অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

এখন টি শার্ট বলে দেবে কতটি ইমেইল পড়া বাকি [ভিডিও]

এখন টি শার্ট বলে দেবে কতটি ইমেইল পড়া বাকি [ভিডিও]

আপনি কি ইমেইলের জ্বালায় অতিষ্ট? বারবার ইনবক্সে ঢুঁকে ইমেইল চেক করতে করতে হয়রান হয়ে গেছেন? তাহলে আপনিই বানিয়ে নিতে পারবেন এমন একটি টিশার্ট যা আপনাকে ইমেইল আসার সাথে সাথে LED লাইট জ্বালিয়ে না পড়া ইমেইল সংখ্যা জানিয়ে দেবে।

দুনিয়ায় কত ধরনের পাগল আছে, এই সংখ্যায় যুক্ত হয়েছে আরেক পাগল। তার নাম ক্রিস বেল, পেশায় সফটওয়ার প্রোগ্রামার। তিনি এবং তার স্ত্রী মিলে LilyPad Arduino মাইক্রোকন্ট্রোলার বোর্ড, ব্লুটুথ ডোঙ্গোল এবং এন্ড্রয়েড ফোন ব্যবহার করে এমন একটি টি শার্ট বানিয়েছেন যা ১ থেকে শুরু করে ৬৪ টি ইমেইলের হিসেবে আলো জ্বালিয়ে দেখাতে পারবে।

আর হাতে কাছে যদি উপরোক্ত যন্ত্রাদি থাকে, তাহলে এই কোড ব্যবহার করে আপনিও এমনই একটি টিশার্টের মালিক হতে পারেন।

[উৎস Mashable]

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 23 comments… read them below or add one }

Shamim April 10, 2010 at 7:01 pm

আমাকে কি কেউ একটা এন্ডয়েড ফোন, একটা সার্কিট, একটা ব্লু টুথ গিফট করবেন??

Reply

মোহাম্মদ রেজাউল করিম মনি April 10, 2010 at 7:09 am

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ্ , ধন্যবাদ জিন্নাতুল হাসান ভাই আপনার নতুন তথ্যবহুল সুন্দর টিউন করার জন্য । তারপরেও ভাইয়া , আমার আসলে এই টিশার্টটির ব্যাপারে এতোটা আগ্রহ নেই । কিন্তু এই টিউনটির মাধ্যমে জিন্নাতুল হাসান ভাই এবং অন্যান্য যারা এখানে মতামত দিয়েছেন তাদের সকলের কাছে একটি ব্যাপারে পরামর্শ চাইতেছি । আমার ইয়াহু মেসেণ্জারের পাসওয়ার্ডটি বার বার চুরি হয় যাচ্ছে । এবং এজন্য আমার ইয়াহু মেইল বক্সে প্রতিদিন অনাকাখ্ঙিত মেইল পাচ্ছি । যার কারণে আমি বেশ কয়েকবার আমার পাসওয়ার্ড বদলিয়েছি । কিন্তু কোন ফলাফল পাইতেছিনা । দয়া করে কেই কি এব্যাপারে আমাকে সাহায্য করবেন ? আশা করি কেউ এব্যাপারে কৃপণতা করবেন না । ধন্যবাদের সাথে সবার সুপরামর্শ গ্রহণ করা হবে । আমার ইমেইল —-
rezaismailbd@gmail.com or rezaul_bd06@hotmail.com or reza_ismail25@yahoo.com

মোহাম্মদ রেজাউল করিম মনি
জেদ্দা , সৌদি আরব ।

Reply

নীল নক্ষত্র April 8, 2010 at 1:40 am

আমার যে এমন একটা টি শার্ট চাই।

Reply

পান্থ বিহোস April 8, 2010 at 6:32 pm

খুবই সহজ… একটা এন্ডয়েড ফোন, একটা সার্কিট, একটা ব্লুটুথ… একটা… একটা… আর কোড তো সম্পূর্ণ ফ্রি। এখনই তৈরি করে ফেলুন… ;)

Reply

Monir April 7, 2010 at 4:51 pm

জিনিস টা কি ব্যাটারীতে চলবে?

Reply

জিন্নাত উল হাসান April 7, 2010 at 5:04 pm

জ্বি… ব্যাটারি চালিত

Reply

সলিউশন ফর অল | নাজমুল হাসান April 7, 2010 at 12:28 pm

ভাই, হা হা হা, ও ভাই হা হা, আজব জিনিস ভাই, কত মাইলের ভিতর কাজ করবে? অআহ্আহহহহ হা হা হা হা………………..!!!!!!

Reply

পান্থ বিহোস April 7, 2010 at 2:32 pm

কেন ভাই? ইমেইল ফিট করে রমনায় যাবেন নাকি বেড়াতে? ;)

Reply

জিন্নাত উল হাসান April 7, 2010 at 5:02 pm

ডিভাইসটা মোবাইলের নেটওর্য়াকের সাথে সর্ম্পকিত। তাই যতদূর মোবাইলে নেটওয়ার্ক থাকবে, ততদূর কাজ করবে।

Reply

Rajibul April 7, 2010 at 11:06 am

দাম কত হাসান ভাই। একখান ওয়াডার দিমু। আমার অবশ্য লাইট জালার চেয়ে ফ্যান চললে ভালো হতো। আমার পিচ্চিটা এই গরমে লোডশিডিং এর জন্য খুব কষ্ট পাইতাছে। চার্জার ফ্যান একখানা কিনলাম কিন্তু সেইডা আজ পর্যন্ত ঠিক ভাবে চার্জ করতেই পারলাম না। ভাবুন আমরা কি অবস্থায় আছি।

Reply

Noor April 7, 2010 at 11:09 am

হা হা । ভালোই বলেছেন

Reply

পান্থ বিহোস April 7, 2010 at 2:35 pm

হুম ! এই আইডিয়াটাও খারাপ না- যতগুলো মেইল আসবে ততগুলো ফ্যান চলতে থাকবে… :D

Reply

পান্থ বিহোস April 7, 2010 at 2:38 pm

আর দাম? খুব বেশি না বোধ হয়। এন্ড্রয়েড ফোনটাই যা একটু দাম। বাকীগুলো হাতের নাগালের মধ্যেই। তবে ফ্রিতেও কিছু পাওয়া যাবে। যেমন কোড তো ফ্রি। আগে কোড সংগ্রহ করুন। তারপর ব্লুটুথ, এন্ড্রয়েড ফোন, সার্কিট, এলইডি… ব্যস হয়ে যাবে… ;) :)

Reply

Rajibul April 7, 2010 at 3:28 pm

পান্থ ভাই বিপদে ফালাযেন না। এত কিছু এই মোটা মাথায় ঢুকবোনা। কেউ ফ্যান ঘুরাইতে পারলে কয়েন। আগেই একটার জন্য বুকিং দিয়ে রাখলাম।

Reply

Rafiur April 7, 2010 at 9:30 pm

ভাই এতোগুলো ফেন রাখবেন কোথায়।

Reply

মোয়াজ্জেম হোসেন April 7, 2010 at 6:00 am

আমার একটা লাগবো.. :)

Reply

পান্থ বিহোস April 7, 2010 at 12:25 am

হায় ! এমন পাগলও দুনিয়ায় আছে?
আদনান ভাই হক্ব কথাই বলেছেন। যে হারে…. আসে… আমার লাইট তো এক ঘণ্টার মধ্যেই ফিউজ হয়ে যাবে… :( ……. :) :D

Reply

Adnan April 7, 2010 at 12:30 am

বিহোস ভাই, এই প্রযুক্তি আমাদের দেশে কাজে লাগবে।একবার কল্পনা করেন যেহারে ১০-১৫ ঘন্টা লোডশেডিং হয় তাতে আপনি রাস্তা দিয়ে হাটলে কত মানুষ আলো পাবে, কত্তো মানুষের দোয়া, ভালবাসায় সিক্ত হবে আপনার প্রতিটি খন !!!!

Reply

পান্থ বিহোস April 7, 2010 at 12:32 am

আরও সুবিধা আছে, পাবলিক ফায়ার সার্ভিস ভেবে দ্রুত রাস্তা দিয়ে দেবে… হা: হা: হা: :D

Reply

Rafiur April 7, 2010 at 9:31 pm

পান্থ ভাই ভুল বললেন পাবলিক ফায়ার সার্ভিস ভেবে নয় পাগল ভেবে ভয়ে দ্রুত রাস্তা দিয়ে দেবে… হা: হা:

Reply

পান্থ বিহোস April 8, 2010 at 6:29 pm

এটাও বা কম কিসে? পাবলিক আর হকারের জ্বালায় ইদানিং ঢাকার রাস্তায় হাঁটাচলা করাই তো দায় হয়ে পড়েছে… :(

Reply

Adnan April 7, 2010 at 12:02 am

হে খোদা আমার যেহারে মেইল আসে তাতে তো সারাক্ষন বাতী জ্বলতেই থাকবে…

Reply

জিন্নাত উল হাসান April 7, 2010 at 12:19 am

আর আমার তো এত ইমেইল আসে যে সারা দেহে বাত্তি লাগাইতে হবে…. ;)

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: