[প্রতিযোগিতা বিজয়ী] গুগল এডসেন্স: একগুচ্ছ টিপস এন্ড ট্রিকস [ শেষ পর্ব ]

by Adnan on June 28, 2010 · 42 comments

in অতিথি পোষ্ট,ইন্টারনেটে আয়ের কৌশল,গুগল,গুগল এডসেন্স

[প্রতিযোগিতা বিজয়ী] গুগল এডসেন্স: একগুচ্ছ টিপস এন্ড ট্রিকস [ শেষ পর্ব ]

আজকে প্রকাশিত হচ্ছে এডসেন্স প্রতিযোগিতায় বিজয়ী ব্লগের তৃতীয় ও শেষ খন্ড। আগের দুই পর্ব যারা পড়েননি, তারা অনুগ্রহ করে পোষ্টগুলো (প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব) এখুনি পড়ে নিন। পুরো ব্লগ পোস্টটি খুবই চমৎকার হয়েছে, নিজে পড়ুন, অন্য যারা এডসেন্সে উৎসাহী তাদেরকে পড়তে বলুন। জ্ঞান চেপে রেখে লাভ নাই, যতটুকু অর্জন করেছেন, ততটুকু নিয়েই ওপারে যেতে হবে। বাড়াতে পারবেন না, কারন জ্ঞান বিনিময়ের মাধ্যমেই বৃদ্ধি পায়, চেপে রেখে নয়।

একাদশ

গুগল এ্যাডসেন্সের প্রতিটি এ্যাড ফরমেট ভিন্ন ও স্বতন্ত্র। প্রতিটি সাইজ যেমন আলাদা তেমনি প্রতিটিতে প্রদর্শিত টেক্সের সাইজেও ভিন্নতা রয়েছে। আবার ৩৩৬*২৮০, ৩০০*২৫০, ২৫০*২৫০ বা ২০০*২০০ এর মতো কিছু এ্যাড ফরম্যাটে ইমেজ এবং ভিডিও এ্যাড বেশী দেখানো হয়, ক্লিক ও পরে বেশি। তাই আপনার ব্লগের লেআউট, ব্লগের কোথায় কোড বসাবেন, কি ধরনের বিজ্ঞাপন দেখাতে চান- ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে সঠিক এ্যাড ফরম্যাট বসানোর চেষ্টা করুন। আরেকটি বিষয় না বললেই নয় তা হোল যে আমরা অনেকেই ইমেজ এ্যাডে দেখানোর প্রতি বেশি আগ্রহী হই। অথচ প্রোব্লগার সাইটের এই অতিথি পোষ্টে দেখা যায় ক্লিক পেতে Text Ad, Image Ad এর চেয়ে বেশি কার্যকর। যদিও এটি একটি ব্লগের উপর করা সার্ভে থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে লেখা যা আপনার ব্লগের জন্য সত্য নাও হতে পারে, তবে কখনোই Text Ad এর প্রতি অনীহা প্রকাশ করা উচিত নয়।

দ্বাদশ

আপনি যদি একটি ব্লগ থেকে নিয়মিত সাফল্য পেতে থাকেন তবে হাতে কিছু টাকা আসা মাত্রই নুন্যতম ২ বছরের জন্য সেই ব্লগ/সাইটের ডোমেইনটি নিজের নামে রেজিষ্ট্রেশন করে ফেলুন। এতে করে সজীবের মতো অনাকাংখিত ঝামেলার হাত থেকে যেমন বাচঁবেন তেমনি আপনার সাইটের নিয়মিত Advertiser গন দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনে উতসাহিত হবে। ডোমেইনের আয়ু বেশী দিন না থাকলে অনেক বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন নাও দেখাতে চাইতে পারে। তাই সব দিক বিবেচনায় কয়েক বছরের জন্য রেজিষ্ট্রেশন করাই শ্রেয়।

ত্রয়োদশ

এবার একটু ভিন্ন দিকে দৃষ্টি দেওয়া যাক। আগের লেখায় বলেছিলাম গুগল এ্যাডসেন্স অনলাইনে আয়ের অন্যতম শ্রেষ্ঠ ও অনন্য মাধ্যম কিন্তু একমাত্র উপায় নয়। “বড় বড় ব্লগারদের আয়ের রিপোর্ট পড়লে দেখা যায় তাদের অনেকেরই আয়ের সবচেয়ে ছোট অংশটুকু আসে গুগল এ্যাডসেন্স থেকে“। তাদের অনেকেই আয় করেন প্রাইভেট এ্যাডের মাধ্যমে। একটু বুদ্ধি করলে এ্যাডসেন্সের বিজ্ঞাপনের মাধ্যমেই আপনি পেয়ে যেতে পারেন সেই কাংখিত Advertiser যে আপনার ব্লগে বিজ্ঞাপন দিত আগ্রহী হতে পারে, আপনি পেতে পারেন মাসে মাসে নিশ্চিত আয়ের সুযোগ। কি ঘোলাটে লাগছে? ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার ব্লগে ৩০-৪০ টি আলাদা আলাদা কোম্পানির বিজ্ঞাপন দেখায়। আপনি বিজ্ঞাপনের সাথে পাওয়া লিঙ্ক থেকে তাদের নিকট সরাসরি ইমেইল করে প্রাইভেট এ্যাড দিতে আমন্ত্রন জানাতে পারেন। আবার Google.com এ ঢুঁকে আপনার টপিকের সাথে মিলে এমন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে দেখবেন সার্চ রেজাল্টের উপরে বা ডান পাশে কিছু প্রাসংগিক বিজ্ঞাপন দেখাচ্ছে। এদেরকেও টার্গেট করতে পারেন। আবার Google.com এ সার্চ দিলে যেসব বিজ্ঞাপন পাবেন Google.com.au তে সার্চ করলে সেই একই বিজ্ঞাপন নাও পেতে পারেন। এভাবে Country specific Google Search এর মাধ্যমেও অনেক এ্যাডভারটাইজারের নাম জানতে পারবেন যারা এ্যাডসেন্সের মাধ্যমে নিজেদের প্রোমোট করছেন। এরাই হতে পারে আপনার ব্লগের ভবিষ্যত প্রাইভেট এ্যাডভারটাইজার।

চর্তুদশ

আবার মূল আলোচনায় ফিরে আসি। এ্যাডসেন্সের মাধ্যমে সাফল্য পেতে চাইলে নিজের টপিক, পাঠকের চাওয়া পাওয়া, কিওয়ার্ড প্রভ্রতি নিয়ে নিরন্তর রিসার্চ করুন, সেই সাথে বিভিন্ন বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট চালিয়ে যান। বিভিন্ন এ্যাড ইউনিট বিভিন্ন জায়গায়, নানা রঙ এ, নানা ফন্টে, নানাভাবে বসিয়ে গবেষনা করুন। হয়তো আপনি যা ভাবেন নি সেই জায়গায়, সেই ধরনের এ্যাড থেকেই আপনার বেশি আয় হচ্ছে। এভাবেই একদিন এক্সপেরিমেন্ট করতে করতে মনে হোল আমার ব্লগের হেডারের নিচে একটা ব্যানার এড বসালে কেমন হয়। ১৭ মার্চ ২০১০ থেকে ১৮ জুন ২০১০ পর্যন্ত এই একটি মাত্র জায়গা থেকে, একটি মাত্র সাইট থেকে আমার আয় হয়েছে 111.27 $। সেদিনের এই একটা এক্সপেরিমেন্ট আমার সাফল্যের দুয়ার খুলে দিয়েছে।

Image and video hosting by TinyPic

এ্যাডসেন্সে বিভিন্ন রঙ পছন্দ করার সুযোগ রয়েছে। মাঝে মাঝে পুরোপুরী ব্লেন্ডিং না করে রংচঙ্গা কালার ব্যাবহার করে দেখুন। সেখান থেকেও সাফল্য পেতে পারেন। হাসান ভাই এক আলোচনায় একবার বলেছিলেন “অনেক সময় অনেক সুন্দর ডিজাইনের সাইটে বেশি ক্লিক পরে না যা একটি রংচংগা Fancy Looking সাইটে পরে।” তাই একটাই কথা বার বার বলব Keep Experimenting…Keep Experimenting….Keep Experimenting

পঞ্চদশ

গুগল এ্যাডসেন্স থেকে সত্যি আয় করতে চান?

তাহলে নিজেকেই নিজে প্রশ্ন করুন আপনি এর জন্য কতটা শ্রম ও সময় দিচ্ছেন। আমার একান্ত ব্যক্তিগত উপলদ্ধি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ সৎ পথে থেকে মোটামুটি পরিমান আয় করা। আপনি যদি সত্যি অনলাইনে আয় করতে চান তবে নড়েচড়ে বসুন। ৯টা ৫ টা অফিসের কাজের মতো এটিকেও মূল্যায়ন করতে শিখুন, এর পিছনে শ্রম দিন, পড়াশুনা করুন, ইনভেষ্ট করুন। অনলাইন কেন পৃথিবীর কোথাও টাকা উড়ে না, একে অর্জন করতে হয়, এর পেছনে দিনের পর দিন লেগে থাকতে হয়, তবেই সাফল্য আসে-কারও জন্য সেটা হয় খুব দ্রুত কারও জন্য বড্ড ধীরে। আমরা দৈণন্দিন জীবনে কত টাকাই না উটকো কাজে নষ্ট করি, কত সময় অনর্থক হাসি তামাশায় পার করে দেই। আপনার জীবনের সেই মূল্যাবান অর্থ আর সময় কিভাবে অনলাইন থেকে আয় করা যায় তা জানতে ও করতে ব্যাবহার করুন। একটু নাহয় নিজের ঢোল পেটাই। আমি নিজের আগ্রহে Joel Comm এর “Adsense Secrets 4 বই , Adsense এর Help বিভাগের প্রায় ৮৫% আর্টিকেল, বিভিন্ন সাইট থেকে Adsense, WordPress, SEO, Online Money Making, Facebook Marketing প্রভৃতি বিষয়ের উপর ভাল ভাল লেখাগুলো সংগ্রহ করে সেগুলোকে গত কয়েক বছরে বই আকারে প্রিন্ট করেছি। সেই সাথে যেই বিষয়ের উপর ইবুক লেখার কাজ করছি সেই টপিকের উপর লেখা ৫টি ইবুকও প্রন্ট করেছি। এসবের জন্য প্রায় ২৫০০ টাকার মতো খরচ হয়েছে। আমার কাছে এগুলো তাই কখনো “অযথা ব্যয়” মনে হয় নি মনে হয়েছে “Investment”। অনলাইন আমার প্রিয় জগত, ভালবাসার জগত। আমি চাই এর মাঝেই নিজের একটা ভবিষ্যত তৈরী করতে তাই নিজের সীমিত সাধ্যের মাঝে যতটুকু করা যায় তাই করার চেষ্টা করছি। বলার মতো কোন কিছু এখনো করে ফেলে নি কিন্তু ধীরে ধীরে হলেও সাফল্য পাচ্ছি। আগে যখন ফ্রী থাকতাম বা বাসে করে কোথাও যাওয়া আসা করার সময় মাঝে মাঝে এসব প্রিন্টেড ম্যাটেরিয়াল হাতে থাকত,সুযোগ পেলে পড়তাম। আবার কখনো মোবাইলে বিভিন্ন অডিও, ভিডিও টিউটোরিয়াল শুনতাম। আমার আগের সেই পড়াশুনাগুলো এখন কাজে দিচ্ছে। যাই হোক, আমাদের দুর্ভাগ্য আমরা একটা হুযুগে জাতি। এ্যাডসেন্স থেকে আয় করা যায় শুনলেই উত্তেজিত হয়ে যাই কিন্তু এর জন্য কষ্ট স্বীকার করতে রাজি হই না-ভাবটা এমন যেন ডলার বাবাজি প্রতিদিন আমাদের ঘরে হেটে হেটে চলে আসবে। তো যারা ফ্রী ব্লগস্পট বা অন্য কোন উপায়ে যেনতেনভাবে ব্লগ খুলে ২-১ মাস কিছু “কাজ (?)” করেই হাপিয়ে উঠেন, বলেন এ্যাডসেন্স থেকে আয় একটি ফালতু বিষয় তাদের কাছে সবিনয় অনুরোধ আজই আপনার দৃষ্টিভংগী পাল্টে ফেলুন। আর সবকিছুর মতো অনলাইনের জগতটাও “Survival of the Fittest’ দের জন্য। অন্য ব্লগার বা ওয়েব পাবলিশারদের সাথে প্রতিযোগীতা করে টিকে থাকতে পারলেই কেবল আপনি নিয়মিত সাফল্য পাবেন, আর যদি সাধ্যের মধ্যে সম্ভব সব কিছু করার পরেও দীর্ঘদিনেও যদি তা না পান তবে বুঝবেন অনলাইনে আয় আপনার দ্বারা সম্ভব নয়। জগতে সবাই যে সব কিছু পারবে এমন কোন কথা নেই, হয়তোবা অন্য কোন ক্ষেত্রে আপনার সাফল্য অবশ্যম্ভাবী। সেই পথেই না হয় চেষ্টা করুন। খুব রূঢ় শোনালেও এটাই বাস্তবতা-অন্তত আমার চোখে দেখা।

গুগল এ্যাডসেন্স নিয়ে বাংলা ভাষায় কম লেখা হয় নি। কিছুদিন আগে রিয়া আপুর একটি অনবদ্য লেখা পড়লাম। যারা লেখাটি পড়েননি আজই পড়ে নিন। আশা করি আমার মতো আপনারাও চমতকৃত হবেন। আজ এই পর্যন্তই। সবাই উত্তোরত্তোর সাফল্য পেতে থাকুন, সাফল্যের রং এ নিজেকে আর আপনার আশেপাশের সব্বাইকে রাঙ্গিয়ে দিন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়।

-Adnan

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 42 comments… read them below or add one }

Adnan July 22, 2010 at 3:39 pm

হাসান ভাই, ডোমেইন ২টির ব্যাপারে বার বার দৃষ্টি আকর্ষন করে ইমেইল দিয়েছি। প্লিজ প্লিজ একটু দেখেবন আশা করি…

Reply

রিয়া July 13, 2010 at 2:48 am

আদনানের এই ৩-পর্বের লেখা আমার এখনো সবটা পড়া হয়নি। তবে উপর উপরে যেটুকু চোখ বুলিয়েছি এখন পর্যন্ত, তাতে বেশ বোঝা যায় যে আদনান কিন্তু এখন অভিজ্ঞ এডসেন্স পাবলিশারদের দলে অন্তর্ভুক্ত হয়েছে। এটা বলাই যায়।

Reply

জিন্নাত উল হাসান July 13, 2010 at 5:11 am

জ্বি, আদনান দারুন লেখেন, তার সাথে সাথে অনলাইনে আয় নিয়ে তার প্রচুর জ্ঞান আছে।

Reply

ফাহিম রেজা (বাঁধন) July 10, 2010 at 7:37 pm

ধন্যবাদ আদনান ভাই !! খুব সুন্দর লিখেছেন !!

Reply

ফাহিম রেজা ( বাঁধন ) July 10, 2010 at 7:35 pm

অএঙ্ক সুন্দর আদনান ভাই !!

Reply

Sharif July 8, 2010 at 4:30 am

আদনান ভাই,
আপনাকে পোষ্টটার জন্য শুধু ধন্যবাদ দিলে অনেক কমই দেয়া হয়ে যাবে!! আপনার জন্য রইল অনেক শুভ কামনা। আশা করব ভবিষ্যতে আরো এমন সুন্দর সুন্দর ও প্রয়োজনিয় পোষ্ট আপনার মাথা থেকে বের হয়।

Reply

jeweludoy July 6, 2010 at 9:41 am

আদনান ভাই তিন খন্ডের গুগল এডসেন্স: একগুচ্ছ টিপস এন্ড ট্রিকস পড়ে অনেক কিছু জানলাম এবং শিখলাম। ধীরে ধীরে এগুলো প্রয়োগ করার চেষ্টা করবো।এই পোষ্টের প্রত্যেকটি টিপস এন্ড ট্রিকস আমার খুব কাজে আসবে কেননা আমার ব্লগে ভিজিটর আসে কিন্তু এডসেন্স এ ক্লিক পড়ে না।
আগামীতে আরো কিছু জানতে পারবো আপনার মাধ্যমে। আপনি ভাল এবং সুস্থ থাকেন এই কামনা করি ।

Reply

Adnan July 6, 2010 at 11:50 am

ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ কিন্তু আপনার ব্যাপারে আমি শংকিত, কেননা আপনি আপনার সাইটে অবৈধ ডাউনলোড লিঙ্ক শেয়ার করছেন যা এ্যাডসেন্সে নিয়ম পরিপন্থি। বৃথা এসব ব্লগে সময়, শ্রম নষ্ট না করে প্রোডাকটিভ কিছু করুন, ভাল টপিকের উপর কাজ করুন। তাতেই সাফল্য পাবেন। আর সবার মতো এরোকম একই ধরনের সাইট বানালে কখনোই দীর্ঘমেয়াদি সাফল্য পাবেন না নিশ্চিত থাকতে পারেন…

এ্যাডসেন্স,seo,ওয়ার্ডপ্রেস সব ভুলে যান আগে টপিক সিলেকশন শিখুন…শুভকামনা রইল

Reply

Rajibul Islam July 6, 2010 at 1:52 pm

আদনান ভাই অফটপিক একটি প্রশ্ন। ভিডিও ব্লগিং এর ক্ষেত্রে এ্যাডসেন্সের আইনটা কিরকম।একজন এরকম একটা প্রশ্ন করেছিল। তিনি মোবাইল ডিডিও ক্লিপ এর উপরে একটি ব্লগ করতে চাচ্ছে। কিল্প কিছু ক্লিব তার নিজের তোলা এবং অধিকাংশই বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহকৃত। উনি চাচ্ছে এগুলো ইউটিউপ এ আপলোড করে উনার ব্লগের সাথে শেয়ার করতে। এই ক্ষেত্রে এ্যাডসেন্সের কপিরাইড আইন টা কিরকম। আমি কিছু ব্লগ ঘেটে দেখলাম অধিকাংশ সংগ্রহকৃত ক্লিপ দিয়ে ব্লগ করা এবং সেগুলোতে এ্যাডসেন্সের এ্যাডো রয়েছে। আমি তাকে নেতিবাচক কথাই বলেছি এবং এই সব সহজ বিষয় বাদ দিয়ে ভালো ট্রপিক খুজতে বলেছি। তারপরও বিষয়টি জানার আগ্রহ হলো।

Reply

Adnan July 6, 2010 at 2:03 pm

রাজিবুল ভাই,আমার জানা মতে যে সব সাইট যেমন ইউটিউব নিজেরাই ভিডিও এমবেড করার জন্য কোড দিয়ে দেয় সেসব সাইট থেকে কোড নিয়ে ভিডিও এমবেড করলে ইল্লিগাল কিছু হবে না। আবার howcast বা কিছু সাইটে ভিডিওর সাথে লিঙ্ক এমবেড করে দেওয়া থাকে, সেসব ক্ষেত্রে লিঙ্ক রেখে দেওয়া উচিত, যদিও আমি তা মুছে দেই। আর ব্লগে লেখার মাঝে প্রাসঙ্গিক এমবেডেড ভিডিও দিলে পাঠক বৈচিত্র খুজে পায়, পছন্দ করতে পারে। আবার পুরো এমবেডেড ভিডিও দিয়ে সাইট বানালে আমি ব্যক্তিগতভাবে দোষের কিছু দেখি না। আমার নিজের ইচ্ছে ছিল এবারের বিশ্বকাপের আগে তেমন একটি মৌসুমি ব্লগ বানানোর…

Reply

jeweludoy July 7, 2010 at 6:01 pm

আদনান ভাই, আপনার মন্তব্য ও ভাল উপদেশ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

Reply

Siraj July 3, 2010 at 2:49 am

আদনান ভাই, লেখাটি পড়া শেষ করালাম। অনেক ধন্যবাদ এডসেন্স নিয়ে পরিপূর্ণ একটা বাংলা লেখা উপহার দেয়ার জন্য আমাদেরকে। আমি আমার অন্য ব্লগগুলোতে আপনার এই লেখাটা শেয়ার করতে চাই। দয়া করে অনুমতি দেবেন। আর আদনান ভাই এই লেখাটার প্রথম পর্বে আমি আমার ব্লগস্পটে করা আইটি নিয়ে ব্লগটা দেখার অনুরোধ করেছি, দয়াকরে যদি দেখতে পারেন আমাকে কিছু পরামর্শ দেবেন।

Reply

জিন্নাত উল হাসান July 3, 2010 at 6:15 pm

সিরাজ,

মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি এই লেখাটির উপর সমালোচনা কিংবা লেখাটি রেফারেন্স করে ব্লগ লিখতে পারেন। অনুগ্রহ করে লেখাটি কপি-পেস্ট করা থেকে বিরত থাকবেন।

ধন্যবাদ।

Reply

Adnan July 3, 2010 at 1:50 am

জনগুরুত্বপূর্ণ ঘোষনা (!!!)-

আজকে MBA এর বোরিং Finance ক্লাস করার সময় পরবর্তী লেখার একটা আউটলাইন করে ফেললাম !!! এ পর্যন্ত যে ২টি লেখা লিখেছি তার সবই প্রতিযোগীতায় জেতার জন্য লেখা-সে হিসেবে একজন সুবিধাবাদী মৌসুমী লেখক বলা যায় !!! এবার প্রতিযোগীতার বাইরে কিছু লিখব বলে ভাবছি।হাসান ভাই এপ্রুভ করলে আশা করি সামনের শুক্তবারে প্রকাশ করতে পারব।লেখাটির সম্ভাব্য শিরোনামঃ ” ‘অনলাইন থেকে আয়’-কেন সবার দ্বারা সম্ভব নয়”

সবাইকে এত্তো এত্তো উতসাহ দেবার জন্য অনেক ধন্যবাদ। টেকনিক্যাল ব্যাপার স্যাপার এত্তো কম জানি যে জ্ঞানগর্ভ আলোচনা করতে ভয় লাগে পাছে লোকে হাসে। তাও দেখি কতদূর কি করতে পারি…

Reply

জিন্নাত উল হাসান July 3, 2010 at 6:16 pm

লেখা জমা দিন, আশা করি প্রকাশিত হবে।

ধন্যবাদ।

Reply

নুর July 3, 2010 at 1:29 am

ত্রয়োদশ পয়েন্টে আদনান ভাই প্রাইভেট এড ম্যানেজ করবার উপায় লিখেছেন। এক্ষেত্রে যদি কখনো আমি পেয়েও যায় তখন পেমেন্ট কিভাবে পাবো। বাংলাদেশে তো পেপাল সাপোর্ট করে না। প্রাইভেট এড ম্যানেজের ব্যাপারে আপনার অভিজ্ঞতা নিয়ে একটা বিস্তারিত পোস্ট আশা করছি।

Reply

Adnan July 3, 2010 at 1:38 am

হুম সে ধরনের অফার পেলে আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে বলতে পারেন। আপনার ব্যাংকের সুইফট কোড জানালে মুহুর্তের মধ্যে টাকা এসে যাবে, এমনটাই ব্যাংকের লোকেরা বলল। আর ব্যক্তিগতভাবে আমার এখনো কোন অভিজ্ঞতা নেই। এ পর্যন্ত ৩টা অফার পেয়েছিলাম কিন্তু আমার উচ্চ ভিলাসী রেট শুনে সবাই পিছিয়ে গেছে। যাই হোক, সবার দোয়ায় এ্যাডসেন্স থেকে প্রতিনিয়ত টাকার পরিমান বাড়ছে। এই মাসটা আমার জন্য মহা গুরুত্বপূর্ণ-কেননা একটা ইবুক বের করবার প্ল্যান আছে। কাজটি শেষ হলে আরেকটি নতুন ব্লগের কাজে হাত দিব…

Reply

Shamim July 1, 2010 at 12:42 am

আদনান ভাই……একটা অফটপিক।

আপনি চেক কোন ব্যাংক থেকে ক্যাশ করেন? আমি ডাচ বাংলা থেকে করি। ওরা ডাকাত……….পাক্কা ৩০ ডলার কেটে রেখে দেয়। আমি আসলে আরো কম রেটে ডলার ক্যাশ করাতে চাচ্ছি।

এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা থাকলে শেয়ার করেন বা এর চেয়ে কমে কোন ব্যাংকে চেক ক্যাশ করা যায় এটা জানলে মন্তব্যে জানাবেন…….প্লীজ।

ভালো থাকবেন। ধন্যবাদ।

Reply

Adnan July 1, 2010 at 1:42 am

সবার পরামর্শে ইসলামী ব্যাংকে একাউন্ট করেছিলাম। ওরা ১৭০০ টাকার মতো কাটে। সোনালি ব্যাংকে মনে হয় এর চেয়ে কম কাটে কিন্তু সময় বেশি নেয়…

Reply

Shaon June 29, 2010 at 12:53 pm

আদনান ভাই। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবে তা আমার জানা নাই। বাংলা ভাষায় আমার দেখা এটাই সেরা এ্যাডসেন্স নিয়ে লিখা। ৩টি পর্বই আমি পড়লাম। তাই আগের দুটিতে মন্তব্য না করে শেষের টাতেই করলাম। আসলেই এ্যাডসেন্স থেকে যারা আয় করতে চায় তাদেরকে অবশ্যাই ধৈর্য্য ও মেদার পরিচয় দিতে হবে। তবে সেটি দিতে হবে ধীরে ধীরে। কারনটা আমরা সবাই জানি, তাহল কোন কাজেই হুট-হাট করে সাফল্য আসে না। তাই আমাদের উচিত যে কাজই করি না কেন তাতে সময়, শ্রম, অর্থ সবই উজার করে দিয়ে লেগে থাকতে হবে।কোন একটি নির্দিষ্ট বিষয় নিযে কাজ করতে হবে এবং বিষয়কে নিয়ে বিভিন্নভাবে রিসার্চ করতে হবে। এলোমেলো কাজ করে কখনো সফলতা আসকে না। আমাতের উচিত একটি বিষয়কে নিয়েই বিভিন্ন ভাবে এর পর্যালচনা। যেমনটি শিব খেরা বলেছিলেন- WINNERS DOESN’T DO DIFFERENT THINGS, THEY DO SAME THING DIFFERENTLY.
ভাল থাকবেন। আপনার ব্লগিং জীবন আরো সুন্দর হোক।

ধন্যবাদ।

Reply

nasha June 28, 2010 at 1:49 pm

Adnan bhai, salute to you for the magnificent writing on Google adsense in Bengali. Also warmth thanks to J U hasan for organize this competition.

Reply

nasha July 1, 2010 at 10:52 am

আজ সকালে পত্রিকা[ইত্তেফাক] পড়ায় হেডলাইন পেলাম ‘গার্মেন্টস আবারো অশান্ত’ যা আমাদের দেশের বৈদেশিক টাকা আসার একটা অংশ ।যা ভেস্তে বসে যাবে কিনা নীতি-নির্ধারকদের গাফিলতিতে, চিন্তা ব্যাপারে দাড়িয়েছে। যাহোক, হাসান ভাইয়ের ব্লগে প্রতিযোগিতায় বিজয়ী গুগল এডসেন্সের[বৈদেশিক টাকা আসার আরেকটা পথ, যেখানে সরকারী সহোযোগীতার বড়ই অভাব] উপর লেখা বাংলা ভাষায় আদনান ভাইয়ের সেরা প্রবন্ধ যা তিন খন্ডে প্রকাশিত হয়েছে, এর উপর একজন হাইপার রিডার হয়ে কি কি পেলাম, যদিও এখানে জানার কিছু মূল্যবান লিংক পেয়েছি,তা নোট করলাম,সফলতা বাড়াবার জন্য ।

১।Google আসলেই .“সর্বগ্রাসী” ।আর যেখানে কোন ভৌগলিক সীমারেখার বাধা নাই।যার সার্চ ইঞ্জিন
অপ্টিমাইজেশন সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী ।
২। ব্লগিং হতে হবে অত্যন্ত ভাল মানের,কারন SEO মাধ্যমে কোন ধরনের ভিজিটর আসবে তা আগে বুঝতে হবে ।
এর থেকে গুগল এ্যাডসেন্স আয়ের বিষয়টি নির্ভর করে ।
৩।ব্লগের জন্য লেখার কিওয়ার্ড রিসার্চ করা যা পাঠক আকর্ষনে জরুরী ।
৪।প্রতিনিয়ত সৃজনশীল চিন্তা করা ও লেখা ব্লগারদের বড় বৈশিষ্ট্য ।তা না হলে ব্লগ সাইটে তথ্য ভিত্তিক লেখায় যা
‘ভিজিটরের খোরাক’ আসবে কোথ্থেকে?
৫।ওয়েব সাইটে ভিজিটরের কথা ভেবে গুগল এ্যাডসেন্স বসানোর উপর তাত্ত্বিক ধারনা নেওয়া খুবই প্রয়োজন যেমন-
Above the Fold কি,এ্যাডসেন্স কালার সেট আপ ফরমেট বা Google Interest based ads, গুগল
এনালিটিক্স কাকে বলে, Landing page, Most visible pages,Estimated Avg. CPC কি?
এ্যাডসেন্সের চ্যানেল, ব্লগের লেআউট, ব্লগের কোথায় এ্যাডসেন্স কোড বসবে, কি ধরনের বিজ্ঞাপন দরকার-ইত্যাদি
বিষয়গুলো বুঝে সঠিক এ্যাড ফরম্যাট বসানো,সবচেয়ে ভাল, এ্যাডসেন্স পাবলিশার যেমন হাসান ভাই, রিয়া আপু,
আদনান ভাই বা অনেক অমায়িক,অভিজ্ঞ ব্লগার আছে তাদেরকে সম্মান দেখিয়ে ব্যবহারিক জ্ঞান নেওয়া ।
৬।গুগল এ্যাডসেন্স আয়ের আরেকটি দিক হল এ্যাডসেন্স ফর ফিড ।
৭। আদনান ভাইয়ের যে কথার উপর বেশী জোর দিতে চাই এ্যাডসেন্স থেকে আয়ের জন্য তা হল নিজ আগ্রহ। যার
উদাহরনে তিনি বলেছেন ‘আমি নিজের আগ্রহে Joel Comm এর “Adsense Secrets 4“ বই ,
Adsense এর Help বিভাগের প্রায় ৮৫% আর্টিকেল, বিভিন্ন সাইট থেকে Adsense, WordPress,
SEO, Online Money Making, Facebook Marketing প্রভৃতি বিষয়ের উপর ভাল ভাল
লেখাগুলো সংগ্রহ করে সেগুলোকে গত কয়েক বছরে বই আকারে প্রিন্ট করেছি। সেই সাথে যেই বিষয়ের উপর
ইবুক লেখার কাজ করছি সেই টপিকের উপর লেখা ৫টি ইবুকও প্রিন্ট করেছি’ তাহলে ব্লগিং এ সাফল্য না এসে
পারে।
৮। রিয়া আপুর ব্লগে লেখার উল্লখযোগ্য অংশ অবশ্যই একটি সতর্কবানী ‘হাবিজাবি করে লেখা এবং বিজ্ঞাপন মেলালে পাঠকের বিরক্তির শেষ থাকেনা। পাঠক মূলত এসেছেন আপনার লেখা পড়তে, বিজ্ঞাপনে ক্লিক দিয়ে আপনাকে বড়লোক বানাতে আসেননি তিনি। তাইনা? যতো বেশি করে ফাঁকি দেবেন পাঠককে, পাঠকও ততো বেশি করে প্রতিহত করবে আপনাকে। এই মূল্যহীন লড়াইয়ের কি প্রয়োজন আছে কোনো? এতে পাঠকের ক্ষতি হবেনা, আপনারই মানসিক চাপ বাড়বে। তার চেয়ে সুস্থ মনে আনন্দের সাথে ব্লগিং চালিয়ে যাবেন, এবং সবকিছু দেখতে যেন মনোরম হয় সেইভাবেই বিজ্ঞাপন সাজাবেন’। তাই হউক একজন ব্লগারের সাফল্যের মন্ত্র ।

Reply

Shamim July 1, 2010 at 3:55 pm

@ Nasha: ভালো……আপনার বেশ আগ্রহ আছে মনে হচ্ছে ব্লগিংয়ে, এমনকি এডসেন্সেও :) । You Know You Can!!!

Essence টা দেয়ার জন্য ধন্যবাদ।

Reply

nasha July 3, 2010 at 2:45 pm

অনলাইনে ভিজিটারকে ব্লগে ধরে রাখার উপায় হিসেবে ‘Keep Experimenting…’ এতে গুগল এ্যাডসেন্স একাউন্ট ব্যান না হতে কি কি সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত? আর একটি এ্যাডসেন্স একাউন্ট সর্বোপরি কয়টি ব্লগসাইটে ব্যবহার করা যায়?

Reply

জিন্নাত উল হাসান July 3, 2010 at 6:23 pm

গুগলের নিয়মকানুন মেনে color, position, size ইত্যাদি বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন। একটি একাউন্ট ব্যবহার করে ইচ্ছামতো অজস্র সাইটে এ্যাড ব্যবহার করা যায়। এডসেন্সের নিয়মমতো একজন ব্যক্তির মাত্র একটি একাউন্টই থাকতে পারে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

nasha July 7, 2010 at 3:34 pm

Yes I have succeed in 29th BCS written exam and it will inspiration me in more blogging.So my request all,pray for me.

Reply

Adnan July 7, 2010 at 4:23 pm

কনগ্রাচুলেশন আর আপনাকে ইংরেজীতে আরো দখল আনতে হবে। এরোকম ছোট খাট ভুল (inspiration, request all,) যতসম্ভব পরিহার করুন

Reply

nasha July 7, 2010 at 8:28 pm

Thank you.

Reply

সাজ্জাদ June 28, 2010 at 1:34 pm

আসাধারণ হয়েছে। এডসেন্স নিয়ে এত বিস্তারিত কোন লেখা এখন পর্যন্ত আমি দেখিনি আমার দুই বছর ব্লগিং জীবনে। জিন্নাত ভাই সত্যি বলেছে এটা এডসেন্স এর উপর লেখা বাংলা ভাষায় শ্রেষ্ট লেখা।

আদনান ভাই ডোমেইনটা কি পেয়েছেন ? ডিজিটাল পুরস্কার!!

Reply

Adnan June 28, 2010 at 11:39 pm

সাজ্জাদ ভাই, আমি হাসান ভাইয়ের সাথে সে ব্যাপারে যোগাযোগ করি নি। ভাইয়া মনে হয় ২ বছরের জন্য একটা ডোমেইন কিনে দেওয়ার কথা ঘোষনা করেছিলেন। আমার ইচ্ছে আছে একটা নতুন ডোমেইন কেনার আর ব্লগটা ১ বছরের জন্য রিনিউ করার। বাকিটা ভাইয়ার মর্জি … আর ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য।

Reply

জিন্নাত উল হাসান July 3, 2010 at 6:23 pm

যেভাবে পুরষ্কার চান, তাই পাবেন। সমস্যা নেই।

Reply

Adnan July 4, 2010 at 10:50 am

ভাইয়া একটি ইমেইল করেছিলাম। ফ্রী হলে রিপ্লাই দিবেন প্লিজ…

Reply

Adnan June 28, 2010 at 1:08 pm

প্রিয় সকল, বাংলা ফোরামগুলোর অসুস্থ বিকৃত পরিস্থিতি দেখে আমি সেসবে ঢু মারি না বললেই চলে। আপনারা যারা অন্য ব্লগে/ফোরামে সময় কাটান তাদের কাছে অনুরোধ সম্ভব হলে এই লেখাটি সবার সাথে শেয়ার করুন। নিজেকে জাহির করার জন্য বলছি না কিন্তু আমার ধারনা লেখাটি কেউ মনোযোগ দিয়ে পড়লে তারই লাভ হবে…আমি নিজে আমার জীবনের মূল্যবান কয়েকটি বছর অনর্থক বিভিন্ন সাইট আর ফোরামে কাটিয়ে নষ্ট করেছি। আজকের এই উপলদ্ধিগুলো আরো আগে জন্ম নিলে আজ হয়তো নিজেকে একজন সফল অনলাইন মার্কেটার হিসেবে পরিচয় দিতে পারতাম। তাই আমি চাই সবাই তাদের মূল্যবান সময়গুলোকে সত্যি সত্যি কাজে লাগাক, সমৃদ্ধ করুক দুর্ভাগা এই জাতিকে…

Reply

Rajibul Islam June 28, 2010 at 12:40 pm

আদনান ভাই আপনার পুরো লেখার মাঝে আমার পঞ্চদশ পেরাটা সবচেয়ে বেশী উপযোগী মনে হয়েছে। ব্লগিং যারা আগ্রহী তাদর প্রথম পাঠ হিসাবে এই পেরাটা বাধ্যতামূলক পড়া এবং রাখা উচিত। আমি মনে করি যাদের সময় দেয়ার মত যথেষ্ট সময় নেই (আমার মত) তাদের এদিকে না আসাই ভাল।

Reply

Adnan June 28, 2010 at 1:03 pm

রাজীবুল ভাই আমিও আগের ২ পর্বে এই পয়েন্টটার প্রতি গুরত্ব আরোপ করেছিলাম।এই ব্লগের অনেককেই দেখি কোন কিছু রিসার্চ না করেই টেকনোলজি/বিনোদন জগতের বিষয় নিয়ে ব্লগ খুলে বসে আছেন। আমার জানা নেই তারা আদৌ কি করবেন, কি ভাবেন। সবাকে যদি একটু নতুন করে ভাবতে শেখাতে পারি তাতেই এই লেখার, আমার প্রচেষ্টার চূড়ান্ত সার্থকতা…

Reply

Aminul Islam Sajib June 28, 2010 at 11:28 am

Brilliant. :)

Reply

সজীব June 28, 2010 at 11:17 am

অসম্ভব ভাললাগা এই লেখাটির জন্য আদনান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাসান ভাই এবং এই ব্লগের প্রায় সকলেরই লেখা আমার ভাললাগে। কিন্ত‍ু আপনার লেখাটি পড়া আজ শেষ করার পর নিজের ভেতর যে অনুভুতি কাজ করছে তা ভাষায় প্রকাশ করার মত না। আপনার সাফল্য কামনা করছি। ভাল থাকবেন।

Reply

Adnan June 28, 2010 at 11:41 pm

আপনার প্রতিও শুভকামনা রইল। লেখাটি ভাল লাগলে সবার সাথে শেয়ার করুন…

Reply

MS-Technology BD (Pvt.) LTD June 28, 2010 at 11:05 am

আদনান ভাইকে কোন প্রকার রেটিং দিব না, বরং দোয়া করি উনার মন, শরীর, সাস্থ্য সব কিছু যেন ঠিক থাকে। যাতে করে আমাদের সামনে আরো নতুন নতুন বিষয় উপস্থাপন করতে পারে।
ধন্যবাদ।

***এডসেন্স এর জন্য কোন প্লাগইন টি সবচেয়ে বেশী কার্য্যকর?

Reply

Adnan June 28, 2010 at 11:24 am

আমার বিবেচনায় কোণটিই না। জাষ্ট ২টি কোড জেনে আমি লেখার ডানে বামে বা মাঝে কোড বসাই। হাসান ভাইয়ের একটি লেখায়+কমেন্টস থেকে কোড গুলো জানতে পারবেন।আপনিও ভাল থাকবেন।

Reply

nijhumdip June 28, 2010 at 10:43 am

সকালবেলা অফিসে এসে মেইল চেক করে দেখি মেইল এসেছে।এই রকম সুন্দর লিখা পরলে অনেক ভালো লাগে মনেহয় প্রথম থেকে নতুন করে আবার শুরু করি।আদনান ভাইকে অনেক অনেক ধন্যবাদ:)

Reply

Adnan June 28, 2010 at 10:50 am

এরোকম সুন্দর কমেন্টস পেলে মনে হয় আরো লিখি… অনেক ধন্যবাদ।

Reply

Leave a Comment

Previous post:

Next post: