যারা এখনও খবরটি পাননি, তাদের জন্য বলছি ওয়ার্ডপ্রেস ৩.০ এর বেটা ১ ভাসর্ন রিলিজ পেয়েছে। ওয়ার্ডপ্রেসের মতে এটি সম্পূর্ণ ভাসর্নটি রিলিজ পেতে আরও কিছু সময় লাগবে এবং বেটা হিসেবে এখনও অনেকগুলো ফিচারের উপর কাজ চলছে। যারা বেটা ভাসর্নটি চেখে দেখতে চান কিংবা ওয়ার্ডপ্রেসের উন্নতিতে নিজেকে জড়াতে চান, তা বেটা ভাসর্নটি ব্যবহার করা শুরু করতে পারেন। আর আপনার ফিডব্যাক ইমেইল লিস্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেসকে জানাতে পারেন।
আপাতত কি কি ফিচার আছে ওয়ার্ডপ্রেস ৩.০ বেটা ১ ভার্সনে
যেহেতু ওয়ার্ডপ্রেস ৩.০ এখনও বেটা ভার্সনে আছে, তাই এর সবগুলো ফিচার এখনও পুরোপুরি প্রকাশিত হয়নি। ইন্টারনেটে যতগুলো ফিচার তালিকা পাওয়া যাচ্ছে, প্রায় সবগুলোই অসর্ম্পূণ। অনেকটা ধারনা কিংবা অন্যের ব্লগের অনুকরনে প্রকাশিত। আপাতত ওয়ার্ডপ্রেসের ব্লগ থেকে যে ফিচারগুলো পেলাম, তা তুলে দিলাম।
- ওয়ার্ডপ্রেস ২.৯ পর্যন্ত ব্লগ তৈরির সময় এডমিনের জন্য পার্সওয়াড ওয়ার্ডপ্রেস নিজে থেকে দিত, নতুন ভার্সনে ব্যবহারকারি পছন্দমতো বসাতে পারবে।
- ওয়ার্ডপ্রেসে আগে দুটি থীম থাকতো, এখন থেকে বেশ কয়েকটি থীম পাওয়া যাবে এবং থীমগুলো আগের থীমগুলোর চেয়ে অনেক বেশি উন্নত।
- WordPress MU এর সব ফিচারগুলো ওর্য়াডপ্রেসে পাওয়া যাবে। অর্থাৎ একটি ব্লগের ভেতরে অনেকগুলো স্বতন্ত্র ব্লগ বানাতো যাবে যেখানে প্রতিটি ব্লগের জন্য আলাদা আলাদা থীম এবং কাস্টমাইজেশন করা যাবে।
- এখন থেকে ওয়ার্ডপ্রেস থেকেই মেনু তৈরি করা যাবে।
- নতুন ওয়ার্ডপ্রেসে পোষ্ট, ভিডিও পোষ্ট, পডকাস্ট, চ্যাট, উদ্ধতি আলাদা আলাদাভাবে প্রকাশ করা যাবে।
কিভাবে WordPress MU ব্যবহার করবেন
আগেই বলে নেই, সুনিদির্ষ্ট প্রয়োজন ছাড়া অনর্থক WordPress MU ব্যবহারের কোনো অর্থ নেই। এছাড়া যেহেতু ওয়ার্ডপ্রেস ৩.০ এর ফাইনাল রিলিজ হয়নি, তাই সক্রিয় কোনো ব্লগে টেস্ট করার কোনো মানেই হয় না। তারপরেও যারা বেটা রিলিজ ব্যবহার করতে চান, তারা beta tester plugin টি ব্যবহার করে দেখতে পারেন। আর যারা এখনই WordPress MU এর স্বাদ নিতে চান, তাদের জন্য খুব সহজ ভাষায় এখানে নিদের্শনা পাবেন।
সাথে থাকুন, ভাল থাকুন।
শুভ কামনা রইল সবার জন্য।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- অবশেষে অবমুক্ত হলো ওয়ার্ডপ্রেস ২.৯ (আপডেট)
- আজই ডাউনলোড করে ফেলুন ফ্রি মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস ২০১০ বেটা
- ওয়ার্ডপ্রেস ব্লগের ফ্রি এবং বৈধ থীম / টেমপ্লেট সমগ্র (নিয়মিত আপডেট)
- [অতিথি পোষ্ট] ওয়ার্ডপ্রেস ২.৮.৫ এখন উন্মুক্ত
- ওয়ার্ডপ্রেস.কম এবং ওয়ার্ডপ্রেস.অর্গ – এর পার্থক্য কি?
- ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে বাংলা ইনস্টল করবেন
- ওয়ার্ডপ্রেস ২.৮.১ – আজই আপগ্রেড করে ফেলুন
- রিলিজ পেলো ওয়ার্ডপ্রেস ২.৮
{ 26 comments… read them below or add one }
“স্প্যামিং প্রচন্ড আক্রমন চলছে। একারনে স্প্যামের সাথে সাথে দু’একজন পাঠকের মন্তব্যও মুছে যেতে পারে। একারনে আন্তরিকভাবে দু:খিত। অনুগ্রহ করে পুনরায় মন্তব্য করুন। ধন্যবাদ।”
আপনার এই অবস্থা হইলে আমরা যামু কই?
স্প্যামাররা কি ভাই মানুষ দেখে আক্রমণ করে? যাকে পায়, তাকে আক্রমণ করে। গতকাল প্রচুর স্প্যাম জমা হয়েছিল, ফলে সার্ভারে প্রচুর চাপ পড়েছিল। সব স্প্যাম মুছতে গিয়ে মনে হয়েছে দু’একটি স্প্যামে জমা হওয়া মন্তব্য মুছে গিয়েছে।
ধন্যবাদ হাসান ভাই।
Feeling fantastic joining with u guys!! Pls take me with all of you and want to express my gratitude to Mr. Jinnat Ul Hassan for this site…….. Ok bye bye be fine, have fun and take care…………..
যাক একঘেঁয়েমি থেকে মুক্তি পাওয়া যাবে। ডিফল্ট থীম গুলার চেন্জ একটা ভাল পরিবর্তন। অন্যগুলা সম্বন্ধে পড়ে দেখি।
আগের অন্যান্য যে কোনো ভার্সনের তুলনায় ৩.০-তে বিপ্লব হতে চলেছে। আগের সম্পূর্ণ চেহারা এবং কার্যক্রম-ই নতুনভাবে ধরা দেবে ইউজারদের কাছে। ফলে ব্যবহারকারীরা অনুভব করবেন আরও সহজ ও সাবলীল ব্যবস্থাপনা।
ব্যবহার করে দেখি…
কারো যদি ৩.০ বেটা ১ দরকার হয়, আমাকে টোকা দিয়েন
এখানে টোকা দেওয়ার কিছুই নাই।
আর আপনার হোষ্টিং সাইটের কি খবর? অপেক্ষায় আছি।
তন্ময়দার হোস্টিং এন্ড ডোমেইন সেবা প্রতিষ্ঠান তো চালু হয়ে গেছে… আমি মাঝে মাঝেই ঢু মেরে আসি…
Thankyou . Ami jantam na ata .
ভাই, আমি আজ ২/৩দিন থেকে আমার একটি টেষ্ট ব্লগ এ কাজ চালাচ্ছি। তবে ফুল ভার্ষনের তড় যেন আর সইতে পারছিনা।
তবে নতুন Default থিমসটা আমার খুব ভালো লেগেছে…
ওয়ার্ডপ্রেস MU এর সাথে সিকিউরিটি ব্যাপারটাও ভাবতে হবে। এ সম্পর্কে একটা পোস্ট দিলে ভালো হয়।
বিভিন্ন ব্লগে ওয়ার্সপ্রেস ভার্সন-৩ নতুন ফিচারগুলোর বিভিন্ন রকমের বর্ণনা পাচ্ছি। তবে কিছু কমন ফিচার সব জায়গায় পাওয়া যাচ্ছে। এই কমন ফিচার গুলো আমার জন্য অনেক পাওয়া।
হাসান ভাই অনেক আগে তার একটি পোষ্টে লিখেছিলেন ওয়ার্ডপ্রেস এর মতো এতো দ্রুত আর কেউ অপডেট বের করে না। আসলেই ওদের নিয়মিত আপগ্রেড আর নিত্যনতুন ফিচার গুলো একঘেয়েমি কাটিয়ে উঠতে অনাকটা সাহায্য করে।
অফটপিক ঃ “যদি ওয়ার্ডপ্রেসের থিমের উপর কাজ করতে চাই তাহলে PHP , CSS ছারা আর কি কি জানতে হবে?”
হাসান ভাই, ক’ঘন্টা আগেই বিহোস ভাইয়ের সাথে ওয়ার্ডপ্রেস ৩.০ ভার্সনের ব্যপারে আমরা আলোচনা করছিলাম। আমাদের আলোচনাও খুব ভাল লাগছিল আর ভাবছিলাম কখন ওয়ার্ডপ্রেস ৩.০ এর বেটা ১ ভাসর্ন রিলিজ পাবে…. ঘুমাতে যাওয়ার আগে ভাল আপনার কাছ থেকে খবর জানলাম। ভাল সংবাদটা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন আমাদের সাথেই থাকবেন।
আজকে আড্ডার ৩য় পর্ব আপলোড করলাম।
ইউটিউবে তিনটা পর্বই কি আপলোড করেছেন ??
যদি না করে থাকেন তাইলে এক্ষুনি করেন ভাইয়া।
ধন্যবাদ।
ইউটিউবে ১ম পর্ব এবং ২য় পর্ব বাকি সবগুলো এই সাইট এ
ধন্যবাদ মোয়াজ্জেম ভাই, ভাল থাকবেন।
ধন্যবাদ মোয়াজ্জেম ভাই আপনার কল্যানে হাসান ভাইকে না দেখেও একবার দেখতে পারলাম।
হুম বেশ কিছু সাইটেই খবরটা দেখলাম । তবে আরও একটি ফিচার দেখলাম ডিফল্ট থিমগুলোর ব্যাকগ্রাউন্ড,মেনু,হেডার কাস্টমাইজ করা যাবে।
এটাতো আগেও ছিল বলে মনে হচ্ছে।
ছিল ডিফল্ট থিম এ, কিন্তু দারুন এক নতুন থিম যোগ করা হয়েছে যাতে ৬-৭টি উইডগেট রয়েছে।