
ব্যক্তিগতভাবে পরিচিত ব্লগারদের মধ্যে দু’জনের ব্লগিংয়ের প্রতি নিষ্ঠা, একাগ্রতা, ভবিষ্যত পরিকল্পনাকে আমি শ্রদ্ধা করি। তাদের মধ্যে একজন হল আমর এই ব্লগের নিয়মিত পাঠক আদনান এবং অন্যজন হল আমার সহকর্মী Tamara Walker – মাঝে মধ্যে ভাবতে ভাল লাগে এই দুজনেরই ব্লগিংয়ের পেছনে আমার সামান্যটুকু হলেও অবদান আছে।
যাহোক Tamara Walker কে নিয়ে বেশ কয়েকবারই টুকটাক কথা বলেছি। আগেই হয়তো শুনেছেন যে মাইকেল জ্যাকসনের উপর Tamara Walker এর একটি ব্লগ আছে। আমি ব্যক্তিগতভাবে যেমন কারোও ওয়েবসাইটের ঠিকানা জানতে চাই না, তেমনি কাউকে নিজের ওয়েবসাইটের ঠিকানা বলতেও ভাল লাগে না। তাই Tamara কে জিজ্ঞাসা করেছিলাম, এই ব্লগের পাঠকদের তার ওয়েবসাইটের ঠিকানা দেয়া যাবে কিনা – ও বলল তার কোনো সমস্যা নেই। ওর ওয়েবসাইটের ঠিকানা হলো: MJ The Best, এছাড়াও ওর আরোও তিন/চারটি ব্লগ আছে।
কিছুদিন পূর্বে আমি বেশ জোর করেই ওকে একটি ব্লগারদের London Blog Club গ্রুপে নিয়ে যাই। সেখানে আমি ও Tamara Walker আমাদের ব্লগিং জ্ঞানের (!!) জন্য বেশ জনপ্রিয় হয়ে গেছি। গ্রুপটি ছোট, তবে বেশ কিছু ভাল ব্লগার আছেন। তাদের মধ্যে Marko Saric, Murray Newlands অন্যতম। তারা আমাদের ব্লগিং জীবনের কথা শুনে গ্রুপের অন্যদের সাথে আমাদের ব্লগিং জ্ঞানের কথা শেয়ার করতে অনুরোধ করল। যেহেতু আমি নিজের একজন নিন্মমানের বক্তা হিসেবে বিবেচনা করি, তাই Tamara সবার সামনে কথা বলতে রাজি হয়ে যায়।
গত ১০ই মে সন্ধ্যায় সে একটি ৩০+ মিনিটের বক্তব্যতে তার ব্লগিং জীবনের শুরু এবং কিভাবে সে ০ থেকে শুরু করে দিনে ৪০০০+ পাঠক / ৭০০০ পেজভিউ পাবার পেছনের কথাগুলো শেয়ার করে। আর এই ফাঁকে আমিও সদ্য কেনা Zi8 Pocket HD Video Camera টির সদব্যবহার করে পুরো বক্তব্যটি ধারন করি। এই ব্লগের সবার জন্য ভিডিওটি তুলে দিলাম। পাসওয়ার্ড হচ্ছে abc123
ব্লগিংয়ের জন্য ১০টি প্রয়োজনীয় টিপস
ভিডিওটিতে Tamara ব্লগিং নিয়ে দশটি টিপস দিয়েছে। টিপসগুলো হল:
- প্রতিদিন ব্লগ পোস্ট করা
- পাঠক এবং প্রতিদ্বন্দীদের নিয়ে লেখা, তাদেরকে যথাযোগ্য মর্যাদা দেয়া
- প্রয়োজনীয় ছবি ব্যবহার করে
- সময়ের সাথে সবর্শেষ খবর / আপডেটের দিকে নজর দেয়া
- ক্যাটাগরি, ট্যাগ এবং কিওয়ার্ডের মাঝের পাথর্ক্য বোঝা
- পাঠক যেসব পোস্ট পছন্দ করছে, সে পোস্টগুলোর দিকে নজর রেখে নতুন পোষ্ট করা
- নতুন পোস্ট লিখবার সময় আগের পাঠকরা কোন কোন কিওয়ার্ড ধরে এসেছে সেই বিষয়গুলো বিবেচনা করা
- পাঠকরা কি চাচ্ছে কিংবা পাঠকদের পছন্দের দিকে নজর দেয়া
- পোস্ট লেখার সময় সৃজনশীলতার দিকে লক্ষ্য রাখা, নতুন কিছু করার ইচ্ছা
- অন্য ব্লগারদের সাথে আলোচনা করা, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করা
আমি মাত্র কয়েকটি কথায় ১০টি টিপস দিলাম। কিন্তু ভিডিওটিতে অনেক অনেক বেশি কথা বলা হয়েছে। আমি জানি ভিডিও অনেক বড়, বাংলাদেশে ইন্টারনেট খুবই স্লো – এমন হাজারোও সমস্যা আছে। তারপরেও আমি বলব, আপনি যদি সত্যি ব্লগিংয়ের প্রতি সিরিয়াস হতে চান, ত্রিশ মিনিটের এই ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- এখন বিষয়ভেদে ছবি খুঁজুন গুগলে
- এই সপ্তাহের অফটপিক [১১.০৭.২০১০-১৭.০৭.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [১২.০৪.২০১০ - ১৮.০৪.২০১০]
- গুগল এডসেন্স চেক – জানুয়ারী, ২০১০
- আমাজন এফিলিয়েট প্রোগ্রাম এবং ইন্টারনেটে আয়ের বহুমূখীকরণ
- ভিডিও ব্লগিং এবং আপনাদের মতামত
- Thesis Theme বলতে যারা পাগল… তাদের জন্যে একটি ফাটাফাটি ফ্রি থীম
- গুগল ফিরিয়ে আনলো Video লিংক

{ 51 comments… read them below or add one }
জিন্নাত ভাই , পারলে আমাকে একটু হেল্প করেন , আমি যে কোন জায়গায় কমেন্ট দিলে আমার গ্রাভাটার শো করে না , তিন্তু আমি গ্রাভাটার নিবন্ধন করেছি।
৩টা ফাটাফাটি SEO Tool এর লিঙ্ক।আপনার ব্লগ পরীক্ষা করে দেখুন।ভাল কিছু সাজেশন পাবেনঃ
http://websitegrader.com
http://www.metafever.com/free-seo-report
http://www.iis.net/download/SEOToolkit
আমি কাল আমার নতুন ব্লগ shanto-online.us এ লেখা শুরু করেছি । কাল একটা কমেন্ট এসেছিল , সেটা আমার লেখার কিছু ভুল ছিল সেটা লেখা দিয়েছিল । আজ সকালে দেখি , shanto নামে আমার সাইটের url দিয়ে কমেন্ট করেছে । কিন্তু ইমেইল ঠিকানাটা আলাদা । লিংক টা : ‘http://shanto-online.us/2010/05/24/my-first-write-in-this-blog/’ আমার কি তার দেওয়া লিংক টা পরিবর্তন করা উচিত ? প্লিজ ভাই তারাতারি কেউ উত্তর দিন ।
স্প্যাম মন্তব্য। আপনি Akismet প্লাগিন ইন্সটল করে নিন, এ ধরণের কমেন্টস আটকে দেবে।
হাসান ভাই, আপনার সহকর্মী Tamara Walker এর ব্লগের ব্যাপারে একটা প্রশ্ন ছিল।তিনি তার ব্লগে প্রচুর রেয়ার ছবি আপলোড করেছেন।ছবিগুলোতে তার ব্লগের নামও লেখা আছে।ভিডিওতেও তিনি তাই করতে বলেছেন।এখন আমার প্রশ্ন হোল এই ইমেজগুলো তিনি কিভাবে সংগ্রহ করেন?অন্যদের কাছ থেকে সংগৃহীত ছবিগুলোতে নিজের ব্লগের নাম লিখলে কপিরাইটের সমস্যা হবার কি আশঙ্কা নেই?
আমাদের বেশিরভাগ ছবিই কেনা, যতদূর সম্ভব কেনা ছবিগুলোতে ওয়াটারমার্ক বসানো হয়েছে।
Automaticly ওয়াটার মার্ক দেওয়ার একটা সুন্দর প্লাগিনস পেলাম ।
তাই নাকি… লিঙক কই?
এত্তো বড় ভিডিও??? ফাইলটা কম্প্রেস করে অন্য কোথাও আপলোড করে দেন ভাই।
————-
“আমি ব্যক্তিগতভাবে যেমন কারোও ওয়েবসাইটের ঠিকানা জানতে চাই না, তেমনি কাউকে নিজের ওয়েবসাইটের ঠিকানা বলতেও ভাল লাগে না।”
————-
কারো ওয়েবসাইটের ঠিকানা জানতে চাইতে খারাপ লাগার কিছু দেখি না। আর নিজের ওয়েবসাইটের ঠিকানা কাউকে দিতে সংকোচের কী আছে ?
ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি টাকা উপার্জনে আগ্রহী থাকেন, তাহলে ওয়েবসাইটকে আপনার ব্যবসা হিসেবে নিতে হবে। এখন একজন ব্যবসায়ীকে যদি তার ব্যবসা সম্বন্ধে জানতে চান, তাহলে তিনি কি তার ব্যবসা করার স্ট্রাটেজি আপনাকে খুলে বলবে?
হয়তো বলবে, কিন্তু কতটুকু বলবে?
আরেকটি কথা, আমি তিলতিল করে ওয়েবসাইটগুলো গড়ে তুলেছি, আর কাউকে তার ঠিকানা দিলাম আর সে বট চালিয়ে সবকিছু এক ঘন্টায় কপি করে ফেলল। এটা কি আমার কাছে কাম্য হতে পারে!
ইন্টারনেটে কোনো কিছুই গোপন রাখা সম্ভব নয়। আমিও আমার সাইটগুলো চাইলেও গোপন রাখতে পারবো না, তাই বলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেও চাই না।
আশা করি আমার যুক্তিগুলো বুঝতে পেরেছেন।
সাইটের নাম জানানো না জানানোতে সবচেয়ে বড় সমস্যা হোল আমাদের নিচু মনমানুষিকতা।ধরুন ব্লগের কারো সাথে আমার সমস্যা হোল।তিনি তার বাহিনী নিয়ে আমার ব্লগে গিয়ে ক্লিকের পর ক্লিক মেরে আসলেন যাতে আমার এ্যাডসেন্স একাউন্ট ব্যান্ড হয়।এ্যাডসেন্সের ক্লিক ট্রাক করার ভাল ব্যাবস্থা থাকলে ভাল হোত।বা যদি জানা যেত কোন দেশ থেকে বেশী ক্লিক পরছে তা হোলে এ ধরনের পরিস্থিতিতে কতৃপক্ষের কাছে আগেই বিষয়টি লক্ষ রাখতে বলা যেত।যদিও এনালিটিক্স এন্ট্রিগেটেড থাকলে বেশ কিছু তথ্য জানা যায় কিন্তু সেটাও পর্যাপ্ত নয়।
তবে ব্যাক্তিগত ভাবে হাসান ভাইয়ের ২য় যুক্তির সাথে আমি একমত নই।কেননা আমার পক্ষে তো আমার ব্লগে ভিজিটর আসা বন্ধ করা সম্ভব নয়।ধরলাম আমি হাসান ভাইয়ের ব্লগের ঠিকানা জানি না বলে আমি চুরি করতে পারলাম না, কিন্তু ভাইয়ার ব্লগের হাজার হাজার ভিজিটরের মধ্য থেকে যে কেউ সেই কাজটি করতে পারে।এ ক্ষেত্রে কপি প্রটেক্টসনের প্লাগইন নিদেন পক্ষে ভাল কাজে দেয়।একটু এ্যাডভান্সড চিন্তা না করতে পারলে সে ধরনের ব্লগের লেখা চুরি করা একটু কঠিন…আর আমার লেখা আর কেউ চুরি করল নাকি সেটা ধরতে copyscape বেশ কাজে দেয়।কেউ চুরি করলে তার হোষ্টিং কম্পানিকে নালিশ করার সুযোগ রয়েছে, যেভাবে হাসান ভাই আর রিয়া আপু ২জন চোরের চোরামী বন্ধ করতে পেরেছেন।
আশা করি আমাদের মন মানুষিকতা আরো ভাল হবে যাতে সাইটের ঠিকানা দিতে গিয়ে আমাদের ভাবতে না হয়…
আদনান ভাই,আমি আপনার সাথে পুরোপুরি একমত।
হাসান ভাইয়ের সুস্থ্যতা কামনা করছি……
Hotfile link: for 271 mb file:
http://hotfile.com/dl/43777716/ee27ba2/Tamara_Walker.Blogging.Tips.mp4.html
ভাইযান কিছু মনে নিয়েন না, আর কিছু পাইলেন না হটফাইল মনে ধরল? কিঞ্চিত টাকা পয়সার মামলা আছে বলে মনে হইতাছে…হা হা…
আরে মন্তব্যের মাঝখানে একটা Hotfile এর লিঙ্ক ছিল দেখিই নিই। যাই হোক এর আগে পুরো ভিডিওটা দেখতে পারি নাই। যেহেতু একটা ফ্রেন্ডের মাধ্যমে প্রিমিয়াম একাউন্ট পেয়েছি তাই Hotfile থেকেই পুরোটা ডাউনলোড করবো। ধন্যবাদ shufol ভাই
আচ্ছা হাসান ভাই, আইএসইও ফোরাম কি একেবারেই বন্ধ হয়ে গেলো? আমরা কিন্তু এখনো অপেক্ষায় আছি। যদি কোনো একটা ঘোষণা দেন তাহলে অপেক্ষার অবসান হয়, শান্তি পাই।
ফোরামটি এক্কেবারেই বন্ধ।ফোরামটি খোলার সময় এই ব্লগ/হাসান ভাই কারো সাথেই পরিচিত ছিলাম না।দুঃখজনক হলেও সত্যি ফোরামটি খোলার আগে নাকি অনেকেই হাসান ভাইকে অনেক উতসাহ দিয়েছিলেন, হাসান ভাইও স্ক্রীপ্ট কেনা সহ বিভিন্ন কাজে বেশ কিছু টাকা খরচ করে ফোরাম গঠন করেন, এর পর ধীরে ধীরে সবার উতসাহে কমতি পরে যার ফলশ্রুতিতে একেবারেই বন্ধ হয়ে গেছে।আদৌ খোলার কোন সম্ভবনা নেই বলেই জানি…
অনেকেই হয়তো উপকৃত হয়েছে। হাসান ভাইয়ের এই ফোরামে যাওয়ার আগে ফোরাম বিষয়টা আমার কাছে জটিল আর অপরিচিত একটা অধ্যায় ছিলো। আইএসইও ফোরাম থেকে অনেকেই উপকৃত হয়েছে, এটা নি:সন্দেহ। ফোরাম সম্পর্কে আমাদের ধারণা এখন মোটামুটি সুস্পষ্ট।
হাসান ভাই ইচ্ছে করলে, এই ব্লগের কয়েকজনকে ফোরামের এডমিনের দায়িত্ব দিয়ে ফোরামটি পুনরায় চালু করতে পারেন। আমি মনে করি এটা সম্ভব।
হাসান ভাই, প্লিজ মন্তব্য করুন।
ভাইয়া, আপনার সাথে আমার মতামত একদম একরকম, আগে ফোরাম সম্পর্কে ধারনা ছিল না তবে বর্তমানে অনেক স্পষ্ট।
হাসান ভাইয়া, এই ব্লগের কয়েকজনকে প্রথমে মডারেটর বানিয়ে ফোরামটা খুলে দেন না, প্লিজ।
ভাইয়া, ফোরামটি আবার চালু করুন না। দেখবেন এবার অনেকে আছি।
বস আপনি কিসু কন না কেন ?!!!
আমার vbulletin এর লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে, রিনিউ করতে কিংবা কিনতে অন্তত ১২৫ পাউন্ড লাগবে। এই মুর্হুতে এত বড় অংক আমার পক্ষে ব্যয় করা সম্ভব নয়।
ভাই , আচ্ছা গুগুলে সব চেয়ে বেশি সার্চ দেওয়া কিওয়ার্ড গুলো কিভাবে জানা যাবে ? পোস্টটা খুব ভাল হয়েছে , তবে আমার নেট স্পিড এর কথা শুনলো আপনারা অবশ্যই হাসি পাবে , 5-6 kbps .
স্পিচলেস…HIGHLY HONORED
আমি প্রথম লাইনটা পড়ার পরই ভাবছিলাম হাসান ভাইয়া নিশ্চয়ই আদনান ভাইয়ার কথা বলবে…বলেছেনও তাই।আসলেই ভাইয়া আপনার কাজ খুব গোছানো।যারা গুছিয়ে পরিক্লপনা করে কাজ করে তাদের দেখে আমি মুগ্ধ হই কারন আমি কখনোই গুছিয়ে কোনো কাজ করতে পারিনা। তাই হাসান ভাইয়া, আদনান ভাইয়া , পান্থ ভাইয়া ,তন্ময় .সহ সকল গুনী ব্লগার দের উদ্দেশ্যে……..”তুমি কেমন করে ব্লগিং করো হে গুনি………….
গুণীরাই গুনীর কদর বুঝে….
ফিই (ভাই আপনার নাম কি?) ,মায়াকানন ভাইরা আরো অভিজ্ঞ ব্লগার যারা নিয়মিত অনলাইন থেকে আয় করেন।তাদের কাছ থেকে কিছু শিখতে পারলে ভাল হোত।আর আমার ব্লগিং এর পিছনে একটাই অনুপ্রেরনা তা হোল টাকা, টাকা এবং টাকা।শখ, জনপ্রিয়তা সব পরে-আগে টাকা দরকার।শুনতে খারাপ লাগলেও এটাই আমার বাস্তবতা…টাকা আয় করতে হবে এই আশায় সাত সকালে উঠে ইবুক লিখার চেষ্টা করি,রাতে ফেসবুক মার্কেটিং করি, কারেন্ট থাকলে চাইনিজ সাইট থেকে পাওয়া অমূল্য কিছু রিসোর্স+আরো কিছু বই মিলিয়ে কিছু লেখা রিরাইট করে সহজ ভাবে ব্লগে লেখার চেষ্টা করি-এভাবেই চলছে। অনলাইনে সাফল্য পাওয়ার উপর আমার ব্যাক্তিজীবনের অনেক অনেক কিছু নির্ভর করছে।দেখা যাক কতটা কি করতে পারি…ওহ আমার ব্লগে কোন লোগো নেই, কারন টেকনিক্যাল কাজ তেমন কিছুই পারি না।এ ব্যাপারে রুম্মা আমাকে সাহায্য করছেন।তাকে অসংখ্য ধন্যবাদ…
জনপ্রিয় লেখক ও নাট্যকার হুমায়ুন আহমেদ কে না জানে?
তার তুমুল জনপ্রিয় নাটক “অয়োময়” প্রচারিত হওয়ার পর এক ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন, নাট্যজগত কিংবা কোনো মানুষের ভেতর কোনো বোধ জাগিয়ে তোলার জন্য নয়, তিনি এই নাটকটি লিখেছেন টাকার জন্য।
কথাটি শুনে তখন অনেকেই হুমায়ুন আহমেদ সম্পর্কে খারাপ ধারণা নিয়েছিলো।
এই ঘটনার প্রায় ১৪/১৫ বছর হুমায়ুন আহমেদ তার সেই কাহিনীর সত্যতা জানিয়েছেন এভাবে- এমেরিকা থেকে ফেরার পর তিনি প্রচণ্ড অর্থকষ্টে পড়েন। বাসায় টিভি ছিলো না বলে তার মেয়েরা পাশের বাসায় টিভি দেখতে যেতো। একদিন ঐ বাসায় মেহমান আসায় তার মেয়েদেরকে বের করে দেয়া হয় টিভি দেখতে না দিয়েই। তার মেঝ মেয়ে শিলা বাবাকে ব্যাপারটি কান্নামুখে বলে।
সব কাজ ফেলে তিনি একটি রঙিন টিভি কেনার জন্য উঠে পড়ে লাগেন। নওয়াজেশ আহমেদ এই সময় হুমায়ুন আহমেদকে একটি নাটক লিখে দিতে বললে তিনি শুধু টিভি কেনার টাকার জন্য অয়োময় নাটক লেখেন। যখনই টিভি কেনার মতো টাকা জমা হয় তিনি নাটক শেষ করে দেন।
আদনান ভাইয়ের কথা শুনে ভালোই লাগলো…… বেঁচে থাকুন সুস্থ্য ব্লগিং আর মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে….
আদনান ভাই, আমি তো জানতাম আপনি হোটেল ম্যানেজমেন্ট বা ভ্রমণ বিষয়ক ব্লগ লিখেন। SEO নিয়েও যে আপনার একটা ব্লগ আছে, তা তো জানতাম না।
আমার জানা মতে আদনানের হোটেল ম্যানেজমেন্ট বিষয়ক ব্লগ ছাড়া আর কোনো সাইট নেই।
হাসান ভাই, আমিও তো তাই জানি !!! মানিক ভাই, SEO নিয়ে ব্লগের কথা কোথায় পেলেন ঠিক বুঝলাম না।SEO,Technology,Wordpress এই সব টপিকের উপর কোন দিনো লেখার ইচ্ছে নাই, কারন একে তো নিজের জ্ঞান খুবইইই কম তার উপর এতো পপুলার টপিকের উপর কাজ করে খুব বেশী সুবিধা করা যায় না বলেই আমার বিশ্বাষ…
আদনান ভাই, আপনার নামের সাথে সংযুক্ত লিংকটি হল http://www.blackhatworld.com/ এটার সাবটাইটেল লেখা আছে Blackhat SEO Forum, আপনি লিংকটি ব্যবহার করেছেন, তাই ভাবলাম এটা আপনার সাইট।
জিন্নাত ভাই, ভিডিওটা দেখা আমার পক্ষে কোনভাবেই সম্ভব হল না। দুঃখিত।
আদনান ভাই আপনি যে Black Hat SEO ব্লগের কর্ণধার, তা তো জানতাম না? কংগ্রাচুলেশনস।
হায় আল্লাহ … http://www.blackhatworld.com/ এর মালিক তো দূরের কথা VIP মেম্বার হতে পারলেই ধন্য হতাম।আসলে সেই লিঙ্কটা এর জন্য দেওয়া যাতে আমার থ্রু তে কেউ এই সাইটটা দেখে, মেম্বার হয় আর ডাউনলোড করে অসাধারন সব রিসোর্স।আমার সবচেয়ে প্রিয় সাইট এটি।এরোকম পুরানো আর পপুলার সাইট নিয়ে এধরনের প্রশ্নের সম্মুখিন হতে হবে ধারনা ছিল না।তাও বিভ্রান্ত হয়ে থাকলে দুঃখিত…
ভিআইপি মেম্বার হতে কি লাগে?
VIP মেম্বার হতে গেলে ডোনেট করতে হয়, আর কমপক্ষে ১০০ পোষ্ট থাকতে হয়। “If you have been a member of the forum for at least 60 days, and have made at least 100 posts, your $97 donation will promote you to a Jr. VIP membership, which allows you to access the hidden Jr. VIP forums.” বিস্তারিতঃ http://www.blackhatworld.com/blackhat-seo/payments.php
আই সাইটটার বিশেষত্ব এই যে, warriorforum এর মতো সাইটগুলোতে বিভিন্ন এক্সপেরিয়েন্সড ইন্টারনেট মার্কেটাররা যে সব পিডিএফ বা ভিডিও টিউটোরিয়াল সেল করে তার অনেক গুলোই এখানে ফ্রী ডাউনলোড করতে পারা যায়।আর এখানের মেম্বাররাও অনেক অনেক অভিজ্ঞ যাদের আলোচনা থেকে বোঝা যায় কোন প্রোডাক্ট কাজের, কোন কোন পদ্ধতি কাজে এপ্লাই করা উচিত ইত্যাদি।
হাসান ভাইকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য।এ বিষয়ে একটু গবেষনা করতে গিয়ে পেয়ে গেলাম এই লিঙ্কটিঃ http://www.es5.com/forumdisplay.php?f=34
VIP মেম্বার হবার আর প্রয়োজন নেই।তবে ওদের ফ্রী ডাউনোড সেকশনটা এক কথায় জোওওস।এমন অনেক কিছু শিখেছি যা প্রথাগত ব্লগ/SEO সাইটে নেই।বিশেষ করে সেই সব থ্রেট (ওয়ারিওর ফোরাম/ডিজিটাল পয়েন্টের প্রোডাক্ট বেশীরভাগ) যেগুলোর পাশে স্টার/চিহ্ন দেওয়া থাকে…
আমি গত কয়েক মাস হলো blackhatworld এর সদস্য। অসাধারন একটি ফোরাম। এখন পরযন্ত সাইট SEO , Twitter SEO , Facebook এর ব্যপারে প্রচুর পরিমান আইডিইয়া পেয়েছি ।
ওহ আমি কিন্তু প্রথম সাইটটির খবর জানতে পারি আদনান ভাইইয়ের দেয়া লিঙ্ক থেকেই। এজন্য আদনান ভাইকে ধন্যবাদ।
একটা বিষয় খেয়াল রাখবেন যখনই কোন সফটওয়্যার নামাবেন এন্টিভাইরাস দিয়ে চেক করে নিয়েন।যদিও ওরা এই ব্যাপারে বেশ কঠোর তাও সেইফ থাকা ভাল।আর সব রিসোর্স যে খুব ভাল তা না।সাধারনত স্টার বা অন্য চিহ্ন দেওয়া পোষ্টগুলো খুব কাজের হয়।আর মেম্বাররাও খুব হেল্পফুল।সমস্যায় পরলে ওখানেও সাহায্যের আবেদন করতে পারেন।সাইটটা আপনার কাজে লেগেছে জেনে ভাল লাগল…
Rumma apu, a little correction. I’m not a blogger at all. I only run blogs to apply my learnings and use them as portfolio.
আপনার বন্ধুর সাইটটি আগেই খোঁজে পেয়েছিলাম। যাই হোক, টিপস এবং ভিডিওর জন্য ধন্যবাদ। সবচেয়ে বড় ধন্যবাদ নতুন লেখা পোস্ট করার জন্য। কয়েক দিন যাবত অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আরেকটি কথা, এই সাইটের ফন্ট সেটাপে কি কোনো সমস্যা হয়েছে? আগের মতো ক্লিয়ার বোঝা যাচ্ছে না কেন? এদিকে একটু নজর দিন, প্লিজ…
ভাইয়া, ভিডিওর সাইজ কত এমবি?
পাসওয়ার্ড দেওয়ার পর প্লে দিলে দেখবেন ডানে লেখা HD On।অর্থাৎ হাই ডেফিনেশন মুভি দেখাবে।সেই অপশনটা অফ করে নিন।আর ভিডিওটা অবশ্যই IDM/Orbit দিয়ে ডাউনলোড করে দেখুন কেননা বিশাল সাইজ।
HD: 669 MB
Normal: 271 MB
আমি সাধারনত ১৫-১৮ KB স্পিড পাই।রাতে ডাউনলোড দিলে সকালে নেমে যাবে।তবে হাসান ভাই, যদি সম্ভব হয় এটাকে avi তে কনভার্ট করে rar করে কোথাও (যেমনঃ মিডিয়াফায়ার) আপলোড করে দিতে পারেন।avi ফাইল rar করলে অনেক কম্প্রেশন হয়।হয়তো 100 Mb এর নিচে সাইজ চলে আসবে।
HD ডাউনলোড শুরু করেছি শেষ হতে আরও বাকি 7 ঘন্টা।
DL স্পিড ২৪-৩০ কিলোবাইট/সে।
সকাল সাড়ে ৬টায় উঠে দেখি ডাউনলোড হয়ে গেছে…পুরোপুরী দেখে কমেন্ট করব…
ফন্টের অবস্থা সত্যি ভিষওওওন খারাপ।কেন হাসান ভাইয়ের চোখে পড়ছে না বুঝতে পারছি না।এক কথায় জুম করা ছাড়া কোন লেখাই পড়া যায় না।আপনিতেই -2.50 পাওয়ারের চশমা ব্যাবহার করি,এভাবে চলতে থাকলে অন্ধ হয়ে যাব তো হাসান ভাই… !!!
হুররে!!!!! ফন্ট চেঞ্জ হয়েছে।
HA HA HA HA ……………….
হাসান ভাইয়ের সাথে আজ বিকালে ফোনে কথা হয়েছে।থিসিস ১.৭ এ আপগ্রেড করতে গিয়ে এই বিপত্তি।হাসান ভাই ফন্ট চেঞ্জ করেন নি কিন্তু থিসিস আপগ্রেড হওয়ায় সেটা অটো পরিবর্তন হয়ে গেছে।যাক শেষ পর্যন্ত ঠিক হোল।আর ভাইয়া খানিকটা অসুস্থ।আশা করি দ্রুত সুস্থ হয়ে আগের মতো এই ব্লগে নিয়মিত মন্তব্য করবেন…
আশা করি হাসান ভাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠে ।