অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

এই সপ্তাহের অফটপিক [১২.০৪.২০১০ - ১৮.০৪.২০১০]

এই সপ্তাহের অফটপিক [১২.০৪.২০১০ - ১৮.০৮.২০১০]

অফটপিক পোষ্ট প্রকাশ করবো করবো করতে করতে কোথায় দিয়ে যেন দুই সপ্তাহ পেরিয়ে গেল। গত দুইদিন ধরেই চেষ্টা করছি কিছু লেখার জন্য, বার বার লিখতে চেষ্টা করছি কিন্তু মাঝপথে এসেই লেখা থেমে যায়। আজকে প্রকাশ করতে না পারলে এই সপ্তাহেও বোধ হয় পোষ্ট করতে পারবো না। কারণ সপ্তাহান্তের ছুটি শেষে কাল থেকে আবার অফিস শুরু হচ্ছে আর বেশ কিছু কাজ বাকি পড়ে গেছে। ওগুলো শেষ করতে করতে খবর হয়ে যাবে। এই তাগিদেই হাবিযাবি এই সপ্তাহের অফটপিক।

আত্মপক্ষ সর্মথন

গত সপ্তাহের একটি অন্যতম আলোচ্য পোষ্ট হচ্ছে টিউটোর লেখা আপনাকে লিখতে নিষেধ করছি, বাকিটা আপনার ইচ্ছা। পোষ্টটির প্রতিটি অক্ষর লেখকের নিজস্ব মতামত। তাতে আমি মডারেশনের ছুরি চালাইনি। যেহেতু আমার ব্লগে লেখাটি পোষ্ট হয়েছে তাই একটু আত্মপক্ষ সমর্থন করতে চাই। আমি লেখক হিসেবে যেমন খারাপ, তার চেয়েও বেশি খারাপ সমালোচক হিসেবে। তাই লেখাটির সমালোচনার করতে যাচ্ছি না। কেবল কয়েকটি কথা বলেই শেষ করব। আমার মনে হয়েছে লেখক পুরো লেখাটিতেই ব্লগিং-এ প্রোফেশনালিজম আনার উপর গুরুত্ব দিয়েছেন, লেখার মধ্যে ধারাবাহিকতার কথা বলেছেন। প্রোফেশনালিজম বলতে পুরোদস্তুর টাকা কামানোর ব্লগের কথা বুঝাচ্ছি। যেহেতু তিনি স্পষ্ট করে ব্যাপারটি বলেননি তাই অনেক পাঠকের কাছেই ব্যক্তিগত ব্লগ আর তার দেয়া ব্লগের ধারার মধ্যে দ্বন্ধ লেগে যাচ্ছে। ব্যক্তিগত ব্লগে আপনি কি লিখবেন, সেটা নিজের ব্যাপার কিন্তু আপনি যদি পাঠককে উদ্দেশ্য করে লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে লেখার একটি ধারা মেনে চলতে হবে।

সেলিব্রেটি ব্লগার পেরেজ হিলটনের কথাই ধরুন, তার ব্লগে তিনি একেকজন সেলিব্রেটিদের গুষ্টি উদ্ধার করেন। অনেক সেলিব্রেটি তাকে দুচক্ষে দেখতে পারেন না তারপরের তারই জন্মদিন কেটি পেরি হাতির পিঠে করে এসে তাকে শুভেচ্ছা জানান। আপনি বলতে পারেন অন্যের নিন্দা করা আপনার পছন্দ নয়, আসলে এটা তার লেখার ধরন। এটাতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই স্ট্যাইলেই তিনি জনপ্রিয়তা অজর্ন করেছেন এবং এখন সেলিব্রেটিরা তাকে এই ভূমিকাতেই দেখতে পছন্দ করেন।

আপনি যখন লিখতে বসবেন, সবার আগে মনে রাখতে হবে আপনি, আপনার নাম একটি ব্রান্ড। এটাকে আপনি কিভাবে প্রস্ফুটিত করবেন এটা আপনার ব্যাপার। অন্যরা আপনাকে পরামর্শ দিতে পারেন, শিখিয়ে দিতে পারবে না।

ব্লগিং -এ দিক নির্দেশনা

যারা কিভাবে ব্লগিং শুরু করবেন, কিংবা শুরু করার জন্য সেটাকে কিভাবে এগিয়ে নেবেন, তার জন্য একটি দিক নির্দেশনা খুঁজছেন, তাদের জন্য Marko Saric এর How To Make My Blog ব্লগটি আদর্শ নির্দেশনা দিতে পারে। বিশেষ করে কয়েকদিন আগে প্রকাশিত 6 things to do before publishing your first blog post পোষ্টটি নতুন ব্লগারদের জন্য অবশ্য পাঠ্য।

আমার নেতা – নতুন বিভাগ

আমি আমাদের দেশের নেতাদের সোজা কথায় ঘৃণা করি। আমাদের দেশের দূর্গতির জন্য ব্রিটিশ শাসন দায়ী নয়, পাকিস্থান দায়ী নয়, জামায়াত দায়ী নয় – সম্মিলিতভাবে আমাদের নেতারাই দায়ী। এদের মতো দেশদ্রোহী আর কেউ নেই। যাহোক, এই ব্লগে রাজনীতি টেনে আনবো না। প্রতিদিনের খবরের কাগজে হাজারো দু:সংবাদের মাঝে কখনও কখনও দু’একটি ব্যক্তিগত সাফল্যের কথা প্রকাশ হয়। রিক্সাওয়ালা কি করে ট্রেনিং নিয়ে হাঁস মাছ চাষ করে অভাব দূর করেছে, সাথে সাথে অন্যদেরও ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখছে, কিংবা বুয়েটের সার্টিফিকেট ছাড়াই গ্রামের একটি ছেলে মোবাইল দিয়ে পাম্প চালু বন্ধ করছে – এইসব খবরগুলো নিয়ে একটি নতুন বিভাগ চালু করব, নাম আমার নেতা। এই খবরগুলোর সাথে আমার এই ব্লগের কোনো সম্পর্ক নেই, এবং প্রায়শই এই খবরগুলো আমাদের চোখেও পড়ে না। কিন্তু আমরা যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র সাফল্যগুলোকে সম্মান না দেখাই, কিংবা এগুলো থেকে অনুপ্রানিত হতে না পারি আর ভাবতে থাকি একদিন সব ঠিক হয়ে যাবে, তাহলে কোনোদিনই আমরা নিজেদের ভাগ্যোন্নয়ন করতে পারবো না। দূনীতিবাজ নেতাদের শোষনে এই ব্যক্তিগুলোও একদিন হারিয়ে যাবে।

অথচ এরাই আমাদের নেতা হবার যোগ্য, তাই আমার ব্লগের মাধ্যমে তাদেরকে কিছু সম্মান জানাতে চাই। ব্লগের পাতায় তাদের একটু স্থান দিতে চাই। আশা করি কারও কোনো আপত্তি নেই।

গুগল এডসেন্স চেক

আমি সর্বশেষ কিছুদিন ধরেই বলে চলেছি যে আমি ব্লগিং থেকে সরে আসছি। ব্লগিং বলতে এখানে টাকা পয়সা কামানোর জন্য ব্লগিংকে বুঝাচ্ছি। আমি এখন নিজের ব্রান্ড গঠনে অধিক সময় ব্যয় করছি এবং সাথে সাথে কনসালটেন্সী চালিয়ে যাচ্ছি। এমতাবস্থায় গুগল এডসেন্স থেকে আমার আয় কমে গেছে। তাই আমি হয় আর নিয়মিত চেকের ছবি নিয়ে পোষ্ট দেব না বরং অন্য যারা চেক পাচ্ছেন তারা যদি আমাকে তাদের চেকের ছবি পাঠিয়ে দেন তাহলে আমি তাদের ওয়েবসাইট এবং সাফল্য নিয়ে আলোচনা করব।

আজকে এই পর্যন্তই।

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

সর্বশেষ

কিছুদিন পূর্বে আমরা (Tamara এবং আমি) Murray Newlands নামের একজন ইন্টারনেট মার্কেটিং কনসালটেন্টের সাথে পরিচিত হই। যুক্তরাজ্য এবং যুক্তরাস্ট্র – দু’জায়গাতেই উনি বেশ জনপ্রিয়। যাহোক, আজকে ছিল তার জন্মদিন। তাই তাকে সারপ্রাইজ দেবার জন্য আমরা কয়েকটি ছবি তুলে পাঠিয়ে দেই এবং তিনি খুবই খুশি হয়েছেন আর ছবি দু’টি তার ব্লগে পোষ্ট করেছেন।

এই ব্লগের পাঠকদের জন্য আমাদের ছবিগুলো প্রকাশ করা হল। আমি গতরাতে নিজ হাতে চুল ছেঁটে ফেলেছি, তাই দেখতে জাম্বু জাম্বু লাগছে আর Tamara র দৈর্ঘ্য তো মাশাল্লাহ। ভাগ্যিস ওর বয়ফ্রেন্ড আমার পাশে দাড়াঁয়নি, তাহলে আমাকে খুঁজেই পাওয়া যেত না ;)

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 51 comments… read them below or add one }

Adnan July 3, 2010 at 11:01 pm

গতকালই মাত্র ব্রাজিলের বিদায়ে মজা করে কমেন্টস করলাম আর আজ আমার আর্জেন্টিনার শোচনীয় পরাজয় ঘটল।কোন কালেই ফুটবলের ভক্ত ছিলাম না কেবল একজনের ভক্ত ছিলাম সে হোল ম্যারাডোনা। তার কথা ভেবে খুব খারাপ লাগছে। লোকটার আবেগ অনুভূতির প্রকাশ একদম শিশুর মতো…তারপরো মুগ্ধ জার্মানীর শৈল্পিক খেলা দেখে। এরা মানুষ না যন্ত্র। অসাধারন একটা টিম। দুর্দান্ত আক্রমনের সাথে জমাট রক্ষন-একটা চাম্পিয়ন টিমের জন্য আর কি চাই…স্পেনের সাত্থে সম্ভাব্য সেমিফাইনাল জিততে পারলে জার্মানি-ই হবে এবারের চাম্পিয়ন মোটামুটি নিশ্চিত…আহ পচন্ড হতাশ্‌…

Reply

Adnan July 2, 2010 at 11:08 pm

এর আগে একবার রিপোর্ট করেছিলাম হাসান ভাইয়ের ক্যাটাগরি গুলো কাজ করছে না ঠিকমতো। অনেক কষ্টে একটা আপডেটেড অফটপিক পেলাম। যাই হোক, হাসান ভাইয়ের ব্রাজিল একটু আগে এইবারের বিশ্বকাপ থেকে বাদ পরল। ভালই লাগছে…

Reply

জিন্নাত উল হাসান July 2, 2010 at 11:13 pm

ক্যাটাগরী লিংকগুলো কেন কাজ করছে না, বুঝতে পারছি না। সাইটের দু’এক জায়গায় পরীক্ষা করে দেখেছি, ঠিকই আছে। সমস্যায় আছি।

Reply

Adnan July 2, 2010 at 11:39 pm

ভাইয়া আগের কমেন্টসটা আবার কপি করলামঃ

হাসান ভাই, কোন এক অজানা কারনে আপনার ক্যাটাগরিগুলো বেশ কিছুদিন ধরেই উল্টাপাল্টা রেজাল্ট দিচ্ছে। যেমনঃ আপনার কমেন্টস থেকে উপরে গুগল এডসেন্স ক্যাটাগরিতে ক্লিক করলেই সেই ক্যাটাগরিতে না গিয়ে এই লেখায় (http://bn.jinnatulhasan.com/2009/02/58) চলে যাবে। আবার উপরে ৭৫-মন্তব্যের-পোষ্ট এ ক্লিক করলে এরর দেখায়। অফটপিকে ক্লিক করলেও তা সেই ক্যাটাগরিতে না গিয়ে একক পোষ্ট দেখাচ্ছে।ট্যাগগুলোর অবস্থাও ক্যাটাগরির মতো। ফ্রী হলে ব্যাপারটি দেখবেন আসা করি।

Reply

Adnan May 20, 2010 at 11:59 pm

যারা ব্লগিং নিয়ে খাটতে চান, কিন্তু লেখার টপিক পাচ্ছেন না বা ভাল লিখতে পারছেন না তাদের জন্য Arcade Site বানানো একটা ভাল আইডিয়া হতে পারে।আজকে একটা লেখা প্রিন্ট করালাম, লেখকের জনপ্রিয় সাইট ihatebeingbored.net যেটার ফেসবুকে ১৬ লাখ + ফ্যান আছে। ফেসবুকের জনপ্রিয়তার অন্যতম কারন মানুষ একটু পরিবর্তন চায়, চায় অনলাইনে কিছু ভাল সময় কাটাতে।সেই সুযোগ এনে দিতে পারে এই ধরনের সাইটগুলো।ভাল ভাবে প্রচারনা চালাতে পারলে যে কারো ভাল আয় হতে পারে এধরনের সাইট থেকে।সবচেয়ে মজার বিষয় হোল টাকা দিয়ে স্ক্রীপ্ট যদি নাও কিনতে চান তবে ফ্রী গেইম সাইটগুলো থেকে html কোড নিয়ে এসে নিজের সাইটে জায়গামতো বসিয়ে দিলেই হোল।অনেকটা ভিডিও এমবেড করার মতো।এ্যাডসেন্সের মাধ্যমে যেমন প্রচুর আয় করার সুযোগ আছে তেমনি অনেক গেম কয়বার খেলা হোল, কোন বিজ্ঞাপন কত হাজার বার দেখানো হোল-এসবের মাধ্যমেও টাকা আসতে পারে।কোন মতে একটা ল্যাপটপ কেনার মতো আয় হলেই এধরনের বেশ কিছু টপিকের উপর কাজ করার আশায় আছি।আগ্রহী হলে নিচের লিঙ্কগুলো দেখে আসতে পারেনঃ

১- http://www.8hourarcade.com (অসাধারন একটা সাইট,কিভাবে এধরনের সাইট চালাবেন তার সুবিস্তারিত টিউটোরিয়াল পাবেন)

২-http://www.webmastertoolsguide.com/earn-money-online/create-an-arcade-game-flash-site-with-wordpress-a-review/ (নিচে অনেকগুলো ভাল ভাল টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া আছে)

৩-http://www.ehow.com/how_4967201_make-website-arcade-games.html

৪-http://www.articlesbase.com/home-business-articles/how-to-make-a-successful-arcade-site-596434.html

Reply

ফিই May 21, 2010 at 1:22 am

সাথে কেন যোগ করেন নি, অলস আর ধৈর্যহীনদের প্রবেশ নিষেধ?
আজকে একজন আমাকে ফোন দিয়ে বলছে, সে একজন বেকার। তাই অনলাইনে আয় করে স্বাবলম্বী হতে চায়। আমি বললাম, বেকার হলে তো আপনি এই লাইনে এখনই আসতে পারবেন না?
সে জানতে চাইলো, কেন?
বললাম, এই লাইনে মিনিমাম ৬ মাস লেগে থাকতে হবে। এক বছর পর আয়ের কথা চিন্তা করতে হবে।
সে ভেবেছে আমি তাকে কিছু বলতে চাই না বলে নিরুৎসাহিত করেছি।

আসলে অনেকেই আছে, যারা প্রথম প্রথম অনলাইন আয় সম্পর্কে শিখে, ভাবে- হাজার হাজার ডলার ইন্টারনেটে পড়ে আছে, শুধু কুড়িয়ে নেবার লোক নেই। সে গেলেই পেয়ে যাবে…… বোকা আর কাকে বলে?
তবে সত্য এই যে, একসময় আমিও তো এমন ভাবতাম…. :D

Reply

Adnan May 21, 2010 at 1:38 am

আমিও তাই ভাবতামঃ http://bn.jinnatulhasan.com/2009/12/2632

Reply

Noor May 21, 2010 at 1:26 am

দারুন একটা নিচ শেয়ার করবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ

Reply

Adnan May 1, 2010 at 12:02 am

হাসান ভাই,আজকে cpanel এর Logs এর ভেতর Awstats নামে একটা ফাটাফাটি ট্রাকিং টুল দেখলাম।অনেক ভাবে ওয়েব সাইট ট্রাক করে।আর মনে হোল একদম জেনুইন ফলাফল দেয়।এ টুলটার কথা আগে কোথাও শুনি নাই।এটা কেমন নির্ভরযোগ্য?

Reply

Adnan May 1, 2010 at 9:11 pm

হাসান ভাই,একটা মেইল করেছিলাম।ফ্রি হলে রিপ্লাই দিয়েন…

Reply

জিন্নাত উল হাসান April 23, 2010 at 8:56 pm

গুগল ক্রোমে বাংলা অক্ষর ভেঙ্গে যাচ্ছে… কারোও কি সমাধান জানা আছে? লিনাক্সে মনে হচ্ছে এর উপদ্রব উইন্ডোজের চেয়ে বেশি :(

Reply

Adnan April 23, 2010 at 2:57 am

হাসান ভাই, কমিশন জাংশন এর অনেক ব্যানার এ্যাড দেখছি।সেগুলো দেখতে এ্যাডসেন্সের মতো।আমি তো জানতাম এ্যাডসেন্সের সাথে এফিলিয়েট এ্যাড ব্যাবহার করা যায়।আবার এখানের বিজ্ঞাপনগুলোতে ক্লিক এর উপরো টাকা দেয় বলে মনে হোল।যাই হোক, এ্যাডসেন্সের সাথে কি কমিশন জাংশন এক সাথে ব্যাবহার করা যাবে?গেলে কোনো বিষয়ে কি সতর্ক থাকতে হবে?অনেক আগে এই বিষয়ে পড়েছিলাম এখন মাথায় আসছে না…

Reply

Eunus Hosen April 23, 2010 at 8:42 pm

হ্যা আদনান ভাই আপনার কথা ঠিক, কমিশন জাংশন এর বেশ কিছু Pay Per Click এড আছে, আর এগুলোর সাইজ এডসেন্স এর এড এর সাইজ এর সমান। কিন্তু এগুলোকে খুব সহজেই এডসেন্স থেকে আলাদা করা যায়। কেননা, এগুলো Ads By Google Branded না। আর আপনি কমিশন জাংশন এবং এডসেন্স একই ওয়েব পেজে ব্যবহার করতে পারবেন, কারন কমিশন জাংশন এর এডগুলো Contextual না। মানে এগুলো কন্টেন্ট স্ক্যান করে দেখানো হয় না। কাজেই এগুলো এডসেন্স বট কে স্ক্যান করতে কোন সমস্যা করে না।
আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আমি আমার নিজের ব্লগে ব্যবহার করছি। আমার ব্লগের হেডার-এ ওডেস্ক এর যে ব্যানারটা আছে সেটা কমিশন জাংশন এর।

Reply

Adnan April 23, 2010 at 10:55 pm

এত্তো সুন্দর করে উত্তর দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ।ব্যাপারটা জানতাম কিন্তু ব্যাখাটা মনে ছিল না।ভাল থাকবেন…

Reply

Adnan April 22, 2010 at 11:20 pm

হাসান ভাই, ব্লগে অন্যের ডেভলপ করা আইফোনের এপ্লিকেশন বিক্রী করার কোন উপায় আছে কি?

Reply

জিন্নাত উল হাসান April 22, 2010 at 11:36 pm

linkshare.com কিংবা tradedoubler.com এর মাধ্যমে সাইনআপ করে এ্যাপেলের রেফারাল একাউন্ট খোলা যায়। সব কিছু বিক্রি করা গেলেও বোধ হয় এপ্লিকেশন বিক্রি করা যায় না। আমি faqs পড়ে দেখলাম, এপ্লিকেশনের কথা উল্লেখ্য করা হয়নি।

http://www.apple.com/uk/itunes/affiliates/faq.html

Reply

Adnan April 23, 2010 at 1:02 am

ধন্যবাদ।অনেক কষ্ট করলেন।Commission Junction এর মাধ্যমেও মনে হয় করা যায়।

Reply

Adnan April 17, 2010 at 2:51 am

হাসান ভাই, আপনার এই ব্লগটা কি Hostgatorএ হোষ্ট করা? গত ৫ মিনিট ধরে আপনার এটা+আমার ব্লগে একসেস করা যাচ্ছিল না।মনে হয় সার্ভার ডাউন হয়েছিল।

Reply

জিন্নাত উল হাসান April 17, 2010 at 7:28 am

সার্ভার ডাউন হওয়া অস্বাভাবিক ঘটনা না, তবে আমার এই সাইট এবং আপনার সাইট ভিন্ন ভিন্ন সার্ভারে হোস্ট করা হয়েছে।

Reply

Adnan April 17, 2010 at 1:03 am

আমরা অনেকেই প্রয়োজনীয় বই (ইবুক) কিভাবে ফ্রী তে ডাউনলোড করা যায় তা জানি না।www.abcdfree.com এ Moderator থাকার সময় নিচের এই টিউটোরিয়াল টা লিখেছিলাম।পরেই ছিল।হঠাত পেয়ে গেলাম।তাই ভাবলাম শেয়ার করিঃ

Tips from Adnan:How to Download Ebooks from Gigapedia

Reply

Adnan April 16, 2010 at 1:26 pm

ভাবলাম আমার “অনলাইন পরিবারে” একটা খুশির খবর দেই।একটু আগে DU এর EMBA এর রেজাল্ট দিল।১০-১২ হাজারেরে মাঝে ১৩০০ জনের লিষ্ট দিল।আল্লাহোর রহমতে আমার রোল খুজে পেলাম।এর পর ভাইবা হবে।তারপর ফাইনাল্লি মেরিট লিষ্ট দিবে।সব্বাই দোয়া করবেন যেন ফাইনালি টিকে যেতে পারি।সামনে BCS ও দিব ভাবছি।দেখা যাক কি হয়…ভাল থাকুন সবাই…

Reply

জিন্নাত উল হাসান April 16, 2010 at 6:23 pm

খুবই ভাল খবর, মিষ্টি ছাড়া এমন খবর দিতে নাই। Fedex এ এক হাড়ি পাঠিয়ে দিন।

শুভ কামনা রইল।

Reply

Adnan April 21, 2010 at 1:00 pm

সবাইকে শুভেচ্ছা।ফাইনালি এইইইই মাত্র রেজাল্ট দেখলাম।আল্লাহোর রহমতে টিকে গেছি…যদিও আরো ভাল হওয়া উচিত ছিল তাও অনেক অনেক খুশি।ভাল থাকবেন সবাই।

Reply

জিন্নাত উল হাসান April 21, 2010 at 5:23 pm

সুসংবাদ, শুভ কামনা রইল।

Reply

blues April 17, 2010 at 7:53 am

অভিনন্দন! মিষ্টির ভাগ না পেলেও দেশে কয়দিন পর আসলে ভাগ নিয়ে টান দিব। আশা করি সফল হবেন।

Reply

Noor April 14, 2010 at 10:32 am

হাসান ভাই এর আগেও একবার একটা ওয়ার্ডপ্রেস প্লাগিনের নাম বলেছিলেন যেটা লেটেস্ট পোস্টগুলো summary আকারে ব্লগের Home পেজে দেখায়,(যেমনটা এই ব্লগ সাইটের ‘আমার ব্লগ’ পেজে দেখায়)। ভাইয়া প্লাগিনটার নামটা আরেকবার স্মরণ করিয়ে দিবেন প্লিজ।

Reply

Noor April 14, 2010 at 10:05 am

নতুন সূর্য নতুন প্রাণ……….নতুন সুর নতুন গান……..নতুন আলোয় কাটুক আধার,……….পার হয়ে যাও অকুল পাথার। ……………. কাটুক বিষাদ, আসুক হর্ষ-শুভ হোক ” নতুন বর্ষ”।

Reply

blues April 14, 2010 at 7:09 am

নববর্ষের শুভেচ্ছা সকল লেখক ও পাঠককে।

Reply

Adnan April 13, 2010 at 2:08 am

হাসান ভাই প্রথম আলোর এই খবরটা সারা দেশের মানুষকে বিষ্মিত করে তুলেছে।না দেখলে একটু দেখুনঃ

খবরঃ http://www.prothom-alo.com/detail/date/2010-04-12/news/55967
ছবিগুলোঃ http://www.prothom-alo.com/gallery/news/55967/

কবে এই দেশটা থেকে এসব ভন্ডামি, নষ্টামি দূর হবে?আদৌ হবে কি?

Reply

Adnan April 13, 2010 at 2:04 am

ইয়াল্লা…ইয়াল্লা…মোগো হাসান ভাইরে দেহি তামিল ফিলিমের হিরোর লাহান লাগতেয়াছে…এ কি দেখলাম এ কি দেখলাম…

Reply

Rafiur April 13, 2010 at 12:26 am

হাসান ভাই আপনাকে অদ্ভুদ লাগছে। তা ভাই চুল ছেটে ফেললেন কেন ? আর পাশাপাশি Tamara কে প্রথমবারের মতো দেখলাম।

Reply

জিন্নাত উল হাসান April 13, 2010 at 12:28 am

আমি প্রায়ই ছেঁটে ফেলি… নয়তো মাথা গরম হয়ে যায়!

Reply

rumma April 13, 2010 at 10:43 pm

সরি টু সে কিনতু আসলেই ভাইয়াকে একটু জাম্বু জাম্বু………।

Reply

rumma April 12, 2010 at 10:23 pm

আমি পেপারের ঐ ধরনের খবরগুলোই আবার খুটিয়ে খুটিয়ে পড়ি।আমার খুব ভালো লাগে।সেইসব মানুষদের ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখি আর এত ভালো লাগে।এদের সম্মান দেখানোর প্রক্রিয়াটা শুরু করার জন্য তাই আপনাকে ধন্যবাদ।
একটা অফ টপিক -এইবার ঢাকা শহরের আমগাছগুলোতে অনেক আম ধরেছে একটা আমগাছও খালি পাইনি।এমনকি ছাদের গাছগুলোতেও অনেক আম।ইশ আমি কেন সেসব আমগুলোর ছবিতুললাম না।তুললে এটা নিয়ে একটা পোস্ট দিতাম হাসান ভাই।

Reply

জিন্নাত উল হাসান April 12, 2010 at 11:54 pm

এই ব্লগটি (http://dianasdesignsblog.blogspot.com/) দেখতে পারেন – লেখিকা কত সুন্দর সুন্দর কার্ড ডিজাইন করেছেন। তার সাক্ষাৎকারটি দেখতে পাবেন Murray Newlands ব্লগের এই পোষ্টে

Reply

Adnan April 13, 2010 at 2:09 am

রুম্মা আমি আপনাকে ইমেইল করেছিলাম…

Reply

Rafiur April 12, 2010 at 7:28 pm

হাসান ভাই ” আমার নেতা ” বিভাগকে স্বাগত জানাই। আমাদের রাজনৈতিক জগতের জঘন্য নেতাদের বাইরে যে আমদের আসল নেতারা রয়েছে তাদের ব্যপারে একটু হলেও জানতে পারবো

Reply

মোয়াজ্জেম হোসেন April 12, 2010 at 6:56 pm

হাসান ভাই নতুন বিভাগ “আমার নেতা” প্রকাশের সাফল্য কামনা করি।
___________
আজ আড্ডার ভিডিও ৫ম পর্ব আপলোড করলাম।
ভাল থাকবেন আমদের সাথেই থাকবেন।

Reply

মোযাজ্জেম হোসেন April 12, 2010 at 6:44 pm

হাসান ভাই নতুন বিভাগ “আমার নেতা” প্রকাশের সাফল্য কামনা করি। আজ আড্ডার ভিডিও ৫ম পর্ব আপলোড করলাম।
ভাল থাকবেন আমদের সাথেই থাকবেন।

Reply

Shamim April 12, 2010 at 6:00 pm

হাসান ভাই ….প্লীজ আপনার চেকের ছবি দেয়া বন্ধ করবেন না। আয় যেরকমই হোক না কেন…আমরা চেকের ছবি চাই।

Reply

টিউটো April 12, 2010 at 12:39 pm

নতুন স্পট লাইটের অপেক্ষায় আছি। সুন্দর ভাবে সমালোচনা কিভাবে করা যায় তা আমাদের শেখা দরকার। আশা করি তেমন কোন নতুন অবিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি।

Reply

Rajibul April 12, 2010 at 11:03 am

হাসান ভাই আপনার নতুন বিভাগের আউডিয়াটা সুন্দর। অন্য কিছু না হোক এই বিভাগে আমি অতিথি লেখব হবার ইচ্ছা রাখছি। এক্ষেত্রে আমি যদি ব্যক্তিগত দেখার অভিজ্ঞতা থেকে লিখি আপনার আপত্তি আছে কিনা জানাবেন। তবে এগুলো ঠিক সাফ্যলের কথা নয় আমাদের ভাষায় চাষা ভূষা, শ্রমিক যাদেও বলি তাদেও ভালো মানুষির গল্প যা আমি কিছুটা গল্প আকারে লিখেছি।

Reply

Adnan April 12, 2010 at 10:46 am

যাক শেষ পর্যন্ত হাসান ভাই সরব হলেন।ভাইয়া, HTML শেখার ক্লাস কিন্তু খানিকটা অনিয়মিত হয়ে পড়েছে,এরই মাঝে নতুন বিভাগ “স্পটলাইট” চালু হওয়ার অপেক্ষায় রয়েছে।এতগুলো বিষয় ধারাবাহিকভাবে চালু রাখা হয়তো একটু কষ্টকর হতে পারে…নতুন বিভাগের ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন এই কামনা রইল।

Reply

Rafiur April 12, 2010 at 7:52 pm

আদনান ভাই আমার মনে হয় হাসান ভাই এখন অনেক ব্যস্ত, তাছারা এখন এই ব্লগে অনেক এক্সপারট রয়েছে তাই হাসান ভাই যদি HTML এবং CSS এর উপর কিছু লিখার দায়িত্ব যদি অন্য কাউকে দিতেন তাহলে ভালো হতো। [ সম্পূ্রণই আমার ব্যক্তিগত মতামত থেকেই বলছি]

Reply

শান্ত April 12, 2010 at 10:34 am

helo all ! My site is very slowly open .If you have any suggestion , please tell me .

Reply

শান্ত April 12, 2010 at 10:28 am

thankyou for post . what large the oftopic is !!! Thankyou .

Reply

blues April 12, 2010 at 9:00 am

নতুন বিভাগটা সত্যিই নতুনত্ব আনবে। পত্রিকায় এই ধরনের খবর অনেক আনাড়িরা নিয়ে আসে যেমন: গুগলের চেয়েও ফাস্ট সার্চ ইন্জিন বাংলাদেশি ক্ষুদের আবিস্কার। আশা করি সলিড কিছু পাবো আপনার কাছ থেকে।আর স্পটলাইট তো আছেই বৈকি!

Reply

জিন্নাত উল হাসান April 12, 2010 at 9:07 am

নারে ভাই… এমন ভুয়া কোনো খবর না। আমি চাই টাটকা মাটির মানুষের খবর। আমি নিজে কিছু লিখবো না, হঠাৎ চোখে পড়ে গেলে কেবল দু’এক লাইন লিখে মূল খবরের লিংকটি তুলে দেব।

আর স্পটলাইটের প্রথম ওয়েবসাইট হিসেবে থাকছে আপনার ওয়েবসাইট। আজকে দ্রুত দুটো পোষ্ট প্রকাশিত হয়েছে, তাই আগামীকাল আপনার দাঁড়াবেন কাঠগড়াতে ;)

Reply

blues April 12, 2010 at 9:19 am

ওকে, ইওর অনার। অপেক্ষায়..

Reply

জিন্নাত উল হাসান April 12, 2010 at 9:17 am

দেখুন তো এই খবরটি ক্ষেতে মাছ-হাঁস, আইলে গাছ কি আপনার চোখে পড়েছে?

একজন প্রাথমিক স্কুলের শিক্ষক হয়ে পুরো গ্রামের ভাগ্য উন্নয়নে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর আমাদের পিএইচডি(!) পাওয়া নেতা-নেত্রীরা দিনে রাতে সামান্য পানি/বিদ্যুৎ নিশ্চিত করতে পারেন না। ইচ্ছাটাই বড় কথা।

Reply

blues April 12, 2010 at 9:32 am

এ খবরটি আমার চোখে পড়েনি। সত্যিই অনুপ্রেরনার। আমাদের দেশের সরকার যা কাজ করে তা পুরোপুরি গতানুগতিক, তারা কোন সংস্কারমূলক কাজে যায়না। আমাদের কোন উদ্ভাবনী বা রেভ্যুলশনারি মাইন্ডেড নেতা নেই। মাঝে মাঝে মনে হয় আমাদের দেশের নেতা দের সদিচ্ছাও নেই।যাক এটা বললে আরো মেজাজ খারাপ হয়।
আমি সনি ডিএস এল আর ৫০০ ক্যামেরা কিনেছি সম্প্রতি। এখন আমি যে কাজ করে যাচ্ছি তা হলো একটা প্রেজেন্টেসন বানানো যেখানে আমি আমাদের (বাংলাদেশের) সমস্যাগুলো এখানকার(চীনের) লোকজন কিভাবে অতি সহজেই সমাধান করছে সেটাকেই সচিত্র হাইলাইট করছি। ইচ্ছে আছে দেশে গিয়ে কিছু করার, বাকিটুকু এখন বলতে পারছিনা।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: