অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

3D ডেস্কটপ সফ্টওয়ার BumpTop এখন গুগলের পকেটে – জলদি ডাউনলোড করুন!

গুগল হয়তো একদিন পুরো দুনিয়া কিনে নেবে? হয়তো একটু বেশিই বলে ফেললাম, তবে গুগল যে হারে প্রতি সপ্তাহে নতুন নতুন কোম্পানি কিনে নিচ্ছে, সেই হিসেবে আমার কথা ভুল নাও হতে পারে। আজকে Mashable এর মাধ্যমে জানতে পারলাম গুগল তৃতীয় মাত্রিক ডেস্কটপ সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান বাম্পটপ-কে কিনে নিয়েছে।

সফটওয়ারটি আমার কাছে অভিনব লেগেছে, আপনাদের কাছেও বেশ ভাল লাগবে – তাই কথা বাড়ানোর আগে ভিডিওটি দেখে নিন।

বাম্পটপের প্রতিষ্ঠাতার নাম আনন্দ আগারওয়াল, সফটওয়ারটি উইন্ডোজ এবং ম্যাক কম্পিউটারে কাজ করে। সফটওয়ারটি মাধ্যমে কম্পিউটারের ডেস্কটপকে ফাইলের স্তুপ, পিন দিয়ে ফাইল আটকানো ইত্যাদি হরেক রকম কাজ করা সম্ভব। ভিডিওটি না দেখলে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলা সম্ভব নয়। সফটওয়ারটি দুটো ভার্সন আছে, একটি ফ্রি ডাউনলোড যোগ্য আর অন্যটির জন্য পয়সা দিতে হয়। সফটওয়ারটি আমার জন্য পুরোপুরি নতুন – তাই ভার্সন দুটির পার্থক্য জানি না।

যাহোক, সুসংবাদ হচ্ছে গুগল যেহেতু সফটওয়ারটি কিনে নিয়েছে, তাই সফটওয়ারটি নিশ্চয় তাদের কোনো না কোনো সার্ভিসের সাথে যুক্ত হবে। Mashable এবং আমার ধারনা এটি গুগলের এন্ড্রয়েড ট্যাবলেট কিংবা এন্ড্রয়েড চালিত নেটবুক কম্পিউটারের দৃষ্টিবর্ধনে কাজে লাগবে। আর দু:সংবাদ হচ্ছে, সফটওয়ারটির আর কোনো সংস্করণ বের হবে না এবং এই সপ্তাহ পর থেকে সফটওয়ারটি আর ডাউনলোডও করা যাবে না।

তাই এখনই ডাউনলোড করুন এবং 3D ডেস্কটপের স্বাদ নিন।

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 14 comments… read them below or add one }

EBRAHIM May 5, 2010 at 2:44 am

ডাউনলোড করলাম। অনেক ভালই লাগল ।

Reply

Noor May 4, 2010 at 11:56 pm

গ্রামীনেফানের P6 ব্যবহার করি । মাসে ১জিবি ইউজেস লিমিট। তাই ডাউনলোড কিছু করবার কথা শুনলেই ভয় লাগে । নাহ্ এটাও ডাউনলোড করা হলো না।

Reply

Ron Mahbub May 5, 2010 at 12:06 am

আমার ডেস্কটপ সবসময় অগোছাল| আমার কাছে সফটওযারটি খুবই কার্যকরী মনে হয়েছে| ডেস্কটপ গোছানোর জন্য এর চেয়ে কার্যকরী কিছু আর হয় না| মাত্র ~১৮ মেগা বাইট| ডাউনলোড করেই ফেলুন| আর গ্রামীনেফানের ১জিবি তে আপনার যে খরচ হয় তার কাছাকাছি খরচ এ জুম এর একটা রাত্রিকালীন আন্লিমিতেদ অফার আছে| ট্রাই করতে পারেন

Reply

Ron Mahbub May 4, 2010 at 9:16 pm

ইনস্টল করে ব্যবহার করা শুরু করেছি| অসাধারণ লাগছে আমার কাছে|

Reply

Rafiur May 4, 2010 at 8:32 pm

অনেক আগে একবার চালিয়েছিলাম। ভালোই লেগেছিলো।

Reply

রিয়া May 4, 2010 at 7:26 pm

আমি ডাউনলোড করতে পারিনি, দুইদিন আগে বাজ পড়ে নেটওয়ার্ক ডাউন, অল্প স্পিডে কাজ চালানোর মতো একটা ব্যবস্থা করে দিয়েছে, এতে ডাউনলোড হবেনা। তবে কপি করে ফেলেছি অন্য হোস্টে :P পরে ডাউনলোড করে দেখবো।

Reply

উমর May 4, 2010 at 2:56 pm

আসসালামু আলাইকুম,
ডাউনলোড করেছি ব্যবহারও করছি, আইডিয়াটা চমৎকার। তবে ফ্রি-ভার্সনে অনেকগুলো ফিচার অফ। যাই হোক, আপনাকে ধন্যবাদ।

Reply

Ron Mahbub May 4, 2010 at 12:19 pm

শেয়ার করার জন্য ধন্যবাদ হাসান ভাই|

Reply

blues May 4, 2010 at 9:02 am

আমার কাছে ভালই লাগছে তবে কেমন যেন একটু ফিনিশিং বা স্মুথনেস এর অভাব আছে। উইন্ডোজের ডেস্কটপ এর সাথে তুলনা না করে যদি লিনাক্সের ডেস্কটপের সাথে তুলনা করি তাহলে লিনাক্সের ডেস্কটপের ফিনিশিং অনেক সাবলীল। কিছু আইডিয়া অবশ্যই চমৎকার, যেমন মাউস দিয়ে কার্ভ ড্রয়িংয়ের মতো করে এরিয়াল অবজেক্ট সিলেকশন, পাইল, ড্র্যাগ এন্ড ড্রপ মেইল এটাচমেন্ট, স্টিকি নোট ইত্যাদি। দেখি কয়দিন শখ মিটাইয়া নেই। ধন্যবাদ আপনাকে।

Reply

shajjad May 4, 2010 at 6:33 am

ডাউনলোড করে ফেললাম ।:D

Reply

জিন্নাত উল হাসান May 4, 2010 at 7:07 am

কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু?

Reply

Shamim May 4, 2010 at 2:37 am

আমার কম্পিউটার এননিতেই স্লো……আর ডেস্কটপ সাজাইবার ইচ্ছে নেই।

খবরটার জন্য ধন্যবাদ।

Reply

Monir May 3, 2010 at 3:47 pm

কয়েকবার চেষ্টা করলাম কিন্তু ডাউনলোড হলো না

Reply

Rajibul May 3, 2010 at 11:31 am

দেথে তো জোশ লাগল। ব্যবহার করে দেখি হাসান ভাই তারপর মন্তব্য করব।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: