প্রথমেই সবাইকে নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্প্রতি আমার ব্লগ প্রায় ৪৮ ঘণ্টা অফলাইন ছিল। যারা আমার সঙ্গে ফেসবুক বা টুইটারের মাধ্যমে যোগাযোগ রাখেন, তারা মোটামুটি সবাই হয়তো জানেন এই ঘটনা। মূলত ডোমেইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই রিনিউ করতে না পারারই ফল ছিল তা। যথাসময়ে রিনিউ না করায় ডোমেইন পার্ক করা হয়ে গিয়েছিল যার কারণে আমার ব্লগে ঢোকা যাচ্ছিল না। পরবর্তীতে সঙ্গে সঙ্গেই ডোমেইন রিনিউ করে ফেলেছি, কিন্তু ততক্ষণে ডিএনএস পরিবর্তিত হয়ে গেছে। তাই বিশ্বব্যাপী ডিএনএস আপডেট হতে প্রায় ৪৮ ঘণ্টার মতো সময় লাগলো। ৪৮ ঘণ্টা পর ফিরে এলো শখের ব্লগ।
এই ঘটনার পর বেশ ভালো একটি শিক্ষা হয়েছে। আজ ছোট্ট একটি পোস্টের মাধ্যমে সেই শিক্ষাই আপনাদের দিতে চাচ্ছি।
ডোমেইন কেনার সময়ই আপনাকে লিখে রাখতে হবে এর মেয়াদ উত্তীর্ণ হবে কত তারিখে এবং নিশ্চিত করতে হবে যে সেই তারিখের আগে আপনি আপনার ডোমেইন রিনিউ করবেন। সবচেয়ে ভালো বুদ্ধি হলো একেবারে দু-তিন বছরের জন্য রেজিস্ট্রেশন করে ফেলা। এতে করে আপনার ঝামেলা বাঁচবে। এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন, ডোমেইন রিনিউ করার সময় আসলে তো মেইলই আসবে, কষ্ট করে মনে রাখার দরকার কী? একই ধ্যান-ধারণা আমারও ছিল। কিন্তু কোনও এক অদ্ভূত কারণে আমার কাছে আসা সবগুলো ইমেইল স্প্যাম ফিল্টারে চলে গিয়েছিল যার ফলে একটি মেইলও আমি সময় থাকতে পড়তে পারিনি। যখন পড়েছি, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
এবার আসি আরেকটি বিষয়ে। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে ডোমেইন মেয়াদোত্তীর্ণ হলে কী হয়। ডোমেইন মেয়াদোত্তীর্ণ হলে সাধারণত তা পরবর্তী কিছুদিনের জন্য পার্ক করে রাখা হয়। কোম্পানি ভেদে এক সপ্তাহ থেকে ছ’মাস পর্যন্তও ডোমেইন পার্ক করে রাখা হয়। ইংরেজিতে একে গ্রেস পিরিয়ড বলা হয়ে থাকে। তবে এই সময়ের মধ্যেও যদি আপনি আপনার ডোমেইন রিনিউ না করেন, তাহলে আপনার ডোমেইন সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে এবং সেসময় যে কেউই আপনার ডোমেইনটি কিনে নিতে পারবেন। এতে করে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ব্যয় করা শ্রম, সময় সব এক নিমিষে শেষ হয়ে যাবে। কেননা, আপনি যত যাই করেন না কেন, সবকিছু ধরে রাখে আপনার ডোমেইন।
আশা করছি ডোমেইন নবায়নের ব্যাপারে এই ক্ষুদ্র সতর্কতা সবার মধ্যেই থাকবে এবং পরবর্তীতে আর কেউ আমার মতো রূদ্ধশ্বাস পরিস্থিতিতে পড়বেন না। সবাই ভালো থাকুন।
পোস্টটির প্রথম প্রকাশঃ What happens after your domain is expired?
-হাসান
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোষ্ট] সি প্যানেলসহ ১ জিবি ওয়েবস্পেস ফ্রি তে ট্রাই করুন এক্ষুনি
- নতুন ব্লগ বানাতে ডোমেইন কিনতে চাচ্ছেন? চিন্তা ভাবনা করে কিনুন।
- ডোমেইনে ট্রেডমার্ক ব্যবহারের কুফল – ডোমেইন নিয়ে মামলা এবং অত:পর ডোমেইন ফেরত!
- লক্ষ করুন | হোস্টিং নিয়ে কয়েকটি কথা
- ডোমেইন এবং হোস্টিং সমস্যার সমাধান
- কিভাবে ব্লগের জন্য ডোমেইন পছন্দ করবেন
- ডোমেইন জিতে নিন প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা

{ 28 comments… read them below or add one }
আমার একটা ডোমেইন আছে। মিরপুরের একজন্ রিসেলারের কাছ থেকে কেনা। গত ফেব্রুয়ারীতে দু-বছরের জন্য রিনিউ করেছি। প্রথম যখন কিনেছিলাম তখন আমার নামে রেজিষ্ট্রেশন করা ছিল। কিন্তু রিনিউ করার পর দেখি উনি উনার নামে রিনিউ করিয়েছেন। এখন আমার এ ডোমেইনের ভবিষ্যৎ কী? পরবর্তীতে রিনিউ করাতে চাইলে কোন ঝামেলা হবে কী? আমি হোস্টিংও উনার কাছ থেকে কিনেছি। আমি চাচ্ছি হোস্টং অন্য কোথা থেকে কিনতে কোন সমস্যা হবে কী?
দয়া করে জানাবেন। অনেক উপকার হবে।
আজ থেকে ভার্সিটিতে রিক্সায় না যেয়ে বাসে যাবো। আশা করি ২ মাসেই ডোমেইন কিনতে পারবো। কিনি কিনি করে কিনা হয় না। নিজের টাকা না হলে কিনতে ও ইচ্ছা করেনা।
ভাইয়া আমার প্রশ্নের জবাবটা পেলে একটু ভালো হয়।তাহলে আমি আমার করনীয় ঠিক করতে পারবো।প্লিজ় ভাইয়া আমার এ উপোকার টুকু করুন। আর ভাইয়া আমার অ্যাডসেন্স এমাউন্ট ১.৮৮ ডলার চারদিন পর।এতে কি কোনো বিপর্যয়ের আশঙ্কা আছে? মানে আমার একাউন্ট বেন হওয়ার সম্ভাবনা আছে কি না যদি বলেন তাহলে একটু আগে থেকে সতর্ক হওয়া যেত।আর ভাইয়া আমার ওয়েবসাইট টি একটু দেখে যদি বলেন কোনো ভুল আছে কি না তাহলে উপকার হয়।আপনার পরামর্শ মত সবই করলাম।এখন ভাইয়া দেখে যদি আমার সাইটে একটু মন্তব্য করতেন তাহলে ভালো হয়।
অ্যাডসেন্স এমাউন্ট ৪ দিন পর ১.৮৮ ডলার হওয়াতে বিপদের আশঙ্কা যখন করছেন তখন মনে হচ্ছে কোন ঘাপলা আছে?আপনি কি কাউকে ক্লিকে উতসাহিত করেছিলেন?sitemeter এর মাধ্যমে আপনার ব্লগের মান্থলি ভিজিটর দেখলাম।এভারেজ ১০-১৫ জন হবে।প্রাথমিক পর্যায়ে ভিজিটর কম থাকবে এটাই প্রত্যাশিত কিন্তু আপনার স্বল্প সংখ্যক ভিজিটর এর বিপরীতে যদি বেশি ক্লিক পড়ে তবে অবশ্যই গুগলের Bad Book এ আপনার নাম ঊঠবে।আর হাসান ভাইয়ের একটা কথা সবসময় মেনে চলার চেষ্টা করি তা হোল KISS-Keep it Simple & Short।আপনার ব্লগে অনেক কিছু ট্রাই না করে পাঠক যেন ভিজিট করে আরাম পায়, বিরক্ত না হয় সেই ব্যাবস্থা করুন।বিজ্ঞাপঙ্গুলো লেখার মাঝে ভাল ভাবে এমবেড করতে শিখুন যেন সেগুলোকে লেখার অংশ বলে মনে হয়।আর সবচেয়ে বড় বিষয় আপনি আগেই টাকা আয়ের চিন্তা না করে কনটেন্ট বাড়ানোর প্ল্যান করুন।ভাল কনটেন্ট থাকলে পাঠক এমনিতেই আসবে আর পাঠক আসলে ক্লিক পড়বেই।সম্ভব হলে সাব ডোমেইন বাদ দিয়ে নিজের ডোমেইনে যান,অনেক বিষয়ের উপর না লিখে একটা Niche ধরে লিখুন,বাংলাদেশ বাদে অন্য বিষয়ে লেখার চেষ্টা করুন।
এই ব্লগের অনেক মহামূল্যবান লেখা শুরুর দিকে আছে।আপনি সময় নিয়ে ধরে ধরে সবগুলো লেখা পড়ে ফেলুন এতে অনলাইনে আয়,ব্লগিং,seo,wordpress প্রভৃতি বিষয় উপলদ্ধি করতে পারবেন।শুভকামনা রইল…
ব্যান হবার সম্ভাবনা কেন বলছেন বুঝতে পারছি না, চারদিনে ১.৮৮ ডলার তেমন কোনো বড় অংক নয় যে আপনি ব্যান হতে পারেন। বরং নিজে পরিষ্কার থাকুন, আশা করি কোনো সমস্যা হবে না।
ভাইয়া একটা কথা বলতে ভুলে গেছি।আমি আমার সাইটে অ্যাডসেন্স লাগিয়েছি।তিন দিন পর আয় হয়েছে ১.১৭ ডলার।আর ভাইয়া এসবই আপনার কৃতিত্ব.আর ভাইয়া আমি আমার সাইটে ইনফো লিংক এর অ্যাড লাগিয়েছি।পেজ ইম্প্রেসান হচ্ছে কিন্তু আয় হচ্ছে না কি করবো?
ইনফো লিংকের পপআপ ব্যানারগুলো খুবই বিরক্তিকর, আমার মনে হয় না লোকজন ওইসব বিজ্ঞাপনে ক্লিক করে। তাই হয়তো কোনো পয়সা পাচ্ছেন না।
ভাইয়া আমি আমার co.cc ডোমেইন টি রিনিউ করবো কিভাবে? নিয়মটা একটু বলে দিলে ভালো হয়।যদিও অনেক সময় আছে তবুও জেনে রাখলে আগে থেকে সতর্ক থাকা যায়।আর ভাইয়া আমি আমার সাইটে কিছু পরিবর্তন এনেছি যদি একটু দেখে দেন ভালো হয়।আমার এড্রেসঃwww.digitalctginfo.co.cc
আপনার মন্তব্য পড়ে গুগলে সার্চ করে যা পেলাম তাহলো .co.cc ডোমেইন কর্তৃপক্ষ ডোমেইনের মেয়াদ উত্তীর্ণ হবার আগে আপনাকে ইমেইলের মাধ্যমে রিনিউ করার বিষয়টি জানিয়ে দেবে।
মূল্য তালিকা নিন্মরুপ:
+ 1 Year – $3 USD
+ 2 Years – $5 USD
+ 3 Years – $7 USD
+ 4 Years – $9 USD
+ 5 Years – $10 USD
এখন প্রশ্ন হচ্ছে একটি সাবডোমেইনের জন্য কি আপনি পয়সা খরচ করতে আগ্রহী হবেন?
বিস্তারিত আলোচনা পাবেন এখানে – http://byet.net/showthread.php?10996-free-co.cc-domains-are-going-to-expire
ধন্যবাদ আপনার সুন্দর পোষ্টের জন্য।নিজের একটা ডোমেইন ! কবে যে হবে আর কবে যে রিনিউ করব ?
কবে হবে নিজের নামে ডোমেইন!!!!
দিনে একটি সিগারেট কিংবা এককাপ চা কমিয়ে দিন – তাড়াতাড়িই হয়ে যাবে।
খুব সত্যি কথা! আমরা প্রতিদিন কতো টাকাই এদিকে সেদিকে খরচ করে ফেলি, একটু কমালেই ডমেইন কেনা হয়ে যায়।
আপনি অবাক হলেও পারেন, তবে জেনে রাখুন আমি আমার আববুকে ধুমপান থেকে সারিয়েছি এবং এবং আম্মুকে পান খাওয়া থেকে কারণ আমার নিজস্ব একটা টিম আছে, আর এদের কাজ হচ্ছে মাদক বা এ জাতীয় দ্রব্য সম্বন্ধে সাধারণকে অবহিত করা। আমাদের স্লোগান “মাদক নয়,যুদ্ধ নয়।No Drugs No Ware.
খুবই ভালো প্রচেষ্টা, আমি শুভেচ্ছা জানাচ্ছি।
ধন্যবাদ।
বাংলাদেশে সবচেয়ে ভাল রেজিস্ট্রারার কারা ?? সবাই যদি শেয়ার করতে ভাল হত ? আমি রিসেলার হতে চাই .. কি করব প্লিজ জানান….
আমি এ জন্য ৩ মাস আগেই রিনিউ করেছিলাম।
প্রায়ই দেখা যায় অনেক গুরুত্বপূরণ ইমেইল স্পাম লিস্টে জমা হয়, তাই আমি প্রায় প্রতিদিনই স্পাম মেইল ডিলিট করার আগে সেগুলোর সেন্ডার এবং বিষয় দেখে নিই।
হাসান ভাই, যদিও ডোমেইনগুলো আমাদের একাউন্টে ট্রান্সফার হয়ে গেছে তাও রিনিউ এর ব্যাপারে আপনার কাছ থেকে কোন সহযোগিতা পাওয়া যাবে কি?
ডোমেইন হারানো খুবই দুঃখ জনক। বেশ কয়েক জনকে আমি ডোমেইন হারানো থেকে রক্ষা করেছি।
প্রতি সপ্তাহে অন্তত একবার ডোমেইন কন্ট্রোল প্যানেলে ঢোকা হয়। সুতরাং ডোমেইন হারানোর সুযোগ কম। তারপর ইমেইল নোটিফিকেশন তো আছেই।
আমার ডেবিট কার্ডে অত টাকা থাকে না… অটো রিনিউ এনাবল করার সুযোগ থাকে না।
ধন্যবাদ সজীব।খুব কাজের পোষ্ট।
এই বিষয়ে আমার বন্ধুর অভিজ্ঞতা আরও খারাপ। বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ। আমি খুবই সতর্ক এই বিষয়ে,বিশেষ করে গুরুত্বপূর্ণ মেইল গুলোকে সেইফমার্ক ট্যাগিং এ আমি সবসময় খেয়াল রাখি।
সময়ের কাজ সময়মত করতে হবে সবার। ভাল থাকবেন আমদের সাথেই থাকবেন।ধন্যবাদ।
ডোমেইন কিনা হইলো না আমার এই জীবনে …………………রনি ভাই সেম হেয়ার
একই গোয়ালের গরু .
বিষয়টি বেশ জটিল। সবাই নামীদামী বিক্রেতার কাছে থেকে ডমেইন কেনেননা, কেউ কেউ রিসেলারের কাছে থেকেও কেনেন, তারা অনেকেই নিয়মিত রিনিউ ইমেইল পাননা। আর, ইমেইল স্প্যামে চলে যাওয়ার ব্যাপারে জরুরী ভিত্তিতে অভ্যাস করা প্রয়োজন যাতে প্রয়োজনীয় ইমেইল আইডি নিরাপদ তালিকায় থাকে এবং স্প্যামে না যায়। ইমেইল একাউন্টে safe list নামের জিনিসটা আমরা অনেকেই ব্যবহার করিনা বলেই এই ব্যাঘাত ঘটে যায়।
আমার ডমেইন অনলাইনে অর্ডার হয়, চেক মারফৎ টাকা দিই, তাই অটো রিনিউ সুবিধা নেই। আমাকে তারা এক মাস আগে থেকেই ইমেইল পাঠায়। ১৫ দিনের মধ্যে রিনিউ অর্ডার না করলে ১৫ দিন বাকি থাকতে তারা ফোন করে ক্রেতাকে। যেদিন বাড়ি থেকে চেক পিকআপ হবে, সেদিন তারা ভেরিফাই করে পিকআপ হয়েছে কিনা, কুরিয়ার সংস্থা ফেইল করলো কিনা। তাই মিস যাওয়ার সম্ভাবনা কম। মার্চ মাসে একটা রিনিউ করলাম, অক্টোবর মাসে আরো দুটো রিনিউ বাকি। আমার রেজিস্ট্রারকে নিয়ে আমি নিশ্চিন্ত।
আজকাল আমাদের মোবাইল ব্যবহার অনেক, তাতে অর্গ্যানাইজারে এলার্ম দিয়ে রিনিউ তারিখ সেট করে রাখা যায়। জরুরী তারিখগুলি সেট করে নিন, অসুবিধা কি?
ডোমেইনই কেনা হলো না এখন পর্যন্ত, রিনিউ কি করব