লিখতে লিখতে খাতার পাতা শেষ করে ফেলেছি। কলমের কালিও ফুরিয়েছে কয়েকবার। তার পরও স্যার নাম্বার দিতে কৃপনতা করে….!!!–এরকম আক্ষেপ ছিল অনেক। লিখলেই যে খাতায় নাম্বার আসে না তা অনেক পরে বুঝেছি। যখন বুঝেছি তখন আমি আর ছাত্র নেই, স্যার হয়ে গেছি। ব্লগিং এর উপর বেশ বড় বড় কথা বলতেছি কয়েকদিন ধরে। আপনি হয়তো জানেন আমার দৌড় বেশি দূর পর্যন্ত না। হাসান ভাইয়ের মতো ডলার কামাইতে আমি ওস্তাদ না, **** এর মতো এত বিজ্ঞাপনের মার প্যাচ বুঝি না। তবে একটা জিনিস ভালভাবেই বুঝতে হয়েছে তা হলো ছাত্রদের খাতা দেখে তাতে লাল কালি দিয়ে রং করা আর ভুল ধরে তার উপর নাম্বার দেওয়া। যাই হোক আপনি আমার ছাত্র না বা আপনার মতো জ্ঞানী ব্যক্তির শিক্ষক হওয়ার স্পর্ধাও দেখাবো না। তবে সবার কাছেই শিক্ষা গ্রহন করা যায়।
যে সব পোস্ট ভাল ব্লগে থাকে না তার তালিকা জানেন? আপার ব্লগে আপনি যা খুশি তাই লিখতে পারেন এ ব্যাপারে আপনার হাত ধরে রাখার কেউ নাই। তবে মান সম্পন্নব্লগে যে সব লেখা দিলে মান কমে যাওয়ার আশংকা থাকে তা কেন লিখবেন? লেখার কিছু না পেলে আপনি বসে বসে পড়তে থাকুন। আজে বাজে কথা দিয়ে ব্লগ ভরার কি প্রয়োজন? আজ তাই কয়েকটি ওয়েব ঘেটে দেখলাম যে ভাল সাইটে সব ধরনের লেখা থাকে না। আমাদের বাংলা ব্লগ গুলোতে তো সবই ছাপে (?) ক খ অ আ লিখতে পারলেই প্রকাশ হয়। কিন্তু আপনার ব্লগটিকে একটু উন্নত মানের করে তুলতে চাইলে নিচের তালিকাটি দেখুন আর সেই ধরনের লেখা লিখতে বিরত হোন….
১. আংশিক বা নির্মানাধীন পোস্ট
“ব্লগস্পটে কিভাবে ব্লগ করতে হয় তা নিয়ে লিখতে চেয়েছিলাম। একটু ব্যস্ততার কারনে আজ আর লিখতে পারছিনা। আগামী কাল হয়তো দেখতে পাবেন লেখাটি। এ বিষয়ে আপনাদের কোন কথা থাকলে মতামতে বলতে পারেন।”
এটি লিখেই প্রকাশ করে দিলেন। পাঠক মাত্রই বিরক্ত বোধ করবে। হয়তো আপনার লেখার মানের ব্যাপারে তারা হতাস হবে । তাই এধরনের নির্মানাধীন পোস্ট না লেখাই ভাল।
২. কোন কবির লেখকের গদ্য/পদ্য টাইপ করে প্রকাশ
এটা বাংলা ব্লগে সচরাচর দেখা যায়। ভাল কবি বা লেখকের গদ্য/পদ্যাংশ পড়তে ভালই লাগে তবে তা যদি আপনার ব্লগের অংশ হয় তাহলে আপনার ব্লগের মান ভাল হবে না।
৩. অপ্রাসঙ্গিক পোস্ট
আপনি যে বিষয়ে ব্লগ খুলেছেন তা না লিখে অন্য কিছু লিখলে অবশ্যই পাঠক হারাবেন। আপনার মন যা চায় তাই যে লিখতে বলবো না।
৪. আজ আমি কি লিখবো তা তো জানি না
“আজ আমার মনটা ভাল নেই । হাতের কাছে কোন কিছু পাচ্ছি না লেখার মতো। আপনারা কি বলবেন কি বিষয়ে লিখতে পারি”
এ জাতীয় পোস্টও বিরক্তের কারণ হতে পারে। তাই এ ধরনের লেখা আপনার ব্লগে লিখতে মানা।
৫. শুধু ছবি দিয়েই ব্লগটি লেখা
আপনার ব্লগটি যদি ফটো ব্লগ না হয় তবে শুধু প্রিয় ছবির কালেকশন বা অমুক অনুস্ঠানের ছবির কালেকশন নামক ব্লগ লিখতে বাড়ন করবো। সার্চ ইঞ্জিনের খাদ্য কীওয়ার্ড খুজে না পেলে ব্লগ প্রোমশনেও সমস্য হবে। তবে প্রথমে কিছু (ধরুন কোন ঘটনা) লিখে তার পর ছবি দিয়ে, প্রতিটি ছবির নিচে ছবির বিবরণ দিয়ে পোস্ট করতে বাধা দিব না।
৬. অন্যের পোস্টের বিরুদ্ধ উচ্চারণ
কোন একটি পোস্টের সাথে আপনি এক মত প্রকাশ করতে পারেন নি তাই নতুন একটি পোস্ট প্রকাশ করার মানে নেই। প্রয়োজনে সেই পোস্টের মতামতের ঘরে লিখুন আপনার কথা।
৭. শুধু লিংকের তালিকা
আপনার ভাল লাগা বা প্রয়োজনীয় লিংক তালিকা দিয়েই একটি পোস্ট বানালেন। এটা একটা ফালতু ধারণা। আপনার নিজের বলে কিছু থাকলো না পোস্টে । তাই কি ভাল হলো? এ জাতীয় পোস্ট পাবলিক খায় না,বাসিই হতে হতে পঁচে যায়।
৮. পোস্টের রিভিও ও লিংক
“গত সপ্তাহে আমি ৫টি পোস্ট লিখেছি। আশা করি এ সপ্তাহেও আপনাদের ভাল কিছু দিতে পারবো। আমার লেখাগুলোর তালিকা নিচে দিলাম। দেখুন এবং মতামত দিন।”
এ জাতীয় পোস্টও বিরক্তকর। একটি পোস্টে পাঠক বেশিক্ষন থাকতে চায়। তাকে যদি ক্লিকে এত বেশি উৎসাহ দেয় তাহলে পাঠক হারানোর সম্ভাবনা থাকে।
৯. শুধু মাত্র ইউটিউব (বা অন্য) ভিডিও
“গত কাল একটি মজার ভিডিও দেখতে দেখতে হাসতে হাসতে শেষ। আশা করি আপনাদেরও ভাল লাগবে ভিডিওটি তাহলে দেখুন।”
এ জাতীয় পোস্ট থেকে পাঠক কি আশা করতে পারে? যদি ভিডিওটি আপনার করা এবং আপনিই প্রথম ভিডিওটি ইউটিউবে আপলোড করে থাকেন তাহলে হয়তো কিছুটা পছন্দনীয় হতে পারে। তবে অন্যের ভিডিও এভাবে এমবেড করে দেওয়ার মাধ্যমে আপনার ব্লগের জনপ্রিয়তা কমতে পারে। তবে যদি ভিডিওটির সম্পের্কে ভাল মানের আলোচনা করতে পারেন তবে হয়তো পোস্টটির একটি মূল্যায়ন হতে পারে। ধরুন আপনি একটি টিউটরিয়াল লিখেছেন আবার একই টিউটরিয়াল ভিডিওতে আছে ।সে ক্ষেত্রে আপনি ভিডিওটি এমবেড করতে পারেন। অনেক পাঠকের জন্য এটি সহায়ক হতে পারে।
১০. কোন পোস্টের বিরোধী বক্তব্য প্রদানের উদ্দেশ্যে পোস্ট করা
একটি ব্লগে আপনার মতের বাইরে একটি কথা হলো সেই বিষয়ে তর্ক করার উদ্দ্যেশ্য নিয়ে কথা তুলে আপনার বক্তব্য প্রদান করাকে আমি বোকামি মনে করি। ব্যাপারটি এজন্য যে আপনি আরেকজনকে গুরুত্বপূর্ণ ভাবছেন। অথচ আপনার ব্লগে আপনারই গুরুত্ব বেশি (ভাবতে হবে)।
আরও একটি কথা
ব্লগের ধরন অনুসারে আমার সব কয়টি কথা সঠিক হতে নাও পারে । আপনাকে যে এই কথাগুলো মনে রাখতে হবে তাও বলছি না। আপনার ব্লগ আপনাকেই মানসম্পন্ন লেখা দিয়ে সুন্দর করতে হবে।
আশা করি আমার অবস্থান বুঝতে আপনাদের কোন অসুবিধা হয় নি। আমার মতের সাথে অনেকের মত মিলতে নাও পারে। সেটা আলোচনার বেপার। আপনার অবস্থান থেকে আপনি জানিয়ে দিতে পারেন। আপনার কথা বলুন মতামতে, ধন্যবাদ।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোষ্ট - প্রথম স্থান বিজয়ী - আদনান] আমি কেন সফল ব্লগার হতে চাই?
- [অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রুম্মা] আমি কেন সফল ব্লগার হতে চাই
- [অতিথি পোষ্ট] Guest Article হতে পারে আপনার ব্লগের ট্রাফিকের অন্যতম উৎস
- [অতিথি পোষ্ট] ব্লগিংয়ের বৈচিত্র্যময় সাফল্য
- [অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্ট লিখতে যেসব বিষয়ে লক্ষ্য রাখা জরুরি
- ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে বাংলা ইনস্টল করবেন
- [অতিথি পোষ্ট] হাসান ভাইয়ের সাথে অনলাইন আয় আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক আড্ডার কথা…
- নতুন ব্লগাররা ওয়েবসাইটের দিকে নজর দিন ~ পাঠককে ওয়েবসাইটকে ধরে রাখুন
{ 65 comments… read them below or add one }
Eunus Hosenভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো। Thanks for sharing those links.
এটা ভাল লেগেছে যে, সবাই নিজের অবস্থানটি সুন্দরভারে আমাকে জানিয়ে দিয়েছে। আসলে এক এক জন এক এক রকম ব্লগার, তাই ভিন্ন মত প্রকাশের কারনে বিষয়টি বেশ স্বচ্ছ হয়েছে। এ বেপারটি অন্তত স্বচ্ছ যে, ব্লগিং এ নিজের পছন্দ, অপছন্দের বেপার থাকতে পারে; কিছু বেপারে আপনি নিজেকে বদলাতে পারেন তবে নিজস্বতা হারিয়ে নয়। তবে কেউই আমার সবগুলো পয়েন্টের বিরুদ্ধ যান নি। আবার অনেকেই বেশ কয়েকটি পয়েন্টের ঘোর বিরোধী।
সবাই সুন্দর ভাষায় তাদের বিরুদ্ধ উচ্চারণ করেছেন, কোন ঝুট ঝামেলা হয় নি। এই পোস্টে মতামত দেয়ার জন্য সবাই কে ধন্যবাদ।
টিউটো ভাই আপনার ৬ নং এর সাথে একমত হতে পারলাম না। একটা উদাহরণ দিলামঃ
Darren Rowse: http://www.problogger.net/archives/2007/06/29/amazon-affiliate-program/ এই পোষ্টে John Chow এর http://www.johnchow.com/why-i-am-not-an-amazoncom-affiliate/ এই পোষ্টের বিপরীত পোষ্ট লিখেছেন। এই পোষ্টটা পড়ে দেখুন।
@হাসান ভাইঃ আমার একাউন্টটা আপগ্রেড করে দিবেন, আমি এই ব্লগে লিখতে চাই।
আপনার একাউন্ট আপগ্রেড করা হয়েছে, ধন্যবাদ।
ভাইয়া টিউনটি খুব ভাল লাগল। তবে আমি একটা সমস্যায় আছি। জানি এখানে এই সমস্যা নিয়ে লিখাটা ঠিক হয় নাই তারপরও লিখে ফেলছি। আমি প্রায় ১৪ দিন আগে গুগল এডসেস্ন এর জন্য আবেদন করেছি। কিন্তু দুঃখের বিষয় এই যে গুগল এখনো কোন উত্তর দেয় নি। এই অবস্থায় কি করতে পারি তা একটু জানালে খুব খুশী হতাম। আমি যে ব্লগের জন্য এপ্লাই করেছিলাম এর এড্রেস http://www.tfortechnic.blogspot.com
হাসান ভাই, সম্ভবত সবাই আপনার কাছ থেকে এই লেখাটা ও নিচের আলোচনাগুলো নিয়ে কিছু শুইনতে চাচ্ছে
আদনান ভাই ঠিকই বলেছেন । ধন্যবাদ আপনাকে।
আমিও হাসান ভাইয়ের কাছ থেকে পোস্ট ও এই কমেন্টের উপর আলোচনা ধমী কিছু শুনতে চাইছি।
টিউটো ভাই আপনার লেখাটি ভালো হয়েছে। তবে কয়েকটা কথা:
১। আপনার ১ এবং ৪ নাম্বারটা মনে হয় কোন সোসাল ব্লগ যেমন “সামহোয়ার”, “আমার ব্লগ” টাইপের ব্লগে লেখা হয়। কোন নিশ টাইপড ব্লগে না।
২। আপনার ৭ নাম্বার প্যারাটার সাথেও আমি দ্বিমত পোষন করছি। আমি অনেক ব্লগই দেখেছি যেখানে এ জাতীয় পোস্ট গুলা অনেক পঠিত। কারন এক্ষেত্রে ভিজিটররা অনেক উপকারী লিংক একসাথেই পেয়ে থাকে।
৩। ৫ নাম্বারের বেলায় Alter Tag এ Keyword বসিয়ে দিলে আর কোন সমস্য হবার কথা নয়।
ধন্যবাদ।
১. অনেক ব্লগেই এরকম লেখা আসে, হতো কম..
২. একমত না হতে পেরে দূ:থিত
৩. আমি তো বলেছি “প্রতিটি ছবির নিচে ছবির বিবরণ দিয়ে পোস্ট করতে বাধা দিব না। ”
আপনাকেও ধন্যবাদ সামীম।
হাসান ভাই, আজ আড্ডার ৪র্থ পর্ব আপলোড করলাম।
ভাল থাকবেন আর আমদের সাথেই থাকবন। সবাইকে ধন্যবাদ।
“চমৎকার বলেছেন ভাইজান। মোয়াজ্জেম ভাইয়ের মন্তব্য দেইখা শরীলটা ক্যাটক্যাট করতাছে। উনারে আরেকটু কচকানি দিলে আরাম বোধ হইতো…” পান্থ বিহোস ভাই এইসাইটে আপনিসহ আরও কয়েকজনের কমেন্ট পড়া তাদের সাইট ভিজিট করার মাধ্যমে ইদানিং কেন জানি আমাকে অনেক কিছুই না জানা, জানার দিকে নিয়ে যাচ্ছে…
আদনান ভাইয়ের এই লিংকটি http://www.entrepreneurs-journey.com/2506/why-am-i/ ব্লগ লিখার ও শিখার অনন্য দৃষ্টান্ত । বাকি কমেন্ট গুলো ব্লগ লিখার ও শিখার ‘কচলানী’ বা বাতলামিই মনে হল ।
আমরা তো আর আপনার মতো বড় ব্লগার নই, তাই আপনার কাছে কমেন্টগুলো “কচলানী বা বাতলামি” মনে হতেই পারে।
ধন্যবাদ এই অনন্য, অসাধারণ, ইন্টেলেকচুয়াল কমেন্ট করার জন্য। আমাদের সাথেই থাকুন প্লিজ এবং আমাদেরকে কিছু অকচলানী বা অবাতলামী কমেন্ট করা শেখান…
বিহোস ভাই এই পোষ্টে হঠাৎ এতো এগ্রেসিভ হয়ে গেলেন কেন?কত জনে কতো কথাই তো বলবে তাই বলে সব কিছুতে রিপ্লাই দিতে হবে? কূল ম্যান…কূল…
আদনান ভাইয়ের সাথে সহমত। কূল ম্যান…কূল…
Adnan ভাই আজ মনে হয় বিহোসের মনটা তেমন ভালনা তাই…
যা হোক চলেন ভিডিও দখি, আড্ডার ৪র্থ পর্ব । ভাল থাকবেন আর আমদের সথেই থাকবন। সবাইকে ধন্যবাদ।
কষ্ট করে আপলোড করার জন্য ধন্যবাদ মোয়াজ্জেম ভাই
আপনাকেও অনেক ধন্যবাদ।
প্রথমে এই পোষ্টের এত এত বড় মন্তব্য দেখে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। পোষ্ট পড়ে সকলের মন্তব্য পড়ে টিউটো ভাইকে অভিনন্দন এই কারনে এই যে বিভিন্ন মতাদর্শের জন্য এই পোষ্ট নিয়ে আলোচনা হচ্ছে এ থেকে কিন্তু অনেক কিছুই বের হয়ে আসবে শিক্ষনীয়। আমি তো মনে করি সকল পোষ্টগুলোতেই এরকম বির্তক হলে সবার শিখার পরিধি আরো বেড়ে যাবে। এবার অভিনন্দন পর ভিন্নমতের বিষয় বলি আমি টেকনিকালি এত অভিজ্ঞ নাই তাই লেখার মান এর উপরে একটু বলি । এই ক্ষেত্রে আমি রিয়া আপার সহজ সাধারনতায় যেমন একমত। তবে সে সহজ সাধারণতা আবার হুমায়ুন আহমেদ (আমার এই উদাহরণে কারো ভিন্ন মত থাকতে পারে আমি আমার মত থেকে বলছি) টাইপ হওয়াটা ঠিক নয়। যে কোন লেখাই পাঠকের জন্য লিখা হলে সেখানে মানের সাথে সাথে পঠনযোগ্য একটি বিষয় সব সময় সকলকে খেয়াল রাখা উচিত। সেই সাথে এও মনে রাখা উচিত আপিন কোন স্তরের পাঠকদের জন্য লিখছেন। আর ব্লগের ক্ষেত্রে সব সময় মিশ্র পাঠকেরদের বিষয় বেশি দৃষ্টি দেওয়া উচিত বলে আমার মনে হয়। সেই ক্ষেত্রে আপনার পোষ্টগুলো যেমন মানের বিষয় থাকবে সেই সাথে সহজ সরলতার বিষয় থাকবে।
এখানে হুমায়ূন আহমেদ কী করে এলেন বুঝতে পারলাম না।
আমি ওর লেখার ধরনটা বুঝাতে চেয়েছি।
আশা করি আপনি হুমায়ূন আহমেদের মধ্যাহ্ন, মাতাল হাওয়া, কে কথা কয়, জোছনা ও জননীর গল্প, কোয়ান্টাম রসায়ন কিংবা মিসির আলি বিষয়ক বইগুলো পড়েছেন। সেক্ষেত্রে এরকম মন্তব্য কি যুক্তিযুক্ত?
পান্থ ভাই আসলে ভুলটা প্রথমে আমি করেছি নাম দিয়ে। যাই হোক এই বিষয়ে এই ব্লগে বির্তক করা বোধ হয় প্রাসংগিক হবে না। অন্য কোথাও হলে আমি এনিয়ে আপনার সাথে বির্তক করতাম। এখানে পারলাম বলে ক্ষমা চাইছি। একটা কথা বলি হয়ত আপনি বুঝতে পারবেন যেহেতু লেখালেখি করেন। সাহিত্যেও দুটো ধারাকে আমি এড়িয়ে চলি। যেখানে সাহিত্যের মান নির্ণয়ের জন্য শুধু সাহিত্য থাকে গল্প খুজতে বা বুঝতে মাথার চুল ছিড়তে হয় আবার শুধু হাস্য রসের জন্যাই গল্প আছে কিন্তু সামান্যতম সাহিত্য নেই।
হূমায়ুন আহমেদের একজন “অতি বড়” ভক্ত হিসেবে (কারন তিনি ছাড়া শুধু সেবার বই-ই পড়ি) আমার মূল্যায়ন তার ১০০ টা বইয়ের ৫০ টা অতি জঘন্য, ৩০ টা অতি সাধারন, ১০ টা বেশ ভাল, আর বাকি ১০ টা এতোইইইই অসাধারন যে আগের ৯০টা সাধারন মানের বই পড়ে সময় নষ্ট করার দুঃখবোধ বেমালুম ভুলে যাই।যাই হোক এই বিষয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই…
আপনার সাহিত্যবোধটি ভাল লেগেছে। প্রখম ধারারটি আমি এরিয়ে চলি না।
আপনার নিচের কথাটির একটা ব্যাখ্যা প্রয়োজন মনে করছি-
“আর ব্লগের ক্ষেত্রে সব সময় মিশ্র পাঠকেরদের বিষয় বেশি দৃষ্টি দেওয়া উচিত বলে আমার মনে হয়। সেই ক্ষেত্রে আপনার পোষ্টগুলো যেমন মানের বিষয় থাকবে সেই সাথে সহজ সরলতার বিষয় থাকবে।”
আমার ধারনায় আপনি যতই ভিজিটর টার্গের করে ব্লগ তৈরি করেন না কেন প্রায় সব ধরনের ভিজিটর কিন্তু আপনার ব্লগ ভিজিট করবে। এই সব ধরনকেই আমি মিশ্র বলতে চাচিছ। সেই ক্ষেত্রে আপনার পোষ্ট গুলি এমন হওয়া উচিত নতুনরা পড়ে যেন বলতে না পারে লেখাগুলো খুব কঠিন বুঝতে পারি না, তেমনি পুরোনো রা যেন পড়ে না বলে এত স্বস্তা লেখা এ আর কি পড়ব। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন।
আমি কিন্তু পক্ষেও নাই, বিপক্ষেও নাই………….
কে যেন বলেছিল, খোদাও নিরপেক্ষ নয় (?)
নারে ভাই, আমি আসলেই নিরপেক্ষ………….
ভাইয়া, ২ নম্বর কারণটা কি একটু ব্যাক্ষা করে দিবেন? আমি আমার প্রিয় কবিতাগুওল আমার ব্লগে দিচ্ছি, আর এই কবিতার নির্দিস্ট পাঠক ও আছে। এটা কিভাবে ব্লগের মানকে নিচে নামায়?
টিউটো যেটা বলতে চাইছেন সেটা মনে হয় এইরকম যে অন্যান্যদের লেখা গল্প/কবিতা ইত্যাদি নিজে টাইপ করে দিলেও তাতে নিজস্বতা তো থাকেনা? তাতে সামান্য কিছু নিজের কথা জুড়ে দিলে পাঠক আরো উৎসাহ পেতে পারেন। সেই গল্প/কবিতা সম্বন্ধে আপনার রায়, আপনার চিন্তাধারা, আপনার ভাল/মন্দ লাগা ইত্যাদিকে তুলে ধরলেও নিজস্বতা থাকবে কিছুটা। নাহলে ব্লগের মালিক আপনি থাকলেও লেখার মালিক আপনি হলেন না, তাইনা? সেখানে যদি লেখার মান বিচারের কথা আসে তাহলে সেটা মূল সাহিত্যিকের/কবির মান বিচার হবে, আপনার নয়। ব্লগার হিসেবে আপনার মান বিচার করবেন পাঠক কি কি দেখে যদি ব্লগটা হয় আপনার আর লেখাগুলি হয় অন্যদের? টিউটো খুব সম্ভবত এটাই বলতে চাইছেন।
এবার বুঝতে পেরেছি।
তালিকার বাকি ৯ ধরনের পোস্ট আমি নিজেও যথেস্ট অপছন্দ করি। নিজে পাঠক হলে যেটা আমার বিরক্ত লাগে সেটা আমার পাঠককে দেবার প্রশ্নই আসে না। ব্লগ নিয়ে যারা চিন্তাভাবনা করেন তারা বেসিরভাগ ক্ষেত্রেই এসব জিনিসের দিকে খেয়াল রাখেন। আর আমার কাছেও আরেকটি নতুন বিষয় পরিস্কার হল।
লেখক কে ধন্যবাদ।
রিয়া আপুকে ধন্যবাদ।
বেপারটি বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ, রিয়া,আমি এটাই বুঝাতে চেয়েছি।
টিউটো, মান নির্ধারন করতে চাইলে ভাল এবং মন্দ দুইই থাকা প্রয়োজন নাহলে তফাৎ করতে পারা যায়না। তাছাড়া, আমি বলবো যে সবাই হয়তো ভাল মানের লেখা সারা বছর ধরে লিখে যেতে পারছেনা, তবুও কিছু না কিছু লিখতে চাইছে, ইচ্ছে আছে তাদের – সেটাই প্রশংসনীয়। একজন লেখক সবসময়ে উচ্চমানের লেখা নাও লিখতে পারেন, কিম্বা বিষয়বস্তু খুঁজে নাও পেতে পারেন, লেখকও তার জীবনের নানা অধ্যায়ের মধ্যে দিয়ে পার হচ্ছেন, পরিস্থিতি তারও বদলাচ্ছে যা আমরা হয়তো মনে রাখছিনা; কিছু সাধারন মানের লেখা এসে যেতেই পারে। মাঝে মাঝে মনটা হাল্কা রাখতে সহজ স্বাভাবিক এবং সাধারন মানের অপ্রাসঙ্গিক লেখার ইচ্ছা হতে পারে। আরো একটি ব্যাপার আছে, যে পরিমানে ব্লগারের সংখ্যা বেড়েছে সেই পরিমানে কন্টেন্ট তৈরী হচ্ছেনা।
আবারও অপ্রাসঙ্গিক, তবুও বলি, আমার জীবনের প্রথম এডসেন্স চেক আমি পেয়েছিলাম ভীষণ সাধারন মানের হাবিজাবি লেখার ব্লগ থেকে। কিন্তু সেই ব্লগেই গুগল হঠাৎ একদিন প্রচুর ভিজিটার পাঠালো; আমার সেই অর্থহীন হাবিজাবি ব্লগ আমাকে ব্লগার বানিয়েছে, এডসেন্স নিয়ে ভাবতে বাধ্য করেছে। এর পরে যখন আমি আরো জানতে শুরু করলাম, তখন আমার আয় কমলো। অর্থাৎ সব জ্ঞান প্রয়োগ করা ব্লগগুলিতে আয় কম, আর ওইদিকে অর্থহীন ব্লগ ৪ বছর ধরে নিয়মিতভাবে খুশী হওয়ার মতো আয় করেই যাচ্ছে। আমি আয় দিয়ে বিচার করছিনা, বলছি যে আয় হয়েছিল কিকরে, অনেক পাঠক এসেছিলেন বলেই তো? সেটাই ভাবার বিষয়। আজও সেই ব্লগে নেই কোনো মেটা ট্যাগ, নেই গুগল এনালিটিকস কোড, নেই স্ট্যাট কোড। শুধু পেজ ইমপ্রেশান দিয়ে জেনেছিলাম যে প্রচুর পাঠক এসেছেন। ২ বছর হয়ে গেছে সেই ব্লগে লিখিওনা আর। অথচ আয়ের কমতি হয়নি এখনোও। অবাক হলেও সত্যি যে ওই ব্লগে মন্তব্যও পড়েনা পাঠকের। আমি নিজেকে দিয়ে শিক্ষা পেয়েছি সাধারন হওয়ার দাম কতোখানি।
আমি জোর দিয়ে বলছিনা, তবে মনে রাখতে বলছি যে উচ্চমানের হতে গিয়ে হয়তো অনেকেরই সমস্যা হয়েছে, সাফল্য কাছে আসতে গিয়ে দূরে চলে গিয়েছে। একটু সহজ স্বাভাবিক হোন সবাই, বড় কেউ হতে না চেয়ে নিজের সহজ স্বাভাবিক স্বত্তাকেই ফুটিয়ে তুলুন ব্লগে, সাফল্য এসে যাবে, মানুষ আপনাকে চিনে নেবে – সেই দায়িত্ব তাদের উপরেই ছেড়ে দিন। এই জগতের লোকসংখ্যা কতো? তাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনার আমার মতো একই চিন্তাধারার মানুষ – তারাই সফল করে দেবেন আপনাদের ব্লগ। ইন্টারনেটে এটা আমার নিজের জীবনের শিক্ষা থেকেই বলছি। অনেকেই সহমত হবেন না আমি জানি, তবুও বলবো যে এক বছর সব টেকনিক্যাল দিক বাদ দিয়ে সাধারন ভাবে ব্লগিং করে যান, সুফল পেতে দেরী হবেনা। নিজের জিনিস নিজের কন্টেন্ট সফল হবেই হবে। বেশী জানতে গেলে সাফল্য অনেক দূরে চলে যেতে পারে। বেশী জানতে মানা করছিনা, দিনে দিনে অভিজ্ঞতার সাথে অনেক জেনে যাবেন এমনিতেই।
অসাধারণ বলেছেন আপু।ঠিক এ বক্তব্যটাই নিচে ফুটিয়ে তুলতে চেয়েছি।
রিয়া আপা আপনার লেখার প্রশংসা না করে পারলাম না। আপনি নিজের ভাবনা গুলো অন্যের ভাবনা মিলিয়ে লেখার প্রকাশ করতে পারেন। অনেকের এই গুন থাকেনা। কেউ বলেছে কিনা জানিনা। ব্লগিং এ কারনেই কিন্তু আপনি এত সফল। এরক যার লেখাকে নিজের লেখা বলে মনে হয় যে কো্ন ক্ষেত্রেই ব্লগ, গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি পাঠক কিন্তু এই লেখাগুলোই খুব আগ্রহ সহকারে পড়ে এবং পরবর্তিতে পরার আগ্রহ নিয়ে বসে থাকে।
রিয়াপু একেবারে সঠিক কথাই বলেছেন। হাসান ভাইও প্রায় সময় বলেন ব্লগের ভাষা খুব সহজ সবালীলভাবে লেখার জন্য। ঢাকায় আমাদের সাথে আড্ডায় প্রায়-ই তিনি বলেছেন এ কথা। নিজেকে ভিজিটর চিন্তা করে ব্লগ লিখলে ব্যাপারটা বেশি গ্রহণযোগ্য হয়।…………
“নিজেকে ভিজিটর চিন্তা করে ব্লগ লিখলে ব্যাপারটা বেশি গ্রহণযোগ্য হয়”
____
এবার মনে হইতাছে পান্থের সুর কিরাম যেনো বদলাই গেল
লেখা সব সময়ে এমন হতে হবে যেন পাঠক আমার থেকে দূরে নেই, যেন সামনাসামনি আলাপচারিতা চলছে, এইভাবে বাক্যগঠন করতে হবে যাতে পাঠকের উক্তিগুলো না থাকলেও তার মন বুঝে তাকে সামনে বসিয়ে বলা হচ্ছে – তবেই অনেক বেশি গ্রহণ করতে পারেন পাঠকরা।
ব্লগ নয়, আমি চিঠি লেখার মতো করে লিখতে চেষ্টা করি। লেখার সময়ে কল্পনা করে নিই যেন পাঠক আমার সামনেই আছেন, তাকে আমি সরাসরি বলছি কিছু কথা। আমি দেখেছি পাঠকরা এতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করেন। সম্পুর্ণ সফল হইনি, তবে চেষ্টায় আছি।
এটা ঠিক যে, ব্লগে প্রথম এসে সবাই নিজের ধাচে লেখতে শুরু করে। লেখা লেখির একটা নিজস্ব বৈশিষ্ট্য তৈরী হয়। এটা কারো কাছে সাধারন, কারো কাছে হতে পারে অসাধারন। বিচার বিশ্লেষক মাত্রই প্রভাব বিস্তারকারী। আমার এ লেখাটা লেখকের নিজস্বতা বিরোধী মনে হতে পারে।তবে কখনোই আমি আমার মতমতো আপনাকে লিখতে পরামর্শ দেব না। পাঠক হিসেবে যে ধরনের পোস্টগুলো আমার ভাল লাগে না তারই একটা তালিকা এখানে দিলাম। আপনি পাঠক মন আর লেখক মন এক নয়। এমন ধরনেরও লেখা আছে যে ধরনের লেখা আপনার পড়তে ভাল লাগে অথচ লেখার চিন্তাও করেন না।
জীবনানন্দের কবিতার সমালোচনা হতো অনেক, তাকে এই এই বিষয়ে লিখতে মানা করা হতো এক সময়। তিনি তার উত্তরে বলেছিলেন-
“বরং তুমিই লিখে দেখাও না এমন একটি কবিতা
কহিলাম ম্লান হেসে ছায়াপিন্ড দিল না উত্তর
……..”
টিউটো ভাই, লেখাটা ভালো লাগলো না কেন যেন! চমকপ্রদ শিরোনাম, কিন্তু ভেতরে গতানুগতিক কয়েকটি চর্বিতচর্বন ব্যাপার ছাড়া তেমন কিছু পেলাম না। যারা ব্লগিং করে শখের বশে তারা আপনার সাথে কখনোই একমত হবে না। এমন অনেক কে আমি জানি, যারা নিছক শখ করে/ ভালো লাগা থেকে ব্লগিং করে। কিন্তু আয় করার কথা চিন্তা করে না।
আর যারা আয় করার চিন্তা মাথায় নিয়ে ব্লগিং শুরু করে তারা এতোটা বোকা বোধহয় নয়।
যাই হোক, আমি আমার নিজস্ব মতামত জানালাম। আপনার কাছ থেকে আরও ভালো লেখা আশা করছি।
হাসান ভাই, কম্পিউটার পত্রিকাগুলোতে যখন “মোস্তফা জব্বার” এর লেখা ছাপানো হোত তখন নিচে ছোট করে লেখা থাকত “লেখাটি কলামিষ্টের নিজস্ব মতামত।সম্পাদক দায়ী নয়”। তো আমার মনে হয় অন্তত আজকের এই লেখাটির টপিকটা কিছুটা হলেও বিতর্কিত। অনেক নবীন লেখক মিসগাইডেড হতে পারে।তাই ব্লগের এ্যাডমিন হিসেবে লেখার সাথে আপনার একটা ফুটনোট দেওয়া উচিত।নিদেনপক্ষে এর পক্ষে বিপক্ষে করা মন্তব্যগুলো পড়ে দেখবার আহবান থাকতে পারে।আপনার কি মত?
আপনার পরামর্শটি ভেবে দেখা যাবে, তবে আপাতত নিজের মতামতের স্বপক্ষে যুক্তি দেখান।
ভাইয়া, নিচে এত আলোচনা করলাম কিছুই চোখে পড়ল না ?
অবশ্যই যুক্তিসংগত বলেছেন আদনান ভাই ।
@পান্থ বিহোস
আমি আমার অবস্থানটি জানালাম। আসলে পোস্টটি গতানুগতিক…আমার মতোই সাধারন…তবে মতামতগুলো অসাধারন লেগেছে।
@Adnan
আমার পোস্টের শেষে বলেছি,
“ব্লগের ধরন অনুসারে আমার সব কয়টি কথা সঠিক হতে নাও পারে । আপনাকে যে এই কথাগুলো মনে রাখতে হবে তাও বলছি না। আপনার ব্লগ আপনাকেই মানসম্পন্ন লেখা দিয়ে সুন্দর করতে হবে।
আশা করি আমার অবস্থান বুঝতে আপনাদের কোন অসুবিধা হয় নি। ….”
তারপরও কি ফুটনোটের কি প্রয়োজন আছে?
বিহোস, আপনি কোন অপশন বেছে নিবেন? ব্লগ থেকে আয় নাকি আয় থেকে ব্লগ…
সকল িবজ্ঞজেনর প্রিত আমার সালাম,
http://www.co.cc,www.hostsnake.com,www.freeftp.eu,
http://www.freehostia.com,http://we.bs এগুেলা েকানটাই কাজ করেছ না। দয়া কের িক জানােবন েকাথােথেক িনেজর েডােমইন বানােবা। এখােন আিম নতুন। I want to do Google adsense and SEO. Pls tell me from the beginning.
http://www.0fees.net/ এই ফ্রী হোস্টিং সাইটটা দেখতে পারেন।
http://www.zymic.com/ এ রেজি: করে দেখতে পারেন।
http://www.co.cc তে আপনি ফ্রি ডোমেইন এবং http://www.freehostia তে ফ্রি হোস্টিং করতে পারেন।কাজ করছে না বলতে কি বুঝাতে চেয়েছেন ? একটু বিস্তারিত বললে ভাল হত।
@টিউটো ভাই, ধন্যবাদ আপনার বিশ্লেষনধর্মী পোষ্টের জন্য।
অনেক সুন্দর লেখা কিন্তু অতি অবশ্যই কিছু বিষয়ে আমি ভিন্নমত পোষন করি।প্রথম কথা হোল ব্লগিং কি? এটা একটা খোলা ডায়রির মতো, যে ডায়রির লেখাগুলো আপনি তালাবদ্ধ না করে রেখে ছড়িয়ে দিতে চান সবার মাঝে।আপনি কি লিখবেন তা একান্তই আপনার ব্যাক্তিগত বিষয়।আপনি চাইলে নিজের পান্ডিত্ব জাহির করে অনেক অনেক কঠিন কথা লিখতে পারেন, অথবা পারেন নিজের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়গুলো পাঠকের মাঝে শেয়ার করতে।Yaro Starak একজন বিশ্ব বিখ্যাত ব্লগার।তার সর্বশেষ একটা লেখা দেখুনঃ http://www.entrepreneurs-journey.com/2506/why-am-i/
কি অবলীলায় নিজের জীবনের কথাগুলো লিখে গেছেন-তাও কোথায় লিখেছেন? একটি অতি জনপ্রিয় ব্লগিং সাইটে।আমার আপনার চোখে তার এই ব্যাক্তিগত লেখাগুলো মূল্যহীন হতে পারে কিন্তু কে জানে এই লেখা থেকেই কেউ হয়তো খুজে পাবে অমূল্য কিছু শিক্ষা।কে জানে আপনার দেওয়া একগুচ্ছ লিঙ্কের মাঝেই লুকিয়ে আছে সেই সাইটটি যা আমার জীবন বদতে দিতে পারে।আপনার নির্মানাধীন একটি লেখার ঘোষনা হয়তো আমাকে প্রতিদিন আপনার ব্লগে ঘুরতে বাধ্য করবে সেই বিশেষ লেখাটি প্রকাশ পেল কিনা তা জানার জন্য।
তাই আমার বক্তব্য হোল আপনি আপনার শিক্ষক।আপনি জানেন আপনার ব্লগকে।আপনি জানেন আপনার পাঠককে, তাদের অভিরুচিকে।হাসান ভাইয়ের ক্ষুদ্র একটা খবর আমাদের জন্য একটি নতুন কিছু,আবার আমার আপনার জীবনে ঘটে যাওয়া বিশাল ব্যাপারো পাঠকের চোখে মূল্যহীন হতে পারে।আপনি কি লিখবেন, কি লিখতে সাচ্ছন্দ বোধ করেন, কিভাবে পাঠকের মন জয় করতে চান তার সীমানা নির্ধারন করবেন কেবল আপনি,কোন প্রচলিত ব্যাবস্থা আপনার সীমানা নির্ধারন করে দিতে পারে না, এ অসম্ভব, নিতান্তই কল্পনাপ্রসূত…
আর শ্রদ্ধেয় মোয়াজ্জেম ভাই এর কথার সূত্র ধরে বলি, ব্লগিং কে Business হিসেবে ভাবলে দোষের কিছু নেই।আপনি একটা দোকান দিলে কি হবে? আপনি কি পারবেন বাসায় বসে পা তুলে হাওয়া খেতে নাকি নিয়মিত খোজ খবর নিবেন? আমাদের বাঙ্গালীদের মাঝে Professionalism নেই, কিন্তু এই যুগে আমাদের কয় জনের শুধু মনের খোরাক মেটানোর জন্য ব্লগিং করার মতো সময়, অর্থ, ইচ্ছাবোধ আছে? যেই মুহুর্ত থেকে ব্লগিং কে সত্যিকারের Profession হিসেবে নিবেন ঠিক তখনই আপনার মাঝে একটা দায়বোধ সৃষ্টি হবে-কে জানে এই বোধটুকুই হয়তো একদিন আপনাকে একজন প্রতিষ্ঠিত ব্লগার হিসেবে পরিচিত করে তুলবে, আপনার জীবনকে করবে অলংকৃত?
আমি ক্ষুদ্র একজন ব্লগার।অনেকের চেয়ে কম বুঝি তাই আমার জানার মাঝে, আমার চিন্তাধারায় ভুল থাকতে পারে।শুধু এটাই বলব প্রিয় পাঠক, লিখুন…লিখতে থাকুন…যতটুকু আপনার মেধায় কুলায় ততোটুকু লিখুন জাষ্ট লিখবার সময় আপনার পাঠকের চাওয়া পাওয়াটার প্রকাশ যেন খানিকটা হলেও ঘটে এই বিষয়টা মাথায় রেখে লিখুন।লেখালেখি একটি সৃজনশীল কাজ যা অনেক অনেক দিনের অধ্যাবসায়ে গড়ে উঠে।না লিখলে কিভাবে বিষয়টি আয়ত্বে আনবেন বলুন?তাই আবারো বলছি লিখুন…যতো পারুন লিখুন…পারলে দুই হাত দিয়েই লিখুন…
**টিউটোভাই, কোন ব্যাক্তিগত আক্রমন বা নিজের কিছু প্রমাণের জন্য এতো বড় মন্তব্য করলাম না।যা মনে আসল তাই লিখলাম।আশা করি, আপনি মনক্ষুন্ন হবেন না।অনেক ধন্যবাদ হাসান ভাইয়ের থুক্কু আমাদের ব্লগে লেখার জন্য।ভাল থাকুন **
চমৎকার বলেছেন ভাইজান। মোয়াজ্জেম ভাইয়ের মন্তব্য দেইখা শরীলটা ক্যাটক্যাট করতাছে। উনারে আরেকটু কচকানি দিলে আরাম বোধ হইতো…
**অনেক ধন্যবাদ হাসান ভাইয়ের থুক্কু আমাদের ব্লগে লেখার জন্য। ভাল থাকুন **… অসাধারণ! অসাধারণ!! অসাধারণ!!!
———–
আদনান ভাই জিন্দাবাদ। যুগ যুগ জিও বৎস…
পান্থ এবং আদনান ভাই ব্যবসা ভাবুন আর নাই ভাবুন মূল বিষয় কি্ন্তৃ আগ্রহ আর ইচ্ছায়। এ দুটো না থাকলে ব্যবসা ভাবলেই কি আর না ভাবলেই কি?
আদনান ভাই, আপনার কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই “আপনি আপনার শিক্ষক।আপনি জানেন আপনার ব্লগকে।আপনি জানেন আপনার পাঠককে, তাদের অভিরুচিকে”।
_____
যদি আমি পয়সার জন্য ব্লগিং করলে যা লাগবে তা হলো একটা পিসি আর ইন্টারনেট, ব্যাস কীবোর্ড নিয়া বসে পরলাম টকৃ টকৃ করে শুরু করলাম টাইপ …তাতে কি হবে?
সুতরাং, ব্লগিংকে পেশা হিসাবে নিলি অবশ্যই বলবো ব্লগিংর মতো করে ব্লগিং করতে হবে। তাহলে ব্লগের যেমন মান বাড়বে অন্যদিকে পয়সাও আসবে।
লেখার কয়েকটা পয়েন্টের ভাল লেগেছে। তবে আদনান ভাইয়ের সাথে সহমত।
রনি আমি তোমার এবং আদনান ভাইয়ের সাথে সহমত।
সত্যি কথা বলতে কি- আমি আগেই জানতাম যে এ পোস্টের সাথে সবাই একমত হতে পারবে না। প্রত্যেকের লেখার ধরন ভিন্নভ। আমি এও জানি যে, লেখার উদ্দেশ্য শুধু পাঠকের চাহিদা পূরণ নয়, নিজের আত্নতৃপ্তিও। আপনার মতো করে আপনি লিখবেন, আমার সব কথা যে মানতে হবে তা নয়। আপনার এ কথাটি ভাল লেগেছে-”যেই মুহুর্ত থেকে ব্লগিং কে সত্যিকারের Profession হিসেবে নিবেন ঠিক তখনই আপনার মাঝে একটা দায়বোধ সৃষ্টি হবে-কে জানে এই বোধটুকুই হয়তো একদিন আপনাকে একজন প্রতিষ্ঠিত ব্লগার হিসেবে পরিচিত করে তুলবে, আপনার জীবনকে করবে অলংকৃত?”
কিছু কিছু ব্যপারে আমার একটু দ্বি-মত থাকলেও আপনার রিভিউ যে নতুন ব্লগারদের সঠিক পথে এগুতে সহায়তা করবে তাতে সন্দেহ নেই। ধন্যবাদ বিশ্লেষণ ধর্মী লেখার জন্য।
এই ব্লগে আমার প্রথম পোস্টটি পড়ার ও মতামত দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। আশা করি এই ব্লগে আমাদের একসাথে চলার পথ আরও সহজ হবে। প্রত্যেকের লেখা ও পড়ার বৈশিষ্ট্য ভিন্ন, তাই দ্বিমত থাকতেই পারে।
অসাধারন লিখেছেন টিউটো ভাই। আমি আপনার সাথে সহমত প্রকাশ করছি। যারা পয়সা পয়সা করেই ব্লগ লিখতে চায় তাদের ব্লগেই ব্যর্থ হয়। আসলে যারা ব্লগিং করেন তাদের সবারই নতুন কিছু বিষয় নিয়া ভাবতে হবে অবশ্যই লেখার মান উন্নত করতেই হবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
আমার সাথে একমত হওয়াতে আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন “নতুন বিষয় নিয়া ভাবতে হবে।” আমার মনে হয় ব্লগিং এ এটাই সবচেয়ে কঠিন কাজ।
ভাল লিখেছেন, ব্লগ লেখার ব্যাপারে আমরা অনেকেই উদাসীন অথচ আয় হচ্ছে না, আয় হচ্ছে না বলে সারাক্ষন হা-হুতাশ করছি।
ব্লগে প্রথম প্রথম এসে যে সব ভুল গুলো করেছি এখানে তারই একটা তালিকা করেছি।
একটি বেপার লক্ষ করেছি–নতুন কোন বিষয় না পেলেই সাধারনত: ব্লগাররা এ জাতীয় পোস্ট প্রকাশ করে। টুইটারের বা ফেসবুকের একটি স্ট্যাটাসও তো একটি (মাইক্রো) ব্লগ। আর অনেক ব্লগারের ব্লগই মিনি ব্লগ আকারে প্রকাশ করতে দেখি। আমি ইদানিং একটু বড় ও সম্পূর্ণ প্রসঙ্গটি উল্লেখ করার মতো ব্লগ পছন্দ করি। একটি পোস্টই হতে পারে একটি বিষয়ের আপাদমস্তক আলোচনা-একটি ছোট খাট ওয়েবসাইটের সমান।
আমাকে লেখার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ,হাসান ভাই।