অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

এই সপ্তাহের অফটপিক [১৬.০৩.২০১০ - ২২.০৩.২০১০]

এই সপ্তাহের অফটপিক [১৬.০৩.২০১০ - ২২.০৩.২০১০]

প্রথমেই সবার কাছে দু:খ প্রকাশ করছি, গত কিছু দিন ধরে অফিসের এবং ফ্রিল্যান্স কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এই সাইটে সময় দিতে পারছি না। প্রতিদিন প্রচুর মন্তব্য জমা পড়ছে, যার উত্তর দিতে পারছি না। আশা করছি এই সপ্তাহান্ত থেকে কিছুটা অলস সময় খুঁজে পাব।

কারোও কারও হয়তো মনে আছে যে আমি এবং Tamara Walker একটি ওয়েবসাইট শুরু করার কথা বলেছিলাম, ওটা নিয়েই মূলত ব্যস্ত। এছাড়া বেশ করি ক্লায়েন্টও পেয়েছি যারা ব্লগিং বিষয়ে জানতে আগ্রহী। তারা মূলত ব্লগিংকে নিজেদের ব্যবসার প্রচারে ব্যবহার করতে চান। সম্প্রতি আমরা দু’জনে ছোট একটি ব্লগার meetup এ যোগ দেই যেখানে অন্য ব্লগারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদের দু’জনের অংশীদারিত্ত্বে মুগ্ধ এবং বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতার সর্ম্পক গড়ে তুলতে চান।

এখন একটি গুরুত্বপূর্ণ সংবাদ। আমি ধীরে ধীরে ব্লগিংয়ে সময় কমিয়ে consultancy এর দিকে ঝুঁকে পড়ছি। ভয় নেই ব্লগিং ছেড়ে যাবো না। এর পেছনে বেশ কয়েকটি কারন আছে, একটি হচ্ছে সময়ের অভাব – ব্লগিংয়ে প্রচুর সময় দিতে হয়। দ্বিতীয়টি টাকা – এই মূর্হূতে আমি আমার client দেরকে ঘন্টা ২৫ পাউন্ড হারে চার্জ করছি আর আমাদের যৌথ সার্ভিস শুরু হলে আশা করি অংকটি ৫০-৭৫ পাউন্ডে গিয়ে দাঁড়াবে। আমরা দু’জনে মূলত ছোট ছোট ব্যবসায়ী, entrepreneur, ব্লগারদের নিয়ে কাজ করতে আগ্রহী। তৃতীয় কারণ – আউটসোর্সিং। আমরা যেহেতু একই সময় একাধিক client নিয়ে কাজ করব, তাই সেক্ষেত্রে সব কাজ আমাদের দ্বারা সম্ভব হবে না। তাই বেশিরভাগ কাজই আউটসোর্স করা হবে, এবং আশা করি ১০০% কাজই বাংলাদেশে আসবে

ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটের লোগো শেষ হয়েছে, চাইলে দেখে আসতে পারেন – www.theblogclinic.com

প্রোগ্রামার / ব্লগার ডাইরেক্টরি

প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে আমরা ওয়েবসাইট/ব্লগ নিয়ে কিছু না কিছু সমস্যা পড়ছি। অথচ সামান্য একটু জ্ঞান থাকলেই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। অথচ দেখা যায়, এই ব্লগে প্রশ্ন করে সময়মতো উত্তর পাওয়া যায় না আর অনেকেই উত্তর জানা সত্ত্বেও আলসেমি উত্তর দেন না। এই সমস্যার সমাধানে একটি ডাইরেক্টরির কথা প্রস্তাব করতে চাই।

ডাইরেক্টরিতে বিভিন্ন বিষয়ে দক্ষ প্রোগ্রামার / ব্লগার / আউটসোর্সে অভিজ্ঞ ব্যক্তিরা তাদের দক্ষতার ক্ষেত্র, নাম, ঠিকানা, ওয়েব এড্রেস রেখে দেবেন। যখন যার যে বিষয়ে সাহায্য প্রয়োজন হবে, তখন তিনি তার পছন্দমতো ব্যক্তিকে যোগাযোগ করবেন। এতে করে খুব সহজেই কম সময়ে সমস্যার সমাধার পাওয়া যাবে। অনুগ্রহ করে একটা বিষয় মনে রাখবেন, যারা সাহায্য চাচ্ছেন, তারা অবশ্যই সাহায্যকারীকে তার সময়ের বিনিময়ে টাকা কিংবা উপহার দিয়ে সন্তুষ্ট করতে চেষ্টা করতে হবে। এই দুনিয়ায় কোনো কিছুই ফ্রি না। তা না হলে পুরো ব্যাপারটিই শুরুতেই বৃথা হয়ে যাবে। আর আমার যখন বিভিন্ন আউটসোর্সিং কাজের জন্য ব্যক্তির প্রয়োজন হবে, আমিও ডাইরেক্টরি ব্যবহার করে খুঁজে নিতে পারবো।

পুরো বিষয়টিই আপাতত প্লানের আওতায়ে আছে, তাই সবার পরার্মশ কামনা করছি।

সাথে থাকুন, ভাল থাকুন।

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 102 comments… read them below or add one }

afmshajib May 23, 2011 at 1:02 am

It’s a gr8 idea. Waiting for your new site. Good luck.

Reply

Adnan March 23, 2010 at 4:20 am

নতুন হোক বা পুরাতন, যে কেউ খুব সহজে কিছু ব্যাকলিঙ্ক পেতে চাইলে এখানে নিজের ব্লগ পেষ্ট করে আসুন।৬৯ টা ব্যাকলিঙ্ক পাবেন। এই সাইটগুলোর খুব বেশী মূল্য নেই কিন্তু যেহেতু ফ্রী তে নিজের ব্লগ যোগ করার সুযোগ থাকছে তাই সুযোগটা গ্রহণ করে দেখতএ পারেনঃ http://www.megafoo.com/free-links/

Reply

পান্থ বিহোস April 1, 2010 at 8:02 am

আদনান ভাই, লিংক তো কাজ করছে না… :(

Reply

Adnan April 1, 2010 at 8:09 am

করছে তো ভাই।আমি এই মাত্র আপনার সাইটটা সাবমিট করে এলাম।

Reply

পান্থ বিহোস April 1, 2010 at 8:47 am

উহু, আমার এখান থেকে হচ্ছে না… :(
পরে আবার ট্রাই করে দেখবো। সমস্যাটা বুঝতে পারছি না…

Reply

Masud March 22, 2010 at 11:33 pm

logo টা এক কথায় অসাধারন হয়েছে ভাইয়া, আর দারুন সব আইডিয়া। আসলে আমার মনে হচ্ছে সাইটটি যেন এক্ষুনি যেন ওপেন হয়ে যায়।
ভাইয়া আপনার এরকম একটি অসাধারন উদ্যেগ যেন সফল হয় সেই আশায় করি।

Reply

Adnan March 22, 2010 at 2:14 am

মোয়াজ্জেম ভাই সেই আড্ডার ভিডিওর জন্য http://jinnatulhasanvideos.blogspot.com/ ব্লগ খুলেছেন দেখলাম। আশা রাখি খুব দ্রুত ভিডিওগুলো দেখতে পাব …

Reply

মোয়াজ্জেম হোসেন March 22, 2010 at 6:12 am

Adnan ভাই আমি যত দ্রুত পারি তা অবশ্যই এই সইটে প্রকাশ করব।

Reply

জিন্নাত উল হাসান March 23, 2010 at 1:43 am

সুম্মা আমিন

Reply

Rafiur March 20, 2010 at 8:53 pm

আজকে আমার Google Buzz এ দেখলাম একজনের Buzz এর সাথে এডসেন্সের এড রয়েছে। এটর ব্যপারে একটু বলবেন।

Reply

জিন্নাত উল হাসান March 20, 2010 at 9:07 pm

ধারনা নেই, খুঁজে দেখতে হবে।

Reply

পান্থ বিহোস April 1, 2010 at 8:04 am

হাসান ভাই, এখনো জানালেন যে ব্যাপারটা ! আমিও চেষ্টা করে দেখলাম কিন্তু বুঝতে পারছি না… :(

Reply

Shuvo March 20, 2010 at 1:34 pm

“যারা সাহায্য চাচ্ছেন, তারা অবশ্যই সাহায্যকারীকে তার সময়ের বিনিময়ে টাকা কিংবা উপহার দিয়ে সন্তুষ্ট করতে চেষ্টা করতে হবে।“

সাহায্যকারীকে কি পরিমান টাকা দিতে হবে তার ব্যাপারে একটু idea দিলে ভাল হোত। কেননা তা পরিষ্কার নাহলে সাহায্যপ্রার্থী ও সাহায্যকারীর মধ্যে সংকোচ কাজ করতে পারে।
সাহায্যকারী হয়ত তার প্রাপ্য চাইতে সংকোচ বোধ করতে পারে আবার সাহায্যপ্রার্থীও কি দিতে হবে তা জিজ্ঞেস করতে সংকোচ বোধ করতে পারে।

Reply

জিন্নাত উল হাসান March 20, 2010 at 8:56 pm

দেখুন আমরা প্রায় সবাই প্রাপ্তবয়স্ক, নিজে নিজে ঠিক করুন আপনি প্রতি ঘন্টার জন্য কত টাকা নেবেন এবং কাজটি করতে কতক্ষন সময় লাগবে। সব হিসেব করে একটি ফির কথা বলুন, বায়ারের পছন্দ হলে আপনাকে কাজটি করতে বলবেন, না হলে অন্যের সাথে যোগাযোগ করবেন।

পুরো ব্যাপারটি বায়ার এবং সার্ভিস প্রোভাইডারের ব্যাপার, আমি কিংবা ডাইরেক্টরির এডমিন এ ব্যাপারে হস্তক্ষেপ করবেন না।

Reply

Adnan March 20, 2010 at 9:32 pm

আমি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই।আমার ব্লগের কাষ্টমাইজেশন করে দিয়েছে তন্ময়।এর আগে যার সাহায্য চেয়েছিলাম তার ব্যবহারে মর্মাহত হয়েই তন্ময়ের সাথে যোগাযোগ করি।আমার মনে হয় না এর থেকে কম ফি তে কোন কাজ করানো সম্ভব।সে শুধু কাষ্টমাইজেশন করে দেয় নি, কাজ শেষ হবার পরো যখনই যা যা করতে বলেছে, তাই করে দিয়েছে।তাই আপনি যদি প্রফেশনাল মানুসিকতা নিয়ে তার সাথে যোগাযোগ করেন তবে আমি নিশ্চিত সর্ব নিম্ন পারিশ্রমিকের বিনিময়ে খুব ভাল মানের কাজ পাবেন।আশা করি ভাল কাজের উপযুক্ত পারিশ্রমিক দিতে দ্বিধা করবেন না।

Reply

পান্থ বিহোস April 1, 2010 at 8:07 am

তন্ময় ভাই সত্যিই গ্রেট। আমি নিজে অবশ্য ফ্রিতে উনার কাছ থেকে বিভিন্ন কিছু ফোন করে জেনে নিই বিভিন্ন সময়… :)

Reply

Adnan March 20, 2010 at 1:55 am

গুগলের একটা নতুন উপহারঃ http://www.google.com/ime/transliteration/ আমাদের অর্ভ এর মতো।

“Google Transliteration IME is an input method editor which allows users to enter text in one of the supported languages using a roman keyboard. Users can type a word the way it sounds using Latin characters and Google Transliteration IME will convert the word to its native script. Note that this is not the same as translation — it is the sound of the words that is converted from one alphabet to the other, not their meaning. Converted content will always be in Unicode.Google Transliteration IME is currently available for 14 different languages – Arabic, Bengali, Farsi (Persian), Greek, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Punjabi, Tamil, Telugu and Urdu.”

Reply

Shuvo March 20, 2010 at 1:43 pm

ভাইয়া, আপনার না IELTS নিয়ে ওয়েবসাইট করবার কথা ছিল? তা কি করেছেন?
আমার তো কিছুদিন পরই IELTS করা লাগবে… তাই খুজছিলাম।

Reply

Adnan March 20, 2010 at 8:12 pm

নারে ভাই সেই টপিক নিয়ে কাজ করি নাই।কেননা হাসান ভাইয়ের পরামর্শ মতো adword tools ব্যাবহার করে দেখলাম এই টপিকের উপর কাজ করলে বিজ্ঞাপন ভ্যালু কম।তবে ielts নিয়ে তখনোই কাজ করা উচিত হবে যদি আপনি নিজের প্রোডাক্ট মানে বই বা ভিডিও টিউটোরিয়াল বানিয়ে বিক্রী করতে পারেন।আপাতত আমার Hotel Management ব্লগ নিয়ে আছি।আর আপনি ielts এর রিসোর্স কালেক্ট করতে চাইলে englishtips.org এ যাবেন।এর থেকে ভাল কোন সাইট নাই।আমার পিসিতে ৬ গিগা রিসোর্স

Reply

পান্থ বিহোস April 1, 2010 at 8:11 am

আদনান ভাই তো খালি ডাউনলোড করেন আর ডাউনলোড করেন। ব্যাকআপ কি ভাই আছে? নইলে কিন্তু ধরা “খাইবেন” !

Reply

Adnan April 1, 2010 at 11:24 am

ielts গুলো ডাউনলোড করে বন্ধুর কম্পিউটারে রেখে দিয়েছি আর আমার Blogging,Wordpress,Seo আর Hotel Management মিলিয়ে প্রায় ২০ GB মেট্যারিয়াল নিজের পিসি ছাড়াও আরেক পিসিতে রাখছি+অনেকগুলো ডিভিডিতে রাখা আছে।টাকা পয়সা হলে ল্যাপটপ কিনতাম।এত্তোওওওওওওওওও কারেন্ট যায় আর ভাল লাগে না…

Reply

Shuvo April 21, 2010 at 11:24 am

ভাই, আপনি থাকেন কোথায়? তাহলে হার্ড ডিস্ক নিয়ে আপনার বাসায় এসে সব রিসোর্স নিয়ে আসতাম।
আমি থাকি ঢাকার মিরপুর-১১ তে।

Reply

Shuvo April 21, 2010 at 11:25 am

ভাই, আপনার কাছে কোন XHTML,PHP অথবা CSS শেখার ই-বুক আছে? থাকলে ডাউনলোড লিংক দিন আমি ডাউনলোড করে নেবো।
-Shuvo (a.k.a আদনান নং ২)

Reply

Shuvo March 19, 2010 at 6:32 pm

ভাইয়ারা……
একটা কর্পোরেট লগো বানাতে (আনুমানিক) কেমন খরচ পড়ে? লগো প্রস্তুতকারী কি psd ফাইলে লগো সরবারহ করে??? ঢাকা’য় কি আপনার পরিচিত এমন কেউ আছে যিনি লগো বানান?

Reply

জিন্নাত উল হাসান March 19, 2010 at 6:39 pm

আমি লোগো ডিজাইনের জন্য আমার বন্ধুর প্রতিষ্ঠানের সাহায্য নেই। লোগো বানাতে কত সময় লাগলো, কতবার লোগোটি র্পযালোচনা করা হয়েছে, তার উপর ভিত্তি করে খরচ নির্ধারণ করা হয়। এই দেশে লোগো ডিজাইনসহ যেকোনো কাজই বেশ ব্যয়বহুল, তাই বাংলাদেশ থেকে যতটাকাই লাগুক না কেন, তা এই দেশের তুলনায় কম খরচে করা যায়।

আমার বন্ধুর নাম মামুন, তার প্রতিষ্ঠানে বেশ কিছু মেধাবী প্রোগ্রামার এবং ডিজাইনার কাজ করে। আমরা একসাথে ক্যাডেট কলেজে পড়েছি।

Reply

Fariha March 19, 2010 at 6:05 pm

হাসান ভাই,
শুনলাম আপনি নাকি বর্তমানে ফ্রিল্যান্সিং এ আগ্রহী হয়েছেন??
এ বিষয়ে আমাদের সাথে কিছু শেয়ার করুন। আমি HSC শেষ করেছি এখনো কোথাও ভর্তি হইনি। তাই বলতে পারেন এক রকম ফ্রী আছি ৩ মাসের জন্য (Next semester porjonto)।

আমি মনে করি কোন কিছু করার আগে সেই বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজনীয়। কিন্তু আমি প্রোগ্রামিং কিংবা গ্রাফিক্স এর কাজ পারি না। তাই আমি যে কোন একটা শিখে তারপর ফ্রিল্যান্সিং শুরু করতে চাই।
As a beginner আমি কি ধরনের কাজ দিয়ে আমি ফ্রিল্যান্সিং শুরু করতে পারি? এক্ষেত্রে কম সময়ে কি গ্রাফিক্স শেখা বেশি শুবিধাজনক হবে নাকি প্রোগ্রামিং শেখা বেশি শুবিধাজনক হবে?

এক্ষেত্রে কি কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন নেয়ার প্রয়োজনীয়তা আছে? থাকলে কোন বিষয়ে কোন সফটওয়্যারে? যেমন গ্রাফিক্স শিখতে হলে নিশ্চই সবার আগে Adobe Photoshop এর কাজ শিখতে হবে। আরও কিছু সফটওয়্যার শেখা কি প্রয়োজনীয়????

Reply

জিন্নাত উল হাসান March 20, 2010 at 9:13 pm

আমার সহর্কমীর সাথে আমি নতুন যে কাজটি করতে যাচ্ছি, তাতে ফ্রি ল্যান্সারদের দরকার হবে। আমি নিজের চাকুরির পাশাপাশি টুকটাক ফ্রিল্যান্স কাজ করি।

যেহেতু আপনার হাতে অনেক সময় আছে, আপনি আপাতত সবগুলোই চেখে দেখুন, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপমেন্ট। তারপর নিজেই বুঝতে পারবেন কোনটিতে আপনি ভাল। আজকাল প্রতিটি বিষয়ে প্রচুর বই পাওয়া যায়, তাই কোনো প্রতিষ্ঠানিক জ্ঞান লাভের র্পূবে বই ধরে শুরু করুন, ইংরেজি বইগুলো পড়ুন। বাংলা বইগুলো এবং তাদের লেখকদের মান নিয়ে আমার একটু এর্লাজি আছে। এছাড়া বাসায় ইন্টারনেট থাকলে, ইবুক ডাউনলোড করে পড়ুন।

Reply

জিন্নাত উল হাসান March 19, 2010 at 10:28 am

আমি ফ্রিল্যান্সারদের ডাইরেক্টরির জন্য একটি ওপেন সোর্স স্ক্রিপ্ট খুঁজছি, কারোও কাছে কি এব্যাপারে কোনো পরামর্শ আছে?

Reply

Adnan March 20, 2010 at 9:49 pm

হাসান ভাই, কোন সমস্যা না থাকলে আপনার ফ্রীল্যান্সিং এর ব্যাপারটি কি জাকারিয়া ভাইয়ের গ্রুপে ঘোষনা দেওয়া যায়।যেহেতু আপনি প্রফেশনাল্লি কাজগুলো করাবেন তাই এদেশের ভাল ভাল ফ্রীল্যান্সারদের দিয়ে কাজটি করানো যেতে পারে।তবে সহজ কাজগুলোর জন্য এই ব্লগের নিয়মিত পাঠকগণ অগ্রাধিকার পাবে আশা করি।

http://bn.jinnatulhasan.com/2009/08/1301/comment-page-1#comment-8563

Reply

জিন্নাত উল হাসান March 20, 2010 at 10:27 pm

পুরো ব্যাপারটিই এখনও পরিকল্পনার মধ্যে আছে, এখন মনমতো স্ক্রিপ্ট খুঁজছি, পেয়ে গেলে ওয়েবসাইট শুরু করে আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হবে।

Reply

Adnan March 20, 2010 at 11:12 pm

ভাইয়া লিঙ্ক কেন দিলাম বুঝলেন না।আপনার মন্তব্য চাই।

Reply

blues March 19, 2010 at 9:15 am

আইডিয়াটা দারুন হাসান ভাই। আমারও একটা ভবিষ্যত পরিকল্পনা আছে আউইসোর্সিংয়ের উপর কাজ করা। আমি চাচ্ছি চায়না থেকে বাংলাদেশে অর্ডার নিয়ে যাওয়া। এখানে প্রচুর কাজ আছে যার বেশির ভাগ লো কস্টের কারনে ইনডিয়ায় চলে যাচ্ছে। আমি চাচ্ছি বাংলাদেশেও যাক কিছুটা। এই বছরই কিছু একটা করার আশায় আছি।

কেউ কি আমাকে একটা ফ্রি গাইড ডাউনলোডের রেফারেন্স দিবেন।
The Complete Guide to Sony’s Alpha 500 and 550 Digital SLR Cameras by Gary Friedman
মূল মালিক http://www.friedmanarchives.com/alpha550/index.htm কিন্তু কিনতে হবে; আমি চাচ্ছি ফ্রিতে নামাতে, কিন্তু খুঁজে পাইনি।

Reply

Adnan March 19, 2010 at 10:10 am

সম্ভবত পাওয়া যাবে না।এধরেনর বই পাওয়া টাফ।আপনি একই বিষয়ের উপর অন্য বই gigapedia বা warez-bb.org তে খুজে দেখতে পারেন।

Reply

সলিউশন ফর অল March 18, 2010 at 2:42 pm

ভাইয়া, আমরা নতুন যারা আপনার ব্লগে এখন নিয়মিত আসছি, তারা অনেকেই কমেন্ট এর সাথে এভার্ট দিতে পারেনা (আমিও না)। বিষয় একটু ক্লিয়ার করে দেন। প্লিজ।

Reply

সলিউশন ফর অল March 18, 2010 at 7:22 pm

প্লিজ, কেউ একজন হেল্প করুন……….

Reply

সলিউশন ফর অল March 18, 2010 at 7:32 pm

http://www.gravatar.com এখানে গিয়েও ভালো কোন ফল পাইনি। তবে চেষ্টা করতেছি………

Reply

সলিউশন ফর অল March 20, 2010 at 2:18 pm

অবশেষে আমি পেরেছি………. উআআহা হাহ হা হাহাহাহাহা

Reply

Rajibul March 18, 2010 at 12:19 pm

হাসান ভাই আপনার বর্তমান পরিকল্পনা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে আউসসোর্সিং এরং ডাইরেক্টরি বিষয়টি। আপনার এই ব্লগটি যারা নিয়মিত ভিজিট করে আমি শুধু এতটুকু আশা করব আপনার আউটসোসিং কাজে এদের অগ্রাধিকার একটু বেশি হবে।
অনেকেই আছে নিজের ব্যক্তিগত সাফল্য দিয়ে অন্যকে অনুপ্রাণিত করে তাকেও সাফল্য মন্ডিত করে। আপনি এই দলের লোক। আর আমার ক্ষেত্রে সাফল্য নেই বলে নিজেই অনুপ্রাণিত হতে পারি না আবার অন্যকে কিভাবে করব। তারপরও চেষ্টা করি। সেই চেষ্টার সাফ্যলের কথা আজ একটু বলল। বিষয়টি এখানেই প্রথম প্রকাশিত এবং এর একটা কারণ আউটসোসিং বিষয়ে আপনার আগ্রহ। লেখাটি অনেক বড় হতে পারে কষ্ট করে একটু পড়বেন।

আমি ২০০০ সালে প্রথম চাকুরি শূরু করি একটি প্রকাশনা সংস্থায়। এই প্রকাশনা সংস্থায় একটি দোকান ছিল সেখানে ১৪-১৫ দুটি ছেলে সেলসম্যান হিসাবে কাজ করত। বছর খানেক আগে এই দুটো ছেলের সাথে আমার আবার দেখা একটা পিন্টিং এর কাজ করতে গিয়ে। ওরা দুজন এখনও একসাথে এই প্রেসে ডিজাইনের কাজ করে। দেখা হওয়ার পরেই বলল ওরা নাকি আমাকে দেখেই অনুপ্রাণিত হয়ে এই কাজ শিখেছে। তারপর বলল আপনি এখনো ডিজাইনের কাজ করলে আজ আমাদের কিছু শিখিয়ে দিয়ে যাবেন। আমি কিছুটা মুশকিলে পড়েই ওদের বললাম আমি এরপর যে সব জায়গায় কাজ করেছি কোথাও আমার আর ডিজাইনের কাজ করতে হয়নি বলে আমি এই সব বিষয় সবি ভুলে গেছি। এরপর কথায় কথায় আউটসোসিং বিষয়টি আসল। ওরা জানল ওদের এখানকার মূল ডিজাইনার আউটসোসিং করে অনেক টাকা ইনকাম করে। ওরা এই বিষয়ে কাজ করতে আগ্রহী কিন্তু নবম শ্রেনী অবধী শিক্ষা দিয়ে সেটা কতটা সম্ভব। আমি দেখলাম ওরা যেটুকু শিখেছে সেটা জীবীকার তাগিদেই শুধু চোখের দেখা দেখে শেখা। এখানে ক্রিয়েটিভিটির কোন বিষয় নেই। ওদের সাথে নিজের মিলটাও খুজে পেলাম। আমার শিক্ষাটা ওদের চেয়ে হয়ত বেশি কিন্তু রাস্তাটা একি রকম। আমার নিজের অবস্থান দৃষ্টি সাথে মিলার জন্যই মনে হলো ওদের জন্য কিছু করি। কিন্তু কিভাবে করব আমিতো ওদেও মত। ফিল্যান্স বা আউটসোসিং সম্বন্ধে কিছুই জানিনা। তারপরেও প্রতিদিন কাজের ফাকে ফাকে এই বিষয় দেখতে লাগলাম। একসময় মনে হলো একেবারেই অসম্ভব না। সেই থেকেই ওদেও কে কিছু কাজের নমুনা দিয়ে দেখলাম ওরা বলে দিলে বুঝিয়ে দিলে কাজগুলো করতে পারবে। এবং কিভাবে কি করতে হয় সেই বিষয়ে কিছু প্রাথমিক ধারনা দিলাম এবং চেষ্টা করতে বললাম। না বুঝলে আমার সাথে যোগাযোগ করতে বললাম। আজ বছর খানের পর ওরা কিন্তু এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ। মাসে না হলেও ৫০ ডলার ইনকাম করে আউসসোসিং করে। ওদের কাছে এই সামান্য টাকাই যে কত আনন্দের সেটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। অথচ আউটসোসিং বলেন আর ব্লগ বলেন আমার কিন্তু আজ অবধী কোন ইনকাম নেই এসব থেকে। আমি শুধু ওদের সহযোগীতা করেছি। আমার এই সাফল্যটা আমি আপনাদের সাফ্যল্যেও চেয়ে বড় মনে করি । এর কারণ আমি এমন দুটি মানুষকে নিয়ে কাজ করেছি যাদের উচ্চ শিক্ষা নেই কিন্তু আগ্রহ আছে। একবার ভেবে দেখুন এই প্রকারের মানুষের কিন্তু বাংলাদেশে বেশি। অথচ এদের নিয়ে ভাববার লোক নেই। আমিও এদের মত তাই এদিয়ে নিয়েই আমার ভাবনা। চেষ্টা করছি এইরকম নন ইডুকেটেট মানুষদের নিয়ে কাজ করা যারা শুধু টাইপিং জানে অন্য কিছু নয়।

Reply

Shuvo March 20, 2010 at 1:30 pm

আপনার পুরো পোষ্টটা পড়লাম। বেশ ভালো লাগলো আপনার অনুভূতি শুনে। আপনি ওনাদের জন্য যে ভাবে নির্দেশনা দিয়েছিলেন ঠিক সেইভাবে নির্দেশনা দিয়ে নিয়মিত ব্লগ লিখুন। তাতে শুধু ২ জনের বদলে আরও অনেকের সাফল্যে আপনি নিশ্চই আরও খুশি হবেন।
আমিসহ আমার আরও কিছু বন্ধু যারা HSC তে পড়ছি তাদের অনেকেই আউটসোসিং এ আগ্রহ আছে কিন্তু পুরোপুরি জ্ঞান ও রেফারেন্স এর অভাবে কিছুই করতে পারছি না। অনেক ব্লগ এ বহু প্রশ্ন করেও কোন উত্তর পাইনি। সেক্ষেত্রে আপনি কিছু উপকার করতে পারেন।
আর আজকাল যা দিন পড়েছে, ঢাকার রাস্তায়, বাস, দেয়াল এ শুধু “অনলাইন এ আয়ের প্রলোভনের” পোস্টার ! সবাই ১/২ হাজার টাকায় কি সব কোর্স করায় ! কাকে যে বিশ্বাস করি ?
আর একটা কথা HSC’র স্টুডেন্ট হয়ে কি আউটসোসিং এর মাধ্যমে টাকা আয় করা যায়? আমি গ্রাফিক্স বা প্রোগ্রামিং পারি না। এ জন্য সর্বপ্রথমে কিসের কাজ জানতে** বা শিখতে** হবে??
** কম সময়ে যা শেখা যাবে।

Reply

Rajibul March 20, 2010 at 5:37 pm

শুভ আপনার মস্তেব্যর জন্য ধন্যবাদ। ব্লগ এর ইচ্ছা আমার আছে। কিন্তু যে পর্যাপ্ত সময় এর পিছনে ব্যায় করতে হয় অনেক চেষ্টা করেও আমি সেটা পারছিনা বলে আধা আধা করি অসফল একটা কাজ আমি করতে চাচ্ছিনা।
আর সাহায্যের ক্ষেত্রে কোন আপিত্ত নেই। যে কোন সময় আপনি সেটা আমার কাছ থেকে পাবেন। তবে হাসান ভাইয়ের মত বৃহত বিষয় বস্তু আমার কাছে আশা না করাই ভালো। আউটসোসিং এর ক্ষেত্রে গ্রাফিক দিয়ে অন্য বিষয়গুলোর চেয়ে একুট তাড়াতাড়ি ফিটব্যক পাওয়া যায়। তবে আপনারদের ক্ষেত্রে আমার উপদেশ এগুলো থেকে ফিটব্যাক পেতে চাইলে যে পরিমান সময় ব্যায় করতে হয় এক্ষনি যদি আপনি সেই সময় ব্যায় করতে চান তবে আপনার মূল পড়ালেখার ক্ষতি হতে পারে। তাই আপতত শিখতে থাকুন গ্রাফ্রিক হোন, প্রোগ্রামিং হোক। এই ব্লগটায় সবাই আমার চেয়েও অনেক প্রতিভাবান মানুষ এদের সাহায্য নিন। সর্বশেষে আমিও আছি সব সময়ের জন্য।

Reply

Adnan March 18, 2010 at 11:21 am

হাসান ভাই, আমি যতদূর জানতাম যে গুগলের ভিডিও বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে।কিন্তু গতকাল আমি Wine এর উপর একটা পোষ্ট দেওয়ার পর দেখছি সেখানে ভিডিও বিজ্ঞাপন দেখাচ্ছে যা অত্যন্ত আকর্ষনীয় লাগছে।প্রসঙ্গত আমি পাবলিক এ্যাড প্রদর্শন বন্ধ রাখি।

Reply

পান্থ বিহোস April 1, 2010 at 8:16 am

পাবলিক এড বন্ধ রাখার কোনো ভালো যুক্তি আছে কি? মাঝে মাঝে আমিও চিন্তা করি, পাবলিক এড বন্ধ রাখবো কিন্তু গুগল আবার মাইন্ড “খাইবে” না তো?

Reply

rumma March 18, 2010 at 9:53 am

পান্থ ভাইয়া আর আদনান ভাইয়ার ফেসবুক -টুইটার কোনটা বেশি জনপ্রিয় বিষয়ক প্রীতি বিতর্ক প্রতিযোগিতায় আজকের বিজয়ি……………….যেই হোক উনাদের এই আলোচনা থেকে উনাদের ভবিষ্যত ও ব্লগিং বিষয়ক পরিকল্পনার অনেক কিছু জানা গেল।ধন্যবাদ দুজনকেই।

Reply

Adnan March 18, 2010 at 10:58 am

আপনাকেও ধন্যবাদ।আসলে পারষ্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে পারলে যে কোন বিতর্ক-ই উপভোগ্য…ইনশাল্লাহ সামনে যদি সাফল্য পাই তবে এ বিষয়ে একটা লেখা লিখব।

Reply

পান্থ বিহোস March 18, 2010 at 8:15 pm

@রুম্মাপু বিজয়ী তো ঘোষণা করলেন না। যাই হোক, আমি নিজেই বিজয়ী ঘোষণা করছি। এই বিতর্কে বিজয়ী হয়েছেন… কে হয়েছেন? না, আর দশটা সাধারণ প্রতিযোগিতার মতো আজকের বিজয়ী ঘোষণা করা হচ্ছে না। তাই প্রতিযোগী কেউ-ই বিজয়ী হতে পারেননি :( । বিজয়ী হয়েছেন এই প্রতিযোগিতার চুলচেরা বিশ্লেষক রুম্মাপু… :D । হুররে… !!! ছেলেরা তালিয়া বাজাও :)

Reply

rumma March 20, 2010 at 12:25 pm

ধুরো পান্থ ভাইয়া খালো মশকরা করেন কিল্লাই।

Reply

rumma March 18, 2010 at 10:30 pm

ইনশাল্লাহ পারবেন।আমরা সেই লেখার অপেক্ষায় রইলাম।

Reply

rumma March 18, 2010 at 9:48 am

হাসান ভাইয়া লোগোটা অনেক ভালো হয়েছে।আমার নতুন ওয়েবসাইটের জন্যও এখন ব্যনার আর লোগো বানাতে ইচ্ছে করছে।আশা করি পারব।তবে এত সুন্দর হবেনা মনে হয়।hope for the best.wish me luck

Reply

Adnan March 18, 2010 at 11:24 am

রুম্মা, আপনাকে আমরা সবাই মিলে এতো করে বললাম নিজের ডোমেইনে যেতে এখনও যাচ্ছেন না কেন? নিজের প্রতি বিশ্বাষ রেখে এগিয়ে যান…

Reply

তন্ময় March 18, 2010 at 9:14 pm

রুম্মা আপু, আপনি ডোমেইন কিনে ফেলুন, পেইড হোষ্টিং আমি আপনাকে দিব।

Reply

জিন্নাত উল হাসান March 19, 2010 at 12:10 am

রুম্মা ইতিমধ্যে ডোমেইন এবং হোস্টিং কিনেছেন, আমি তার ওয়ার্ডপ্রেস সেটআপ করে দিয়েছি। এখন শুধু বিসমিল্লাহ বলে শুরু করতে বাকি।

Reply

rumma March 20, 2010 at 12:27 pm

অনেক ধন্যবাদ তন্ময়।

Reply

rumma March 18, 2010 at 10:36 pm

আদনান ভাইয়া নিজের ডোমেইন কিনেছিতো…..এট লাস্ট।সেটার কথাই তো বলছিলাম।হাসান ভাইয়া সেটার সেট আপও করে দিয়েছেন গত পরশু।এখন আমি চাচ্ছি ভালো করে শুরু করতে ।আপনারা সবাই হেল্প করবেন প্লিজ।তবে আমি কোনো কাজ গুছিয়ে করতে পারিনাতো ।আপনার কাজ অনেক গুছানো মনে হয় আপনার লেখা ও পরিকল্পনা পড়ে ।আপনাদের দেখে ইন্সপায়ার্ড হই অনেক।ঐ ইন্সপায়ার্ড হওয়া পর্যন্তই হাহাহা।তবে ভালো কিছুর আশা করতে কি তাইনা…

Reply

Adnan March 18, 2010 at 11:06 pm

টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে সমস্যায় পড়লে আপনি তন্ময়ের সাথে যোগাযোগ করতে পারেন।শুভ কামনা রইল।

Reply

পান্থ বিহোস April 1, 2010 at 8:19 am

রুম্মাপু ডোমেইন কিনেছেন শুনে যার পর নাই প্রীত ও আনন্দিত হইলাম… :)

Reply

Monir March 17, 2010 at 10:40 pm

সাইটটার লোগো ভালো হয়েছে, ভাইয়া এটা কি শুধু বাংলাদেশীদের জন্য ?

Reply

জিন্নাত উল হাসান March 17, 2010 at 11:44 pm

এই সাইটে যেকেউ মাসিক / বার্ষিক ফির মাধ্যমে সদস্য হতে পারবে, আমরা ওখান থেকে ভিডিও ব্লগিংয়ের পাশাপাশি প্রত্যক্ষ/পরোক্ষ্যভাবে ব্লগিং বিষয়ে পরামর্শ পাবেন।

Reply

uralpakhi (Limon) March 18, 2010 at 2:58 am

বস জটিল সব কাহিনী ঘটছে দেখি…

খুবিই ভালো খুবি ভালো

Reply

Monir March 18, 2010 at 11:31 am

আসলেই জটিল সব পদক্ষেপ

Reply

এ.আর.রলিন March 17, 2010 at 10:16 pm

জিন্নাত ভায়া Blog Clinic সাইট টার লোগো টা সুন্দর হয়েছে। তবে ডাইরেক্টরী বিষয়টা আমার কাছে খুবই ইউনিক একটা বিষয় মনে হচ্ছে। আপনে একটা জিনিয়াস!!! :P

Reply

bristibalok March 17, 2010 at 8:55 pm

ভাইয়া লোগো খুব সুন্দর হয়েছে। আচ্ছা তোমার HTML – এর টিউটোরিয়ালের কি খবর ? ওয়েবসাইট এর জন্য HTML – এ বাংলা কিভাবে লেখব ? হেল্প করলে খুব খুশি হবো।

Reply

Adnan March 17, 2010 at 3:45 pm

হাসান ভাই বা রিয়া আপু বা অন্য কেউ সময় পেলে নিচের বিষয়টি নিয়ে লিখবেন আশা করি। টপিকটা খুব ভাল বুঝি না।

মোবাইলফোনের জন্য বিজ্ঞাপন বাড়ছেঃ কম্পিউটারের পাশাপাশি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের হার বাড়ছে বেশ কয়েক বছর ধরেই। তৈরি হয়েছে মোবাইল ফোনের উপযোগী ইন্টারনেট বিজ্ঞাপনের আলাদা বাজার। সম্প্রতি গুগল ইনকরপোরেটেড জানিয়েছে, তাদের সার্চ ইঞ্জিনে কম্পিউটারের উপযোগী সংস্করণের চেয়ে মোবাইল ফোনের জন্য তৈরি বিশেষ সংস্করণে বিজ্ঞাপনের হার বাড়ছে। এমনকি মোবাইল ফোনের বিজ্ঞাপন কম্পিউটারের বিজ্ঞাপনের হারকে ছাড়িয়েও যেতে পারে।গুগলের মতে, আইফোন, জিফোনের মতো অত্যাধুনিক সুবিধাসম্পন্ন হ্যান্ডসেটগুলোই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের প্রতি এভাবে টেনেছে ব্যবহারকারীদের। মোবাইল ফোনের উপযোগী বিজ্ঞাপন রাজস্বে ঠিক কবে ছাপিয়ে যাবে কম্পিউটারের বিজ্ঞাপনকে, তা নির্দিষ্ট করে না বললেও ঘটনাটি ঘটতে যে খুব দেরি হবে না—এ ধরনের আভাস দিয়েছেন গুগল প্রকৌশলের ভাইস প্রেসিডেন্ট ভিক গুন্ডোট্রা। তিনি জানান, সাম্প্রতিক সময়ে মোবাইল ফোন থেকে গুগলে তথ্য খোঁজার হার অকল্পনীয় গতিতে বাড়ছে। তিনি আরও জানান, গত দুই বছরে মোবাইলে গুগল ব্যবহারকারীর সংখ্যা পাঁচগুণ হয়েছে।মোবাইল ফোনের জন্য গুগল বেশ কিছু অভিনব সেবা নিয়ে এসেছে। যেমন, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গুগল জানতে পারে ব্যবহারকারীর অবস্থানের মতো বিশেষায়িত তথ্য। এতে করে স্থানীয় বিপণনের কৌশলে বিজ্ঞাপনদাতারা মোবাইলে বিজ্ঞাপনে বেশি আগ্রহী হচ্ছেন। গত বছর দুই হাজার ৩৭০ কোটি ডলার রাজস্ব আয় করা সার্চ ইঞ্জিন গুগল এ বছর তাদের মোবাইল সংস্করণকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে, আছে উচ্চাভিলাষী ব্যবসায়িক পরিকল্পনাও। মটোরোলা ও এইচটিসি ফোনের জন্য গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ডয়েট এর পর সম্প্রতি নিজেদের তৈরি হ্যান্ডসেট নেক্সাস বাজারে আনার পরিকল্পনা করেছে। গুগল এ সবকিছুই করছে ইন্টারনেটে মোবাইল ফোনের আধিপত্যের দাপটে। মোবাইল ফোনকে কেন্দ্র করে বিভিন্ন সেবা ও পণ্য নিয়ে গুগল বাড়িয়ে চলছে তাদের ব্যবসার পরিধি। এরই ধারাবাহিকতায় গত নভেম্বরে তারা মোবাইল ফোনভিত্তিক বিজ্ঞাপনী প্রতিষ্ঠান অ্যাডমোবকে ৭৫ কোটি ডলারে কিনে নেওয়ার ঘোষণা দেয়। লিঙ্কঃ http://www.prothom-alo.com/detail/date/2010-03-17/news/49371

Reply

সলিউশন ফর অল March 17, 2010 at 3:18 pm

অনেক ভালো একটা বিষয়।
আশা করি আমরা বেকার তরুণ-তরুনীরা এবার কিছু একটা করতে পারবো।
ধন্যবাদ দিয়ে আর আপনাকে ছোট করতে চাইনা।
You are really Genius…………

Reply

জিন্নাত উল হাসান March 17, 2010 at 5:20 pm

ভাই আমি তো সবাইকে চাকুরি দিতে পারবো না, তবে চেষ্টা করছি যাতে সবাইকে একটি ছাতা নিচে নিয়ে আসতে পারি। তাহলে এগিয়ে যেতে সহজ হবে। নয়তো চারিদিকে দৌড়াদৌড়ি করে একসময় সবাই ক্লান্ত হয়ে যাবে।

Reply

পান্থ বিহোস April 1, 2010 at 8:31 am

দেখেছেন হাসান ভাই, সবাই আপনাকে নিয়ে কেমন সুন্দর স্বপ্ন দেখে? ভাবতে আমার গর্ববোধ হয়…

Reply

রিয়া March 17, 2010 at 1:54 pm

Logo আমার খুব ভালো লেগেছে। তারুণ্যের ছাপ আছে, এছাড়াও বেশ প্রাণবন্ত হয়েছে।

Reply

জিন্নাত উল হাসান March 17, 2010 at 5:19 pm

রিয়া কেমন আছেন? আমি তো ভাবলাম আপনি এই সাইটের কথা ভুলেই গেছেন ;)

তারুণ্যের ছাপা রেখেছি, কারণ আমাদের বয়সটাই একটু বেশি নয়তো আমাদের তরুণই বলতে পারেন। আর আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে বোরিংয়ের অপবাদ থেকে মুক্তি দিতে চাই।

ধন্যবাদ।

Reply

Shamim March 17, 2010 at 12:05 pm

ব্লগার ডাইরেক্টরীটা জোশ একটা প্লান। এটা মনে হচ্ছে ফ্রীল্যান্সিং ওয়েবসাইটের মতো হবে তাই না হাসান ভাই? আগাম অভিনন্দন।

Reply

জিন্নাত উল হাসান March 17, 2010 at 5:17 pm

ফ্রীল্যান্সদের ডাইরেক্টরি… বিষয় অনুযায়ী প্রোগ্রামার, ব্লগার, ডেটা এন্ট্রি অপারেটরদের খুঁজে পাওয়া যাবে।

Reply

rashedul kabir March 17, 2010 at 12:37 am

ভাইয়া আমি একেবারেই নতুন। :(
এই ব্লগটা খুবই প্রানবন্ত মনে হয়। মন্তব্যে মুখর আর আর তথ্যে ভরপুর। আপনারা তো অনেক অভিজ্ঞ ব্লগার। সবার কাছ থেকেই ভাল কিছু শেখার আশা করি। আর আপনার কন্সালটেন্সি’র আইডিয়াটা ভাল লেগেছে।

Reply

জিন্নাত উল হাসান March 17, 2010 at 4:11 am

আমার এই ব্লগে আপনাকে স্বাগতম, এখানে নতুন-পুরোনো ব্লগার বলে কিছু নাই। সবাই সমান, সবাই সবার মতামত রাখতে পারেন।

কিভাবে এই ব্লগের খবর জানলেন, জানতে ইচ্ছে করছে।

শুভ কামনা রইল।

Reply

পান্থ বিহোস March 17, 2010 at 4:59 am

@rashedul kabir ভাই, হাসান ভাইয়ের ব্লগে স্বাগতম। আশা করছি আপনার প্রয়োজনীয় সব তথ্যই এখানে খোঁজে পাবেন। সেই সাথে আপনার অভিজ্ঞতাগুলোও আমাদের সাথে শেয়ার করুন। আশা করছি আমরা অনেক কিছু জানতে পারবো…

Reply

rashedul kabir March 17, 2010 at 3:38 pm

কি করে এই ব্লগের ঠিকানা জেনেছি তা ঠিক মনে নেই। :P মনে হয় সামহোয়্যার এর কারো তালিকায় এই ব্লগের ঠিকানাটা ছিল। তবে প্রথমদিন থকেই এই ব্লগে প্রতিদিন অনেকবার আসা হয়। পরাতন লিখাগুলো পড়ে দেখি।
আমি প্রথমে ভেবেছিলাম ব্লগিং করব উপার্জনের জন্য। তাই খবর নিচ্ছিলাম কিভাবে করতে হবে, কি করলে ভাল হয় এইসব। তবে এখন উপার্জনের চিন্তা বাদ দিয়েছি। আমার পড়াশোনাটা ঠিকমত করা দরকার। আর সাথে এইচটিএমএল আর সি এস এস নিয়ে কাজ করার চেষ্টা করছি। আস্তে ধীরে আগাই কি বলেন?

Reply

জিন্নাত উল হাসান March 17, 2010 at 5:21 pm

জ্বি ভাই, শুরু করুন, সাথে আছি।

Reply

mAmun_bangladeshi March 17, 2010 at 12:33 am

খুব ভালো কাজ হাসান ভাই।আশা করি আপনি আমাদেরকে ভুলে যাবেন না।
আর আপনার নতুন সাইটের প্রি ডিজাইনটা খুব ভালো হয়েছে।আপনাকে জটিল লাগতেছে হাহাহাহহা

Reply

পান্থ বিহোস April 1, 2010 at 8:33 am

বাস্তবে হাসান ভাই আরও জটিল… :)

Reply

মোয়াজ্জেম হোসেন March 16, 2010 at 10:59 pm

হাসান ভাই খুব ভাল লাগল সংবাদটি শুনে। লগোটা বানাইছে ফাটাফাটি ।আমার তো ………..
শুভকামনা রইল।

Reply

জিন্নাত উল হাসান March 17, 2010 at 5:22 pm

যে বন্ধুর অফিসে সবাই আড্ডা মেরেছিলাম, এটা তার প্রতিষ্ঠানেরই কথা।

Reply

মোয়াজ্জেম হোসেন March 18, 2010 at 1:34 am

হাসান ভাই আড্ডার ভিডিও একটানা ৭/৮ মিনিট আপলোড হয়। এর বেশী করা যায় না। তাই ভাবছি পর্ব ভিত্তিক ধারাবাহ্বিকভাবে আপণলোড করে লিঙ্ক দিয়ে দিব। এভাবে কেমন হয়? আর কোন আইডিয়া থাকলে তাও বলতে পারেন।

Reply

Adnan March 18, 2010 at 2:49 am

কোথায় আপলোড করছেন? ৭ – ৮ মিনিট কেন হয় ঠিক বুঝলাম না।আপনি পার্ট পার্ট করে ইউটিউবে আপলোড করতে পারেন অথবা ভাল হয় mediafire অথবা ifile.it তে মূল ভিডিও ফাইলটা আপলোড করে দিন।এতে প্রিমিয়াম এ্যাকাউন্টের ঝামেলা থাকবে না।সম্ভব হলে ভিডিও ফাইলটা avi তে কনভার্ট করে winrar দিয়ে compress করতে পারেন এতে কম্প্রেশন রেট অনেক বেশী হয়।এছাড়া winrar দিয়ে সহজে পার্ট পার্ট করতে পারেন। আর সমস্যা হলে আমার ঠিকানায় ডিভিডি করে পাঠায় দিতে পারেন।ইনশাল্লাহ আপলোড করে দিতে পারব।ধন্যবাদ।

Reply

পান্থ বিহোস March 16, 2010 at 10:42 pm

হাসান ভাই, আজকের অফটপিক পড়ে এতো ভালো লাগছে! মনে হচ্ছে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ একদিন আপনাকে নিয়ে গর্ব করবে। আর আমরাও হবো তার অংশীদার। আহ ! ভাবতে কী যে ভালো লাগছে !

হাসান ভাই, কবে থেকে কাজ শুরু হবে দ্য ব্লগ ক্লিনিক-এর?

Reply

জিন্নাত উল হাসান March 16, 2010 at 10:54 pm

আমরা আপাতত client দের সরাসরি সার্ভিস দিচ্ছি। সাইটের জন্য ভিডিও ব্লগিং দ্রুতই শুরু হবে। Tamara এর মূর্হুতে Social Media World Forum Europe আয়োজিত একটি conference এর অংশ নিচ্ছে।

আউটসোর্সিং নিয়ে আমার পরিকল্পনাটি আদনানের মন্তব্যের উত্তরে দেখতে পাবেন।

Reply

পান্থ বিহোস March 16, 2010 at 11:02 pm

সাথে আরও কিছু বিষয় যোগ করা যায় হাসান ভাই। আমরা যারা আপনার এই ব্লগের নিয়মিত পাঠক, তারা মোটামুটি ভালোই জানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে। তাই আপনার দ্য ব্লগ ক্লিনিকে ওয়ার্ডপ্রেস সম্পর্কিত কনসালটেন্সি বিভাগও রাখতে পারেন।
——
আরেকটা বিষয় বলতে ভুলে গেছি… ডাইরেক্টরির ব্যাপারটি ঠিক আছে তবে আলাদা ওয়েবসাইট না করে দ্য ব্লগ ক্লিনিকেই বিষয়টি থাকতে পারে। এবং এটিই ভালো হবে বলে আমি মনে করি। এতে করে ক্লায়েন্টরা সরাসরি যোগাযোগ করতে পারবে। আশা করি বিষয়টি ভেবে দেখবেন…

Reply

জিন্নাত উল হাসান March 16, 2010 at 11:48 pm

Blog Clinic এ ব্লগিং সর্ম্পকিত সব কিছু আলোচনা করা হবে, তবে অধিকাংশই হবে ভিডিও ব্লগ এবং সাইটটি হবে paying-membership সাইট।
—————-
যে ডাইরেক্টরির কথা বলেছি, আপাতত সেটা এই সাইটের সাথে যুক্ত থাকবে। আর এই ডাইরেক্টরি থেক যেকেউ সাহায্য নিতে পারবে কিন্তু আপাতত আমরা ক্লায়েন্টদেরকে ডাইরেক্টরির লিংকটি দেব না। কারন তাতে chain of command ব্যাহত হবে। আর যেহেতু আমরা প্রজেক্ট coordinators এর ভূমিকায় আছি, তাই কে কোন দায়িত্ব পালন করবে কিংবা কে কোন কাজের উপযুক্ত – আমরাই তা ঠিক করব। তা না হলে কাজে জবাবদিহিতা থাকবে না।

আশা করি সমস্যাটা বুঝতে পেরেছেন।

Reply

পান্থ বিহোস March 17, 2010 at 2:15 am

হুম, এবার ঠিক আছে।

Reply

Romel March 17, 2010 at 1:13 pm

সাইটটি যেহেতু হবে paying-membership সাইট, তো আপনারা যদি Affiliate System রাখেন তো জানাতে ভুলবেন না। আমি আগে Membership site promote করেছি। আপনারটা ও promote করার সু্যোগ পাবো, hope so :)

Reply

Adnan March 16, 2010 at 9:51 pm

“এবং আশা করি ১০০% কাজই বাংলাদেশে আসবে”-দারুন লাগল এই কথাটি জেনে।তবে হাসান ভাই কাজগুলো কি ওয়েব ডিজাইনিং বা প্রোগ্রামিং টাইপ বেশি হবে নাকি লেখালেখির সুযোগ থাকতে পারে?কিঞ্চিত লেখালেখি ছাড়া তো কিছুই পারি না…আর লোগোটা ভাল হয়েছে।ছেলে মেয়ে ২ টি কি আপনারা দুইজন? হাঃ হাঃ

Reply

জিন্নাত উল হাসান March 16, 2010 at 10:05 pm

আপাতত প্রোগ্রামিং বিষয়ক কাজগুলো আমার বন্ধুর প্রতিষ্ঠানকে দেবার ইচ্ছে আছে। ওরাই মূলত লোগোটি ডিজাইন করেছে, লোগোটিতে আমার এবং Tamara Walker কে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

আমরা যেহেতু ব্লগিং বিষয়ক কাজ করব, তাই ব্লগ পোষ্টিং, backlink building, টুইটার পোষ্টিং, ফোরাম পোষ্টিং বিষয়ক কাজগুলো আউটসোর্স করব।

Reply

Adnan March 16, 2010 at 10:27 pm

ওয়েব ডিজাইনিং এর কিছু কাজ থাকলে আমাদের ব্লগ্লের তন্ময়ের কথা মাথায় রাখতে পারেন।আর “ব্লগ পোষ্টিং, backlink building, টুইটার পোষ্টিং, ফোরাম পোষ্টিং বিষয়ক কাজগুলো” কিছুটা বিরক্তিকর হলেও এর জন্য খুব বেশি জ্ঞানের দরকার পড়ে না।একটু কমন সেন্স দিয়েই অনেক ভাল কাজ করা যায়।আশা করি, আপনার এই প্রয়াস অনেকের মুখে হাসি ফোটাবে।শুভ কামনা রইল।

Reply

জিন্নাত উল হাসান March 16, 2010 at 10:48 pm

আপাত:দৃষ্টিতে ব্লগ পোষ্টিং কিংবা টুইটার পোষ্টিং বোরিং মনে হতে পারে কিন্তু আমি যদি বলি আপনাকে specialised blog posting করতে কিংবা পুরো একটি ব্রান্ডের টুইটার একাউন্ট পরিচালনা করতে, তাহলে কি বোরিং লাগবে? সাধারন ব্লগ পোস্টিং কিংবা রকমারি লিংক টুইটারে পোস্টের দিন শেষ হয়ে গেছে, এখন চলছে specialization এর যুগ।

আর specialization এর যুগে অবশ্যই আপনাকে পর্যাপ্ত জ্ঞানের প্রয়োজন হবে। আজকে একজন client এর requirement শুনলাম। তার ফ্যাশান বিষয়ক ব্লগ পরিচালনা করতে হবে। সেজন্য অবশ্যই লন্ডন, প্যারিস এবং আমেরিকার ফ্যাশন সম্বন্ধে গভীর জ্ঞান রাখতে হবে। এমন কাজে অনেক আয় করা সম্ভব, কিন্তু শুধু কমন সেন্স থাকলে কি এমন কাজ করা সম্ভব?

Reply

পান্থ বিহোস March 16, 2010 at 10:57 pm

টুইটার পোস্ট কখনোই সাধারণ কাজ হতে পারে না। কারণ এখানে খুব অল্প কথায় আকর্ষনীয়ভাবে হট অংশটুকু লিখতে হয়। সেই তুলনায় ফোরাম বা ব্লগ পোস্টিং সহজ-ই বলা যায়… যদিও এটাও পরিশ্রমের কাজ। সঠিক বাক্য বিন্যাস এবং সঠিক বিষয়টি ফুটিয়ে তোলা সহজ ব্যাপার নয়।
মনে রাখা দরকার নিজের ব্লগে যেভাবে পোস্ট হয় সেভাবে করলে কিন্তু হবে না…

Reply

Adnan March 16, 2010 at 11:27 pm

হাসান ভাই, আমি যে অর্থে কথাটি বলেছি তা হোল-আপনি তো জানেনই এই ব্লগের আমরা যারা নিয়মিত সদস্য তাদের অনেকেই টেকনিক্যাল বিষয়গুলো খুব বেশি জানি না।তাই এই ধরনের কাজগুলো আমাদের জন্য সহায়ক হবে।এই বিষয়টিই বুঝাতে চেয়েছিলাম।

আমি ব্যক্তিগত ভাবে ফেসবুক এর মাধ্যমে আমার টপিকের কোর পাঠকদের একজোট করছি।নিজে বেশ কিছু গ্রুপ ক্রিয়েট করেছি, নিজের ব্লগের ফ্যান পেজ বানিয়েছি যেখানে ১ মাসে প্রায় ২৫০+ ফ্যান পেয়েছি, নিজের টপিকের সাথে মিলে এমন টপিকের উপর করা গ্রুপ বা পেজের যারা সদস্য তাদের ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাই এভাবেই ধীরে ধীরে লিষ্ট বানাচ্ছি।

এই কাজুগুলো ওয়েব ডিজাইন বা অন্য কাজের চেয়ে বেশ সহজ বিধায় আমার ধারনা আমাদের অনেকেই খুব ভালভাবে এই কাজগুলো করতে পারবে।আশা করছি এবার বুঝাতে পেরেছি…

Reply

জিন্নাত উল হাসান March 16, 2010 at 11:37 pm

ঝিকে মেরে বৌকে বোঝানো – কথাটি বোঝেন? আপনার কথা আমি ঠিকই বুঝেছি, কিন্তু অন্যরা যাতে ভুল না বুঝে তাই মন্তব্যের উত্তরে গড়গড় করে সব বলে দিয়েছি।

ফেসবুক, টুইটার দিয়ে যেমন একটি ব্রান্ডকে শক্তিশালী করে তোলা যায়, তেমনি অনাড়ী হাতে পড়লে তার বারোটা বাজতে সময় লাগে না।

Reply

পান্থ বিহোস March 16, 2010 at 11:44 pm

আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে যারা ফেইসবুক ইউজ করে তাদের শতকরা ৯৫ ভাগ লোক-ই ফেইসবুক ইউজ করে নিজের স্ট্যাটাস পোস্ট করার জন্য এবং সময় ব্যয় করার জন্য… আদনান ভাইয়ের কাজ প্রশংসার দাবিদার… তবে আমি মনে করি ফেইসবুকের চেয়ে টুইটার কার্যকর বেশি। তাই ফেইসবুকের চেয়ে টুইটারে আমি সময় দেই বেশি…

Reply

Rafiur March 17, 2010 at 12:47 am

আমিও বিহোস ভাইইয়ের সাথে একমত। বিজ্ঞাপন এর দিক থেকে ফেসবুকের চেয়ে টুইটারকে আমার অনেক বেশি কাজের বলে মনে হয়।
কিন্তু বাংলাদেশে টুইটার এখনো খুব জনপ্রিয় হতে পারে নাই।

Reply

Adnan March 17, 2010 at 1:14 am

বিহোস ভাই আমি আমার কিছু মতামত জানাচ্ছি।আপনি যদি digitalpoint বা warriorforum এর মতো ইন্টারনেট মার্কেটিং ফোরামগুলোতে ঢু মারেন, বড় বড় ইন্টারনেট মার্কেটারদের বিভিন্ন প্রোডাক্ট দেখেন তবে দেখবেন সেখানে ফেসবুকের কদর সবচেয়ে বেশি।তারা ফেসবুকের মাধ্যমে ৫ ১০ ২০ হাজার ফ্যান বা ফ্রেন্ড বানানোর প্রতি অনেক গুরুত্ব দেয়।এর কারন হোল আপনি এর মাধ্যমে একই ছাদের নিচে আপনার সমমনা অনেক ভিজিটর পাবেন।এরাই আপনার ব্যবসার মূল ক্লায়েন্ট।আমাদের চিন্তার পরিধি শুধু এ্যাডসেন্স নিয়ে কিন্তু তারা আরো এ্যাডভান্সড ।তারা চিন্তা করে কিভাবে তাদের বই বা অন্য কোন ডিজিটাল প্রোডাক্ট সেল করবে, কোন পন্য বেচে কত কমিশন পাবে, কিভাবে হাজার হাজার সাবস্ক্রাইবার বানাবে এসব নিয়ে।তাদের কাছে এক একজন সমমনা ক্লায়েন্ট মানেই একটা Business Opportunity. আর ফেসবুকের সবচেয়ে বড় সুবিধা হল আপনি একটা মাত্র মেসেজ গ্রুপের কয়েক লাখ ব্যক্তিকে জানাতে পারবেন, নিয়মিত নিজের সব তথ্য হাল নাগাদ করতে পারবেন, অন্য বড় বড় গ্রুপে গিয়ে নিজের প্রোপাগান্ড করতে পারবেন,ডিসকাশন বোর্ডে নিজের লেখা পোষ্ট করতে পারবেন-সর্বোপরি সব সময় পাঠকের কাছাকাছি থাকতে পারবেন।

আমি নিজে এর আগে কোন দিন ফেসবুক ব্যবহার করি নাই তেমনভাবে,জাষ্ট নিজের একটা একাউন্ট ছিল।কিন্তু নিজের হোটেল ম্যানেজমেন্ট ব্লগ বানানোর পর থেকে প্রতিদিন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি যত পারি Hotelier,chef,cook,hotel management students,teacher দের নিজের ফ্রেন্ড লিষ্টে যোগ করতে।নিজের ব্লগে ফেসবুক ফ্যান পেইজ বসানোর মাত্র এক মাসের মাথায় আজ ৩০০+ ফ্যান যোগ হয়েছে।আমার যেহেতু সামনের মাসে আমার প্রথম ইবুক বের করার প্ল্যান রয়েছে তাই এই ৩০০ মানুষের লিষ্ট আমাকে কাজে দিবে।আমি তাদের আমার ফ্যান হওয়ার জন্য ৫ ডলারের একটা ডিসকাউন্ট কুপন দিব যা দিয়ে তারা 15 Dollar এর বই 10 Dollar দিয়ে কিনতে পারবে।৩০০ জনের মধ্যে ২০ জনকেও আগ্রহী করে তুলতে পারলে মন্দ কি।

এভাবে আমার মনে হয় রিডারশিপ বিল্ড আপের জন্য ফেসবুকের কোন বিকল্প নেই।যে কোন ইন্টারনেট মার্কেটারের স্বপ্ন পূরনের অন্যতম প্রধান মাধ্যম হতে পারে ফেসুবুক।

Reply

পান্থ বিহোস March 17, 2010 at 2:21 am

হুম, তাতেও একমত। তবে তাৎক্ষণিক ভিজিটর-এর জন্য। কিংবা একটা সাইটে ভিজিটর বাড়াতে উস্তাদ টুইটার। আমি আমার ফিডবার্ণার-এর সাথে টুইটার এড করে দিয়েছি। তাতে আমার সাইটে কোনো পোস্ট দেয়ার সাথে সাথে সেটা টুইটারেও পোস্ট হয়ে যায় অটোমেটিক এবং ভালো মানের ভিজিটর পাই… এবং এতে আমার আপাত দৃষ্টিতে তেমন কোনো লাভ না হলেও ভবিষ্যতে এদের নিয়ে বড় ধরণের চিন্তাভাবনা রয়েছে। তাই প্রতিদিন-ই আমার ফ্রেন্ড লিস্ট বড় করার চেষ্টা করছি… ফেইসবুকের চেয়ে টুইটার আমার কাছে বেশি প্রিয়… ধন্যবাদ।

Reply

Rafiur March 17, 2010 at 7:02 am

Adnan ভাই আপনার পরিকল্পনাটি নিঃসন্দেহে প্রশংশার দাবি রাখে। আর আপনার ব্লগিং এর নিকটা খুব ইউনিক। একটু পপুলার হলেই ভালো স্পন্সর এড পাবেন আশা রাখি।
তবে আদনান ভাই Facebook এ যদিও প্রচুর সুবিধা পাওয়া যায় এখানে ক্মেন্টের ব্যবস্থা আছে কিন্তু টুইটারেও কিন্তু সুবিধা কম নয়। টুইটারে ফ্রেন্ড(Followers) বারানো কিন্তু ফেসবুকের চেয়ে অনেক শহজ।

Adnan March 17, 2010 at 3:40 pm

জনপ্রিয়তায় ফেসবুক গুগলকে ছাড়িয়ে গেল:http://www.prothom-alo.com/detail/date/2010-03-17/news/49557

পান্থ বিহোস April 1, 2010 at 8:43 am

আরেকটা কথা বলতে ভুলে গেছি, টুইটার দিয়েও আর্ন করা যায়। দেখুন- এখান ক্লিক করে

আর ডিগ-ও কিন্তু খারাপ না…

Adnan March 22, 2010 at 3:42 pm

March 17 তে ছিল ৩০৩ জন ফ্যান আর এখন ২২ তারিখে ফ্যানের সংখ্যা ৪০০ তে পা রাখল।এতগুলো মানুষ আমার সাথে আছে ভাবতেই ভাল লাগছে।ধন্যবাদ ফেসবুক !!!

Reply

জিন্নাত উল হাসান March 22, 2010 at 5:45 pm

সাফল্যে অভিনন্দন!

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: