অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

সার্চ ইঞ্জিনে আপনার Keywords এর অবস্থান জেনে নিন

সার্চ ইঞ্জিনে আপনার Keywords এর অবস্থান জেনে নিন

আপনি কি ব্লগের জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করছেন? আপনি কি ট্রাফিক সম্বন্ধে জানতে কোনো real time tracking স্ক্রিপ্ট (যেমন wassup) ব্যবহার করছেন? তাহলে এখনই জেনে নিন পাঠক সার্চ ইঞ্জিনের কত নম্বর স্থানে আপনার সাইটের লিংকে ক্লিক করেছে?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আপনার লিংকটি কত নম্বরে এল তা জানাটা খুবই জরুরী। এই কাজটিতে সাহায্য করার জন্য গুগল ইতিমধ্যেই বেশ সুবিধা করে দিয়েছে। এখন রেফারেল লিংক দেখলেই বোঝা সম্ভব আপনার ওয়েবসাইটের লিংকটি কত নম্বরে প্রদর্শিত হয়েছে এবং পাঠক ক্লিক করেছে। এজন্য আপনাকে যেকোনো real time tracking স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। আমি ওয়ার্ডপ্রেসের জন্য wassup প্লাগইনটি ব্যবহার করি।

যারা এই প্লাগইনটি ব্যবহার করেন, তারা উপরের ছবিটির সাথে পরিচিত। এখন Referrer লিংকে right-click করে কপি করুন এবং নোটপ্যাডে পেষ্ট করেন। একটি বড় লিংক পাবেন। লিংকটিতে প্রচুর তথ্য লুকিয়ে আছে। আপাতত cd= অংশটি খুঁজে বের করুন। সেখানে যে নম্বরটি আছে, আপনার ওয়েবসাইটের লিংকটি তত নম্বর স্থানে গুগলের পেজে জায়গা পেয়েছে। যেমন নিচের লিংকে আমার ওয়েবসাইটের লিংকটি ব্লগার keywords এর জন্য ১ম স্থান দখল করেছে।

http://www.google.com.bd/url?sa=t&source=web&ct=res&cd=1&ved=0CAUQFjAA
&url=http://bn.jinnatulhasan.com/2009/09/1702&rct=j&q=ব্লগার
&ei=KNK0S-DxNNDI4gaZ6YzvDg&usg=AFQjCNEU2bWudSe6SYUC6XFZ1i4IxLTZdg

অফিসে কাজ শেষ হয়ে গেছে, বাসায় যাচ্ছি। আগামী চারদিন ছুটি। তাই ভাবলাম চটপট একটি পোষ্ট দিয়ে যাই।

কেমন লাগল জানাবেন?

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 24 comments… read them below or add one }

Faridgem December 28, 2010 at 11:24 pm

Bro can u pls explain here what is on page seo and what is off page seo coz i always make mistake to understand it.

Reply

জ্যোতি প্রকাশ December 20, 2010 at 6:42 am

ভাল টিপস, আমি নতুন তাই কাজ এ আসবে। প্রয়োজনীয়।

Reply

জিন্নাত উল হাসান December 20, 2010 at 8:50 am

মন্তব্যের জন্য ধন্যবাদ

Reply

faridgem September 14, 2010 at 1:22 am

I don’t have word press.I am using blogger.So for blogspot how can I do that? can you please explained here?

Reply

rubel September 13, 2010 at 6:19 pm

ভাই আপনার seo আরো বেশী পোষ্ট চাই।

Reply

শরীফ উদ্দীন August 14, 2010 at 2:40 am

বেশ কাজের একটা জিনিষ শিখলাম………..
কিন্তু এই র‌্যাঙ্কিং কি বাড়ানোর কোনো উপায় আছে……?

Reply

Sojib Rahman April 11, 2010 at 3:22 pm

নতুন কিছু শিখলাম।হাসান ভাই অনেক ধন্যবাদ আপনাকে।

Reply

আরমান April 7, 2010 at 7:33 pm

নতুন একটি বিষয় জানতে পারলাম।ধন্যবাদ।

Reply

Rafiur April 4, 2010 at 8:20 pm

হুম আরো একটা নতুন ব্যপার জানলাম।
ভাইয়া লিঙ্কে আরো যে লিখা গুলো আছে সগুলোতে কি আরো কিছু পাবো নাকি?

Reply

পান্থ বিহোস April 8, 2010 at 5:51 pm

হুম, লিংকটি ভালোভাবে খোঁজ করুন, অনেক তথ্য পাবেন। তাছাড়া ওয়াসআপ প্লাগিনটির পেজ দেখুন, তাও অনেক তথ্য খোঁজে পাবেন। খেয়াল করুন একজন ভিজিটর কোন্ মাধ্যম থেকে এসেছে। যেদিক থেকে বেশি আসছে সেদিকটায় আরও গুরুত্ব দিন…

Reply

Rajibul April 3, 2010 at 11:40 am

ভাল খুব ভালো এবং প্রয়োজনীয়।

Reply

Rana April 2, 2010 at 7:36 pm

ভাইয়া আমি ব্লগস্পট ব্যবহার করি। আমি কিভাবে সার্চ ইঞ্জিনে আমার অবস্থান জানবো।

Reply

Shamim April 3, 2010 at 10:39 am

আপনি কি গুগল ওয়েবমাস্টার টুলস ব্যবহার করেন? যদি করে থাকেন তাইলে আপনার সাইটগুলোর ড্যাসবোর্ডে সব তথ্য পাবেন। কি কিওয়ার্ড সার্চ করলে আপনার সাইট গুগলে আসবে, কোন কিওয়ার্ড কত নম্বর পেজে আছে …ওগুলার সবই পাবেন ওখানে।

Reply

জাহিদ April 2, 2010 at 5:07 pm

ধন্যবাদ ভাইয়া এরকম একটি সুন্দর তথ্য শেয়ার করার জন্য। আমার খুব কাজে আসবে।

Reply

Monir April 2, 2010 at 3:53 pm

কাজের জিনিস ধন্যবাদ

Reply

আরাফাত রহমান April 2, 2010 at 10:07 am

ধন্যবাদ

কাজের পোস্ট।

Reply

পান্থ বিহোস April 2, 2010 at 2:08 am

হাসান ভাই ব্যাপারটি এখন দেখে আসলাম লগিন করে। এখান থেকে তো আরও সহজে জানা যায়। যেমন আমি দেখলাম >> * SEARCH ENGINE: Google Images (page: 2)
* KEYWORDS: IT tips and tricks
অর্থাৎ সার্চ ইঞ্জিন থেকে এসেছে। এখানে গুগল ইমেজে আইটি টিপস এন্ড ট্রিকস ইমেজ খুজতে গিয়ে দ্বিতীয় পৃষ্ঠায় পেয়েছে। আমি কী-ওয়ার্ডটির লিংক-এ ক্লিক করে দেখলাম সত্যি সত্যি গুগলের দ্বিতীয় পেজে আমার ওয়েবসাইটের ঐ কী-ওয়ার্ডধারী ইমেজটি রয়েছে।
আরেকটি কথা সিডি কোথাও খুজে পাইনি। তবে আমার এখানে Disch:1 পেলাম। এটাই কি?

Reply

Adnan April 2, 2010 at 1:01 pm

বিহোস ভাই যেভাবে বললেন আমিও সেভাবেই সার্চ ইঞ্জিনে আমার অবস্থান বুঝে নেই।মাঝে মাঝে আবার সেই লিঙ্ক এর সূত্র ধরে দেখে আসি আর কোন কোন সাইটের সাথে আমার ব্লগ কমপিট করছে।

Reply

পান্থ বিহোস April 3, 2010 at 10:23 am

আপনার আইডিয়াটা চমতকার। তবে কাজটি অন্যভাবেও করা যায়…

Reply

পান্থ বিহোস April 2, 2010 at 1:49 am

হাসান ভাই, এই ছোট ছোট টিপস এন্ড ট্রিকস টাইপ পোস্টগুলো খুবই কাজের। এই বিষয়টা জানা খুবই জরুরি ছিলো। প্লাগিনসটি অনেকদিন থেকেই ব্যবহার করছি কিন্তু এই বিষয়টা জানতাম না। ধন্যবাদ- অনেক ধন্যবাদ।

Reply

Anup April 2, 2010 at 1:45 am

পোস্ট টি পড়ে সার্চ দিয়ে দেখলাম আপনার ব্লগ আমার পিসি থেকে ৩ নং এ দেখাচ্ছে
http://www.google.com/search?q=%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a
http://www.google.com/search?hl=en&source=hp&q=%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0&btnG=Google+Search
এবং .বিডি তে ২নং এ http://bit.ly/bneUrr

Reply

জিন্নাত উল হাসান April 2, 2010 at 6:48 am

স্থানভেদে ফলাফল ভিন্ন দেখাতে পারে, সেটা এখানে মূখ্য নয়। কিভাবে নিজের লিঙকের অবস্থান খুঁজে পাবেন, এটাই এখানে আলোচ্য বিষয়।

Reply

শান্ত April 2, 2010 at 1:03 am

এত তারাতারি আপনার দুইটা পোস্ট । চিন্তায় করা যাই না । অসংখ্য ধন্যবাদ ।

Reply

সলিউশন ফর অল | নাজমুল হাসান April 3, 2010 at 12:52 pm

আমি নিজেও অবাক!

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: