অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

মন্তব্য সাবধান: আজকাল পোস্টের পাশাপাশি মন্তব্যও বোধহয় চুরি হচ্ছে

ফেসবুকের লিংক ধরে আমার দেশের অনলাইন পত্রিকায় অভ্র বনাম বিজয় বিষয়ক একটি আর্টিকেল পড়তে গেলাম। পোস্ট পড়া শেষে মন্তব্যগুলো দেখতে শুরু করলাম। একটি মন্তব্য খুবই পরিচিত লাগল। মস্তিষ্কে একটু ঝাকুঁনি দিতেই মনে পড়লো মন্তব্যটি আমার নিজেরই। কিন্তু মন্তব্যদাতার নামের জায়গায় দেখা যাচ্ছে রিফাত, সিইসি ডিপার্টমেন্ট, নর্থসাউথ ইউনিভার্সিটি।

হায় খোদা! এখন কি মন্তব্যও চুরি হয়।

প্রথম আলোতে প্রকাশিত আর্টিকেলের লিংক (প্রকাশকাল – ২০১০.০৪.২৩ ০৫:৫৫) – অভ্র কি পাইরেটেড?
আমাদের দেশের আর্টিকেলের লিংক (প্রকাশকাল – ১১ মে ২০১০) – বিজয় বনাম অভ্র বিতর্ক

ঘুষ খাওয়াটা আমরা অনেকটা হালাল করে নিয়েছি, তেমনি পোস্ট চুরিটাও হালাল করতে আমাদের একটুও বাঁধেনি। জনৈক ব্যক্তি আমার ব্লগ কপি করা শুরু করেছিলেন, যখন ভদ্রভাষায় পোস্টগুলো মুছে দিতে অনুরোধ করলাম, হুমকি দিলেন ইচ্ছেমতো কপি করবেন, সাধ্য থাকলে যে আমি তাকে থামাই। আমি যেন তার একাউন্ট হ্যাক করে পোস্ট ডিলিট করে দেই। যাহোক, এত কিছুই করতে হয়নি। যা করার গুগলই করে দিয়েছে। এতে গেল আমার কথা, ওইদিকে রিয়া তো প্রায় যুদ্ধ ঘোষনা করেছেন

আমার মনে হয় না কোনো ব্যক্তি মন্তব্যটি কপি করে বসিয়েছে, যিনি আর্টিকেলটি লিখেছেন, তিনিই কপি করে বসিয়েছেন। মন্তব্যটি আহামরি কিছুই না, তারপরেও আমার নাম থাকলে কি মূল্য হারাতো কিংবা একটি স্বনামধন্য ভার্সিটির নাম বসাতে কি মন্তব্যটি অধিক গুরুত্ব পেয়েছে? কেন এই হীনমন্যতা?

আবার অনেকে দেখতে পাচ্ছি পোস্ট করে দায়সারাভাবে পোস্টের শেষে লিংক বসিয়ে দিচ্ছেন। লিংককে ক্লিক করার কোনো উপায় নাই। যেন পাপমুক্তিও হল, আবার পাঠক মূল ওয়েবসাইটে যেতে পারলো না।

এই বিষয়ে কথা বলতে ইচ্ছে করে না। ইতিমধ্যেই এই রোগ মহামারী আকারে দেখা দিয়েছে, এখনই এর বিরুদ্ধে রুখে না দাঁড়ালে ব্লগিংয়ে স্বকীয়তার বিকাশ বন্ধ হয়ে যাবে।

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

No related posts.

{ 23 comments… read them below or add one }

emran June 3, 2010 at 5:00 pm

কপি পেষ্ট বন্ধ করার উপায় খুজে ব?র করতে হবে

Reply

Adnan May 16, 2010 at 2:45 am

বিজয় আর অভ্র নিয়ে অনেক লেখালেখি হয়েছে।কিন্তু আজ যেই ভিডিও দেখলাম তা যে কোন স্বাভাবিক মানুষকে নাড়া দিবে।আমার জানা নেই আপনারে কেউ ভিডিওটা আগে দেখেছেন নাকি। না দেখলে প্লিজ প্লিজ আজই দেখে নিনঃ

http://www.youtube.com/watch?v=UrMVnOotPO8

বিজয় ২০০০ এর ভেতর এর আসল প্রোগ্রামার পাপ্পানা তার বঞ্চনার কাহিনী লিখে গেছেন।আপনি দেখুন এই ভিডিওটা আর ছড়িয়ে দিন আর সবার মাঝে।পাপ্পানা আপনি ভাল থাকুন …

Reply

ফিই May 16, 2010 at 12:10 pm

মূলত বাস্তবতা এটাই। আমরা বাঙালীরা পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতেই পছন্দ করি এবং সুযোগ খুঁজি।
বেশ কয়েক বছর আগে, বিজয় সম্পর্কে খুব ভালো জানি না। একবার মোস্তাফা জাব্বার সাহেবের মতিঝিলের অফিসে গেলাম বিজয়ের সিডি কিনতে। উনি বললেলন, ১৫০০ টাকা। শুনে তো আমার মাথা গরম হয়ে গেলো।
বললাম, এসব সিডি তো ত্রিশ টাকায় পাওয়া যায় আপনি এতো বেশি চাচ্ছেন কেন? উনি আমাকে কপিরাইট কিংবা এতদসংক্রান্ত ব্যাপার তো বুঝালেন-ই না। উল্টো ধমকে উঠে বললেন, যাও না, কেনো গিয়ে। বুঝবে মজা কয়দিন পর। এবার পাঁচ লক্ষ টাকার কপিরাইট করছি… ইত্যাদি ইত্যাদি।
উনি বহু ব্যবসা করছেনে, সাথে পরোপকারীও সেজেছেন এবার কেন এসব ছেড়ে দিচ্ছেন না?

Reply

প্রজাপতি | The Mysterious Bird May 15, 2010 at 12:34 pm

কবে হাসান ভাই আপনাকেই না চুরি করে ফেলে…………..
অপেক্ষায় আছি………..

Reply

নাবিল May 14, 2010 at 1:21 pm

হাস্যকর অবস্থা……….

Reply

শুভ্র চৌধুরী May 13, 2010 at 6:00 pm

জিন্নাত উল হাসানHyperlink to জিন্নাত উল হাসান শেষ পর্য্যন্ত মন্তব্য নকল আহারে.. বাঙালী।

Reply

Sajjad May 13, 2010 at 5:32 pm

ctrl+c এবং ctrl+v বন্ধ করার একটা plugins (WP-CopyProtect ) এর ব্যাপারে কোখায় যেন পড়েছিলাম। কিন্তু এটার প্রতিক্রিয়া বা পার্শ প্রতিক্রিয়া আমার জানা নেই। কারো জানা থাকলে অনুগ্রহ করে জানাবেন। তাহলে ইনস্টল করে দেখবো।

Reply

ফিই May 14, 2010 at 12:31 pm

আসলে এসব কিছু প্লাগিন দিয়ে কখনোই কপি প্রটেক্ট করা যায় না। আপনার উল্লেখিত প্লাগিনসটি আমি কিছুদিন ব্যবহার করেছিলাম। কিন্তু নিজের কাছেই বিরক্ত লাগায় বাদ দিয়েছি। হাসান ভাই গত বছর এই সাইটেও এরকম প্লাগিন্স ইউজ করেছিলেন কিন্তু পাঠকদের অনুরোধে বাদ দিয়েছেন।
প্লাগিনসটির সবচেয়ে বড় বিরক্তিকর দিক হলো সাইটে রাইট বাটন ইউজ করা যায় না। ফলে একটি ওয়েব সাইটের একাধিক লেখা এক সাথে পড়া যায় না। প্লাগিনস মেকারের একটি ডুফলো লিংক ফুটারের নিচে অবস্থান নেয়…. ইত্যাদি ইত্যাদি… তারপরও আমি বলবো… ইউজ করে দেখুন, হয়তো ভালো লাগতেও পারে।
এই ব্লগের পরিচিত মুখ আদনান ভাই, তার নিজের সাইটে এই প্লাগিনসটি ব্যবহার করছেন, তিনি হয়তো আরও বিস্তারিতভাবে বলতে পারবেন…

Reply

Adnan May 14, 2010 at 1:59 pm

আসলেই একটু বুদ্ধি খাটালে কোন প্লাগইন কাজে আসে না ফিই (ভাই/আপু) যা বললেন আমিও এই প্লাগইন ব্যাবহার করি এবং নিজেই কিছু পদ্ধতি জানি যাতে এটার প্রটোকশন সহজে দূর করা যায়।পান্থ ভাইও দেখলাম এটা ব্যাবহার করেন।এর মাধ্যমে মাউসের Left/Right Button এর মাধ্যমে কোন Text Selection/কপি করা যায় না।আমি এটা একারনে ব্যাবহার করি কেননা আমার যাবতীয় চিন্তাভাবনা ইবুক নিয়ে।সামনে আমার কিছু ইবুক আসবে ইনশাল্লাহ।প্রায় ৯৯% পাঠক এতো বুদ্ধি করে আমার লেখাগুলো কপি করতে পারেন না।অনেকেই লেখা পাঠানোর অনুরোধ করেন।যারা আমার ব্লগে ডোনেশন করবেন তারা কিছু লেখা প্রোটক্টবীহিন ভাবে পাবেন এমন একটা ঘোষনাও দিয়েছিলাম যদিও তাতে সাড়া মিলে নি।যাই হোক, ভবিষ্যতে এই লেখাগুলো ইবুকের সাথে দেবার ইচ্ছে আছে বলেই এটা ব্যাবহার করা।তবে সবকিছুর পর সেই একই কথা যে কেউ ইচ্ছে করলেই আইডিয়া চুরি করতে পারে-নিবেদিত প্রাণ “চোর”কে কেউ আটকাতে পারে না…আপনারা কি বলেন?

Reply

Sajjad May 14, 2010 at 4:54 pm

ধন্যবাদ অদনান ও ফিই ভাই আপনাদের দুজনকে।

Reply

nasha May 13, 2010 at 3:15 pm

“রিফাত, সিইসি ডিপার্টমেন্ট, নর্থসাউথ ইউনিভার্সিটি।” who r u man??

Reply

রিয়া May 13, 2010 at 2:40 pm

মন্তব্যও চুরি হচ্ছে এখন? খুবই হাস্যকর অবস্থা। কপি/পেস্ট রোগটা বেশ জটিল আকার ধারন করেছে।

Reply

shajjad May 13, 2010 at 2:15 pm

কাল বাংলাহ্যাকস্ এ দেখলাম একজন সাহায্য চেয়েছে কমেন্ট করে তার ব্লগারের জন্য বাংলাহ্যাকস্ এর মত একটা template দরকার ।
আমি মাসকানেক ধরে Blogger theme নিয়ে কাজ করছি । তাই ভাবলাম যাই একটু সাহায্য করে আসি।
ওনার ব্লগে গিয়ে দেখলাম ৪টি পোষ্ট আর পোষ্ট এর বিষয় Blogger theme কিভাবে করতে হয় তার উপর। আমি তো টাসকি খেলাম ।
লেখা পডে দেখলাম সবটাই আমার প্রিয় একজন ব্লগারের ।
মেজাজ এমণ খারাপ হয়ে গেল।,,,,,,,,,,

Reply

Habib May 13, 2010 at 12:22 pm

আজব ব্যপার। কি দিনকাল আসলো?

Reply

Rafiur May 13, 2010 at 12:19 pm

হাসান ভাই এতোদিন শুধু পোস্ট চুড়ি হতো কিন্তু তাও চোরেরদের মাথা ঠান্ডা হচ্ছে না। কবে না এরা বলে ফেলে, হাসান ভাই এই ব্লগে তো অনেক দিন মালিকানা করলেন এবার থেকে অপনি যা যা লিখবেন সব আমার নাম দিয়া লিখবনে – হা হা হা।

Reply

Rajibul May 13, 2010 at 11:37 am

আসলেই মহামারি অবস্থা হাসান ভাই। কিছু মানুষ যারা চেষ্টা করলে হয়ত নিজের যোগ্যতায় পারত কিন্তু অতি লোভ এবং খুব দ্রুত সাফল্য পাবার আশায় এ কাজগুলি করে থাকে। তবে এরা প্রচন্ড রকমের নিলর্জ হয়ে থাকে। এরদের সাহসের অবস্থা এই রকম একই ব্লগে দুজনে থেকেও অন্যের লেখা কুপি করে পেষ্ট করে দিয়েছে প্রতিবাদ করাতে এ নিয়ে আবার গালি গালাজ করছে।

Reply

Shamim May 13, 2010 at 11:00 am

এই কপি পেস্ট প্রথা কবে বন্ধ হবে?

Reply

ফিই May 14, 2010 at 12:34 pm

বন্ধ তো হবেই না, বরং দিনকে দিন আরও বৃদ্ধি হবে… একমাত্র ব্যক্তিমাত্রিক সদিচ্ছাই বন্ধু করতে পারে এমন ন্যাক্কারজনক কাজ। তবে আশার কথা এই যে, এসব চোররা অনলাইনে বেশিদিন টিকতে পারে না… উল্কার মতোই হঠাত করে জ্বলে উঠে নিভে যায়…

Reply

Adnan May 14, 2010 at 2:09 pm

আমি কখনো এই বিষয়টা নিয়ে চিন্তা করি নাই কারন ভাবতাম SEO এর ক্ষেত্রে তো সেই চোরের অবস্থান অনেক নিচে চলে যাবে।কিন্তু কয়েকদিন আগে রিয়া আপুর একটা লেখায় দেখলাম একটা চোরের ব্লগের অবস্থান তার ব্লগেরো উপরে?অবাক লাগল ব্যাপারটি…

Reply

ফিই May 14, 2010 at 5:22 pm

সাময়িক ব্যাপার। চোর চোর-ই থেকে যাবে… বেশিদিন টিকতে পারবে না………

Reply

Adnan May 13, 2010 at 9:46 am

হাসান ভাই, ভাল আছেন?এত্তো অনিয়মিত কেন ভাইয়া?আপনার সরব উপস্থিতি আমাদের একান্ত কাম্য…

Reply

শিবলী May 19, 2010 at 4:51 pm

সহমত

Reply

ফিই May 13, 2010 at 7:26 am

হা: হা: হা:… মন্তব্য চুরি…… ব্যাপারটা যেন ঠিক গোঁফ চুরির মতোই…. :D

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: