অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

[অতিথি পোষ্ট] ব্লগের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিঁকে থাকতে গেলে… নিয়মিত ব্যাকআপ নিন

[অতিথি পোষ্ট] ব্লগের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিঁকে থাকতে গেলে... নিয়মিত ব্যাকআপ নিন

অনেক কষ্ট করে ব্লগিং করছেন, হঠাৎ যদি একদিন দেখেন আপনার সাধের ব্লগ লোড হচ্ছেনা, কিম্বা কেউ হ্যাক করে ফেলে ব্লগের সবরকমের ক্ষতি করেছে সেক্ষত্রে অত্যন্ত মর্মাহত হওয়ার উপক্রম হয়। সবার অভিজ্ঞতার পরিমান সমান নয়, তাই কিংকর্তব্যবিমূঢ় অবস্থা হতে পারে। কি করবেন? অভিজ্ঞ কাউকে ডেকে তার হাতে আপনার ওয়েব হোস্টের ইউজারনেম/পাসওয়ার্ড দিয়ে দেওয়াও যায়না! এইসব অপ্রীতিকর অবস্থার সামাল দিতে পারার জন্য প্রয়োজন নিয়মিতভাবে ব্লগের ব্যাকআপ নেওয়া। আপনার ব্লগ কতোখানি গুরুত্বপূর্ণ, কতো দ্রুত আপডেট করেন এইসবের উপরে ভিত্তি করে ব্যাকআপ নেওয়ার সময়ের ব্যবধান নির্ধারন করা যেতে পারে।

কেউ কেউ cPanel’এর ব্যাকআপ ফিচার ব্যবহার করেন, আবার ওয়ার্ডপ্রেসের প্লাগিনও আছে এই কাজ সহজভাবে করে ফেলার জন্য। এমনই একটি সহজ প্লাগিন wp db backup, এটি প্রতি ঘন্টা, প্রতি ১২ ঘন্টা, প্রতিদিন, প্রতি সপ্তাহ ভিত্তিতে ব্যাকআপ করে দেবে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ডেটাবেস। আপনি ইচ্ছে করলে নিজে নিজে এই ব্যাকআপ নিতে পারেন, ইচ্ছে করলে স্বয়ংক্রিয়ভাবেও ব্যাকআপ নেওয়ার নির্দেশ দিতে পারেন এই প্লাগিনকে। ব্যাকআপ ফাইল হয় ডাউনলোড করে নিতে পারেন, নয়তো ব্যাকআপ ফাইলটি ইমেইলের মারফৎ আপনার ইমেইল ঠিকানায় একটি আলাদা ফোল্ডারে নিয়ে রাখতে পারেন, সেখানে এটি সুরক্ষিত থাকতে পারে।

নিজে ব্যাকআপ নিতে চাইলে -

wordpress backup

স্বয়ংক্রিয় ব্যাকআপ নিতে চাইলে -

wordpress backup

Schedule backup সুবিধা ব্যবহার করলে ইমেইল ঠিকানা নির্দিষ্ট স্থানে পূরণ করে দিন, তাহলেই আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন এবং প্লাগিন তার কাজ করে যেতে থাকবে। ছবি থেকেই বুঝতে পারছেন যে আজকের ব্যাকআপ হয়ে গিয়েছে এবং পরবর্তী ব্যাকআপ আগামীকাল ভোরবেলায়।

এই প্লাগিন যেটা করে দিতে পারবেনা তা হল পোস্টে যুক্ত ছবির ব্যাকআপ নেওয়া এবং থিম কাস্টমাইজ করা থাকলে সেই থিমের ব্যাকআপ নেওয়া। সেক্ষেত্রে নিজেই নিয়মিতভাবে ছবির ফোল্ডারের ব্যাকআপ নিয়ে রাখতে হবে (থিম ফোল্ডার একবারই ব্যাকআপ নিয়ে রাখা যায়)। কিন্তু এই প্লাগিন আপনার মূল কাজটি করে দেবে। অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হলেই আপনি দুঃখিত না হয়ে শীঘ্র এই ব্যাকআপ ফাইল থেকে আপনার ব্লগকে আবারও ফিরিয়ে আনতে পারবেন। FTP দ্বারা ছবি এবং থিম ফোল্ডার যথাস্থানে আবার নিয়ে রাখলেই আপনার সাধের ব্লগ আবার তার পরোনো চেহারায় ফিরে পেতে পারবেন।

পূর্ণ উদ্যমে প্রাণের উল্লাসে ব্লগ লিখে চলুন, পাশাপাশি আপনার ব্লগের অস্তিত্বরক্ষার দিকেও সমান নজর রাখুন।

——————–
  • এটিই একমাত্র এবং সবচেয়ে ভাল প্লাগিন সেই দাবী এখানে করিনি, এটি ছাড়াও আরো অনেক প্লাগিন আছে যেগুলি বিভিন্ন সুবিধাসহ ব্যাকআপ ফাইল বানিয়ে দেবে। প্রয়োজন অনুযায়ী সেইসব ব্যবহারের পরামর্শ দেওয়ার উদ্দেশ্যেই এই লেখা।
  • যারা ফ্রি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, তারা Tools মেনু’তে গিয়ে Export সুবিধা বেছে নেবেন; যারা ব্লগার ব্লগে লেখেন, তারা এডমিন প্যানেলে লগইন করে সেটিংসে গিয়ে Export blog সুবিধাটি বেছে নিন এবং নিয়মিত ব্যাকআপ নিয়ে নিন।
  • ডেটাবেস ব্যাকআপ নিন কিম্বা এক্সপোর্ট ফাইল তৈরী করুন, সাবধানে রাখবেন কারন এই ফাইল অন্য কারো হাতে পড়ার অর্থ আপনার সম্পুর্ণ ব্লগ কপি হয়ে যাওয়ার সমান।
  • গতমাসে তন্ময় একই বিষয়ে সকল পাঠকের জ্ঞাতার্থে লিখেছিলেন ডাটাবেজের যত্ন প্রতিদিন“, তার লেখা থেকে এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে পারবেন।

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 23 comments… read them below or add one }

নুর January 10, 2012 at 1:24 pm

আপনার লেখাটা আমার দারুন কাজে দিয়েছে. ধন্যবাদ ভাই

Reply

limon July 16, 2011 at 2:47 am

ধন্যবাদ আপু … এটা নিয়ে অনেক ঝামেলায় আছি ।।

Reply

সিরাজ May 22, 2011 at 5:23 pm

এই সাইটটা নতুন, গুগল ইনডেক্স করতে শুরু করেছে।

কিন্তু আমি চাইছি পেইজগুলোকে ইনডেক্স করবেনা, যেমন এই পেইজটাকে ইনডেক্স করবেনা – http://www.voipforbangladesh.com/page/2/

শুধু পোস্ট গুলোকেই ইনডেক্স করবে। এ ব্যাপারে আপনার পরামর্শ চাইছি। সাইটটা ওয়ার্ডপ্রেস-এ Tricks Theme ২ এর উপর করা।

ধন্যবাদ
সিরাজ

Reply

Rimon September 10, 2010 at 7:50 am

দরকারি বিষয়ে উদাসীন মনটাকে এরবার সাবধান করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

Reply

habibur April 17, 2010 at 12:08 pm

আমি এ বিষয়ে আগে ততপর ছিলাম না। এখন বুঝলাম এটাও জরুরী।

Reply

মেহেদী হাসান April 14, 2010 at 12:02 pm

হাসান ভাই, দরকারি একটা পোষ্টের জন্য ধন্যবাদ। ভাই ওয়ার্ডপ্রেস কিভাবে আপেডেট করেত পারি না।যদি একটা পোষ্ট দিতেন । আবদার রইল।

Reply

রিয়া April 14, 2010 at 5:44 pm

আপনি যদি cPanel থেকে ওয়ার্ডপ্রেস বানিয়ে থাকেন তাহলে সেখানেই আপগ্রেড ব্যবস্থা থাকার কথা। আর যদি সরাসরি FTP দিয়ে ফাইল আপলোড করে ব্লগ বানিয়ে থাকেন তাহলে একই পদ্ধতিতে আপডেট করে ফেলুন। (আপডেট করার আগে ডেটাবেসের ব্যাকআপ নিয়ে নেবেন) এইসবে অসুবিধা হলে প্লাগিন আছে, সেটাও ব্যবহার করতে পারেন। এমনিতে ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেলে লিঙ্ক থাকার কথা, সেটা কি কাজ করেনা আপনার ব্লগে? খুব অসুবিধা হলে FTP দিয়ে ওয়ার্ডপ্রেসের সব ফাইল আবার আপলোড করে দিন, এতে আপডেট হয়ে যাওয়ার কথা।

Reply

EBRAHIM April 13, 2010 at 1:38 am

প্রয়োজনীয় পোস্ট পড়ে অনেক ভাল লাগল। আশা করি সবার কাজে লাগবে।

Reply

Rafiur April 12, 2010 at 7:42 pm

আপু এই লিখাটি আমার অনেক কাজে লাগবে। মাত্র দেড় থেকে দুই মাস আগেই হঠাৎ করে একটা ডাটাবেজ ডিলিট করতে গিয়ে আমার ব্লগের ডাটাবেজ ডিলিট করে ফেলেছিলাম। তারপর Techtunes এ আপনার একটি লিখা অনুসরন করে পুরো ব্লগটি নতুন করে আবারো আগের অবস্থায় আনি এরপরও URL নিয়ে সমস্যায় পরেছিলাম যেটা হাসান ভাই নিজে ঠিক করে দিয়েছিলেন, তাই যারা সিরিয়াস ব্লগিং করছেন তারা অবশ্যই নিয়মিত ডাটাবেজ এর ব্যকঅয়াপ রাখবেন।

Reply

মোয়াজ্জেম হোসেন April 12, 2010 at 6:55 pm

দরকারী পোষ্ট আমার জন্য…
____
আজ আড্ডার ভিডিও ৫ম পর্ব আপলোড করলাম।
ভাল থাকবেন আমদের সাথেই থাকবেন।

Reply

Shamim April 12, 2010 at 5:57 pm

আমি কয়েকদিন ধরেই ব্যাক আপ নেয়ার কথা চিন্তা করছিলাম। কিন্তু আলসেমীর কারনে করা হয়নি । আজকে থেকেই শুরু করবো…..ইনশাল্লাহ।

Reply

Noor April 15, 2010 at 1:43 am

সহমত

Reply

Fagun Rain April 12, 2010 at 12:14 pm

আমিতো blogger এ ব্লগ করি আমি ব্যাকআপ কিভাবে নিব

Reply

Rajibul April 12, 2010 at 12:20 pm

পোষ্টটি ভাল করে পড়েন উত্তর পাবেন।

Reply

রিয়া April 12, 2010 at 7:48 pm

পোস্টের নিচের দিকেই আছে দেখুন… যারা ব্লগার ব্লগে লেখেন, তারা এডমিন প্যানেলে লগইন করে সেটিংসে গিয়ে Export blog সুবিধাটি বেছে নিন এবং নিয়মিত ব্যাকআপ নিয়ে নিন।

Reply

Rajibul April 12, 2010 at 11:23 am

ব্যাক আপ নেওয়ার অভ্যেস বাধ্যতামূলক সকলের থাকা উচিত। আমি এই বিষয়ে প্রচন্ড ভুক্তভোগি একজন মানুস। আমার অফিস যে ওয়েব সেটা প্রায় প্রতি মাসেই হ্যাক হয়। কত রকম করে যে এর সি প্যানেল, এডমিল প্যানেলের পাসওয়ার্ড আমি দিই তারপরও এটার হ্যাক রোধ করতে পারছিনা। কিছু দিন আগে না পেরে হাসান ভাইকে মেইল করে জানতে চেয়েছিলাম কিভাবে এর সঠিক নিরাপত্তা আমি রক্ষা করতে পারি। হাসান ভাই কিছু পরামর্শ দিয়েছিলো সেগুলো মাানর পরও আরও একবার হ্যাক হয়েছে। আমার অফিস ওয়েবটা ওয়ার্ডপ্রেস, জুমলা কোনটাই দিয়েই করা নয়। রিয়া আপা এই বিষয়ে একটি পরামর্শ মূলক পোষ্ট দিলে সকলের উপকার হতো মনে হয়।

Reply

রিয়া April 12, 2010 at 7:46 pm

আপনি c99 কিম্বা r57 shell script পেলে সেটা একবার হোস্টে লোড করে দেখতে পারেন যে পাসওয়ার্ড ছাড়াই ফাইল আপলোড সম্ভব হচ্ছে কিনা। এটা দিয়ে হোস্টে অন্যান্য অনেক কম্যান্ড এক্সিকিউট করা যায়। এই স্ক্রিপ্ট পেলে ডাউনলোড করার জন্য কিছুক্ষণ এন্টিভাইরাস বন্ধ রাখতে হবে, এর পরে হোস্টে আপলোড করে ব্রাউজারে টেস্ট করে দেখুন কি কি করা সম্ভব হচ্ছে।

হোস্ট কনফিগারেশান সমস্যা থাকলে পাসওয়ার্ড ছাড়াই অনেক কিছু করা সম্ভব হবে। আপনার এটাই সমস্যা হয়েছে কিনা আগে পরীক্ষা করে দেখুন। এমন হলে আর পাসওয়ার্ডের প্রয়োজন পড়বেনা, RFI script দিয়েই আপনার হোস্ট অন্যরা ব্যবহার করতে পারবে।

Reply

Rajibul April 13, 2010 at 3:06 pm

ধন্যবাদ রিয়া আপা আপনার পরামর্শের জন্য।

Reply

রিয়া April 12, 2010 at 10:43 am

আপনি যে পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেইভাবেই করবেন। ব্যাকআপের প্রয়োজনীয়তাই মূল কথা, নিয়মিত ব্যাকআপ নেন জেনে খুব ভালো লাগলো। এই সচেতনতা সকলের মধ্যে গড়ে ওঠার প্রয়োজন আছে।

Reply

jeweludoy April 12, 2010 at 10:07 am

হাসান ভাই blogspot.com এর কি ব্যাকআপের প্রয়োজন আছে। থাকলে কিভাবে করবো যদি বলতেন। উল্লেখ্য যে আমার ব্লগের নিরাপত্তা বিযয়ে কোন ধারনা নেই। ধন্যবাদ।

Reply

রিয়া April 12, 2010 at 10:39 am

লেখার নিচের দিকে পয়েন্ট আকারে এর উত্তর দিয়েছি, যারা ব্লগার ব্লগে লেখেন, তারা এডমিন প্যানেলে লগইন করে সেটিংসে গিয়ে Export blog সুবিধাটি বেছে নিন এবং নিয়মিত ব্যাকআপ নিয়ে নিন।

ব্যাকআপের প্রয়োজনীয়তা কখন উঠে আসবে সেটা বলা যায়না। বিশেষ কিছু সমস্যা রোজ রোজ হয়না। প্রয়োজনীয়তা কম মনে হলে মাসে একবার ব্যাকআপ নিয়ে রাখতে পারেন, অভ্যাস থাকা ভালো।

Reply

jeweludoy April 12, 2010 at 6:07 pm

রিয়া আপু আপনাকে ধন্যবাদ, প্রথমে ওয়ার্ডপ্রেস লেখা দেখে (যারা ফ্রি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, তারা Tools মেনু’তে গিয়ে Export সুবিধা বেছে নেবেন; যারা ব্লগার ব্লগে লেখেন, তারা এডমিন প্যানেলে লগইন করে সেটিংসে গিয়ে Export blog সুবিধাটি বেছে নিন এবং নিয়মিত ব্যাকআপ নিয়ে নিন।)ব্লগার ব্লগ অভার লুক হয়েছিল।আমি দুংখিত।

Reply

blues April 12, 2010 at 9:16 am

ধন্যবাদ আপনাকে রিমাইন্ডারের জন্য। আমি ম্যানুয়ালি নিয়মিত ব্যাক আপ নেই। প্লাগিংসটা চেক করে দেখব।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: