কাজের খবর: ফ্রিল্যান্স ওয়েবসাইট ডিজাইনাররা লক্ষ্য করুন

by জিন্নাত উল হাসান on March 30, 2010 · 38 comments

in কাজের খবর

কাজের খবর: ফ্রিল্যান্স ওয়েবসাইট ডিজাইনাররা লক্ষ্য করুন

ফোরামে ফোরামে ঘুরে বেড়ানো অনেকটা আমার স্বভাবে পরিনত হয়েছে। ঘুরে বেড়ানোর ফলে যেভাবে বিভিন্ন বিষয়ে জানা যায়, তেমনি ফ্রিল্যান্স অনেক কাজের সুযোগও পাওয়া যায়।

ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার কাজের খোঁজে oDesk কিংবা elance এ ভিড় করে অথচ ওখানে যেমন প্রচুর কাজ পাওয়া যায়, তেমনি কাজের পেছনে বিড করতে করতে দিশেহারা হতে হয়। কারণ প্রতিটি কাজের জন্য অসংখ্য ছোটখাট প্রতিষ্ঠান বিড করে। সেখানে একজন ফ্রিল্যান্স প্রোগ্রামাররা কতটুকু পেরে উঠে তা চিন্তা করে দেখবার বিষয়।

যাহোক, এই বিষয়ে পরের পোষ্টে লিখবো।

এই মুর্হূতে এই লিংকটি http://www.affiliates4u.com/forums/website-design/144517-i-need-website-designed.html গিয়ে দেখতে পারেন। একটি ওয়েবসাইটের জন্য লোক খোঁজা হচ্ছে। সুখবর হচ্ছে থ্রেডটিতে কেউ রিপ্লাই করেনি। আর দু:সংবাদ হচ্ছে থ্রেডটি ৪ সপ্তাহ পুরোনো।

থ্রেডটিতে customer এর ইমেইল এড্রেস দেয়া আছে, তার সাথে সরাসরি যোগাযোগ করে নিজের profolio দেখিয়ে কাজটির করনীয় জেনে নিন এবং সুবিধামতো দর হাঁকাতে পারেন।

সাথে থাকুন, ভাল থাকুন।

শুভ কামনা রইল সবার জন্য।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 38 comments… read them below or add one }

রুবেল July 23, 2010 at 5:25 pm

সালাম সবাইকে,
যদিও আমি ব্লগে খুব কম ভিজিট করি । বাংলায় SEO এর উপর জিন্নাত উল হাসান ভাই এর ভাই এর সাইটি খুবই ভালো। জিন্নাত উল হাসান ভাই আপনার কাছে সাহায়্য কামনা করছি। ভাই আমি বাংলাদেশে থাকি। ভাই আমি ওডেস্কে SEO কাজ করি। আমি SEO সব বিষয় পুরোপুরি জানি না । আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই। আমি জানি আপনি ব্যাস্ত থাকেন। যখন আপনি ফ্রি থাকবেন ভাই আমকে ইমেইল করবেন। আমার ইমেইল rubelbd4@gmail.com আপনার মেইলের অপেক্ষায় থাকবো। যদিও এটা সাহয়্যর পোষ্ট কোথায় করবো পরিষ্কার না। তাই আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Reply

Shamim April 3, 2010 at 10:50 am

হাসান ভাই।আপনার সেই ফ্রী ল্যান্সিং ওয়েবসাইটটার কত দূর?? কবে পাবলিক একসেস দিবেন??

Reply

পান্থ বিহোস April 3, 2010 at 8:31 pm

হাসান ভাই, তাড়াতাড়ি এ ব্যাপারে জানান… আপনার পিলিজ লাগে… :)

Reply

Monir April 1, 2010 at 10:01 am

তথ্যটি দেয়ার জন্য ধন্যবাদ ।

Reply

Ripon Majumder April 1, 2010 at 12:18 am

আপনার ”ফ্রিল্যান্স ওয়েবসাইট ডিজাইনাররা লক্ষ্য করুন” শিরোনামটি ভালো লেগেছে। আপনার কোন্ ব্লগটির প্রতি মূলত: কোন শ্রেণীর ইউজারদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, প্রতিটি ব্লগের শিরোনামেই এর একটু ইশারা থাকলে ভালো হয়। এতে আপনার সততা প্রকাশিত হয়। অনেক পাঠকের অনেক সময় বেঁচে যায়।

Reply

জিন্নাত উল হাসান April 1, 2010 at 12:35 am

সবাই যাতে উপকৃত হয় সেদিকে খেয়াল রেখেই আমি আমার সাধ্যমতো সহজ করে লিখতে চেষ্টা করি। সব পোষ্টের শিরোনাম একই রকম হয়ে গেলে কি তা দেখতে ভাল লাগবে?

Reply

Adnan April 1, 2010 at 2:50 am

“এতে আপনার সততা প্রকাশিত হয়”-কী অদ্ভুদ কী অদ্ভুদ !!!
“অনেক পাঠকের অনেক সময় বেঁচে যায়।”-তাই নাকি ???

Reply

জিন্নাত উল হাসান April 1, 2010 at 3:03 am

“সততা” শব্দটিকে ইচ্ছে করেই বাদ দিয়ে গেছি, অসৎ শব্দটির সাথে সাথে সৎ শব্দটি চলে আসে। বুঝতে পারিনি আমার ব্লগে কোথায় অসৎ এর অবস্থান? এর বিষয়টি আর বাড়ানোর দরকার নেই।

Reply

Romel March 31, 2010 at 8:02 pm

ফোরাম থেকে বেশ ভালই কাজ পাওয়া যায়। ফোরাম এ সুনাম থাকলে ত কথাই নাই। তবে ফোরাম এ বিডটা সাধারনত অন্য ভাবে হয়ে থাকে। নিজের স্কিল্ল, কাজের নমুনা ও quotation PM করে পাঠাতে হয়। আর শুধু Hired না নিজের সার্ভিস ও Sale করে বেশ ভালই আয় করা সম্ভব। আর কাজের আগে ৫০% Upfront না নিলে Scammed হবার সম্ভবনা থাকে।

Reply

জিন্নাত উল হাসান April 1, 2010 at 12:39 am

ফোরামে স্ক্যাম হবার সম্ভাবনা থাকে, এটা সত্যি। তাই বিচার বিবেচনা করে এগিয়ে যাওয়া উচিত। আর যারা নতুন, তাদের স্ক্যাম হওয়ার কথা কিছুটা অগ্রাহ্য করে নিজের পোর্টফোলিওয়ের দিকে নজর দেয়া উচিত।

Reply

স্বাধীন সাজ্জাদ March 31, 2010 at 3:45 pm

সবার উপর শান্তি বর্ষিত হোক।
হাসান ভাইয়া। আমি আপনার সাইটের নতুন এবং ক্ষুদে পাঠক। ক্লাস এইটে পড়ছি। পড়ালেখার পাশাপাশি ইন্টারনেট চালাই।
ব্লগিংয়ের জগতে আমি খুবই নতুন। কয়েকদিন আগে এডসেন্সে এপ্লাই করেছিলাম। এক মাস পার হয়ে গেছে কিন্তু কোন মেইল নাই। এডসেন্সে লগিন করলে লেখা উঠে

Account Not Active
An AdSense account does not exist for this login, as your application is currently in review. Within a week of your application date, we’ll review your application and follow-up with you via email. Once you are approved to join AdSense, you’ll be able to log in to your account and get started.

এরকম কেন হয় বলতে পারেন।
আর সবশেষে বলতে চাই আপনার লেখাগুলো খুবই চমৎকার। আশা করি নিয়মিত লিখবেন ও সাথে থাকবেন।

Reply

জিন্নাত উল হাসান April 1, 2010 at 12:37 am

আপনার আবেদন এখনও গৃহীত হয়নি, দু’সপ্তাহের বেশি হলে আপাতত আশা বাদ দিয়ে ওয়েবসাইটে পরিবতর্ন আনুন এবং অন্তত এক মাস পর আবার আবেদন করুন।

Reply

সলিউশন ফর অল | নাজমুল হাসান March 31, 2010 at 11:42 am

ধন্যবাদ আমাদের ইনফর্ম করার জন্য।

Reply

সলিউশন ফর অল | নাজমুল হাসান March 31, 2010 at 1:08 pm

আরেকটা কথা ভাই, আমার “সলিউশন ফর অল” এর জন্য একটা ফাটাফাটি বিষয় ভিত্তিক লোগো লাগবে। আমি আশা করি আপনারা কেউ একজন আমার এই কাজটি ফ্রি করে দিবেন। (একটু প্রেরনা দিবেন আরকি) ধন্যবাদ।

Reply

tintob March 31, 2010 at 5:44 pm

আমার সাইটের লগোটি দেখতে পারেন। এই মানের হলে করে দিতে পারি। এক সময় বইয়ের কিছু প্রচ্ছদ করেছিলাম। তবে আমার সাইটের সব লগো আমি-ই করে থাকি। পছন্দ হলে মেইল করুন, করে দেবো- নো প্রবলেম।

Reply

Adnan March 31, 2010 at 9:41 pm

Tintob ওরফে বিহোস ভাই, আপনারেই তো আমি হেরিকেন দিয়ে খুজিতেছি।আমার ব্লগের জন্য লোগো দরকার।একটা ফাটাফাটি লোগো আছে: http://i44.tinypic.com/2d89ap.jpg

আমি এই লোগটাই চেঞ্জ করে মাঝে একটা Chef/Waiter এর ক্লিপার্ট বসাতে চাই।ফ্রী হলে টোকা দিয়েন…

Reply

সলিউশন ফর অল | নাজমুল হাসান March 31, 2010 at 10:36 pm

সবাই মিলে চেষ্টা করে দিন না একটা ভাল মানের লোগো………… প্লিজ!

Reply

শান্ত April 1, 2010 at 12:00 am

এককথায় লোগটা ফাটাফাটি ।

Reply

Rafiur April 1, 2010 at 7:50 am

আদনান ভাই আপনার এই লোগোটাতো সত্যিই ফাটাফাটি। আপনার টপিকের সাথে পুরোপুরি মিলে যায়।

Reply

তন্ময় April 1, 2010 at 12:58 pm

আবার সেই চিন্তা, মিয়া, আপনি তো মামলা খাবেন। যাই হোক, বড় কোন প্রতিষ্ঠান/ সংগঠনের লোগো নকল করার চিন্তাও করবেন না।

Reply

Adnan April 1, 2010 at 1:16 pm

তন্ময় কাকে বললেন বুঝি নাই।আমার ক্ষেত্রে মামলা খাওয়ার কোন চান্স নাই কেননা আমি তো এটা আর বসাব না।আমি এই থিমের উপর বেস করে একটা লোগো বানাতে চাই।

Reply

rumma April 3, 2010 at 8:45 pm

আদনান ভাইয়া আমি একটা মেইল করেছিলাম কিনতু আপনাকে।পেয়েছিলেন?

Reply

Adnan April 4, 2010 at 12:37 am

আমি পাই নাই।বেশ কিছুদিন অপেক্ষা করেছিলাম।আপনি কাইন্ডলি আরেকবার করবেন প্লিজ? ইমেইলঃ problogger99 এট জিমেইল ডট কম

Reply

rumma April 4, 2010 at 10:08 am

ও তাইতো বলি কি ব্যপার।এই এড্রেসেই তো দিয়েছিলাম ।যাইহোক আবারো দিচ্ছি।পেলেন কিনা জানাবেন।

Reply

rumma April 4, 2010 at 10:10 am

মেইল করলাম ।পেলেন কিনা জানাবেন।

Reply

Adnan April 4, 2010 at 11:04 am

ধন্যবাদ।আমি রিপ্লাই দিয়েছি।আপনি পেয়ে থাকলে ইমেইলে রিপ্লাই দিয়েন।

Reply

rumma April 3, 2010 at 8:42 pm

কোন লোগোটা ভাইয়া? আমিতো পাচ্ছিনা।ব্যনারের পাখিটা নাকি?কোনটা আপনার আকা?প্লিজ একটু বলেন না ভাইয়া।আমি আবার টি্উবলাইট কিনা তাই হয়ত খুজে পাচ্ছিনা।ভাইয়া আমার সাইটের লোগোটা যে আমি কবে বানাব কোনো ডিজাইনই ভালো লাগেনা।

Reply

পান্থ বিহোস April 3, 2010 at 9:33 pm

এই মাত্র একটা লোগো বানালাম কাটিং+মারিং+পেস্টিং দিয়া :D । দেখুন তো কেমন হৈলো? এখানে ক্লিক করুন দেখতে চাইল…

Reply

জিন্নাত উল হাসান April 4, 2010 at 4:58 am

ভাল হয়েছে, চালিয়ে যান।

Reply

rumma April 4, 2010 at 10:05 am

দেখলাম।এটা তো ব্যনার লোগো না।ব্যনার খুবই চমৎকার হইছে ভাইজান।

Reply

সলিউশন ফর অল April 4, 2010 at 11:52 am

ভাইয়েরা, আমার লোগোটার কি খবর?

আরেকটি কথা, আমি আমার সাইটে “লাইভ সাপোর্ট” চালু করেছি।
সবাই একটু আর্শিবাদ দিয়েন।

Reply

পান্থ বিহোস April 4, 2010 at 9:20 pm

থুক্কু ভুল হইয়া গেছে @রুম্মাপুনি। ব্যানার বলিতে গিয়া লোগো বলিয়া ফেলিয়াছি। গোস্তাকি মার্জনা হয়… :D
————
ধন্যবাদ @ হাসান ভাই।

Reply

Shaon March 31, 2010 at 11:14 am

কামের জিনিস ভাইজান। ধন্যবাদ।

Reply

তুসিন আহমেদ March 31, 2010 at 11:02 am

হাসান ভাই ,আপনার সাইটা পড়ে আমার খব ভাল লাগল। আমি বাংলাদেশে থাকি। আমি ইন্টারনেটে আয়ের জন্য অনেক চেষ্টা করছি । আপনার সাইটা পড়ে আমার খুব ভাল লাগল। এমন সাইট বাংলায় নেই বললেই চলে। আমি এই সাইট থেকে আনেক কিছু জানতে পেরেছি। আশা করি আপনি আর আরও নতুন তথ্য দিয়ে সাইটাকে সুন্দর এবং তথ্য বহুল করবেন।
ধন্যবাদ

Reply

জিন্নাত উল হাসান April 1, 2010 at 12:36 am

তুসিন আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করি নিয়মিত মন্তব্য করবেন।

Reply

Rajibul March 31, 2010 at 10:52 am

যে কোন ফ্রিল্যান্স সাইড থেকে বিড করে সত্যিই কাজ পাওয়া খুব দূরুহ। আর সহজ টাইপ কাজ হলো তো আরো উপায় নেই হাজার হাজার বিট। তবে গ্রাফিক জানলে আমার মনে হয় কিছুটা সুবিধা পাওয়া যায় এই ধরনের সাইট থেকে। ইদানিং চেষ্টা করছি ফ্রিল্যান্স সাইড বাদ দিয়ে পারসন খুজে বের করতে। যারা কাছে প্রচুর পরিমানে কাজ থাকে ইচ্ছা করলে সে এগুলো বাইরের লোক দিয়ে করাতে পারে।

Reply

পান্থ বিহোস March 31, 2010 at 2:07 am

ধন্যবাদ হাসান ভাই। ব্যক্তিগত ব্যস্ততা না থাকলে অবশ্যই যোগাযোগ করতাম। ওডেস্ক থেকে কাজ পাওয়া সত্যিই দুরুহ ব্যাপার। কিন্তু আপনার দ্য ব্লগ ক্লিনিক-এর কী খবর? তাড়াতাড়ি জানান…

Reply

জিন্নাত উল হাসান March 31, 2010 at 3:06 am

ব্যস্ত তো থাকিই, কি করা যাবে। জানান, আপনার কি সমস্যা।

Reply

Leave a Comment

Previous post:

Next post: