গতবছর যখন প্রথম ব্লগিং আ্ড্ডায় যোগ দেই, তখনই ব্লুজ ভাই শিক্ষা বিষয়ক ওয়েবসাইটের জন্য একটি রিভিউ চেয়েছিলেন। আড্ডাতে বেশ কয়েকটি ওয়েবসাইট নিয়ে কথা বলেছিলাম, সেগুলোর মধ্যে তার ওয়েবসাইটটিও ছিল। যাহোক, যেহেতু অফিসিয়ালি রিভিউ শুরু করলাম, তাই তাকে দিয়ে যাত্রা শুরু হল।
বেশ কয়েকবার লেখা শুরু করার পর কেন জানি বার বার আটকে যাচ্ছিলাম, তাই স্ক্রিনকাস্ট করার সিদ্ধান্ত নিলাম। বেশ কয়েকবার ট্রায়াল দেবার পর এক নাগাড়ে হড়হড় করে যা মনে আসলো বলে গেলাম। রিভিউটিতে মূলত ওয়েবসাইটের ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ব্যাকলিঙক এবং ব্লগের বহুমুখীকরণ নিয়ে কথা বলতে চেষ্টা করেছি। আশা করি ভাল লাগবে।
প্রথম র্পব
দ্বিতীয় র্পব
তৃতীয় পর্ব
একটু ভালো কোয়ালিটির ভিডিও
কিছু গুরুত্বপূর্ণ লিংক:
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Incoming Link এর গুরুত্ব
- ব্যাকলিঙ্ক, প্রয়োজনীয়তা কতোটুকু এবং ভাবনাচিন্তা কতোদূর
- seomoz Linkscape
লিংক http://bn.jinnatulhasan.com/19377521.mp4
ভিডিও, রিভিউ কিংবা সম্পর্কিত যেকোনো বিষয়ে জানতে মন্তব্য আকারে প্রশ্ন করুন।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোস্ট] Backlink নিয়ে চিন্তিত? কেউ আপনাকে লিঙ্ক দেয়না?
- শক্ত কথা শুনতে চাইলে ‘স্পটলাইট’-এ আসুন
- ব্যাকলিংক পাওয়ার জন্য গত এক সপ্তাহে আপনি কি করেছেন?
- ওয়ার্ডপ্রেস.কম এবং ওয়ার্ডপ্রেস.অর্গ – এর পার্থক্য কি?
- জমে যাওয়া কিছু প্রশ্নের উত্তর | খোলা চিঠি [৫ই সেপ্টেম্বর, ২০০৯]
- সাফল্য কথা: ব্লগ শুরুর প্রথম মাসে ১০০০+ ভিজিটর
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Incoming Link এর গুরুত্ব
- সেরা কিছু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্লগ | পডুন, জানুন এবং অন্যকে জানান

{ 63 comments… read them below or add one }
ব্যানারকে সাইটের সাথে লিংকড করার ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। আগে সাইটে কোন ব্যানারই ছিলনা, মাঝে ব্যানার জুড়ে দিলেও ব্যানারটার ডিজাইন সুন্দর হয়নি। আর এধরনের সাইটের ব্যানারে ওয়েব এড্রেসকে প্রাধান্য না দিয়ে বিষয় বস্তুকে প্রাধান্য দেয়ার ব্যাপারটা আসলে মাথায়ই আসেনি।
হাসান ভাই
আজ আড্ডার ভিডিও ৬ষ্ট পর্ব আপলোড করলাম। সবাই ভাল থাকবেন আমাদের সাথেই থাকবেন।
কষ্ট করে আপলোড করার জন্য ধন্যবাদ মোয়াজ্জেম ভাই।
ভাল থাকবেন, শুভ কামনা রইল।
হাসান ভাইয়া,
আপনার একটি পূর্ববর্তী পোস্ট এ উল্ল্যেখ করেছিলেন যে,
“ওয়েবসাইটের পেছনে কাজ করা যদি ৩০% হয়, তবে SEO এর জন্য কাজ করতে হয় ৭০%”
কিন্তু আমি seo’র জন্য কি কাজ করবো তা-ইতো জানি না। Onpage SEO সম্পর্কে কিছু ধারনা থাকলেও Off page SEO সম্পর্কে তেমন কিছু জানি না। এক্ষেত্রে আপনার একটি পোস্ট আশা করছি।
Off page SEO’র জন্য সর্বমোট কি কি কাজ করতে হবে এবং কিভাবে কিভাবে করতে হবে?
>>
যেমন: আমার জানা মতে Off page SEO’র একটি গুরুত্বপূর্ণ উপাদান Backlink। এখন এই Backlink কি এবং কিভাবে পেতে হবে তা নিয়ে পোস্ট দিলে অনেক অনেক উপকৃত হবো।
>>
আমার জানা/শোনা মতে Off page SEO’র আরো কিছু উপাদান :
Link Exchange, Blog Submission, Directory Submission, Signature Posting, Social Bookmarking, Backlink, Page Indexing.
এই কাজগুলো কিভাবে করবো তা নিয়ে ধারাবাহিক পোস্ট দিলে খুব ভাল হবে………
Off page SEO কি শুধু মাত্র এই কয়টি বিষয়ের উপর নির্ভর করে না আরও কিছু কাজ ক্রমাগত করে যেতে হয়?
**রিয়া আপার পোস্টটা আমি আগেই পড়েছি, ভাল পোস্ট কিন্তু কিভাবে backlink পাব তা ক্লিয়ার হয়নি।
অফপেজ অপটিমাইজেশন শেখার জন্য এই পোস্টটি পড়ুন, সবকিছু জেনে যাবেন আশা করি – http://www.seomoz.org/ugc/21offpage-seo-strategies-to-build-your-online-reputation
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি ক্রমাগত প্রক্রিয়া, যেমনটি আপনি বলেছেন। কারন আপনি হয়তো প্রথম স্থানে গিয়ে কাজ বন্ধ করে দেবেন, কিন্তু আপনার প্রতিপক্ষ কিন্তু ঠিকই যুদ্ধ চালিয়ে যাবে।
অনেক দারুন পোস্ট আশা করি সবার কাজে আসবে।
অসংখ্য ধন্যবাদ হাসান ভাই আপনার সার্ভার এর লিংক দেয়ার জন্য। ডাউন লোড করছি।
যতটুকু সমস্যা আমি আগে থেকে ধারনা করছিলাম প্রকৃত সমস্যা দেখা গেল আরও কয়েক গুন। ভিডিও না দেখলে শুধু পড়েই এতটুকু নজরে আসতনা। পুরো ভিডিওটা দেখে আরো মন্তব্য করবো। বেশ কিছু সমস্যা আমার বেখেয়ালে পুরোপুরি অবগতির অভাবে জন্মেছে, কিছু সমস্যা জন্মেছে আমার আলসেমির কারনে, কিছু সমস্যাকে আমি প্রথমে তেমন গুরুত্ব দেইনি।
সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হবে সাইটের কোডিং পরিবর্তনে। এমনিতেই বহু পরিবর্তন এনেছিলাম সাইট হালকা করার মানসে, কিন্তু এখন দেখছি যতটুকু করেছি যথেষ্ট নয়।
ব্লুস ভাই, আপনার সাইটটার আউটলুক আমারটার চেয়েও অনেক সুন্দর।হাসান ভাইয়ের পরামর্শগুলো মেনে চললে ইনশাল্লাহ আরো সাফল্য পাবেন।শুভ কামনা রইল।
Any body Help please, আমি ২০০৮ সাল থেকে ইন্টারনেট নিয়ে ঘাটলেও (মাস খানেক আগে প্রথম আলোর কোন একটি লিংক ধরে এই সাইটে চলে আসি আর যাওয়ার আগে আর এস এস ফিড এ সাবস্ক্রাইব করে যাই)। সেই থেকে আজ পর্যন্ত যা শিখেছি তাই সম্পদ। আজ আপনাদর কাছে জানতে চাচ্ছি কিভাবে আমার পোষ্ট গুলোর সাইটম্যাপ তৈরী করব? (উল্লেখ্যঃ আমি ওয়ার্ড প্রেস ব্যবহার করতে পারছি না, যার কারনে cutenews নামের একটি ব্লগ স্ক্রীপট ব্যবহার করছি।
আপনি এখানে (http://www.xml-sitemaps.com/) অনলাইনে সাইটম্যাপ তৈরি করে এফটিপি ব্যবহার করে আপনার হোস্টিংয়ে আপলোড করে দিন।
সম্পর্কিত পোস্ট – http://bn.jinnatulhasan.com/2009/07/879
হাসান ভাই অথবা যে কেউএই পোষ্টটি একটু পড়ে দেখুন।আমার মনে হয় ছেলেটা কিছু গুলিয়ে ফেলেছে।
হাসান ভাই, আমার মনে হচ্ছে তিনিতাঁর পোষ্টগুলিকে ঠিকমত সাজিয়ে লিখতে পারছেন না। তাই বলছি যদি একটু দেখে বলতেন আসলে আমার ভুল হচ্ছে কিনা?
ব্লগের ভিডিও রিভিউ দিলে অন্য একটি সমস্যা হবে, প্রথম প্রথম অনেকেই হয়তো আগ্রহী হবেন, ডাউনলোড করবেন; কিন্তু পরের দিকের রিভিউয়ে যার ব্লগ সে’ই কেবল ডাউনলোড করবে ভিডিও। ব্যাণ্ডউইদথের সমস্যার চেয়েও বেশি হবে ধৈর্যের সমস্যা। সেক্ষেত্রে অনেক জরুরী শিক্ষামূলক পরামর্শই অজানা থেকে যাওয়ার আশঙ্কা থাকবে। অথচ উপায়ও নেই, এতোখানি রিভিউ সবটাই লিখে জানানো বেশ সময় সাপেক্ষ।
রিয়া, আপনি ঠিকই বলেছেন। তবে অন্যদিকটাও ভেবে দেখা যেতে পারে। ভিডিওটি ডাউনলোড করে মোবাইলে রেখে দেয়া যেতে পারে। এরপর ট্রাফিক জ্যামে পড়লে কানে হেডফোন লাগিয়ে শুনে গেলে অলস সময়ের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত হবে।
আইডিয়াটি কেমন?
আমার মনে হয় এই ব্লগে যারা নিয়মিত তারা শত কষ্ট করে হলেও এই ভিডিও গুলো একবার হলেও দেখবে।
হাসান ভাই, আমি ২০০৮ সাল থেকে ইন্টারনেট নিয়ে ঘাটলেও (মাস খানেক আগে প্রথম আলোর কোন একটি লিংক ধরে আপনার সাইটে চলে আসি আর যাওয়ার আগে আর এস এস ফিড এ সাবস্ক্রাইব করে যাই)। সেই থেকে আজ পর্যন্ত যা শিখেছি তাই সম্পদ। আজ আপনার কাছে জানতে চাচ্ছি কিভাবে আমার পোষ্ট গুলোর সাইটম্যাপ তৈরী করব? (উল্লেখ্যঃ আমি ওয়ার্ড প্রেস ব্যবহার করতে পারছি না, যার কারনে cutenews নামের একটি ব্লগ স্ক্রীপট ব্যবহার করছি।
প্রায় ৫০ মিনিটের মতো সময় লাগল ৩ টা ভিডিও ডাউনলোড করতে।ভিডিও গুলো আমার মুগ্ধতার সীমানাকে ছাড়িয়ে গেছে।অসাআআআআধারন হয়েহে।নিঃসন্দেহে এই ব্লগের অন্যতম সেরা এবং বোধকরি সবচাইতে শিক্ষনীয় পোষ্ট।শুধু একটা বিষয় জানার আছে তা হোল যাদের ব্লগের বিষয়বস্তু একদমই ইউনিক, ওয়েবে সেই টপিকের উপর ব্লগ/ফোরাম নেই বললেই চলে তাদের জন্য ব্যাকলিঙ্ক পাবার উপায় কি হতে পারে? এ বিষয়টি আমার জন্য জানা অত্যন্ত জরুরী। আর ব্লগের পাঠকদের সবার প্রতি অনুরোধ থাকল কষ্ট করে হলেও ভিডিওগুলো ডাউনলোড করে দেখুন, সযত্নে সংগ্রহে রাখুন, অনেক অনেক কিছু শিখতে পারবেন।
**হাসান ভাই, অনেক ব্লগে অডিও/ভিডিও গুলোর ডাউনলোড লিঙ্ক দিয়ে দেয়।আপনি সবার সুবিধার্থে Mediafire এ একাউন্ট খুলে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিতে পারেন।
আপনি কি নিশ্চিত যে আপনার বিষয়ে কোনো ফোরাম নেই। আমি তো বেশ কয়েকটি খুঁজে পেলাম;
১. http://www.hotelmule.com/forum/
২. http://www.hospitality-industry.com/index.php/forums/
৩. http://secure.hospitalityclub.org/hc/forum.php
যেগুলো পেয়েছি তার বেশিরভাগই শিক্ষাপ্রতিষ্ঠানের ফোরাম। আপনি জানেন কিনা জানি না, .এডু কিংবা .গভ ব্যাকলিংকের দাম বেশি। ওদিকেও বিশেষ নজর দিতে পারেন।
কি ধরনের দাম বেশী । জানাবেন আশা করি।ধন্যবাদ।
শুভ্র ভাই, অনেকদিন পর। খবর কি?
ইচ্ছে করলেই কেউ .এডু এবং .গভ ডোমেইন কিনতে পারে না। প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সরকারী প্রতিষ্ঠান না হলে এইসব ডোমেইন ব্যবহার করতে পারে না। তাই স্বাভাবিকভাবেই সার্চ ইঞ্জিনগুলো এইসব ওয়েবসাইটকে অন্য সাইটের চেয়ে গুরুত্ব সহকারে দেখে এবং এইসব সাইট থেকে পাওয়া ব্যাকলিংক অনেক বেশি মূল্যবান। এগুলো ভাল ফলাফল পেতে অধিক সহায়ক।
হাসান ভাই ভিডিও তিনটিই দেখলাম। আমি এতোদিন ব্লুজ ভাইয়ের ব্লগটাকে পারফেক্ট মনে করতাম কিন্তু তার ব্লগেও যে এতো গুলো ক্ষুত রয়েহে সেটা লক্ষ করি নি। যাই হোক আশা কই ব্লুজ ভাইয়া ভাল দিক নিরদেশনা পেল আর আমিও আমার ব্লগে এর কিছু কাজে লাগাই।
সহমত…
আমার এখন কী হবে? আমারতো অবস্থা আরো খারাপ
এটাই মনে হয় ব্লগের প্রথম ভিডিও পোস্ট।
ডাউনলোড শুরু করেছি।
ধন্যবাদ ভিডিও পোস্টের জন্য।
শামিম ভাই
আপনার বল্গের কাস্টম ব্যাকগ্রাউন্ডের কালার এবং ব্লগ Border ও হেডার কালারে কোনো মিল খুজে পাই না। আমার কাছে কেমন জানি খাপ-ছাড়া খাপ-ছাড়া লাগছে। আপনি একটু দেখবেন।
ভিডিও পোস্টের পক্ষে মত দিতে পারলাম না। এই ব্লগে প্রকাশিত এর আগের কোনো ভিডিও পোস্টই পড়া সম্ভব হয়নি। বাংলাদেশে অধিকাংশ ইন্টারনেট সংযোগই 10-15 কিলোবাইট প্রতি সেকেন্ড ডাটা ট্রান্সফারের ক্ষমতাসম্পন্ন। আমার গ্রামীণফোনের সংযোগের ইন্টারনেটের স্পিড তো আরো কম। ভিডিও দেখা সম্ভব হলো না। আর আমার ধারণা আমার মতো অনেকেই ভিডিও দেখতে সমস্যার সম্মুখীন হন। অনেক সময় অপেক্ষা করে স্ট্রিমিং করে তারপর দেখতে হয়।
যাই হোক, আমি আমার মন্তব্যটা বলে গেলাম। আশা করি পোস্টটা ভালো হয়েছে।
ব্যক্তিগতভাবে আমি ৫০০% সাপোর্ট করছি।একটা ব্লগের রিভিউ ভিডিও এর মাধ্যমে যতোটা ভালভাবে বোঝা যায় আর কোন ভাবে তা সম্ভব বলে মনে করি না।আর স্ট্রিমিং ভিডিও আমি জীবনেও চালায় দেখার প্রয়োজন মনে করি নাই।পাইরেটেড Internet Download Manager (IDM) যদি না ব্যাবহার করতে চান তবে ফ্রী Orbit Downloader ইনন্সটল করে নিয়ে রিসিউম সাপোর্ট সহ ভিডিও ডাউনলোড করে নেওয়া যায়।৪৫ মেগা ডাউনলোড হতে ১-১.৫ ঘন্টার বেশি লাগার কথা না।এমনকি এমনো অপশন আছে যাতে ডাউনলোড শেষ হলে অটোমেটিক পিসি অফ হয়ে যাবে।আমার ধারনা ভাল কিছু পেতে চাইলে একটু কষ্ট সহ্য করে নেওয়া উচিত।যারা ডাউনলোড করতে পারেন না তাদের জন্য আগে বলা কিছু কথা আবার বলছিঃ
যে কোন সাইট থেকে ভিডিও ডাউনলোড এর জন্য ফ্রী Orbit Downloader বা Internet Download Manager (IDM) ব্যাবহার করে Resume Support সহ যে কোন ভিডিও/অডিও ডাঊনলোড করতে পারেন।এর জন্য হাসান ভাই যেমন বলেছেন keepvid এ গিয়ে লিঙ্ক কপি করে আনতে তারও প্রয়োজন নেই।আপনি যে কোণ ভিডিও চালানোর আগে Orbit Downloader চালু করে তার GRAB অপশনটি চালু রাখুন দেখবেন সেখানে ভিডিওটার ডাউনলোড লিঙ্ক চলে আসবে।আর Firefox এর সাথে Orbit Downloader/Internet Download Manager (IDM) Integration থাকলে (অথাৎ Add on হিসাবে থাকলে) Automatic ভিডিও/অডিও ডাউনলোড এর নির্দেশিকা/বাটন পাবেন যার মাধ্যমে ১ ক্লিক করেই প্রায় যে কোন ভিডিও/অডিও Resume Support সহ ডাঊনলোড করতে পারবেন।
আরেকটা কথা না বললেই নয় তা হল বিভিন্ন ভিডিও সাইটে কিন্তু বিভিন্ন ফরম্যাটে ভিডিও রাখা হয় যেমনঃ AVI, DivX , XviD, MPEG, DAT, WMV, ASF, RM, RMVB, MOV, QT , MP4, M4V, 3GP, FLV, MKV ইত্যাদি।এরকম বিভিন্ন ফরম্যাটের ভিডিও চালানোর জন্য ভিন্ন ভিন্ন সফটওয়্যারের কোন প্রয়োজন নেই।আপনি ফ্রী K-Lite Codec Pack ডাউনলোড করে তা Install করুন।দেখবেন প্রথীবির সকল প্রকার ভিডিও/অডিও ফাইল আপনি আমাদের চির পরিচিত Windows Media Player দিয়ে চালাতে পারছেন।Install এর সময় Option গুলো বুঝে Select করলেই হবে।
ফ্রী K-Lite Codec Pack ডাউনলোড করন এখান থেকেঃ http://www.free-codecs.com/download/K_lite_codec_pack.htm
আশা করি সবার কাজে লাগবে।
ফায়ারফক্সের একটা প্লাগিন আছে নাম “Download Helper” এটা ইনস্টল করে রাখলে যে কোন ওয়েব পেজে ঢুকা মাত্রই ওই পেজে যদি কোন মিডিয়া ফাইল (অডিও বা ভিডিও) থাকে তবে তার ডাউনলোড লিংক শো করবে। দারুন না???
শামিম ভাই আমি এই প্লাগইন টা ব্যবহার করে। আমার কাছে ভিডিও ডাউনলোডের জন্য এর চেয়ে সহজ আর কোন কিছু মনে হয় না। এটাতে ডাউনলোড করার জন্য আপনার শুধু একটি ক্লিক কওে লোকাল ড্রাইভের জায়গা সিলেক্টে করে দেওয়া।
ব্লুজ ভাইয়ের মন্তব্যের উত্তরে ভিডিও রিভিউয়ের স্বপক্ষে কিছু কথা বলেছি। সময় পেলে মূল অংশগুলো লিখে পোস্ট করতে চেষ্টা করব।
আদনান ভাই ৫০০% সাপোর্ট করল আমি পারলে আরো বেশী করব। আমরা সবাই জানি আমাদের নেটের অবস্থা। তারপরেও ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে যত তারাতারি শিখা যায় কিংবা যত তাড়া তাড়ি বুঝা যায় লেথা পোষ্ট গুলো থেকে এত তাড়াতাড়ি সেটা কথনই সম্ভব নয়। শুধু কষ্ট করে একটু দেখার বিড়ম্বনা সহ্য করা। শেখার ইচ্ছা থাকলে আমার মনে হয় এই সামান্য কষ্ট টুকু সবাই মেনে নিবে।
আমিও আপনার সাথে একমত সজীব ভাই। বাংলাদেশে ইন্টারনেটের স্পিডের এমনিতেই যা অবস্হা…
হাসান ভাই ভিডিও রিভিউ অনেক সুন্দর হয়েছে সনদেহ নাই।কিন্ত সাউন্ড মনেহয় অনেক কমছিল।আমার হেডফোনের ফুল সাউন্ড দিয়েও শুনতে সমস্যা হচ্ছে।নাকি আমি কমশুনি ঠিক বুঝতে পারছিনা:(
না আমার মাইক্রোফোনেই সমস্যা ছিল, আগামীবার আশা করি ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ হাসান ভাই।হাসান ভাই একটা অন্যকথা বলি। http://shimanaperiye.com এই সাইটে আপনার এই সাইটেরমত একটা বাংলা কিবোড এড করতে চাই। বাংলা কিবোড এড করানিয়ে আপনার কোন লিখা থাকে তাহলে লিংকটা দিবেন দয়াকরে।
আমার এইখানে নেট স্পিডের যে অবস্থা ভিডিওগুলো দেখতে পারবো বলে মনে হয় না। দেখতে হলে সবমিলিয়ে প্রায় ৪৫মেগা ডাউনলোড করে নিতে হবে। দেখি কী করা যায় !
হায়রে স্পিড !!
ভিডিও গুলো ভালই লাগলো। ধন্যবাদ।
এখনো দেখি নাই, দেখার চেষ্টায় আছি……………..
কারো কি ব্লগে ঢুকতে সমস্যা হচ্ছে? আমার ইন্টারনেট প্রোভাইডার জানালো btcl এর নাকি সমস্যা।আমি স্বাভাবিকভাবে অনেক সাইটেই ঢুকতে পারছি না।এখানে ঢুকলাম http://clearlydrunk.com এর সাহায্যে।ব্লুস ভাইয়ের প্রতি শুভ কামনা রইল।ভিডিওগুলো ডাউনলোড করে পরে মন্তব্য করব।
কোন সমস্যা হচ্ছে না আমার।
ভিডিও রিভিউ দেখে ভালোই লাগছে ।
হাসান ভাই। প্রথমেই ভালোলেগেছে ভিডিও ক্লিব দিয়েছেন বলে। আপনার ভয়েস একেবারের বাচ্চাদের মত লাগলো। আর ভয়েসের সাইন্ডটা এক সময় কমে এক সময়ে বেড়ে যাচ্ছে আমার এখানে।ওয়েব সম্বন্ধে যে আলোচনা করেছে এ নিয়ে অনেক প্রশংসা আপনার করেছি তাই আর করলাম না। আমার মনে হয়েছে দশটা এমনি পোষ্ট থেকে যা না শিখা যাবে এই রকম একটি পোষ্ট থেকেই ততটুকু শেখা যাবে।
ব্লু ভাইয়ের ওয়েব সম্বন্ধে আমার মনে হয়ে আপনি কন্টেড থেকে বিজ্ঞাপনের দিকে বেশী মনোযোগী হয়ে গেছেন।
উজ্জ্বল ভাই,
ভয়েসের সমস্যা ছিল হয়তো দুটো কারনে। প্রথমত আমার হেডফোনটা খুবই সস্তা আর দ্বিতীয় রাতে রেকর্ড করেছি। তাই হয়তো জোরে কথা বলিনি। এছাড়া কথা বলার সময় চেয়ারে দুলছিলাম – এটাও কারন হতে পারে।
ভবিষ্যতে লক্ষ্য রাখবো। কষ্ট করে শোনার জন্য ধন্যবাদ।
হাসান ভাইয়া ও অন্যান্যরা,
এই ব্লগ এ লগ ইন করে এটা আমার প্রথম পোস্ট। তাই প্রথমেই নিজের সম্পর্কে বলছি……
About Me:
নাম-আদনান মাহমুদ (শুভ)
বয়স-১৮
বাসা-মিরপুর-১১, ঢাকা (আশে পাশে কেউ আছেন?)
ই-মেইল-shuvo.dac [এড] জিমেইল. কম
ব্লগিং-শুরু করেছিলাম ২০০৮ এর শেষের দিকে এ প্রথম আলোতে ত্রিভুজ ভাই,হাসান ভাই ও বিল রাসেল ভাই এর পোস্ট পড়ে। Adsense এ ২ বার একাউন্ট ব্যান হাবার পর আগ্রহ হারিয়ে ফেলি। দেড় বছর ব্রেক দিয়ে আবার ফিরে এলাম। এবার আমার লক্ষ–
১) SEO শেখা (এইটাই প্রধান),
২)Wordpress ব্যবহার শেখা,
৩)ওয়েবসাইট তৈরী শেখা (ডিজাইন/প্রোগ্রামিং নয় Just হোস্টিং করা),
৪)অল্প অল্প কোড লেখা শেখা ও
৫)যে কোন ভাবে ইন্টারনেট থেকে নেট এর বিল বাবত ১৫০০/- টাকা তোলা।
আমি বাসা মীরপুর সাড়ে এগারোতে।
রাজিব ভাই, আধাখান কোথা থেকে পেলেন ?
রাজিব ভাই, আধাখান কোথা থেকে পেলেন ? অর্ণব দা’র কাছে !
আপনার কথাটি বুঝতে পারলাম না।
আরে ভাই সাড়ে এগারো এর আধা মানে ১১+.৫ কোথায় পেলেন, অর্ণব’দার “আধখানা দুঃখ আধখানা সুখ” গান থেকে কিনা ?
ও তাই বলেন। বাস্তবিক নাম টাই এমন।
ঢাকায় থাকেন অথচ মিরপুর সাড়ে এগারোর নাম শুনেননি!
ও তাই ! আগে জানতামই না এর খবর। আপনাদের কাছ থেকে শুনে আমার এক বন্ধুর কাছে নিশ্চিত হলাম।
আমি ঢাকায় থাকি।সমগতত্র্রিও মানুষ দেখে এড করলাম জিমেইলে। shodaipati@gmail.com এইটা আমার আইডি।
Thank You
আমার লক্ষে পৌছাতে আপনাদের সহযোগিতা কামনা করছি।
৫ নং পয়েন্ট বিষয়ে আপনাদের মতামত থাকলে জানান… ডিজাইন/প্রোগ্রামিং/এডসেন্স ছাড়া আর কিভাবে অনলাইন এ টাকা আয় করা যায়?
**উল্লেখ্য আমি microworkers.com সম্পর্কে জানি। এমন আর কোন সাইট আছে কী?
একটা অনুরোধ ছিল আপনার কাছে। আমি আকেবারেই বিগিনার। Off Page SEO সম্পর্কে ধারনা কম। অনেক কিছুই পড়ছি জানছি। কিন্ত আকেবারেই শুরু থেকে Off Page SEO’র ব্যাপারে কি কি করতে হবে তা নিয়ে একটি পোষ্ট দেবার জন্য অনুরোধ রইল ।
**যেহেতু হাসান ভাই খুব ব্যস্ত, সব প্রশ্নের উত্তর তার পক্ষে দেয়া সম্ভব নয় তাই এই ব্লগ এ কি এমন কেউ আছেন যিনি বর্তমানে ফ্রী আছেন যাকে ফোন করে বা স্কাইপি তে কথা বলে বেসিক কিছু বিষয়ে কথা বলতাম। থাকলে প্লিজ ইমেইল আইডি দিন আমি যোগাযোগ করব।
**আমি আপনার ইংরেজী ব্লগ এ On Page SEO ও Off Page SEO সম্পর্কিত পোস্ট দুটি অনেক আগেই পড়েছিলাম।
http://www.mediafire.com/jinnatulhasan
এখান থেকে বিষয়ভিত্তিক বইগুলো ডাউনলোড করে পড়ুন, হাসান ভাইয়ের দেয়া আগের লেখাগুলো+মন্তব্যগুলো পড়ে দেখুন, না বুঝলে গুগলে সার্চ করে দেখুন-আশা করি ক্লিয়ার হয়ে যাবেন
শুভ মাইক্রো ওয়াকারে আপনি যদি কাজ করেন তাহলে কাজের সুত্র ধরেই আপনি এ জাতীয় অনেক ওয়েবের লিংক পেয়ে যাবার কথা। তবে কথা হলো এ জাতীয় কাজ করে খুব বেশি সফল হওয়া যায় বলে আমার মনে হয় না। এর কারণ ওরা কাজের ধরণ গুলো যে রিকয়ারমেন্ট দেয় আমার মনে হয় ঐটুকু রিকোয়ামেন্ট আপনি যদি ফিলাপ করতে পারেন তবে আপনি আরেক চেষ্টা ফ্রিল্যান্স সাইড গুলো থেকে এর চেয়ে অনেক বেশি আয় করতে পারবেন। এখানে সাইন আপ কাজ ছাড়া বাকী কাজগুলো দেখতে যতটা সহজ মনে হয় আদলে কি ততটা সহজ।
আমি নিজে ওখানে কাজ করছি, এবং ২০ ডলার এর মত পেয়েছি গত ১৫ দিনে।
চেস্ট করে দেখতে পার।
[Please donot publish unnecessary link - Hasan]
হাসান ভাই ভিডিও গুলা দিলেন ইউটিউবে। আমার এখানে আবার ইউটিউব ব্যানড। কাজ শেষে রাতে প্রক্সি ব্যবহার করে দেখব কি বলেছেন। আশা করি অনেক ভুল ধরেছেন
হ্যাঁ, আমিও তাই বলতে যাচ্ছিলাম, blocked ওয়েবসাইট থেকে ভিডিও দেখতে পারবেন না অনেকেই
গণচীনে কি vimeo সচল আছে? আজ রাতে বাসায় গিয়ে এখানে আপলোড করে দেব। সমস্যা হচ্ছে ২৮ মিনিটে যত কথা বলেছি, তা লিখতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে।
vimeo না চললে আমার সার্ভারে আপলোড করে দিতে পারি, সময় করে ডাউনলোড করে দেখতে হবে।
আমার একটা কমেন্টস মনে হয় ডিলিট হয়ে গেছে। একটা মেইল দিয়েছিলাম আপনাকে;পেলেন কিনা জানাবেন হাসান ভাই।
চীনের ফায়ার ওয়াল ভেদ করে কোনো ভিডিও শেয়ারিং সাইট ঢুকতে পারেনা। vimeo ও না। আপনার সার্ভারে যদি থাকত তাহলে মনে হয় দেখতে পারতাম।
আপনার ইমেইল পেয়েছি, আপাতত আমার সার্ভারে আপলোড করে দিচ্ছি। দেখা যাক কি হয়?