অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

কলেজ কি করে .গভ ডোমেইন ব্যবহার করে? বাংলাদেশে সবই সম্ভব!

প্রতিদিনের মতো আজকে প্রথম আলোর ‘কম্পিউটার প্রতিদিন’ -এর পাতা পড়তে গিয়ে একটি সংবাদ দেখে কিছু মুর্হুতের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আপাততদৃষ্টিতে সংবাদটি ছোট হলেও এটি ভবিষ্যতে ভয়াবহ আকার ধারন করতে পারে।

সব সম্ভবের দেশ বাংলাদেশ!

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ওয়েবসাইট চালু হয়েছে, খুবই ভাল খবর। খুশি হবারই কথা, কলেজগুলো নিজেদের ওয়েবসাইট খুলছে, ছাত্ররা ইন্টারনেটমুখী হচ্ছে। কিন্তু ডোমেইনটি দেখে আতঁকে উঠলাম। ওয়েবসাইটের ঠিকানা – www.gccc.gov.bd। প্রথমেই বলে নেই .গভ ডোমেইন ব্যবহার নিয়ে আমার জ্ঞান খুবই কম, কারন এতদিন .গভ নিয়ে কাজ করার সুযোগ হয়নি। তারপরেও এতটুকু জানি যে একান্তই সরকারী প্রতিষ্ঠান; যেমন মন্ত্রনালয়, সচিবালয় ইত্যাদি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের এই ডোমেইন ব্যবহারের সুযোগ নেই। তারপরেও কি করে একটি কলেজ .গভ ব্যবহার করতে পারে মাথায় ঢুঁকলো না।

বেশ কিছুক্ষন খোঁজাখুঁজি করে তেমন কিছু পেলাম না, তবে আমেরিকার .গভ ডোমেইন ব্যবহারের নিয়মাবলী খুঁজে পেলাম। যেখানে বলা হয়েছে .গভ প্রধানত রাস্ট্রীয় পর্যায়ের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেখানে বেশ কিছু প্রতিষ্ঠানের লিষ্ট দেয়া হয়েছে যেখানে কারা ব্যবহার করতে পারবে আর পারবে না – তা উল্লেখ করা হয়েছে। আমার স্বল্প বুদ্ধিতে যা বুঝলাম তার ফলাফল এই দাড়ালো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান .গভ ডোমেইন ব্যবহার করতে পারবে না, এমনকি জেলা/উপজেলা/থানাও .গভ ডোমেইন ব্যবহারের অধিকার রাখে না। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রয়েছে .এডু কিংবা .এসি ডোমেইন।

তাহলে কে এই ডোমেইন রেজিষ্ট্রেশন করল?

সে কথা না হয় বাদই দিলাম। ভবিষ্যতে এর কুফল কি হতে পারে?

.গভ ডোমেইনকে বিশ্বের সবার আলাদা সম্মানের চোখে দেখে, কারণ কেবলমাত্র সরকারী নিয়ন্ত্রকগণই এই ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারে। তাই এই ডোমেইনের প্রতি কথাই মূলত রাস্ট্রীয় ঘোষনার সমতুল্য। আমার ভয় হচ্ছে কিছুদিন পর এই ডোমেইনগুলো নিয়ে প্রতারণা এবং কাদা ছোড়াছুড়ি শুরু হবে। ধরুন, আমি একটি .গভ ওয়েবসাইট বানিয়ে আমেরিকার সরকারী দূতাবাসের যোগাযোগ করলাম এবং তাদের কিছু ভুয়া নির্দেশনা দিলাম, প্রথম দেখাতেই কিন্তু ওরা আমার কথা বিশ্বাস করতে বাধ্য হবে। ভেবে বিষয়টি কতটা ভয়াবহ রূপ নিতে পারে!

এই ধরনের আরোও কিছু পোস্ট:

No related posts.


{ 30 comments… read them below or add one }

তুহিন রহমান‌‌ May 7, 2010 at 10:12 pm

আরও একটার খোঁজ পেলাম …
বেগম বদরুন্নেছা গভঃ গার্লস কলেজ http://www.bbggc.gov.bd

Reply

shajjad May 8, 2010 at 8:36 am

হাসেবো নাকি কাদবোঁ পারছিনা আমি বুঝতে
চোখের পানি পডছে তবু পারছিনা তা মুছতে।।

Reply

ফিই May 15, 2010 at 2:31 pm

এমন করে আর কত দিন হবে আমায় খুজতে?
আর কত দিন লাগবে বাবার এই ব্যাপারটা বুঝতে?

Reply

habib May 6, 2010 at 1:02 pm

বিষয়টা আসলে জটিল। পরে সমস্যা হতে পারে।

Reply

শান্ত May 5, 2010 at 9:07 am

ভাই , আমি কি একটা ওয়েব সার্ভার থেকে ডোমেইন কিনে অন্য সার্ভার থেকে ডোমেইন রিনিউ করতে পারব ? ডোমেইন ট্রান্সফার এর বিষয়ে কি কিছু বলতে পারবেন ? প্লিজ কেউ জানলে হেল্প করুন ।

Reply

ফিই May 15, 2010 at 2:37 pm

পারবেন। সাধারণত কোনো সমস্যা হয় না।

Reply

Rana May 2, 2010 at 11:21 pm

ভাইয়া আমি সিটি কলেজের ছাত্র।তারপরেও ব্যাপার টা আমিও সাপোর্ট করিনা।আসলেই প্রত্যেকটা বিষয়ে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত।কিন্তু আমাদের কর্তা ব্যক্তিরা তা ভাবেন না। কি আর করা ! আসলে আপনার কথাই ঠিক।সব সম্ভবের দেশ এ বাংলাদেশ। ভাইয়া আপনি বলেছেন আমি আমার সাইটে কাউকে ক্লিক করতে প্ররোচিত করেছি কিনা।আমি ভাইয়া কাউকে এ পর্যন্ত কাউকে এরকম ম্যাসেজ পাঠাই নি। তার পরেও গুগোল তো ভাইয়া অনেক সময় বেশি ক্লিক পরলে একাউন্ট বেন করে দেয়।এর আগে যে আমার একাউন্ট বেন হয়েছে তার জন্য এ প্রস্নটি আমি করেছিলাম।ভাইয়া আপনার জবাবের প্রত্যাশায় থাকলাম। আচ্ছা ভাইয়া অফ লাইনে অর্থাৎ ইন্টারনেট না থাকলেও মোবাইলে অ্যাডসেন্স থেকে কত আয় হয়েছে সে সম্পর্কিত একটি ম্যাসেজ দেয় সেটা কিভাবে করা যায় একটু বলবেন কি?

Reply

আবির May 2, 2010 at 2:56 pm

আমার firm BTCL এর Reseller । আমি আমার এক client এর .edu.bd registration করতে গিয়ে অনেক হ্যাসেল হয়েছিল । বুঝিনা BTCL এর মনের অবস্হা কি । যখন যা খুশি তাই করে । আপনি gmail.com.bd কিনতে গেলে বলবে এটা sell হবেনা । কিন্তু আপনি দেখবেন hotmail.com.bd , bing.com.bd এগুলো কিনল কিভাবে ? আপনি আজ একটা Domain নিয়ে যাবেন বলবে হবেনা , ১ মাস পরে আবার Domain টা জমাদিবেন দেখবেন হয়েযাবে । তবে বুঝতে পরলাম না http://www.gccc.gov.bd এটা কিভাবে দিল । বুঝি সবই…………. । বেশী বললে আমার Reseller নিয়ে সমস্যা হতেপারে । …………..

Reply

জিন্নাত উল হাসান May 2, 2010 at 11:13 pm

আবির ভাই, কিছু মনে করবেন না, আপনার live.com.bd ও ব্যবহারও কিন্তু আইন অনুযায়ী অবৈধ। কারণ live মাইক্রোসফটের ট্রেডমার্ক। এখানে আরও কিছু তথ্য পাবেন – http://bn.jinnatulhasan.com/2010/01/3103

Reply

Noor May 2, 2010 at 1:40 pm

বঙ্গেদেেশ সবই সম্ভব !

Reply

Rajibul May 2, 2010 at 11:45 am

শুধু সরকার পর্যায়ে এই অবস্থান নয়। সরকারের কাছাকাছি মানের প্রতিষ্ঠানগুলোও একি অবস্থা। আপনারাতো বাইরে দেথে এসব দেখছেন। আর আমি প্রতিদিন এই সব বিষয়ের নিয়ে আমার উর্ধতনদের সাথে যুদ্ধ করি। ছোট একটি উদাহরণ দেই। আমার এই প্রতিষ্ঠানে আমি জয়েন করার পর থেকে দীর্ঘ চার বছরে অন্য বিষয় বাদ দিলাম নেট বিষয়ে আমরা সফলতা কি জানেন একটি আগোলো ওয়েব তৈরী করতে পেরেছি এর একটি জিপি ইন্টারনেট মডেশ কিনতে পেরেছি।এই কাজটুকু করতে আমার দীর্ঘ চারটি বছর সময় লেগেছে হাজারো প্রশ্নের উত্তর দিতে হয়েছে। অথচ আমার সেকশন কিন্তু একাউন্ট। এখনও এখানে কাজ করার হাজার রকম অপশন আছে। উর্দ্ধতনদের যেমন এসব বিষয় বুঝানো যায় না বা বুঝতে পারে না ঠিক তেমনি যারা অনেক কাল ধরে এখানে চাকুরি করছে তারা নতুন বিষয়গুলো মেনে তো নেয়ই না বরং এমন বিরোধীতা করে যা কল্পনা করা যায় না। এর কারণ হচ্ছে এইসব বিষয় আইটিতে চলে আসলে তাদের বাড়তি রোজগারের পথ বন্ধ হয়ে যায়। এখন এখানে আইটি মানষিকতার একজন মানুষ যতই চেষ্টা করুক কিছুতেই সফল হতে পারবেনা। আমি তার জলন্ত প্রমান। আরো অনেক বিষয় আছে যা আপনাদের সাথে শেয়ার করার মত নয়। এখন এই মানিষকতার লোক জন দিয়ে আপিন কিভাবে এরচেযে বেশি আশা করবেন। জানিনা এসব থেকে আমরা কবে বের হয়ে আসতে পারেবা।

Reply

nasha May 2, 2010 at 12:19 pm

ডিজিটাল বাংলাদেশ[?] আগে দরকার না ডিজিটাল ইনকাম পদ্ধতি বের করা দরকার।।

Reply

শান্ত May 5, 2010 at 9:10 am

আয় এর একটা মাধ্যম তো দরকার । সেটা না হলে ডিজিটাল আয় কিভাবে হবে !!??

Reply

আরাফাত রহমান May 2, 2010 at 10:12 am

আমি একটি কলেজকে দেখেছি তারা .edu.bd ডোমেইন ব্যবহার করেছে।
আসলে কলেজ থেকে .gov.bd এর জন্য আবেদন করা হলে সেটা BTCL থেকে অনুমতি পাওয়া গেল কিভাবে সেটাই চিন্তা করছি।

Reply

blues May 2, 2010 at 9:23 am

এ সমস্ত ব্যপারে আমাদের দেশে মাথা ঘামানোর লোক বোধহয় এখনো সরকারি পর্যায়ে আসে নাই। আমার এক দূর সম্পর্কের আত্মী্য সরকারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ে ছিল কিছুদিন যে মেইল একাউন্ট কিভাবে খুলতে হয় সেটাই জানতোনা। প্রাসংগিক একটা অভিজ্ঞতা: আমি গত পরশু দিন চীনে বাংলাদেশ এম্বেসীর সাইট এ যাই। http://www.bangladeshembassy.com.cn/ সাইট ভিজিট করতে গিয়ে সাইটের করুন অবস্থা দেখে খুবই আফসোস করলাম। সাইট যে কি পরিমান কাঁচা হাতের তৈরী সেটা আর নাই বললাম, সবচেয়ে বড় কথা সাইটে কোন গুরুত্বপূর্ণ কন্টেন্টই নাই। লিংক দেয়া আছে যার বেশিরভাগই কাজ করেনা। যতবারই দেখি আমার মেজাজটা বিগড়াইয়া যায়। মেজাজ খারাপ কইরা গত কাল একটা মেইল পাঠাইছিলাম এম্বেসীর বরাবর। বলছি ফান্ড যদি না থাকে আমি দিতে রাজি আছি অথবা বেগার খাটতে ও রাজি আছি। দেখি জমিদাররা রিপ্লাই দেয় কিনা! যেখানে আমাদের চাইতেও গরীব দেশের এম্বেসী গুলো দেশকে প্রমোট করার জন্য কত চেষ্টাই না করে যাচ্ছে সেখানে বেইজিং এ বসবাসরত বাংলাদেশিদের কাছ থেকে শুনলাম, সরকার ২১ শে ফেব্রুয়ারী, বংগবন্ধুর জন্মদিন আর পহেলা বৈশাখ কে প্রমোট করার জন্য যে আলাদা আলাদা যে ফান্ড পাঠাইছিল এম্বেসী শেষমেষ একটা ঘরোয়া চা পানির ব্যবস্থা করছে ফান্ডের ঐ টাকা খরচ করার জন্য।

Reply

Shamim May 4, 2010 at 2:29 am

ছি । কষ্ট পাইলাম।

Reply

ফিই May 15, 2010 at 2:42 pm

রিপ্লাই পেলেন কিনা জানাবেন। খুব আগ্রহী ব্যাপারটা জানতে….

Reply

রাশেদুল কাবির May 1, 2010 at 10:23 pm

The website at http://www.gccc.gov.bd contains elements from the site hiddenheaven.dothome.co.kr, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.

সাইটটিতে ঢোকা গেল না। খুবই দুঃক্ষের বিষয় আমাদের সরকারী অনেক ওয়েবসাইটেই এ ধরনের ম্যালওয়্যার থাকে… খুব প্রয়োজন হয় বলে ঝুকি নিয়ে এসব সাইটে যেতে হয়।

আরেকটি বিষয়… কেউ কি বুঝিয়ে বলবেন… সরকারের একটি খুবই গুরুত্বপূর্ণ সাইট হল প্রথমিক শিক্ষা অধিদপ্তরের সাইট। সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ফলাফল এখানে দেয়ার কথা… কিন্তু সাইটটিতে ( http://www.dpe.gov.bd/ ) গেলে বলে যে This Account Has Been Suspended … এটা কেন হয়?(আমি টেকনিক্যাল কারণটা জানতে চাইছি)

(মন্ত্রনালয়ের কর্মকর্তাদের সামনে কিভাবে হয় সেটাও বিশাল এক প্রশ্ন সেটা এখানে করা অপ্রাশঙ্গিক)

Reply

জিন্নাত উল হাসান May 2, 2010 at 7:29 am

চিন্তা করেন অবস্থাটা!

Reply

রিয়া May 1, 2010 at 6:27 pm

বড় চিন্তার বিষয় হলো এটা। মনে হচ্ছে পরবর্তীতে পুলিশ/র‌্যাব এরা .mil ব্যবহার করতে শুরু করে দেবে। প্রাইভেট টিউটররা ব্যাক্তিগত নামে .edu/.ac ওয়েবসাইট খুলে বসবেন। অশনি সংকেত ছাড়া আর কিই বা বলা যেতে পারে!

ওয়েবসাইট ভিজিট করাতে এই ঘটনা হলো -
HTTP filter file [hiddenheaven.dothome.co.kr/bbs/ফাইল লিঙ্ক ঢেকে দিলাম] JS/TrojanDownloader.Gumblar.J trojan connection terminated – quarantined Threat was detected and successfully blocked.

Reply

জিন্নাত উল হাসান May 2, 2010 at 7:27 am

এখানেই তো ভয়, একটি ওয়েবসাইটের ডোমেইন যে কত বড় বিপদ ধারন করতে পারে, তা এখনই বোঝার উপায় নেই। কিন্তু অদূর ভবিষ্যতে যখন বাংলাদেশে তথ্য প্রযুক্তির আরও উন্নতি হবে, তখন এর ভয়াবহতা বোঝা যাবে।

আমি যখন ব্রাউজ করেছি, তখন ওয়েবসাইটে এই সমস্যাটি দেখিনি। বাংলাদেশে আজ পযর্ন্ত খুব কম ওয়েবসাইটই দেখলাম যেখানে এধরনের সমস্যা নেই। খুবই দু:খজনক!

Reply

Mayakanon May 3, 2010 at 11:09 pm

টরেন্ট, ওয়ারেজ সাইটগুলো থেকে ফ্রি প্রিমীয়াম থিম ডাউনলোড করে ব্যবহার করার জন্যই হয়তো ম্যালওয়ার এ এই সব সাইট আক্রান্ত।

Reply

Adnan May 4, 2010 at 1:50 am

আজকে গুগলে সার্চ দিয়ে ফ্রী বানলা মুভি ডাউনলোড করতে গিয়ে তো ভাইরাসের কবলে পরলাম।একদম প্রথম দিকের ১ না ২ নম্বর সাইট ছিল সেটা।ঢুকা মাত্র সেই পরিচিত মেসেজ যে তারা নাকি আমার পিসিতে ভাইরাস খুজে পেয়েছে তাই ভাইরাস দূর করে দিতে চায়।Cancel দেবার পরো চরম গতিতে ভাইরাস প্ল্যান্টেশন করতে লাগল।কোন মতে ট্যাব বন্ধ করে বাচলাম।সাধারনত এধরনের সাইটে ঢুকতে গেলেই গুগল/ইয়াহুর ওয়ার্নিং থাকে কিন্তু সেই সাইটটার বেলায় তাও পেলাম না।যাই হোক পরে কোনমতে ক্যাসপারস্কি দিয়ে ভাইরাস দূর করলাম।রিপোর্টে দেখলাম হাই রিস্কের ভাইরাস।বাংলাদেশি অপরিচিত সাইটগুলোতে ঢোকা, গভীর রাতে গুলিস্তান যাবার মতোই ভয়ঙ্কর !!!

Reply

jeweludoy May 1, 2010 at 5:37 pm

হাসান ভাই আমাদের মন্ত্রীরা এ সব কিছু বোঝে না শুধু বোজে নিবার্চনের ইনভেষ্ট কি ভাবে উঠানো যায়।

Reply

Noor May 2, 2010 at 1:42 pm

একদম ঠিক কথা বলেছেন।

Reply

shajjad May 1, 2010 at 1:32 pm

আমাদের আপ লেভেলের কর্তারা ভাল বুঝেন কিভাবে টাকা কামানো যায় ।
কিন্তু তারা এই সব ডোমেইন এর কথা এত ভাবলে টাকা কামাবে কে?
আমি নাকি হাসান ভাই আপনি।
হাসান ভাই একটা বিষয় বলি ,,,,,,,,,
আমাদের এখানে HSC final পরিক্ষায় গণিত 1st পার্ট এর জন্য বন্ধ দেয়া হয় ১১ দিন আর 2nd পার্ট এর জন্য বন্ধ দেয়া হয় ১ দিন ।
এটা এক বছর না প্রতিবছর…….

খুব লজ্জা লাগে এই বিষয়গুলো মনে আসলে…..
আমরা যেই বিষয়গুলো বুঝতে পারি তারা কেন পারে না।????

Reply

Sajib May 1, 2010 at 11:22 am

Shorkari college, khub beshi oshubidha to dekhina. BD te current nai, internet e speed nai, eisober moddhe domain niya matha betha korar dorkar nai mone hoy. Age basic needs gulo pawa jak, ei topic ta to khub important na.

Hasan bhai sure bujhte partasen BD Govt er tech sector e alsemi te mejaj kharap hoye kothagulo likhlam. Domain .gov na .ja khushi tai hok. We need government to first ensure power supply and increase bandwidth/internet speed. You know they can, but they don’t care.

Reply

Monir May 1, 2010 at 4:49 pm

ভয়াবহ রূপ নিলেই আমাদের দেশে ব্যবস্থা নেয়া হয় তার আগে না

Reply

জিন্নাত উল হাসান May 2, 2010 at 7:23 am

প্রথমত, সরকারী হোক আর বেসরকারী হোক – .গভ একটি সংরক্ষিত ডোমেইন এক্সটেনশন। আমার জানামতে কোনো ভাবেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এটি ব্যবহার করতে পারে না, তবে কাবিখা টাইপের প্রতিষ্ঠান হলে, তারা ব্যবহার করার অধিকার পাবে।

আমি নিজেই বাংলাদেশের তথ্য প্রযুক্তি জোয়ারে সরকারী মাথামোটা কর্মকর্তাদের সিদ্ধান্ত নিয়ে খুবই হতাশ। বিশেষ করে, যতদিন না বাংলাদেশে ই-কর্মাস চালু হচ্ছে, ততদিন এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মার্কেট প্রতিষ্ঠিত হবে না, আর আমার জন্য কোনো চাকুরিও খুঁজে পাব না। বাংলাদেশে আমার ফেরত আসা কত অনিশ্চিত, তা নিশ্চয়ই বুঝতে পারছেন।

তারপরের যা বেআইনী, তা চিরকালই বেআইনী। কোনো কারনেই তা অগ্রাহ্য করার উপায় নেই।

Reply

প্রজাপতি | The Mysterious Bird May 2, 2010 at 12:50 pm

তাছাড়া আমাদের বাংলাদেশ কি ডিজিটাল হচ্ছে? নাকি বোকা রাজ্যের দিকে হাঁটছে…..!

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: