অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

[প্রতিযোগিতা বিজয়ী] গুগল এডসেন্স: একগুচ্ছ টিপস এন্ড ট্রিকস [পর্ব ২]

[প্রতিযোগিতা বিজয়ী] গুগল এডসেন্স: একগুচ্ছ টিপস এন্ড ট্রিকস [পর্ব ২]

আজ প্রকাশিত হল এডসেন্স বিজয়ী ব্লগের দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটি এখনও পড়েননি, তারা প্রথমেই প্রথম পর্বটি পড়ে নিন। প্রথম পর্বে বেশ কিছু মন্তব্য পড়লেও ব্লগারকে ব্লগ বিষয়ে কোনো গঠনমূলক প্রশ্ন করা হযনি। এটা হতাশাজনক। আশা করব স্বতস্ফুর্তভাবে সবাই গুগল এডসেন্স বিষয়ে আলোচনায় অংশ নেবেন।

ষষ্ঠ

এবার একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি। আমরা অনেকেই বিজ্ঞাপনের কোড বসানোর সময় Image Ad নাকি Text Ad বসাব তা নিয়ে চিন্তা করি না। ভাবি একটা বসালেই তো হলো। একবার ভেবে দেখুন তো আপনি খুব সুন্দর করে লেখার সাথে মিল রেখে এ্যাড ইউনিটটা ব্লেন্ডিং করলেন, টেক্সের খুব কাছে আকর্ষনীয়ভাবে কোড বসালেন অথচ পরে দেখতে পেলেন সেখানে ভয়াল দর্শন একটা ফ্ল্যাশ এ্যাড জ্বল জ্বল করছে। আবার ধরুন একটি লেখায়, কিছু এমবেডেড ভিডিও শেয়ার করলেন যার প্রতিটির সাইজ এ্যাড ইউনিটের সাথে মিল রেখে ৩৩৬*২৮০ করলেন এই আশায় যাতে ভিডিওগুলোর মাঝে সেই একই সাইজের বিজ্ঞাপন দেখালে পাঠক ক্লিক করে। পরে দেখলেন আপনার সব প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গুগল সেখানে Text Ad দেখাচ্ছে, যা খুব সহজেই আপনার পাঠক স্কিপ করে যাচ্ছে। তাই আমার পরামর্শ হোল গুগল যখন আপনাকে আপনার পছন্দ মতো বিজ্ঞাপন দেখানোর সুযোগ দিচ্ছে তখন কেন সেই সুযোগ এর পূর্ণ সদ্বব্যবহার করবেন না? যে জায়গায় যেই ধরনের এ্যাড মানায়, পাঠককে বিরক্ত করে না বরং জানার আগ্রহ যোগায়, বুদ্ধি করে সেই জায়গায় সেই ধরনের বিজ্ঞাপন দেখান। একান্তই কোন কোন ক্ষেত্রে সিদ্ধান্ত না নিতে পারলে Text and Image Ad এই অপশন নির্বাচন করুন।

সপ্তম

এ্যাডসেন্সের মাধ্যমে প্রতিটি একাউন্টে সর্বোচ্চ ২০০ টি চ্যানেল ব্যাবহারের সুযোগ থাকে। এই চ্যানেলের মাধ্যমে কোন ধরনের এ্যাড ইউনিট থেকে কতো আয় হচ্ছে এই বিষয়টি যেমন ট্র্যাক করতে পারবেন তেমনিভাবে বুদ্ধি করে চ্যানেলের Description এ নিজের ব্লগের Advertisement করতে পারবেন যাতে বিজ্ঞাপনদাতারা আপনার ব্লগে/সাইটে বিজ্ঞাপন দিতে উতসাহ বোধ করে। আমি ব্যক্তিগতভাবে প্রতিটি চ্যানেলের জন্য আলাদা আলাদা নোটপ্যাড সেই সেই নামে সেইভ করে তাতে সেই চ্যানেলের অন্তর্গত এ্যাড ইউনিটগুলোর কোড সেভ করে রাখি। পরে চ্যানেলের Description এ জানাই কোন ধরনের লেখায় এই চ্যানেলের এ্যাডগুলো দেখাব, আমার ব্লগের ভিজিটর কতো, সামনের পরিকল্পনা কি। একটু বুদ্ধি করলে ২৫৫ Character এর মধ্যে অনেক তথ্য দেওয়া যায়।যেমন ধরুন আপনি আপনার ব্লগের মান্থলি এনালিটিক্স রিপোর্ট কোথাও আপলোড করে bit.ly বা tiny.cc এর মতো সার্ভিস ব্যাবহার করে সেই রিপোর্টের লিঙ্ক ছোট করে দিতে পারেন। এভাবে বুদ্ধি করে এ্যাডসেন্স চ্যানেল ব্যবহার করুন, নিজের আয় ট্র্যাক করুন, সাথে সাথে বিজ্ঞাপনদাতাদের উতসাহ যোগান।

অষ্টম

আপনার জানেন নিশ্চই গুগল এ্যাডসেন্সের এ্যাড প্রদর্শন করে পাঠকের ভৌগলিক অবস্থানের উপর ভিত্তি করে। তাই বাংলাদেশ থেকে আমি যেই বিজ্ঞাপন দেখি হাসান ভাইএর UK এর আইপি থেকে তা না দেখার সম্ভাবনাই বেশি। ভিন্ন ভিন্ন দেশে কি কি এ্যাড প্রদর্শিত হচ্ছে তা জানতে গুগল এডসেন্স প্রিভিউ টুল একটি কার্যকরি উপায়। এর বিস্তারিত ব্যাবহার জানতে এই লেখাটি পড়ুন। তবে আমার দৃষ্টিতে এই টুলটির একটি অসুবিধা হল এটি ইমেজ/ভিডিও এ্যাড শো করে না, অন্তত আমার চোখে পড়ে নি। তাই আমি ব্যক্তিগতভাবে Tor ব্যাবহার করি। এখান থেকে Tor নামিয়ে নিন, ইন্সটল করে ফায়ারফক্সে এ্যাড অন এনাবেল করে দিন। ফায়ারফক্সে বার বার Tor Enable/Disable করার মাধ্যমে বিভিন্ন দেশের আইপি দিয়ে ঢুকে ঢুকে দেখুন আপনার ব্লগে কি ধরনের এ্যাড শো করছে।

নবম

এ্যাডসেন্স বিষয়ক বিভিন্ন আলোচনায় Adsense For Feed এর বিষয়টি বরাবরই উপেক্ষিত হতে দেখেছি। অথচ ফিডবার্নারের ইমেইল সাবস্ক্রাবার/ফিড রিডারের মাধ্যমেও বেশ বড় অংকের অর্থ যোগ হতে পারে আপনার একাউন্টে। অনেকেই জানেন আমার একটি মাত্র ব্লগ আছে যেখানে প্রথম থেকেই চেষ্টা করেছি ইমেইল সাবস্ক্রাবার এর পরিমান বাড়াতে। Wp Greet Box প্লাগইন আর কমেন্টসের মাধ্যমে পাঠককে ইমেইল সাবস্ক্রাবার হতে উতসাহ দিয়েছি। যার ফলে প্রচুর সংখ্যক সাবস্ক্রাইবার পেয়েছি।

Image and video hosting by TinyPic

এ্যাডসেন্স ফর ফিড এনাবেল করার পর আজ ১৮ জুন ২০১০ পর্যন্ত এটি থেকে আয় হয়েছে 77.36 $। অনেকের জন্যই এটি নিতান্তই মামুলি একটি ব্যাপার হলেও আমার মতো সাধারন একজন ব্লগারের জন্য নিঃসন্দেহে এটি খুব বড় অঙ্কের একটি আয়। তাই যারা এই বিষয়টি এতো দিন গুরুত্ব দিন নি তারা আজ থেকে বিষয়টি নিয়ে ভাবুন, পাঠককে সাবস্ক্রাইব করতে উতসাহ দিন আর ভাল করে লেখার টাইটেলের কালারের সাথে ফিড এর এ্যাড এর রঙ ম্যাচ করুন। আশা করি সাফল্য পাবেন।

দশম

এ্যাডসেন্সের বিভিন্ন কালার কম্বিনেশন নিয়ে প্রায় সবাই ঘাটা ঘাটি করেন। জানেন নিশ্চয়ই যে ইচ্ছে করলে নিজের পছন্দের কালার কম্বিনেশন সেভ করে রাখা যায় যাতে পরবর্তিতে তা ব্যাবহার করতে পারেন। একে কালার প্যালেট বলে। এ ব্যাপারে বিস্তারিত জানুন এখান থেকে। যাই হোক, কালার নিয়ে এক্সপেরিমেন্টের জন্য বা ব্লগের বিভিন্ন অংশের কালার কোড জানতে অনেকেই অনেক কিছু ব্যাবহার করেন। আমি Colorcop নামের একটি ছোট্ট কিন্তু দারুন কার্যকর একটি টুল ব্যাবহার করি অন্যদেরও তাই Suggest করি। কয়েক কিলোবাইটের ছোট্ট এই টুলটি ডাউনলোড করতে পারেন এখান থেকে। টুলটিতে যে কলমটি দেখবেন সেটিকে ড্র্যাগ করে ওয়েব সাইটের যে কোন অংশের উপর ধরুন, সাথে সাথে সেই অংশের কালার কোড শো করবে। ক্ষেত্রবিশেষে অনেক সময় অনেক সুক্ষ্ণ অংশের কোড জানতে হতে পারে। সে ক্ষেত্রে ফায়ারফক্সে গিয়ে সেই পেইজটি লোড করে Ctrl (কন্ট্রোল) বাটন চেপে ধরে + বাটন প্রেস করতে থাকুন দেখবেন জুম হবে। এরপর সেই কলমটি সেই অংশে নিয়ে গিয়ে কালার কোডটি জেনে নিন। আরেকটি বিষয় না বললেই নয় তা হোল আপনার ব্লগ/সাইটে লিঙ্ক এর জন্য কোন কালার ব্যবহার করবেন? অনেকেই লিঙ্ক এর জন্য সবুজ/লাল রঙ ব্যাবহার করেন। আমার ব্যাক্তিগত অভিমত এ্যাডসেন্সে এর এ্যাড এর টাইটেল, ফিডবার্নার এর টাইটেল, ব্লগের লিঙ্ক এসব কিছুর জন্য গুগলের মতো নীল রঙ এর কালার ব্যাবহার করুন। কেননা প্রথাগতভাবে প্রায় সব সাইটেই আমরা সেভাবেই দেখে অভ্যস্থ।

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

About the author

Adnan আমি আদনান। ঢাকা ইউনিভার্সিটিতে একাউন্টিং এ এমবিএ করছি। কম্পিউটারের সাথে আমার পরিচয় ছোটবেলায়, সেই ১৯৯৭ সাল থেকে।নিজের কম্পিউটার হয় ২০০৪ সালে। অনলাইনের সুন্দর জগতের সাথে পথচলা ২০০৭ সাল থেকে। আমি স্বপ্ন দেখতে ভালবাসি কিন্তু স্বপ্ন পূরনের জন্য কষ্ট করতে পারি না। প্রতিদিন ভাবি আজকের দিনটা অনেক সুন্দর হবে, অনেক অনেক ভাল কাজ করব। কিন্তু অনলাইনের অলিগলিতে ঘুরতে ঘুরতে সময় বয়ে চলে-আমার আর কাজ করা হয় না। প্রতিদিন বিদ্ধস্থ মন নিয়ে ঘুমাতে যাই আর ভাবী কালকের ভোরটি হবে আজকের চেয়ে অনেক বেশী সুন্দর। কিন্তু তা যে হবার নয়.....প্রচন্ড হতাশার মাঝে বসবাস করেও কেন যেন এই দেশটিকে বড্ড বেশি ভালবাসি। ভাললাগে আমার দেশের দরিদ্র, কষ্টসহিষনু খেটে খাওয়া মানুষগুলোকে, অবাক হয়ে হাবি এত না পাওয়ার মাঝেও এই মানুষগুলো কেন এত খুশি...খুব বেশি কষ্ট পাই রাস্তার দুধারে পরে থাকা দরিদ্র মানুশগুলোর মানবেতর জীবন দেখে। ইচ্ছে করে এদের জন্য কিছু করি। কিন্তু করা হয় না। সীমিত ক্ষমতার খুব সাধারন একজন এই আমি...আমার প্রতিটি দিন শুরু হয় অনলাইনে আয়ের চিন্তা দিয়ে শেষ হয় পরবর্তী দিনের পরিকল্পনা মাথায় নিয়ে। স্বপ্ন দেখি একজন ফুল টাইম ব্লগার তথা অনলাইন মার্কেটার হোব, সাচ্ছন্দে চলার মতো আয় করব অনলাইন থেকে। জানি না স্বপ্নের কতোটা কাছাকাছি যেতে পারব কিন্তু চেষ্টা করে যাব, অনেকের মতো মাঝপথে ঝড়ে পরব না...আশা করি সাফল্য আসবেই আসবে...আপনাদের সবার জন্য রইল আন্তরিক শুভকামনা...

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 36 comments… read them below or add one }

ফাহিম রেজা (বাঁধন) July 10, 2010 at 7:46 pm

হাসান ভাই এর ব্লগ এ কিছু দিন থেকে আসতে পারি নি , এখন দেখি না এসে অনেক কিছু মিস করে ছি ।
সুন্দর পোস্ট আদনান ভাই !!

Reply

Siraj July 3, 2010 at 2:30 am

এইমাত্র লেখার ২য় পর্ব পড়া শেষ করলাম, যথারীতি অসাধারণ। আমি এডস্যান্সের Text আর Image Ad এর ব্যাপারটা আরো ভালভাবে অনুধাবণ করলাম আজ। চ্যানেলের ব্যাপারটা নিয়ে আরো পড়তে হবে, এটা যে বিজ্ঞাপনদাতাদের সাইটে এড দিতে প্ররোচিত করে তা জানা ছিলনা। অন্যদিকে Adsense for Feed – কে কোন গুরুত্বই দিতাম না, এখন এটাকেও ভালভাবে গুরুত্ব দিতে হবে, আরো একটা অপশান পাওয়া গেল গুগল বিজ্ঞাপন থেকে টাকা কামাই করার।

ধন্যবাদ আদনান ভাই এবং সকলকে।

Reply

Monir June 26, 2010 at 11:22 pm

খুবই সুন্দর ও গোছানো লেখা

Reply

Adnan June 26, 2010 at 12:28 am

ব্লগার বন্ধুরা, এই মাত্র একটা ঘটনা ঘটল যা না শেয়ার করে থাকতে পারলাম না।আজকে ব্লগের ব্যানার এ্যাড এ একটা ক্লিক এ $8.34 পেলাম। গত ২ দিন বেশ মন খারাপ ছিল। কারন ২.৫ ডলারের বেশি উঠছিল না যেখানে গত ৩ মাস প্রায় প্রতিদিন এভারেজ ৪.৫ ডলার + পেয়ে আসছি। আজ এই একটা ক্লিক এ একলাফে গত দুই দিনের অভাব পূরন হয়ে গেল। ইস এরোকম প্রতিদিন যদি ক্লিক পেতাম…আহহহহহ…

Reply

Monir June 27, 2010 at 7:08 pm

একটা ক্লিক এ $8.34 !!

Reply

nur hasan December 24, 2010 at 11:22 am

এটা তো মগের মুল্লুকই মনে হইতেছে !৮.৩৪$
আগেও পড়েছিলাম আবারও পড়লাম(এডসেন্স পাবার পর)

Reply

তন্ময় June 25, 2010 at 10:37 am

আদনান ভাই, পোষ্ট খানা দারুন হয়েছে। Thumb UP.

Reply

Adnan June 25, 2010 at 3:02 pm

অনেক ধন্যবাদ…

Reply

MS-Technology BD (Pvt.) LTD June 25, 2010 at 10:14 am

আদনান ভাই বরাবরই চ্যাম্পিয়ন।
(কমেন্ট করেও টপ)
Go Ahead……………

Reply

Adnan June 25, 2010 at 11:22 pm

বরাবরই প্রতিযোগীতাগুলোয় আমার ভাগ্যটা ভাল…আর ব্যক্তিজীবনে কথা কম বললেও এ ব্লগে নিজের বাচালতা দেখে নিজেই অবাক হয়ে যাই…ভাগ্য ভাল এখন পর্যন্ত সরাসরি কেউ বিরক্তি প্রকাশ করে নাই…

Reply

rumma June 26, 2010 at 7:02 pm

আপনার মতো উপকারী বাচালতা তো ভালোই।এরকম সবাই বাচাল হলে আমাদের সবার জন্যই ভালো।

Reply

MS-Technology BD (Pvt.) LTD June 27, 2010 at 5:03 am

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?
কাজে না বড় হয়ে কথায় বড় হবে!

Reply

MS-Technology BD (Pvt.) LTD June 27, 2010 at 5:05 am

কেউ মাইন্ড কইরেন না এই বিকৃত কবিতার চরণ গুলো পড়ার সময়। প্লিজ!

Reply

নুর June 24, 2010 at 7:42 pm

ফিডবার্নারে এর আগে আমার দুইটা সাইট এড করতে পারলেও বর্তমান একটা সাইট এড করতে পারছি না। মেসেজ দেখাই
“Sorry
This feed does not validate.
* line 124, column 0: XML parsing error: :124:0: junk after document element ”
আমার কোডিং জ্ঞান খুবই কম তাই কিভাবে ভ্যালিডেট করবো বুঝছি না। অভিজ্ঞদের মতামতের আশায় রইলাম।

Reply

Shamim June 27, 2010 at 2:41 pm

আপনার সাইটের টেমপ্লেটে সম্ভবত কোডিং এ সমস্যা আছে। আপনি বরং টেমপ্লেটটা চেন্জ করেন বা সোর্স কোড দেখেন কোথায় ভুল হয়েছে। এই http://validator.w3.org সাইটে গিয়ে দেখুন আপনার সাইটের কোড ঠিক আছে কিনা বা কোথায় ভুল আছে।

Reply

নুর July 2, 2010 at 12:31 am

http://validator.w3.org এ চেক করে দেখলাম একটা নয় টেমেপ্লটে ইরর সংখ্যা ৩৪. আমি এখন টেমপ্লেট চেঞ্জ করতে চাচ্ছি। ব্যকগ্রাউন্ড সাদা তিনকলাম বিশিষ্ট ওয়ার্ডপ্রেস টেমপ্লেটই আমার বেশি পছন্দের। এমন একটা সুন্দর টেমপ্লেটের সন্ধান কী দেওয়া যায়?

Reply

নুর July 2, 2010 at 1:01 pm

http://validator.w3.org এ ইয়াহু চেক করলাম 181 Errors, 34 warning(s), গুগল এ 35 Errors, 2 warning(s), ফেসবুকে 41 Errors আর bn.jinnatulhasan.com এ 19 Errors.
সমস্যা কী নির্ভুল কোডিং কোন সাইট কী নাই? না আমার কোথায় বুঝতে ভুল হচ্ছে?

Reply

জিন্নাত উল হাসান July 2, 2010 at 11:20 pm

এইচটিএমএলের ভুলের কারনে টেমপ্লেট পরিবর্তনের দরকার নেই। ফিডবার্নারে ভূল দেখাচ্ছে, তারমানে আপনার আরএসএস ফিডে সমস্যা আছে। যতদূর মনে হচ্ছে টেক্স্টের মধ্যে এইচটিএমএল ঢুঁকে গেছে।

Reply

নুর July 3, 2010 at 1:23 am

বুঝতেই পারছেন কোডিংয়ে আমার জ্ঞান অন্তঃস্বারশুন্য। দূর থেকে দিক নির্দেশনা দেওয়া কিছুটা টাফ, তারপরও ভাইয়া কী একটু কষ্ট করে দেখবেন? মানে, আপনার কী মনে হয় কীভাবে আমি সমস্যার সমাধান করতে পারবো? একটু বিস্তারিত জানাইতে পারলে খুব উপকৃত হইতাম।

Reply

rumma June 24, 2010 at 1:39 pm

আদনান ভাইয়া সপ্তম নাম্বারটা মাথায় ঢুকছে না।

Reply

nashs June 24, 2010 at 3:38 pm

আদনান ভাই সপ্তম,নবম নিয়ে আরো বুঝতে চাই ।এ ব্যপারে আমাকে মেইল করলে কৃতজ্ঞ হব।

Reply

sajjad June 24, 2010 at 5:32 pm

এই লিংকটা দেখতে পারেন :
http://www.quickonlinetips.com/archives/2010/03/attract-adsense-brand-advertisers/

Reply

Adnan June 24, 2010 at 7:09 pm

রুম্মা বা Nasha খেয়াল করলে দেখবেন আমি লেখার মাঝে প্রচুর আউগোয়িং লিঙ্ক ব্যাবহার করেছি। আসলে স্বল্পপরিসরে অনেক কিছুই বোজানো সম্ভব হয় না। তাই আপনাদের বোঝানোর সুবিধার্থে বিষয় সংশ্লিষ্ট লিঙ্ক দেই। আপনারা সেই পয়েন্টটির এই জায়গায় দেখুন>চ্যানেলের Description এ নিজের ব্লগের Advertisement করতে পারবেন< সেখানে এই লিঙ্ক (http://www.quickonlinetips.com/archives/2010/03/attract-adsense-brand-advertisers/) টা এঙ্কর করে দিয়েছি। আমার মনে হয় সেই লিঙ্কটা যথেষ্ট বিষয়টি বোঝানোর জন্য। সেটি পড়ুন না বুঝলে আবার জিজ্ঞেস করবেন সমস্যা নেই…

Reply

nasha June 25, 2010 at 4:18 pm

THANKS,BUT CAN I GET YOUR EMAIL.

Reply

Shamim June 24, 2010 at 12:57 pm

আদনান ভাই….আপনার ব্লগে দেখলাম একেক সময় একই জায়গায় একেক ধরনের বিজ্ঞাপন দেখাচ্ছেন। তার মানে, একবার Large Rectangle আরেকবার Horizontal Banner। এটা কি কোন প্লাগিন ব্যবহার করে করেছেন নাকি কোডিং?

ধন্যবাদ।

Reply

Adnan June 24, 2010 at 7:05 pm

আসলে যে জায়গায় যে ধরনের এ্যাড ইউনিট বসালে ভাল দেখাবে মনে করেছি সেই জায়গায় সেসব কোড বসিয়েছি।কোন প্লাগইন না। জাষ্ট কোড কপি পেষ্ট করে লেখার ডানে, বামে বা মাঝে বসিয়ে দিয়েছি।বিভিন্ন চ্যানেলের জন্য আলাদা আলাদা নোটপ্যাড রাখি সেখানে ধরেন 200*200 Only Test add বা 200*200 Image Ad only বা 200*200 Both এভাবে হেদিং দিয়ে দিয়ে কোড রাখি। পরে যখন যেটা লাগে সেটা ডানে,বামে বা মাঝে বসানোর ১ লাইনের কোডের সাথে বসিয়ে দেই…

Reply

Shamim June 26, 2010 at 1:29 am

তারমানে আপনি আগে থেকে নির্দিষ্ট পেজে (পুরো সাইটের জন্য) এড বসিয়ে রাখেন না। বরং প্রত্যেকবার নতুন পোস্ট দেয়ার সময় ম্যানুয়ালী কোড বসান……না?

Reply

Adnan June 26, 2010 at 1:46 am

একদম তাই।আগে থেকে পেইজে কোড বসানোর সিষ্টেমটা আমার কাছে এক কথায় চরম ফাউল মনে হয়। আমি প্রায় প্রতিটি লেখায় সবার আগে একটা ইমেজ দেই। তারপর নিচে লেখার ডানে বা বামে কোড বসাই। আগে থেকে কোড এর সিষ্টেম করে রাখলে আমার ব্লগের নিয়মিত পাঠকরা খুব দ্রুত তাতে অভ্যশ্ত হয়ে যাবে। খুব সহজে স্কিপ করে যাবে। আরেকটা বিষয় আমি রিডারশিপ কে সর্বোচ্চ গুরুত্ব দেই। অনেকেই বাম সাইডে বিজ্ঞাপন বসান। আমার ব্লগের লেখার জায়গাটুকু খুব বেশি বড় না। আমি ২৫০*২৫০ সাইজের কোণ বিজ্ঞাপন বামে বসালে লেখা পড়তে খুব অসুবিধা হয়। তাই আমি পারতপক্ষে বামে কোন কোড বসাই না। ডানে বা একদম মাঝে বসাই।সবচেয়ে বেশি চেষ্টা করি লিঙ্ক এর পাশে টেক্স এ্যাড বসাতে। আরেকটা বিষয় এমবেডেড ভিডিও ছাড়া অধিকাংশ সময় ইমেজ এ্যাড এড়িয়ে চলি।শুধু আমি নই অনেক ব্লগারের ভাষ্য ইমেজ এ্যাড টেক্স এ্যাডের চেয়ে কম কার্যকর।এপ্রিল, মে, জুন এই ৩ মাস ধরে একটা ব্লগ থেকেই ১৫০+ ডলার যোগ হচ্ছে। দোয়া করবেন এই ধারা যেন অব্যাহত থাকে।শুভ কামনা রইল…

Reply

জিন্নাত উল হাসান June 24, 2010 at 7:42 pm

আমি অনেক সময় পিএইচপির কোড বসিয়ে একেকবার একেক বিজ্ঞাপন দেখিয়ে থাকি। কোডটি খুবই সহজ, পিএইচপির rand() ফাংশন ব্যবহার করতে হয়।

Reply

তন্ময় June 25, 2010 at 10:35 am

Arry ব্যাবহার করে তো? নাকি শুধুই rand দিয়ে। শুধু rand দিয়ে করা গেলে কোডের একটা স্যাম্পল দেখতে চাই প্লিজ।

Reply

জিন্নাত উল হাসান June 25, 2010 at 5:26 pm

Array + rand() দুটোই ব্যবহার করতে হবে।

<?

$arrAds = array ("ad_code1", "ad_code2", "ad_code3", "ad_code4", "ad_code5");

$index = rand(0,count($arrAds));
echo $arrAds($index);

?>

Reply

নুর July 2, 2010 at 1:04 pm

হাসান ভাইয়ের কাছে এই ব্যাপারে বিস্তারিত একটা পোস্ট আশা করছি

Reply

জিন্নাত উল হাসান July 2, 2010 at 11:18 pm

কোডিং বাদ দিয়ে এ্যাড বসালে প্লাগইন ব্যবহার করুন, প্লাগইনের পাতায় এডসেন্স সার্চ দিলে অনেক প্লাগইন পাবেন। তার মধ্য থেকে All in One Adsense and YPN কিংবা এডসেন্স ম্যানেজার প্লাগইন ব্যবহার করতে পারেন।

যতদূর সম্ভব কোডিংয়ে হাত না দেয়াই উত্তম।

Reply

nijhumdip June 24, 2010 at 10:09 am

Adnan ভাই Adsense For Feed সেটাপ বিষয়ে কোন লিখা কি আছে?যদি থেকে থাকে তাহলে লিংকটা দিবেন দয়া করে।অসাধারন একটি লিকার জন্য ধন্যবাদ আপনাকে।

Reply

Adnan June 24, 2010 at 10:05 am

হাসান ভাই, কোন এক অজানা কারনে আপনার ক্যাটাগরিগুলো বেশ কিছুদিন ধরেই উল্টাপাল্টা রেজাল্ট দিচ্ছে। যেমনঃ আপনার কমেন্টস থেকে উপরে গুগল এডসেন্স ক্যাটাগরিতে ক্লিক করলেই সেই ক্যাটাগরিতে না গিয়ে এই লেখায় (http://bn.jinnatulhasan.com/2009/02/58) চলে যাবে। আবার উপরে ৭৫-মন্তব্যের-পোষ্ট এ ক্লিক করলে এরর দেখায়। অফটপিকে ক্লিক করলেও তা সেই ক্যাটাগরিতে না গিয়ে একক পোষ্ট দেখাচ্ছে।ট্যাগগুলোর অবস্থাও ক্যাটাগরির মতো। ফ্রী হলে ব্যাপারটি দেখবেন আসা করি।

Reply

Nazir Hossain June 24, 2010 at 6:45 am

জোসসস একটা পোস্ট আদনান ভাই…

ধন্যবাদ।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: