ব্লগিং কনসালটেন্সী কাজটি খুব ভাল লাগছে। ব্লগিং থেকে যতটুকু অভিজ্ঞতা হয়েছে আর আশেপাশে অন্য ব্লগারদের দেখে যতটুকু শিখেছি, তাই কাস্টমারদের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করছি। অভিজ্ঞতা আর জ্ঞান – বিষয় দুইটি এমন যে তা অন্যের মাঝে ছড়িয়ে দিলে শেষ হয় না, বরং আরোও কয়েক গুনে বেড়ে যায়।
আমরা যারা প্রযুক্তি সম্বন্ধে কম-বেশি জ্ঞান রাখি, তাদের কাছে অনেক কিছুই খুব স্বাভাবিক। তারপরের, ওয়ার্ডপ্রেসের Post এবং Page এর কথা। কখন Post তৈরি করা উচিত আর কখন Page তৈরি করা উচিত, এটা নিয়ে কি আপনার ধারনা স্পষ্ট। আমি অনেক ব্লগারদের দেখেছি যে এই বিষয়ে সঠিকভাবে বলতে পারেন না। যাহোক, আজকে একটি অন্য বিষয়ে আলোচনা করব।
এই ব্লগের একজন পাঠকের একটি ব্লগ আছে, যেখানে তিনি লন্ডনে পড়াশুনার বিষয়ে লিখেন। গত পরশু তার সাথে যখন দেখা হল, তার কয়েকটি সমস্যার কথা আমাকে জানালেন। কি আর করা, ফ্রিতে তাকে কিছু ব্লগিং টিপস দিয়ে দিলাম।
ব্লগিংয়ে তার সমস্যাগুলো
চলুন প্রথমে তার সমস্যাগুলো এক নজরে দেখে নেই:
- তিনি নিয়মিত লেখার বিষয় খুঁজে পাচ্ছেন না। কিভাবে নিয়মিত লিখবার জন্য বিষয় খুঁজে পাবেন?
- কেবলমাত্র দক্ষিন এশিয়ার দেশগুলো থেকে ভিজিটর পাচ্ছেন।
- এই মুর্হুতে কেবলমাত্র এডসেন্স ব্যবহার করছেন, কিন্তু তেমন একটা ক্লিক পাচ্ছেন না। আর কোন কোন উপায়ে ব্লগ থেকে আয় করতে পারেন?
- Click Junction কোড বসিয়েছেন অথচ কোনো ক্লিক পাচ্ছেন না।
![[কেস স্টাডি] ফ্রিতে দেয়া ব্লগিং কনসালটেন্সী - ব্লগিংকে দেখুন ভিন্ন চোখে [কেস স্টাডি] ফ্রিতে দেয়া ব্লগিং কনসালটেন্সী - ব্লগিংকে দেখুন ভিন্ন চোখে](http://juhbn.s3.amazonaws.com/wp-content/uploads/2010/04/london08.jpg)
আমার দেয়া সমাধানগুলো
আপাতত দৃষ্টিতে আর দশজন ব্লগারের মতো তারই একই সমস্যা। লেখার বিষয় খুঁজে না পাওয়া, ট্রাফিক না থাকা, আয় কম ইত্যাদি ইত্যাদি। তবে অন্যদের চেয়ে তিনি একটু শক্ত অবস্থানে আছেন। তিনি একটি Niche বিষয়ে ব্লগিং করছেন, তাই ব্লগের বিষয় পড়াশুনা, তবে তা অবশ্যই লন্ডনকে ঘিরে আবর্তীত হচ্ছে। যা তাকে পড়াশুনা বিষয়ক ব্লগগুলো থেকে আলাদা করে রেখেছে।
- প্রথমেই ব্লগিং বিষয়ে দৃষ্টিভঙ্গি পালটে ফেলতে হবে। কেবল ব্লগিংয়ে স্বার্থেই ব্লগ নয়, বরং নিজেকে পাঠকের স্থানে রেখে বিবেচনা করতে হবে। চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখতে হবে, অন্যরা কি করছে তা জানতে হবে।
- আমার প্রথম পরামর্শ ছিল যে তিনি যে ব্লগকে ব্লগ হিসেবে না দেখে পুরো একটি বিষয়ের সমাধান হিসেবে দেখেন। মানলাম তিনি লন্ডনে পড়াশুনার বিষয়ে লিখতে চান, ভাল কথা। কিন্তু লন্ডনে পড়াশুনার বিষয়ে কেবল স্কুল-কলেজের তথ্যই কি একজন শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত? জ্বি না, যেকোনো শহরে বাস করার জন্য যা যা প্রয়োজন, সেসবগূলো উপাদানই তার ওয়েবসাইটে থাকা প্রয়োজন। যেমন: কিভাবে এবং কোথায় সস্তায় বাসা ভাড়া পাওয়া যায়, কোথায় চাকুরি পাওয়া যেতে পারে, কোথায় বইপত্র কিনতে পাওয়া যায়, কোথায় সপ্তাহান্তে গিয়ে বিনোদন সম্ভব ইত্যাদি ইত্যাদি। সবগুলো বিষয়ই কেবলমাত্র তার ব্লগকে পূর্নাঙ্গ দিতে পারে। তিনি যেহেতু লন্ডনেই বাস করেন, তাই এই বিষয়গুলোর উপর লেখা তার জন্য সহজ হবে।
- উন্নত বিশ্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংগঠনগুলো খুবই সক্রিয়। তিনি বিভিন্ন ছাত্র সংগঠনগুলো, কিভাবে ওইসব সংগঠনে যোগ দিতে পারেন, তাদের কার্যক্রমের উপর লিখতে পারেন।
- বিভিন্ন নাইটক্লাব, পোশাক আশাকের দোকান, সিনেমা হলে ছাত্রছাত্রীদের জন্য ডিসকাউন্ট দেয়া হয়। যারা অনেক বছর থেকে লন্ডনে বাস করছেন, এই বিষয়গুলো তাদের জানা আছে। কিন্তু যারা এই দেশে নতুন এসেছে, এই বিষয়গুলো যদি একটি স্থানে খুঁজে পাওয়া যায় তাহলে বিদেশি ছাত্রদের খুবই সুবিধা হবে। এছাড়াও ওয়েবসাইট ট্রাফিক অধিক হলে রিভিউ পোষ্ট লিখেও প্রচুর আয় করা সম্ভব। রেফারেল লিংক তো আছেই!
- শিক্ষা বিষয়ক সংবাদগুলো আরও বিস্তারিত জানতে হবে এবং সেই বিষয়ে লিখতে হবে, অন্তত জরুরি খবরগুলো লিংকগুলো প্রকাশ করতে হবে।
- বিভিন্ন দেশ থেকে ট্রাফিক পেতে হলে বিভিন্ন ভাষায় ব্লগ লিখতে হবে। কিন্তু বিভিন্ন ভাষায় ব্লগ লেখাটা এত সহজ না। তাই ওয়ার্ডপ্রেসের Global Translator প্লাগইনটি ব্যবহারের সাথে সাথে প্রধান প্রধান ভাষার জন্য সাবডোমেইন তৈরি করে প্লাগইনটির বিভিন্ন ভাষার সাথে যুক্ত করে দিতে হবে এবং তা অপটিমাইজ করতে হবে।
- এই দেশে ছাত্রদের জন্য প্রচুর কনসার্ট আয়োজিত হয়, সেগুলোর জন্য টিকেট নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। রেফারেল লিংকের মাধ্যমে টিকেট বিক্রি করা যেতে পারে।
ব্লগিং যদি করতেই হয়, তাহলে আটঁঘাটঁ বেধেঁই ব্লগ চালিয়ে যাওয়া উচিত। তা না হলে যতটুকু সময় ব্যয় করবেন, পুরোটাই বৃথায় যাবে।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- [অতিথি পোষ্ট] ভিন্ন দৃষ্টিকোণ: কিভাবে সফল ব্লগার হবো?
- [অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রাজু] আমি কেন সফল ব্লগার হতে চাই ?
- ভিডিও ব্লগিং এবং আপনাদের মতামত
- রুম্মাকে দেয়া আমার অমূল্য সাজেশনসমূহ
- আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম
- আমি কেন ব্লগিং করি?
- [অতিথি পোষ্ট] ব্লগিং করে টাকা আয়ের প্রথম শর্ত : অভ্যাস বদলে ফেলুন
- Niche ব্লগিং করতে চান? একটা ফাটাফাটি Niche এর খবর!
{ 43 comments… read them below or add one }
আজকে আড্ডার ৩য় পর্ব আপলোড করলাম।
কেমন লাগল সবাই জানাবেন প্লিজ…
ধন্যবাদ মোয়াজ্জেম ভাই।
আর ভিডিও এডের আগে কিছু লিখে দিলে সার্চ ইন্জিন থেকেও খুজে পাওয়া যাবে। ভিডিওটা কিসের, কেন, কিভাবে তৈরী, ডাউনলোড করলে কি কি পাওয়া যাবে…ওগুলা উল্লেখ করতে পারেন।
এ ব্যাপারে মোয়াজ্জেম ভাইয়ের সাথে কথা হয়েছে। উনি আপাতত তাড়াতাড়ি করে ভিডিওগুলো আপলোড করছেন বিশেষ করে এই ব্লগের পাঠকদের জন্য। মোয়াজ্জেম খুব শিগগিরই নিজস্ব ডোমেইন এবং হোস্টিং কিনে ব্লগিং শুরু করবেন। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে। তখন ভিডিওগুলো অপটিমাইজ করা হবে…
হুমম……
হুম কী? হুম না বলে ঘুম দেন, কাজে লাগবে…
কা..রে কি বুঝায়…
আপনি জাইগ্গা রইচে ক্যালা…
যান.. মিয়া… ঘুমান
এই তো ঘুমাতে যাচ্ছি। আপনি কখন ঘুমাবেন?
নামাজ পড়েই ঘুমাবো।
ভাল থাকবেন … আমাদের সাথেই থাকবেন।
আজান দিচ্ছে, যান ঘুমুতে যান। আর কত জেগে থাকবেন?
আপনি কখন ঘুমাবেন? আমি গেলাম..
এই পোস্টটা আমার অনেক কাজে আসবে। ধন্যবাদ হাসান ভাই।
আমি কয়েক মাস আগে এভাবে আমার সাইটে কিছু সবাজেক্ট রিলেটেড আমাজন কাস্টমাইজড বুক স্টোর এড করেছিলাম। কেউ এখনো না কিনলেও আমি অনেক ভিজিটর পেয়েছি ঐখানে। আর ট্রান্সলেটর ইউজ করার কারনে আমার অনেক ইউজার আসে বিভিন্ন ভাষা থেকে। বেশি আসে রাশান সার্চ ইন্জিন yandex, চায়নিজ baidu থেকে আমি প্রচুর ভিজিটর পাই রাশান,চায়নিজ কি ওয়ার্ডে।
আচ্ছা বসেরা হাসান ভাইয়ের পোস্টের নিচে যে পোস্টটি লিখেছেন প্লাগিনটা আছে ওইটা কিভাবে পাবো।/ইন্সটল করবো
কোন প্লাগইনের কথা বলছেন? লেখকের পরিচিতির অংশটুকু?
হুম হাসান ভাই লেখকের পরিচিতি অংকের প্লাগিনটা।
উপরের লেখক পরিচিতি অংশটির জন্য আমি নিজে কোডিং করেছি। তবে এই কাজের জন্য একটি প্লাগইন আছে – Author Bio, ব্যবহার করে দেখতে পারেন।
ধন্যবাদ।
ধন্যবাদ হাসান ভাই, এই প্লাগিংটি অনেক দিন ধরেই খুজছিলাম।
ভাইজান, আপনার সাইটে কমেন্ট করতে গিয়া ৪০৪ : নট ফাউন্ড ধরা খাইলাম। প্রবলেম কোথায় করে রেখেছেন খোঁজে দেখেন…
এই প্লাগিনটা আমিও ব্যবহার করবো।
হাসান ভাইয়ের আইডিয়া গুলো সেইরকম। সেদিন হঠাত করেই বসকে বলতেই আমারে আইডিয়া গুলো বলল।
আসলেইতো আমিতো ওনেক কিছু নিয়েই লিখতে পারি পড়াশুনা ছাড়াও। লন্ডনেতো ছাএরা তো আর শুধু পড়াশুনা নিয়েই ব্যাস্ত থাকে না, পড়াশুনার বাহিরেও অনেক বিষয় থাকে যেগুলা নিয়ে আমি নিয়মিত লিখতে পারি।
ধন্যবাদ Hasan – The Boss
আপনার সাইট আগের চেয়ে সুন্দর হয়েছে… কমেন্টসকারীদের ডুফলো লিংক দিতে পারেন…
হাসান ভাই, অনতিবিলম্বে অফটপিক দিন। প্লিজ প্লিজ প্লিইইজ……
সহমত। কয়েকটি প্রশ্নের উত্তর জানার দরকার ছিল।
সহমত। কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছি।
হাসান ভাই কেমন আছেন?
৩দিন পর আবার অনলাইনে আসলাম। বিভিন্ন কাজের চাপের করনে সময় তেমন বের করতে পারি না।
আপনার খথাগুলো খুবভাল লাগলো এই কথাটা…
***[অভিজ্ঞতা আর জ্ঞান – বিষয় দুইটি এমন যে তা অন্যের মাঝে ছড়িয়ে দিলে শেষ হয় না, বরং আরোও কয়েক গুনে বেড়ে যায়]
আমিও আপনার সাথে সহমত প্রকাশ করছি।
***[বিভিন্ন দেশ থেকে ট্রাফিক পেতে হলে বিভিন্ন ভাষায় ব্লগ লিখতে হবে। কিন্তু বিভিন্ন ভাষায় ব্লগ লেখাটা এত সহজ না। তাই ওয়ার্ডপ্রেসের Global Translator প্লাগইনটি ব্যবহারের সাথে সাথে প্রধান প্রধান ভাষার জন্য সাবডোমেইন তৈরি করে প্লাগইনটির বিভিন্ন ভাষার সাথে যুক্ত করে দিতে হবে এবং তা অপটিমাইজ করতে হবে।]
Global Translator প্লাগইনটি কিভাবে বব্লগে ব্যবহার করবো? বিস্তারিত জানালে ভাল হতো।
ভাল থাকবেন আমাদের সাথে থাকবেন…
ধন্যবাদ ।
আজকে আড্ডার ২য় পর্ব আপলোড করলাম।
http://jinnatulhasanvideos.blogspot.com/2010/03/adda-video-2nd-part_31.html
পাশাপাশি ইউটিউব এ।
http://www.youtube.com/watch?v=bneG_lgekeQ
amar gmail account desabled hoye geche tai amar bloggar account login hoccena ki korbo vai ?
কী কারণে ডিজাবেল হয়েছে সেটা আগে খুজে দেখুন। সাপোর্ট অংশে গিয়ে তাদের মেইল করলেই সেটা জানতে পারবেন।
কিছুদিন আগে আমার একটি ইয়াহু মেইল ডিজাবেল হয়ে গিয়েছিলো। শেষে অবশ্য এনাবেল হয়েছে কিন্তু অনেক কাঠখড় পুড়াতে হয়েছে।
ট্রাই করলে এনাবেল করা যেতে পারে। ওদেরকে মেইল করুন। এবং ওদের মেইলের জবাবে সত্যি জবাব দিন কেয়ারফুল্লিভাবে, এনাবেল হয়ে যাবে… ধন্যবাদ।
হাসান ভাই ছোট্র একটা হেল্প দরকার । আমি নিজস্ব হোস্টিং এ ওয়ার্ডপ্রেস হোস্ট করেছি । ওয়ার্ডপ্রেসটি আমি public/html ফাইলে হোস্ট করেছি কিন্তু আমার ডোমেইন এ সরাসরি ওয়েব ঠিকানা আসেনা । আমার ডোমেইনে bloggermamun.co.cc দিলে আমার সাইট আসেনা বরং bloggermamun.co.cc/wordpress দিলে আসে আমার কি ভুল হয়েছে একটু জানালে খুব খুশি হতাম । প্লিজ কেউ হেল্প করেন ।
আপনি public/html-এ ওয়ার্ডপ্রেসটি হোস্ট করেন নি। আপনার ওয়ার্ডপ্রেসটি হোস্ট হয়েছে public/html/-এর ভেতর wordpress ফোল্ডারে। এজন্য এরকম হচ্ছে।
আপনি এই লেখাটি দেখুন ওয়ার্ডপ্রেস ভালোভাবে ইন্সটল করতে। দেখতেএখানে ক্লিক করুন
হুম ভাইয়া সমাধান হয়েছে মাসুদ ভাই পান্থ বিহোস ভাই ধন্যবাদ । পান্থ বিহোস ভাই আপনিতো কুমিল্লার নাকি ?? আমিও কিন্তু কুমিল্লার
কুমিল্লার উপর একটি ওয়েব সাইট বানিয়েছি আমার কুমিল্লার বন্ধুরা মিলে। দেখুন, লিখুন এবং সাথে থাকুন- কুমিল্লাওয়েব
আপনার লেখা অনেক আগেই দেখেছি । দুইটা দুইরকম আমারটা পেইড হোস্টিং । এজন্য সমস্যা হচ্ছে ফাইলটাতো পাবলিক এইচটিএম এই হোস্ট করতে হবে তাই না?/ । ওয়ার্ডপ্রেসটা তো পাবলিক এইচটিএমএল ভিতরেই হচ্ছে । বাইরে হচ্ছে না । আমি আপনাকে স্কীনশট দিলাম দয়া করে স্কীনশটগুলো দেখে নিন।
এখানে পাবলিক এইচটিএমএল এর ভিতরেই আছে ওয়ার্ডপ্রেস ফাইলটি ।এখন বলুন কি করে পাবলিক এইচটিএম এল এ ওয়র্ডপ্রেস হোস্ট করবো । প্লিজ যে কেউ সাহায্য করুন
http://img249.imageshack.us/img249/5100/ase.png
ভাইয়া, আপনার wordpress folder এ যে সব ফাইল আছে সেগুলো সব সিলেক্ট করে public_html এ মুভ করুন।
আশা করি সমস্যার সমাধান হবে। না হলে cpanel এর login সহ hello@ahmasud.com এ টোকা দিয়েন।
Click Junction সম্পর্কে বিস্তারিত কেউ বলবেন কি?
“ব্লগিং যদি করতেই হয়, তাহলে আটঁঘাটঁ বেধেঁই ব্লগ চালিয়ে যাওয়া উচিত। তা না হলে যতটুকু সময় ব্যয় করবেন, পুরোটাই বৃথায় যাবে। ”
আপনার সব কথার চেয়ে এই কথাটাই আমার সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ লাগলো। যথেষ্ট পরিমানে সময় দিতে না পারলে এই দিকে মনোনিবেশ না করাটাই উচিত।
“ব্লগিং যদি করতেই হয়, তাহলে আটঁঘাটঁ বেধেঁই ব্লগ চালিয়ে যাওয়া উচিত। তা না হলে যতটুকু সময় ব্যয় করবেন, পুরোটাই বৃথায় যাবে”
কথাটা পছন্দ হয়েছে ।
তথ্য বহুল অত্যান্ত গুরুপ্তপূর্ন পোষ্ট।
হাসান ভাই প্রথমেই অনেক ধন্যবাদ সজীবের অনবদ্য লেখাটার লিঙ্ক দেবার জন্য।লেখাটা আমার কেন চোখে পড়ে নি বুঝলাম না।সম্ভবত তখন পর্যন্ত এই ব্লগের সাথে পরিচিত ছিলাম না।যাই হোক, অনেক ভাল হয়েছে লেখাটা শুধু একটা প্রবলেম।আপনার বোধহয় খেয়াল আছে এ্যাডসেন্স আছে এমন ব্লগে Global Translator প্লাগইনটি ব্যাবহারের ব্যাপারে একটা লিঙ্ক দিয়েছিলাম।এই প্লাগইন এমন ভাষা সাপোর্ট করে যা এ্যাডসেন্স আর রুলস এর সাথে যায় না।লেখাটি ছিল এটাঃ
http://www.shoutmeloud.com/global-translator-wp-plugin-google-adsense-tos-violation-and-solution.html
আর আপনার Reply ছিলঃ জিন্নাত উল হাসান January 29, 2010 at 9:55 pm
“আমার মনে হয় না এই বক্তব্যের কোনো ভিত্তি আছে। যেসব ভাষা এডসেন্স সার্পোট করে না, সেই সব ওযেবসাইটে এডসেন্স বসালে পাবলিক সার্ভিস এ্যাড দেখায়।” (এটা কেটে দিয়েছিলেন)
আগে বিষয়টি সঠিকভাবে জানতাম না।
হ্যা অসর্মথিত ভাষার ওয়েবসাইটে এডসেন্স বসালে একাউন্ট ব্যানও হতে পারে।
আমি এ্যাডসেন্সের ফোরামে প্রশ্ন করেছিলাম কিন্তু উত্তর পাই নাই।এ ব্যাপারটা আমাকে প্রচন্ড ভাবনায় ফেলেছিল তাই আমি প্রচন্ড ইচ্ছে থাকা সত্বেও আমার ব্লগ থেকে এটা বাদ দিয়েছি।আপনার মতামত পেলে সিদ্ধান্ত নিতে পারতাম।
প্লাগইনটিতে কেবলমাত্র এডসেন্স সর্মথিত ভাষাগুলো পছন্দ করে দিন, সব সমস্যার সমাধান হয়ে যাবে।
এ বিষয়টা নিয়ে আমিও খুব চিন্তিত ছিলাম। ধন্যবাদ।
এই প্লাগিনসটি আমার কাছে কেন যেন ঝামেলাপূর্ণ মনে হয়… তাই বাদ দিয়েছিলাম… হাসান ভাইয়ের আজকের কথায় মনে হচ্ছে প্লাগিনসটি নিয়ে আবারও কাজ করা উচিত…
হাসান ভাইসহ ব্লগের সবার কাছে দুঃখ প্রকাশ করছি বার বার এক বিষয় নিয়ে কথা বলার জন্য।যেই মুহূর্তে এই প্লাগইনটি বসাব বলে সিদ্ধান্ত নিলাম তখনই এই লেখাটা পড়ে মাথায় বাজ পরল।হাসান ভাইয়ের প্রতি অনুরোধ রইল লেখাটা একটু মনোযোগ দিয়ে পরবেন প্লিজ।
http://nthambazale.com/2009/02/4-major-reasons-why-i-uninstalled-the-global-translator-plugin-from-my-blog/
লেখক ১ ও ৪ নাম্বারে যে ২ টি যুক্তি তুলে ধরেছেন তার কতোটা ভিত্তি আছে জানতে চাইছি।আবারো দুঃখিত তবে বিষয়টি আমার জনা প্রচন্ড জরুরী কেননা এটা বসালে প্রচুর ট্রাফিক বাড়বে আশা করি।
দেখুন বহুভাষার প্লাগইনটির ব্যবহার অনেকগুলো পরার্মশের একটি। মনে সন্দেহ থাকলে ব্যবহার না করাই শ্রেয়। প্লাগইনটির সাথে এডসেন্স যাতে সমস্যা না করে সেজন্য এডসেন্স অনুমোদিত ভাষাগুলো টিক দিয়ে দিন। অমিত আগারওয়াল একজন প্রখ্যাত ব্লগার এবং এডসেন্সের প্রিমিয়াম পাবলিশার। তিনি তার labnol.org ব্লগে সর্বমোট ২১টি ভাষা ব্যবহার করছেন।