অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

এই সপ্তাহের অফটপিক [২৪.০৩.২০১০ - ৩০.০৩.২০১০]

এই সপ্তাহের অফটপিক [২৪.০৩.২০১০ - ৩০.০৩.২০১০]

এই সপ্তাহের শুরুর দিকে বেশ অবসরে ছিলাম, হঠাৎ করে আবার কাজের চাপ বেড়েছে। চলুন এই সপ্তাহে আমার কয়েকটি পর্যবেক্ষন নিয়ে আলোচনা করি:

  • ফ্রিল্যান্স ডাইরেক্টরির জন্য স্ক্রিপ্ট খুঁজছি, এখনও পাইনি। শেষমেষ হয়তো পয়সা খরচ করে বানিয়ে নিতে হবে। যে বিষয়টি আমার তাড়িয়ে বেড়াচ্ছে তা হলো ফ্রিল্যান্সদের কাজের মান নিয়ন্ত্রন কিভাবে করা হবে? কারন তা না হলে সদস্য হবার জন্য যেকেউ নিজেকে ফ্রিল্যান্সার বলে দাবী করবে। তাই ডাইরেক্টরির মান নেমে যাবে।
  • একজন ব্লগার জানিয়েছেন যে বিনা নোটিসে গুগল তার ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে, তথ্য সংগ্রহ করে দেখলাম যে তার ডোমেইনের প্রথম শব্দ adsense, অর্থাৎ তিনি ডোমেইনে গুগলের ট্রেডর্মাক শব্দ ব্যবহার করছেন। এমনটি হলে গুগল বিনা নোটিসে আপনার ওয়েবসাইট ডিলিট এবং এডসেন্স ব্যান করে দিতে পারে। এই বিষয়ে সর্তক হউন – এই পোষ্টটি পড়ে দেখতে পারেন – ডোমেইনে ট্রেডমার্ক ব্যবহারের কুফল – ডোমেইন নিয়ে মামলা এবং অত:পর ডোমেইন ফেরত
  • আরেকজন ব্লগার বলেছেন, এডসেন্সের জন্য তার আবেদন বারবার নাকচ হচ্ছে। ওয়েবসাইটে গিয়ে দেখি কোনো আর্টিকেল/লেখা কিছুই নেই, শুধু ব্লগারে একটি ব্লগ খোলা হয়েছে। এভাবে কোনোদিনই গুগল এডসেন্সের একাউন্ট খুলে দেবে না। করনীয় বিষয়গুলো নিয়ে আজ রাতেই একটি পোস্ট লিখবো।
  • অনেকেই বেশ ছোট ছোট বিষয় জানতে চেয়ে ইমেইল করছেন। প্রতিটি ইমেইলের উত্তর দেয়া আমার পক্ষে খুবই কষ্টকর। চাকুরি, ফ্রিল্যান্স এবং ব্লগিং মিলিয়ে আমি প্রতিদিন প্রচুর ইমেইল জমা হয়। তাই লাজলজ্জা ঝেড়ে ফেলে একান্ত ব্যক্তিগত ইমেইল ছাড়া সবকিছুই ব্লগের মন্তব্যের মাধ্যমে আলোচনা করলে সবারই উপকার হবে।

এখন এ পর্যন্তই, অফিসে বসে আছি। সকাল থেকে পিঠের ব্যথাটা আবার শুরু হয়েছে। কাজ করতে বিরক্ত লাগছে।

যাহোক, সাথে থাকুন, ভাল থাকুন।

শুভ কামনা রইল সবার জন্য।

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 103 comments… read them below or add one }

salma July 12, 2011 at 9:38 pm

হাসান ভাই,আমি চাই বাংলায় কবিতা লিখা আপনার ব্লগে যা অসাধারন হবে, কীভাবে এই কাজটি করবো, প্লিজ জানাবেন।

ধন্যবাদ।

Reply

জিন্নাত উল হাসান July 13, 2011 at 8:27 am

আপনি আমার ব্লগে কবিতা লিখতে চান? ঠিক বুঝলাম না।

Reply

salma July 12, 2011 at 12:08 am

হাসান ভাই,আমার ব্লক করে ও পডা ভাল লাগে ,একাউন্ট কিভাবে করতে পারবো? আপনার পরামর্শ চাই ।বাংলায়
লিখার পদ্ধতি আমার ভাল লাগে।

ধন্যবাদ

Reply

Adnan April 8, 2010 at 10:23 pm

স্প্যাম মেসেজ তো প্রতিদিন কত শত আসে।আজ একটা মজার ইমেইল পেলাম যেটা আবার জিমেইলের শক্ত প্রতিরক্ষা ব্যাবস্থাকে ডিঙ্গিয়ে একদম ইনবক্সে চলে এসেছে।মেসেজটা পড়লেই সব বুঝতে পারবেন।আর কি চালাকিটা কেরেছে দেখেন, support@google.com এটা গুগলের ইমেইল এ্যাড্রেস।আমাদের মনে হতে পারে সেখান থেকে ইমেইল্টা এসেছে।কিন্তু না নিচেই দেখা যাচ্ছে To এর ঘরে এটা লেখা।আসল মেসেজটা এসেছে mailboxveritymember@gmail.com এখান থেকে।যাই হোক এধরনের ইমেইল থেকে সাবধান থাকুন সবাই।

Gmail
to support@google.com
date Thu, Apr 8, 2010 at 6:25 PM
subject Your Gmail Account
hide details 6:25 PM (2 hours ago)

Due to the congestion in our Gmail servers,there would be removal of all unused Gmail Accounts.You will have to confirm if your E-mail is still active by filling out your login info below after clicking the reply button, or your account will be suspended within 24 hours for security reasons.

Account name:
Password:
DOB:
Country :

Warning!!! Account owner that refuses to update his or her account within Seven days of receiving this warning will lose his or her account permanently.
Thank you for using Gmail !

The Gmail Team

Reply

পান্থ বিহোস April 9, 2010 at 12:40 am

কোনো মেইল সেন্ডারকে না চিনতে পারলে ঐ মেইলটি আমি সাধারণত সরাসরি ডিলিট করে দিই। কিছুদিন আগে আমার একটি ইয়াহু আইডি লগ ইন করতে পারছিলাম না। ইনভ্যালিড ইউজার নেম/পাসওয়ার্ড বলতো। অনেকে বলেছে ওটা নাকি হ্যাক হয়েছিলো। আমার তো মাথায় হাত! আমার বেশির ভাগ ডোমেইন, ওয়েবসাইটের তথ্য ঐ মেইলে রাখা…
যাহোক, শেষ পর্যন্ত জানতে পারি ওটা হ্যাক হয়নি। ইয়াহু ইচ্ছে করেই বন্ধ করে দেয়। ওটা একটিভ করতে বেশ নাকানি চুবানি খেতে হয়েছিলো। যদিও এখন ওটা একটিভ হয়েছে কিন্তু ওটায় এখন খুব কম মেইল আসে। বুঝতে পারছি না সমস্যাটা কি?

Reply

Noor April 9, 2010 at 2:23 am

পান্থ বিহোস ভাইয়া আমিও আমার একটা ইয়াহু মেইল একাউন্টে ঢুকতে পারছি না। একাউন্টটা আবার কিভাবে একটিভ করতে পারবো? সেই বিষয়ে আপনার পরামর্শ প্রত্যাশা করছি।

Reply

পান্থ বিহোস April 9, 2010 at 2:33 am

আপনার সমস্যাটা কোথায় হয়েছে, তা জানান। আপনি কি ইউজার নেম/পাসওয়ার্ড ভুল করছেন নাকি ইনভ্যালিড ম্যাসেজ পাচ্ছেন?

Reply

পান্থ বিহোস April 7, 2010 at 7:10 pm

হাসান ভাই, অফটপিক দেবেন না?

Reply

পান্থ বিহোস April 6, 2010 at 12:00 am

হাসান ভাই, অফটপিক দিন তাড়াতাড়ি…

Reply

Masud April 4, 2010 at 10:11 am

ভাইয়া PR update হয়েছে, ahmasud এখন PR 2 এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে blogliki.com এখন PR 2.

আর অন্য সকল ভাইয়ার খবর কি?

Reply

Adnan April 4, 2010 at 1:24 am

হাসান ভাই আপনার এক ক্লায়েন্টের ব্লগে দেখলাম Travian এর গেম।এদের এ্যাফ্লিয়েশন সিষ্টেম সম্পর্কে জানতে চাই…

Reply

Adnan April 4, 2010 at 1:39 am

http://www.bannerconnect.net/

এর মাধ্যমে মনে হয় গেইমগুলো দেখানো হয়।তাই না? একটু বিস্তারিত জানান।

Reply

Adnan April 4, 2010 at 11:30 pm

হাসান ভাই,চোখে পড়লে একটু জানান প্লিজ…

Reply

জিন্নাত উল হাসান April 4, 2010 at 11:52 pm

bannerconnect এর বিজ্ঞাপনগুলো আকর্ষণীয়। মূলত এই কারনেই এখানে সাইনআপ করেছিলাম, তবে তাদের প্রথম শর্ত হল মাসে অন্তত ১,০০,০০০ পেজইম্প্রেশন থাকতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিলও হতে পারে – তাদের কথা অনুযায়ী।

Reply

Adnan April 2, 2010 at 8:45 pm

http://www.inhowtovideos.com/

একটা অসাধারন সাইট।ফ্রী রেজিষ্ট্রেশন করে ঘুরে আসুন।ব্লগিং, ওয়ার্ডপ্রেস, seo প্রভৃতি টপিকের উপর অত্যন্ত মানসম্মত ফ্রী ভিডিও আছে।

Reply

Adnan April 1, 2010 at 11:17 am

আসেন ভাই সব গুগলের নতুন এক সার্ভিসের সাথে পরিচয় করিয়ে দেই ! এখন থেকে আপনার বাড়ির আশেপাশের গরু, ছাগল,কুকুর, বিড়াল সব কিছুর ভাষা আপনি বুঝতে পারবেন !গুগলের এই অনন্য অসাধারন সার্ভিসের নাম Translate for Animals।বিস্তারিত এখানেঃ

http://www.google.co.uk/intl/en/landing/translateforanimals/

Reply

জিন্নাত উল হাসান April 3, 2010 at 2:48 am

জ্বি ভাই, ভালই বলেছেন। এপ্রিলের এক তারিখ বেশ আগেই শেষ হয়ে গেছে ;)

Reply

Adnan April 3, 2010 at 2:52 am

কি আর করব বলেন।কেউ তো রিপ্লাই টিপ্লাই দিল না।যাক গে সামনের বছর দেখা যাক…

Reply

পান্থ বিহোস April 5, 2010 at 11:49 pm

এপ্র্রিল ফুলকে আর ভালো পাই না… :(

Reply

আরমান March 31, 2010 at 4:36 pm

ভাইয়া, ওয়ার্ডপ্রেস ব্লগে একজন ইউজারকে কিভাবে কমেন্ট করা থেকে কিভাবে ব্লক করা যেতে পারে যাতে সে কমেন্টের মাধ্যমে spam ছডাতে না পারে ?

Reply

পান্থ বিহোস April 1, 2010 at 8:52 am

ড্যাশবোর্ড-এর ডিসকাশন অংশটি দেখুন…

Reply

আরমান April 7, 2010 at 7:41 pm

ধন্যবাদ ।

Reply

Masud March 31, 2010 at 10:12 am

কাল থেকে আমার HSC পরীক্ষা শুরু হচ্ছে। সকল ভাইয়াদের কাছ থেকে দোয়া এবং শুভকামনা প্রার্থী।

ধন্যবাদ সকলকে।

Reply

পান্থ বিহোস March 31, 2010 at 12:40 pm

শুভকামনা এবং শুভেচ্ছা রইলো। দোয়া তো অবশ্যই- পরীক্ষা অবশ্যই ভালো হবে… :)
——–
আহ কী মজা! মাসুদ বড় হয়ে গেছে। আর কয়দিন পরেই ভার্সিটিতে পড়বে ;) :D

Reply

আরমান March 31, 2010 at 4:38 pm

মাসুদ ভাই – শুভ কামনা রইল আপনার জন্য।

Reply

Masud March 31, 2010 at 5:04 pm

@আরমান ভাইয়া, অনেক ধন্যবাদ ভাইয়া

Reply

Masud March 31, 2010 at 5:03 pm

ধন্যবাদ ভাইয়া, আর ভাইয়া আপনি মনে হয় অনেক মজার মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলেন? পরীক্ষার পর আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে। :D

Reply

সলিউশন ফর অল | নাজমুল হাসান March 31, 2010 at 5:12 pm

হাল ছেড়োনা বন্ধু তুমি কলম ছাড়ো জোরে,,,,,,,,,
শুভ কামনা রইলো……………..

Reply

পান্থ বিহোস March 31, 2010 at 2:21 am

হাসান ভাই, একটা ব্যাপার জানতে চাচ্ছি- মেনুর ব্যাপার নিয়ে। ড্রপডাউন মেনুর এখানে মূল পেজটিকে কীভাবে আনলিঙ্ক করা যায় ওয়ার্ডপ্রেসে? অর্থাৎ ধরুন আপনার এই সাইটের অন্যান্য মেনুটির অধিনে কিছু মেনু আছে (এডসেন্স গ্যালারি, অনুসন্ধান, যোগাযোগ, নীতিমালা)। আমি চাই, অন্যান্য-এর সাথে যেন কোনো লিংক না থাকে। অর্থাৎ “অন্যান্য”-এর মাঝে ক্লিক পড়লে যেন কোনো কিছু না হয়। ব্যাপারটি বুঝাতে পারলাম কি হাসান ভাই?
কীভাবে এই কাজটি করবো, প্লিজ জানান…

Reply

জিন্নাত উল হাসান March 31, 2010 at 3:13 am

আপনার সমস্যা বুঝতে পেরেছি, এই লিঙকের ( http://javascript-array.com/scripts/simple_drop_down_menu/ ) কোড প্রয়োজনীয় সংশোধন করে ব্যবহার করতে পারবেন।

Reply

পান্থ বিহোস March 31, 2010 at 3:26 am

আমরা যে মেনুগুলো তৈরি করি সেগুলো ওয়ার্ডপ্রেসের কোথায় খুঁজে পাবো?

Reply

জিন্নাত উল হাসান March 31, 2010 at 3:27 am

header.php ফাইলে পাবেন।

তবে এত রাতে জেগে কেন?

Reply

পান্থ বিহোস March 31, 2010 at 3:40 am

হেডার-এ তো হোম মেনু ছাড়া আর কিছু পাচ্ছি না… :(

Reply

জিন্নাত উল হাসান March 31, 2010 at 7:00 am

বাকিগুলো পেজ অনুযায়ী ডেটাবেজ থেকে তৈরি হয়।

Reply

পান্থ বিহোস April 1, 2010 at 8:53 am

কাজটি করতে পারলাম না… :(

Reply

পান্থ বিহোস March 30, 2010 at 3:04 am

সবার জন্য একটি সুখবর, গত বছর হাসান ভাই দেশে আসার পর আমাদের সাথে দ্বিতীয়বার যে আড্ডাটি দিয়েছিলেন, সেটির ভিডিও ধারণ করেছিলেন এই ব্লগের পাঠক মোয়াজ্জেম ভাই। দেম দিচ্ছি করেও সময়ের অভাবে মোয়াজ্জেম ভাই ভিডিওটি নেটে আপলোড করার সময় পাচ্ছিলেন না। গতকাল তিনি ভিডিওর একটি পর্ব আডলোড করেছেন। আগ্রহীরা দেখতে পারেন।
মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস, অনলাইন আয়, গুগল এডসেন্স এইসব বিষয়ে-ই আড্ডাটি হয়েছিলো।
ভিডিওটি কেমন হয়েছে জানালে মোয়াজ্জেম ভাই শিগগিরই পরবর্তী পর্বগুলো আপলোড করবেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Reply

মোয়াজ্জেম হোসেন March 30, 2010 at 2:33 pm

এখন ইউটিউব এ ১ম পর্ব http://www.youtube.com/watch?v=8GyeLAZkL7Q
২য় পর্ব আসিতেছে….:)

Reply

জিন্নাত উল হাসান March 31, 2010 at 3:14 am

ভিডিওটি দেখলে বোঝা যায় সবার সামনে কথা বলতে আমি কত অদক্ষ!

মোয়াজ্জেম ভাইকে অনেক ধন্যবাদ।

Reply

মোয়াজ্জেম হোসেন March 31, 2010 at 7:34 am

হাসান ভাই আপনাকেও অনেক ধন্যবাদ।

Reply

Adnan March 31, 2010 at 8:19 am

মোয়াজ্জেম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটার জন্য।আমি ডাউনলোড করে রাখলাম।আশা করি সামনের পর্বগুলো খুব দ্রুত দেখতে পাব।আর লেখক হাসান ভাই আর বক্তা হাসান ভাইয়ের মাঝে বেশ পার্থক্য আছে বলে মনে হোল।লেখক হাসান ভাই অনেক বেশী সাবলিল ও একই সাথে Formal অন্যদিকে বক্তা হাসান ভাইয়ের মাঝে খানিকটা জড়তা দেখলাম কিন্তু ভাল লাগল Informal আলাপচারিতার শুনে।লাইফে একটা বিরাট সুযোগ মিস করলাম মনে হয়…

Reply

পান্থ বিহোস March 31, 2010 at 12:57 pm

আদনান ভাই, অবজেকশান ! কঠিন অবজেকশান !
ফরমাল ইনফরমাল বুঝি না। আমি সেটিশফাইড, এতেই আমি খুশি।

প্রসঙ্গত বলতে হয়, আমার এক ফ্রেন্ড ১০০০ টাকায় অনলাইন কোর্স করে এসে আমাকে বলে, দোস্ত গুগল এডসেন্স সম্পর্কে আমি অনেক কিছু জানি, কিন্তু দোস্ত গুগল এডসেন্সের জন্য আবেদন করবো কীভাবে?
এবার বুঝুন ঠেলা। বন্ধুর প্রশ্ন শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারিনি।

অথচ হাসান ভাইয়ের আড্ডায় যারা এসেছে, তারা এসব কথা হেসেই উড়িয়ে দেবে। আমি দেখেছি আড্ডায় যারা এসেছে তাদের বেশির ভাগই বেশি আগ্রহ দেখিয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দিকে। হাসান ভাইও বারবার এদিকটার প্রতিই ইঙ্গিত করেছেন।

আমার বিশ্বাস (যেহেতু বাস্তব), সবটুকু ভিডিও দেখলে আপনি আপনার কথা উইথড্র করবেন। তবে এ কথা ঠিক, জড়তা থাকা অস্বাভাবিক কিছু না। হাসান ভাই প্রফেশনাল নন এই দিকে। আর এটা তাঁর হওয়ার প্রয়োজনও নাই। কেননা, তিনি তো আর এসব কোর্স করিয়ে পয়সা কামানোর কথা চিন্তা করেন না। কী বলেন মি. আদনান ভাই? :)
————–
ঐ মিয়া, আপনার সাইটের লিংক প্রকাশ করেন না কেন?

Reply

Adnan March 31, 2010 at 9:34 pm

হায় হায় বিহোস ভাই দেখি ভুল বুঝেছেন।আল্লাই মালুম হাসান ভাই আবার কি অর্থ করেছেন।হাসান ভাইয়ের সমালোচনা করব সেই দুঃসাহস অভিপ্রায় কিছুই নেই।এমনি বললাম।হাসান ভাইয়ের সাথে দেখা করতে পারলাম না এই দুঃখবোধ বোধকরি আরো অনেক দিন বইতে হবে।

আর সাইটের নাম না প্রকাশ করার কিছু কারণ তো আছেই।তাছাড়া সবার গোছানো ব্লগের ভীরে নিজের ব্লগের নাম জানাতেও তো লোইজ্জা লাগে ভাই ! তবে ইনশাল্লাহ, সব কিছু প্ল্যান মতো চললে মে মাসে কিছু ঘটার সম্ভাবন আছে।দেখা যাক।

**হাসান ভাই, কমেন্ট লেখার সময় অনেক বার এমন হয় যে ভুল লিখে ফেলি বা ১টা ২ টা শব্দ বাদ যায়।কমেন্ট এডিটের ব্যাবস্থা থাকলে হয়তো ভাল হোত। **

Reply

পান্থ বিহোস March 31, 2010 at 11:24 pm

ওয়েবসাইট প্রকাশের মধ্যে লোইজ্জার কিছু নাই। আমরা প্রকাশ করছি না? :) :D
——–
হুমায়ূন আহমেদের “হাবলঙ্গের বাজার” নাটকের ডায়ালগ নকল করলাম… ;) :D

Reply

পান্থ বিহোস March 29, 2010 at 11:50 pm

হাসান ভাই, ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস এমইউ-এর মধ্যে পার্থক্য কী? মূল ব্যাপারটা জানালে কৃতার্থ হবো…

Reply

জিন্নাত উল হাসান March 30, 2010 at 12:33 am

Wordpress MU এর সবচেয়ে বড় সুবিধা হল ওখানে প্রতিটি লেখক মানেই আলাদা আলাদা ব্লগ, অর্থাৎ প্রত্যেক ব্লগার নিজের মতো করে তার পেজকে সাজাতে পারবেন, উদাহরণ wordpress.com – তবে আশা কথা হচ্ছে কিছুদিন পরেই Wordpress 3.0 রিলিজ পাবে, তখন Wordpress আর Wordpress MU এক হয়ে যাবে। তখন Wordpress এ Wordpress MU এর সুবিধা পাওয়া যাবে।

Reply

পান্থ বিহোস March 30, 2010 at 2:51 am

তাহলে কি যখন ওয়ার্ডপ্রেস ৩.০ রিলিজ পাবে তখন ওয়ার্ডপ্রেস এমইউ বাতিল হয়ে যাবে? নাকি এটির সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে?
আরেকটা ব্যাপার, কমেন্টস করলে সরাসরি পাবলিশ হচ্ছে না কেন? মডারেশন করা হচ্ছে কি? নাকি স্প্যামিং হচ্ছে?

Reply

জিন্নাত উল হাসান March 30, 2010 at 5:03 am

মডারেশন হচ্ছে না, কোনো কারণে প্রায় সব মন্তব্যই স্প্যামের ঘরে চলে যাচ্ছে। আমার পক্ষ থেকে আমি কোনো মডারেশনে কোনো পরিবতর্ন আনিনি।

Reply

জিন্নাত উল হাসান March 30, 2010 at 5:04 am

আমি শুনেছি দু’টি ভাসর্ণ মিলে একটিতে পরিনত হচ্ছে। কতটুকু সঠিক তার দুই/তিন সপ্তাহের মাঝেই বোঝা যাবে।

Reply

পান্থ বিহোস March 30, 2010 at 12:27 pm

আমার ব্লগ ডট কম কি ওয়ার্ডপ্রেস এমইউ দিয়ে করা?

Reply

সলিউশন ফর অল | নাজমুল হাসান March 30, 2010 at 3:16 pm

সামু আর আমারব্লগ তো একই স্ক্রিপ্টে তৈরী মনে হয়। কিন্তু কি সেই স্ক্রিপ্ট? কোথায় পাওয়া যায় এটা? কেউ কি জানেন?

Reply

জিন্নাত উল হাসান March 30, 2010 at 4:35 pm

সামহোয়ারইনের জন্য কোনো স্ক্রিপ্ট ব্যবহার করা হয়নি, ওটা তাদের নিজস্ব স্ক্রিপ্ট।

Wordpress MU Download Link – http://mu.wordpress.org/download/

Reply

জিন্নাত উল হাসান March 30, 2010 at 4:34 pm

জ্বি amarblog.com Wordpress MU দিয়ে করা হয়েছে।

Reply

Noor March 29, 2010 at 1:43 am

favicon add করবার চেষ্টা করলাম। favicon.ico ফাইলটি wp-content/themes/mytheme/ এ আপলোড করেছি এবং header.php তে এর পরে
<link rel="shortcut icon" type="image/x-icon"
href="/favicon.ico” /> লিখেছি । কাজ হয় না। ভুলটা কই করলাম। চোখে আঙুল দিয়ে ভাইজানরা একটু আমারে দেখায় দেন।

Reply

পান্থ বিহোস April 1, 2010 at 8:56 am

ফেভিকন সমস্যাটির একটি চমতকার সমাধান পেয়েছি। যেকারও জন্য আরও সহজ এবং সাবলীল হতে পারে। favicons নামের প্লাগিনসটি এড করে সেটিংস করে নিন, ব্যাস দেখুন চমতকার ফেভিকন।

Reply

Noor April 15, 2010 at 1:36 am

পান্থ বিহোস ভাইয়া, আপনার ‘ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে ফেভিকন, তৈরি করা খুবই সোজা !!!’ http://bn.jinnatulhasan.com/2009/12/2562 শিরোনামের লেখাটি আমার দারুন কাজে দিয়েছে। নতুন কোন প্লাগিনস এখন আর ইনস্টলের দরকার নাই। তারপরও প্লাগিনটার নামটা মনে থাকলো। হয়তো ভবিষ্যতে কাজে দিবে।

Reply

Noor March 29, 2010 at 12:56 am

নতুন সমস্যার সম্মুখীন হইছি। আমার সাইটে কমেন্ট লেখার কোন অপশন খুজে পাচ্ছি না। হাসান ভাইয়ার ব্লগে কী সুন্দর মন্তব্য ঘর আছে আমার সাইটে তো খুঁজে পাই না।
বুঝতেই পারছেন আমি ওয়ার্ডপ্রেসে নতুন। তাই সকলের সহযোগিতা প্রার্থী।

Reply

Adnan March 29, 2010 at 1:25 am

http://www.mediafire.com/jinnatulhasan

এখানে প্রচুর রিসোর্স আপলোড করেছি।আপনারা কেন যেন এই লিঙ্কটার কথা ভুলে যান।একবার ঢু মেরে ওয়ার্ডপ্রেস ফোল্ডার এর বইগুলো আপনি ডাউনলোড করে পড়ে দেখুন।আর একদম নবিশদের জন্য http://www.mediafire.com/?5njyjmbwzof – এটি একটি অবশ্য পাঠ্য।যদি চান প্রিন্ট করে পড়তে পারেন। নীলক্ষেত থেকে বোথ পেইজ হিসেবে প্রিন্ট করলে ৩টাকা লাগে। পুরো বইটি প্রিন্ট করতে ৩৪০/২*৩=৫১০ টাকা লাগবে।

Reply

Noor March 29, 2010 at 1:51 pm

ধন্যবাদ আদনান ভাই। আপনার আপলোডকৃত mediafire এর ডকুমেন্টগুলো আমি আগেই ডাউনলোড করেছিলাম এবং ডকুমেন্টগুলো থেকে অনেক কিছুই শিখছি এবং, নিত্য নতুন শেখার চেষ্টা করছি। তারপরও কিছুকিছু ক্ষেত্রে ট্রিকসগুলো অনেক জটিল মনে হয়। তখন মনে হয়, হাতে কলমে শিখতে পারলে আরো ভালো হতো। তাই সকলের দ্বারস্ত হওয়া।

Reply

আমি আর আমি নাই March 28, 2010 at 2:15 pm

আচ্ছা ভাইয়া,
আমার ওয়ার্ডপ্রেস (নিজ সার্ভারে) এখানে কেউ রেজিষ্ট্রেশন করলে তার এখানে পাসওয়ার্ড যায়না।
হেল্প চাই………………।

Reply

জিন্নাত উল হাসান March 28, 2010 at 8:24 pm

wp-mail প্লাগইনটি ইনস্টল করে প্রয়োজন ঘরগুলো পূরন করে দিন। কাজ হয়ে যাবে।

Reply

তন্ময় March 28, 2010 at 8:25 pm

php mail() ফাংশান ডিজেবল করা থাকতে পারে। সেক্ষেত্রে SMTP use করেন। wp mail smtp প্লাগিন ব্যাবহার করে দেখেন।

Reply

আমি আর আমি নাই March 29, 2010 at 2:00 pm

ধন্যবাদ। কাজ হচ্ছে………..

Reply

পান্থ বিহোস March 27, 2010 at 1:16 pm

ওয়ার্ডপ্রেস-এর ড্যাশবোর্ড লগিন পাসওয়ার্ড ভুলে গেছি। এবং যে ইমেইলে পাসওয়ার্ড ভুলে গেলে রিমাইন্ড দেয় ঐ ইমেইল-ও বন্ধ। এখন কী করতে পারি?

Reply

Masud March 27, 2010 at 7:07 pm
পান্থ বিহোস April 1, 2010 at 9:00 am

ধন্যবাদ। সমস্যার সমাধান অন্যভাবে করে ফেলেছি…

Reply

Adnan March 27, 2010 at 3:03 am

হাসান ভাই, মোবাইল এ্যাপ্লিকেশন বিক্রীতো এখন একটা বিলিয়ন ডলার ব্যাবসায় পরিণত হয়েছে।ব্লগে রেফারেল এর মাধ্যমে বা অন্য কোন উপয়ে কি এ ধরনের কাজে নামার সুযোগ আছে? আপনার জানা থাকলে একটু টিপস চাই।

Link: http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=131597

Reply

Adnan March 30, 2010 at 8:17 am

হাসান ভাই,আপনার চোখে পড়লে একটু মন্তব্য করুন।

Reply

Noor March 27, 2010 at 2:35 am

All in One SEO Pack Plugins activate করতে মেসেজ দেখাচ্ছে Plugin could not be activated because it triggered a fatal error.
Parse error: syntax error, unexpected $end in …/htdocs/wp-content/plugins/all-in-one-seo-pack/aioseop.class.php on line 1563

বিদ্র: আমি ওয়ার্ডপ্রেস ২.৮.৫ ভার্সন ইনস্টল করেছি। ভার্সনজনিত কোন কারনে ইরর দেখাচ্ছে নাকি অন্য কোন কারণ

Reply

সলিউশন ফর অল | NAZMUL HASAN March 27, 2010 at 11:40 am

আমার মতে “Light SEO” ব্যবহার করাটাই ভালো (যদি All-in-one-SEO-pack কাজ না করে) আমার এ রকম হওয়ার পর আমি এখন “Light SEO” ব্যবহার করি। ধন্যবাদ।

Reply

পান্থ বিহোস March 27, 2010 at 12:37 pm

প্লাগিনটি ভালোভাবে আপলোড না করেই একটিভেট করতে গেলে এরকম এরর দেখায়। আপনি এটাকে আন-ইনস্টল করুন, সম্ভব না হলে সি-প্যানেল থেকে ডিলিট করে সম্পূর্ণ মুছে দিন। নতুন করে ইনস্টল করুন, তারপর একটিভেট করুন। আশা করছি হয়ে যাবে…

Reply

Noor March 29, 2010 at 12:10 am

হাহ্ হা, সমস্যার সমাধান হয়ে গেছে। কি আনন্দ।

Reply

Noor March 27, 2010 at 2:28 am

আমি WordPress 2.9.2 ভার্সনটি আমার সাইটে অটোমেটিক্যালি আপগ্রেড করতে চাচ্ছি। আপগ্রেড pageএ Hostname, Username, Password দিতে বলছে। এখানে কি FTP এর Hostname, Username, Password দিতে হবে। আমি বিভিন্নভাবেই চেস্টা করেছি কিন্তু ফলাফল শুন্য। কিভাবে কি করা যায় যদি কেউ বলতেন..

Reply

blues March 27, 2010 at 8:28 am

নিচের কোডটিকে wp-config.php ফাইলের নিচে যোগ করে দিন। কাজ হবে। অটো আপগ্রেডে আর সমস্যা দেখাবেনা।

if(is_admin()) {
add_filter('filesystem_method', create_function('$a', 'return "direct";' ));
define( 'FS_CHMOD_DIR', 0751 );
}

Reply

Noor March 27, 2010 at 11:25 am

অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতো সহজে কাজটা হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি নি। ধন্যবাদ blues. কিন্তু All in One SEO Pack Plugins এখনও activate করতে পারলাম না।

Reply

রাহাত March 26, 2010 at 6:28 pm

সাপ্তাহে যে দিন বাসায় থাকি পিসি বন্ধ হয় না আর পিসি চালু থাকলে তো নেট ও চালু থাকে আমার, নানান কাজের ফাঁকে ফাঁকে মেইল চেক করি ডাউনলোড করি গান শুনি ইত্যাদি ইত্যাদি…মেইল চেক করতে গেলেই যখন দেখি জিন্নাত উল হাসানের ব্লগ তখন কিক্ল করে টপিক টা পড়তে যাই তাড়াতাড়ি মনে মনে ভাবি আমার আগে অন্য কেউ মন্তব্য করতে পারবে না……কিন্তু মন্তব্য করার জন্য আস্তে আস্তে নিচে নামলে দেখি…মন্তব্য করার বক্স টা সবার নিচে…এত্ত মন্তব্য যে দেখে না মন্তব্য করার ইচ্ছা হয় না।
তারপরেও নাকি হাসান ভায়ের কত্ত দোষ ত্রুটি শুনি।
অফ টপিক লিখে যদি এত রিপ্লে পায় আর অন্য সব হলে তো…
জয়তু হাসান ভাই…

Reply

জিন্নাত উল হাসান March 26, 2010 at 9:49 pm

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভ কামনা রইল।

Reply

blues March 26, 2010 at 4:28 pm

হাসান ভাই পিঠের ব্যথার জন্য চায়নিজ হারবাল মেডিসিনের খোঁজ নিয়ে দেখতে পারেন। আমার এগুলার উপর কোন বিশ্বাস ছিলনা কিন্তু পরে হাতে নাতে ফল পেয়েছি। লন্ডনে যদি কোন চায়নিজদের লোকালিটি থাকে তাহলে ওষুধও পাবেন। চায়নিজরা হারবালের উপর অগাধ বিশ্বাস রাখে।
ফ্রিল্যান্সারদের আবেদনের সাথে তার পূর্ব কাজের লিংকগুলা জুড়ে দিতে পারে। এডমিন জাজ করে দেখবে, তবে এক্ষেত্রে কাজের প্রূফ হিসেবে কি উপস্থাপন করতে হবে তা আমার মাথায় আসছেনা। তারপর রিয়ার কথানুযায়ী তাদের বেসিক, এডভান্সড এবং এক্সপার্ট লেভেল এ ভাগ করা যাবে।

Reply

Adnan March 25, 2010 at 3:52 pm

হাসান ভাই, ব্যাক পেইন নিয়ে হেলাফেলা নয়, ব্যাথাটা সারা জীবন প্রচন্ড ভোগায়।যদিও সবই জানেন তাও কিছু লিঙ্ক দিলাম।দেখেন কাজে আসে নাকি। অন্যদেরও জেনে রাখা উচিতঃ

http://www.physioroom.com/experts/asktheexperts/answers/qa_20030701.php

http://hubpages.com/hub/computerhealth

http://www.journalism.co.uk/12/articles/53016.php

Reply

জিন্নাত উল হাসান March 25, 2010 at 7:43 pm

ধন্যবাদ

Reply

শান্ত March 25, 2010 at 2:46 pm

পোস্ট এভের্টা দেওয়ার জন্য কি করতে হবে ? আমি পোস্টের মধ্যেও ছবি ব্যবহার করতে পারি না । প্লিজ কেউ যদি বলেন ?

Reply

সলিউশন ফর অল | NAZMUL HASAN March 25, 2010 at 2:53 pm

http://www.gravatar.com এ গিয়ে সাইনআপ করুন। পটো দেওয়ার কয়েক ঘন্টা পর এভার্ট আসবে………..

Reply

সলিউশন ফর অল | NAZMUL HASAN March 25, 2010 at 2:59 pm

ও, আরেকটি কথা।
কমেন্ট করার সময় যে ই-মেইল আইডি ব্যবহার করবেন, সাইন আপের সময় ঐ ই-মেইল আইডি ব্যবহার কইরেন…………….

Reply

রিয়া March 25, 2010 at 2:37 pm

আমি মন্তব্য করতে খুব উৎসাহী, ৫/৬ বার মন্তব্য লিখেও মুছে ফেললাম কারন মন্তব্যের আকার অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। মন্তব্য করে লাভ নেই, আমাদেরকে আরো কন্টেন্ট সৃষ্টি করতে হবে। আমার মনে হচ্ছে বেসিক, এডভান্সড এবং এক্সপার্ট লেভেল আলাদা করে কন্টেন্ট লিখতে হবে এখন। ইমেইলে যেসব ধরনের প্রশ্ন আসছে, সেইসবই মনে হয় আমাদের দিকনির্দেশনা হবে।

Reply

জিন্নাত উল হাসান March 26, 2010 at 7:52 am

আপনাকে ফুলটাইম লেখক হিসেবে পেলে খুশি হতাম, সাথে সাথে লেখায় ধারাবাহিকতাও চলে আসতো। আপনার কি সময় হবে?

Reply

Rajibul March 25, 2010 at 1:42 pm

হাসান ভাই ফ্রিল্যান্স কাজের মান নিয়ন্ত্রনে আমার মনে হয় ক্যাটাগরি ওয়াই ডাইরেক্টরি ভাগ করে নেওয়া ভাল। এ ক্ষেত্রে যে যে বিষয় ভিক্তিক কাজ করতে চাইবে তার জন্য সে বিষয় ভিক্তিক ছোট খাটো টেষ্ট এর ব্যবস্থা থাকতে পারে। টেষ্টের রেজাল্ট অনুযায়ী আপনি নির্ধারণ করে দেবেন কে কোন ক্যটাগরিতে পড়বে। এবং সেই মান ভিত্তিক তার জন্য কাজ বরাদ্ধ হবে। আপনি যদি শুধু অভিজ্ঞ লোক দিয়ে কাজ করাতে চান সেই ক্ষেত্রে কিন্তু নতুনরা উঠে আসবে না উৎসাহও পাবে না। তাই আমি মনে করি যে কাজগুলো অভিজ্ঞ লোক দরকার পড়েবে সেগুলো অভিজ্ঞ লোক দিয়ে অবশ্যই করানোর পাশাপাশি যে কাজগুলো কম অভিজ্ঞতার প্রয়োজন সেগুলো সেধরনের লোক দিয়ে করানো যেতে পারে। এক্ষেত্রে এরা আস্তে আস্তে অভিজ্ঞ হয়ে উঠবে।
পিঠের ব্যথার জন্য কিছুদিন সব বাদ দিয়ে পুরোপুরি বেট রেষ্ট নিন। ভাল থাকুন।

Reply

জিন্নাত উল হাসান March 26, 2010 at 7:54 am

উজ্জ্বল ভাই, আপনার প্রস্তাবনাটি ভাল কিন্তু এর জন্য প্রচুর সময় এবং অর্থের প্রয়োজন। পুরো একটি সিস্টেম তৈরি করা যাতা ব্যাপার না। এছাড়া পরীক্ষার জন্য প্রশ্ন বানানোও সহজ কথা নয়। এই মূর্হূতে একা আমার পক্ষে এটা সম্ভব নয়।

Reply

imran ahmed March 25, 2010 at 1:31 pm

ভাই আমার-ও সমস্যা এডসেন্স নিয়ে। আমার একটা রানিং এডসেন্স আছে। তো আমার এক ভাই নতুন ব্লগ খুলে নতুন করে ইমেইল এডরেস খুলে এডসেন্স খোলার চেষ্টা করে কিন্তু গুগল থেকে তাকে সম্ভব নাবলে জানিয়ে দেয়। পরে আমি আমার নিজের অন্য একাউন্ট থেকে সাইবার ক্যাফেতে গিয়ে আমার রানিং ব্লগের এডরেস দিয়ে খোলার চেষ্টা করি, তারা আমাকে একই মেইল করে।
এখন আসলে সত্য কি ঘটছে? ব্লগ থেকে কি এডসেনস উটিয়ে নেয়া হচ্ছে?

Reply

পান্থ বিহোস March 25, 2010 at 12:36 pm

হাসান ভাই, পীঠের ব্যথা কি কম্পিউটারের সামনে বসে থাকার ফলে হয়েছে না কি? আমার তো তা-ই মনে হয়। হেলাফেলা না করে এখনই ডাক্তারের শরনাপন্ন হোন, নয়তো ভবিষ্যতে সিরিয়াস দিকে মোড় নিতে পারে- অভিজ্ঞতা থেকে বলছি।
——–
আমার ইয়াহু মেইল-এ লগিন করতে পারছি না। ওদের কাস্টমার সেন্টারে যোগাযোগ করায় ওরা রিপ্লাই দিয়েছে, আমি তাদের কোনো টার্মস ব্রেক করেছি, তাই মেইলটি ব্লক করে দিয়েছে। এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা কী বলে? মেইলটি কি আর আনলক হবে?

Reply

rumma March 25, 2010 at 1:10 pm

পিঠের ব্যথা কম্পি্উটারের সামনে বসে থাকার জন্যই হয় বলে আমারো মনে হয়।কি যে বিরক্তিকর।

Reply

Adnan March 25, 2010 at 5:37 pm

রুম্মা আপনার ব্লগে গিয়ে আপনার ফটোশপে আকা ছবিটি দেখে অভিভূত।অসাধারন একেছেন।আপনি কি লোগো বানাতে পারেন।পারলে আমার একটু আপনার সাহায্য দরকার…

Reply

rumma March 25, 2010 at 8:38 pm

ধন্যবাদ ভাইয়া।অনেক আগের আকা।লোগো বানাতে পারি কিনা বলতে পারছিনা কারন কখোনো করিনি।তবে যে কোনো লোগো নকল করতে পারি।যেমন হাসান ভাইয়া তার জন্য যে লোগোটা করেছে সেটা হুবুহু করতে পারব।এখন নিজের ওয়েবসাইটের জন্য লোগো বানাচ্ছি।গ্রাফিক্সের কোর্স করেছিলাম ঐ পর্যন্তই আমার দোড়।এটুকুতে কাজ হলে আমি আছি।

Reply

Adnan March 25, 2010 at 9:21 pm

আবার জিগায় !!! অনেক ধন্যবাদ।আপনার ব্লগে আমি কমেন্ট করে এসেছি।আপনি সেখান থেকে আমার ইমেইল এ্যাড্রেস নিয়ে একটু কষ্ট করে জাষ্ট নিজের নাম লিখে আমাকে ইমেইল দিন তাতে করে আমি আপনার ইমেইল এ্যাড্রেস জেনে নিয়ে যোগাযোগ করতে পারব।ওপেনলি ইমেইল এ্যাড্রেস লিখতে সমস্যা বোধ করতে পারেন ভেবে এই কথা বললাম।আবারো অশেষ ধন্যবাদ।

Reply

পান্থ বিহোস March 26, 2010 at 12:34 am

“তবে যে কোনো লোগো নকল করতে পারি।”
হা: হা: হা:, রুম্মাপুনি নাম্বার ওয়ান নকলবাজ। এই কমেন্টকে ব্যান করা হৌক- জোর দাবি জানাচ্ছি :D

Reply

জিন্নাত উল হাসান March 26, 2010 at 7:56 am

একদিন দুদিন ব্যথা হলে কোনো ব্যাপার না কিন্তু আমার ব্যথাটা তো বসে গেছে, একটু খাটুনি বেশি হলেই ব্যথা শুরু হয়ে যায়। কিছুদিন আগে তো হিটপ্যাচ দিয়ে বসেছিলাম দু’দিন। আমি নিজের ব্যাপারে সবসময়ই একটু অবহেলা করি। বুঝতে পারছি ডাক্তার দেখানো প্রয়োজন, কিন্তু যেতে মন চায় না।

Reply

জিন্নাত উল হাসান March 26, 2010 at 7:58 am

এ ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। আপনার কি মনে হয়, কিভাবে আপনি ব্যবহারবিধি লঙ্ঘন করেছেন?

Reply

পান্থ বিহোস March 26, 2010 at 9:34 pm

ফেইসবুকে অন্য একটা ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করার পর যে মেইলটি ব্যান হয়েছে ঐটি থেকে এড্রেস ইমপোর্ট করেছিলাম। এটা সমস্যা হয়েছে কি-না বুঝতে পারছি না। এটা বিধি লঙ্ঘন কিনা জানিনা। এছাড়া আর কোনো বিধি লঙ্ঘন করেছি বলে মনে পড়ে না।

Reply

সলিউশন ফর অল | NAZMUL HASAN March 25, 2010 at 10:32 am

ভাই, আমাদেরকে নিয়ে পরে মাথা ঘামান, আগে নিজে ভালো এবং সুস্থ থাকুন।
আপনি না বাঁচলেতো ভাই আমরা শেষ…………….

Reply

শান্ত March 25, 2010 at 9:46 am

হাসান ভাই , কমেন্ট রিপ্লায় অপশন যোগ করব কিভাবে ? আর বাংলা ব্লগে কি অ্যাডসিন্স এড দেয়া যাই বা বাংলা সাইট দিয়ে কি sign up করা যাই ? উত্তর গুলো প্লিজ কেউ দিন ।

Reply

জাহিদ March 25, 2010 at 10:10 am

wordpress-thread-comment এই প্লাগইনটি ব্যবহার করে রিপ্লাই অপশন যোগ করতে পারেন। আমার সাইটে আমি এই প্লাগইন ব্যবহার করি। আর বাংলা সাইটে এ্যাডসেন্স এড দেওয়া যাবে কিন্তু আপনার ঐ সাইটের জন্য এ্যাডসেন্স একাউন্ট পাবেন না। অন্য এ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। কারণ বাংলা সাইটে এ্যাডসেন্স অনুমদন দেয় না।

Reply

সলিউশন ফর অল | NAZMUL HASAN March 25, 2010 at 10:29 am

ধন্যবাদ।

Reply

জিন্নাত উল হাসান March 26, 2010 at 7:59 am

বাংলায় যেহেতু এডসেন্স ব্যবহারের অনুমতি নেই, তাই জোর করে না বসানোই উচিত। তা না হলে হিতে বিপরীত হতে পারে।

Reply

পান্থ বিহোস March 25, 2010 at 12:43 pm

বাংলা সাইটে এডসেন্স ব্যবহার এডসেন্সের টার্মস এন্ড কন্ডিশনের আওতা বহির্ভুত।

Reply

Rafiur March 25, 2010 at 7:36 am

হাসান ভাই গত অফটপিকে আমি গুগল বাজ এ এদসেন্স ব্যবহার করার ব্যপারে প্রশ্ন করেছিলাম।
আমি এই সপ্তাহে আপনার সহ আরো কয়েক জনের বাজ এ এডসেন্স এর এড দেখেছি, তাই আমার মনে হয় গুগল নিজেই এসব এড দেখায় এগুলো কারো ব্যক্তিগত এডসেন্সের এড না।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: