আজকাল প্রচুর ইমেইল, মন্তব্য পাচ্ছি যেখানে পাঠকগণ জিজ্ঞাসা করছেন কেন এডসেন্সের জন্য আবেদন গুগল গ্রহন করছেন না। আমার মনে হয়, যতগুলো বিজ্ঞাপন দেখানোর ওয়েবসাইট আছে, তার মধ্যে গুগলের আবেদন প্রনালী সবচেয়ে সহজ। তারপরেও গুগল যাতে যেনতেন ওয়েবসাইটে এডসেন্স প্রদর্শিত না হয়, সেজন্য কিছু সহজ নিয়মকানুন মেনে চলে। এই নিয়মগুলো মেনে চললে আবেদন মঞ্জুর হতে বাধ্য। কেবলমাত্র ব্লগারদের নিজেদের অবহেলার জন্য আবেদন নামঞ্জুর হয়।
আজকে আমি কয়েকটি বিষয়ে আলোচনা করব। অনুগ্রহ করে মনোযোগ সহকারে নিয়মগুলো মেনে চলার পরেই কেবলমাত্র একাউন্টের জন্য আবেদন করবেন। এছাড়া একবার একাউন্ট সক্রিয় হলে অবশ্যই অবশ্যই এই ১৪টি বিষয়ের উপর লক্ষ্য রাখবেন। কারণ একবার কোনো ভুলের কারনে একাউন্ট ব্যান হয়ে গেলে পরবর্তীতে একাউন্ট খুলতে প্রচুর ভোগান্তি পোহাতে হয়।
ওয়েবসাইটের ডোমেইন
আজকাল গুগল এডসেন্সের একাউন্টের জন্য নিয়মকানুন বেশ কঠিন করে দিয়েছে। প্রথমত যে বিষয়টি চোখে পড়ে তা হল গুগল কোনো সাবডোমেইনের জন্য এডসেন্স একাউন্ট খুলে দেয় না। অর্থাৎ .co.cc এর সাহায্যে যত ডোমেইন ব্যবহার করা হয়, সবগুলোই সাবডোমেইন। তাই এই ধরনের সাবডোমেইন ব্যবহার করে একাউন্ট খোলা সম্ভব নয়। আপনার নিজস্ব কোনো ডোমেইন থাকলে সেটি দিয়ে একাউন্টের জন্য আবেদন করুন, নতুবা আপনি blogspot.com এর ব্লগ ব্যবহার করেও একাউন্ট খুলতে পারবেন। আর একবার একাউন্ট সক্রিয় হয়ে গেলে সেটি ব্যবহার করে আপনি যেকোনো ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন।
গুগল আবার অনেকসময় whois record চেক করে দেখে যে যিনি একাউন্টের জন্য আবেদন করেছেন, তিনিই কি ডোমেইনের মালিক কিনা। তাই ডোমেইন অন্যের নামে কিনে থাকলে এবং গুগল যদি মালিকানা প্রমাণ করতে বলে তাহলে নিজের নামে ডোমেইন ট্রান্সফার করে ডোমেইনের মালিকানা প্রমাণ করতে পারেন।
ওয়েবসাইটের কনটেন্ট
এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমার মতে ৮৫% আবেদনই নাকচ হয় এই বিষয়ে অজ্ঞতার কারনে। ওয়েবসাইটে যদি কনটেন্ট না থাকে কিংবা খুবই অল্প থাকে, তাহলে আবেদন নাকচ হতে বাধ্য। আবার কপি-পেষ্ট আর্টিকেলের জন্যেও আবেদন নাকচ হয়।
আমার মতে অন্তত ১৫-২০ আর্টিকেল ১/২ মাসে ধীরে ধীরে পোষ্ট করে অত:পর এডসেন্সের জন্য আবেদন করা উচিত। কখনই হুটহাট করে এক গাদা আর্টিকেল পোস্ট করবেন না। গুগল এই বিষয়ে খুবই কড়া হয়ে গিয়েছে। এই মূর্হুতে ভারত এবং চীনের যেকোনো ব্লগের / ওয়েবসাইটের বয়স কমপক্ষে ৬ মাস না হলে তার জন্য এডসেন্সের একাউন্ট সক্রিয় করা হয় না।
গুগলে ইনডেক্স হওয়া পেজসংখ্যা
ওয়েবসাইটের কনটেন্টের সাথে ইনডেক্স হওয়ার বিষয়টি সর্ম্পকিত। আবেদন করার পূর্বে পরীক্ষা করে দেখুন আপনার ওয়েবসাইটের কতটি পেজ ইনডেক্স হয়েছে। কতটি পেজ ইনডেক্স হয়েছে তা জানতে গুগলে site:http://www.yoursite.com দিয়ে সার্চ করে দেখুন। যে কয়টি পেজ ফলাফলে দেখতে পাবেন সেই কয়টি পেজই গুগলে ইনডেক্স হয়েছে।
যদি দেখেন একটি পেজও ইনডক্স হয়নি, তাহলে আবেদন করা থেকে বিরত থাকুন। ব্যাকলিংকের উপর জোর দিন, একবার ব্যাকলিংক পাওয়া শুরু হলে, ইনডেক্সও জলদি জলদি হয়ে যাবে। ব্যাকলিঙ্ক বিষয়ে জানতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Incoming Link এর গুরুত্ব পোষ্টটি পড়ুন।
ওয়েবসাইটের ডিজাইন
যতদূর সম্ভব ওয়েবসাইটের ডিজাইন সাধাসিধা রাখুন, অহেতুক উইজেট বসানো থেকে বিরত থাকুন। সম্ভব হলে Contact, Disclaimer, Terms & Conditions, সাইটম্যাপ পেজগুলো যুক্ত করুন।
ওয়েবসাইটে ভিজিটর / ট্রাফিক
গুগল নিদির্ষ্ট করে ট্রাফিক সম্বন্ধে কিছু বলেনি, কিন্তু আমার মতে হালকা পাতলা ট্রাফিক থাকলে আবেদনের বিষয়টি সহজ হয়ে যায়।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- [ঘোষনা] যারা আমার নিকট থেকে ডোমেইন কিনেছেন, তারা লক্ষ্য করুন
- [প্রতিযোগিতা] সারাদিন এডসেন্সের জন্য টিপস চান, যখন টিপস দিলাম তখন কই থাকেন?
- গুগল এডসেন্স ফর ডোমেইন এবং একটু চালাকি বুদ্ধি – ডোমেইন পড়ে থাকলে কাজে লাগান
- সাফল্য কথা: পারভেজের প্রথম এডসেন্স চেক, ১০৬.২১ ডলার
- বিজ্ঞাপনে ক্লিক করার বিষয়ে আমার অবস্থান এবং ভূল বোঝাবুঝির অবসান
- জনগুরুত্বপূর্ণ পোষ্ট – গুগল এডসেন্স একাউন্ট ব্যান এবং ওয়েবসাইট বিষয়ক একটি প্রসঙ্গ
- গুগল এডসেন্সের জন্য কালার কোড খুঁজে নিন – ফাটাফাটি একটি ফায়ারফক্স প্লাগইন – ColorZilla
- কিভাবে গুগল এডসেন্স বিজ্ঞাপনের রং নির্ধারণ করবেন?
{ 38 comments… read them below or add one }
please visit my site under my avatar
[link removed - hasan]
হাসান ভাই, শুভ নববর্ষ।আমরা জানি ইমেজের ঠিক আগে বা পরে বিজ্ঞাপন বসানো যায় না।তা এমবেডেড ভিডিওর ক্ষেত্রেও কি একই রুল?আমি 336*280 এই সাইজের এমবেডেড ভিডিও এর আগে ও পরে ঠিক একই সাইজের বিজ্ঞাপনের কোড বসাই।এতে কি সমস্যা হতে পারে?
ভাইয়া অনেকদিন পর আপনার সাইটে প্রবেশ করলাম ।আমার সাইট টা উন্নয়ন ঘটানোর কাজে এতদিন ব্যস্ত ছিলাম ।ভাইয়া আপনার কথা মতো আমি আমার ব্লগ সাইট টি ডেভেলপ করার চেস্টা করেছি।তবে আমি ডোমেইন নিয়েছি co.cc. ভাইয়া আমার সাইট টা একটু দেখবেন কোনো ভুল ত্রুটি আছে কিনা? আমার ঠিকানা হচ্ছেঃ http://www.digitalctginfo.co.cc ভাইয়া আমার সাইট টা অ্যাডসেন্স পাওয়ার উপযুক্ত হয়েছে কি না একটু বলবেন কি? কারন আপনি বলেছেন যে co.cc থেকে ডোমেইন নিলে তা অ্যাডসেন্স গ্রহন করে না। আর ভাইয়া আমি অ্যাডসেন্সে আবেদন করার সময় URL কোনটা দিবো?বর্তমানে পাওয়া এক বছরের জন্য বিনামূল্যে
ডোমেইন টি নাকি আগের http://greengirlinfo.blogspot.com এটি। ভাইয়া ঠিকানা পাল্টাতে বলেছেন কিন্তু আমি তো এখনো আগের জায়গাতে রয়েছি।তাহলে কার ঠিকানা দিবো? ভাইয়া আমার প্রশ্নের জবাবের অপেক্ষায় থাকলাম। গুডনাইট ভাইয়া।
Thursday, January 21, 2010 এ ব্লগে এ্যাডসেন্স কোড বসাই।২ দিন পর থেকে ক্লিক পরা শুরু হয়।আজ Wednesday, April 7, 2010 তারিখে 100 $ এর ব্যারিয়ার পার হোল।পিন আসে নাই বলে খানিকটা চিন্তিত কিন্তু আমার ধারনা জাতীয় পরিচয় পত্র আর ব্যাঙ্ক স্টেটম্যান্ট স্ক্যান করে ইমেইল করে পাঠালে সমস্যা হবে না।যদিও এ্যাডসেন্স নিয়ে আমার কোন স্বপ্ন, পরিকল্পনা নেই তারপরো আরাই মাসে এই টাকা যুক্ত হওয়াটা একটা ভাল অর্জন,অন্তত আমার চোখে একটা বড় সাফল্য। এই সব কিছুর মূলে রয়েছে হাসান ভাই, যার অনুপ্রেরনা ও দেখানো পথ ধরে এগিয়ে চলছি, স্বপ্ন দেখছি সামনে নিজের ইবুক প্রকাশ করব, মেমবারশিপ সাইট বানাবো…আরো কত কি…ছোট্ট করে তাই বলতে চাই ধন্যবাদ হাসান ভাই…এমনি থাকুন যেমনটি ছিলেন এতো দিন…
আমার ব্লগের ৩০ দিনের পরিসংখ্যান (মার্চ ৬-এপ্রিল ৬)ঃ
5,741 Visits
3,944 Absolute Unique Visitors
52,890 Pageviews ***
9.21 Average Pageviews
00:07:32 Time on Site
Facebook Fan: 930+ ***
ব্লগের বয়স, জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে প্রতিদিন ক্লিকের পরিমান বাড়ছে।আশা করছি সামনের দিনগুলো আরো কিছু ভাল খবর শেয়ার করতে পারব।ভাল থাকুন সবাই।
Active Email Subscriber: 270
Inactive Email Subscriber: 98
ফীডবার্নার থেকে Inactive সাবস্ক্রাইবারদের লিষ্ট নিয়ে bcc ঘরে সব এ্যাড্রেস বসিয়ে চেষ্টা করি এদের Active করার চেষ্টা করি।এ পরিমান ইমেইল সাবস্ক্রাইবার হওয়ার মূল কারন Wp Greet Box প্লাগইন টার ব্যাবহার।আপনার ফীডবার্নার এর ইমেইল সাবস্ক্রীপশন কোড Wp Greet Box এর গ্রীটিং মেসেজে বসিয়ে আপনিও সবাইকে সাবস্ক্রাইবার হতে উৎসাহী করতে পারেন।
ফাটাফাটি সাফল্য… আশা করি জয়যাত্রা এগিয়ে যাবে। খুব ভাল হয় সময় করে আপনার সাফল্যের গল্প নিয়ে একটি পোষ্ট লিখুন। সবাই জানুক কতটুকু পরিশ্রম আপনি করছেন। আর পরিশ্রমে সাফল্য পাওয়া কত সোজা।
অভিনন্দন আদনান ভাই। বিরাটা সাফল্য পেয়েছেন। তবে অবাক হইনি। আপনার কাছ থেকে এমন একটা সংবাদ শোনার জন্য অনেক দিন থেকেই প্রস্তুত ছিলাম।

আশা করছি এই ব্লগের বন্ধুদের জন্য আমিও একটা চমক দিতে পারবো…
পান্থ ভাইয়ের প্রতি রইল অনেক অনেক শুভকামনা।অনেক অনেক সাফল্য পান, আলোকিত হোন, সেই আলোয় উদ্ভাসিত হই আমি আপনি সবাই…সেই কামনা…
ধন্যবাদ ভাইয়া।৯ তারিখে DU এর EMBA পরীক্ষার জন্য গত ১-১.৫ মাসে তেমন কোন কাজই করতে পারি নাই।তবে এই সময়টা Relationship Build Up করার জন্য কাজে লাগিয়েছি যার ফলাফল হোল প্রতি ৫-৭ দিনে ফেসবুকে ১০০ জন করে ফ্যান জোগাড় হচ্ছে।মাঝে মাঝে এদের গ্রপ মেসেজ পাঠিয়ে রিলেশন শক্ত করার চেষ্টা করছি।সামনে একটি ইবুক বের করার চিন্তা আছে।৯তারিখ রাত থেকে কাজে হাত দিব।আশা করি ৩০-৪০ দিনের মাঝে কাজ শেষ করতে পারব।ততোদিনে ১৫০০ এর মতো ফ্যান যুক্ত হবে ইনশাল্লাহ।আসল সাফল্য আসবে তখনই যখন আমার ইবুক এর প্রজেক্ট সফল হবে।
অন্যদের খবর জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এই ব্লগের কাছে প্রচন্ড ঋনি।সাফল্য পেলে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কিছু লেখার ইচ্ছে আছে।দেখা যাক কি হয়।ভাল থাকুন সবাই।
যারা এই ব্লগে আসে তাদের কেউ যদি বলে সে এই ব্লগের কাছে ঋণী নয়, তাহলে তারচে’ অকৃতজ্ঞ আর কে হতে পারে?
। আর দেয়ার কথা চিন্তা করি না।
—–
DU এর EMBA পরীক্ষার জন্য শুভকামনা রইলো। গত বছর পরীক্ষা দিয়েছিলাম- হয়নি
আদনান ভাই আপনাকে অভিনন্দন। আপনার পরিশ্রমের কথা শুনে বুঝতে পেরছিলাম যে আপনি খুব শীঘ্র ই শাফল্য পাবেন কিন্তু সেটা যে আপনার কছে এতো দ্রুত দ্রা দিবে সেটা জানতাম না।
আবারো বলছি অভিনন্দন আদনান ভাই।
অনেক ধন্যবাদ রাইফুর ভাই…
আমি গুগল এডসেন্স এর তিনটি PIN request ই শেষ করে ফেলেছি। কিনতু দুঃখের বিষয় হল আমি সর্বশেষ PIN request করেছি প্রায় দুই মাস আগে কিনতু এখনও আমার বাসায় কোন PIN আসেনি। তাই আমি আমার একাউন্টে গিয়ে যে জায়গায় লেখা ” If you don’t receive your PIN within 4 weeks of this date, please click here to contact us” সেখানে ক্লিক করার পর আমাকে একটি ফরম পূরণ করতে দেয়া হয়। এটি পূরণ করার পর গুগল আমাকে একটি email পাঠায় “* * * This is an auto response. * * *
Hi,
Thanks for writing in about your PIN. We understand that you’ve been
unable to receive it.
In order to resolve this issue, please respond to this email and attach a
digital image of a government issued ID card, bank statement, or telephone
bill displaying your payee name and mailing address as it appears in your
account. Please note that we’re only able to accept information printed in
one of our supported languages. You can find a list of supported languages
at https://www.google.com/support/adsense/bin/answer.py?answer=9727.
Once we receive your response, we’ll review the information you’ve
provided and update you on the status of your PIN verification.
Sincerely,
The Google AdSense Team ”
এখন আমার প্রশ্ন হল digital image বলতে কি scan করা image কে বুঝানো হয়েছে? এটা কি JPEG নাকি PDF format হবে? যেকোন scanner দিয়ে scan করে তা কি হিসাবে covert/save করব?
আমার আরেকট প্রশ্ন হল আমি Warid postpaid ব্যবহার করি তারা আমাকে প্রতিমাসে যে বিল পাঠায় তাতে আমার নাম ও ঠিকানা ঠিক ঐ ভাবেই টাইপ থাকে যেভাবে আমার Google Adsense account এ নাম ও ঠিকানা আছে। আমি যদি আমার বিল scan করে send করি তাহলে কি কাজ হবে?
সবচেয়ে জরুরি কথা ঃ তারা আমাকে বলেছে “In order to resolve this issue, please respond to this email and attach a
digital image” আমার প্রশ্ন হল email এর body কি blank রেখে In order to resolve this issue, please respond to this email and attach a
digital image Attachment হিসবে পাঠাব? নাকি email body তে কিছু লিখব? আর email এর subject কি লিখব?
দয়াকরে আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন তাহলে চির ক্রেতজ্ঞ থাকব।
ডিজিটাল ইমেজ বলতে স্ক্যান করা ছবি বলেছে, ভাল হয় আপনি পিডিএফে সবগুলো ডকুমেন্ট পাঠাবেন। ভোটার আইডি এবং ফোনের বিলের স্ক্যান পাঠাবেন। সাবজেক্টের জায়গায় আপনার এডসেন্স পাবলিশার আইডি এবং “পিন ভ্যারিফিকেশন” পাঠাতে পারেন। তাহলে ওরা যখন ইমেইল পাবে, তাদের ইমেইলের বিষয়বস্তু বুঝতে সুবিধা হবে।
প্রথমবার পিন-এর জন্য আবেদন করে পাইনি। পরে ঠিকানা বদল করে নতুন করে আবেদন করার পর পেয়েছিলাম আমি।
হাসান ভাইকে ধন্যবাদ। অনেক দিন পর Comment করছি । হয়তো সবাই ভালো আছেন।
ইদানিং অনেকেই Adsense approval নিয়ে ঝামেলায় আছে। যদি কারো Top level domain না থাকে আর Blogspot blog দিয়ে APPLY করেও reject হন তাহলে Docstoc method টা apply করতে পারেন।
Details -
http://electronicworkshop.net/online-entrepreneurship/how-to-get-fast-approved-by-google-adsense-using-docstoccom
এটা কোন Blackhat method না।
docstoc দিয়ে করলেই সত্যিই কাজে লাগে কিনা জানি না।
আচ্ছা ভাইয়া,
বাংলা ওয়েবসাইটের জন্য (এডসিন্স ছাড়া) আর কি কি ব্যবহার করে ইনকাম করা যায়?
বিষয়টা মনে হয় ক্লিয়ার করে দিলে ভালো হতো……………
আপনি বিজ্ঞাপনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারবেন।
অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে এড পেতে হলে অনেক ভিজিটর পেতে হবে । আর তা প্রায় অনেক ব্লগারেরই হয় না ।
হাসান ভাই প্রথমেই ধন্যবাদ দিচ্ছি এই পোষ্ট সামুতে দেবার জন্য কেননা অধিকাংশ ব্লগার ব্লগিং এবং নিজের সাইট তৈরীতে আগ্রহী হয় সামু থেকেই । এক সময় গুগল এডসেন্স নিয়ে চিন্তা করে কি ভাবে নিজের সাইটে গুগল এডসেন্স যোগ করা যায় । এটি পড়লে তাদের অনেক প্রশ্নের জবাব মিলবে এবং সামুতে দেোয়া লিংক ধরে http://bn.jinnatulhasan.com ব্লগে এলে অনেক কিছুই জানতে পারবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ
মনের মত পোষ্ট
তাজ্জব ব্যপার, মনের মতো পোষ্ট………
হাসান ভাই এই বিষয়গুলো আপনি আগেও অনেকবার বলেছে। এগুলো সব এ্যাডসেন্সের ট্যাকনিকেল বিষয়। এগুলো বাইরে আম দের মূল বিষয়টি কিন্তু মানসিকতায় আমার তাই মনে হয়। আমরা যে কোন বিষয়ে খুব তারাতারি ফিটব্যাক পেতে চাই। তাই সামান্য শুনে সামান্য জেনে সেই কাজে ঝাপিয়ে পড়ি। একটু সময় নিয়ে যদি সবাই এই কাজগুলো করি একটু পড়াশুনা করি আমার মনে হয় তাহলে কারো এই বিষয়গুলিতে সমস্যা হওয়ার কথা নয়।
যাদের জিমেইল আছে এতক্ষনে তারা হয়ত জেনে গেছেন। যারা এখনো জানেন না তাদের জন্য বলছি ব্লগারের ট্যমপেল্ট ডিজাইনের উপর ফাটাফাটি (আমার কাছে লেগেছে) একটু টুল যোগ করছে। http://bloggerindraft.blogspot.com/2010/03/blogger-template-designer.html এই লিংক ধরে গিয়ে দেখে নিতে পারেন এর কার্যপরিধি।
ষোল আনা সঠিক মন্তব্য করেছেন। আমরা অনেকেই একটা সাইটের হোম পেইজ এমনকি একটা ই-মেইলও পূর্ণ মনোযোগ দিয়ে পুরোপুরি পড়ে দেখি না। অথচ একের পর এক ক্লিক করার জন্য পাগল হয়ে যাই।
হাসান ভাই , আমি আজ আমার সাইটের ব্যাকলিংক দেখে অবাক । দেখুন না হয় এই লিংকটা : http://www.iwebtool.com/backlink_checker?domain=bdaction.co.cc জিবনে আমার সাইটের ব্যাকলিংক এত হবে বিশ্বাসই করতে পারছি না । ৮২ টা ব্যাকলিংক । সবগুলোই হাসান ভায়ের ব্লগ থেকে ।
ধন্যবাদ -এক কথায় অসাধারণ পোষ্ট। ভাইয়া, .co.cc দিয়ে আবেদন করলে নামঞ্জুর হতে পারে কিন্তু গুগল এডসেন্সের একাউন্ট আগে থেকে থাকলে .co.cc তে ব্যবহার করতে পারব কি না ?
আগে থেকে এডসেন্স থাকলে সেটা ব্যবহার করে .co.cc ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই।
জিন্নাত ভাই একেবারে আমার মনের কথা লিখছেন । আমার মতে সবচেয়ে বড় ব্যাপার হলো সাইটের বয়স কত আর কতটা পোস্ট আছে ।
হাসান ভাই সালাম নিবেন। আপনার সাইট থেকে আমি এস.ই,ও শিখেছি। অতপর আমি এই সাইটটা বানালাম ২ মাস আগে। http://techa1.com এখন আমি প্রতিদিন সার্চ ইন্জিন থেকে ৫০ টি ইউনিক ভিজিটর পাই যা মোট ইউনিক ভিজিটরের ৬০% । আমি এখন এতে এডসেন্স বসাতে চাই। আমি আপনার এডসেন্ বসানোর পোস্ট পরেছি। তবে আমি কোন প্লাগইনস ব্যবহার করতে পারি এডসেন্স এর জন্য? যদি পারি তাহলে কোনটি ভালো হবে। আর উইজেট ব্যহার করে কি সাইডবারে এডসেন্স বসানো যায়? যদি যায় তাহলে কিভাবে সাইটে উইজেট অ্যাড করবো? দয়া করে কেউ আমাকে সমাধান দিন প্লিজ। আর হাসান ভাই দয়া কের বলবেন কি আমার সাইটে আর কোন সমস্যা আছে কিনা?
গুগল এডসেন্স বাংলা ভাষার ওয়েবের জন্য আগামীতে আসার কোন সম্ভাবনা আছে কি? তাহলে আমার সাইটের জন্য আবেদন করতে পারতাম।
এত সুন্দর পোস্ট আমার মনে হয় বাংলায় আর দ্বিতীয়টি নাই। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি বিষয়ে লেখার জন্য।
আরেকটা বিষয় আমি যদি ব্লগারে ব্লগ না করে ওয়ার্ডপ্রেসে ব্লগ করি এবং একটি টপ লেভেলের ডোমেইন কিনে
ওয়ার্ডপ্রেস আপলোড করে ব্লগ তৈরী করে আবেদন করি তাহলে কি হবে?
হাসান ভাই। আপনার সবগুলো কথাই যুক্তি সংগত এবং সঠিক। আমি একটি বিষয় জানতাম না যে, co.cc এর সাবডোমেইন দিয়ে সাইট করে এ্যাডসেন্স এর জন্য আবেদন করলে তা নাকচ হয়। কিন্তু, আমি এ্যাডসেন্স এ এ্যাপলাই করার জন্য প্রায় ১ মাস যায় পরিশ্রম করে wordpress দিয়ে co.cc এর সাবডমেইন ব্যবহার করে ব্লগ করেছি। কয়েকটি ইউনিক পোষ্ট লিখেছি, যতটুকু ইংরেজি জানি তার উপর ভিত্তিকরে। কিন্তু, আজ আপনার এই পোষ্টটি পড়ে একটু হলেও হতাশ হলাম, তাহলে কি আমি co.cc এর সাবডমেইন ব্যবহার করে যে ব্লগ করেছি তা দেয় আবেদন করতে পারবো না। আমি অনেক আশা নিয়ে ব্লগটি শুরু করেছি এ্যাডসেন্স এর জন্য, এমনিতেই আমি দুই বার নিজের ভুলের কারনে এ্যাডসেন্স থেকে ব্যান হয়েছি। আপনার “কারণ একবার কোনো ভুলের কারনে একাউন্ট ব্যান হয়ে গেলে পরবর্তীতে একাউন্ট খুলতে প্রচুর ভোগান্তি পোহাতে হয়।” এই কথাটির সারমর্ম আমি ছাড়া আর কে ভাল বুঝবে ভাই। সময় পাকলে আমার ব্লগটি একবার দেখবেন প্লিজ http://bloggershaon.co.cc। গুগলে ইনডেক্স হওয়া পেজসংখ্যা এই ব্যাপারটা ভাল করে বুঝি না আমি একটু বিস্তারিত ………। আপনার সঠিক দিক নিদের্শনার অপেক্ষায় থাকলাম।
হতাশ হবার কিছু নাই। কষ্ট যেহেতু করেছেন, তাই আবেদন করে দেখতে পারেন। পাইলেও পাইতে পারেন মানিক রতন!
ভাই আপনি কি আমার ব্লগটি দেখেছেন। আর একটি ছোট ব্যাপার ভাই, আমার প্রোফাইলে ছবি এ্যাড করতে পাচ্ছি না।
ভাই , খুব সুন্দর পোস্ট ভাই । যত দিন যাচ্ছে ততই অ্যাডসিন্স তাদের নিয়মকানুন কঠিন করছে । তাই আগে আগে যাদের নেই খুলে ফেলুন ।