নিজের ব্লগ বা ওয়েবসাইট-এ ফ্রী কাঙ্খিত (Targeted) পাঠক পেতে সার্চ ইঞ্জিনের বিকল্প নেই। কিন্তু সার্চ ইঞ্জিন থেকে ফ্রী পাঠক পেতে প্রত্যেক ব্লগারকেই যথেষ্ট বেগ পেতে হয়, কেননা একই বিষয়ে ব্লগ লিখিয়ে প্রত্যেক ব্যক্তিই এক্ষেত্রে আপনার প্রতিযোগী। আর ব্যক্তিগত তথ্য বা মতামত বাদে কোন কিছুই মনে হয় ইউনিক না (এ বিষয়ে অবশ্য ভিন্ন মত থাকতে পারে)। একারনেই ইউনিক বিষয় আসলে খুজে পাওয়া যায় না। আর প্রত্যেক ব্লগারকেই নামতে হয় সার্চ ইঞ্জিনে উপরে স্থান পাওয়ার প্রতিযোগিতায়। সার্চ ইঞ্জিনে উপরে স্থান পাওয়ার ক্ষেত্রে Backlink বা Incoming Link এর গুরুত্ব অপরিসীম।
Backlink কি?
Backlink সম্পর্কে জানতে হাসান ভাইয়ের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Incoming Link এর গুরুত্ব লেখাটি পড়ুন। আর যারা লিঙ্ক ধরে ঘুরাঘুরি করতে পছন্দ করেন না, তাদের জন্য হাসান ভাইয়ের লেখা থেকে Incoming Link এর সংগাটি কপি পেষ্ট করে দিলাম।
Backlink কতটা গুরুত্বপূর্ণ?
Backlink এর গুরুত্ব বুঝাতে SEOMOZ এর নিচের ছবিটি খুবই সহায়ক।

উপরের ছবিটিতে লক্ষ্য করুন কোন নির্দিষ্ট ওয়েব পেজের গুগুলে উপরে অবস্থান পাওয়ার শতকরা ২২.৩৩% সুযোগ নির্ভর করে ব্যাকলিঙ্ক এর উপর এবং ২০.২৬% নির্ভর করে Incoming Link এর Anchor Text এর উপর। তার মানে গুগুল সার্চে উপরে স্থান পাওয়ার শতকরা ৪২.৬৯% সুযোগ নির্ভর করে Backlink এর উপর।
গুগুলের Algorithm এর এই ব্যাপারটা আমার খুবি ভালো লাগে, Backlink কে এতটা গুরুত্ব দেয়ার ব্যাপারটা অনেকটা আমাদের দেশের এই প্রবাদটার মতঃ
নিজে যাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয়।
অন্যরা আপনার সম্পর্কে কি বলে গুগুল সেটাকেই প্রাধান্য দেয়, কারন গুগুল মনে করে অন্যরা যখন আপনার ব্লগ কিংবা ওয়েবসাইটকে গুরুত্বপুর্ন মনে করে তখনই কেবলমাত্র Link দেয়। আর এ কারনেই Backlink এর এত গুরুত্ব।
এবার চলুন দেখা যাক, এত এত সার্চ ইঞ্জিন থাকতে গুগুলকে নিয়ে এত মাতামাতি কেন? Comscore থেকে প্রাপ্ত তথ্য মতে, গত এপ্রিল ২০১০ এ শুধুমাত্র USA-এ তে ১৫.৪২ বিলিয়ন সার্চ হয়েছে তার মধ্যে ১০ বিলিয়ন সার্চই হয়েছে আমার প্রিয় গুগুল-এ।

তার মানে শতকরা ৬৫.১% সার্চই গুগুলে সম্পন্ন হয়েছে, তাই গুগুলকে নিয়ে মাতামাতি করাটা মোটেই অস্বাভাবিক নয়।
কিভাবে Backlink পাওয়া যাবে?
- Content is King: Backlink পেতে আপনাকে অবশ্যই অবশ্যই ভাল মানের আর্টিকেল লিখতে হবে। কেননা, আপনার আর্টিকেল যদি ভাল না হয় তবে কেউ আপনাকে লিঙ্ক দিবেনা। আপনি হয়ত বা লক্ষ্য করে থাকবেন, আমি যখন SEOMOZ এর ছবিটি এখানে দিলাম, তখনই SEOMOZ কে একটি লিঙ্ক দিয়ে দিলাম। কেন? কারন, SEOMOZ এর ঐ আর্টিকেলটি ভাল মানের। কাজেই ভাল আর্টিকেল লিখার বিকল্প নেই।
- কে আপনাকে Backlink দিবে?: কয়েকটি ভাল আর্টিকেল লিখার পর ভাবুন তো কে বা কারা আপনাকে Backlink দিবে? নিশ্চয়ই আপনার ব্লগের পাঠক অথবা আপনার সমমানের ব্লগাররা। তাই তাদের সাথে ভাল যোগাযোগ স্থাপন করুন। বুঝতে চেষ্টা করুন, আপনার ব্লগের পাঠকরা কি চায় এবং তাদের প্রত্যেকটি মন্তব্যের উত্তর দিতে চেষ্টা করুন, এমনকি ধন্যবাদ দিতেও কার্পন্য করবেন না।
- ফোরাম-এ পোষ্ট করুনঃ ফোরাম-এ Signature লিঙ্ক ব্যবহার করতে দেয় এবং আপনার ব্লগ সংলিষ্ট ফোরামে পোষ্ট করুন। ফোরাম-এ কেউ সাহায্য চাইলে তাকে অবশ্যই সাহায্য করুন। “কিছুদিন আগে, Digitalpoint Forum-এ ঘুরতে ঘুরতে একটা থ্রেড দেখে আটকে গেলাম। একজন সাহায্য চেয়েছেন যে, তার একটি ব্লগ আছে যেখানে ২৫০+ পোষ্ট আছে, কিন্তু সম্প্রতি গুগুল তার বেশকিছু পুরুনো পোষ্ট De-index করে ফেলেছে, তাই তিনি চিন্তিত।” তখন আমি তাকে পরামর্শ দিলাম, De-index কৃত আর্টিকেল সম্পর্কিত নতুন আর্টিকেল লিখতে বললাম এবং অভ্যন্তরীন লিঙ্ক (Internal link)- এর মাধ্যমে ঐ আর্টিকেল গুলুকে লিঙ্ক দিতে বললাম আর তাতে কাজ হয়ে গেল। এরপর থেকে তিনি আমার ব্লগের একজন নিয়মিত পাঠক হয়ে গেলেন আর তার ব্লগ থেকে আমাকে একটা লিঙ্ক দিলেন।
- অতিথি পোষ্ট লিখুনঃ অতিথি পোষ্ট (Guest Article) লেখা ব্লগে পাঠক পাওয়া এবং ব্যাকলিঙ্ক পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপুর্ন। যেমন ধরুন, আমার এই আর্টিকেলটি এই ব্লগে যতদিন থাকবে, ততদিনই আমি এই ব্লগ থেকে পাওয়া ব্যকলিঙ্কটির সুবিধা পেতে থাকব।
এছাড়া, আরও কিছু মুখস্থ কথা আছে যেমন, অন্য ব্লগে কমেন্ট করা, আর্টিকেল সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন, Social Bookmarking, লিঙ্ক বিনিময় (Link Exchange) ইত্যাদি ইত্যাদি। এসব ব্যপারগুলু আমরা প্রায় সকলেই জানি, কিন্তু প্রয়োগ করি না বা প্রয়োগ করতে পারি না। এই পোষ্টে যতটুকু জানলেন ততটুকুই প্রয়োগ করুন, দেখবেন অনেক ব্যাকলিঙ্ক পাবেন।
ভাল থাকুন, সুস্থ থাকুন। শুভ কামনায়
Eunus Hosen
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোস্ট] ওয়ার্ডপ্রেস এর আরও কিছু দরকারী প্লাগইন, যা সহজেই আপনার ব্লগকে করবে আরও সুন্দর এবং ফিচার সমৃদ্ধ
- [অতিথি পোষ্ট] এ্যাডসেন্স পাঠশালা-২
- [স্পটলাইট] পড়াশুনার ওয়েবসাইট studyinfo.whatelseonline.com
- ব্যাকলিংক পাওয়ার জন্য গত এক সপ্তাহে আপনি কি করেছেন?
- [অতিথি পোষ্ট] Guest Article হতে পারে আপনার ব্লগের ট্রাফিকের অন্যতম উৎস
- টাইমের চোখে গত শতাব্দীর সেরা প্রযুক্তি ব্যর্থতার লিষ্ট
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Incoming Link এর গুরুত্ব
- আজকের iSEOForum.com পর্যালোচনা – ১লা মার্চ, ২০০৯

{ 53 comments… read them below or add one }
RIA অপু ,আপনার কমেন্ট তা পরে খুব ভালো লাগলো .আমার HEART DISEASE সম্পর্কে BIOGGER এ একটি SITE আছে.EKHON বিসয় হলো HERAT DISEASE সম্পর্কে UNIQUE টপিকস লেখা অসম্ভব.দুই তিনটা টপিকস পরে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হয়.এক্ষেত্রে কি গুগলে এটাকে UNIQUE হিসেবে নিবে নাকি কপি PASTE হিসেবে নিবে?
ধন্যবাদ। চমৎকার হয়েছে।
অনেক জ্ঞান গর্ভ কথা জানলাম ইউনুস সাহেবের কাছ থেকে
তো স্যার আরো কিছু লিখুন
লেখাটি পড়ে অনেক কিছু জানতে পারলাম ।
ধন্যবাদ।
তবে আমি কিছু টিপস্ আশা করেছিলাম।
লেখাতি অত্যন্ত চমৎকার হয়েছে।
Back link তৈরি করার সময় Anchor text অনেক গুরুত্বপূর্ণ। Anchor Text হচ্ছে সেই ওয়ার্ড/টেক্সট যা click করলে ওই লিঙ্কটি ওপেন হবে । যেমনঃ Website Design & Development. এখানে Website Design & Development হচ্ছে Anchor Text. Google এ search দিন Click Here লিখে দেখবেন adobe.com ১ নাম্বারে আছে। কারন অনেক সাইটে আছে Click Here to Download Acrobat Reader.
নাইবা দিলাম ধন্যবাদ তাতে কী ?
Dhonnobad dety jodi khub khoti na hoi tobe eto apotti kothai dada?
কী আর বলব ভাই আমার মনে হয় আমি নিজেই এই সাইটের একখান content , ছাড়তেই ইচ্ছা হয় না
রংপুর বিভাগ কে নিয়ে নতুন একটি ওয়েবসাইট “রংপুর লাইভ ডট কম”(www.RangpurLive.com)। ২১ অক্টোবর ২০১০ থেকে তার যাত্রা শুরু করেছে। এই ওয়েব সাইট টি কোন ব্যক্তি বা সংগঠনের আর্থিক উন্নয়নের জন্য নয়। আমরা কজন তরুণ “রংপুর লাইভ ডট কম” সাইটটিকে তথ্যসমৃদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সাইটটির এস.ই.ও এর জন্য সহযোগীতা প্রত্যাশা করছি।
এস.ই.ও এর জন্য শুরুতেই কি করা প্রয়োজন ?
জ্যোতি আপনাদের প্রচেষ্টাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি হয়তো জানেন না, আমাদের দেশের বাড়ি নীলফামারী আর আমি রংপুর ক্যাডেট কলেজের একজন গর্বিত ক্যাডেট।
শুরু হিসেবে ভালই হয়েছে। আপাতত যেভাবে করছেন, তাই করুন। একটি সংবাদ বিভাগ রাখতে পারেন। ট্রাফিককে ধরে রাখতে পাঠকদের মধ্যে মন্তব্য আদানপ্রদানের ব্যবস্থা রাখতে হবে।
পুরোপুরি সংবাদপত্র টাইপের কিছু না বানিয়ে, আনন্দ উৎসবের খবর ছাপাবেন, পাঠকের অভিজ্ঞতার কথা জানতে চাইবেন।
বাংলা সাইটের জন্য আপাতত তেমন কোনো অপটিমাইজেশনের দরকার নেই। কনটেন্ট যোগ করতে থাকুন। সাইটটি এমনিতেই এগিয়ে যাবে।
শুভ কামনা রইল।
অসাধারণ লেখা
মন্তব্যের জন্য ধন্যবাদ।
দারুন পোষ্ট,আমরা অনেকেই সহজে ব্লগ বানাতে পারি,কিন্তু ব্লগের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ন সেই সিও জানি না.
এই পোস্ট অনেকের কাজে লাগবে
বিষয়টা জানটাম। ধন্যবাদ।
অসাধারণ লেখা। এই লেখাটি বহুদিন ধরে নতুনদের সাহায্যকরে যাবে।
ধন্যবাদ।
খুব ভাল লাগল আপনার লেখা পড়ে।
আমাদের মত নতুনদের ব্যক লিংক
পাওয়া খুব কঠিন।তারপরও চেষ্টা
করতে দোষ কি।
সেদিন হাসান ভাই এর সাইট থেকে
দুইজন আমার সাইটে গেছে।খুব আনন্দ
পেয়েছি।
আমার সাইট
একজন মানুষ যখন ভাল কিছু শেয়ার করে, তখন সে আরও বেশি কিছু শিখতে ও জানতে পারে…
কাজের জিনিস। ধন্যবাদ
ব্যাক লিংক এর গুরুতত্ব আপরিসীম তা আবারও মনে করানোর জন্য আপনাকে অনকে ধন্যবাদ।
আমার মনে হয় কেবল ব্যাক লিংকই এসইও এর জন্য সবকিছু নয়।কী-ওয়ার্ডটাও বেশ জরুরী।
আর একটা সংবাদ আমরে ৩ মাসের পুরানো ফ্রী সাইটের http://bdmovie.webs.com এর পেজ বেংক ১!যা আমি মনে করি ব্যাক লিংকের জন্যই সম্ভব।
হুম পুরোনো এবং আবশ্য বিষয়গুলো আবারো মাথা চাড়া দিয়ে উঠল।
আমি কি কোন পোষ্ট করতে পাড়বো না?
জিন্নাত উল হাসান এর privacy
বেশ শক্ত আর কঠিন
এতো কঠিন হলে কি চলে ?
রেজা, দেখুন এটা একটি ব্যক্তিগত ব্লগ। একারনে লেখক নির্বাচনের ক্ষেত্রে কিছুটা শক্ত নীতিমালা মেনে চলা হয়। আপনি যেহেতু এখানে লিখতে চান, তাই আপনার একাউন্টকে আপগ্রেড করা হয়েছে। আপনি লেখা জমা দিন, প্রকাশের উপযোগী হলে অবশ্যই আপনার লেখা প্রকাশিত হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
জিন্নাত উল হাসান ভাইয়া
আপনি সত্যই খুবই বুদ্ধিমান ও চালাক এবং………আপনার এত সুন্দর একটি মন্তব্য সত্যি আমাকে মুগ্ধ করেছে আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ ।
ভাইয়া আমি জানি আপনি প্রতিমাসে মিনিমান ২০০$ থেকে ৪০০$ ইনকাম করেন Google Adsense দিয়ে কিন্তু ভাইয়া আপনি যে সাইট থেকে বা যে কয়টি সাইট থেকে ইনকাম এত ইনকাম করেন সেই সাইট বা সেই সাইট সমূহ আমার জানা নেই দয়া করে যদি আপনি আপনার সেই সব সাইট এর নাম দিলে আমি উপকৃত হতাম কারণ আমি নতুন Google Adsense ইউজার আমার পিন কোড এসেছে পিন কোড সাবমিট ও করেছি । আপনার সাইট বা সাইট সশূহ চাওয়ার প্রধান করণ হলো আপনি যে নিয়মে Google Adsense কোড স্থাপন করেছেন আমি সেই নিয়মে কোড স্থাপন করা চেষ্টা করবো ।
আপনাকে ধন্যবদ । অপনি সত্যিই অনেক বুদ্ধিমান ,
ভাইয়া আবার মনে করিয়েন না য়ে আপনার এত প্রশংসা করছি যাতে আমি পোষ্ট করেত পারি ।
আবার ও ধন্যবদ । অপনি সত্যিই অনেক বুদ্ধিমান
সারা বিশ্বের এতো বাঘা বাঘা ব্লগারদের কাছে তো হাসান ভাই কিছুই না।আপনি তাদের ব্লগ থেকেই নাহয় শিক্ষা নিন।হাসান ভাইয়ের ব্লগের নাম জেনে কি হবে?আর হাসান ভাইয়ের ইংরেজী ব্লগের নাম তো সবাই জানে সেটা থেকেও শিক্ষা নিতে পারেন http://www.hasan-online.com । প্রসঙ্গত এই ব্লগটার পেজ রেঙ্ক 4।
সার্চ ইঞ্জিনে ভাল ফলাফল আর পেজর্যাঙ্কের সম্পর্ক খুবই কম, তাই ওটা দেখাই হয় না। আপনার বলার পর পরীক্ষা করে দেখলাম।
আপনাকে ধন্যবদ!!!
আমার সাইটের ব্যাকলিংক yahoo বেশী থাকলেও Google অনেক কম এর কারনটা কি?
অসাধারণ পোষ্ট…… +++++
ভাল লাগলো।
ধন্যবাদ ভায়া……………
আপনাকেও ধন্যবাদ।
উপরের “Components of Google Ranking Algorithm” এ দেখলাম “Trust/Authority of Host Domain” এর গুরুত্ব সবচেয়ে বেশী। তার মানে কি?? আমি কিভাবে বুঝবো আমার ডোমেইনটা Trusted?? এখানে কি রেজিস্ট্রেশন সময় বুঝিয়েছে নাকি অন্য কিছু??? বুঝলাম না।
এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে; যেমন কনটেন্ট, পেজর্যাংক, ডোমেইনের বয়স, কি ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিংক আসছে, কিংবা কোন কোন সাইটে লিংক যাচ্ছে ইত্যাদি ইত্যাদি।
এই লিঙ্কঃ http://www.seomoz.org/blog/whiteboard-friday-domain-trust-authority এ গিয়ে ভিডিওটি দেখে নিন।
ভালো লাগল আপনার লেখাটি পড়ে।অনেক ধারনা পেলাম backlink নিয়ে।ধন্যবাদ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আর ব্যক্তিগত তথ্য বা মতামত বাদে কোন কিছুই মনে হয় ইউনিক না (এ বিষয়ে অবশ্য ভিন্ন মত থাকতে পারে)। একারনেই ইউনিক বিষয় আসলে খুজে পাওয়া যায় না।
এই ব্লগের কোন একটি পোষ্টে আমি মন্তব্য আকারে এরকম একটি কথা লিখেছিলাম।তখন এ বিষয়ে কারো কোন প্রতিউত্তর পাইনি বলে আমার মনে হয়েছিল আমার ধারনাটা বোধ হয় ভুল। আপনার পোষ্ট পড়ে মনে হলো আমি একাই নই আরো অনেকেই এই ধারনা পোষন করে।
“এই ব্লগের কোন একটি পোষ্টে আমি মন্তব্য আকারে এরকম একটি কথা লিখেছিলাম।” – আরও একটু বুঝিয়ে বলুন।
হাসান ভাই রেফারেন্স লিংকটা খূজে বের করার চেষ্টা করলাম আপনার এই ব্লগের কোন পোষ্টে আমি এ জাতীয় মন্তব্য করেছিলাম। কিন্তু এত পোষ্টের মধ্যে সেটি খুজে বের করা সময় সাপেক্ষে বলে কিছুক্ষন খুজে তারপর বাদ দিলাম।
সম্ভবত আমার লিখাটা বিসয়বস্তু এরকম ছিলো। আইটির ক্ষেত্রে ইউনিকের সংগ্যাটা মুল ইউনিক সংগ্যা থেকে কিছুটা ভিন্নরকম হওয়া উচিত। কেননা এখানে ইউনিক তৈরী হয় অল্প। তাই কোন কিছু লেখার ক্ষেত্রে আপনি যার কাছ থেকে এগুলো জেনেছেন কিংবা শিখেছেন তার লেখার ছাপ কিছুটা অগোচরেই থেকে যায়। এখন কেউ যদি পড়ে মন্তব্য করে এগুলো তো অমুকের লিখা দেখে শিখে লিখা। সেই ক্ষেত্রে লেথক এক ধরনের হীনমনতায় ভুগে। পরবর্তী লিখার উৎসাহ হারিয়ে ফেলতে পারে।
আমার সেই মন্তেব্যর বিষয়বস্তু এইরকমই ছিলো যতটুকু মনে আছে।
ব্যকলিঙ্ক সম্পর্কে আগে থেকেই জানতাম। কিন্তু, এসব নিয়ে এতটা ভাবতাম না। আপনার লিখাটি পড়ে অফনুপ্রেরনা পেলাম। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ ভাই।
ভালো লিখেছেন আর ব্যাকলিংক বেশি মানেই সাইটের র্যাংক বৃদ্ধি পায় আর এতেই কাজ হয় সবচেয়ে বেশি।
এই ব্লগে প্রথম লিখলেন।অনেক ধন্যবাদ।আশা করি সামনে আরো লেখা পাব।পাঠক হিসেবে আমার মনে হোল ব্যাকলিঙ্কের মতো একটা টপিক নিয়ে যখন লিখছেন তখন লেখাটা আরেকটু বড় হলে ভাল হোত।হাতে একটু সময় নিয়ে আরো কিছু টিপস, ট্রিকস সহ লিখলে বেশ ভাল লাগত।
যাই হোক, গুগলে কিভাবে বিভিন্ন সাইট রঙ্কিং করে তা সবচেয়ে ভাল গুগলের কর্মীরা জানে।অনেক দিন আগে ইন্টারনেটে Google Quality Rater Guidelines নামে একটা পিডিএফ পাওয়া যেত।বলা হয়ে থাকে এটি গুগলের কোন একজন কর্মীর কাছ থেকে লিক হয়েছে-যদিও বিষয়টির সত্যতা পুরোপুরী নিশ্চিত করা যায় নি।পিডিএফটির লেখাগুলো অবশ্য তাই ভাবতে অনেকটা বাধ্য করে।হঠাত এই প্রসংগ তুলার কারন হোল যে নিচের এই ফাইলটি ডাউনলোড করে সবাই পড়ে দেখতে পারেন।SEO,ব্যাকলিঙ্ক সহ অনেক অনেক বিষয়ের আলোচনা রয়েছে যা আপনার ব্লগের Rank বাড়াতে সাহায্য করতে পারে।পিডিএফটি পাবেন এখানেঃ http://www.mediafire.com/?mnozmchyntn
হ্যা পরবর্তী পোষ্টটি বিস্তারিত লিখতে চেষ্টা করব। মন্তব্যের জন্য ধন্যবাদ।
আদনান ভাইকে ধন্যবাদ লিঙ্ক শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে। ব্যাকলিংক তৈরীর কোন সফটওয়ার পাওয়া যায় কি?
সুন্দর পোষ্ট । Backlink সম্পর্কে ধারণাটা পরিস্কার হলো।
[লিংক মুছে দেয়া হল, অনুগ্রহ করে এভাবে লিংক দেবেন না - হাসান]
আমি যখন প্রথম বাংলা ব্লগ বানিয়েছিলাম, তখন এই মানসিকতা নিয়েই শুরু করেছিলাম যে, কেউ পড়ুক কিম্বা না পড়ুক, আমার লিখতে ভালো লাগে, আমি লিখতে চাই – নিজের জন্য, নিজের ভালো লাগে বলে। সত্যি বলতে কি ব্যাকলিঙ্কের চিন্তা আমি করেছি যখন আমার লেখা প্রায় থেমে এসেছে, অনেক কম লিখি আজকাল। ব্লগিংয়ের মূল সময়টাই আমি পার করে দিয়েছি SEO/Backlink/PageRank ইত্যাদির চিন্তা না করে। আমি আক্ষেপ করিনা, কারন আমি পরিচিতি চাইনি, তার পরেও পাঠকরা আমাকে কিভাবে যেন চিনে গেছে।
একটি কথা বলতে চাই, ইউনিক বিষয় তেমন হয়না, বিজ্ঞানী ছাড়া নতুন ইউনিক বিষয় আবিষ্কার হবেনা। তবে আবিষ্কৃত সবকিছুকে নিজের দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনা অবশ্যই করা যায় এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি অনেকেই জানতে পছন্দ করেন। যারা লেখার এইদিক ধরতে পেরেছেন, তারাই খ্যাতির শিখরে পৌছেছেন। একই জিনিস যদি একটু অন্যভাবে কেউ বুঝিয়ে দেয় আর শ্রোতা / পাঠক যদি আগেই সেই বিষয়ে বিরক্ত না হয়ে গিয়ে থাকেন, তাহলে লেখক প্রশংসা পাবেনই।
ব্যাপারটা অন্যদিক দিয়ে ভাবলে উত্তর মিলবে, আচ্ছা বলুন তো, আইফেল টাওয়ারের তো অসংখ্য ছবি আছে, তবুও কেন পর্যটক নিজের ক্যামেরায় ছবি তুলতে চান? পর্যটক নিজেও জানেন যে তার তোলা ছবি প্রফেশনালদের মতো হবেনা, তার পরেও তিনি নিজেও একবার ছবি তোলেন কারন সেটা তার দেখার চোখ দিয়ে তিনি দেখছেন জানছেন। সেটি হবে বহু পরিচিত একটি জিনিসকে ভিন্ন একটি দৃষ্টিতে দেখা। লেখালিখির ক্ষেত্রেও এমন কিছু ঘটে এবং একই চিন্তাধারার অন্যান্য পাঠকদের কাছে তা জনপ্রিয় হয়।
একমত।
চমৎকার দৃষ্টিভঙ্গি।
মৌলিক সব কিছুই শ্রষ্ঠ।
ধন্যবাদ আপনাকে।
আপনার সব লেখাই পড়েছি, অনেক গোছানো লেখা আপনার, আর এই কারনেই আপনি পাঠকদের মাঝে বেশ পরিচিত।
আরো লেখা চাই।
ভাল লাগল। আপনার লেখায় Backlink সম্পর্কে আমার ধারণাটা আগের থেকে আরো পরিস্কার হলো।
সুন্দর লিখেছেন। ধন্যবাদ লেখাটির জন্য তবে কথা গুলো হাসান ভাইয়ের আগের কয়েকটি পোষ্ট এর Repeat.
সম্পূর্ন নিজস্ব মতামত।