![[প্রতিযোগিতা] সারাদিন এডসেন্সের জন্য টিপস চান, যখন টিপস দিলাম তখন কই থাকেন?](http://cdn.jinnatulhasan.com/wp-content/uploads/2010/06/adsense-competition.jpg)
ভূমিকা
কে না গুগল এডসেন্স ব্যবহার করে টাকা উপার্জন করতে চায়? সবাইই চান – আশা করি এ নিয়ে কোনো দ্বিধা নেই। আর এই বিষয়ে প্রচুর অনুরোধ পাই কিভাবে এডসেন্স ভাল করা সম্ভব তা যেন আলোচনা করি। বিভিন্ন সময়ে গুগল এডসেন্স নিয়ে প্রচুর আলোচনা করেছি, এমনকি এই বিষয় নিয়ে প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছিল। তারপরেও অনুরোধের কমতি হয়নি। অবশেষে দুই সপ্তাহ আগে ডিজিটালপয়েন্ট ফোরাম থেকে এডসেন্স বিষয়ক কিছু টিপস তুলে দিয়েছিলাম।
কিন্তু দু:খজনক হলেও সত্যি যে ওই পোস্টে টিপসগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। পাঠকগণ কি পোস্টটি বুঝতে পারেননি নাকি টিপসগুলোকে গুরুত্বপূর্ন মনে করেননি, মস্তিষ্কে ঢুকেনি। তাই আজকে এই প্রতিযোগিতার আয়োজন করলাম।
বিস্তারিত
প্রথমত, গুগল এডসেন্স বিষয়ক এই পোস্টটি গভীর মনোযোগ সহকারে পড়ুন। প্রয়োজনে এই ব্লগের অন্য পোস্টগুলো পড়ুন, ফোরামে অংশ নিন। অন্য সফল ব্লগারদের ব্লগ পড়ুন। এবার কি কি শিখলেন, তার একটি তালিকা বানান এবং তালিকা অনুযায়ী একটি আর্টিকেল লিখুন। আর্টিকেলটি গুগল ডকস ব্যবহার করে লিখুন এবং competitions[at]hasan-online.com ইমেইল এড্রেসের সাথে শেয়ার করুন। একাধিক আর্টিকেল লিখতে চাইলে একই ফাইলে ভিন্ন ভিন্ন শিরোনামে লিখতে পারেন।
আর্টিকেলে ব্লগের বিষয়বস্তু, ডিজাইন, পোস্টের ধরন, এ্যাডের সাইজ, এ্যাডের রং, এ্যাড বসানোর স্থান, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রভৃতি বিষয়ে আলোচনা করতে হবে।
কি কি বিচার করা হবে
এই আর্টিকেলটিতে রচনাশৈলী দেখা হবে না, বরং এডসেন্স নিয়ে কতটুকু শিখেছেন কিংবা কিভাবে এডসেন্স ব্যবহার করে সফলতার পাবার পরিকল্পনা করছেন, সেটাই মূল্যায়ণ করা হবে। আশা করি এবার বাড়তি বিচারক হিসেবে আমার সাথে রিয়াকে আমাদের সাথে পাব।
প্রতিযোগিতা আজ (৬ই জুন, ২০১০) থেকে শুরু হয়ে এক সপ্তাহকাল (১২ই জুন, ২০১০) চলবে। রবিবার, ১৩ই জুন প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হবে।
পুরস্কার
প্রথমত বিজয়ী ব্লগারের পোস্টটি এই ব্লগে প্রকাশিত হবে। দ্বিতীয়ত, বিজয়ীকে পুরস্কার হিসেবে একটি ডট কম ডোমেইন দু’বছরের জন্য রেজিস্ট্রেশন করে দেয়া হবে, যার মূল্যমাণ বাংলাদেশি মূদ্রায় ১০২৫ টাকারও বেশি। তারচেয়েও বড় কথা এই বিষয়ে গবেষনা করার ফলে যে জ্ঞান বৃদ্ধি হবে, তা আপনার জন্য অমূল্য সম্পদ।
তাহলে অপেক্ষা করছেন কেন, আজই শুরু করে দিন।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [প্রতিযোগিতা] কিভাবে ফাও দেওয়া থেকে বিরত থেকে নিজেকে মূল্যায়ন করবেন?
- [প্রতিযোগিতা] প্রশ্নের উত্তর দিন, পারলে ভাবসম্প্রসারন করুন
- গুগল এডসেন্স একাউন্টের জন্য আবেদন করার পূর্বে যা যা করবেন
- গুগল এডসেন্সের জন্য কালার কোড খুঁজে নিন – ফাটাফাটি একটি ফায়ারফক্স প্লাগইন – ColorZilla
- রুম্মার পোষ্ট নিয়ে জনাব সাগরের কিছু প্রশ্ন আর আমার অবস্থান
- এ্যাডে ক্লিক পড়ে কিন্তু কম টাকা পাই? এখন কি করব?
- ওয়েবসাইট নিয়ে প্রশ্নোত্তর | খোলা চিঠি [২৩শে মে, ২০০৯]
- গুগল এডসেন্স চেক – জানুয়ারী, ২০০৯

{ 64 comments… read them below or add one }
অনেক দিন পরে আসলাম একটা সুখবর নিয়ে “যারা Wordpress ব্যবহার করেন তারাতারি আপডেট করে নিন। Wordpress 3.0 এখন ঊন্মুক্ত ”
সবার আগে ডাটাবেজ ব্যকঅআপ নিতে ভুলবেন না কারন সামান্য সমস্যা হলেও সাইট ক্রাস করতে পারে।
Ha ha !! Aktu aga daklam .
গতকাল করেছিলাম ব্যাকআপ ছাড়াই কারন বিশাল ডাটাবেজ ডাউনলোড হতে অনেক সময় নেয়…আহারে কবে যে ভাল স্পিড পাব…!!!
হাসান ভাই, সম্ভব হলে এই পোষ্টটা দ্রুত আপডেট করেন। যাই হোক, আজকাল কিছু সাইটে একটা নতুন ট্রিক্স দেখলাম।ধরুন একটা আর্টিকেল লিখল-How to Earn Money in Online এই নামে। এখন লেখার শেষে নিচে এভাবে সেই লেখার লিঙ্কটাই এঙ্কর করে দিল এভাবেঃ
Possible Search Queries:
How to make money online
How to earn online
Best ways to make money online
how to make money on the web
…………………………………………
এভাবে ১০-৩০ টার মতো লিঙ্ক তৈরী করছে যা সেই মূল লেখাই রেফার করে। তো এটা ওরা করছে যাতে সার্চ ইঞ্জিন থেকে কিছু ট্রাফিক পেতে পারে। আমার কাছে ব্যাপারটা ভালই মনে হোল। এ ব্যাপারে একটু আলোচনা করুন প্লিজ? এই পদ্ধতি এপ্লাই করা কি ঝুকি পূর্ণ হতে পারে?
এই লিঙ্কটা একটু দেখুনঃ http://downloadbookz.com/fundamentals-of-financial-management-concise-edition.html
এখানে Incoming search terms for the book: এভাবে প্রচুর পসিবল সার্চ টার্ম দিয়েছে।
দুঃখিত আবারো মন্তব্য করছি বলে। তো প্রথমে যা ভেবেছিলাম ম্যানুয়ালি এখানে লিঙ্ক বসানো হয়েছে তা নয়। এ ব্যাপারে ঘাটাঘাটি করতে গিয়ে একটি জোস ব্যাপার জানলাম যা সবার কাজে আসতে পারে। SEO SearchTerms Tagging 2 (http://wordpress.org/extend/plugins/searchterms-tagging-2) নামে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে। এর কাজ হোল পাঠক যে কিওয়ার্ড সার্চ করে আপনার পোষ্টের যেই পেজে আসছে, ঠিক আপনার সেই লেখাটির নিচে সেই সকল কীওয়ার্ড দিয়ে এক একটি লিঙ্ক বানিয়ে দিবে যার প্রতিটি সেই একই লেখাকে রেফার করবে। এটি একটি শক্তিশালী On Page Seo প্লাগইন। যারা সার্চ ইঞ্জিনের মাধ্যমে পাঠক পাচ্ছেন তারা আজই এটি ব্যাবহার করে দেখুন। নিঃ সন্দেহে এটি একটি কাজের প্লাগইন।
হাসান ভাই , ” আমার কথা ” পেজ কিভাবে যোগ করতে হবে ? প্লিজ বলুন ।
এই পোস্টটি দেখুন – কিভাবে ওয়ার্ডপ্রেসের হোমপেজ থেকে ব্লগ পোষ্ট সরাবেন?
পরিক্ষার জন্য প্রতিযোগিতায় অংশ নিতে পারলাম না।
হাসান ভাইয়া সময় কি শেষ?
এক সপ্তাহ বাড়ানো হয়েছে, লিখতে থাকুন।
হাসান ভাই, রেজাল্ট কি? জানতে মঞ্চায়…আর ফন্টের হঠাত কি হোল? এত্তো ছোট যে পড়াই যায় না…
সহমত ।
আমার ও জানতে মঞ্চায়।
ত্রুটি সংশোধন করা হয়েছে।
অনুগ্রহ করে ডিজুস প্রজন্মের ভাষায় মন্তব্য করবেন না, ধন্যবাদ।
ঠিক আছে বুঝলাম…[:((]
আমিও এক মত, ‘ডিজুস প্রজন্মের ভাষা’ মন্তব্যে ব্যবহার না করা। মাঝে যে ফন্ট ছিল তার জন্য অনুরোধ করছি ।
এ পর্যন্ত করা ৭৭৭ টি মন্তব্যে কয়টি ‘ডিজুস প্রজন্মের ভাষা’ ছিল আশা করি তা খেয়াল করেছেন।কেবল মাত্র “মঞ্চায়” শব্দটাই এভাবে লিখতে ভাল লাগে বলে লিখা…যাই হোক…এখন থেকে সচেষ্ট থাকব…
** একটু আগে ফন্ট ঠিক ছিল।আবার ছোট, দুর্বোধ্য হয়ে গেছে… **
ফন্ট ঠিক দেখাচ্ছে এখন…
আদনান দেখুন, অনুরোধটি কেবল আপনাকে নয় বরং সবার উদ্দেশ্যে করেছিলাম। অনুগ্রহ করে ব্যক্তিগতভাবে নেবেন না।
ছি ছি ভাইয়া আমাকে বুঝাতে হবে না আমি প্রথমবারেই বুঝেছি।অন্যরা যেন আমার ব্যাপারটি বুঝতে পারেই তাই ২য় মন্তব্যের প্রেক্ষিতেই ২য় মন্তব্য করা। আর ভাইয়া আমি ২টা জিমেইল ব্যাবহার করি বলে প্রতিবার ফায়ারফক্সের সব ক্যাশ ডিলিট করে বের হই+ccleaner ব্যবহার করি তাও ফন্টে সমস্যা দেখাচ্ছিল।যাই হোক এখন সব কিছই ঠিক আছে…
বাংলাদেশী নবীন,প্রবীন কিংবা ব্যতিক্রমি জ্ঞানী সকলের কাঙিত লক্ষ্য সাধনের জন্য প্রবাসী হাসান ভাইয়ের এই বাংলা ব্লগ একটি নিরন্তর প্রয়াস ।আমাদেরকে অবশ্যই এটা বুঝে সঠিক নির্দেশনার জ্ঞান নিয়ে জ্ঞানী হয়ে এগুতে হবে ।
ব্রাউজারের ইতিহাস মুছে দিন, আশা করি ঠিক হয়ে যাবে।
অবাক করা কথা । আমার ৩ পোস্ট করা একটা ব্লগ কাল ৫৪ জন ভিজিট করেছে !!!!
অনেকদিন পর হাসান ভাইকে মনে পড়লো। ভালো আছেন ভাই?
জ্বি ভাই ভাল আছি।
আরেকটি উপকারী লিংক দিলাম, পড়ে দেখুন – http://www.warriorforum.com/adsense-ppc-seo-discussion-forum/95891-6-months-later-300-daily-w-adsense-lessons-learned.html
হাসান ভাই , সে বলেছে , তার ওয়েব সাইটে 30 টারও উপরে page আছে । এই page টা কি ? একটা ব্লগে তো আর এত পেজ থাকতে পারেন ?
পোস্টকে হয়তো সে পেজ বলে অভিহিত করেছে।
আচ্ছা ভাই , আপনার প্রায় সাইট গুলো তে কত পোস্ট আছে ? আর সবচেয়ে কম পোস্ট থাকা সাইট গুলো থেকে কত আয় হয় ?
I can not earn adsense money from my website. Please let me know the systems.
Thanks.
Rafiq
হাসান ভাই যদিকিছু মনে না করেন তাহলে একটি কথা বলতে চাই।যে পোষ্ট গুলোজমা পড়বে তার প্রতিটি পোস্ট থেকেই আমার মনে হয় কিছু না কিছু শিখার থাকবে।য়ে পোষ্টগুলো মান সন্মত হবে সেই পোস্টগুলো এখানে না হলেও অন্যকোন ব্লে কি দেয়া যায়না?তা হলে আমরা সকল ব্লগাদের লিখাই পড়তে পারতাম।
সহমত।আশা করি হাসান ভাইও রাজী হবেন।গতকাল ডায়রিতে খসড়া লেখা শেষ করেছি।শুক্রবার সকালে রূপালী ব্যাংকের পরীক্ষা আছে।আশা করি রাতেরবেলা টাইপ করে ফেলব…
জিন্নাত ভাই,
আসসালামুআলাইকুম।
অনেকদিন আপনার ব্লগের ভিজিটর ছিলাম। আজ রেজিস্ট্রার্ড হলাম। আমি একটি ব্লগসাইট তৈরী করেছি- http://www.liita-web.tk এডসেসেন্স এর জন্য আবেদন করি নাই, কারন আগে আবেদন করে ব্যার্থ হয়েছি। আমার সাইটটি দেখে প্রয়োজনীয় পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবো।
ধন্যবাদ
apnar kas theke akta domain kinte chai
ki korte hobe aktu details bolben?
ami akta domain kinesi
kintu etar setting korbo kivabe buzte parsi na.
ami kono hosting nebo na.domain kenar por etar setting kivabe korbo aktu bolben?
eta nie onek prob e poresi jodi aktu help korten………….
যেকোন একটা ফ্রী হোস্টিং সাইটে আপনার ডোমেইন এড করুন। এবার নির্দিষ্ট ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে নিন। ব্যস কাজ শেষ।
এই ব্লগের আগের পোস্টগুলো দেখলেই জানতে পারবেন কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয় এবং সাইট ডেভেলপমেন্টের যাবতীয় তথ্য।
ভাই, My SQL এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করব কিভাবে ?? জানেন ??
এই পোস্টটি পড়ে দেখুন – http://bn.jinnatulhasan.com/2009/08/1247
প্রথমবারের মতো ব্লগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। বুকের মাঝে ঢিব ঢিব করছে, না জানি কি হয়। ব্লগের সকল বন্ধুদের আমার শুভকামনা রইলো।
ভালো পদক্ষেপ।সাথে থাকার চেষ্টা করব।
প্রতিযোগিতা বলতেই কেমন যেন লাগে। যাক, মনে হয় এবার আমি অংশ নিব। তবে বিজয়ী হবে-তো একজন, তাই সবার শেষজন মনে হয় আমিই হব। ধন্যবাদ হাসান ভাইকে এ-রকম প্রতিযোগিতার জন্য।
আমি দর্শকের আসনে রইলাম। সবাই অংশগ্রহণ করবে আশা করি। হাসান ভাই ইদানিং এত অনিয়মিত কেন? অতিথি লেখদের উদ্দেশ্য বলছি হাসান ভাই ব্যস-তার সাথে কি আপনাদেও ব্যস-তা বেড়ে গেলো। হাসান ভাই না লিখুক অতিথি পোষ্ট তো পেতে পারি।
আসলেই হাসান ভাইকে ছাড়া ব্লগ প্রানহীন মনে হয়।আর অনেকদিন ধরে বিহোস ভাই এরো কোন খবর নাই।তন্ময় ভাইও তার টেকনিক্যাল কমেন্টসগুলো থেকে আমাদের বঞ্চিত করছেন।আশা করি পুরোতন সবাই আবার কথার ফুলজুরি ছোটাবেন।
আর হাসান ভাইয়ের দেওয়া প্রতিযোগিতায় আমার ভাগ্য কেন যেন ভালই।৩ বারে ২ বার জিতলাম।এবার দর্শকের আসনে থাকতে পারি।আর লিখলেও অতি সাধারন মানের কিছু বের হবে হয়তো।কোন কিছু খুব গভীরভাবে জনার আগ্রহ ধরে রাখতে পারি না বলে লিখতে ভয় লাগে…
যাই হোক, হাসান ভাই গুগুল ডকস কখনো তেমন ইউজ করি নি।কিভাবে আপনার ইমেইল এ্যাড্রেসের সাথে শেয়ার করতে হবে?ফাইল সেইভ করার পর শেয়ার ট্যাবে তেমন কিছু দেখছি না।লিঙ্ককি পাঠায় দিলে চলবে আপনার ইমেইল এ্যড্রেসে?সবার জন্য শুভকামনা রইল।
রোজ অপেক্ষা করি এই ব্লগে নতুন লেখা পোষ্ট হয়েছে এ ধরনের মেইল কখন পাব। পাওয়ার সাথে সাথেই আসতে চেষ্টা করি। আর এখন ৪র্থ বর্ষের ছাত্র, তাই পড়াশুনার চাপ ও বেশী। ভাবছি এসব লাইন থেকে নিজেকে গূটিয়ে নিয়ে ভবিষ্যতের চিন্তা করে বি সি এস আর ব্যাঙ্কের চাকরির জন্য প্রস্তুতি নিব। খুব তাড়াতাডি আপনাদের মাঝে অনিয়মিত হচ্ছি আশাকরি
বিসিএস এর প্রস্তুতি নিতে হলে সম্ভব হলে যে কোন কোচিং সেন্টারের (সাইফুরস/কনফিডেন্স)সাহায্য নিয়েন।নিজে পড়লে মনে হয় ১০ বছরেও প্রিলির সিলিবাস শেষ হবে না।কিন্তু কোচিং এর স্যাররা আপনাকে ভাল গাইড দিতে পারবে।বিসিএস যতোটা বাহিরে থেকে কঠিন মনে হয় আদতে ততোটা নয়,নিয়মিত পড়ালেখা করলেই ইনশাল্লাহ চান্স পাবেন।
আর ভাই, প্রাইভেট বলেন আর সরকারী প্রায় সব ব্যাংকেই হয় লবিং নইলে ঘুষের কারবার চলে।তাই হাতে কিছু অপশন রাখতে পারেন।আর এগুলোর জন্য প্রযুক্তির দুনিয়া থেকে দূরে চলে যাবেন কেন?এত পড়াশুনা লাগে নাকি? আপনার মেধা আছে,নিয়মিত টাইম করে পড়েন ইনশাল্লাহ সাফল্য আসবে।আমি ইএমবিএতে ভর্তির জন্য নিয়মিত সাইফুরস এ সপ্তাহে ৩দিন কোচিং করতাম আর একবেলা করে পড়তাম।তাতেই আল্লাহোর রহমতো চান্স হয়ে গেছে।এখন DU তে বেশ ভাল রকম চাপ দিলেও ব্লগিং তো চলছেই তার সাথে সাথে নিয়ম করে লেখার ফলে ইবুকের প্রায় ১২০ পেইজ লেখা শেষ হয়েছে।এখন টাইপ করছি…যাই হোক,আশা করি,অনিয়মিত হবেন না।সব কিছুই আগের মতো চালিয়ে যাবেন।শুভ কামনা রইল…
সুন্দর সাজেশন এর জন্য ধন্যবাদ। দোয়া করবেন। দেখি কত দূর কি করা যায়।
DU-IR শেষে ৪ বৎসর পার করলাম বিসিএস নিয়ে, এখন ২৯-written এ এসে ঝুলে আছি, এই ফাঁকে প্রযুক্তির দুনিয়ায় ঢুকলাম আমার দেশের শুধু মোবাইল কোম্পানীর ইন্টারনেট ব্যবস্হায় কিছু সুবিধা পাওয়ার কল্যানে । দেখা যাক সামনের দিনগুলোতে কতদূর যাওয়া হয় । আর কাদের এব্যপারে সাথী হিসাবে পাব ।
গুগল ডকস ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল এটা সবর্দা অনলাইনে থাকে, বারবার এটাচমেন্ট পাঠানোর প্রয়োজন নাই। আর বার বার সংশোধন করলেও প্রাপকের কাছে মাত্র একটি ফাইলই থাকে।
যারা কিভাবে লেখা শেয়ার করবেন বুঝতে পারছেন না তারা এই লেখাটা পড়ে দেখতে পারেনঃ http://google.about.com/od/toolsfortheoffice/ht/sharedochowto.htm
তারপরও বুঝি নাই।।।
প্রতিযোগিতার কথা শুনলেই কেমন যেন লাগে।
আপু আপনার সাইট টা মোবাইল দিয়ে ব্রাউজ করা খুবই কষ্টকর । কারন হাসান ভায়ের সাইটে একটা মোবাইল ভার্সন আছে কিন্তু আপনার সাইটে নেই ।
আপনি কি আমার ইংরেজি ব্লগের কথা বলেছেন?
না ভাই , রিয়া আপুর ব্লগ এর কথা ।
আর ভাই , আপনার english ব্লগ কি বন্ধ , মেইনটেন্সি মোড দেখায় কেন ?
তাই নাকি? কোন সাইট?
ব্লগস্পট ব্লগের জন্য কিকরে আমি মোবাইল থিম দেবো? আর তাছাড়া বাংলা ব্লগ মোবাইলে পড়বেন কিকরে? ফন্ট সমস্যা হবেনা? আমি এমনিতে নোকিয়া ফোনে ভালোই দেখতে পাই আমার ব্লগটা, পোস্ট কলাম পুরো সেট হয়ে যায় ২৪০x৩২০ স্ক্রিনে। সমস্যা হয় বাংলা ফন্টে।
মোবাইল ফোন থেকে অপেরা মিনি দিয়ে বাংলা পড়া যায়। আর যাদের ফোনে বাংলা সাপোর্ট আছে তারা UCWeb ব্রাউজার ব্যবহার করতে পারেন এতে নাকি বাংলা লেখাগুলো অপেরা মিনির চাইতেও সুন্দর দেখায়। অবশ্য আমার ফোনে বাংলা সাপোর্ট না থাকায় আমি অপরা মিনি দিয়েই বাংলা সাইটগুলো দেখি।
সাইটকে মোবাইল ফ্রেন্ডলি করার জন্য গুগলের এই সার্ভিসটা ব্যবহার করা যেতে পারে। http://www.google.com/gwt/n এখানে গিয়ে যেকোন সাইটের ইউআরএল লিখে দিলেই সেটাকে মোবাইলে দেখার উপযোগী বানিয়ে দেবে। পরে ওই লিংকটাকে ছোট করে নিলেই হলো। যেমন- http://tinyurl.com/bloggerria
বাঃ! ভালো সমাধান দিয়েছেন মামুন। আমি যাওয়ার আগে এই ব্যাপারে একটা পোস্ট লিখে যেতে চেষ্টা করবো। সকালে আগে কীবোর্ড কিনতে হবে। টাইনি ইউআরএল-এর জন্যও ধন্যবাদ!
শিরোনাম দেখে ভয় পাইছি হাসান ভাই।যাই হোক আশা করি এবার সবাই অংশ নিবে।
Ria di thanks to share this link on fb .
চেনাজানা অন্যান্যদের মাঝেও শেয়ার করে দেন লিঙ্ক। এইসব প্রতিযোগিতার আয়োজন উৎসাহের সঙ্গে শেখার জন্যই। যতো বেশি ব্লগার অংশগ্রহণ করবেন ততো বেশি করে অন্যেরাও শিখবেন। বিজয়ীর লেখা প্রকাশিত হবে!
ভালো কথা! আমি তো মনে করি সবাই উৎসাহের সহিত অংশগ্রহণ করবেন।