ছোটবেলা থেকেই আমার একটা বদঅভ্যাস আছে, হাতের কাছে যাই পাই সেটা আমার খুলে দেখতেই হবে। তখন ছোটখাট খেলনা গাড়ি, টর্চ – প্রায় খুলে খুলে দেখেছি। প্রায় প্রতিটিই খুলে দেখতে গিয়ে অকার্যকর হয়ে গেছে। তাই আমার ছোটবেলার স্মৃতি হিসেবে কোনো খেলনা গাড়ি কিংবা যন্ত্রপাতি নেই। সবগুলোই আমার অনুসন্ধানী মনের কাছে হার মেনেছে।
যাহোক, ওই অভ্যাসটা এখনও আছে। তবে এখন আমি খেলনাপাতি ছেড়ে ওয়েবসাইট খুলে দেখা শুরু করেছি। যখনই কোনো ওয়েবসাইট পছন্দ হয়, তখনই তার সোর্স কোড ঘেঁটে দেখি। ফলে প্রচুর নতুন বিষয়, বিশেষ করে ওয়ার্ডপ্রেস নিয়ে শিখেছি।
চলুন, আজকে আমার সাথে আমারই একটি প্রিয় ওয়েবসাইটের ব্যবচ্ছেদ করি। সাইটটি হল Pete Cashmore এর সোশাল মিডিয়া ব্লগ Mashable.com, এই বর্তমানে সাইটটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় সোশাল মিডিয়া এবং প্রযুক্তি ব্লগ যার মাসিক পেজভিউ প্রায় ১৫ মিলিয়ন । এত বিশাল পাঠকের চাহিদা পূরণে ওয়েবসাইটে কি পরিমান চাপ সহ্য করতে হয়, তা নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না।
আর কথা না বাড়িয়ে আমার সাথে লেগে পড়ুন।ব্যবচ্ছেদ করার জন্য আমরা এর সোর্সকোড পরীক্ষা করব। সোর্সকোড দেখার জন্য ব্রাউজারের ডান বাটল ক্লিক করে View Source এ ক্লিক করুন। হিজিবিজি কোড দেখতে পারবেন, এটাই ব্রাউজারের কল্যানে সুন্দর একটি ওয়েবসাইটে পরিনত হয়।
ওয়ার্ডপ্রেস
প্রথম দৃষ্টিতেই সোর্সকোড দেখলেই বোঝা যায় যে সাইটটির চালিকা শক্তি হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি নিয়মিতই ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করি। তাই ওয়ার্ডপ্রেস বিভাগে গিয়ে আগের পোষ্টগুলোতে একনজর চোখ বুলিয়ে নিতে পারেন।
জাভাস্ক্রিপ্ট এবং CSS এর Minify
ওয়ার্ডপ্রেসের বহুল ব্যবহারের কৃত্ত্বিত্ব যায় এর প্লাগইন সম্ভারের কাছে। আমরা বিভিন্ন কাজে হরেক রকমের প্লাগইন ব্যবহার করি। কিন্তু এই প্লাগইনের সম্পর্কিত জাভাস্ক্রিপ্ট এবং CSS এর বহুল ব্যবহার পুরো সাইটকে ধীরগতির করে দিতে পারে। কারন প্রতিটি জাভাস্ক্রিপ্ট এবং CSS ফাইলকে ডাউনলোড করতে সার্ভারের উপর চাপ পড়ে। এজন্যই Minify প্লাইগনটি ব্যবহার করা হয়। সবগুলো জাভাস্ক্রিপ্ট এবং CSS ফাইলকে জোড়া দিয়ে মাত্র দুইটি পৃথক পৃথক ফাইলে রুপান্তর করা হয়। ফলে বারবার না গিয়ে দুইবারই সার্ভার থেকে ফাইল ডাউললোড সম্ভব হয়। এছাড়া ফাইলগুলো থেকে অপ্রয়োজনীয় শূন্যস্থান তুলে দিয়ে ফাইলের সাইজও ছোট করা হয়।

কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এবং W3 Total Cache
কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক নিয়ে কিছুদিন আগে একটি পোষ্ট দিয়েছিলাম। যাহোক, Mashable.com এর মতো এত বড় ওয়েবসাইট চালাতে হলে অবশ্যই অবশ্যই ওয়েবসাইটে কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করতে হয়। নয়তো ঘনঘন ওয়েবসাইট ডাউন হয়ে যাবে। যাহোক, Mashable.com কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্কের হোস্টিংয়ের জন্য MaxCDN এর হোস্টিং ব্যবহার করছে। এছাড়া তারা পুরো বিষয়টিকে পরিচালনার জন্য W3 Total Cache প্লাগইন ব্যবহার করছেন। Mashable.com এর জন্য W3 Total Cache এর বিভিন্ন সেটিং নিন্মরুপ:
Minified using memcached
Page Caching using memcached
Database Caching 103/140 queries in 0.027 seconds using apc
Content Delivery Network via cdn.mashable.com
বলাবাহুল্য আমিও আমার এই সাইটটির জন্য Amazon Simple Storage Service এর হোস্টিঙ ব্যবহার করে কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক পরিচালনা করছি। ফলে সাইটটি আগে চেয়ে অনেক দ্রুত লোড হয়। W3 Total Cache তে কিছু বাগ আছে, যে কারনে এই প্লাগইনটি ব্যবহার করলে কিছু কিছু প্লাগইন কাজ করে না। সেকারণে আগের পোষ্টে বিকল্প পদ্ধতি বণর্না করেছিলাম, দেখে নিতে পারেন।
Mashable.com এর থীম এবং ভিন্ন ভিন্ন CSS
Mashable.com এর থীমের নাম v6, ধারণা করতে পারছি, ভার্সন ৬ বোঝাতে এমন নামকরণ করা হয়েছে। যাহোক, থীমটিতে ইন্টারনেট এক্সপ্লোরার ৬ এবং ইন্টারনেট এক্সপ্লোরার ৭ এর জন্য আলাদা আলাদা CSS ব্যবহার করে হয়েছে। যাতে ইন্টারনেট এক্সপ্লোরারের মতো ঘাউড়া ব্রাউজারে ওয়েবসাইট দেখতে কোন সমস্যা না হয়।
URL Shorting
Mashable.com ওয়েবসাইটের লিংক ছোট করার জন্য bit.ly ব্যবহার করছেন। এর মাধ্যমে লিংক ছোট করার সাথে সাথে ভিজিটর ট্রাকিংও সম্ভব।
মন্তব্য সম্পাদনা
এই কাজটি খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তাই mashable.com এই কাজটির জন্য বেছে নিয়েছে Disqus Comments প্লাগইনকে। এর মাধ্যমে মন্তব্যকারীরা তাদের Disqus একাউন্ট, ফেসবুক কিংবা টুইটার একাউন্ট থেকে লগইন করে মন্তব্য করতে পারেন।
প্রোডাক্ট রিভিউ
বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ভিন্ন ভিন্ন ওযেবসাইট কিংবা তাদের প্রোডাক্ট সম্বন্ধে জানতে কিংবা রেটিং নিতে mashable.com একটি প্লাগইন ব্যবহার করছে, তার নাম blippr।
ভিজিটর ট্রাকিং
যে ওযেবসাইটগুলো ভিজিটরদের বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে চায়, তাদের জন্য ভিজিটর ট্রাকিং খুবই জরুরি। কিন্তু বেশির ভাগ ভিজিটর ট্রাকিং সিস্টেমই এই কাজটি পূর্ণাঙ্গভাবে করতে ব্যর্থ হয়। এই কাজের জন্য mashable.com অন্যদের থেকে একটু ভিন্ন woopra.com এর কোড বসিয়েছে।
আমি আজ পর্যন্ত Google Analytics, StatCounter, Wassup, Quantcast ব্যবহার করেছি, তবে এখনও woopra.com ব্যবহার করিনি। তাই মন্তব্য করা থেকে বিরত থাকলাম।
Search / অনুসন্ধান
এই কাজের জন্য ব্যবহার করা হয়েছে Google Custom Search (CSE)।
অন্যান্য বিবরণ
Mashable.com এর হোস্টিং কোম্পানী হচ্ছে rackspace, এটি পৃথিবীর সবচেয়ে নামকরা, নির্ভরযোগ্য হোস্টিং কোম্পানি। এই সাইটের ডিজাইন করেছে Concentric Sky, সোশাল নেটওর্য়াকিং সাইট পরিচালনা করছে Converdge, মোবাইলের জন্য উপযোগী সাইটটি বানিয়েছে nclud।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোস্ট] সাইট স্পীড | সার্চ ইন্জিন অপটিমাইজেশন পরিবারের নতুন সদস্য [আপাতত গুগলের জন্য]
- অবশেষে কনটেন্ট ডেলিভারী নেটওয়ার্কে (সিডিএন) যোগ দিলাম … ওয়েবসাইট কি দ্রুত লোড হচ্ছে?
- ব্লগার এবং ওয়েবসাইট ডিজাইনারদের জন্য কিছু প্রয়োজনীয় দিকনির্দেশনা
- জমে যাওয়া কিছু প্রশ্নের উত্তর | খোলা চিঠি [৫ই সেপ্টেম্বর, ২০০৯]
- একটি ওয়েবসাইটের সূচনা… CMS হিসেবে ওয়ার্ডপ্রেসের ব্যবহার
- আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম
- ওর্য়াডপ্রেসের কয়েকটি সবোর্চ্চ ডাউনলোডকৃত প্লাগইন
- Google Local সার্চ আরোও সহজ হল
{ 55 comments… read them below or add one }
সময় পেলে আমিও সোর্স কোড দেখি বিশেষ করে প্লাগিংস। ম্যাশাবলের টা কোনদিন দেখিনি। পোস্টটি পড়ে উপকার হয়েছে; হাজার হলেও বিখ্যাত সাইট কিনা।
অফটপিক: এই ব্লগে কোন ফটোগ্রাফার আছে নাকি? থাকলে দয়া করে একটা টোকা দিয়েন।
Google Analytics, StatCounter, Wassup সম্পর্কে একটি আলোচনা করুন। কে কেমন, কার তথ্য বেশি সঠিক ইত্যাদি। Sitemeter ব্যবহার করেননি? এটা Lifehacker ব্যবহার করে।
ট্রাকিং সফটওয়ার/স্ক্রিপ্টগুলোর মধ্যে সবচেয়ে ভুয়া হল analytics – আমি wassup (wordpress plugin) বেশি পছন্দ করি। আর statcounter কিংবা sitemeter এর ফ্রি ভার্সনে পেজগণনার একটি সবোর্চ্চ সীমা আছে, এরপর গণনার জন্য টাকা দিতে হয়।
Analytics বাদে Wassup, SiteMeter কিংবা statcounter – এইগুলো সবই real time analysis করে।
হায় হায়, আমি তো Analytics কেই সবচাইতে নির্ভরযোগ্য ভাবতাম।ভাইয়া থিসিস এর ফুটারে ওটার স্ক্রীপ্ট বসালেও কি তা real time analysis করে না।আর ওয়াশ আপ এ তো Analytics এর মতো ভাগ ভাগ করে রেজাল্ট পাওয়া যায় না।এই ২টার সাথে statcounter ও ব্যবহার করি।আর বাকী যা আছে তা আমার অধিক পেইজভিউ এর কারনে ব্যাবহার করা যায় না। এ অবস্থায় কি করা যায়? ফ্রীতে Analytics এর মতো ডিটেইল রিপোর্ট কিভাবে পাব?
আমি Count Per Day এবং Wassup ব্যবহার করি আমার সব সাইটে। এ দুটির উপরই মূলত আমি নির্ভর করি। এছাড়াও ফ্রি কিছু কাউন্টারও ব্যবহার করে থাকি। গুগল এনালাইটিকসকে অনেকেই বেশ গুরুত্ব দেয়। আমিও তাই মনে করতাম। কিন্তু আমার কাছে এনালাইটিকস একটু ভেজাল/জটিল মনে হতো বলে ওটার কাছে কম-ই যাওয়া আসা আমার। আজ তো হাসান ভাইয়ের লেখা পড়ে খুশিতে তাকডুম তাকডুম… ওটার ধারে কাছেও আর যাবো না…
আর হাসান ভাই, এ ধরণের পোস্ট সত্যিই দারুণ কাজে লাগে আমার। বিশেষ করে ওয়েব সাইটের সোর্স কোড-এর ব্যাপারটি ভালোভাবে আপনার কাছ থেকেই জানা। কোনো সাইট আমার ভালো লাগলেই ওটার সোর্স কোড দেখি। যদিও আপনার মতো অতোটা ব্যবচ্ছেদ করতে জানি না। আমি মূলত দেখি, সাইটটিতে কী থিম ইউজ করা হয়েছে, টাইটেল, মেটা, ডুফলো/নোফলো, জাভাস্ক্রিপ্ট আছে কিনা ইত্যাদি ছোট ছোট ব্যাপার… যাই হোক, ধন্যবাদ।
——–
অফট : হাসান ভাই, আমি ছয়দিন অনলাইনে বসতে পারিনি। তাই আপনার মেইলের রিপ্লাই দিতে পারিনি, স্যরি। তবে আপনি যা করেছেন ভালো এবং তথ্যবহুল-ই হয়েছে।
ভাইয়া আমার freelancer শুরুই হয়েছে এভাবে, আসলে এখন পযর্ন্ত যতগুলো সাইট ভিজিট করেছি এবং পছন্দ হয়েছে সবগুলোই এরকম ভাবে বিশ্লেষন করেছি। আসলে নতুন নতুন বিষয় শিখতে ভালই লাগে এবং এ উপায়ে অনেক নতুন বিষয় সম্পর্কে জানা যায়।
ধন্যবাদ ভাইয়া এরকম একটা অসাধারন আর্টিকেলের জন্য।
ওয়েবসাইট ব্যবচ্ছেদ করা ভালো, অনেক কিছু জানাও ভালো, তবে আমার মতে সেইসঙ্গে এটাও খুব ভালো করে জানা থাকার প্রয়োজন যে ঠিক কতোখানি কাজে লাগানো উচিৎ নিজেদের ওয়েবসাইটে। আজকাল একটা প্রবণতা দেখা যাচ্ছে যে অনেকেই অনেক জেনে সেইসব কাজে লাগিয়ে ফেলছেন তাদের ব্লগে কিম্বা ওয়েসবসাইটে, ফলে ব্লগারদের মন চলে যাচ্ছে টেকনিক্যাল ব্যাপারের দিকে বেশি, ব্লগিংয়ের দিকে মন থাকছে কম। ফলে টেকিদের সংখ্যা বাড়ছে এবং কন্টেন্ট রাইটারের সংখ্যা কমছে কপি/পেস্ট প্রবণতা বাড়ছে। এটা যেন নাহয়। হাসান যা যা জানাচ্ছেন সব জেনে রাখুন, আজকেই সবকিছু কাজে লাগাতে হবে এমন কোনো মানে নেই। প্রয়োজন যতো বাড়বে, সেই সাথে পাল্লা দিয়ে সুবিধাগুলি ব্লগে যুক্ত করে দেওয়াই শ্রেয়। জ্ঞান অর্জন করে প্রয়োজনে কাজে লাগান অন্যথায় ব্লগ হাল্কাই রাখুন, এটাই আমি বলতে চাইছি।
ভাল কথা বলেছেন, আমিও বেশ কয়েকদিন ধরে এ কথাই ভাবছি। আমরা খুব বেশি প্রযুক্তির দিকে নজর দিচ্ছি, তাই অনেকক্ষেত্রে ব্লগিংয়ের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। জ্ঞান অর্জন যেমন অত্যাবশ্যকীয় তেমনি প্রয়োজনে তা ভূলেও যেতে হয়।
রিয়া আপু যা বললেন তা এই ব্লগের অন্যতম মূল্যবান মন্তব্য।ব্লগিং বা এ্যাডসেন্স বা SEO সম্পর্কে অনেক আগে থেকেই ধারনা থাকলেও নিজের হোষ্টং এ ওয়ার্ডপেস ব্যাবহারের অভিজ্ঞতা ছিল না।তাই নিজের ব্লগ পেয়ে আমার প্রথম ১-২ মাস কেটে গেছে থিম চয়েছ, থিম কাষ্টমাইজেশন,প্লাগইন এসব বিষয়গুলো নিয়ে।এর মাঝে একদিন হাসান ভাই আমাকে kiss করতে বললেন !!!! না কোন মানুষকে না আমার ওয়েব সাইট কে।kiss মানে হল “keep it short and simple”.তাই এই পরামর্শ আমাকে পথ দেখালো।নিজেকে বোঝালাম যতোই আহামরি সাইট বানাই না কেন পাঠক আমার ব্লগের ডিজাইন দেখে বাহবা দিতে আসবে না।পাঠক আসবে আমার ব্লগের লেখা পড়তে।তাই মোটামুটি মানানসই একটা ডিজাইন হলেই যে কারো উচিত লেখায় মনোযোগ দেওয়া।আর রিসার্চে দেখা গেছে খুব ফাটাফাটি সুন্দর ডিজাইনের ব্লগের চেয়ে উলটাপাল্টা বাহারি রং এর সাধারন দর্শন ব্লগে অনেক বেশি ক্লিক পরে।
তাই নতুন যারা ব্লগ বানান তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা ব্লগকে সাজানোর কাজ ফ্রিল্যান্সার ডিজাইনারদের হাতে ছেড়ে দিন।৫০০-১০০০ টাকার মধ্যেই যে কোন থিম কাষ্টমাইজেশন করে নিজের মনের মতো রুপ দেওয়া সম্ভব।রিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ এই অতীব গুরূত্বপূর্ণ বিষয়টি তুলে ধরার জন্য।
রিয়াপু সত্যি কথাই বলেছেন। এবং বাস্তবও তা। চোখে আঙুল দিয়ে আমাদেরকে বাস্তবটা দেখিয়ে দেয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনার ধন্যবাদ প্রাপ্য- ধন্যবাদ।
@রিয়া আপনার কথাটি ঠিক আছে। তবে আমার মতে টেকনিক্যাল দিক টাকেই একজন বিগিনারের জন্য মনযোগ দেয়া প্রয়োজন বেশী।
মৌলিক লেখার বিষয়টি সম্পূন্ ভেতর থেকে আসে। এটি সবসময়ই থেকে যাবে। এবং বের কের আনা সম্ভব।
টেকনিক্যাল বিষয়টি ক্যারিয়ার তৈরীতে সাহয্য করবে। এবং এর জন্য অবশ্যই ব্যবচ্ছেদ করতে হবে। আমিও তাই করি।
ধ্যনবাদ @হাসান ভাই আপনার সাথে ব্যবচ্ছেদ করে বেশ আনন্দ পেলাম। :ী
http://www.microworkers.com সম্পর্কে আপনাদের ধারনা কেমন? আমি নতুন reg করেছি। এখন $4 জমেছে। এরকম কি ছোট ছোট কাজের আর কোন ওয়েবসাইট আছে? শুনেছি এই ওয়েব সাইট কে ক্লোন করে আরো এমন কিছু সাইট তৈরী হয়েছে কি কি জানেন?
যেহেতু Microworkers এ একটি কাজ একবারই করতে পারা যায় তাই একদিনে $1-$1.5 এর বেশি আয় করা সম্ভব না। কেউ কি Microworkers থেকে টাকা উত্তোলন করেছেন?কিভাবে করতে হবে তা দয়া করে জানাবেন?? অথবা ইমেইল আই ডি দিন আমি নিজেই যোগাযোগ করবো।
এখনো দেরি আছে । টাকা উত্তোলোন করি নাই । তবে এটা জানতাম না যে ওটা থেকে একটা কাজ একবারের বেশি করা যাই না ।
ঐ সাইটে রেজিষ্ট্রেশন করতে হলে একজন শ্রমিকের কি কি থাকতে হয়? কিভাবে কাজ পেয়েছেন? কতদিনে কাজ শেষ করেছেন ? কী ধরণের কাজ ছিল ? শ্রম ও মজুরী সামঞ্জস্যপূর্ণ কিনা?- ইত্যাদি বিস্তারিত লিখে একটি টিউন দিন। প্লিজ।
মাইক্রোওয়ার্কারস সম্পর্কে বিস্তারিত জানতে এই লেখাটা পড়ে দেখুনঃ মাইক্রোওয়ার্কারস – ছোট এবং সহজ ডাটা এন্ট্রি কাজ
আমার ১০ ডলার হবার পর পিন নম্বর দিয়ে চিঠি পাঠানো হয়ছে। কিন্তু সেটা পাঠানো হয়েছে ১ তারিখে আজকে ২১ তারিখ এখনো আমার হাতে এখনো সে চিঠি পৌছে নি , জানি না আদৌ আসবে কিনা না।
Rafiur ভাই,
চিঠি পেয়েছেন?? পেলে প্লিজ একটা উত্তর দেবেন। আর টাকা তুললে কিভাবে তুলেছেন তা দয়া করে জানাবেন।
ই-মেইলঃ shuvo.dac [এড] জিমেইল. কম
$11 moneybookers এ তুলেছি।
কিছু কাজ আছে যা থেকে ভাল আয় করা যায়। যেমন, ব্লগ পোস্ট ও ফোরাম পোস্ট।
চেস্টা করেযান সাফল্য আসবেই।
আপনি আমাজোন এর Mturk.com এ কাজ করে দেখতে পারেন। এখানেও কোন বিড করতে হয় না।
ধন্যবাদ
এই জিনিস টা আমারো জানা দরকার। শিয়ার করেন ভাই। প্লিজ….
আপরার সাইটের ব্যবচ্ছেদ কইরা ফালাইলাম ভাই।
তবে ইসেমইণল নিউজলেটার এবং ফান পেজ কিভাবে আমাদের নিজের ব্লগে এ্যাড করবো এই বিষয় দুইটা নিয়ে পোস্প করেন ভাই প্লিজ। কারন ব্লগে ভিজিটর পেতে হরে এই দুটির বিকল্প নেই।
এর প্রয়োজনীয়তা আপনিই ভাজ জানেন……….
জ্বি আচ্ছা, মনে রাখলাম।
ইমেইল নিউজলেটার এর ব্যাপারটি আমি নিজেও বুঝি না।তবে আপনি সম্ভবত ফেসবুকের ফ্যান পেইজ এর কথা বলেছেন।তা বসানো খুব সহজ।আপনি প্রথমে গুগলে how create facebook fan page লিখে সার্চ দিয়ে পেইজ বানানো শিখুন তারপর how add facebook fan page লিখে সার্চ দিন অনেক ভাল ভাল টিউটোরিয়াল পাবেন।আশা করি খুব সহজেই নিজের ব্লগে বসাতে পারবেন।আপনার সুবিধার্থে নিচে ৩টি লিঙ্ক দিলাম।আশা করি কাজে আসবে।
http://www.shoutmeloud.com/how-to-create-a-facebook-fan-page-for-your-blog.html
http://www.shoutmeloud.com/how-to-add-facebook-fan-page-widget-on-your-blog.html
http://www.shoutmeloud.com/fan-box-facebook-pages-widget-for-your-blog.html
ধন্যবাদ ভাই।
@আদনান, আমেইল নিউজ লেটার বিষয়টি খুবই সোজা একটি ব্যাপার। কেউ যদি আপনার সাইটে সাবস্ক্রাইব করে, সে আপনার সাইটের একজন গ্রাহক হিসেবে বিবেচিত হবে। আপনি আপনার সাইটে কোনো নতুন পোস্ট দেয়ার সাথে সাথেই পোস্টটি আপনার সাইটের গ্রাহকের মেইলে রিডাইরেক্ট হবে। এতে করে কোনো কারণে যদি আপনার ঐ গ্রাহক আপনার সাইটটির কথা ভুলেও যায়, তবু সে ফিরে আসতে পারে আপনার নিউজলেটারটির কারণে। সাইটে ভিজিটর ধরে রাখার অন্যতম একটি মাধ্যম হিসেবে এটি আমার কাছে বিবেচিত।
ওহ এটা তো আমি অনেক আগে থেকেই করি।আমি ভেবেছিলাম ইমেইল নিউজলেটার বলতে সেটা বুঝায় যার মাধ্যমে ব্লগার মাঝে মাঝে বিভিন্ন ঘোষনা বা অফার সহ তার সাবস্ক্রাইবারদের ইমেইল করে।আমার ব্লগে ২৩০+ সাবস্ক্রাইবার হয়েছে।এখন সমস্যা হল এদের সবার ইমেইল এ্যাড্রেস ধরে ধরে ইমেইল করাতো ঝামেলা কারন ফিডবার্নারে রো হিসেবে এ্যাড্রেসগুলো থাকে।তাই ভাবলাম কোন সহজ উপায় আছে নাকি।যাই হোক পান্থ ভাইকে ধন্যবাদ।
হুম, আপনি যেটা ভেবেছেন ওটাও করা যায়।
অনেক ভালো একটা জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
তবে আপনার সাইট ও আমি ব্যবচ্ছেদ করে ফেললাম….. হি:হি:………..
তথ্যবহুল পোস্ট।
আচ্ছা ….সোর্স কোড দেখার জন্য ফায়ারবাগ নামে একটা প্লাগিণ আছে । ফায়ারবাগকে কিভাবে ভালোভাবে ব্যবহার করবো তার একটা পোস্ট দিলে ভালো হয়।
ফায়ারবাগ প্লাগইনটি ওয়েব ডেলেপলারদের বিশেষ কাজে লাগে, ব্লগাররা কিভাবে উপকৃত হতে পারেন, আমি জানি না।
উপযোগী পোষ্ট। অনেক প্লাগইন সম্বন্ধে ধারণা হলো।
আচ্ছা আপনাদের অনেকের মন্তব্যের নিচে আপনাদের সাম্প্রতিক পোস্টগুলো দেখাচ্ছে। এটা কি করে করতে হয় কেউ কি বলে দেবেন?
এটা এখন নেই।
এতগুলো বিষয় বিশ্লেষণ করে দীর্ঘ পোস্ট এর জন্য ভাইয়া কে অনেক ধন্যবাদ। সাইট এর গঠন সম্পর্কে জানতে এর কোড দেখা এবং তা বোঝার চেস্টার কোনো বিকল্প নেই। এই জিনিসটা আবার কোডিং শেখায় ও অনেক সাহায্য করে।
“”Mashable.com এর হোস্টিং কোম্পানী হচ্ছে rockspace,”"
ভাই এখানে সম্ভবত http://www.rackspace.com হবে।লিংকটা হয়তোবা ভুল আছে।
ঠিক করা হয়েছে, লেখার শেষের দিকে মনোযোগ রাখতে পারিনি, রিভিশন দেইনি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
মাসে ৪০০ ডলার এর উপরে । এত টাকা যে কোথায় পাই !!! হাসান ভাইও করবে কিছু দিন পরে ………
ধন্যবাদ।অনেক কিছু জানতে পারলাম।একটি জিনিস লক্ষ্য করলাম – এই পোষ্টটি পডার সময় আমার মেইলে আপনার ব্লগের ইমেইল নিউজলেটার তখনো পৌছায়নি।কোন একটি ব্লগে পডেছিলাম যে ইমেইল নিউজলেটার পাঠকের কাছে পৌছানোর সময়সীমা প্রয়োজন অনুযায়ী বাডানো যায় যাতে পোষ্টে কোন ভুল হলে তা সংশোধন করার সুযোগ থাকে। আর আপনার ইমেইল নিউজলেটারে শুধু পোষ্টের শিরোনাম এবং সামান্য আলোচনা থাকে, বাকিটুকু আপনার ব্লগে এসে পডতে হয়। ভাইয়া এ দুইটা জিনিস সর্ম্পকে অনুগ্রহপর্বক একটু আলোচনা করবেন…
আমারো দরকার ভাই …………
বিষয় দুটি ফিড বার্নার থেকে নির্ধারণ করে দিতে হয়। আপনার সাইটের গ্রাহকের কাছে নিউজ লেটার কখন পাঠাতে চান তা নির্ধারণ করে দিতে ফিড বার্নারে লগিন করে Publicize > Email Subcription > Delivery Options > Schedule Email Delivery-এ গিয়ে আপনার কাঙ্খিত সময় নির্ধারণ করে দিন। তাহলেই হবে।
ধন্যবাদ tintob ভাই।দুটি বিষয়েই ফিড বার্নারে খুজে পেয়েছি।
মনের মতো একটা পোস্ট। আমি ভেবে পাইনা হাসান ভাই কিভাবে কিভাবে যেন আমার মনের কথা আগেই জেনে যান, আমি যখন মনে মনে ভাবি যদি অমক বিষয়ে যদি একটা পোস্ট পাওয়া যেত। আর যেই ভাবনা সেই কাজ। কিছুদিনের মধ্যেই সেই বিষয়ের উপর পোস্ট পেয়ে যাই।
হুম মাঝে মাঝে মাশাবাল এ যাওয়া হয় ।টেকণলজি দুনিয়ার বিবিসি একেবারে ।
আপনি mashable.com এর niche ধরতে ভুল করছেন। mashable.com শুধুমাত্র সোশাল মিডিয়াতে টেকনোলজীর বিকাশের বিষয়গুলো ব্লগ আকারে তুলে ধরে। অন্যদিকে বিবিসি একটি সংবাদমাধ্যম, তারা প্রযুক্তির সব বিষয়ে সংবাদ প্রকাশ করে। আপাত:দৃষ্টিতে দুইটি সাইটকে এক ধরনের মনে হলেও আসলে সাইটটি একে অপর থেকে অনেক ভিন্ন।
কিছু বানান ভুল বাদ দিলে অসাধারন হয়েছে লেখাটা।অনেক কিছু জানলাম।আর ভেবেছিলাম woopra ইন্সটল করব।কিন্তু ফ্রী ভার্সনের পেইজভিউয়ের যে লিমিট তার থেকে অনেক বেশি পেইজ ভিউ হয় আমার ব্লগে।আর হাসান ভাই নিচের মন্তব্যের উওর দেবার সবিনয় অনুরোধ রইল।
http://bn.jinnatulhasan.com/2009/08/1301/comment-page-1#comment-8563
ভুলগুলো ধরিয়ে দিন, ঠিক করে দিচ্ছি।
আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চেষ্টা করেছি যে এত ধরনের পোষ্ট আগে আমার চোখে পড়েনি।
পোস্ট বানানটি সবাই ভুল করে দেখছি।
শুধু পোস্ট বানান নয়, আমার ধারণা বাংলাদেশের মানুষরা স থেকে ষ কে-ই বেশি ভালোবাসে। যেমন আপনি কোথাও ডয়াগনোস্টিক শব্দটি পাবেন না, সবাই লিখে ডায়াগনোষ্টিক। তেমনি স্টীলকে লিখে ষ্টীল, স্টারকে লিখে ষ্টার ইত্যাদি।
এই পোষ্টথেকে অনেকগুলো প্লাগিং সম্পর্কে জানলাম।
আর হাসান ভাই আমি অনেক সাইটেই দেখেছি IE এর জন্য আলাদা CSS ফাইল থাকে, এটার জানার জন্য ভালো কোন সাইট বা ইবুক থাকলে জানাবেন।
browser compatibility দিয়ে গুগলে সার্চ করে দেখুন, খুঁজে পাবেন।
হাসান ভাই এখানে সম্ভবত একটু ভুল আছে
….. সোর্সকোড দেখার জন্য ব্রাউজারের ডান বাটল ক্লিক করে ”… ”এ ক্লিক করুন।
বর্তমানে সাইটটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় সোশাল মিডিয়া এবং প্রযুক্তি ব্লগ যার মাসিক পেজভিউ প্রায় ”…..” ।
ঠিক করে দেয়া হয়েছে
“ছবি দেবার সময় ছবি ALT ট্যাগে Keyword বসিয়ে দিন।“
হাসান ভাই ও অন্যান্য ব্লগারদের প্রতি,
ওয়েবসাইট এর image এ alt tag কিভাবে দিতে হয় ??
একটু ক্লিয়ার করবেন প্লিজ………
এভাবে ???
ছবি আপলোড করার পর Alternate text এ Keyword বসিয়ে দিন ।
html কোডে alt=” Keyword” বসিয়ে দিন ।
ওয়েবসাইট এর image এ alt tag কিভাবে দিতে হয় ?? একটু বলবেন প্লিজ………
এভাবে ???
কিন্তু এভাবে ব্লগার এ কাজ করছে না । HTML এরর দেখায়।