ে কোনো আর্টিকেল নেই, দেখি কি করা যায়।

Reply

nijhumdip March 14, 2010 at 12:37 am

জিন্নাত উল হাসান ভাই একটু দেখেবেন দয়াকরে।আপনার দেয়া script টা দিয়ে http://linkencyclopedia.com এই directory টা বানিয়ে ছিলাম মনে আছে নিশ্চয়। প্রথম কিছুদিন অনেক লিংক জমা পরেছিল কিন্ত এখন কম লিংক জমা পরে । :( আপনি এই বিষয়ে কোনো আর্টিকেল লিখলে খুব উপকার হত।

Reply

Monir March 14, 2010 at 6:18 pm

আসলেই হাসান ভাই এই বিষয়ে কোনো আর্টিকেল লিখলে খুব উপকার হত..আমি নিজেও আপনার দেয়া directory বানাতে ইচ্ছুক তবে কেন যেন niche directory বানাতে ইচ্ছা করে না ।

Reply

পান্থ বিহোস March 13, 2010 at 2:32 pm

টপিক করে বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। হাসান ভাই, অফ টপিক কোথায়?

Reply

জিন্নাত উল হাসান March 13, 2010 at 9:54 pm

শেষ কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, তাই অফটপিক শুরু করার সময় পাইনি।

Reply

আরমান March 13, 2010 at 2:11 pm

আগে জানতাম না, আজ জানলাম।ধন্যবাদ ভাইয়া।

Reply

golam maula dolar March 13, 2010 at 1:25 pm

ক্যামনে ভাল থাকমু!!!! এতো কিছু মাথায় ষ্টোর হয়না।

Reply

জাহিদ March 13, 2010 at 1:58 pm

মেমোরীর ধারণ ক্ষমতা বাড়িয়ে নিন, by HDD

Reply

golam maula dolar March 13, 2010 at 5:09 pm

প্রসেরর, পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, এমনকি বডিটাও ভাল লা।

Reply

জাহিদ March 13, 2010 at 6:59 pm

হুম… বুঝতে পারলাম, আপনার সিস্টেমটাই পরিবর্তন(আপডেট) করতে হবে।

Reply

পান্থ বিহোস March 14, 2010 at 12:33 am

আপনার জন্য আছে ভালো সলিউশন >> আপনি এখন আপনার মাথা রিপ্লেসমেন্ট করে নিতে পারেন নাম মাত্র মূল্যে… :D

Reply

rumma March 14, 2010 at 2:15 pm

কেন ভাইয়া আপনার মাথা কি নিলামে উঠছে নাকি?

Reply

Leave a Comment

Previous post:

Next post: