
ব্লগের শেষে একটি আমার একটি ব্যক্তিগত মন্তব্য দেয়া আছে, পোস্টটি পড়বার আগে ওই মন্তব্যটি পড়বার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যারা বিভিন্ন কাজে ডোমেইন কিনে রেখেছেন, অথচ সময়ের অভাবে কিংবা কোনো কারণবশত ডোমেইনগুলো অকাজেই পড়ে রয়েছে, তারা ডোমেইনগুলোতে ‘এডসেন্স ফর ডোমেইন’ ব্যবহার করে কিছুটা আয়ের মুখ দেখতে পারেন। ব্যাপারটি খুব সহজ। আজকাল অনেকেই এই কাজে লেগেছেন, দু’এক পয়সা কামাচ্ছেনও। কিন্তু একটু বুদ্ধি খাটালেই বেশি উপার্জন সম্ভব। আজকে তেমনই একটি তরিকা বণর্না করতে যাচ্ছি।
এডসেন্স ফর ডোমেইন কি?
আপনার যদি ডোমেইন থাকে, তাহলে আপনি ডোমেইনটি গুগলের সার্ভারে পার্ক করে গুগল এডসেন্স দেখিয়ে উপার্জন করতে পারেন। এজন্য কেবল ডোমেইন থাকলেই চলে, কোনো হোস্টিং কিংবা ব্লগের দরকার নেই। তবে ডোমেইন দেখিয়ে এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন না, কেবলমাত্র এডসেন্স একাউন্ট থাকলেই কেবলমাত্র এই সুবিধাটি উপভোগ করতে পারবেন।
এখানে (১ম লিংক, ২য় লিংক, ৩য় লিংক (Co.cc এর জন্য প্রযোজ্য)) খুব সহজ ভাষায় এডসেন্স ফর ডোমেইন সেটআপের পুরো ব্যাপারটি আলোচনা করা হয়েছে। মনে হয় না সেটআপে কারোও সমস্যা হবে।
তাহলে সবাই এ কাজে ডোমেইন ব্যবহার করছে না কেন?
কারণটা খুবই সহজ। যেখানে সারাদিন অপটিমাইজেশন করে সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পাওয়া যায় না, সেখানে একটি পুরোপুরি নতুন ডোমেইনে কি করে ট্রাফিক পাওয়া সম্ভব? আর ট্রাফিক না পেলে যতই মাথা চুলকান ডোমেইনে কেন, পুরো ইন্টারনেটেই কোনোভাবে আয় সম্ভব নয়। তাই অনেকেই ডোমেইন ফর এডসেন্স ঠিকই শুরু করেন কিন্তু ট্রাফিক না পেয়ে আগ্রহ হারিয়ে ফেলেন।
তাহলে উপায় কি?
কিছুদিন পূর্বে DigitalPoint Forum থেকে এই কাজে লাগানো যায় এমনই একটি নতুন বিষয় জানতে পেরেছি এবং বিষয়টি বেশ পছন্দও হয়েছে। যাদের হাতে প্রচুর সময় আছে, তারা এই বুদ্ধিটি কাজে লাগাতে পারেন। আমার ধারনা অনেকেই হয়তো এই পদ্ধতি শুরু করেছেন, কিন্তু বাংলাদেশী কারও মুখে এখনোও শুনিনি।
প্রথমত, এ বিষয়ে স্বল্প সময়ে ভাল আয় করতে হলে আপনাকে niche topic খুঁজে বের করতে হবে যাতে স্বল্প অপটিমাইজেশনেই ট্রাফিক পাওয়া যায়। এবার সেই বিষয় অনুযায়ী ডোমেইন নেম রেজিস্ট্রেশন করুন কিংবা যেসব ডোমেইন পড়ে আছে সেই বিষয়ক niche topic খুঁজুন। তারপর ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ব্লগ সেটআপ করুন এবং কিছুদিন ধুমছে পোষ্ট করতে থাকুন। পোষ্টের মান ভাল না হলেও চলবে, কিন্তু keywords এর দিকে লক্ষ্য রাখুন এবং কপি-পেস্ট পোস্ট থেকে বিরত থাকুন।
এভাবে ১/২ মাস পরে যখনই দেখবেন ট্রাফিক পাচ্ছেন, তখনই ব্লগ ডিলিট না করে কেবলমাত্র ডোমেইনটিতে এডসেন্স ফর ডোমেইন সেটআপ করুন। ফলে সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পাবেন ঠিকই কিন্তু তারা আপনার ব্লগ দেখবে না, তারা খুঁজে পাবে আপনার গুগলে পার্ক করা এডসেন্স ফর ডোমেইনের পেজটি। ফলে এডসেন্সে ক্লিক পড়ার হার অনেকাংশে বেড়ে যাবে। আর যখন দেখবেন আয় ধীরে ধীরে কমে আসছে, তখন আবার ডোমেইনে ব্লগটিকে ফিরিয়ে আনুন এবং কনটেন্ট যুক্ত করা শুরু করুন। এভাবে প্রক্রিয়াটি বারবার ব্যবহার করতে পারেন।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- জীবনের প্রথম এডসেন্স চেক হাতে পেলাম!
- [প্রতিযোগিতা] সারাদিন এডসেন্সের জন্য টিপস চান, যখন টিপস দিলাম তখন কই থাকেন?
- গুগল এডসেন্সে সফলতার জন্য একাধিক টিপস – ডিজিটালপয়েন্ট ফোরাম থেকে তুলে নেয়া
- গুগল এডসেন্স একাউন্টের জন্য আবেদন করার পূর্বে যা যা করবেন
- এ্যাডে ক্লিক পড়ে কিন্তু কম টাকা পাই? এখন কি করব?
- Niche ব্লগিং করতে চান? একটা ফাটাফাটি Niche এর খবর!
- গুগল এডসেন্স চেক – মার্চ, ২০০৯
- গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা
{ 36 comments… read them below or add one }
এডসেন্স আকাশের চাঁদ কথাটা অনেকেই বলেন। শুনে শুনে তাই আমাকেও বলতে হয়। কিন্তু আমার নিজের অভিজ্ঞতাটা অন্যরকম। প্রথমবার যখন আবেদন করলাম, ২ দিনের মাথায় এপ্রুভ হল। সেই ডোমেইনটার বয়স ছিল ১৫-২০ দিন। আমার দ্বিতীয় একাউন্ট (আমার বন্ধু ব্যবহার করে) পেয়েছি ১৩ ঘণ্টার মাথায়, ডোমেইনের বয়স তখন ১ মাসের কম। এমনকি দ্বিতীয় সাইটটা খুব সমৃদ্ধ ছিল না। কারণ কী? হাসান ভাই কী বলেন?
ভাল লাগল …।
আপনাকে ধন্যবাদ।
আপনার নাম কি বাংলা নিউজ পেপার?
What is traffic in web?
খুব সাধারন ভাষায়, প্রতিদিন আপনার সাইটে যতজন লোক আসছেন, সেই সংখ্যাকে আপনার সাইটের ট্রাফিক বলা হবে।
এখানে বিস্তারিত জানতে পারবেন – http://en.wikipedia.org/wiki/Web_traffic
সেডো।কম এও তো দেয়া যায়। পার্কের জন্য।
যেটাই ব্যবহার করুন না কেন পরখ করে দেখতে সমস্যা নাই।
@হাসান ভাই,
এই পদ্ধতিতে প্রথম দিকে ফলাফল পাওয়া গেলেও google থেকে পেনাল্টি খাওয়ার ভালো সম্ভাবনা থাকে এবং পরবর্তিতে domain টি ব্যবহার করতে ঝামেলা হতে পারে।
আমার মতে, এডসেন্স ফর ডোমেইন ভাল করার সবচাইতে ভাল বুদ্ধি হল youtube থেকে ট্রাফিক আনা। আমার এক friend এই পদ্ধতি use করে ভাল ফলাফল পেয়েছে। সে করে কি, youtube এ tom & jerry, Popular song vedio etc তে পার্ক করা domain টির url বসিয়ে আপলোড করে এবং ভাল ট্রাফিক পায়।
আপনারাও ট্রাই করে দেখতে পারেন। যদিও আমাকে এডসেন্স ফর ডোমেইন খুব একটা টানে না।
দুই নম্বরী বুদ্ধি, তাইতো প্রথমেই সতর্কীকরণ নোটিস বসানো হয়েছে
ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে লিখার জন্য ।
আমিও আমার পড়ে থাকা সব ডোমেইন কাজে লাগেতে যাচ্ছি……………….
@হাসান ভাই, আমি যদি কোন ডোমেইন গুগল অ্যাডসেন্সে পার্ক করে উক্ত ডোমেইণের লিংক দিয়ে কোন পত্রিকায় প্রেস রিলিজ ছাপাতে পারি এবং যদি বিপুল পরিমান ভিজিটর এবং ক্লিক পাই তাহলে ব্যাপারটি কেমন হবে? কোন প্রকার বাধা আছে কি? বিস্তারিত জানাবেন আশা করি।
আমার তো মনে হয়না ব্যাপারটা ভাল দেখায়।
টাকা কামানো যাবে ঠিকই কিন্তু আমাদের বিবেক???
এজন্যইতো জিজ্ঞাসা করলাম। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
যেকোনো ডোমেইনের জন্য হঠাৎ ক্লিক বেড়ে যাওয়া অবশ্যই দু:চিন্তার কারণ হতে পারে। আর এডসেন্স ফর ডোমেইনের জন্য বেশি ক্ষতিকর হতে পারে, কারণ এখানে পেজ ইম্প্রেশনকে বেশি গুরুত্ব দেয়া হয়।
আমি ব্যক্তিগতভাবে প্রেস রিলিজ দিয়ে হিট বাড়ানোর পক্ষপাতি নই, কারণ এতে করে যারা আপনার সাইটে আসে, তারা কোনোদিনই আপনার স্থায়ী পাঠক হবে না। আর কতদিনই বা আপনি কুমিরের একই বাচ্চা দেখিয়ে ট্রাফিক বাড়াতে পারবেন?
ভাল কন্টেন্ট থাকলে পত্রিকায় প্রেস রিলিজ ছাপাতে সমস্যা নেই।
আরেকটা ব্যাপার ব্লগের উদ্দেশ্য যদি এমণ হয় যে আমি টাকাও কামাবো মানুষকে ব্লগিং দিয়ে সাহায্যও করবো তাহলে আমার মনে হয় ত্রিকায় প্রেস রিলিজের দরকার নেই । পাঠক এমনিতেই খুজে নিবে
ঠিক বলেছেন। অ্যাডসেন্স ফর ডোমেইনের বিস্তারিত নিয়ে আপনার কোন পোস্ট আছে কি? লিংক দিলে খুশি হব।
বিস্তারিত কি জানতে চান? সেটআপ করার পুরো বিষয়টি পোস্টে থাকা লিংকে বণর্না করা হয়েছে।
এক্সপায়ার্ড Domain জেগুলোতে কিছু Existing ভিজুটর আছে সেগ্মলো কিনে ও Adsense for domain এ কিছু ভালো ব্যাবসা হতে পারে।
আমার সাইট http://techa1.com এরকম করছি। পরে আমি এটা পার্কিং এ দিয়ে দিব।
হাসান ভাই, আমার এখন মোট ৭১৮ জন ইমেইল সাবস্রাইবার যার ৫০০ জন Active, Verification করছে কিন্তু বাকী ২১৮ জন এখনো করে নাই।আমি csv ফাইল থেকে Email গুলো নিয়ে সবাইকে ইমেইল করে Verification করতে অনুরোধ করলেও খুব বেশী অগ্রগতি হচ্ছে না।এর বাহিরে আর কিছু কি করার আছে?
আদনান ভাই আপনার ব্লগটা অনেক খুজেও পেলাম না ।
সময় হলে আমিই জানিয়ে দিব ভাই…
হাসান ভাই, এর আগেরবার মনে হয় আপনার চোখ এড়িয়ে গেছে তাই আবার একটু জানতে চাচ্ছি।আমি আমার ব্লগে দেখানো ভিডিওগুলোর সাইজ ৩৩৬*২৮০ করে রাখি যাতে ভিডিওগুলোর আগে/পরে সেই সাইজের বিজ্ঞাপন বসানো যায়।অনেক সময় ফ্ল্যাশ/ইমেজ/ভিডিও এ্যাড থাকে বলে ভাল ক্লিক পরে।তা আমরা তো জানি ইমেজের ঠিক পরেই বিজ্ঞাপন বসানো নিষিদ্ধ।তো ভিডিওর ঠিক পরেই কোড বসালে কি কোন অসুবিধা আছে?
এ ব্যাপারে বেশ কয়েক জায়গায় প্রশ্ন/উত্তর পেয়েছি কিন্তু মনমতো সমাধান পাইনি। আমি আমার একটি ওয়েবসাইটে ভিডিও এর পাশে এডসেন্স ব্যবহার করেছি, কোনো সমস্যা হয়নি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি – কোনো সমস্যা হবার কথা নয়। তবুও এডসেন্স ফোরামে গিয়ে প্রশ্ন করে আসতে পারেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
গোড্যাডি তে ডোমেইন পার্ক করতে কি Creating a CNAME record এবং Creating an A record ২ টাই করতে হয় নাকি যে কোন একটা ? বুঝতে পারতেছিনা।
আর resell.biz এর ডোমেইন গুলা কিভাবে পার্ক করা যায় এ ব্যাপারে কোন টিউটোরিয়াল থাকলে দয়া করে দিন।
যেকোনো ডোমেইনে গুগল এডসেন্স ফর ডোমেইন ব্যবহার করতে সি রেকর্ড এবং এ রেকর্ড, দুটোই পরিবতর্তন করতে হয়। Resell.biz এর বেলাতেও একই নিয়ম প্রযোজ্য।
ধন্যবাদ
এটা ধোকা বা বলে চালাকি করে অর্থ উপাজর্নের পন্থা বলা যেতে পারে।
বিষয়টা আমি আরো অনেক আগেই হাসান ভাইয়ের ব্লগের মাধ্যেমে জানতে পারি……….
সবই সহজ বুঝলাম কিন্তু এডসেন্স একাউন্ট তো তৈরী করতে পারছিনা।
এডসেন্স একাউন্ট, এখন আকাশের চাদ। প্রায় ৮ মাস থেকে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু, বেটা গুগল যে তার মন আমাদের দিকে দিতেই নারাজ।
৮ মাস !!!
আসলেই আপনার ধৈর্য আছে।
খুব ভাল পোস্ট । এভাবেই আয় করা সহজ ।
নতুনদের কাজে আসতে পারে।