অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

ওয়েবসাইট আর বাউন্স রেট নিয়ে কিছু কথা – জেনে রাখা ভাল

অনেকেই বলেন যে তারা পাঠক পাচ্ছেন ঠিকই কিন্তু পাঠকরা বিজ্ঞাপনে ক্লিক করছে না কিংবা ওয়েবসাইটের ভেতরের পেজগুলো ঘুরে দেখছে না। আসলে পাঠক যত বেশি পেজ ঘুরে দেখবে, বিজ্ঞাপনে ক্লিক পড়ার হার ততই বেড়ে যাবে। তাই প্রথমেই নিশ্চিত করতে হবে যে পাঠক যে একবার ওয়েবসাইটে ঢুকলে একাধিক পেজ ঘুরে দেখে। প্রতিটি ব্লগারের জন্য অনেকগুলো মাথা ব্যথার কারনের মধ্যে একটি হল উচ্চ বাউন্স রেট

কিন্তু আপনি কি জানেন বাউন্স রেট কি?

অনেক সমযই দেখা যায় যে পাঠক আপনার ওয়েবসাইটে এসে প্রথম পাতা থেকেই চলে যায়।, এটাকেই মূলত বাউন্স রেট বলে। অর্থাৎ পাঠক আপনার সাইটে এসে প্রথম পাতাটি কোনোমতে দেখেই টেনিস বলের মতো বাউন্স করে অন্যের সাইটে কিংবা ব্যাক বোতাম ক্লিক করে আবার আগের পাতায় ফিরে যাচ্ছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনই বলেন আর ব্লগিংই বলেন – উচ্চ বাউন্স রেট সবার জন্যই সমান ক্ষতিকর। আপনি সারাদিন কষ্ট করে ওয়েবসাইট বানালেন আর পাঠক প্রথম পাতা থেকেই ঘুরে যাচ্ছে, সেটা তো অবশ্যই চিন্তার বিষয়, তাই না?

কিন্তু উচ্চ বাউন্স রেট কেন হয়?

  • সবচেয়ে বড় কারণ হলো যে পাঠক যে বিষয়ে / কিওয়ার্ড ধরে আপনার ওয়েবসাইটে এসেছে, সেটা হয় খুবই পুরোনো কিংবা ভুল তথ্য। এমনও হতে পারে যে আপনার লেখার মান পাঠকের পছন্দ হয়নি।
  • আপনার ওয়েবসাইটের ডিজাইন আকর্ষণীয় নয়, ওটাতে হঠাৎ করেই গান বেজে উঠে কিংবা উৎকট রং ব্যবহার করা হয়েছে যা চোখে জ্বালা ধরায়।
  • আপনার ওয়েবসাইট খুবই ধীরে লোড হয়, ফলে পুরো পেজ লোড হবার আগেই পাঠক অন্য সাইটে চলে যাচ্ছে।
  • পাঠক যে পোস্টটি পড়তে এসেছে, সেটা পড়বার পরে পাঠক তার বিষয় সম্পর্কিত অন্য কোনো পোস্ট খুঁজে পায়নি।
  • আপনার পোস্টটিতে আলোচনায় অংশগ্রহন করার কিছুই নেই কিংবা পাঠককে মন্তব্য করতে উৎসাহিত করা হয়নি।
  • আপনার সাইটে এতই বিজ্ঞাপন যে পোস্টের মূল অংশ খুঁজে পাওয়াই দুষ্কর।
  • আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা মাথায় রেখে এত বেশি কিওয়ার্ড বসিয়েছেন যে লেখাটি পড়বার অযোগ্য হয়ে পড়েছে।

    Do you want to make money online? Google is the best way to make money online. Making money online is very hard, but if you really want to make money online then you should consider search engine optimization and find the best keywords for making money online.

    ঠিক যেমনটি হয় high paying niche keywords ব্লগগুলোর ক্ষেত্রে। ওই ব্লগগুলো এককথায় পড়বার অযোগ্য

  • আপনি হয়তো কাট-কপি-পেস্ট পোস্ট ব্যবহার করেছেন, যা পাঠক আগেই অন্য কোনো ওয়েবসাইটে দেখতে পেয়েছেন।
এক কথায় উচ্চ বাউন্স রেটের প্রতিকার সম্ভব নয়। এক্ষেত্রে Trial and error পদ্ধতির ব্যবহার করতে হয়। যাহোক, আগামী পোস্টে এ বিষয়টি নিয়ে আলোচনা করতে চেষ্টা করব।

ততক্ষন পযর্ন্ত এই পোস্টটি পড়ে দেখতে পারেন।

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 27 comments… read them below or add one }

Ron Mahbub June 7, 2010 at 8:46 pm

“এক কথায় উচ্চ বাউন্স রেটের প্রতিকার সম্ভব নয়। এক্ষেত্রে Trial and error পদ্ধতির ব্যবহার করতে হয়। যাহোক, আগামী পোস্টে এ বিষয়টি নিয়ে আলোচনা করতে চেষ্টা করব।”

বাউন্স রেট নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি হাসান ভাই, আপনার Trial and error বিষয়ক পোস্টের জন্য অপেক্ষা করছি।

Reply

রিয়া May 19, 2010 at 5:42 am

আমি এখন ব্লগিং কমিয়ে স্ট্যাটিক কন্টেন্ট বানাচ্ছি। বাউন্স রেটের দিকে এখন নজর করতে হবে বেশি।

Reply

maruf May 18, 2010 at 1:20 am

ami amar ak friend er help nie paypal e akta account koresi and sekhane kisu dollar transfer koresi but Bangladesh e bese ami sei taka kivabe tulbo?
Bangladesh e bose kono vabe tola ki somvob?
aktu janaben?
apnar ans er opekkhai roilam

Reply

রিয়া May 19, 2010 at 5:41 am

অনেকে পেপাল ডলার কেনে, তাদেরকে যোগাযোগ করতে পারেন। কিছু মানি চেঞ্জার আছে যারা পেপাল দিয়ে টাকা দেওয়া নেওয়া করে, চেনা থাকলে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। একান্তই উপায় না পেলে বিদেশে বসা কাউকে ডলার দিয়ে ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে পাঠিয়ে দিতে বলতে পারেন। উপায় প্রচুর আছে, যেটা আপনার কাছে সহজ মনে হবে সেটাই করুন।

Reply

ফিই May 17, 2010 at 9:28 am

Hasan vy, Bangla keyboard kothay? Bangla Font soto dekhasse. porte problem hosse…

Reply

Adnan May 16, 2010 at 11:16 pm

হাসান ভাই, Maintenance এর পর ফন্ট বেশ ছোট দেখাচ্ছে

Reply

Mayakanon May 17, 2010 at 6:43 am

ভাইয়া, ফন্টটা দেখতে ভাল লাগছে না। গুগল ক্রোমে ফন্ট অনেক ছোট , কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে বেশ বড় দেখাচ্ছে। তবে টাইটেল ফন্ট ভাল লাগছে।

Reply

Adnan May 16, 2010 at 4:06 pm

অফটপিকঃ যে কোন সাফল্যের কাহিনী শুনতে অনেক ভাল লাগে আর তা যদি হয় স্বদেশি কারো তাহোলে তো কথাই নেই।এমনি এক সাফল্যের কাহিনী পড়ুনঃ http://freelancerstory.blogspot.com/2010/05/blog-post.html

Reply

Monir May 17, 2010 at 11:04 am

Link ta deyar jonno thanks adnan vai

Reply

ron May 15, 2010 at 8:37 pm

খুব ই দরকারী পোস্ট হাসান ভাই| অনেক ধন্যবাদ| এই বিষয়ে আপনার পরবর্তী পোস্ট এর অপেক্ষায় থাকলাম|
আপনার ব্লগ দীর্ঘদিন থেকে পড়ছি| মূলত আপনার উত্সাহ থেকেই বলতে পারেন, একটি ব্লগ শুরু করেছি| আপনি একটু দেখে মন্তব্য করলে অনেক উপকার হয়|
http://www.travel-bangladesh.net/
আপনার সাজেশন গুলো খুব ই গুরুত্বপূর্ণ আমার জন্য|

Reply

sojib Rahman May 15, 2010 at 4:58 pm

হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা বিষয় উপস্থাপন করার জন্য।আমার মনে হয় হোম পেজ এমন হওয়া উচিত যাতে করে মুল বিষয় গুলো বা সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অন্য পেজে তাকে যেতে হয়।তবে এ ক্ষেত্রে ভিজিটর রা যাতে বিরক্ত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।না হলে হিতে বিপরীত হতে পারে।

Reply

blues May 15, 2010 at 12:04 pm

শিক্ষনীয় বিষয়।
আমি আগামী জুনে সাইটের উপর কাজ শুরু করব আশা করছি। স্পটলাইটের উপদেশ গুলো কাজে লাগাবো তখন।

Reply

ফিই May 15, 2010 at 1:20 pm

ভালো সংবাদ। আশা করবো অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করবেন।

Reply

প্রজাপতি | The Mysterious Bird May 15, 2010 at 11:52 am

“বাউন্স রেট” মুলত আমাদের বোকামির ফসল……….

Reply

ফিই May 15, 2010 at 1:23 pm

হা: হা: হা: । এক্কেরে সত্যি কথা।

Reply

মামুন সৃজন May 15, 2010 at 11:28 am

খুবই গুরুত্বপূর্ণ পোস্ট। প্রিন্টও করে রাখলাম।

Reply

Adnan May 14, 2010 at 11:48 pm

হাসান ভাই, এপ্রিল ১৩ থেকে মে এর ১৩ পর্যন্ত পরিসংখ্যান দিলাম।বাউন্স রেট কি বেশী না কম?

8,377 Visits
5,678 Absolute Unique Visitors
69,542 Pageviews
8.30 Average Pageviews
00:06:53 Time on Site
3.38% Bounce Rate
63.46% New Visits

Reply

Shamim May 15, 2010 at 11:33 am

বেশ ভালো তে!!! আমার গত মাসে প্রায় এরকম একটা পরিসংখ্যান এসেছিল একটা ব্লগের। এ মাসে অবশ্য বাউন্স রেট বেড়ে গেছে। :(

Reply

প্রজাপতি | The Mysterious Bird May 15, 2010 at 11:54 am

আদনান ভাই, আপনার ওয়েব সাইটের ঠিকানাটা একটু দিবেন ভাই?

Reply

ফিই May 15, 2010 at 1:19 pm

আদনান ভাই এই ব্লগে যেসব কমেন্ট করেছেন তার অনেকগুলোতেই তার সাইট সম্পর্কে ছোট ছোট ইনফরমেশন দিয়েছেন। একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই আদনান ভাইয়ের সাইট খুজে পাওয়া যায়। চেষ্টা করে দেখুন না। আমি তো মাত্র কয়েক মিনিট চেষ্টা করেই বের করে ফেলেছি… :D
সত্যিই চমতকার আর তথ্যবহুল। তবে আমার কাছে মনে হয়েছে সাইটটি ওপেন হতে একটু সময় লাগে। অবশ্য এটা থিসিস থিমের কারণেও হতে পারে। থিসিস থিম একটু দেরিতে ওপেন হয়। তবে সার্চ ইঞ্জিন বান্ধব।

Reply

masud May 16, 2010 at 11:32 am

thesis ১.৫ এবং ১.৬ এ কিছু সমস্যা ছিল মনে হয়, আমার সাইট লোড হতে ৯-১০ সেকেন্ড লাগত কিন্তু thesis ১.৭ এবং wp super cache এক সাথে অসাধারন কাজ করছে। অনেক কম সময় লাগছে লোড হতে।

Reply

ফিই May 16, 2010 at 12:05 pm

এটা ঠিক। আপনার এক্সাম কেমন হলো?

Reply

masud May 16, 2010 at 5:14 pm

এইতো ভাইয়া মোটামোটি, তবে Statistics নিয়ে অনেক ভয়ে ছিলাম আর ওটাই সবচেয়ে ভাল হয়েছে :)

Reply

সাইফ দি বস ৭ May 14, 2010 at 7:47 pm

আমি জানি …
এজন্যই তো আমার ওয়েবসাইটে উপরের সবগুলো তথ্যই মেনে চলেছি। আস্তে আস্তে আমার ডেইলি ভিজিট বাড়ছে। আশা করি সামনে আরো এগিয়ে যাব।
হাসান ভাই শুধু একবার আমার সাইটে ক্লিক করে বলবেন কেমন করতে পেরেছি?

Reply

সাইফ দি বস ৭ May 15, 2010 at 12:39 am
ফিই May 15, 2010 at 1:29 pm

আপনার সাইটটি দেখলাম। নি:সন্দেহে খুব ভালো পজেটিভ দিক থেকে চিন্তা করলে। কিন্তু সমস্যা হলো আপনি একটি সাব ডোমেইন ইউজ করছেন। ব্যাপারটি যেন কলাপাতায় দুধ কলা খাওয়ার মতো। নিজস্ব হোস্টিং যেহেতু আছেই তাহলে একটি ডোমেইন কেন নিচ্ছেন না? ভেবে দেখুন কমরেড, এখুনি।

Reply

সাইফ দি বস ৭ May 17, 2010 at 1:30 pm

ভাই আপনার কথা অনেক আগেই চিন্তা করেছি। কিন্তু একটু সমস্যা আছে যে! সমস্যা হল আমি ক্লাস ৮ এ পড়া স্টুডেন্ট! আমার কাছে ডোমেন কেনার মত যথেষ্ট টাকা নেই !!! তবে আপনার যদি বলেন যে আমার সাইট এর এগিয়ে যাওয়ার সম্ভাবনা ভাল তাহলে কিনে নিব!

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: