
সার্চ ইন্জিন অপটিমাইজেশনে (SEO) নতুন নতুন অনেক প্যারামিটার অন্তর্ভূক্ত করছে Google । তেমনি নতুন একটা অন্তর্ভুক্তি হচ্ছে “Site Speed” । তবে আমার মনে হয় এ নতুন প্যারামিটার অন্তর্ভুক্তিকরনে আমরা যারা সাধারন ভিজিটর আছি, তারা উপকৃত হব সবচেয়ে বেশী।
গুগল ইন্জিনিয়ার ম্যাট কাটসের মতে, গুগল, Search Engine Ranking এর জন্য একটি ওয়েবসাইটের যে ২০০ এর মতো Parameters যাচাই করে তার মধ্যে সাইট স্পীড না থাকলেও এখন থেকে এই “Site Speed” ব্যপারটা খুব গুরুত্বের সাথে দেখা হবে।
কারন আপনি শুধু শুধু আহামরি, Fancy একটা Website বানাবেন, আর ভিজিটররা বারবার চেষ্টা করে তাদের মূল্যবান সময় নষ্ট করবে আপনার ওয়েবসাইটে ঢোকার জন্য, এটা গুগলের মতো Giant সার্চ ইন্জিনগুলা তো সহ্য করবেই না বরং আপনি ওই কাংখিত ভিজিটরটাও হারাবেন।
তো এবার আসুন আমরা দেখে নেই…আমাদের কার ওয়েবসাইট কত স্পীডে লোড হয়। এতোদিন এই জিনিসটাকে গুরুত্ব না দিলেও এখন বাধ্য হয়েই দিতে হবে। কারন এর সাথে Search Engine Ranking জড়িত।
ওয়েবসাইট বা ব্লগের স্পীড টেস্ট করার জন্য ইন্টারনেটে অনেক ফ্রী টুলস পাবেন। আমি বেশ কয়েকটা সাইট ঘুড়েছি এবং Most Recommended তিনটা টুলস এর খবর দিচ্ছি, যেগুলা আপনার সাইটের স্পীড টেস্ট করার পাশাপাশি আপনাকে সাজেশন্স দিবে সাইট স্ট্রাকচারের কোখায় কোথায় আপনার ভুল হয়েছে, কি কি করা উচিত ইত্যাদি ।
- Page Speed : একটা গুগলীয় টুলস। ফায়ারফক্স্রের এডঅন “ফায়ারবাগ” এর সাথে সম্মিলিত ভাবে কাজ করে । আমি Use করছি। অসাধারন একটা টুল!!
- YSlow : এটা ইয়াহুর একটা টুল। এটাও ফায়ারবাগের সাথে কাজ করে।
- WebpageTest : এটাও ফ্রী টুল এবং একটি ওয়েবসাইটের স্পীডের সাথে Related এমন সব তথ্য শকুনের মতো খুজে বের করে দেবে।
আসুন এবার দেখে নেই ওয়ার্ডপ্রেসের ব্লগ দ্রুত লোড করার জন্য আমরা কি কি প্লাগিন ব্যবহার করতে পারি
- WP-Cache 2.0
- Wp Super Cache: ব্যক্তিগতভাবে আমি এই প্লাগিনটাকে recommend করবো। আমার মতে এটা সবচেয়ে ভালো প্লাগিন (Most Downloaded & Higher Rated)
- Free CDN
- GZIP Output
- W3 Total Cache
উপরে উল্লেখিত যেকোন একটা প্লাগইন ব্যবহার করে দেখতে পারেন। আশা করি বেশ ভালো ফলাফল পাবেন।
অবশেষে একটা কথা বলি “ব্লগ বা ওয়েবসাইটের পেজ লোড হওয়ার সময় কমান”। প্রয়োজনে সাইডবার থেকে অপ্রয়োজনীয় উইডজেট কমিয়ে ফেলুন, প্লাগিন কম ব্যবহার করুন, ব্লগ পোস্টের ছবি এবং ভিডিওগুলো অন্য কোথাও আপলোড করুন এবং ইমেজ সোর্স কোড অথবা ভিডিওর এমবেড কোডটা কপি করে পোস্টে ব্যবহার করুন।
আর যদি ওয়েবসাইটের জন্য পর্যাপ্ত বাজেট থাকে, তাহলে CDN (Content Delivery Network) এর সাহায্য নিতে পারেন। এতে আপনার পেজ লোড হওয়ার সময় কমবে, ভিজিটর বাড়বে, আর SEO এর সুবিধার কথাগুলা তো জানলেনই।
মনে রাখবেন, Search Engine Optimization এর নতুন ট্রিকস – “Faster Blog, Higher Ranking”।
সবার জন্য শুভ কামনা রইলো।
আমার কয়েকটি কথা
এখন সবাই ওয়েবসাইটের স্পীড নিয়ে অনেক কথা বলছে, তাই বলে ওয়েবসাইটের গতি দ্রুত হলেই যে ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে ভাল স্থান পাবে, তার কোনো গ্যারান্টি নেই। ওয়েবসাইটের গতি একটি প্রভাবক মাত্র। ওয়েবসাইট একটি স্বাভাবিক গতিতে লোড হলেই এ নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই বলে আমার ব্যক্তিগত মতামত। Pingdom এ আপনার ওয়েবসাইটের বিভিন্ন উপাদানের গতি পরীক্ষা করে ধীরগতির অপ্রয়োজনীয় উপাদানগুলো বাদ দিন। আর উপরে বর্নিত cache plugin গুলোর যেকোনোটি ব্যবহার করতে পারেন।
-হাসান
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- আদনানের প্রশ্নের শর্টকাট উত্তর – পর্ব ১
- Bing.com এর টিভি বিজ্ঞাপন
- ওয়েবসাইটে ট্রাফিক পেতে keyword মজবুত করুন
- সার্চ ইঞ্জিনে কি ওয়েব সাইটের বিস্তারিত জমা করতে হবে?
- সেরা কিছু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্লগ | পডুন, জানুন এবং অন্যকে জানান
- কিভাবে Dynamic ওয়েবসাইটের Search Engine Optimization করবেন?
- আজকের iSEOForum.com পর্যালোচনা – ১লা মার্চ, ২০০৯
- স্বাগতম … আমার বাংলা ব্লগে!
{ 27 comments… read them below or add one }
লোডিং টাইম কত হলে ভাল বলা যায়?
ভাই CDN কি?
আগে কি CDN সমন্দে কিছু লিখছেন?
লিখলে link টা একটু ………….
ধন্যবাদ আপনাকে।
ব্লস্পট ব্যবহারকারীরা YSlow এবং Pingdom ব্যবহার করতে পারেন এবং ইমেজ কম্প্রেস করার জন্য Smush.it ব্যবহার করে দেখতে পারেন।
বন্ধুরা আপাতত এই সাইটগুলো ভিজিট করে নিজেই কিছুটা ধারনা পাবেন।
পরবর্তিতে বিষদ আলোচনা ইচ্ছা রইল।
শামীম ভাই আপনার লেখাটি অত্যন্ত চমৎকার হয়েছে।
ধন্যবাদ।
ভাল পোষ্ট. ধন্যবাদ
ভাই টুলস গুলো ব্যবহার করলাম।অনকে ভালো লাঘলো ধন্যবা দআপনাকে।
সম্প্রতি VarsityAdmission.com নামক একটা ওয়েব সাইট এ দেখলাম যে। তারা ২,০০০/- টাকার বিনিময়ে “ওয়েব থেকে আয়” করার কোর্স করায়।
তাদের বিজ্ঞাপনের একটা জিনিস আমার দৃষ্টি আকর্ষন করেছে তা হল…
“মাত্র দুই ঘন্টায় কিছু টিপস সাইটে ব্যবহার করে Google Adsense এর আয় কে ২গুন, ৩গুন, ৪গুন করার কৌশল শেখায়।“
আমরা আবার একটু ফ্রী ভালবাসি কিনা তাই বলছি কেউ এইসব টিপস জেনে থাকলে শেয়ার করবেন প্লিজ। SEO বিষয়ে পড়ে পড়ে মরে যাচ্ছি আর বলে কিনা ২ ঘন্টায় সব কাজ Finish! !হা.হা.
এই ব্লগের লেখাগুলা কিন্তু ফ্রি। এখানে গুগল এডসেন্স + এস.ই.ও দুটা জিনিসই পাবেন একদম ফ্রিতে।
নিয়মিত পড়ুন। কাজে লাগবে।
উপরে উল্লেখিত প্লাগইন গুলো ব্যবহারের আগে আপনার সাইটের ডাটাবেজ ব্যকআপ নিতে ভুলবেন না যেন।
ক্যাশিং ব্যাপারটা আমার বেশ জটিল মনে হয়, আমি এই জিনিস কখনোই ব্যবহার করিনি।
আজ পযর্ন্ত যতগুলো প্লাগইন ব্যবহার করেছি, তারমধ্যে w3 total cache কে সবচেয়ে জটিল মনে হয়েছে। এত এত অপশন যে গবেষনা না করে কিছু করতেই ভয় লাগে।
পোষ্টটি দেয়ার জন্য Shamim ভাইয়া অসংখ্য ধন্যবাদ । তবে আমি আগে থেকেই WP-Cache 2.0 টি ব্যবহার করতাম । WebpageTest টুলটি ব্যবহার করে ভাল লাগল ।
অনেক দিন যাবদ বিভিন্ন জায়গায় এ নিয়ে আলোচনা শুনছি। আজ পুরোপুরি পরিস্কার হলাম। ধন্যবাদ শামীম ভাই।
আমার মারচেনড্রাইজার খালালো ভাইকে আপনার টেক্সটাইল এর উপরে ব্লগটার লিংক দিয়েছিলাম আপনরা অনুমিত ছাড়া। পড়ে অনেক উপকৃত হয়েছে। এরকম লিংক দেযাতে আপনার কি কোনো আপত্তি আছে? আমি আসলে অনুমতি নিয়ে রাখতে চাচ্চি কারণ আমার আত্মায়ী স্বজন সবাই গামেন্টস রিলেটেড প্রায়ই অনলাইন থেকে অনেক কিছু না পেয়ে আমাকে খুজে দিতে বলে।
না না আমার কোন আপত্তি নাই। নিশ্চিন্তে লিংক দিতে পারেন । আসলে মানুষের উপকারের জন্যই ব্লগটা খোলা হয়েছে।
ধন্যবাদ।
ক্যাশিং বিষয়ে আমার দেখা সেরা পোস্ট – WordPress Caching: What’s the best Caching Plugin?।
এখানে প্রতিটি প্লাগইনের তুলনামূলক অবস্থান দেখানো হয়েছে। লেখকের মতে Hyper Cache + DB Cache Reloaded সবচেয়ে ভাল ফলাফল দেয়।
হাসান ভাই, সত্যি অনবদ্য লেখা সেটা।যাই হোক এই বিষয়ে এর আগে কোথায় যেন আপনি পরামর্শ দিয়েছিলেন কিভাবে কোন কোন ক্যাশ প্লাগইন ব্যাবহার করা যেতে পারে তা নিয়ে।লেখাটা খুজে পাচ্ছি না…
গুগলের এ্যাডভান্স সার্চ করে পেলামঃ http://bn.jinnatulhasan.com/2010/02/3301
কাজের পোস্ট শামীম ভাই;সমস্যা এবং সমাধান দুটোই একইসাথে। নতুনদের সত্যিই উপকারে আসবে।
আমি সুপার ক্যাশ ব্যবহার করি।
Shamim ভাই অনেক ভাল লিখেছেন।এগুলো ব্যবহার করবো অবশ্যই।একটা জিনিস বুঝিনি Page Speed প্লাগিনটার কাজ কি?
Page Speed আসলে কোন প্লাগিন না। এটা একটা টুল যা আপনি একটা ওয়েব সাইট কত দ্রুত লোড হচ্ছে এবং আরো দ্রুত লোড হওয়ার জন্য কি কি করতে হবে তার খবর জানতে পারবেন।
Shamim ভাই ব্লগ দ্রুত লোড করার জন্য একসাথে কি ২ বা ৩ টি প্লাগইন ব্যবহার করা যায়?
আমার এই মন্তব্যটি (http://bn.jinnatulhasan.com/2010/04/3847/comment-page-1#comment-9804) দেখুন এবং সংশ্লিষ্ট পোস্টটি পড়ুন।
Related news on bdnews24 technology.
commenting from Nokia. Couldn’t write Bangla. Apologies.
হুম ভালো টুলসগুলো দেওয়ার জন্য হাসন ভাইকে ধন্যবাদ
আমি পোস্টটি লিখিনি, শামীম পোস্টটি লিখেছেন এবং আমি একটু হাত চালিয়েছি।
Pingdom-এ আমার পিসিতে আমার ব্লগের সাইট লোডিং টাইম দেখায় ১২.৬ সেকেন্ড আবার মোবাইলে দেখায় ৩.২ সেকেন্ড। আমার মনে হয় এটা ইন্টারনেট স্পিড এর দপর ভিত্তি করে ফলাফল দেখায়।
আবার iwebtool এ দেখায় মাত্র ০.৬৬ সেকেন্ড। তবে আমার প্রিয় টুলটি হলো Website Optimization এর টুলটি।
Website Optimization এর টুলটি আমারো অনেক ভাল লেগেছে।