অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

ওয়ার্ডপ্রেসের নতুন প্রিমিয়াম সার্ভিস ভোল্টপ্রেস – আমি কেন আশাবাদী?

ওয়ার্ডপ্রেসের নতুন প্রিমিয়াম সার্ভিস ভোল্টপ্রেস - আমি কেন আশাবাদী?

ওয়ার্ডপ্রেসের মূল প্রতিষ্ঠান অটোমেটিক নতুন একটি সার্ভিস চালু করল, নাম ভোল্টপ্রেস (VaultPress)। সার্ভিসটি এখনও বেটা ভার্সনে আছে, সর্বসাধারনের জন্য উন্মুক্ত করা হয়নি।

ভোল্টপ্রেস সার্ভিসের পেছনের কথা?

অটোমেটিকের একটি পেইড সার্ভিস আছে, ওয়ার্ডপ্রেস ভিআইপি হোস্টিং। এই সার্ভিসের অধীনে অটোমেটিক তাদের সার্ভার, কনটেন্ট ডেলিভারি নেটওর্য়াক, কারিগরী সহায়তা দিয়ে বড় বড় প্রতিষ্ঠানের ব্লগকে সচল রাখে। যেহেতু ওয়ার্ডপ্রেস তাদের মূল পণ্য, তাই তারা এর খুঁটিনাটি জানে এবং অন্য যেকোনো হোস্টিং প্রতিষ্ঠানের চেয়ে তারা অধিক কার্যকরী সহায়তা দেয়। একারণে বড় বড় ব্লগ, যেমন NN’s Political Ticker, Dow Jones’ All Things D, National Football League’s Official NFL blog, Time Inc’s The Page, People Magazine’s Style Watch, Om Malik ব্লগ, Flickr ব্লগ and BBC’s Top Gear নিশ্চিন্তে ওয়ার্ডপ্রেসের এই সার্ভিস ব্যবহার করছেন।

এখানে একটি কিন্তু আছে?

এই সার্ভিসটি খুবই ব্যয়বহুল। প্রচুর ট্রাফিক আর আয় না থাকলে সাধারন ব্লগাররা এই সার্ভিসটির সুবিধার কথা চিন্তাও করতে পারেন না। আপনার চাহিদার উপর নির্ভর করে প্রতিমাসে একটি নির্দিষ্ট অংক ওয়ার্ডপ্রেসকে দিতে হয়। আর এই অংকটি ৫০০ ডলার / মাস থেকে শুরু হয়!

কি কি আছে ভোল্টপ্রেস সার্ভিসে?

যারা ভিআইপি হোস্টিং সার্ভিসটি ব্যবহার করতে চান না কিংবা তাদের সার্মথ্যে কুলায় না, তাদের জন্য এল ভোল্টপ্রেস। এই সার্ভিসের অধীনেও আপনাকে প্রতিমাসে ওয়ার্ডপ্রেসকে ফি দিতে হবে, তবে অংকটি অনেক কম। আপাতত ধারনা করা হচ্ছে এই ফি ১৫ ডলার থেকে ৩০ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

প্রথমে আপনাকে ভোল্টপ্রেস সার্ভিসের জন্য সাইনআপ করে তাদের দেয়া প্লাগইনটি ইনস্টল করতে হবে। ব্যস এরপর থেকে আপনার ব্লগের রক্ষার দায়িত্ব ওয়ার্ডপ্রেসের। আপনার হোস্টিং একাউন্টের পাশাপাশি ওয়ার্ডপ্রেস তাদের সার্ভারে পুরো ব্লগের ব্যাকআপ রাখবে, প্রতিটি পোষ্ট প্রকাশিত হবার সাথে সাথে পোষ্টের ছবি, শব্দ – যাবতীয় সংযুক্তি তাদের সার্ভারে আপলোড হয়ে যাবে, আপনার ব্লগ কমপক্ষে তিনটি সার্ভারে হোষ্ট থাকবে, ওয়ার্ডপ্রেস বিষয়ক যেকোনো সমস্যার সমাধান দেবে ইত্যাদি ইত্যাদি।

পুরো ফিচারের তালিকা এখনও প্রকাশিত হয়নি, তবে সহজেই বোঝা যাচ্ছে এই সার্ভিসের মাধ্যমে ভিআইপি সার্ভিসের স্বাদ পাওয়া যাবে।

আমি কেন খুশি?

আমি কিছুদিন আগে ওয়েবসাইট ধীরে লোড হওয়া নিয়ে বেশ বিরক্ত ছিলাম, তখন ওয়ার্ডপ্রেসের ভিআইপি হোস্টিং নিয়ে কিছুটা গবেষনা করেছিলাম। কিন্তু নুন্যতম ফি-র অংক দেখে পিছিয়ে পড়ি। অত:পর আমাজনের ক্লাউড সার্ভিস ব্যবহার শুরু করি এবং সমস্যার সমাধান করি। আমার মতো যারা একই সমস্যায় আছে, তাদের জন্য অবশ্যই এটি খুশির সংবাদ। এই সার্ভিসটি স্বল্প আয়ের ব্লগারদের জন্য আর্শিবাদ স্বরুপ অবর্তীণ হতে পারে।

তারচেয়েও বড় কথা হয় ওয়ার্ডপ্রেসের উন্নতির পেছনে যে প্রচুর অর্থ ব্যয় হয়, তা এই সার্ভিসের মাধ্যমে উঠে আসবে। ফলে আমরা ওয়ার্ডপ্রেস থেকে নিয়মিত নিত্যনতুন ফিচার, র্ভাসন দেখতে পাব। একটি ফ্রি পন্যকে ব্যবহার করে কিভাবে লাভজনক ব্যবসা করা যায়, তা অটোমেটিকের কাছে শেখা যেতে পারে।

এই সর্ম্পকিত আরোও কিছু সংবাদ:

সবাই এই সার্ভিসটি নিয়ে আশাবাদী। ওয়ার্ডপ্রেসের জয় হোক!

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 15 comments… read them below or add one }

শরীফ উদ্দীন August 14, 2010 at 2:33 am

দিস পোস্ট ইস নট সুইটেবল ফর মি……………

Reply

Shamim April 3, 2010 at 10:45 am

আশা করি অদূর ভবিষ্যতে আমিও এটা ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করবো।

Reply

জাহিদ April 2, 2010 at 5:03 pm

হাসান ভাই আপনি মাঝে মাঝে এমন এমন সংবাদ দেন যাতে ধন্যবাদ দেওয়ার ভাষা হারিয়ে ফেলি।

Reply

Monir April 2, 2010 at 3:50 pm

এ সম্পর্কে তেমন কোন ধারনা ছিল না, তাই শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Reply

রিয়া April 2, 2010 at 8:40 am

আজকে থেকে DNS Editing ফিচার কার্যকরী করে দিয়েছে। যারা wordpress.com সাইটে ডমেইন কিনে সেখানে ব্লগিং করছেন, তারা এখন থেকে MX, CNAME, A records ইত্যাদি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

Reply

জিন্নাত উল হাসান April 2, 2010 at 8:51 am

আমি ওয়ার্ডপ্রেস থেকে ডোমেইন কেনার ব্যাপারে একেবারেই অজ্ঞ। আগে কি কি সুবিধা ছিল? যদি MX রেকর্ড পরিবর্তন না করা যেত, তাহলে কে ইমেইল আদানপ্রদানের ব্যাপারটি পরিচালনা করতো? ওয়ার্ডপ্রেস নিজেই?

Reply

রিয়া April 3, 2010 at 2:02 am

দুইভাবে ডমেইন যুক্ত করা যেতো, যদি ওয়ার্ডপ্রেসের মারফৎ ডমেইন কেনা হতো তাহলে শুধুই ব্লগ চলতো ডমেইনে, ইমেইল ফিচার ছিলোনা; আর যদি ডমেইন অন্যখান থেকে নিজে কিনে নিয়ে ওয়ার্ডপ্রেসে নির্দিষ্ট ফি প্রদান করে শুধুই ম্যাপিং করে নেওয়া হতো তাহলে ডমেইনের বাকি সবদিকেই কার্যকরী থাকতো কারন DNS সুবিধা নিজেই নিয়ন্ত্রণ করা যেতো।

Reply

শান্ত April 1, 2010 at 11:30 pm

ভাই অসংখ্য ধন্যবাদ পোস্টটির জন ।

Reply

পান্থ বিহোস April 1, 2010 at 10:24 pm

আমি এখন অপার হয়ে অপেক্ষা করছি ওয়ার্ডপ্রেস ভার্সন ৩.০-এর জন্য। বৃহৎ পরিকল্পনা করে রেখেছি। জানি না কতখানি কী বাস্তবায়ন করা সম্ভব। ইতোমধ্যে আমার একটি ডোমেইন ওয়ার্ডপ্রেস এমইউ আপলোড করে ব্যবহারগুলো শিখে নিচ্ছি। আর এই নিউজটি আমার জন্য খুবই প্রয়োজনীয় ছিলো। এ ক’দিন হোস্টিং নিয়ে প্রচুর তথ্য সংগ্রহ এবং পড়াশুনার চেস্টা করছিলাম। এ মুহূর্তে এই নিউজটা পেয়ে ভালো লাগছে। ধন্যবাদ হাসান ভাই।
আর একটা কথা- ওয়ার্ডপ্রেস ৩.০ ভার্সন আসতে আর কতদিন অপেক্ষা করতে হবে, এ ব্যাপারে কিছু জানেন হাসান ভাই?

Reply

জিন্নাত উল হাসান April 2, 2010 at 8:58 am

মে মাসের ১ তারিখে ফাইনাল রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু বোধ হয় তারিখ পেছাবে। এখানে চোখ রাখতে পারেন – http://wpdevel.wordpress.com/version-3-0-project-schedule/

Reply

তন্ময় April 4, 2010 at 9:35 pm

ওয়ার্ডপ্রেস ৩.০ দারুন হবে। নতুন ফিচারগুলোঃ
নতুন থিমঃ ওয়ার্ডপ্রেস ২০১০** নামের দারুন থিম
ফাটাফাটি মেনুঃ মেনু অপশন অনেকটা জুমলার মত করা হয়েছে
ইন্সটলের সময় এডমিন পাসওয়ার্ড দেয়ার অপশন রাখা হয়েছে
WP এবং WPMU এক করে ফেলা হয়েছে।

আমার জানা মতে ৩ এর ফাইনাল ভার্শান এত দ্রুত আসবে না।

Reply

পান্থ বিহোস April 4, 2010 at 10:14 pm

ওয়ার্ডপ্রেস ৩.০ রিলিজড হওয়ার কথা ছিলো এপ্রিলের ১৩ তারিখ। বর্তমানে সেই তারিখ ঝুলছে ১ মে। তবে আরও কয়েকবার যে পরিবর্তন হবে তা নি:সন্দেহে বলা যায়… :)

Reply

জিন্নাত উল হাসান April 4, 2010 at 10:25 pm

ওয়ার্ডপ্রেস ৩.০ এর বেটা রিলিজ হয়েছে, আমার ইংরেজি ব্লগে এই বিষয়ে একটি পোষ্ট দিয়েছি – How to get Wordpress MU features in regular Wordpress 3.0 beta 1 blog?

Reply

Rajibul April 1, 2010 at 9:02 pm

আমাদের জন্য না হলেও খবরটি ভালো? আশা করছি ভবিষ্যতে ব্যবহার করতে পারবো। ওয়ার্ডপ্রেসে ভার্সন ৩ এর নতুন কিছু ফিচার নিয়ে এই লিংকে http://net.tutsplus.com/tutorials/wordpress/10-features-to-look-forward-to-in-wordpress-3-0/ পড়ে খুব ভালো লেগেছিলো। আজ অন্যরকম কিছু পড়েও ভালো লাগল। ধন্যবাদ হাসান ভাই।

Reply

সাইফ দি বস ৭ April 1, 2010 at 8:13 pm

খুশির সংবাদ অবশ্যই !
কিন্তু আমাদের মত পাবলিক যারা অর্থাৎ নেটের বিল (হারামীরফোনকে) দিতে দিতে টানাহ্যাচড়া লাগে তাদের জন্য নিশ্চয়ই নয় এই জিনিস! তবুও ধন্যবাদ কষ্ট করে শেয়ার করার জন্য। ওয়ার্ডপ্রেস এগিয়ে যাক এই কামনায় করছি! :D

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: