অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

[অতিথি পোস্ট] ব্লগার মনস্তত্ব: টেমপ্লেট/থিমের ফুটারে ডিজাইনারের ক্রেডিট মুছে ফেলি কেন

[অতিথি পোস্ট] ব্লগার মনস্তত্ব: টেমপ্লেট/থিমের ফুটারে ডিজাইনারের ক্রেডিট মুছে ফেলি কেন

এ এক আশ্চর্য প্রবণতা সারা বিশ্বময় ছড়িয়েছে, ব্লগাররা সুন্দর সুন্দর থিম/টেমপ্লেট ব্যবহার করতে চান বটে, কিন্তু ডিজাইনারের জন্য ন্যূনতম ক্রেডিট ব্লগাররা রাখেননা। আজ কেন এই নিয়ে লিখছি? কারন প্রথম প্রথম আমারও এই অভ্যাস হয়েছিলো। অনেক বছর কেটে যাওয়ার পরে এখন ভাবি, কেনই বা মুছে ফেলি আমরা ডিজাইনারের ক্রেডিট? আমাদের কোনো সৃষ্টি কেউ নিজের বানিয়ে তুললে আমরা ক্ষিপ্ত হয়ে উঠি অথচ নিজেই কেন এমন করছি? এই দ্বিধা মনে আসার পরে থেকেই চেষ্টা করতে লাগলাম যেন ডিজাইনারের ক্রেডিট কিছুটা হলেও রাখতে পারি। প্রথম ধাপ পার হয়েছি ব্লগিংয়ের অনেক বছর পরে, এখন ডিজাইনারের নাম রাখতে চেষ্টা করি, হাইপারলিঙ্কটুকু বাদ দিয়ে। হাইপারলিঙ্ক মানেই একটি বহির্মুখী লিঙ্ক, তাই আমাকে আরেক ধাপ এগোতে হবে তার পরে এই বহির্মুখী লিঙ্ক মন থেকে অনুমোদন দিতে পারবো।

একজন ব্লগারের মনস্তাত্বিক যেসব দ্বিধাদ্বন্দ্বগুলি থেকে যায়, তার মধ্যে এই দুটি অন্যতম, ডিজাইনারের সমস্ত ক্রেডিট মুছে ফেলা, যদিও বা টেক্সট ক্রেডিট রাখা হয় তাহলে হাইপারলিঙ্ক মুছে ফেলা – যাতে অকারনে ব্যাকলিঙ্ক না দিয়ে ফেলি আমরা।

কিন্তু, যদি আমরা ডিজাইনারের লিঙ্ক অক্ষত রাখি, তাহলে আমাদের কি খুব ক্ষতি হবে একটি বহির্মুখী লিঙ্কের কারনে? আমার মতে, এতে আমাদের সুবিধাই হবে। ডিজাইনার অনেক ব্যাকলিঙ্ক পেলে আরো বেশি উৎসাহিত হবেন তার কাজে, ফলে আমরা পাবো আরো অনেক আকর্ষণীয় থিম/টেমপ্লেট যা আমাদেরই কাজে লাগবে। কিন্তু আমরা সাধারনত এইসব ভেবে চলিনা। ডিজাইনাররাও এই ব্যাপারে ব্লগারকে উৎসাহিত করতে পারেন ইচ্ছে করলে। কিভাবে তারা উৎসাহিত করতে পারেন? ডিজাইনাররা তাদের ওয়েবসাইটে কিম্বা ব্লগে একটি লিঙ্ক পাতা রাখতে পারেন, যারা যারা তাদের থিম ব্যবহার করছেন তাদের ব্লগের লিঙ্কগুলি দিতে পারেন তারা। কিন্তু তারা সেটা করেন না। এইভাবে একটি লিঙ্ক এক্সচেঞ্জ গড়ে উঠলেই কিন্তু প্রচুর ব্লগার উৎসাহিত হবেন ডিজাইনারের লিঙ্ক রাখার জন্য।

ফলে দেখা যাচ্ছে যে এটা শুধুই ব্লগারের দোষ নয়, কিছুটা দায় থেকে যায় ডিজাইনারেরও। সহজেই যে সমাধান হতে পারে সেই পথে ডিজাইনাররা না গিয়ে বরং থিমের অনেক অংশ এনকোড করে ফেলার পথেই হেঁটেছেন অনেক ডিজাইনার। এখানে ডিজাইনারের মনস্তত্বও লক্ষ্য করার মতো। তার একার লিঙ্ক ছাড়াও তারা অন্যান্য কিছু স্পন্সর কোম্পানীর লিঙ্ক দেন, সেখানে তাদের ব্যবসায়িক লাভ নির্ভর করে আছে। ব্লগারের অবস্থা তখন করুন, ব্লগের নিচে সর্বস্বত্ত্ব সংরক্ষিত রয়েছে ডিজাইনারের, তার পাশে অন্যান্য ৪/৫’টি কোম্পানীর লিঙ্ক যাদেরকে ব্লগার চেনেননা/জানেননা, একজন ব্লগার কিকরেই বা মেনে নেবেন এতোখানি? শুধু থিম ব্যবহারের কারনেই সর্বস্বত্ত্ব সংরক্ষিত হবে ডিজাইনারের নামে, এটা মেনে নেওয়া যায়না। কারন থিম নেওয়া হলেও ব্লগের সম্পুর্ণ কন্টেন্ট তো ব্লগারের সৃষ্টি, তাইনা? শুধুমাত্র থিম ব্যবহারের কারনে কি কন্টেন্টের স্বত্ত্বও অন্য কারো নামে চলে যাওয়া উচিত? ডিজাইনার সেখানে শুধুই থিমের স্বত্ত্ব নিজের নামে রাখতে পারেন!

ডিজাইনাররা থিম এনকোড করার ফলে পরিস্থিতি সমাধানের দিকে না গিয়ে আরো ঘোরালো হয়ে গেছে। ব্লগাররাও কি কম যান? থিম ডিকোড করতে কতোক্ষণ লাগে? আর তাছাড়া পাইরেসির যুগে এখন সব প্রিমিয়াম থিম বিনামূল্যেই পাচ্ছেন ব্লগাররা। ডিজাইনার এবং ব্লগারের মনস্তত্ব একে অপরের পরিপন্থী হওয়াতে ফ্রি থিম আর প্রিমিয়াম থিমের অবস্থা একই দাঁড়ালো, রোজ নতুন থিম বেরোচ্ছে এবং পাইরেসি হয়ে তার যথেচ্ছ ব্যবহারও চলছে।

এর সমাধান কিভাবেই বা হবে? ব্লগ জগতে প্রচুর মিটিং চলে ব্লগারদের, কিন্তু ব্লগার এবং ডিজাইনারদের মিটিং খুবই কম হয়, ফলে এই দুই মনস্তত্বের মিলনস্থল এখনো বহুদূরে।

About the author

রিয়া টেক বিষয়ক জ্ঞান আমার বড়ই অল্প, যেটুকুও বা জানি সেটা সকলের সাথেই ভাগাভাগি করে নিতে চাই; লেখার পাশাপাশি আরো অনেক শিখতেও চাই। আবার সেইসব লিখতে চাই - নিজের মতো করে, নিজে যা বুঝলাম। আপনারাও লিখুন, আমি পড়বো।

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 40 comments… read them below or add one }

GM KONOK October 2, 2011 at 10:37 pm

Ame o ai kaj ta kore, orthat designer er nam muse amar nam r link mucha amar link. asole ai vabe vabe dakhe ne. ria apu apne amar ba amar moto blogger er chok khulty help korlen.

Reply

raselmahmud June 10, 2011 at 8:19 pm

রিয়া আপু তুমি অসাধারন লিখ….
আমি ও আমার ব্লগ এর টা ডিলিট করি নাই.
ধন্নবাদ

Reply

জনৈক ব্লগার March 27, 2011 at 4:27 pm

সমস্যা হল, আমি কেন ডিজাইনারকে ৪ টা লিংক দেব। আমি যে ফ্রী থিমটা ইউজ করি সেটার ফুটারে টোটাল ৪ টা লিংক দেয়া। সেগুলো আবার এনক্রিপ্ট করা। ঐ এনক্রিপ্ট করা কোড দিয়ে সার্চ দিয়ে দেখি digital point ফোরামে একজন কোড ডিক্রিপ্ট করে দিয়ে রেখেছেন। আমি একটা রেখে বাঁকীগুলো মুছে ফেলেছি। ফ্রী দিয়ে তো আর মাথা কিনে নেয় নি, নাকি।

Reply

জিন্নাত উল হাসান March 28, 2011 at 5:32 pm

না, মাথা কিনে নেননি। এনক্রিপ্ট করে লিংক বসিয়েছে, যাতে লোকজন সহজের ক্রেডিট লিংক তুলে নিতে না পারে। আপনি যে চারটি লিংকই ডিলিট করে দেননি, তাই আপনাকে ধন্যবাদ।

Reply

Rafiur March 23, 2010 at 8:44 pm

আসলে রিয়া আপু আপনি এই পোষ্টির নাম যেমন শুরু করেছেন “ব্লগার মনস্তত্ব” দিয়ে তেমনি এই পুরো ব্যপারটা ব্লগারদের মনস্তত্বের উপরেই নিভর করে।
তবে ডিজাইনাররা না করলেও ফ্রি থিম ডাউনলোড করা যায় যেসব সাইট থেকে তারা অন্তত কে কোন সাইটে কোন থিম ব্যবহার করছে তার একটি ডাইরেক্টরি এর ব্যবস্থা রাখতে পারে।

Reply

মর্মর March 23, 2010 at 6:20 pm

একই রকম পোষ্ট problogger পড়েছিলাম……………।

Reply

blues March 23, 2010 at 5:22 pm

আমিতো তাহলে অনেক ভাল ব্লগার… :)

Reply

Rajibul March 23, 2010 at 4:00 pm

হাসান ভাই। একটু নজর দিন আমার জন্য খুব জরুরি। আমার এই অফিসের ওয়েবটার http://www.bangladeshbarcouncil.org (বর্তমানে হ্যাকিং অবস্থায় আছে) এডমিনের কাজগুলো আমি একাই করি। কিন্তু এটির নিরাপত্তা আমি কোন ভাবেই রাখতে পারছিনা। যত রকম করেই এডমিন এবং সি প্যানেলে পাসওয়ার্স দেই না কেন কিছু দিন পর পর এটা হ্যাক হয়ে যায় আমার এডমিন দূর্বলতার কারণে। যেহেতু আমি প্লোগামার নাই। তাই হ্যাকিং রোধে আমি এর জন্য কি কি কাজ করতে পারি। একটু সহযোগীতা বা উপদেশ দিলে খুবি উপকৃত হতাম।

Reply

আসিফ March 23, 2010 at 1:10 pm

In my blog i once posted how to decode footer, but prior to that i posted about License and credit removal Issue.

Creative Commons License & Me
http://asif2bd.info/2009/08/10/creative-commons-license-me/

Decoding Encoded WordPress Theme Footer
http://asif2bd.info/2009/08/10/decoding-encoded-wordpress-theme-footer/

BTW my blog Theme is Gifted By Theme Developer, still i gave her Credit.

Reply

জিন্নাত উল হাসান March 23, 2010 at 5:36 pm

তথ্যের জন্য ধন্যবাদ।

অনুগ্রহ করে বাংলায় মন্তব্য করবেন, এবং অন্যকেও বাংলায় মন্তব্য করতে উদ্ধুদ্ধ করবেন।

Reply

আসিফ March 23, 2010 at 9:23 pm

ঠিক আছে।

Reply

Rajibul March 23, 2010 at 10:55 am

রিয়া আপা এই কাজটা মনে হয় ৯০% ব্লগারি করে। তবে আপনার মত এভাবে কেউ ভেবে দেখেনি। ভাবনার সামনে এনে অনেক কে সচেতন করার জন্য ধন্যবাদ।

Reply

mAmun_bangladeshi March 23, 2010 at 10:39 am

ভালো লিখেছেন । আগে প্রথম কাজই করতাম সব মুছে দিতাম এখন একদম নিচের লিংকগুলো রেখে দেই ।

Reply

jeweludoy March 23, 2010 at 9:48 am

রিয়া আপু অসাধারন একটি পোষ্ট ,খুবই ভাল লেগেছে । বিষয়টি কখন বিষদ ভাবে ভেবে দেখিনি। লেখাটি পড়ে অনেক কিছু জানলাম। আপনাকে ধন্যবাদ।

Reply

রিয়া March 23, 2010 at 10:18 am

:) অসাধারন কিছুই নেই এতে, এটা অফ-টপিক পোস্ট বলা যায়

Reply

পান্থ বিহোস April 2, 2010 at 2:28 am

রিয়া আপু কি নিজের লেখাকে অফটপিক বলে বেশি দামি কিছু বলতে চান? কেননা, এই ব্লগের সবাই জানে এই ব্লগের অফ টপিক খুব হিট ক্যাটাগরির আইটেম। সপ্তাহ জুড়ে (কখনো কখনো মাস জুড়ে) অফ টপিকের জন্য সবাই অপেক্ষা করে।
——-
রিয়াপু, দুষ্টুমি করলাম। মাইন্ড “খাইবেন” না, আপনার পিলিজ লাগে… :) :D

Reply

শান্ত March 23, 2010 at 9:24 am

লেখাটা দারুন হয়েছে আপু । আরো এগিয়ে যান …………

Reply

রিয়া March 23, 2010 at 10:15 am

থাক থাক শান্ত! আর বেশি এগোলে পড়ে যাবো! সামনে খাদ!

Reply

Shamim March 23, 2010 at 3:42 am

আমিও প্রথম প্রথম এই কাজটা করতাম। নতুন থিম ইন্সটল করার পর পরই এক মিনিট দেরী না করে ফুটার থেকে ক্রেডিট লিংকটা বাদ দিতাম । ;)

তবে এখন অনেক ভালো হয়ে গেছি ;) । অন্তত পক্ষে একটা লিংক রাখার চেষ্টা করি। তবে যে সব থিম ফুটার এনকোড করে দেয় তাদের একটা লিংকও রাখি না…..কারন হচ্ছে…..এতো কষ্ট করে ডিকোড করার পর ক্রেডিট লিংক রাখার ধৈর্য থাকে ন।

Reply

ariful islam March 23, 2010 at 2:30 am

bhao gravatar ta check kolam don’t mind.

Reply

ariful islam March 23, 2010 at 2:28 am

Bhai apnar blog er sathe porichoy hoye bujlam kothai pore achi ami ar kothai gieche prithibi. thanks bro and also thanks to juelfuji bhai who told me about this blog. keep it up.

Reply

jeweludoy March 23, 2010 at 9:40 am

ariful islam ভাই আপনাকে এখানে দেখে ভাল লাগলো, আশা করি নিয়মিত দেখা হবে

Reply

ariful islam March 23, 2010 at 11:49 am

আমি আছি থকব

Reply

ariful islam March 23, 2010 at 2:24 am

vhalo laglo notun topics ta pore

Reply

Rockable March 22, 2010 at 11:53 pm

But as far as I’ve understood you’re also doing the same thing here. This is a customized version of Thesis wordpress theme being used here, and I didn’t find any link of that theme anywhere over your blog.

I am not sure If you’ve bought their “Rebrandable” license. Thats costly.

Reply

জিন্নাত উল হাসান March 23, 2010 at 12:01 am

আমি Thesis Theme এর ডেভেলপার ভার্সনটি (এটি পারসোনাল ভার্সনের চেয়ে দামী, দ্বিগুন দামী) কিনেছি, তাতে লেখা আছে –

Footer attribution removal, even on clients’ sites!

এবং Thesis Theme এ ক্রেডিট লিংকটি মুছে দেবার অপশন রাখা হয়েছে। তাই থীমের অপশন অনুযায়ী লিংকটি মুছে দিয়েছি।

Reply

Rockable March 23, 2010 at 12:05 am

Alright, its ok then.

Reply

জিন্নাত উল হাসান March 23, 2010 at 12:11 am

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

রিয়া March 23, 2010 at 1:53 am

কোন ভরসায় লেখাটি এখানে দিয়েছি তাও বুঝলেন না Rockable?

Reply

জিন্নাত উল হাসান March 23, 2010 at 2:10 am

রিয়া, যতদূর সম্ভব উনি মন্তব্যটি আমাকে করেছেন।

Reply

রিয়া March 23, 2010 at 2:25 am

হ্যাঁ, কিন্তু এইটুকু তো ভাবতে হবে যে এই ব্লগে নিয়মভঙ্গ হলে এইখানে আমি এই লেখা দিতাম নাকি? :D বুঝেশুনেই দিয়েছি না?

Reply

masud March 22, 2010 at 11:16 pm

আপু একটা অসাধারন আর্টিকেল উপহার দিলেন। আসলে দুই পক্ষ যদি এগিয়ে আসে তাহলেই এ বিষয়ে একটা সমাধান আশা করা যায়।

আবারো ধন্যবাদ এরকম একটা সময় উপযোগী বিষয় আমাদের সামনে এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য।

Reply

Adnan March 22, 2010 at 10:13 pm

আপু, অনেক সুন্দর হয়েছে লেখাটা।আপনি যে প্রসংগ তুলেছেন তা বিশ্লেষনের মতো জ্ঞান নেই বলে কিছু না বলাই শ্রেয় মনে করছি।তবে একটা বিষয়।আমরা কি নিচে ফুটারে আমার ডিজাইনারের লিঙ্ক এভাবে দিতে পারি না যাতে কেউ ক্লিক করলে নতুন Window/Tab চালু হবে।এতে করে একদিকে যেমন আমার ডিজাইনারের কাজের প্রতি আমার সম্মানবোধ প্রকাশ পাবে অন্যদিকে আমার ব্লগের সূত্র ধরে সে হয়তো আরো বেশ কিছু কাজের অফার পাবে।ফলে ভবিষ্যতে আমি কোন বিপদে পড়লে বা কোন ছোট খাট কাষ্টমাইজেশন করতে চাইলে, সানন্দেই সে তা করে দিবে।আপনি কি বলেন?

Reply

জিন্নাত উল হাসান March 22, 2010 at 10:58 pm

লেখাটি খুবই ভাল হয়েছে, সেজন্য রিয়াকে ধন্যবাদ।

নিজের প্রসঙ্গে বলি। আমার ব্লগে ক্রেডিট লিঙ্ক দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আজকাল অনেক থীমেরই ফুটারে হাবিজাবি লিংক থাকে। সেটা নিতান্তই অশোভনীয়। বিশেষ করে ফার্মেসির লিংকগুলো। তবে যেসব থীমে পেপালে সাহায্য অর্থ সাহায্য করার অপশন থাকে, সেগুলোতে সাহায্য করি।

এছাড়া এ পযর্ন্ত ২টি প্রিমিয়ার থীম / ২টি সাধারণ থীম / ১ ফোরাম স্ক্রিপ্ট / ১ অনলাইন শপিঙ থীম কিনে ব্যবহার করছি। তাহলে বুঝতেই পারছেন, আমার পক্ষ থেকে ডিজাইনারদের সাহায্য করার মনোভাবে কমতি নেই।

পোষ্টের জন্য আবারও ধন্যবাদ।

Reply

Adnan March 23, 2010 at 12:42 am

আররে হাসান ভাই দেখি নতুন গ্রাভাটার লাগিয়েছেন। দারুন জোস তো।তা এই বৎস কাহার কথা ভাবিতেছি জানিতে মঞ্চায় !!!

Reply

জিন্নাত উল হাসান March 23, 2010 at 1:36 am

এই দুনিয়া বড়ই বিচিত্র! পুরো কাহিনী বলা সম্ভব নয় ;)

Reply

Masud March 23, 2010 at 1:39 am

দারুন হয়েছে ভাইয়া :)

Reply

রিয়া March 23, 2010 at 1:57 am

হ্যাঁ Adnan, target=”_blank” দিয়ে করে ফেলা যায়, ভালো চিন্তাধারা সেটা। ক্লিক ট্র্যাকার দিয়ে দেখতেও পারেন কতো ক্লিক হচ্ছে। খুব বেশি ক্লিক পড়লে সানন্দে ডিজাইনারকে সেটা জানাতেও পারেন, খুশি হয়ে পরবর্তী থিমের ইভ্যালুয়েশান কপি দিলেও দিতে পারে :)

Reply

Adnan March 23, 2010 at 2:21 am

আপু ভাল প্রসং তুলেছেন একবার ঘুরতে ঘুরতে Google Analytic এর ট্র্যাকার এর সাহায্যে আমার ব্লগের কোথায় কোথায় ক্লিক পরে তা দেখেছিলাম এর পর আর তা পারছি না।সম্ভব হলে একটু প্রসেসটা জানাবেন।

Reply

জাহিদ March 22, 2010 at 8:34 pm

আপনার এই ধারনা আমাকে একটু নাড়া দিয়েছে। কারণ আমিও এই পথের পথিক কি না…….

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: